ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 7

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৭ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
বসন্তের শেষ দিক। হালকা ফুরফুরে বাতাসে চারপাশে এক অদ্ভুত কোমলতা ছড়িয়ে আছে। গাছে গাছে নতুন পাতার সবুজ, কোথাও কোথাও ঝরে পড়া শুকনো ফুলের গন্ধ। রোদটা তীব্র নয়— নরম, সোনালি। আকাশ পরিষ্কার নীল, মাঝে মাঝে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। বাড়ির পেছনের বাগানটা আজ খুব শান্ত। শেষ প্রান্তে পুরোনো কাঠের দোলনাটা হালকা বাতাসে আস্তে আস্তে দুলছে। সেই দোলনায় বসে আছে নীরা। মাথায় ঘোমটা টানা। মুখে প্রশান্ত নীরবতা। তার কোলে বসে আছে নাহিয়ান। ছোট ছোট হাত দিয়ে মায়ের কোমর জড়িয়ে রেখেছে। মাথাটা গুঁজে রেখেছে নীরার বুকে। যেন এটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। নীরা আলতো করে নাহিয়ানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তার আঙুলের ছোঁয়ায় মায়া ঝরে পড়ছে। নাহিয়ান একের পর এক কথা বলেই যাচ্ছে— ফুফুমণি তাকে কী বলেছে, তার ছোট্ট খেলনাটা কোথায় রেখেছে— যেন কত বছরের জমে থাকা গল্প একদিনেই বলে শেষ করতে চায়। নীরা মন দিয়ে শুনছে। একবারও বিরক্ত হচ্ছে না। মাঝে মাঝে হেসে দিচ্ছে, কখনো অবাক হয়ে প্রশ্ন করছে—
“তাই নাকি বাবা?”
“তারপর?”
নাহিয়ান আরও উৎসাহ নিয়ে বলতে শুরু করে।একসময় নীরা নরম গলায় বললো—
“বাবা, একটা কথা বলি? মায়ের কথাটা শুনবে?”
নাহিয়ান মাথা তুলে তাকালো। বড় বড় চোখে মায়া।
“জ্বী মা, বলো।”
নীরা তাকে আরও একটু কাছে টেনে নিলো। কণ্ঠে স্নেহের আবেশ—
" বাবা একটা কথা বলি? "
"জ্বী মা বলো "
" রাখবে তো মায়ের কথা? "
" হুম মা রাখবো "
“বাবা, আমাকে ‘মা’ না ডেকে ‘আম্মু’ বলে ডাকবে? পারবে?”
নাহিয়ানের মুখে হঠাৎ ঝলমলে হাসি ফুটে উঠলো।
ছোট্ট হাত দুটো আরও শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে বললো—
“আচ্ছা, আম্মু!”
শব্দটা শুনে নীরার বুকটা কেঁপে উঠলো। চোখের কোণে অজান্তেই জল চিকচিক করে উঠলো— তবে সেটা দুঃখের নয়, এক গভীর আনন্দের। সে নাহিয়ানের সারা মুখে চুমু এঁকে দিলো।
“এই তো আমার সোনা বাবাটা! আমার মানিক সোনা। ”
নাহিয়ানও খিলখিল করে হেসে নীরার গালে চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে দিলো। দোলনাটা আস্তে আস্তে দুলছে। বসন্তের বাতাস নীরার ঘোমটা হালকা উড়িয়ে দিচ্ছে। তার মুখে এক তৃপ্তির হাসি—
যেন পৃথিবীর সব অভাব, সব অপমান, সব কষ্ট এই একটি ডাকেই মুছে গেছে।
“আম্মু…”
শব্দটা আজ তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
★
বাগানের দোলনাটা তখনো হালকা দুলছে। বসন্তের বাতাসে চারপাশে এক শান্ত স্থিরতা। কিছুক্ষণ পর প্রধান ফটকের দিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো।
আমেনা চৌধুরী দুইজন প্রতিবেশী মহিলাকে সঙ্গে নিয়ে বাগানের দিকে এগিয়ে আসছেন। এসে যা দেখলেন, তাতে তাঁর চোখ নরম হয়ে গেল।
তার আদরের নাতি নাহিয়ান শান্ত হয়ে নীরার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নীরার হাত ধীরে ধীরে তার চুলে বুলিয়ে দিচ্ছে— এমন মমতায়, যেন নিজের হৃদয়ের টুকরোকে আগলে রেখেছে। আমেনা চৌধুরী কাছে এসে ডাক দিলেন—
“নীরা…”
নীরা মুখ তুলে তাকালো।
“জ্বী, মা?”
আমেনা চৌধুরী মৃদু হেসে বললেন—
“দাদুভাই কি ঘুমিয়ে পড়েছে?”
নীরা আদর ভরা চোখে নাহিয়ানের দিকে তাকিয়ে বললো—
“জ্বী মা, ঘুমিয়ে পড়েছে।”
“আচ্ছা, তুমি গিয়ে ওকে ঘরে শুইয়ে রেখে আসো। আমরা ভেতরে যাচ্ছি।”
নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। সে খুব যত্ন করে নাহিয়ানকে কোলে তুলে নিলো। যেন একটুও ঘুম না ভাঙে। ঘরে গিয়ে আলতো করে বিছানায় শুইয়ে দিলো। কপালে এক চুমু এঁকে দিলো।
“ঘুমাও, আমার সোনা…”
তারপর মাথার ঘোমটা ঠিক করে বসার ঘরের দিকে গেল। ভেতরে গিয়ে সালাম দিলো—
“আসসালামু আলাইকুম।”
প্রতিবেশী দুজন উত্তর দিলেন। আমেনা চৌধুরী গর্বভরা কণ্ঠে বললেন—
“এই আমার ছেলের বউ, নীরা।”
নীরাকে দু-একটা সাধারণ প্রশ্ন করা হলো— কোথায় পড়াশোনা করেছে, কেমন লাগছে নতুন বাড়ি, নাহিয়ানকে সামলাতে কষ্ট হয় কি না। নীরা শান্ত, মার্জিত কণ্ঠে সব প্রশ্নের সুন্দর উত্তর দিলো। তার কথাবার্তায় ভদ্রতা আর সংযম স্পষ্ট। হঠাৎ এক প্রতিবেশী মহিলা ঠোঁট বাঁকিয়ে বলে উঠলো—
“দেখো গো আমেনা আফা, তোমার নাতির জন্য সৎ মা নিয়ে এসেছো। এই দরদ কয়দিন থাকবে? ধরো এক মাস, ছয় মাস— কিংবা এক বছর। যখন তোমার এই বউয়ের নিজের বাচ্চা হবে, তখন তো সৎ ছেলে বলে দূরে ঠেলে দিবে। তখন কী হবে, ভেবে দেখেছো?”
কথাগুলো যেন ছুরির মতো এসে বিঁধলো নীরার বুকে।
“সৎ মা”— শব্দটা তার কাছে অচেনা নয়। খুব চেনা। খুব কষ্টের। সে জানে সৎ মা মানে কী। অবহেলা কী। দূরে সরিয়ে দেওয়া কাকে বলে। তাহলে সে কেন একটি ছোট শিশুকে সেই কষ্ট দেবে?
নীরার মাথা নিচু হয়ে গেল। হাত দুটো ওরনার প্রান্ত চেপে ধরলো। বুকের ভেতরটা ভারী হয়ে উঠলো।
ঠিক তখনই আমেনা চৌধুরীর কণ্ঠ দৃঢ় হয়ে উঠলো।
“শুনেন, রাশিদা আপা,” — তিনি সোজা হয়ে বসলেন,
“সব মানুষ এক রকম না। ‘সৎ মা’ শব্দটা দিয়ে সবাইকে মাপবেন না।” ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে এলো।
আমেনা চৌধুরী আবার বললেন—
“আমি আমার চোখে দেখছি এই মেয়েটা আমার নাতিকে কীভাবে আগলে রাখে। রক্তের সম্পর্কই সব না, মনের সম্পর্ক বড়। নাহিয়ান ওকে ‘মা’ বলে ডাকছে— জোর করে না, নিজের ইচ্ছায়। এটা কি এমনি এমনি হয়?”
প্রতিবেশী মহিলা চুপ করে গেলেন। তিনি আরও যোগ করলেন—
“আর একটা কথা মনে রাখবেন— আমার ঘরে কেউ কারও অধিকার কেড়ে নিতে পারবে না। নাহিয়ান আমার নাতি, এই বাড়ির প্রথম সন্তান। ওর জায়গা কেউ নিতে পারবে না। আর নীরা…”
তিনি স্নেহভরা চোখে নীরার দিকে তাকালেন—
“নীরা শুধু আমার ছেলের বউ না, আমার মেয়ের মতো। আমি তাকে চিনে এনেছি। বিশ্বাস করে এনেছি। আপনারা দুশ্চিন্তা করবেন না। আর আপনারা নিজের চর্কায় তেল লাগান ঝং পরে যাবে। আমার বাসায় এসে শ্বাশুড়ি আর বউমার মধ্যে গন্ডগোল করাবেন না। ”
ঘরের বাতাস বদলে গেল। নীরার চোখ ভিজে উঠলো। কিন্তু এবার সেটা অপমানে নয়— অদ্ভুত এক স্বস্তিতে।
বসার ঘরে আবার স্বাভাবিক কথা শুরু হলো।
কিন্তু আজকের এই ছোট্ট ঘটনাটা নীরার মনে গভীর ছাপ রেখে গেল। বাইরে বসন্তের বাতাস বইছে—
হয়তো নতুন সম্পর্কগুলোও ধীরে ধীরে শেকড় গাঁথছে।
★
রাত ধীরে ধীরে নেমে এসেছে শহরের বুকে। আকাশ ভরা তারার মেলা। চারদিকে এক শান্ত নিস্তব্ধতা। দূরের কোথাও কুকুরের ডাক ভেসে আসে, আবার মিলিয়ে যায় রাতের গভীরতায়। বসন্তের হালকা বাতাসে বাড়ির বাগানের গাছগুলো দুলছে নরম শব্দে।
চৌধুরী বাড়ির ভেতরটা আলোয় ভরা। ডাইনিং টেবিলে সবাই রাতের খাবার খেতে বসেছে। নীরা পাশে বসে নাহিয়ানকে খাইয়ে দিচ্ছে। ছোট ছোট ভাতের নলা তুলে মুখের সামনে ধরছে, আর নাহিয়ান খেতে খেতে একের পর এক কথা বলেই যাচ্ছে।
হঠাৎ সে বললো—
“মা… না না, সরি সরি… আম্মু!”
নিজেই হেসে ফেললো। নীরা মুচকি হেসে বললো—
“কী হলো বাবা?”
নাহিয়ান ভাত খেতে খেতে বললো—
“আম্মু, এখন থেকে তুমি আমাকে রোজ খাইয়ে দিবে কেমন?”
নীরার মুখে মায়া ভরা হাসি ফুটলো।
“আচ্ছা বাবা, খাইয়ে দেবো।”
নাহিয়ান খুশিতে হাততালি দিতে গিয়েও আবার চুপ করে গেল— কারণ মুখে তখনো ভাত। সবাই মুচকি হেসে উঠলো। খাওয়া শেষ হলে নীরা নাহিয়ানকে কোলে নিয়ে ঘরে চলে গেল। তাকে ফ্রেশ করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে বিছানায় শুইয়ে দিলো। ঘরের বাতি নরম করে জ্বালানো। জানালা দিয়ে বসন্তের বাতাস ঢুকছে। নীরা বিছানায় বসে নাহিয়ানের চুলে বিলি কাটছে। ঠিক তখনই নাহিয়ান ধীরে ধীরে বললো—
“আম্মু…”
“হ্যাঁ বাবা?”
“বাবা কখন আসবে?”
প্রশ্নটা শুনে নীরার মুখ একটু মলিন হয়ে গেল।
সে ধীরে বললো—
“জানি না তো বাবা…”
নাহিয়ান আবার বললো—
“আম্মু, বাবাকে ফোন করো। তাহলে তো হয়ে যায়।”
নীরা একটু থেমে নাহিয়ানের চুলে হাত বুলাতে বুলাতে বললো—
“বাবা… আম্মুর তো ফোন নেই। কীভাবে ফোন দেবো বলো?”
নাহিয়ান কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর বললো—
“আচ্ছা আম্মু, আমি বাবাকে বলবো যেন তোমাকে একটা ফোন কিনে দেয়। কেমন?”
নীরার বুকটা কেমন যেন করে উঠলো।
সে মৃদু হেসে বললো—
“না বাবা, বলতে হবে না। তুমি এখন ঘুমাও।”
নাহিয়ান ছোট ছোট হাত দিয়ে নীরাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। নাহিয়ান ঘুমিয়ে পড়ার পর নীরা ধীরে বিছানা থেকে নামলো। কিচেনে গিয়ে সব খাবার সুন্দর করে বের করে রাখলো। তূর্যের জন্য। তারপর ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে— রাত বারোটা পেরিয়ে গেছে… একটা বাজতে চলেছে… তবুও তূর্যের আসার নাম নেই। নীরার চোখে ঘুম নেমে আসছে। মাথা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। ঠিক রাত ১টা ৪৫ মিনিটের দিকে দরজা খোলার শব্দ হলো। তূর্য বাসায় ফিরেছে। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় সেটাই দিয়ে দরজা খুলে ঢুকলো। শব্দে নীরার ঘুম ভেঙে গেল। সে পিছনে ফিরে তাকালো। তূর্য দাঁড়িয়ে আছে দরজার কাছে। কোট কাঁধে ঝুলছে। ইন করা শার্টটা এলোমেলো হয়ে গেছে। চুলগুলো উস্কোখুস্কো। চোখ লাল— ক্লান্ত আর বিরক্ত। তূর্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিল। নীরা তখন বললো—
“রাতে খাবেন না আপনি?”
তূর্য থেমে গেল। ধীরে ঘুরে তাকালো। কালো ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া। ফোলা ফোলা মায়াবি দুই চোখ। নাকটা হালকা লাল। থুতনির তিল টা জ্বল জ্বল করছে। তূর্য আবার চোখ ফিরিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বললো—
“খেয়ে এসেছি আমি।”
নীরা ধীরে বললো—
“আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম…”
তূর্য সিঁড়িতে দাঁড়িয়ে গেল। কিন্তু পিছনে ফিরলো না।
কঠিন গলায় বললো—
“Listen, Miss Nira. বউগিরি দেখাতে আসবেন না। আপনি যদি ভেবে থাকেন এসব করে আমার মন পেয়ে যাবেন— then you are absolutely wrong.”
একটু থেমে আবার বললো—
“এই তূর্য চৌধুরীর মন পাওয়া এত সহজ না। বুঝেছেন?”
এই বলে সে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল।
নীরা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইলো। তারপর রাগে ফুসতে ফুসতে বিড়বিড় করে বললো—
“হালার জামাই! মিস্টার গোমরামুখো!”
আরও রাগে বললো—
“আমি যদি আপনার মনে জায়গা করে নিতে না পারি, তাহলে আমার নামও নীরা শেখ না! থুক্কু— এখন তো আমি এই বাড়ির বউ। তাহলে হবে নীরা চৌধুরী!”
একটু থেমে দাঁত কিঁচিয়ে বললো—
“আর যদি না পারি— তাহলে আমার নাম বদলে বেগুন রেখে দেবো! বজ্জাত বেডা!”
এই বলে ধুপধাপ শব্দ তুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে গেল। দরজা খুলতেই— হঠাৎ একটা ঘর্মাক্ত শার্ট তার মুখের ওপর এসে পড়লো।
নীরা চমকে উঠে শার্টটা সরিয়ে ফেললো। তারপর তাকিয়ে দেখলো— মিস্টার গোমরামুখো তূর্য চৌধুরী দিব্যি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডির শেপ দেখছে। নীরা কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। আর মনে মনে বলছে,
" না আমার বুইরা জামাইয়ের বডি আসে বলতে হবে। একটু বয়স বেশি তা কোনো ব্যাপার না আমার জামাই তো। "
পরক্ষণেই তূর্যের বলা ❝বেশি বউ গিরি দেখাতে আসবেন না ❞। এই কথা মনে হতেই নাকের পাটা ফুলিয়ে বিছানায় নাহিয়ানকে বুকে নিয়ে শুয়ে পড়লো। তূর্য ঘার বেকিয়ে দেখলো আর মনে মনে বললো
" ২ ইঞ্চিখানেকের লিলিপুট ত্র আবার এতো যেদ গবেট একটা। "
এই বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে পাতলা একটা টি-শার্ট পরে নিলো। বালিশ নিতে আসলেই নীরা চোখ বন্ধ করেই বললো,
" আমি আপনার লজ্জা হরণ করবো না মিস্টার এখানেই ঘুমাতেই পারেন। আলাদা ঘুমানোর কারণ দেখছি না আমি। আর তাছারা ছেলেটা আপনাকে আজ খুজেছিলো। "
তূর্য চোখ গোল গোল করে তাকিয়ে রইলো। বললো কী এই মেয়ে। এই মেয়ে কিনা আমার লজ্জা হরণ করবে। তূর্য আর ভাবতে পারলো না। বিছানার কোনায় সুয়ে পরলো। তূর্য কিছুক্ষন এই পাশ তো আরেক পাশকরছে ঘুম চোখে হানা দিচ্ছে না। কাল রাতেও ঘুমাতে পারে নি। কীভাবে ঘুমাবে যে কিনা তার ছেলেকে বুকে না নিলে ঘুম আসে না। তূর্য এবার উঠে বসলো। নীরার কাছ থেকে নাহিয়ানকে নিবে তখনি নীরা নাহিয়ানকে নিয়ে বাম পাশ হয়ে শুয়ে পড়লো। তূর্যের রাগে হাত মুষ্টি বদ্ধ করে ফেললো। গম্ভীর গলায় বললো ।
" আমার ছেলেকে আমার কাছে দিন। "
নীরা শুনেও না শুনার মতো পরে রইলো। তূর্য আবার বললো,
" এই যে শুনছেন কী বললাম শুনতে পান নি? "
নীরা ঘার কাত করে দেখলো তূর্য পা ভাজ করে বসা। বাবুরা যেভাবে বসে ঠিক সেভাবেই লাগিছে নীরার কাছে। নীরা মুচকি হেসে বললো
" দেখুন মিস্...."
" আমি কিছু দেখতে চাই নি। আমি আমার ছেলে কে চেয়েছি। "
নীরার অপমানে নাকের পাটা ফুলে উঠলো। নীরা গম গম স্বরে বললো
" আমি আমার মানিক কে আমার বুকে রেখেছি সে এখিন পরম শান্তিতে ঘুমচ্ছে। তাকে ডিস্টার্ব করার সাধ্যের বাহিরে। তাই চুপ চাপ ঘুমান। একটা কথা বললে আমি আমার ছেলেকে নিয়ে অন্য ঘরে চলে যাবো। "
তূর্য অবাকের উপর অবাক হচ্ছে। এই লিলিপুট কিনা তাকে হুমকি দেয়। এই তূর্য চৌধুরী কে। যাকে কিনা অফিসে বাঘের মতো ভয় পায়। তাকে শাসানোর কেও নেই। এই তূর্যকেই কিনা এই মেয়ে শাসালো। তূর্য কিছুটা মুখ কালো করে অন্য পাশ ফিরে ঘুমিয়ে পরলো।
★
পূর্ণিমার রাতে আকাশ যেন রুপোর থালার মতো উজ্জ্বল হয়ে ওঠে। গোল, পূর্ণ চাঁদটা নরম আলো ছড়িয়ে চারদিকে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। চারপাশের গাছপালা, নদীর জল, ঘাসের ডগা—সবকিছুই সেই চাঁদের আলোয় ধোয়া সাদা হয়ে যায়। মনে হয় যেন পৃথিবীটা নীরবে ঘুমিয়ে আছে, আর চাঁদ তার উপর মায়াময় পাহারা দিচ্ছে। এই রাতেই বসন্তের বাতাস ধীরে ধীরে বয়ে যায়। সেই বাতাসে থাকে নতুন ফুলের মিষ্টি গন্ধ—শিউলি, বকুল, কৃষ্ণচূড়ার সুবাস মিশে এক অদ্ভুত মায়া তৈরি করে। হালকা ঠান্ডা, কোমল বাতাস গাল ছুঁয়ে যায়, মনে হয় যেন প্রকৃতি ভালোবাসার স্পর্শ দিয়ে যাচ্ছে। দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার ডাক, মাঝে মাঝে পাতার মৃদু শব্দ—সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ আর স্বপ্নময়। পূর্ণিমার সেই আলো আর বসন্তের মিষ্টি বাতাস মানুষের মনকে অদ্ভুত এক প্রশান্তি ও আনন্দে ভরিয়ে দেয়।

চলবে...........!

( আসসালামু আলাইকুম পাখিরা ভালো আছো তো সবাই। গল্প টা পাওয়ার জন্য তোমরা অধির আগ্রহ নিয়ে বসে আছো। আমি যখন সময় পেয়েছি তখনি একটু একটু করে লেখেছি। জানি না কেমন হয়েছে আজকে পর্ব টা। খুব ছোট হয়েছে বলে মন খারাপ করো না প্লিজ 🥹 রিচেক তেমন দেওয়া হয় নি। ভুল অএলে বলবে ঠিক করে নিবো। 🤗 । আরেকটা কথা তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি আড্ডা দিতে পারবে। আমার সাথে ভন্ডামিও করতে পারবে 🥹🥹 কথা হবে প্রতিদিন । সবাই জয়েন হয়ে যেয়ো কেমন 🤗🤗)
মেসেঞ্জার গ্রুপের লিংক :

https://m.me/j/AbZDX2GfQKtUoT0H/?send_source=gc%3Acopy_invite_link_c

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন