#রাগে_অনুরাগে_তুমি // ২২ //
#ইসরাত_জাহান_এশা
সকাল ৮ টা। চারদিকে আলো ফুটে উঠেছে। সূর্য মামা তার আলোর রশ্নী ছড়াচ্ছে। বাহিরের মৃদু বাতাশ ঘরে আসছে। আর পাখি ডাকছে। মনে হচ্ছে খাবার দেওয়ার জন্য তাদের মালিককে ডাকছে। নীরার কপাল কুচকে গেলো। কাল রাতে বৃষ্টিতে ভিজার জন্য মাথা ব্যাথা করছে। চোখ মেলে তাকাতে পারছে না। কিন্তু পাখিরা যে অনেক ডাকছে। মনে হচ্ছে খুব কাছ থেকে ডাকছে। নীরা বহু কষ্টে চোখ মেলে তাকালো। বিছানায় উঠে বসে দেখলো তুর্য ঘরে নেই। সামনে চোখ যেতে চোখ কপালে উঠে গেসে। সারি সারি ৮ টা খাচার ভিতর পাখিরা বাচ্চা। পাখির ছানারা খুব ছোট। কিচিরমিচির করে ডাকছে। নীরা লাফ দিয়ে গেলো খাচার কাছে সেখান থেকে কালো সাদা মিশ্রিত পাখির ছানাকে বের করে হাতের তারায় নিলো। ঠোট ছুয়ালো সেগুলো তে। বাকি খাচায় দেখলো খাচা গুলো খুবি ছোট। ছয়টা খাচায় দুটো দুটো পাখি করে মোট ১৬ টি। কিন্তু দুটি খাচা আলাদা। একটা খাচায় পাখির সংখ্যা ৩ টি আরেক খাচায় পাখির সংখ্যা ৪ টি। নীরার মাথায় চাপ দিলো না। সে তো পাখি গুলোর সাথে খেলতে ব্যাস্ত। নীরা পাখি গুলোতে তাকিয়ে দেখলো এখানে বাংলাদেশি পাখি মাত্র ৪ টি সেটা হলো ময়না আর টিয়ে। আর বাকি গুলো এই বয়সে দেখেছে কিনা সন্দেহ। দরজার সামনে তূর্য তার নুড়ি ফুলের হাসি খুশি চেহারা টা দেখলো। তূর্য নীরার পিছনে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বললো
" হ্যাপি বার্থডে আমার মাধুবী লতা। আমার নুড়ি ফুল। এভাবেই হাসি খুশি থেকো । "
নীরা কেপে উঠলো। আজ তার জন্মদিন অথচ সেতো ভুলেই বসেছে। নীরা তূর্যের মুখোমুখি বসে চোখের দিকে তাকালো। খুব নরম স্বরে বললো
" আজ আমার জন্মদিন সেটা কীভাবে জানলেন আপনি? "
তূর্য নীরার নাকে ছোট কামড় দিয়ে বললো
" সেটা নাহয় সিক্রেট থাকুক। বলুন ম্যম গিফট পছন্দ হয়েছে? "
নীরা তূর্যের গলা ধরে তূর্যের কোলে উঠে বসলো। যা তূর্যের জন্য পুরো আন এক্সপেকটেশন ছিলো। নীরা এতটুকুতেই ক্ষ্যান্ত হয় নি। তূর্যের গালে চুমু দিয়ে থুতনিতে কামড় বসিয়ে দিলো। তূর্য একের পর এক অবাক হচ্ছে। তূর্যকে তাকিয়ে থাকতে দেখে নীরা লাজুক হেসে বুকে মুখ লুকালো। তূর্য এবার হেসে দিলো। তূর্য নীরাকে জড়িয়ে ধরলো। নীরা তূর্যের বুকে আকিবুকি করতে করতে বললো
" মিস্টার হাসবেন্ড "
" বলুন মিসেস ওয়াইফি "
" একটা আবদার রাখবেন আমার "
" একটা না দশটা রাখবো বলো "
নীরা তূর্যের বুকে নাক ঘষে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো
" আমায় ছোট একটা বাড়ি বানিয়ে দিবেন। সেই বাড়িতে কোনো রাগ, অভিমান, কষ্ট, অসম্মান কিছুই থাকবে না। শুধু থাকিবে অনেক অনেক ভালোবাসা, বিশ্বাস, আর বাড়ি ভর্তি পুচকু পাচকু। সেই বাড়ির রাজা থাকবেন আপনি আর সেই রাজার রাজ্যে রাজত্ব করবে আপনার নুড়ি ফুল। "
তূর্য শুনলো তার নুড়ি ফুলের আবদার টা। তূর্য নীরা কে বুক থেকে উঠিয়ে কপালে, গাকে, নাকে চুমু দিয়ে বললো,
" বেগম সাহেবা আপনার আবদার টা রাজার দরবারে মঞ্জুর করা হলো। খুব শিগ্রই আপনার ইচ্ছা পূরণ করা হবে। "
নূরা খিল খিল করে হেসে দিলো। তূর্যের কথা শুনে। তূর্য নীরার নাক টেনে দিয়ে দুষ্টু হেসে বললো
" তো মিসেস ওয়াইফি আপনি যে এতো পুচকি পুচকু করছেন তা আপনি কি সিওর মা হওয়ার জন্য? "
" আলবাদ! আমার তো সেই কবে থেকে সখ ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে। আমায় আম্মু আম্মু বলে ডাকবে। আরা আপনায় আব্বু । আহা কী শান্তি লাগবে তখন। "
" ও তাই বুঝি "
"হুম "
"তো আমার পুচকুদের আম্মু। আপনি কী জানেন এই দুই খাচায় আলাদা পাখি কেনো। সব খাচায় দুটো করে পাখি। আর এই দুই খাচায় একটা ৩ টা পাখি আরেকটায় ৪ টা কেনো। আর এখানে সর্ব মোট ১৯ টা পাখি কেনো "
নীরা দুই পাশে মাথা নাড়ালো । অর্থাৎ সে জানে না। তূর্য নীরাকে উলটো ঘুরিয়ে বসালো। নীরার ঘারে থুতনি রেখে বললো।
" যেই খাচায় তিন টে পাখি সেটার মধ্যে একটা তুমি একটা আমি আরেকটা আমাদের পুচকু। আর যেই খাচায় চারটা পাখি সেটায় একটা তুমি একটা আমি আরেকটা আমাদের ছেলে আর সর্বশেষ ছোট পাখিটা আমাদের পুচকি। নাহিয়ানের বোন। আর এখানে মোট ১৯ টা পাখি তার কারণ আমার বউটা যে ১৯ নছর বয়সে পদার্পণ করেছে। তার জন্য আমার বউতাকে ছোট একটা উপহার দিলাম। আর তোমার কথা মতো আমাদের ছোট একটা ঘর হচ্ছে এই পাখির খাচাটা। সেখানে কোনো বাধা বিপদ নেই। আমাদের সুন্দর সংসার। "
নীরা এতক্ষন মুগ্ধ হয়ে শুনছিলো তার স্বামীর কথা। কথা শেষ হওয়ার পর চোখে চোখ রেখে নীরা বললো,
" আপনি আমার সেই পূর্নতা। যা এতদিন অপূর্ন ছিলো। আপনি আমার জীবনে এসে আমার জীবনকে রাঙিয়ে দিয়েছেন। হীরার ন্যায় আমার জীবনটা এখন জ্বল জ্বল করছে। "
তূর্য নীরার কপালে কপাল ঠেকিয়ে বললো,
" তুমি আমার সেই নীর যা এক তল সমুদ্রে সাতার কাটলেও শেষ হবে না। তুমি আমার স্বচ্ছতা নির্মল ঠিক জলের মতো। আমি অতল সমুদ্রে হারিয়ে গেলেও তোমার কাছে ফিরে আসতে বাধ্য । এমন ভাবে মায়ায় আটকিয়ে গেছো তুমি। একদম মনের ভিতর ঢুকে গেছো মাধবী লতা। "
নীরা খুশিতে কান্না করেই দিল। তূর্য হাসলো বউয়ের কান্ডে। জড়িয়ে ধরে মাথার উপরিভাগে চুমু দিয়ে বললো
" যাও ফ্রেশ হয়ে নাও। নাস্তা করতে হবে তো নাকি। "
নীরা তূর্যের বুকে নাম ঘষে লো ভয়েজে বললো
" হুম যাচ্ছি "
★
নীরা ফ্রেশ হয়ে নিলো একেবারে গোসল করে নিয়েছে। গোসল করে একটা লাল শাড়ি পড়ে নিলো। এই শাড়িটা তূর্য কিনে এনে দিয়েছিলো। শাড়ি পরে চোখে গাঢ কাজল দিলো। চুল গুলো ছেড়ে দিয়েছে। হাতে লাল চুড়ি। গলায় ছোট লকেট। কানে ছোট ঝুমকা। সাজা হয়ে গেলে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লজ্জায় মুখ ঢেকে ফেলে দুই হাত দিয়ে।
নীরা নিচে নামলে আমেনা এক বাটি পায়েস এনে নীরার মুখের সামনে ধরে বললো
" শুভ জন্মদিন সোনা মা। দোয়া করি তুই আরো বড় হো। দোয়া করি তোকে যেনো আর কোনো দুঃখ ধারে কাছে না আসে। অনেক হাসি খুশি থাক। জীবনে অনেক দূর এগিয়ে যা। "
নীরা খুশিতে গদগদ হয়ে আমেনাকে জড়িয়ে ধরে বললো,
" ধন্যবাদ মা। অনেক অনেক ধন্যবাদ। আজ তো আমার জন্য অন্য রকম জন্মদিন। "
" কেনো রে "
" গত বছর আমার কেও ছিলো না। এই বছর আমার একটা পরিবার আছে। আমার মা আছে, ছেলে আছে, স্বামী আছে, আর ননদের চেয়ে বেশি আমার একটা বড় বোন আছে। "
" পাগলি মেয়ে একটা। তোকে খুব সুন্দর লাগছে রে। অনেক টা, আমার লাল টুকটুকে বউমা। "
নীরা লজ্জা পেলো কিছুটা। আমেনা হেসে বললো
" হইসে হইসে আর লজ্জা পেতে হবে না। অনেক বেলা হলো আয় খাবি। "
নীরা সম্মতি দিলো। আমেনা নীরাকে নিজ হাতে খাইয়ে দিলো। খাওয়ার পুরোটা সময় নীরা আমেনার দিকে তাকিয়ে ছিলো। খাওয়ার শেষ মুহূর্তে নীরা আমেনার কোমড় জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বললো
" মা একটা আবদার করবো। "
আমেনা নীরার মাথায় হাত বুলিয়ে বললো
" বল কী আবদার করবি "
" আমায় সব সময় ভালোবাসবে। লিপি আপুর মতো করে। মাঝে মাঝে আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কাজ না করলে , খাবার না খেলে, কোনো অপরাধ করলে শাসন করবে। বলো না মা রাখবে আমার এই আবদার "
আমেনা তাকিয়ে রইলো নীরার দিকে। কতটা আশা নিয়ে এই আবদার করলো। নীরা কথা বলার সময় চোখে পানি টলমল করছিলো। যেনো চোখের পাতা ফেললে পানি গড়িয়ে পরবে। আমেনা নীরার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বললো,
" এভাবে বলছিস কেনো মা। লিপি আমার কাছে যেমন তুই ও আমার কাছে তেমন। তোকে আমার খুব আপন মনে হয় রে মা। তোর এই আবদার কেনো হাজারটা আবদার রাখবো। কাদবি না একদম। আজকে হাশি খুশি থাকবি। "
নীরা তার মনের মতো উত্তর পেয়ে মুখ ভরে হাসলো।
★
ঘড়িতে বাজে এখন সকাল ১০ টা নীরা ফ্রেশ হওয়ার পর থেকে তূর্য, মুন্নি, লিপি আর নাহিয়ানকে দেখে নি। নীরা বার বার দরজায় দেখছে এসেছে কিনা। কিন্তু না কেও আসে না। নীরার বোর লাগছিলো তাই রান্নাঘরে আমেনা চৌধুরীর কাছে যায় রান্নায় সাহায্য করার জন্য। কিন্তু আমেনা চৌধুরী রান্না ঘর থেকে বের করে দেন এবং বলেন
" আজ কোনো কাজ করতে হবে না। আজ তোর ছুটি। আজ আমিই সব করবো। একদম রান্না ঘরে আসবি। কিছু খেতে ইচ্ছে করলে বল বানিয়ে দিচ্ছি। "
নীরা গালে হাত দিয়ে সোফায় বসে রইলো। কিছুক্ষণ পর লিপি এসে নীরাকে জড়িয়ে ধরে বললো
" হ্যাপি বার্থডে ভাবি। আমার কিউটিস ভাবি। "
নীরা কোনো কথা বললো না মুখ ঘুড়িয়ে রাখলো অন্য পাশে। নাহিয়ান অন্য পাশ থেকে নীরা কে জড়িয়ে ধরে বললো
" আম্মু শুভ জন্মদিন দোয়া করি আল্লাহর কাছে আমার আম্মু যেনো অনেক বড় হয়। "
কিন্তু নীরা নাহিয়ানের সাথেও কথা বললো না। এবার মুন্নি এসে নীরার কোলে বসে গালে চুমু দিয়ে বললো
" আপুই তুব তন্মদিন। আমাল আপুই তেনো অনেত বোলো হয়। আল অনেত ছুন্দল হয়। "
নীরা শুধু তাকালো কিন্তু কিছু বললো না। এবার সবাই তূর্যের দিকে তাকালো করুন চোখে। অর্থাৎ কীছু করো। এবার তূর্য গলা খাকারি দিয়ে বললো
" গাইস সবাই মিলে বার্থডে গার্ল কে কুতু কুতু দাও তো দেখি। "
বলতে দেরি কুতুকুতু দিতে দেরি হয় না আর নীরা খিলখিল করে হেসে দেয়। নীরার হাসিতে সবাই হেসে দেয়। লিপি নীরাকে জড়িয়ে ধরলে নীরাও জড়িয়ে ধরে। লিপি তূর্যের উদ্দেশ্যে বললো,
" ভাইয়া বার্থডে গার্ল এর জন্য তো আজ একটা পার্টি রাখা যায় না। "
আমেনা চৌধুরী রান্না ঘর থেকে খুন্তি হাতে নিয়ে বেরিয়ে আসতে আসতে বললো
" কেনো রাখা যাবে না। আলবাদ রাখতে হবে। দশ টা না পাচ টা না একটা মাত্র আমার বউমা। তার জন্য ছোট কেনো বড় করে বার্থডে পার্টি রাখা উচিত। তূর্য আর কিছু বলতে হবে তোমায়। "
তূর্য মাথা চুলকে না বুঝায়। আমেনা চলে যায় রান্নাঘরে । তূর্য উপরে যাওয়ার আগে নীরাকে চোখের ইশারা দেয় উপরে আসার জন্য। নীরা বুঝে যায় স্বামীর আদেশ। তাই চুপ করে পাশ কাটিয়ে স্বামীর পিছু পিছু উপরে যায়। ঘরে যেতেই তূর্য নীরার কোমড় ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। কোমড়ে এক হাত দিয়ে শক্ত করে ধরলো। আরেক হাত দিয়ে নীরার গালে স্লাইড করতে করতে বললো,
" লাল বউ সেজেছো? "
" হুম "
" কার জন্য "
" আপনার জন্য "
" সিডিউস করছো? "
" ধরে নেন তাই। "
" কাছে গেলে সামলাতে পারবে আমায়। আমি কিন্তু খুব উগ্র "
" আমার রাজার ভালোবাসা যদি নিখুদ, নির্ভেজাল হয় তাহলে সামলানো যায়। "
" ও তাই বুঝি "
" জ্বী মশাই "
★
..কী কাও?
...আইসক্রিম
...আমালে দাও
...দিব না
..কেনু?
...আমার বাবা আমায় দিয়েছে আমি কাওকে দেই না। শুধু আম্মু কে দেই।
...আমি তো বাচ্চা দাও আমালে
...দিবো
..এই এই ডাডা বাই তুমি তুমাল পুত্তু দিকালে কেনু?
...আমি আমাল পুত্তু দেখাইছি তোমার কী।
...তুমি তানো না বাচ্চারা তাদেল পুত্তু দিখায় না। পতা বুলে ছবাই। তুমি তো পতা তেলে।
...তুমি পচা
...ইউ ইত্তুপিত তেলে
ওরা দুই সাপে নেওলের মতো ঝগড়া করছে। লিপি এসে বললো
" এই এই কী করছিস তোরা? ""
"তগরা কলি বিতাইন। "
"এই পাকনি বুড়ি কী বললি আমায় "
" আমি পাতনি বুলি না। আমি মুন্নি, "
" তুই মুন্নি সেটা জানি আমি। এখন বল আমায় কী বললি "
" বিতাইন "
" বিতাইন কী "
" তানি না তো। "
" পাকা বুড়ি। ঝগড়া করছিস কেনো "
" আমায় এই পতা তেলে আইতকিরিম দেয় না। "
" তো বুড়ি আপনার আইসক্রিম কোথায়? আপনার তুনাবাই না আপনাকেও কিনে দিয়েছে। "
" আমাল পেতে "
নাহিয়ান ফুসে উঠে বলে,
" দেখেছো ফুপি মনি। ওর আইসক্রিম খেয়ে এখন আমার টা চায়। "
মুন্নি আবার বলে,
" এত্তু দিলে কিতু হয় না তো। "
" আমি দিবো না তোমাকে। "
লিপি মাথায় হাত দিয়ে দিলো। এই দুটো যে কেনো এতো ঝগড়া করে কে জানে।
★
সন্ধ্যা ৭টা। চৌধুরী বাড়িটা যেনো আজ অন্য এক জগৎ। চারদিকে রঙিন ফেইরি লাইট ঝুলছে—নীল, হলুদ, সোনালি আলো একসাথে মিশে পুরো বাড়িটাকে স্বপ্নের মতো করে তুলেছে। বারান্দা জুড়ে ফুলের মালা—রজনীগন্ধা, গোলাপ, গাঁদা। হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। ড্রয়িংরুমে বড় করে লেখা—
“Happy Birthday Neera”
তার চারপাশে বেলুন, ঝালর, আর ছোট ছোট লাইটের ঝিকিমিকি। বাড়ির ভিতরটা আজ উৎসবের রঙে রঙিন।
★
উপরে ঘরে বসে আছে নীরা। আজ তাকে সাজিয়ে দিচ্ছে লিপি। নীরার গায়ে লাল রঙের গাউন—একদম রক্তজবা ফুলের মতো উজ্জ্বল। গাউনের নিচে হালকা নেটের লেয়ার, হাঁটুর নিচে ঢেউ খেলানো ফ্লেয়ার। কাঁধের কাছে ছোট ছোট পাথরের কাজ, আলো পড়তেই চিকচিক করছে। লিপি খুব যত্ন করে নীরার চুলগুলো স্টাইল করলো—সামনে হালকা কার্ল করে দুই পাশ ছেড়ে দিলো, পিছনে লুজ বান। সেই বানে গুঁজে দিলো ছোট সাদা ফুল। চোখে গাঢ় কাজল, সাথে হালকা গোল্ডেন শ্যাডো। ঠোঁটে হালকা লালচে লিপস্টিক—একদম মানানসই। কানে লম্বা সাদা ঝুমকা। গলায় সাদা নেকলেস। সবশেষে লিপি একটু পিছিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলো।
“উফফ ভাবি… তুমি মানুষ না, একদম পরী লাগছে!”
নীরা লজ্জায় মাথা নিচু করলো।
“এতো সুন্দর লাগছে নাকি?”
“সুন্দর? ভাইয়া আজ তোমাকে দেখে হার্ট অ্যাটাক খাবে!”
নীরা মুচকি হেসে আয়নায় তাকালো… নিজেকেই যেনো চিনতে পারছে না। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো তূর্য। কালো সুট, ভেতরে সাদা শার্ট… চুলগুলো সুন্দর করে সেট করা। তূর্য ঢুকেই থমকে দাঁড়িয়ে গেল। তার চোখ শুধু নীরার উপর। কিছুক্ষণের জন্য যেনো সব শব্দ থেমে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে বললো—
“এটা কি আমার নুড়ি ফুল… নাকি স্বপ্ন দেখছি আমি?”
নীরা লজ্জায় মাথা নিচু করে ফেললো। তূর্য এগিয়ে এসে তার হাত ধরলো।
“চলো… সবাই অপেক্ষা করছে।”
নীরার হাত নিজের হাতে শক্ত করে ধরে নিচে নিয়ে যেতে লাগলো। নীরা নিচে নামতেই— আমেনা চৌধুরী তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর মুখে হাত দিয়ে বললেন—
“মাশাল্লাহ… আমার বউমা তো আজ একদম রানী হয়ে গেছে!”
নীরা মিষ্টি হেসে মাথা নিচু করলো। নাহিয়ান ছোট কালো সুট পরে দৌড়ে এসে বললো—
“আম্মু তোমাকে আজ প্রিন্সেস লাগছে !”
মুন্নি তার নীল গাউন পরে ঘুরতে ঘুরতে বললো—
“আপুই তুব ছুন্দল!”
সবাই হাসিতে মেতে উঠলো।
★
ঠিক তখনই দরজার বাইরে গাড়ির শব্দ। সবাই একটু থেমে গেল। দরজা খুলতেই— ভিতরে ঢুকলেন আতিক শেখ, সাথে নিলয় আর শিমলা। নীরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবিশ্বাসের চোখে তূর্যের দিকে তাকালো। তূর্য শুধু হালকা হাসলো। নীরার বুক ধুকপুক করতে লাগলো। আতিক শেখ ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে অদ্ভুত এক আবেগ…
নীরার সামনে এসে দাঁড়িয়ে খুব নরম স্বরে বললেন—
“শুভ জন্মদিন… মা।”
নীরার চোখ ভিজে উঠলো মুহূর্তেই। আতিক শেখ হাত তুলে নীরার মাথায় রাখলেন। তারপর আর নিজেকে থামাতে পারলেন না— নিজে থেকেই নীরাকে জড়িয়ে ধরলেন। নীরা কাঁপতে কাঁপতে হাত তুললো… ধীরে ধীরে জড়িয়ে ধরলো তার জন্মদাতা পিতাকে।
তার চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে।
কোনো শব্দ নেই… শুধু অনুভূতি। আতিক শেখের চোখেও চিকচিক করছে পানি। তিনি নীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বারবার।
“মাফ করে দিস মা…”
নীরা কিছু বলতে পারলো না। শুধু বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, সব অভিমান… চোখের পানিতে ভেসে গেল।চারপাশে সবাই নিঃশব্দে তাকিয়ে আছে।
তূর্য দূরে দাঁড়িয়ে… ঠোঁটে হালকা হাসি, চোখে তৃপ্তি।
আজ তার নুড়ি ফুলটা সম্পূর্ণ হয়েছে।
(চলবে…)
( আজ অনেক বড় করে দিয়েছি। রেসপন্স চাই কিন্তু বেশি বেশি। আর আমায় রিভিউ দিচ্ছো না কেনো তোমরা 🥹🥹। জলদি গিয়ে রিভিউ অফশনে টকুস করে রিভিউ দিয়ে আসো তো সোনামণি রা)