#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ১০ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
রাতটা আজ অদ্ভুত সুন্দর।আকাশে গোল পূর্ণিমার চাঁদ। সাদা আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে। শহরের ব্যস্ততা একটু কমে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে আলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। নীরা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখ যেন আকাশের দিকে আটকে গেছে।
নীল শাড়ি, সাদা হিজাব আর হাতে নীল কাঁচের চুড়ি—চাঁদের আলোতে সে যেন আরও শান্ত লাগছে।
তার কোলে ঘুমিয়ে আছে নাহিয়ান। ছোট্ট ছেলেটার মাথাটা আলতো করে নিজের বুকে চেপে ধরে আছে সে। নীরা ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
নাহিয়ান গভীর ঘুমে। গাড়ির ভেতরে নীরবতা।
শুধু মাঝে মাঝে নীরার চুড়ির টুংটাং শব্দ শোনা যাচ্ছে।
তূর্য গাড়ি চালাতে চালাতে একবার আড়চোখে তাকালো। তার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইলো। তারপর আবার সামনে তাকালো।
★
কিছুক্ষণ পর গাড়ি এসে ধীরে ধীরে থামলো একটি দুইতলা বাড়ির সামনে। শেখ বাড়ি। কিন্তু নীরার সেদিকে খেয়াল নেই। সে এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। তূর্য গাড়ি থেকে নেমে এসে নীরার পাশের দরজাটা খুললো। তারপর একটু ঝুঁকে নরম গলায় বললো—
“যাবে না?”
নীরা হকচকিয়ে গেল।সে চারদিকে তাকালো। তারপর বুঝতে পারলো তারা এসে গেছে। তার চোখে হালকা উজ্জ্বলতা ফুটে উঠলো। নীরা মাথা উপর-নিচ করে বললো—
“হুম… যাবো।”
তূর্য নাহিয়ানকে আলতো করে কোলে তুলে নিলো।
“আসো তাহলে।”
নীরা গাড়ি থেকে নামলো।
সে আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার কিনেছিল। তূর্য সেগুলো হাতে নিয়ে নিলো।
বাড়ির দরজার সামনে এসে নীরা এক বুক ভরে শ্বাস নিলো। তারপর ধীরে ধীরে ছাড়লো।
এই বাড়িতে তার শৈশবের অনেক স্মৃতি। ভালোও আছে, আবার কষ্টেরও। নীরা ধীরে হাত বাড়িয়ে কলিং বেল চাপলো।
★
কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুললো নিলয়।
নীরাকে দেখেই সে অবাক হয়ে গেল।তারপর হঠাৎ করেই নীরাকে জড়িয়ে ধরলো।
“বুবু! তুমি আসছো!”
তার গলায় যেন আনন্দ আর অভিমানের মিশ্রণ।
“আমি তোমাকে কত মিস করি জানো? তোমার বুড়ি আজও কান্না করেছে। আমি অনেক কষ্টে শান্ত করেছি।”
নীরা মায়াভরা চোখে নিলয়ের মাথার অগ্রভাগে চুমু দিলো।
“হুম… বুবু এসেছে।”
তারপর হেসে বললো—
“আগে ভেতরে ঢুকতে দে আমাদের।”
নিলয় হঠাৎ জিভে কামড় দিয়ে বললো—
“সরি সরি! ভুলে গিয়েছিলাম।”
তারপর সরে দাঁড়ালো। তার চোখ গেল তূর্যের দিকে।
“ভাইয়া ভালো আছেন?”
তূর্য ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললো—
“হুম, ভালো আছি। তুমি?”
নিলয় নীরার হাত থেকে ব্যাগ নিতে নিতে বললো—
“আগে ভালো ছিলাম না। বুবু আসার পর থেকে আমি অনেক ভালো হয়ে গেছি।”
তারপর হাসতে হাসতে বললো—
“ভাইয়া, ভিতরে আসেন।”
★
ড্রয়িংরুমে ঢুকতে ঢুকতেই নিলয় জোরে চিৎকার করে ডাকলো—
“ওই চড়ুই! দেখে যা কে এসেছে। দেখলে খুশিতে নাচবি!”
কিছুক্ষণ পর ছোট ছোট পায়ে তুততুর করে সিঁড়ি বেয়ে নিচে নামলো মুন্নি।নিচে নেমেই সে দেখলো—নীরা দাঁড়িয়ে আছে।
নীরা দুহাত বাড়িয়ে বললো—
“বুড়ি সোনা, আপুর কোলে আয়।”
মুন্নি ছোট্ট মুখটা ফুলিয়ে দুই হাত বগলদাবা করে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলো।
তারপর অভিমানী গলায় বললো—
“আমি কালো বুলি না! আমাকে কেউ ভালুবাসে না! আমি লাগ করেছি। কেউ যেনো আমাল কাছে না আসে। সে জেনো তাল ছুডু বাবু আল বুলো তামাই এর সাথে থাকে। আমাল সাথে কেও কতা না কয় !”
এই বলে সে গাল ফুলিয়ে মেঝেতে বসে পড়লো।
তূর্য বাকা চোখে তাকিয়ে বিরবির করে বললো—
“কী হিংসুটে রে বাবা! এত হিংসা এই বাচ্চাটার! আর আমাকে বুড়ো বললো! এই দুই বোন পেয়েছে কী? আমাকে শুধু বুড়োই বলে!”
নীরা হেসে ফেললো।
তারপর চকলেট বের করে মুন্নির সামনে মেঝেতে বসে বললো—
“তাহলে এই চকলেটটা আমি আমার ছোট বাবু আর বুড়ো জামাইকে দিয়ে দেই কেমন?”
এই বলে তূর্যের দিকে হাত বাড়িয়ে ডাকলো—
“এই যে আমার বুড়ো জামাই, আসেন এই চকলেটটা নিয়ে যান। সাথে আমার ছেলেকেও নিয়ে আসেন।”
মুন্নি সঙ্গে সঙ্গে নীরার দিকে তাকালো।তারপর ছো মেরে চকলেটটা নিয়ে নিলো।নীরার গলা জড়িয়ে ধরে বললো—
“আপুই… তোমাল বুলি তোমাকে কুব মিস কলেছে।”
নীরা মুন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বললো—
“জানতাম তো আমার বুড়ি তার আপুইকে কতটা মিস করেছে। তাই তো দেখা করতে এসেছি।”
★
নিচে এত চেঁচামেচির শব্দ শুনে ওপরতলা থেকে দুজন বেরিয়ে এলো—শিমলা আর আতিক শেখ।সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তারা নিচের দৃশ্যটা দেখে থমকে গেল।
শিমলার চোখে বিস্ময়।
“নীরা?”
আর তাদের বাবার চোখে ধীরে ধীরে ভেসে উঠলো অবাক হয়ে থাকা এক কোমল অনুভূতি।
কারণ— অনেকদিন পর তার মেয়েটা আবার এই বাড়িতে ফিরে এসেছে। আতিক শেখ নিচে নেমে এসে তূর্যের সাথে কুশল বিনিময় করলেন। শিমলাও পাশে দাঁড়িয়ে রইলো।নাহিয়ান এখন তার আম্মুর কোলে ঘাপটি মেরে আছে। আতিক শিমলার উদ্দেশ্যে বললেন_
“জামাই এসেছে, যাও কিছু রান্না করো।”
শিমলাও কিছু বললো না। চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল।
তূর্য তাড়াতাড়ি করে বললো—
“না… না, ব্যস্ত হবেন না। আমি চলে যাবো। নীরা থাকবে আর নাহিয়ানও। আমার অফিসে অনেক কাজ আছে।”
এই বলে সে নীরার দিকে তাকিয়ে বললো—
“ওই বাড়ি কবে যাবে তা আমাকে জানিয়ো। আমি এসে নিয়ে যাবো।”
নীরা মাথা নেড়ে সম্মতি দিলো।
নাহিয়ানও বললো—
“বাবা তুমি সাবধানে যাবে। আমি আম্মুর কাছে ভালো ছেলে হয়ে থাকবো।”
তূর্য হেসে ছেলের মাথায় চুমু দিলো।নীরা দরজা পর্যন্ত এগিয়ে গেলো। তূর্য বার বার পিছু ফিরছে কিন্তু কিছু বলছে না। তারপর শ্বাস ফেলে দ্রুত পায়ে চলে গেলো। নীরা সব লক্ষ্য করলো। তারপর বললো—
“রাত করে বাসায় ফিরলে খেয়ে নিতে ভুলবেন না।”
তূর্যর মুখে হালকা হাসি। চোখের ইশারায় বুঝালো—
“ঠিক আছে।”
নীরা তারপর বাসার ভেতরে ঢুকলো। শিমলা বললো—
“যাও গিয়ে ফ্রেশ হও। খাবার দিচ্ছি, খেয়ে নিও। এই বাচ্চা কী কী খায় বলো, করে দিচ্ছি।”
নীরা যেন আকাশ থেকে পড়লো। তার সাথে এভাবে কথা বলবে—সে যেন ভাবতেই পারেনি।নীরা কিছু না বলেই নাহিয়ানকে নিয়ে ওপরের দিকে চলে গেল।
★
খাওয়া-দাওয়া শেষ করে বিছানা ঠিক করছে নীরা।
নাহিয়ান পড়ার টেবিলের ওপর পা দুলিয়ে বসে আছে আর কথার ফুলঝুরি ঝরাচ্ছে। দরজার সামনে ছোট ছোট পায়ে এসে থামলো মুন্নি। তার হাতে সেই চিরচেনা ঘুমানোর সঙ্গী পুতুল—যার নাম ❝কিরা❞। এই নামটা মুন্নিই রেখেছে।
দরজার সামনে দাঁড়িয়ে নীরাকে বললো—
“আপুই আজকে আমি তোমাল সাথে ঘুমাই।”
নীরা দরজার দিকে তাকিয়ে দেখে মুন্নি এসেছে।
নীরা মুন্নিকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বললো—
“আচ্ছা, আজকে আমরা তিনজন একসাথে ঘুমাবো কেমন?”
মুন্নি বললো—
“আচ্ছা।”
নাহিয়ান বাকা চোখে তাকিয়ে আছে।
কিছুক্ষণ পর বললো—
“তাহলে আম্মু তুমি মাঝখানে ঘুমাবে কেমন?”
নীরা হেসে বললো—
“আচ্ছা।”
★
★
রাত ধীরে ধীরে গভীর হয়ে আসছে।শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। দূরের রাস্তায় মাঝে মাঝে দু–একটা গাড়ির শব্দ ভেসে আসছে। আকাশে পূর্ণিমার চাঁদটা এখন আরও উজ্জ্বল। চারদিকে নরম সাদা আলো ছড়িয়ে আছে। নীরব রাত। শুধু সময়টা এগিয়ে যাচ্ছে নিজের মতো করে।
...
রাত বারোটার দিকে তূর্য ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকলো। সারাদিনের কাজের চাপ যেন তার কাঁধে জমে আছে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। বিছানার পাশে বসে পায়ের মোজা খুলতে খুলতে অভ্যাসবশত ডাকলো—
“এই মহিলা, শুনছেন আপনি?”
কোনো উত্তর নেই।
তূর্য বিরক্ত গলায় আবার বললো—
“আমার মাথা ধরেছে। এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন।”
এই বলে সে জামাকাপড় না বদলিয়েই বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়লো।
কিছুক্ষণ নীরবতা। তারপর আবার কপাল কুঁচকে ডাকলো—
“এই স্টুপিড মহিলা! কোথায় আপনি?”
আরও একটু জোরে বললো—
“বধির হয়ে গেলেন নাকি? শুনতে পাচ্ছেন না?”
ঘাড় তুলে আবার ডাকতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার মনে পড়লো— নীরা তো বাসায় নেই। আজ বিকেলেই তো সে তার বাবার বাসায় গেছে। মুহূর্তেই তূর্যের মুখটা বিরক্তিতে শক্ত হয়ে গেল। নিজের ভুলে নিজেই বিরক্ত হলো সে। বিছানা থেকে উঠে পাশে রাখা চেয়ারে একটা লাথি মেরে বললো—
“ধুর!”
তারপর সরাসরি ওয়াশরুমে চলে গেল।
★
দশ মিনিট পর তূর্য ওয়াশরুম থেকে বের হলো। গায়ে এখন ব্লু রঙের টি-শার্ট আর ট্রাউজার। চুল ভেজা। মুখে ক্লান্তির ছাপ আগের মতোই। সে এসে বিছানায় শুয়ে পড়লো। কিন্তু না খেয়ে শুয়ে পড়ায় পেটের ভেতর অদ্ভুত খিদে লাগছে। এদিকে মাথার যন্ত্রণাটাও যেন আরও বাড়ছে। তূর্য একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে।
ঘুম যেন তার চোখের কাছেও আসতে চাইছে না।ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে।
রাত আরও গভীর হচ্ছে।শেষমেশ বিরক্ত হয়ে তূর্য উঠে বসলো। নিজেই নিচে নামলো কিছু খাবার খাওয়ার জন্য। কিন্তু ভাগ্য সবসময় মানুষের পক্ষে থাকে না।
ফ্রিজ খুলে দেখে— একটা খাবারও নেই।
কিছুক্ষণ ফ্রিজের ভেতর তাকিয়ে থেকে বিরক্ত হয়ে দরজাটা বন্ধ করে দিলো।
শেষমেশ এক গ্লাস পানি খেয়ে আবার নিজের ঘরে ফিরে এলো। মাকে ডাকতে ইচ্ছা হলো না তার
★
এদিকে রাত আরও বাড়ছে। চারদিক একদম নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় দুটো বাজতে চলেছে। তূর্য প্রায় এক ঘণ্টা ধরে ঘুমানোর চেষ্টা করছে। কিন্তু ঘুম যেন তার চোখের কাছেও ঘেঁষছে না। মাথার ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছে। হঠাৎ কী মনে করে সে ফোনটা হাতে নিলো। ডায়াল নম্বরের তালিকায় গিয়ে একের পর এক নাম স্ক্রল করতে লাগলো। কিন্তু কাঙ্ক্ষিত নামটা সে খুঁজে পাচ্ছে না। কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলো সে।
তারপর হঠাৎ মনে পড়লো—নীরার নাম্বার তো তার কাছেই নেই।এক মুহূর্তের জন্য তূর্যের মুখটা কঠিন হয়ে গেল।
পরের মুহূর্তেই বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো।তারপর হঠাৎ উঠে দাঁড়ালো।
টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিলো।
চোখে তখন এক অদ্ভুত অস্থিরতা।
কোনো কিছু না ভেবেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। রাত তখন গভীর—
আর শহরের নীরবতার মধ্যে একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ ভেসে উঠলো।
চলবে…......
( অনেক বড় করে দিয়েছি। রেসপন্স বেশি বেশি চাই কিন্তু 😭....... Happy Reading Everyone 😌)