#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ২ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
..
ভোরের আকাশে তখন ফিকে নীলের আভা। মসজিদ থেকে ধীরে ধীরে ভেসে এলো ফজরের আজান—
“আল্লাহু আকবার.... আল্লাহু আকবার …”
নীরা চোখ মেলে তাকালো। ঘুম তার খুব গভীর হয় না কখনোই। চুপচাপ উঠে ওযু করে নামাজে দাঁড়ালো।
সিজদায় গিয়ে তার চোখ ভিজে উঠলো।
“হে আল্লাহ, আমার ভাগ্যে যা লিখে রেখেছেন— আমাকে সেটা সহ্য করার শক্তি দিন।”
নামাজ শেষে কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করলো। তার কণ্ঠ খুব নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত প্রশান্তি। তারপর ধীরে ধীরে ছাদে উঠে গেল।
ভোরের ঠান্ডা বাতাস মুখে লাগতেই তার চোখ আকাশে আটকে গেল। হালকা মেঘের ফাঁকে ফাঁকে আলো ফুটছে। দাদির কথা মনে পড়লো— কারিমুন্নেছা। দাদি বলতেন,
“নীরা, মানুষ যত কষ্ট পায়— আল্লাহ তত কাছে রাখে।”
নীরার ঠোঁট কেঁপে উঠলো।
—“দাদি, তুমি থাকলে কি আজ আমাকে এভাবে বকাঝকা শুনতে হতো? এতো লাঞ্চনা হতে হতো আমার। ”
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো।
রান্নাঘরে ঢুকে সকালের নাস্তা বানাতে শুরু করলো।
চুলায় রুটি চাপিয়ে অন্যমনস্ক হয়ে গেল। মনের ভেতর শুধু একটাই কথা—
“ তাকে বিয়ে দিয়ে দিবে …”
হঠাৎ পোড়া গন্ধ। শিমলা দ্রুত রান্নাঘরে ঢুকে চিৎকার করে উঠলো—
“বান্দির জি! তোর মন কই থাকে? তুই রুটি পুরাচ্ছিস কেনো?”
নীরা চমকে উঠলো। শিমলা চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বললো—
“এই রুটির আটা কি তোর মরা দাদি না মরা মা দিয়ে গেছে? জন্মের সময় মাকে খেয়েছিস! এখন আমার ঘাড়ে চেপে বসছিস! তুই মরতে পারিস না?”
নীরার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়লো।
কোনো প্রতিবাদ নেই। শুধু নিচু গলায় বললো—
“ভুল হয়ে গেছে।”
শিমলা ধাক্কা দিয়ে সরে গেল। নীরা আবার চুপচাপ রুটি বানাতে লাগলো। তার চোখের পানি মিশে গেল আটা মাখা হাতে। নাস্তা বানিয়ে নিলয়কে খাইয়ে স্কুলে দিয়ে এলো। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চা এসে তার পা জড়িয়ে ধরলো—
“আন্টি! আন্টি! আমাকে একটু নুকাবে। আমাল বাবা কাছে আমি তাবো না।”
নীরা হাঁটু ভেঙে বসে পড়লো। ছেলেটার গাল আলতো ছুঁয়ে বললো—
“বাবু, নাম কী তোমার?”
ছেলেটা নাক টেনে বললো—
“আমার নাম নাহিয়ান তোধুরি।”
নীরা হেসে বললো—
“নাহিয়ান চৌধুরী?”
ছেলেটা মাথা নাড়লো।
“তুমি এখানে কী করছো বাবু? বাবা মা কোথায় তোমার?”
নাহিয়ান মাথা নিচু করে বললো—
“আমার মা নাইতো আন্টি… বাবা বলেছে মা নাকি চলে গেসে। ওই আকাশের তারা হয়ে গেসে। বাবা বলেছে আমাল মা নাকি আর আসবে না। অনেক দূরে চলে গেসে। আমাকে আমার মা আর ভালোবাসবে না আন্টি। ”
নীরার বুকটা ধক করে উঠলো। তারও তো মা নেই। সে রো জানে মায়ের অভাব টা কতখানি। আবার বলে,
" আর তোমার বাবা কোথায় বাবু? "
“আমার বাবা ওইদুরে ফোনে কার সাথে জানো কথা কয়।”
নীরা তাকিয়ে দেখলো—
কিছুটা দূরে একজন লোক গাড়িতে হেলান দিয়ে ফোনে কথা বলছে
“তোমার বাবার নাম কী বাবু?”
নাহিয়ান গর্ব করে বললো—
“আমার বাবার নাম তূর্য তৌধুরি।”
নীরার ভ্রু কুঁচকে গেল।
“তূর্য চৌধুরি?”
নাহিয়ান মাথা নাড়ায়। নীরা আবার বলে,
" বাবু তুমি এখানে একা একা এসেছো কেনো যদি কিছু... "
নীরা আর কিছু বলতে পারে না। তুর্য নাহিয়ানকে ডাকতে ডাকতে ওদের সামনে আসে। নাহিয়ান বাবার গলার স্বর পেয়ে নীরার সাথে মিশে যায়। হাত শক্ত করে ধরে রাখে। তূর্য গম্ভীর গলায় বলে,
" নাহিয়ান তুমি এখানে কী করছো? আমাকে না বলে এখানে এসেছো কেনো? "
নাহিয়ান কিছু বলে না শুধু নীরার হাত ধরে রাখে। তূর্য আবার গমগম আওয়াজে বলে,
" নাহিয়ান স্পিক আপ। আমি কিছু বলছি তোমায়। কেনো এসেছো এখানে আমাকে না বলে? "
নাহিয়ান ছলছল চোখে তাকালো নীরার দিকে। চোখের পাতা ফেললেই পানি গড়িয়ে পড়বে। নীরা আমতা আমতা করে বললো,
" দেখুন মিস্টার ও ছোট একটা বাচ্চা। ভুল করে ফেলেছে। তাই ওকে এভাবে বলবেন? বাচ্চাটা ভয় পাচ্ছে। শান্ত ভাবে কথা বলুন। "
তূর্য এবার নীরার পানে ভ্রু কুচকে তাকালো। গোলগাল ফেস পরনে কালো বরকা পড়া। হিজাব বাধার কারণে আরো স্নিগ্ধ লাগছে। ধুসর রাঙা চোখ গুলো মায়াবি লাগছে। গাল দুটো ফুলো ফুলো। গলার স্বর শুনে মনে হচ্ছে নিতান্তই বাচ্চা। তূর্য কিছুই বললো না। নাহিয়ানের দিকে তাকিয়ে আবার বললো,
" নাহিয়ান কাম ইন। আমাকে অফিসে যেতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে আমার। "
নীরাকে যে পাত্তা দেওয়া হয় নি সেটা নীরা খুব ভালো টের পেয়েছে। এতে অবশ্য নীরার খারাপ লাগে নি। নাহিয়ান এখনো নীরার পা জড়িয়ে ধরে আছে।
" আমি তোমার সাথে যাবো না বাবা। "
" হোয়াই "
" তুমি আমার কথা রাখবে না বলছো। "
" নাহিয়ান রাগিয়ো না আমায় চলো বলছি। আর উনাকে ছাড়ো। "
নীরা এবার নাহিয়ানের সামনে হাটু ভেঙে বসে বললো
" বাবু বাবার সাথে এভাবে কথা বলে না। বাবা যেটা বলে সেটাই শুনতে হয়। বাবা ডাকছে যাও। "
নীরার কথা হয়তো কাজে দিলো নাহিয়ান নীরার গাল ছুয়ে তাকিয়ে রইলো। কিছুক্ষন পর মিষ্টি একটা হাসি দিয়ে বললো,
" আন্টি তুমি না খুব মিষ্টি । অনেক সুন্দর। "
এটা বলে গালে চুমু দিয়ে । তূর্যর কাছে চলে গেলো। তূর্য ছেলেকে কোলে নিয়ে গাড়ির কাছে যাচ্ছে। সেকেন্ডের ভিতর তারা চলে গেলো। নীরা এখনো তাদের চলে যাওয়ার পথে তাকিয়ে আছে।
....
রিকশা এসে থামলো সামনে। রিকশাওয়ালা দু’বার ডেকে উঠলো—
“আপা, যাবেন?”
নীরা যেন হুঁশে ফিরলো। রিকশায় উঠে বসলো। কিন্তু তার মন পড়ে রইলো সেই ছোট্ট ছেলেটার কাছে।
“আমাল মা নাইতো আন্টি…”
কথাটা বারবার কানে বাজছে। তার বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করলো। কেন জানি ছেলেটাকে খুব আপন লাগলো। নিজের ছোটবেলার মতো— অসহায়, অথচ ভালোবাসার জন্য পাগল।
রিকশা এগিয়ে চললো। রাস্তায় সকালের ব্যস্ততা বাড়ছে। দোকান খুলছে, মানুষ কাজে বের হচ্ছে। কিন্তু নীরার মনে আজ অন্যরকম একটা আলোড়ন।
ওই মানুষটা— তূর্য চৌধুরি। কেমন রুক্ষ স্বভাব!
কথা বলার ভঙ্গিটা কেমন কড়া। কিন্তু… ছেলেকে কোলে নিতেই তার মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল। চোখের কঠোরতা নরম হয়ে গিয়েছিল এক মুহূর্তে।
নীরা অকারণে দীর্ঘশ্বাস ফেললো।
“আমি কেন এসব ভাবছি?”
বাড়ির সামনে এসে নামতেই আবার সেই পরিচিত পরিবেশ। দরজার ভেতর পা রাখতেই শিমলার কণ্ঠ—
“কোথায় ছিলি এতক্ষণ?”
“স্কুলে…”
“স্কুলে গিয়া এতক্ষন কী করস? নাকি কোনো নাগর জুটাইছিস। এখন আয়, বাসন ধুয়ে কাপড় ভিজা।”
নীরা চুপচাপ কাজে লেগে গেল। তার জীবনে প্রশ্ন করার অধিকার নেই। কিন্তু কাজ করতে করতেই হঠাৎ মনে পড়লো— নাহিয়ানের মিষ্টি হাসি।
তার ছোট্ট হাতের স্পর্শ।
“আন্টি তুমি না খুব মিষ্টি…”
অজান্তেই ঠোঁটের কোণে একফোঁটা হাসি ফুটে উঠলো।
....
ওদিকে—
গাড়িতে বসে নাহিয়ান চুপ করে আছে। তূর্য স্টিয়ারিংয়ে চোখ রেখে বললো—
“কেনো গেলে ওদিকে?”
নাহিয়ান জানালার বাইরে তাকিয়ে বললো—
“আমি আন্টির কাছে গেছিলাম।”
“কোন আন্টি?”
“যে আন্টি আমায় নুকাইছিলো।”
তূর্য ভ্রু কুঁচকালো।
"লুকাইছিলো?”
“হুম। আমি বাবার কাছে যাবো না বলছিলাম।”
তূর্য গাড়ি সাইডে নিয়ে থামালো। ছেলের দিকে তাকালো।
“তুমি জানো না এভাবে অচেনা কারো কাছে যাওয়া ঠিক না?”
নাহিয়ান ঠোঁট ফুলিয়ে বললো—
“ও অচেনা না। ও খুব ভালো।”
“কিভাবে বুঝলে?”
নাহিয়ান গম্ভীর মুখে বললো—
“ওর চোখ খুব সুন্দর। হাসিটাও সুন্দর। আন্টি অনেক মিষ্টি। ।”
তূর্য থমকে গেল। পাচ বছরের একটা বাচ্চা— এমন কথা বলছে?
“তুমি এসব বুঝো?”
“আমি বুঝি। আমার মতো।”
তূর্যের বুকের ভেতর কেমন যেন চাপা ব্যথা হলো।
সে ইঞ্জিন স্টার্ট করলো আবার। অফিসের সামনে গাড়ি থামতেই নাহিয়ান বললো—
“বাবা…”
“হুম?”
“ও আন্টি আমার মা হইতে পালে না ?”
তূর্যের হাত হঠাৎ শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ে। মনের ভেতর হঠাৎ ভেসে উঠলো কালো বরকায় মোড়া এক মায়াবী মুখ। ধুসর রাঙা চোখ… শান্ত অথচ গভীর।
সে নিজেকে সামলে নিয়ে বললো—
“বাচ্চারা এমন কথা বলে না।”
“কেনো?”
“কারণ মা হওয়া খুব সহজ না।”
নাহিয়ান চুপ করে গেল। তূর্য গাড়ি থেকে নেমে ছেলেকে কোলে তুলে নিল। কিন্তু তার নিজের মনেই আজ অদ্ভুত এক প্রশ্ন জন্ম নিল—
“সেই মেয়েটা কে?”
★
সেদিন সন্ধ্যায়— আমেনা চৌধুরী চা খেতে খেতে বললেন—
“তূর্য, আজকে মেয়ের বাড়িতে ফোন দিয়েছি ।”
তূর্য নির্লিপ্ত কণ্ঠে বললো—
“হুম।”
“তারা কালকে আমাদের যেতে বলেছে ।”
“আমি অফিসে থাকবো।”
“একদিন অফিসে না গেলে কিছু হবে না ।”
তূর্য বিরক্ত হলো।
“মা, প্লিজ।”
ঠিক তখন নাহিয়ান দৌড়ে এসে বললো—
“দাদি! আজ আমি এক আন্টির সাথে দেখা করছি।”
আমেনা অবাক হয়ে শুধায়
“কোন আন্টি?”
নাহিয়ান গর্ব করে বললো—
“ও খুব মিষ্টি। আমার গালে চুমু দিছে।”
তূর্য কাশলো হালকা। আমেনা চোখ সরু করে বললেন,
“কে সেই আন্টি?”
তূর্য সংক্ষিপ্তভাবে বললো—
“স্কুলের সামনে এক মেয়ে। নাহিয়ান গিয়ে ধরেছিল।”
“দেখতে কেমন?”
তূর্য থামলো এক মুহূর্ত। তার মনে ভেসে উঠলো, শান্ত মুখ। চোখে চাপা কষ্ট। কিন্তু ভেতরে অসীম কোমলতা।
“সাধারণ, মেয়েরা যেমন হয় তেমন।”
নাহিয়ান প্রতিবাদ করলো—
“না! খুব সুন্দর!”
আমেনা মৃদু হেসে বললেন—
“কখনো কখনো আল্লাহ নিজেই মানুষকে সামনে এনে দাঁড় করান, বুঝলি তূর্য?”
তূর্য কিছু বললো না। কিন্তু রাতের বেলা ঘুমোতে গিয়ে বারবার মনে পড়লো—
“ওর চোখ খুব সুন্দর। হাসিটাও সুন্দর। আন্টি অনেক মিষ্টি। ।”
আর অন্যদিকে— নিজের ছোট্ট ঘরে শুয়ে নীরা ভাবছে—
“নাহিয়ান চৌধুরী…” ছোট একটা বাচ্চা। তার অজান্তেই দু’জন মানুষের জীবনের সুতোগুলো কোথাও গিয়ে জড়িয়ে গেল।
চলবে… 🌷
( কেমন হইসে জানাবেন 🥺 রেসপন্স চাই বেশি বেশি। হ্যাপি রিডিং 🤗 )