#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৩ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
..
রাতটা কেমন যেন অদ্ভুত কেটেছিল নীরার।
বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক, দূরে কোথাও কুকুরের শব্দ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো তার ছোট্ট ঘরের মেঝেতে পড়েছে। শুয়ে আছে ঠিকই… কিন্তু ঘুম আসছে না। বারবার মনে পড়ছে— ছোট্ট নাহিয়ানের মুখটা। অজান্তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠছে। কিন্তু কেনো বার বার ছোট মুখ টা চোখের সামনে ভাসছে ?
নীরা বুকের ভেতর ধকধক শব্দ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল— সে নিজেও জানে না।
......
আকাশে ফজরের আলো। আজানের সুর ভেসে এলো চারপাশে। নীরা নামাজ আদায় করে নিল। আজ শেষ পরীক্ষা। আজকের গুরুত্বপূর্ণ পরিক্ষা। নিলয়কে তৈরি করে স্কুলে নামিয়ে দিলো। ছোট ভাইটা হাত নাড়িয়ে বললো—
“বুবু, ভালো কইরা পরীক্ষা দিও।”
নীরা মায়াভরা চোখে তাকিয়ে বললো—
“দোয়া করিস ভাই ।”
রিকশায় উঠে বসলো। সাদা বরকা, সাদা হিজাব। হাতে পরীক্ষার ফাইল শক্ত করে ধরা। কিন্তু আজ তার চোখ ভিজে আছে। চুপচাপ ওরনা দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। ঠিক তখনই পাশ দিয়ে ধীরে ধীরে একটা কালো গাড়ি এগিয়ে গেল। গাড়ির ভেতর— তূর্য চৌধুরি। পাশে নাহিয়ান বসে খেলনায় ব্যস্ত। জ্যামের কারণে গাড়ি থেমে গেল রিকশার কাছেই। তূর্যের চোখ অন্যমনস্কভাবে বাইরে গেল… আর সেখানেই থমকে রইলো। সাদা বরকায় মোড়া এক মেয়ে। মাথা নিচু চোখ মুছছে চুপিচুপি। হাতে পরীক্ষার ফাইল। তূর্যের ভ্রু কুঁচকে গেল।
“এই মেয়েটা…?”
হ্যাঁ। স্কুলের সামনে দেখা সেই মেয়েই। কেন কাঁদছে?
এক মুহূর্তের জন্য তার ভেতরে অদ্ভুত এক খটকা লাগলো। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল।
“আমার ভাবার কী আছে?”
জ্যাম ছুটে গেল। গাড়ি এগিয়ে গেল সামনে। নাহিয়ান কিছুই দেখেনি।
...
দুপুর গড়িয়ে বিকেলের রোদ নামছে। পরীক্ষা শেষ করে ক্লান্ত শরীরে নীরা বাসার সামনে এসে দাঁড়ালো।
দরজা খোলা। ভেতর থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। নীরার বুকের ভেতর ধক করে উঠলো।
ওড়নাটা ঠিক করে ভেতরে ঢুকলো। ড্রইংরুমে পা রাখতেই তার পা থমকে গেল। সোফায় বসে আছে—
তূর্য চৌধুরি। তার পাশে মধ্যে বয়স্ক একজন মহিলা । তার পাশে একটা মেয়ে। আর কোণায় বসে আতিক শেখ। শিমলা আজ অদ্ভুত মিষ্টি গলায় বলছে—
“এই যে, নীরা আসছে! পরীক্ষা কেমন হয়েছে মা তোর।”
নীরার চোখ বড় হয়ে গেল আপনা থেকেই। তূর্যও তাকিয়ে আছে। চোখে স্পষ্ট বিস্ময়। তাহলে কী এই মেয়েকে দেখতে আসা হয়েছে?
নাহিয়ান প্রথমে বুঝতে পারেনি। তারপর হঠাৎ চোখ উজ্জ্বল হয়ে উঠলো। সে দৌড়ে এসে নীরার পা জড়িয়ে ধরলো—
“আমাল মিত্তি আন্টি!”
ঘরের সবাই স্তব্ধ। নাহিয়ান মুখ তুলে খুশিতে বললো—
“আন্টি ! এটা তোমাল বালি!”
নীরার মুখ ফ্যাকাশে। হাতের ফাইল কাঁপছে। কোনো রকম ভাবে মাথা দুলালো। তূর্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে অবাক দৃষ্টি। কণ্ঠ গম্ভীর—
“আপনি…?”
নীরা মাথা নিচু। শিমলা বিব্রত হেসে বললো—
“আপনারা আগে থেকেই চেনেন নাকি?”
আমেনা চৌধুরীর চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি ধীরে বললেন
“মনে হচ্ছে আল্লাহর লেখা আমরা বদলাতে পারবো না।”
ঘরের বাতাস ভারী হয়ে উঠলো। তূর্যের চোখ গেল নীরার দিকে— এখনো তার চোখ লাল। হয়তো আবার কেঁদেছে। তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি জেগে উঠলো— দায়িত্ব? সহানুভূতি? নাকি আরও কিছু?
নাহিয়ান এখনো নীরার হাত শক্ত করে ধরে আছে।
“আন্টি তুমি আমাল বাসায় আসবা?”
সবাই ছোট বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে আছে।
নীরার বুকের ভেতর তীব্র শব্দ।
..
ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। সবাই যেন এক অদৃশ্য ধাক্কা খেয়েছে। শিমলা পরিস্থিতি সামলে নিয়ে মিষ্টি গলায় বললো—
"নীরা, যাও মা, ফ্রেশ হয়ে আসো।”
এই “মা” ডাকটা এতদিনে প্রথম। নীরার বুকের ভেতর কেমন যেন বিঁধলো। সে এক পলক তাকালো তূর্যের দিকে। তূর্যের চোখেও বিস্ময়, অচেনা ভাবনা।
নীরা মাথা নিচু করে নিজের ঘরের দিকে পা বাড়ালো।
কিন্তু… নাহিয়ান এখনো তার পা জড়িয়ে আছে।
“আন্টি, আমি যাবো তোমাল ঘলে। আমায় নিয়ে যাও।”
নীরার ঠোঁটে মুচকি হাসি ফুটলো।
“ঠিক আছে, এসো।”
সে একটু ঝুঁকে নাহিয়ানের মাথায় হাত বুলিয়ে দিল।
ঠিক তখনই—
মুন্নি দৌড়ে এসে রাগে ফুঁসতে ফুঁসতে নীরার আরেক পা জড়িয়ে ধরলো।
“আপুই! এ ছেলে কেতা? তমাল পা ধলছে কেনো? অলে ছালতে বলো! ও তোমাল ঘলে যাবে না!”
বলেই নীরার পা থেকে নাহিয়ানকে সরাতে লাগলো।
নাহিয়ানও কম যায় না। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো—
—“এই পচা মে ছালো বলছি! তুমি জানো এই মিষ্টি আন্টি আমার মা হবে! আমি আমার মাকে ধরছি! ছালো তুমি!”
এই বলে মুন্নিকে হালকা একটা ধাক্কা দিল।
" এতা আমাল আপুই । তোমাল মা না। "
"এতা আমাল মা। "
ঘরের সবাই হতভম্ব। নীরার শরীর কেঁপে উঠলো।
“আমার মা হবে…”
“মা…”
শব্দটা যেন তার বুকের গভীরে গিয়ে আঘাত করলো।
নীরার চোখ ঝাপসা হয়ে এলো। মুন্নি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠতে যাবে— নীরা তাড়াতাড়ি নিচু হয়ে দু’জনকেই জড়িয়ে ধরলো।
“এই এই! চুপ চুপ কাদে না কেও তোমরা দুইজনেই আমার ঘরে এসো। কেউ মারামারি করবে না। ”
দু’হাতে নাহিয়ান আর মুন্নির ছোট্ট হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে গেল।
ড্রইংরুমে রয়ে গেলো ভারী নীরবতা। তূর্য স্থির বসে আছে আছে। তার কানে শুধু বাজছে—
“এই মিষ্টি আন্টি আমার মা হবে…”
আমেনা চৌধুরী ধীরে ধীরে তূর্যের দিকে তাকালেন।
চোখে গভীর অর্থ। আর শিমলার মুখে অদ্ভুত এক শান্তি। লিপি তূর্যর কানে কাছে ফিসফিস করে বললো,
" ভাইয়া তোমার আগের বউয়ের থেকে এই মেয়েটা সুন্দর আছে মায়াবি চেহারা । তোমার সাথে মানাবে। তূর্য লিপির দিকে রাগান্বিত চোখে তাকালো। লিপি আমতা আমতা করে সরে গেলো তূর্যর কাছ থেকে। রাগ উঠে গেলে জায়গা পরিস্থিতি কিছুই মানবে না ধুম ধাম মেরে বসবে।
........
ঘরের দরজা ভেতর থেকে আলতো করে বন্ধ করলো নীরা। নাহিয়ান বিছানায় উঠে বসেছে। মুন্নি কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে তার দিকে।
“তুমি কেনো বলছো আপুই তমাল মা হবে?” মুন্নির গলা রাগে কাঁপছে।
নাহিয়ান গর্ব করে বললো—
“কারণ আমার বাবা বিয়ে করবে আমার মিষ্টি আন্টিকে । আমার মা নাইতো।”
মুন্নি এবার একটু থেমে গেল। তার ছোট্ট চোখে প্রশ্ন করলো,
" তোমাল মা কই ? "
" ওই আকাশে "
নীরা দু’জনের মাঝখানে বসে বললো—
“শোনো, কেউ কারো সাথে ঝগড়া করবে না। আমি কারো মা না… আমি শুধু মুন্নির আপু… আর নাহিয়ান বাবুর আন্টি।”
নাহিয়ান মুখ গোমড়া করে বললো—
“কিন্তু তুমি আমার মা হইবে তো ?”
নীরার বুক কেঁপে উঠলো। সে উত্তর দিল না। শুধু দু’জনকেই বুকে টেনে নিল। তার মনে হলো—
হয়তো আল্লাহ তার কপালে অন্যরকম কোনো গল্প লিখে রেখেছেন।
_____^.^____
নীরা গোসল সেরে নীল কালারের থ্রি-পিস পরে এসেছে। মাথায় ওড়না পেঁচিয়ে খুব সাধারণভাবে হিজাব পরেছে। মুখে কোনো প্রসাধনির ছোঁয়া নেই। তবুও কেমন এক আলাদা প্রশান্তি ঝরে পড়ছে তার চেহারায়। নীরাকে নিতে লিপি চৌধুরি নিতে এসেছে। নীরার দুই পাশে নাহিয়ান আর মুন্নি আর পিছনে লিপি। নাহিয়ান খুশিতে গা ঘেঁষে নামছে আর মুন্নি এখনো রাগে ফুঁসছে—মুখ ফুলিয়ে। নীরা আসতেই আমেনা চৌধুরী নীরাকে নিজের পাশে বসালেন। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। তারপর ধীরে করে নীরার থুতনি ধরে বললেন—
“মাশাআল্লাহ…”
তার কণ্ঠে ছিল প্রশংসা আর তৃপ্তি। নীরাকে টুকটাক প্রশ্ন করা হলো—পড়াশোনা, রান্নাবান্না, সংসার সামলানোর অভিজ্ঞতা… নীরা মাথা নিচু করে শান্ত গলায় সব প্রশ্নের উত্তর দিল। সর্বশেষে আমেনা চৌধুরী আতিক শেখের উদ্দেশ্যে বললেন,
“মেয়ে আমাদের পছন্দ হয়েছে।”
কথাটা শুনে ঘরে একরকম চাপা স্বস্তির বাতাস বয়ে গেল। তিনি এবার তূর্যের উদ্দেশ্যে বললেন—
“তুমি কিছু জানতে চাও? অথবা বলতে চাও?”
তূর্য গম্ভীর মুখে বসে ছিল এতক্ষণ। চোখ একবারও তেমন করে নীরার দিকে ওঠেনি। ঠান্ডা গলায় বলল—
“কিছু জানার নেই। তোমাদের হলে চলো, আমায় অফিস যেতে হবে।”
তূর্যের কথায় আমেনা চৌধুরী কিছুটা আপত্তি জানালেন—
“সবকিছু এত তাড়াহুড়ো করে হয় নাকি? একটু বসো।”
কিন্তু তূর্যের মুখের অভিব্যক্তি বদলালো না।
তখন আমেনা চৌধুরী নিজের ব্যাগ থেকে একটি আংটি বের করে নীরার হাতে পরিয়ে দিলেন।
তারপর আতিক শেখের উদ্দেশ্যে বললেন—
“ভাইসাব, মেয়ে আমার খুব পছন্দ। আর ওকে আমার নাতিও খুব পছন্দ করে। তাই আমি দেরি করতে চাচ্ছিলাম না। আগামী তিন দিনের মধ্যে শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঘরোয়া ভাবে বিয়ে হবে। আপনাদের কোনো আপত্তি নেই তো?”
আতিক শেখ কিছু বলতে যাবে, ঠিক তখনই শিমলা দ্রুত বলে উঠল—
“না না, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যেটা চান, সেটাই হবে।”
নীরার বুকের ভেতর কেমন ধকধক করছে। সবকিছু এত দ্রুত ঘটছে যে সে বুঝে ওঠার সুযোগও পাচ্ছে না।
তার পাশে বসে থাকা নাহিয়ান হঠাৎ ফিসফিস করে বলল—
“মিষ্টি আন্টি… তুমি আমার মা হবে তো?”
নীরার হাত কেঁপে উঠল। 'মা’—শব্দটা আবারও কানে বাজলো। তার চোখ অনিচ্ছায় একবার তূর্যের দিকে উঠল। তূর্য তখন জানালার বাইরে তাকিয়ে… যেন এই পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। লিপি উঠে গিয়ে নীরার পাশে বসে সাইড থেকে হালকা জড়িয়ে ধরে বললো ,
" তুমি না আসলেই খুব মিষ্টি । কাল নাহিয়ান তোমার কথাই বলেছিলো। ও কাল সারাক্ষন শুধু আমায় বলেছে। ❝ ফুপি মনি জানো আজ একটা মিষ্টি আন্টির সাথে দেখা হয়েছে। খুব ভালো আন্টি টা। ❞ এখন দেখি ও সত্যি কথাই বলেছে। "
নীরা নাহিয়ানের দিকে তাকাতেই দেখে। নাহিয়ান আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। নীরা তাকাতেই একটা হাসি দিলো।
..
ঘরের ভারী পরিবেশটা হালকা করার জন্য শিমলা কৃত্রিম হাসি হেসে বললো—
“আপনারা চা-নাস্তা করেন।”
আমেনা চৌধুরী ভদ্রভাবে মাথা নেড়ে বললেন—
“না আপা , আজ উঠি। আবার আসবো।”
তূর্য ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। তার মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। কিন্তু যাওয়ার আগেই আবার শুরু হলো ছোটদের যুদ্ধ। নাহিয়ান এগিয়ে এসে বললো—
“মিষ্টি আন্টি, তুমি তো আমার মা হবে। চলো আমরা বাসায় যাই !”
মুন্নি সাথে সাথে সামনে এসে দাঁড়ালো।
“না! আমাল আপুই যাবে না। তুমি যাও !”
“আমার মা যাবে!”
" যাবে না। "
এই বলে মুন্নি নীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
নাহিয়ান রাগে গাল ফুলিয়ে বললো—
“তুমি ছারো! মিষ্টু আন্টি আমার মা!”
মুন্নি ঠেলে সরিয়ে দিতে গেল, নাহিয়ানও হাত ঝাঁকালো। দু’জনের টুকটাক ধাক্কাধাক্কিতে আবার সবাই বিব্রত। নীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু বলতে পারছে না। লিপি এসে নাহিয়ানকে টেনে নিল—
“এই বাবা, চলো। তোমার মাকে আমরা পরে নিয়ে যাবো ”
" চত্তি ফুপি মনি? "
" তিন সত্যি। "
আমেনা চৌধুরী শেষবারের মতো নীরার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে যেন অনেক কিছু লেখা।
তারপর তারা বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই ঘরের পরিবেশ বদলে গেল। শিমলার মুখের মিষ্টি হাসি মিলিয়ে গেল মুহূর্তে। চোখে ফুটে উঠলো বিরক্তি।
সে নীরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললো—
“পরীক্ষা শেষ তোর। এবার তোর আর কোনো সমস্যা নাই। এবার তোকে আমাদের ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচি।”
নীরা স্তব্ধ। শিমলা আরও ঝাঁঝালো গলায় বললো—
“বিয়ে ভাঙার চেষ্টা করবি না, মুখপুড়ি! এমন ঘর আর এমন পাত্র বারবার আসে না।”
নীরার চোখ ভরে উঠলো। সে কিছু বললো না। শুধু চুপচাপ ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে নিজের ঘরের দিকে চলে গেল। দরজা বন্ধ করে বিছানার উপর উপুড় হয়ে পড়ে রইলো সে। এতদিনের চেপে রাখা কষ্টগুলো যেন একসাথে বেরিয়ে এলো।
“হে আল্লাহ… আমি কী চাইছিলাম? শুধু একটু সম্মান… একটু শান্তি… আমি কি এতটাই বোঝা?”
তার কাঁধ কাঁপছে কান্নায়।
“আমি কি কারো জীবনে জোর করে ঢুকতে চাই? ওই ছোট্ট বাচ্চাটার ‘মা’ ডাক কেন আমার বুক কাঁপায়? কেন আমি না বলতে পারি না? আমাকে কেনো কেও ভালো বাসে না। এতটাই অপয়া আমি? ”
চোখের পানি বালিশ ভিজিয়ে দিল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো— সে নিজেও জানলো না।
★
অপরদিকে— অফিসের কাঁচঘেরা কেবিনে বসে আছে তূর্য। টেবিলের উপর ফাইলের স্তূপ। কিন্তু তার মন কাজের মধ্যে নেই। পাশে বসে আছে আকাশ। তূর্য ইতিমধ্যেই সব বলেছে তাকে। আকাশ ভ্রু কুঁচকে বললো—
“তুই সিরিয়াসলি বিয়ে করতে যাচ্ছিস?”
তূর্য চেয়ারে হেলান দিল। কিছুক্ষণ চুপ থেকে বললো—
" এখন আমার ছেলের জন্য করতেই হবে। আমি রাতে ওই মেয়েটার ছবি পাঠাবো তোকে।”
আকাশ তাকিয়ে রইলো। তূর্য গম্ভীর গলায় বললো—
“সব ইনফরমেশন কালেক্ট করে দিবি। কালকের মধ্যে। ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা— সব।”
আকাশ ধীরে বললো। আমেনা আন্টি তো খোঁজ খবর নিয়েছে মানেই মেয়ে ভালো হবে। তূর্য গম্ভীর গলায় বললো,
" আমার সব ইনফরমেশন লাগবে ওই মেয়েটার কাজে লাগবে আমার। "
★
রাত নেমেছে ধীরে ধীরে। শহরের আকাশে আধো চাঁদ। জানালার কাঁচে তার আলো এসে পড়ে লম্বা ছায়া তৈরি করেছে। নীরার ঘরের বাতি নিভানো। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানার এক কোণে পড়ে আছে। বালিশে মুখ গুঁজে ঘুমিয়ে আছে নীরা। চোখদুটো ফুলে গেছে কান্নায়। ঘুমটা শান্ত না— মাঝেমধ্যে ভ্রু কুঁচকে উঠছে। হয়তো স্বপ্নেও কাঁদছে সে।তার ঠোঁট কাঁপলো আলতো করে।
ঘরের বাইরে শিমলার কণ্ঠ ভেসে এলো ক্ষীণস্বরে—
“মেয়েটাকে আর বেশিদিন রাখতে চাই না। তিন দিনের মধ্যেই কাজ শেষ হোক।”
আতিক শেখ চুপ। দীর্ঘশ্বাস ছাড়া তার আর কিছু করার নেই। শুধু বললো,
" তাই বলে এক বাচ্চার বাপের সাহে বিয়ে দিয়ে দিবো? "
শিমলা মুখ ভেঙচিয়ে বললো,
" মেয়ের জন্য এতো দরদ। এমন দরদ তো আগে দেখাও নি। এখিন ওকে বিয়ে দিয়ে বিদায় করবো ব্যাস ঘার থেকে বুঝা নামবে। "
★
চৌধুরী পরিবারে আজ ঈদের মতো আনন্দ। বাচ্চা নাহিয়ান সারা বাড়ি মাতিয়ে রেখেছে। সে ঘুরে ঘুরে একটাই কথা বলছে তার মা আসবে। তাকে খাইয়ে দিবে, ঘুম পারিয়ে দিবে। মায়ের কোলে উঠবে। আমেনা, লিপি সবাই বাচ্চা ছেলেটির আনন্দ দেখছে। তূর্য অফিস থেকে এসে দেখলো তার ছেলের হাসি মুখ খানা। কতটা খুশি তার মা আসবে বলে।
.........°..........
নিজের বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে তূর্য। রাতের বাতাসে তার শার্টের হাতা দুলছে। হাতে মোবাইল।
ঘরের ভেতরে নাহিয়ান ঘুমিয়ে। ছোট্ট বুক ওঠানামা করছে শান্ত ছন্দে। বালিশ জড়িয়ে ঘুমের ঘোরেও বিড়বিড় করছে—
"আমাল মা "
তূর্যের বুকের ভেতর হালকা টান লাগলো। সে ধীরে ঘরে ঢুকে ছেলের পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিল।
“তুই এত সহজে কাউকে মা বানিয়ে ফেললি, বাবা?”
তূর্য হঠাৎ উঠে নিজের স্টাডি রুমে গেল।
ল্যাপটপ খুললো না। বরং ফোনটা হাতে নিয়ে গ্যালারি খুললো। আজ বিকেলে লিপি নীরার ছবি পাঠিয়েছে।
সে কিছুক্ষণ তাকিয়ে রইলো ছবিটার দিকে। তারপর আকাশকে পাঠিয়ে দিল। মেসেজ টাইপ করলো—
“এই মেয়েটা। কালকের মধ্যে ফুল ডিটেইলস চাই।”
সেন্ড। কিছুক্ষণ পর রিপ্লাই—
“ঠিক আছে। তবে তুই কেন এত অস্থির?”
তূর্য উত্তর দিল না। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। মনের ভেতর দুইটা কণ্ঠ—
একটা বলছে—
“এটা শুধু দায়িত্ব। নাহিয়ানের জন্য।”
আরেকটা বলছে—
“তাহলে কেন তার চোখের পানি তোর মনে লেগে আছে?”
তূর্য বিরক্ত হয়ে চোখ খুললো। নিজেকেই বললো—
“ what's wrong with me. তূর্য এতো ভাবছিস কেনো তুই? তুই শুধু ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিস শুধু মাত্র তোর ছেলের জন্য । আর কিছু না। এতো ভাব্বি না। "
এই বলে ঘরে গিয়ে ছেলেকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে গেলো।
চলবে......
( সবাই রিয়েক্ট আর কমেন্ট করো প্লিজ 😭। কমেন্ট করলে আমার গল্প সবার কাছে যাবে প্লিজ )