#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৯ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
দিন যায়… সকাল যায়… একটা একটা করে সময় গড়িয়ে যায়। চৌধুরী বাড়ির ভেতরে অদ্ভুত এক ছন্দ তৈরি হয়েছে। তূর্য আর নীরার মাঝে প্রতিদিনই ছোট ছোট খুনসুটি, ঝগড়া, খোঁচাখুঁচি চলতে থাকে। কখনো কথার যুদ্ধ, কখনো চোখাচোখির লড়াই। কিন্তু তবুও—
তাদের সম্পর্ক যেন অদ্ভুত এক সুতোর টানে বাঁধা।
তূর্য এখনো আগের মতোই কঠিন, গম্ভীর আর রাগী।
আর নীরা আগের মতোই দুষ্টু, মুখরা আর বাচাল।
দুজনের মাঝে প্রতিদিনই ছোটখাটো যুদ্ধ হয়—
কিন্তু সেই যুদ্ধেই যেন লুকিয়ে আছে অদ্ভুত এক অনুরাগ। এভাবেই দেখতে দেখতে দুইটা মাস কেটে গেল। এই দুই মাসে নাহিয়ান যেন আরও বেশি করে নীরার সাথে মিশে গেছে। সারাক্ষণ “আম্মু আম্মু” করে তার পেছনেই ঘোরে। লিপি মাঝেমধ্যে মজা করে বলে—
“ভাবি, তুমি না এলে তো আমাদের বাসা এতদিনে জাদুঘর হয়ে যেত!”
নীরা হেসে উত্তর দেয়—
“তোমাদের সেই রাগী ভাইয়ের সাথে থাকলে যে কেউ পাগল হয়ে যাবে।”
আর দূর থেকে তূর্য শুনে ভ্রু কুঁচকে বলে—
“আমাকে নিয়ে আবার কী বলা হচ্ছে?”
লিপি তখন হেসে পালিয়ে যায়।
★
আজকের সকালটা অন্যরকম। কারণ আজ নীরার উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে। ভোরবেলা ফজরের আজানে নীরার ঘুম ভেঙে গেল। ঘুমজড়ানো চোখ মেলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলো।
তার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে।
আজ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন।
সে ধীরে ধীরে উঠে বসলো। তারপর ওজু করে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে জায়নামাজে বসেই দু’হাত তুলে দোয়া করতে লাগলো—
“হে আল্লাহ… তুমি আমার জন্য সহজ করে দাও। আমি যেন ভালো ফলাফল পাই। ”
দোয়া শেষে তার চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো।
বারান্দায় গিয়ে দাঁড়ালো নীরা। ভোরের বাতাসটা খুব ঠান্ডা আর নির্মল। পূর্ব আকাশে সূর্যের লালচে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে। বাগানের গাছগুলোতে শিশির জমে আছে। নীরা রেলিং ধরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলো।
আজকের দিনটা তার কাছে খুব বড়।
★
ঠিক তখনই পিছন থেকে একটা ঘুমজড়ানো গলা শোনা গেল—
“এই ভোরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো?”
নীরা ঘুরে তাকালো। তূর্য দরজার পাশে দাঁড়িয়ে আছে।
চুল এলোমেলো… চোখে এখনো ঘুমের ছাপ।
নীরা ঠোঁট বাঁকিয়ে বললো—
“আপনার জানার দরকার নেই।”
তূর্য ভ্রু কুঁচকে বললো—
“আবার শুরু করলে?”
নীরা গম্ভীর মুখে বললো—
“আজ আমার রেজাল্ট।”
তূর্য একটু থেমে গেল।
“ওহ… তাই?”
নীরা মাথা নেড়ে বললো—
“হুম।”
কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তূর্য খুব স্বাভাবিক গলায় বললো—
“ভয় পাচ্ছো?”
নীরা একটু বিরক্ত হয়ে বললো—
“আমি কেন ভয় পাবো?”
তূর্য কাঁধ ঝাঁকিয়ে বললো—
“রেজাল্ট নিয়ে ।”
নীরা চোখ বড় করে বললো—
“আমি ভালো পরীক্ষা দিয়েছি।”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“দেখা যাবে।”
নীরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইলো। তূর্য কিছুক্ষন তাকিয়ে রইলো নীরার দিকে তারপর হঠাৎ বললো—
“রেজাল্ট ভালো হলে কী চাইবে?”
নীরা অবাক হয়ে বললো—
“কী চাইবো?”
তূর্য শান্ত গলায় বললো—
“যা চাইবে… দেবো।”
নীরা সন্দেহের চোখে তাকালো।
“সত্যি?”
তূর্য মাথা নেড়ে বললো—
“হুম।”
"সত্যি তো যেটা চাইবো দিবেন? "
" কথা দিলাম দিবো "
★
আজকের সকালটা চৌধুরী বাড়িতে অদ্ভুত এক উত্তেজনায় ভরা। কারণ আজ শুধু নীরার নয়—
এই বাড়ির সবার অপেক্ষা তার রেজাল্টের জন্য।
সকাল গড়িয়ে এখন প্রায় বেলা। চৌধুরী বাড়ির ড্রয়িংরুমে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে।
লিপি বারবার মোবাইল হাতে নিয়ে ওয়েবসাইট রিফ্রেশ করছে।
“আরে এখনো দেখাচ্ছে না কেন!”
বিরক্ত হয়ে বললো সে। নীরা সোফার এক কোণে বসে আছে। তার দুই হাতের আঙুল একসাথে জড়িয়ে আছে। মনে হচ্ছে বুকের ভেতরটা যেন ধকধক করে উঠছে। আমেনা চৌধুরী রান্নাঘর থেকে বললেন
"চিন্তা করিস না। তোর রেজাল্ট ভালো হব্র। আল্লাহ কে ডাক। "
নীরা কিচ্ছু বললো। কেও না জানুক সেতো জানে কীভাবে একাই পড়ে পরিক্ষা দিয়েছে। সেতো অক্লান্ত পরিশ্রম করেছে এই পড়াশোনার জন্য । নাহিয়ান তার পাশে বসে কৌতূহলী চোখে তাকিয়ে আছে।
“আম্মু, তুমি কাঁপতেছো কেন?”
নীরা একটু হেসে বললো—
“আমি কাঁপছি না বাবা ?”
নাহিয়ান মাথা নাড়িয়ে বললো—
“হুম। তোমার হাত কাঁপে।”
নীরা ওর গালটা টিপে দিলো। ঠিক তখনই লিপি হঠাৎ চিৎকার করে উঠলো—
“পেয়ে গেছি! রেজাল্ট বের হয়েছে!”
নীরার বুক ধক করে উঠলো।
“সত্যি? কী-কী পেয়েছি আমি তারাতারি বলো আপু। ”
ড্রয়িংরুমে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো।
সবাই যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। আমেনা চৌধুরী রান্নাঘর থেকে দৌড়ে এলেন লিপির কাছে।
কয়েক সেকেন্ড পর লিপির চোখ বড় বড় হয়ে গেল।
তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে চিৎকার করে বললো—
“ভাবি তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো!”
নীরা প্রথমে বিশ্বাসই করতে পারলো না।
“কি বললে?”
লিপি মোবাইলটা তার সামনে ধরলো।স্ক্রিনে স্পষ্ট লেখা—GPA-5—
নীরার চোখ মুহূর্তেই ভিজে উঠলো। তার ঠোঁট কাঁপতে লাগলো।
“আমি… আমি পেরেছি?”
লিপি তাকে জড়িয়ে ধরলো।
“হ্যাঁ ভাবি! তুমি পেরেছো!”
নাহিয়ান কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো—
“আম্মু, তুমি জিতছো?”
নীরা চোখের পানি মুছে হেসে বললো—
“হুম… আম্মু জিতেছে।”
নাহিয়ান সাথে সাথে হাত তালি দিতে লাগলো—
“ইয়া! আমার আম্মু জিতছে!”
আমেনা চৌধুরী নীরার কাছে এসে কপালে চুমু দিয়ে বললো
" দেখলি তুই কতো ভালো রেজাল্ট করেছিস। দারা আসছিয়ামি। "
এই বলে রান্না ঘর তগেকে এক বাটি পায়েশ এনে নীরার মুখের সামনে ধরে বললো ,
" নে এখন মিষ্টি মুখ কর। সকাল থেকে তো কিছুই খাস নি। "
নীরার চোখ ছলছল করে উঠলো। তাকে তো কেউ এভাবে আগলিয়ে নেয় নি। মাধ্যমিক পরিক্ষার রেজাল্ট বের হওয়ার পর একা ঘরেই তার আনন্দ কেটেছে। কেউ সংবর্ধনাও জানায় নি। আর আজ উচ্চমাধ্যমিক রেজাল্ট বের হয়েছে বলে তাকে মিষ্টি মুখ করাচ্ছে তার শ্বাশুড়ি । চোখে পানি মুখে হাসি নিয়ে হা করলো। আমেনা চৌধুরী যত্ন নিয়ে খাইয়ে দিলো। নীরা আর নিজেকে সামলাতে পারলোনা। আমেনা চৌধুরীর বুকে মুখ লুকয়ে ঝড়ঝড়ে কেদে দিলো। আমেনা চৌধুরী কিছুটা অপ্রস্তুত হলে তারপর হেসে নীরাকে আগলিয়ে নিলো। নীরাকে আগলিয়ে নিতে দেখে নীরা যেনো আরো আশাকারা পেলো। আমেনা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে কাদছে। কিছুক্ষন কাদার পর মুখ উঠালো নীরা। কেদে কেদে চোখ নাক গাল লাল করে ফেলেছে। আমেনা চৌধুরী শাড়ির আচল দিয়ে চোখের পানি নাকের পানি মুছে দিতে দিতে বললো,
" পাগলি মেয়ে কাদছিস কেনো? "
নীরা ফুপাতে ফুপাতে বললো
" জানেন মা, দাদি মারা যাওয়ার পর এই প্রথম কাওকে জড়িয়ে ধরেছি। আমার সৎ মাকে জড়িয়ে ধরাতো দূরের কথা কোনোদিন মা বলেও ডাকতে পারি নাই। ধরতে গেলে এই ১৮ বছরে আমি এই মাত্র মাকে জড়িয়ে ধরেছি। "
আমেনা চৌধুরী করুন চোখে মেয়েটার দিকে তাকালো। ভালোবাসার কাঙ্গাল কী এমন হয়। নীরার মাথায় হাত বুলিয়ে বললো,
"হয়েছে মা আর কাদে না আজকে না খুশির দিন। খুশির দিনে কাদতে আছে বুঝি। "
এই বলে কপালে কপালে আরেকবার চুমু দিলো।
......
ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলো তূর্য।
সে একটু দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। নীরার মুখে সেই খুশির আলো… চোখে আনন্দের জল…
কেন যেন তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। লিপি তূর্যকে দেখে বললো—
“ভাইয়া! ভাবি গোল্ডেন এ প্লাস পেয়েছে!”
তূর্য কয়েক সেকেন্ড নীরার দিকে তাকিয়ে রইলো।
তারপর খুব শান্ত গলায় বললো—
“ভালো।”
নীরা ভ্রু কুঁচকে বললো—
“এইটাই?”
তূর্য ঠান্ডা গলায় বললো—
“তুমি তো বলেছিলে ভালো পরীক্ষা দিয়েছো। তাই অবাক হওয়ার কিছু নেই।”
নীরা ঠোঁট ফুলিয়ে বললো—
“আপনি একদম আনন্দই পেলেন না?”
তূর্য একটু এগিয়ে এলো। তারপর খুব ধীরে বললো—
“কে বলেছে পাইনি?”
নীরা অবাক হয়ে তার দিকে তাকালো। তূর্য পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো।
নীরার দিকে বাড়িয়ে দিয়ে বললো—
“তোমার রেজাল্টের গিফট।”
নীরা অবাক হয়ে বাক্সটা হাতে নিলো।
“আমার জন্য?”
তূর্য মাথা নাড়লো। নীরা ধীরে ধীরে বাক্সটা খুললো।
ভেতরে একটা সুন্দর রুপার ব্রেসলেট। চিকন চেইনের ছোট একটা ফুল মাঝে বসানো। নীরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
“এটা…!”
তূর্য শান্ত গলায় বললো—
“তুমি তো বলেছিলে কিছু চাইবে।”
নীরা মৃদু হেসে বললো—
“আমি তো এখনো চাইনি।”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“তবুও দিলাম।”
নীরা কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর হঠাৎ বললো
“তাহলে এখন আমি সত্যিই কিছু চাইবো।”
তূর্য শান্ত চোখে তাকিয়ে নরম গলায় বললো,
“কি চাও বলো ”
নীরা জিব দিয়ে ঠোঁট ভিজিয়ে বললো,
“আমি আরো পড়াশোনা করতে চাই। আমি ইউনিভার্সিটি পড়তে চাই ”
তূর্য শান্ত গলায় বললো—
“ঠিক আছে পড়বে। সরকারি তে নাকি প্রাইভেটে? ”
নীরা বললো,
" আপনি যেটায় পড়ান। "
লিপি মাঝখান দিয়ে বলে উঠলো,
" ভাইয়া তুমি বরং আমাদের ইউনিভার্সিটি ভর্তি করিয়ে দাও ভাবিকে। ভাবির রেজাল্ট ভালো সরকারিভাবে চান্স পেয়ে যাবে। কিন্তু ভাবি এডমিশন টেষ্ট এর জন্য তো এখনো পড়া শুরু করে নাই। আর এই দুই মাসে যদি পুরোপুরি রিকোভার করতে না পারে তখন? "
তূর্য কিছু একটা ভেবে নীরার দিকে তাকিয়ে নরম গলায় বললো,
" প্রাইভেট ইউনিভার্সিটি তে পরবে তুমি। এডমিশন ডেট আসলে ভর্তি করিয়ে দিবো কেমন। "
নীরা ডান দিকে মাথা নাড়িয়ে সায় জানালো। তার তো খুশি আকাশ ছোয়া। তার যে পড়াশোনা হবে সেতো জানতোই না। হক প্রাইভেট হক সরকারি সেতো পড়াশোনা করবে। যে পড়াবে তার কোনো সমস্যা না থাকলে তার আর কী সমস্যা হবে। তূর্য সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাবে তখন নীরা আমতা আমতা করছে কিছু বলার জন্য । তূর্য সেটা খেয়াল করে নীরার উদ্দেশ্যে বললো,
" আর কিছু বলবে "
নীরা তূর্যর দিক্র তাকিয়ে মাথা উপর নিচ করলো। অর্থাৎ সে বলবে।
“আর… একটা কথা বলবো ”
“কি?”
নীরা একটু কাছে এসে বললো,
“আর… একটা কথা বলবো।”
তূর্য ভ্রু কুঁচকে নীরার দিকে তাকালো।
“কি?”
নীরা একটু ইতস্তত করে বললো—
“আমি… আমি কি আজ বাবার বাসায় যেতে পারি?”
কথাটা বলেই সে তূর্যের দিকে তাকিয়ে রইলো। তার চোখে লুকানো একটুখানি আশা। তূর্য কয়েক সেকেন্ড চুপ করে রইলো। তারপর শান্ত গলায় বললো—
“যেতে চাও?”
নীরা দ্রুত মাথা নাড়লো।
“হুম… অনেকদিন যাই না।”
তূর্য একটু ভেবে বললো—
“ঠিক আছে। সন্ধ্যায় বের হবো। ”
নীরার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠলো।
“সত্যি?”
“হুম।”
নীরা যেন খুশিতে ভরে গেল। তূর্য তখন দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। পিছনে তাকিয়ে বললো—
“আর হ্যাঁ… সন্ধ্যার আগে রেডি থাকবে।”
নীরা অবাক হয়ে বললো—
“কেন?”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“কারণ আমি অপেক্ষা করতে পছন্দ করি না।”
নীরা মুচকি হেসে বললো—
“ঠিক আছে।”
★
তূর্য বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমেনা চৌধুরী নীরার কাছে এসে দাঁড়ালেন। মমতাভরা চোখে বললেন—
“কী খাবি আজ? তোর সব পছন্দের রান্না করবো।”
নীরা হালকা হেসে বললো—
“আমার পছন্দের কিছু রান্না করতে হবে না মা… আপনি শুধু আবার খাইয়ে দিলেই হবে।”
আমেনা চৌধুরী রাগি চোখে তাকালেন।
“খাইয়ে দিবো । আগে বল—কী খাবি?”
নীরা একটু ভেবে বললো—
“বিরিয়ানি।”
আমেনা চৌধুরীর মুখে হাসি ফুটে উঠলো।
“ঠিক আছে, আজ বিরিয়ানি হবে।”
★
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে নীরা। আজ সে নীল রঙের একটি শাড়ি পরেছে। মাথায় সুন্দর করে সাদা রঙের হিজাব বেঁধেছে। চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু হাসি। তূর্যর দেওয়া সেই ব্রেসলেটও পড়েছে। নাহিয়ান বিছানার ওপর বসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে।
“আম্মু, তোমাকে আজ খুব সুন্দর লাগছে ।”
নীরা হেসে বললো—
“তাই নাকি?”
নাহিয়ান মাথা নাড়িয়ে বললো—
“হুম।”
ঠিক তখন দরজার সামনে এসে দাঁড়ালো তূর্য। সে কয়েক সেকেন্ড চুপচাপ নীরার দিকে তাকিয়ে রইলো।
নীল শাড়িতে, সাদা হিজাবে নীরাকে আজ অন্যরকম লাগছে। যেন শান্ত, কোমল এক সৌন্দর্য। তূর্যের চোখ গেলো নীরার হাতের দিকে। অজান্তেই মুখে হাসি ফুটে উঠলো। নীরা তূর্যের দৃষ্টি টের পেয়ে বললো—
“কি দেখছেন?”
তূর্য দ্রুত দৃষ্টি সরিয়ে নিলো।
“চলো। দেরি হচ্ছে।”
★
তারা তিনজন নিচে নেমে এলো। আমেনা চৌধুরী আর লিপির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো।
গাড়ি ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে রাস্তায় বেরিয়ে গেল। গাড়ির ভেতর নীরবতা। নাহিয়ান মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে উচ্ছ্বাসে বলছে—
“আম্মু দেখো আলো!”
তূর্য গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আড়চোখে নীরার দিকে তাকাচ্ছে। আজ তাকে অদ্ভুত শান্ত লাগছে। নীরা জানালার বাইরে তাকিয়ে ছিল। কিন্তু কয়েকবার পর সে বুঝে ফেললো। হঠাৎ ঘুরে তাকিয়ে বললো—
“কি হয়েছে?”
তূর্য একটু চমকে উঠে সামনে তাকালো।
“কিছু না।”
নীরা ভ্রু তুলে বললো—
“তাহলে এতবার তাকাচ্ছেন কেন?”
তূর্য গম্ভীর গলায় বললো—
“রাস্তা দেখছি।”
নীরা ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। গাড়ি এগিয়ে চললো রাতের রাস্তা। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। সন্ধ্যা নেমে এসেছে পুরোপুরি। রাস্তার দুই পাশে একের পর এক ল্যাম্পপোস্ট জ্বলে উঠেছে। হলদেটে আলোতে রাস্তা যেন অন্যরকম লাগছে। গাড়ির জানালা দিয়ে নরম বাতাস ঢুকছে। নীরা জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে কেমন এক নরম শান্তি। তূর্য নীরার উদ্দেশ্যে বললো
" চুড়ি পড়নি কেনো? "
নীরা তূর্যের দিকে তাকিয়ে বললো,
" আমার চুড়ি নাই। "
এই তিনটা শব্দ যেনো তূর্য কানে বিধলো। বিয়ের দুই মাস হয়েছে। নীরার কিছুই সে দেখাশোনা করে না। কিন্তু নীরা তার ছেলের সব দেখা শোনা করছে। তূর্য দ্বীর্ঘশ্বাস ফেলে গাড়ি নিয়ে চললো শপিংমলের দিকে।
....
নীরা ভ্রু তুলে তূর্যের দিকে তাকালো।
“কোথায় যাচ্ছি আমরা?”
তূর্য কোনো উত্তর দিল না। যেন প্রশ্নটাই শুনেনি। সে শুধু চুপচাপ সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো।
নীরা একটু বিরক্ত হলো।
“আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি।”
তূর্য এবারও কিছু বললো না। ঠোঁটের কোণে কেমন এক রহস্যময় নীরবতা রেখে গাড়ি চালিয়ে যেতে লাগলো। নীরা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো।
“উফ! কী যে মানুষ!”
★
কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটি বড় শপিং মলের সামনে। নীরা অবাক হয়ে তাকালো।
“আমরা এখানে কেন এসেছি?”
তূর্য এবারও কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল।
তারপর নীরার দরজার পাশে এসে দাঁড়িয়ে দরজা খুলে দিলো।
“নামো।”
নীরা অবাক চোখে তাকালেও নেমে পড়লো। মলের ভেতরে ঢুকতেই চারদিকে আলো ঝলমলে পরিবেশ। বিভিন্ন দোকানের সাজানো জিনিসপত্র চোখে পড়ছে।
তূর্য কোনো কথা না বলে হঠাৎ নীরার হাতটা ধরে ফেললো।
নীরা একটু চমকে উঠলো।
“এই! কোথায় নিচ্ছেন আমাকে?”
তূর্য শুধু বললো—
“চলো।”
তার হাতের টানে নীরা হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা এসে থামলো কসমেটিকস সেকশনের সামনে।
চারদিকে সাজানো রঙিন চুড়ি, ক্লিপ, কসমেটিকস—সব মিলিয়ে জায়গাটা যেন ছোট্ট একটা রঙের দুনিয়া।
নীরা অবাক হয়ে তাকিয়ে রইলো। তূর্য ধীরে ধীরে তাকে চুড়ির র্যাকের সামনে নিয়ে গেল। সেখানে সারি সারি সাজানো রঙিন চুড়ি। তূর্য কিছুক্ষণ তাকিয়ে থেকে এক সেট নীল কাঁচের চুড়ি তুলে নিলো।
নীল রঙটা ঠিক নীরার শাড়ির মতো। নীরা বিস্মিত চোখে তাকিয়ে আছে।
“এগুলো…?”
তূর্য কোনো উত্তর না দিয়ে ধীরে নীরার হাতটা নিজের হাতে তুলে নিলো। তারপর এক এক করে চুড়িগুলো নীরার হাতে পরাতে লাগলো। চুড়িগুলো হাতের কবজিতে ঠুকঠুক শব্দ তুলে বসে গেল। নীরা পুরোপুরি অবাক হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে।
“আপনি…!”
তূর্য শেষ চুড়িটা পরিয়ে দিয়ে একবার তাকালো।
চুড়িগুলো নীরার হাতে সুন্দর করে ঝিকমিক করছে।
সে শান্ত গলায় বললো—
“নীল শাড়ির সাথে নীল চুড়ি না হলে মানায় না।”
নীরা কিছুক্ষণ কথা বলতে পারলো না। তার বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠলো। এতদিনের রাগী, গম্ভীর মানুষটা এভাবে নিজের হাতে তাকে চুড়ি পরিয়ে দেবে—এটা সে ভাবতেই পারেনি। নীরা ধীরে ধীরে নিজের হাতের চুড়িগুলোর দিকে তাকালো।
তার ঠোঁটে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে উঠলো।
মনে মনে সে ভাবলো—
“এই মানুষটা আসলে ঠিক কতটা রহস্যময়!”
আর তূর্য…?
সে তখন চুপচাপ দাঁড়িয়ে নীরার মুখের সেই বিস্ময়ভরা হাসিটা দেখছিল।
....
নীরা এখনো নিজের হাতের দিকে তাকিয়ে আছে।
নীল কাঁচের চুড়িগুলো আলোয় ঝিকমিক করছে। একটু নড়লেই টুংটাং শব্দ উঠছে। তার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেছে। তূর্য তখন কাউন্টারে টাকা পরিশোধ করছে। নীরা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। মনে মনে ভাবছে—
“এই মানুষটা সত্যিই অদ্ভুত…”
কখনো এত রাগী, এত গম্ভীর… আবার কখনো এমন অদ্ভুতভাবে যত্নশীল।
★
ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা নাহিয়ান হঠাৎ বলে উঠলো—
“আম্মু!”
নীরা তাকালো।
“কি বাবা?”
নাহিয়ান নীরার হাত ধরে চুড়িগুলোর দিকে তাকিয়ে বললো—
“এগুলো কে দিয়েছে?”
নীরা একটু হেসে বললো—
“তোমার আব্বু।”
নাহিয়ান সঙ্গে সঙ্গে তূর্যের দিকে তাকিয়ে বললো—
“আব্বু, আমার আম্মুকে খুব সুন্দর লাগতেছে।”
তূর্য একটু থেমে নীরার দিকে তাকালো। চোখে সেই চিরচেনা শান্ত ভাব। তারপর খুব স্বাভাবিক গলায় বললো—
“জানি।”
নীরা ভ্রু কুঁচকে বললো—
“আপনি খুব আত্মবিশ্বাসী দেখছি!”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“কারণ চুড়ি পছন্দটা আমার।”
নীরা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলো। তার মুখে ধীরে ধীরে লাজুক এক হাসি ফুটে উঠলো।
★
মল থেকে বের হতেই রাতটা যেন আরও সুন্দর লাগতে শুরু করলো। আকাশে গোল পূর্ণিমার চাঁদ।
চারদিকে নরম বসন্তের বাতাস। মলের সামনে রাস্তায় হালকা ভিড়, আলো ঝলমলে পরিবেশ। নীরা হাঁটতে হাঁটতে নিজের চুড়িগুলো নড়াল। টুংটাং শব্দ উঠলো।
সে মুগ্ধ হয়ে বললো—
“কত সুন্দর শব্দ…”
তূর্য গাড়ির দরজা খুলতে খুলতে বললো—
“তোমার ভালো লেগেছে?”
নীরা একটু তাকিয়ে বললো—
“হুম… খুব।”
তার চোখে তখন সত্যিকারের আনন্দ। তূর্য কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইলো। তারপর শান্ত গলায় বললো—
“ভালো।”
★
গাড়িতে উঠে তারা আবার রাস্তায় বেরিয়ে পড়লো।
রাতের শহর তখন অন্যরকম। রাস্তার লাইটগুলো একের পর এক পিছিয়ে যাচ্ছে। নাহিয়ান পিছনের সিটে বসে গল্প করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়লো।
গাড়ির ভেতরে নীরবতা নেমে এলো। নীরা জানালার বাইরে তাকিয়ে আছে। তার হাতে নীল চুড়িগুলো মাঝে মাঝে টুংটাং শব্দ করছে। তূর্য গাড়ি চালাতে চালাতে একবার তাকালো তার দিকে। চাঁদের আলো এসে পড়েছে নীরার মুখে।
নীল শাড়ি… সাদা হিজাব… হাতে নীল চুড়ি…
তূর্যের চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল।
নীরা সেটা টের পেয়ে বললো—
“কি?”
তূর্য দ্রুত সামনে তাকালো।
“কিছু না।”
নীরা মুচকি হেসে বললো—
“আজকে আপনি অনেকবার ‘কিছু না’ বলছেন।”
তূর্য এবার একটু হেসে ফেললো।
“সব কথা বলার জন্য না।”
নীরা অবাক হয়ে তাকালো।
“তাহলে?”
তূর্য ধীরে বললো—
“কিছু কথা শুধু অনুভব করার জন্য।”
নীরা আর কিছু বললো না। শুধু নিজের চুড়িগুলোতে হাত বুলিয়ে দিলো। তার ঠোঁটে নরম একটা হাসি ফুটে উঠলো। আর সেই নীরব রাতের মাঝে— তাদের অজান্তেই একটু একটু করে বেড়ে উঠছিল রাগের ভেতরে লুকিয়ে থাকা অনুরাগ।
চলবে.......
( রেসপন্স করবে বেশি বেশি 🥹🥹 প্রতিদিন গল্প দিচ্ছি কিন্তু অনেক বড় পর্ব করে 🥹।)