ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 23

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [ ২৩ ]
#ইসরাত_জাহান_এশা

বর্ষার সকাল মানেই এক অন্যরকম অনুভূতি। ভোরের নরম আলোটা আজ যেন একটু লাজুক—ঘন মেঘের আড়াল ভেদ করে আসতে চায়, কিন্তু পুরোপুরি পারে না। চারদিকে এক মায়াবী অন্ধকার-আলো মিশ্রিত আবহ। টুপটাপ বৃষ্টির শব্দ যেন প্রকৃতির নিজস্ব সুর, যা মনকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দেয়। মাটির সোঁদা গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, মনে হয় যেন পৃথিবীটা নতুন করে প্রাণ পেয়েছে। গাছের পাতায় জমে থাকা ছোট ছোট বৃষ্টির ফোঁটা, হালকা বাতাসে দুলে পড়ে মাটিতে—একটা ছন্দ তৈরি করে। দূরে কোথাও পাখিরা ডেকে ওঠে, তবে তাদের ডাকেও আজ একটু আলস্য, একটু নরম সুর।এই বর্ষার সকালে, এক কাপ গরম চা হাতে জানালার পাশে বসে থাকা—এ যেন জীবনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে সুন্দর সুখগুলোর একটি। বাইরে ঝিরঝিরে বৃষ্টি, ভেতরে উষ্ণতার ছোঁয়া—সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে স্বপ্নময়, শান্ত আর অপূর্ব।

সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নীরা তৈরী হচ্ছিলো। আজকে নীরার ভার্সিটির প্রথম ক্লাস। ভিষণ নার্ভাস। আয়নার দিকে তাকিয়ে ভাবছে কীভাবে সবার সাথে মিশবে, কীভাবে কথা বলবে? আচ্ছা সবাই কি তার সাথে কথা বলবে? এবার কোনো বন্ধু হবে তার? এসব ভাবতে ভাবতে হিজাবের পিন লাগায়। কিন্তু নার্ভাসনেসের জন্য হিজাবের পিন লাগাতেই পারছে না। হাত যে ভিষণ কাপছে। নীরার চোখে মুখে বিরক্তিকর ছাপ। মুখে কিছু বলবে তখনি তূর্য পিছন থেকে এসে নীরাকে নিজের দিকে ঘুড়িয়ে নেয়। খুব যত্ন করে হিজাবের পিন লাগিয়ে দেয়। পিন লাগিয়ে হিজাব ঠিকঠাক করে দেয়। তূর্য নীরার পিছনে গিয়ে বরকার কোমরের ফিতে লাগিয়ে দেয়। পিছন থেকে জড়িয়ে ধরে বলে
“ ম্যাম কী ভিষণ নার্ভাস আজ? “
“ ভিষণ “
তূর্য নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হিজাবের উপরেই কাধে চুমু দিয়ে বললো,
“ ভয় পেয়ো না আছি আমি। আমিই দিয়ে আসবো, আমিই নিয়ে আসবো। কোনো সমস্যা হলে সবকিছু বলবে আমায় কেমন। “
নীরা তূর্যের হাতের উপর হাত রেখে মুখে হাসি টেনে বললো
“ আপনায় বলবো নাতো আর কাকে বলবো। আপনি ছাড়া আমার আর কে আছে। “
“ পাগলি মেয়ে, চলো এখন খেয়ে আসি। তারপর তোমায় নিয়ে বের হবো।“
★
North South University বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ঢাকা শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। এটি একটি আধুনিক ও সুপরিকল্পিত শহুরে ক্যাম্পাস, যেখানে পড়াশোনার পরিবেশ অত্যন্ত সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শিক্ষাবান্ধব। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য সুপরিচিত। ক্যাম্পাসে রয়েছে আধুনিক ক্লাসরুম, উন্নত ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন সুবিধা, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে সহায়তা করে। চারপাশের খোলামেলা পরিবেশ, সবুজের ছোঁয়া এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা, আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং বিভিন্ন ক্লাব ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে। সবকিছু মিলিয়ে North South University একটি আধুনিক, প্রাণবন্ত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের চমৎকার উদাহরণ।
ক্যাম্পাসের গেটের ভিতর দিয়ে সিলভার রঙের বড় Mitsubishi pajero গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে নেমে আসে লিপি, তূর্য। তূর্য এসে নীরাকে আশ্বাস দিয়ে গাড়ি থেকে নামতে বলে। নীরা গাড়ি থেকে নামার আগে মনকে শান্তু করে নেমে পরে। লিপি সবার থেকে বিদায় নিয়ে নিজের ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। তূর্য নীরার হাত নিজের মুঠোয় ভরে কানে ফোন লাগিয়ে কথা বলতে বলতে পা বাড়ায় প্রিন্সিপালের রুমের দিকে। আর নীরা তো মাথা নিচু করে তূর্যের পায়ের সাথে পা মিলায়।
প্রিন্সিপালের রুমের ভিতরে চোখ যেতেই দেখলো ভিতরে স্টুডেন্ট রয়েছে। তারাও হয়তো নতুন। নীরা তূর্যের হাত ধরে আরো কিছুটা চেপে যায়। তূর্য পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করে। নীরার মাথা নিচু। ভিতরে যেতে প্রিন্সিপাল রোহান কে সালাম জানায় দুইজনেই। রোহান চেয়ার থেকে দাঁড়িয়ে তূর্যের সাথে হাত মিলায়। না মিলিয়ে উপায় আছে , এতো বড় fashion house তার। তূর্য এক পলক তার বউয়ের দিকে তাকায়। দেখে মাথা নিচু করেই আছে। রোহান তূর্যের উদ্দেশ্যে বললো
“ মিস্টার তূর্য প্লিজ হ্যাভ এ সিট। “
“ সিউর “
এই বলে তূর্য চেয়ারে বসে পরলে নীরা তূর্যের সাথে আরো সেটে যায়। তূর্য রোহানের উদ্দেশ্যে বললো
“ স্যার আপনি জানেন আমার ছোট বোন এই ভার্সিটিতেই আছে দ্বিতীয় বর্ষে। “
“ জ্বী জানি লিপি চৌধুরী। ভিষণ মেধাবী । এবং খুব ভালো একটি মেয়ে। “
তূর্য কিছু না বলে নীরার দিকে তাকিয়ে বলে,
“ মিট মাই ওয়াইফ মিসেস নীরা। ওয়াইফ অফ তূর্য চৌধুরী । আজ থেকে এই ক্যাম্পাসে পড়বে তা নিশ্চয়ই জানেন। “
প্রিন্সিপাল রোহান কিছুটা কপালে ভাজ ফেলে মেয়েটার দিকে তাকায়। তার মেয়ের বয়সি হবে হয়তো। এতো ছোট মেয়ে এক বাচ্চার বাপের সাথে বিয়ে হলো। কীভাবে মেনে নিলো? রোহান আর কিছু ভাবে না। মুখে হাসি টেনে বলে
“ ডোন্ট ওয়ারি মিস্টার তূর্য। দেয়ার উইল বি নো প্রোবলেম ফর ইউর ওয়াইফ। “
তূর্য মুচকি হাসে। আর নীরা সেতো তার স্বামীর দিকে অবাক নয়নে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। কী সুন্দর অকপটে বলে ফেলো ❝ ওয়াইফ অফ তূর্য চৌধুরী ❞ কেমন সুখ সুখ লাগছে। লাগবে না নিজের অর্ধাঙ্গ যদি সবার সামনে তাকে নিজের বলে পরিচয় করিয়ে দেয় তাহলে খুশি তে পাগল হয়ে যাবে। মেয়েরা আর কী চায়। নীরার চোখে মুখে আনন্দের অনুভূতি প্রকাশ হচ্ছে। তূর্য এক পলক নীরার দিকে তাকিয়ে দেখলো তার বউ মিটিমিটি হাসছে কিন্তু হাসছে কেনো? তূর্যের কপালে ভাজ পরে এই না তার নার্ভাস লাগছিলো। মেয়েদের মন আসলেই বোঝার দ্বায়। ওইযে একটা গান আছে না ❝ মেয়েদের মন বোঝা নয়রে নয় সোজা ❞ ঠিক এরকম। তূর্য প্রিন্সিপাল রোহানের থেকে ক্লাস রুম জেনে বিদায় নিয়ে বেরিয়ে পরে। জুতো জোড়া পরতে পরতে নীরাকে জিজ্ঞেস করলো
“ মিটিমিটি হাসছো কেনো। “
“ এমনি “
“ এই না তোমার অনেক নার্ভাস লাগছে “
“ কেটে গেসে “
“কীভাবে “
“ আপনি আছেন না এর জন্য। “
তূর্য উত্তর পেয়ে হাসলো তার বউটা সত্যি বাচ্চা শুধু বয়স আর হাতে পাতে লম্বা হয়েছে। মেন্টালিটি পুরো টিনএজ এর মতো। টিনএজ এর মতো হবে না এমন কেয়ারিং হাসবেন্ড পেলে তার উপর নতুন নতুন প্রেমে পরলে বাচ্চামিতো করবেই।
★
North South University-এ ক্লাসরুমগুলো সাধারণত নম্বর দিয়ে চিহ্নিত করা থাকে, যেমন NAC (North Academic Building)-এর বিভিন্ন ফ্লোরে “NAC 3-05”, “NAC 4-10” এর মতো রুম নাম্বার দেখা যায়। প্রতিটি রুম নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা কোর্স অনুযায়ী নির্ধারিত হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সাধারণত বড় লেকচার রুম বা থিয়েটার টাইপ ক্লাসরুমে হয়, যেখানে অনেক শিক্ষার্থী একসাথে ক্লাস করতে পারে। তবে নির্দিষ্ট কোনো একটি রুম সবসময় প্রথম বর্ষের জন্য নির্দিষ্ট থাকে না; প্রতিদিন বা সেমিস্টার অনুযায়ী রুটিনে রুম নম্বর পরিবর্তন হয়। শিক্ষার্থীরা তাদের ক্লাস শিডিউল বা পোর্টালে লগইন করে কোন ক্লাস কোন রুমে হবে তা জানতে পারে। আজকে তাদের প্রথম দিন তাই কোনো ক্লাস হবে না শুধু ইন্ট্রোডাকশন হবে। তূর্য নীরাকে নিয়ে ক্লাসে বাহিরে দাড়ালো। ভিতরে স্যার কথা বলছে মধ্য বয়সি। তূর্য নীরার কপালে চুমু দিয়ে বললো
“ একদম নির্ভয়ে ক্লাস করবে। আমি এসে নিয়ে যাবো কেমন। একটুও ঘাবড়ানো যাবে না ম্যাডাম। কোনো সমস্যা হলে কল দিয়ো আমায় মনে থাকবে। “
নীরা মাথা উপর নিচ করে অর্থাৎ মনে থাকবে। তূর্য নীরাকে তার জন্মদিনের দিন Samsung Galaxy S24 Ultra ফোন গিফট করে। নীরা ফোন পেয়ে প্রথমে নিতে না চাইলেও তূর্যের রাগান্বিত কন্ঠস্বর শুনে ফোন নিতে বাধ্য হয়।
★
মাথার উপর সূর্য দাঁড়িয়ে। সূর্য রশ্নি ছড়াচ্ছে তার
দুপুরের সূর্য ঠিকমতো উঠেছে, বর্ষার মেঘ মাঝে মাঝে তার রশ্নি ভেদ করে হালকা আলো ফেলছে। ক্যাম্পাসের চারপাশে সবুজ গাছের ছায়া কিছুটা আরাম দিচ্ছে, আর হালকা বাতাসে মাটির ভেজা গন্ধ ভেসে আসে—সেই প্রাকৃতিক সুঁরভি, যা মনকে নতুন উদ্যমে ভরিয়ে দেয়। পাকা রাস্তার ধারে ছোট ছোট পুকুরের জলে বর্ষার পানি জমে আছে, সূর্যের আলোতে হালকা ঝলকানি।

তূর্য ধানমন্ডি ৭ / এলাকায়, মোঃ আব্দুল্লাহ হাউস, ধানমণ্ডি ৫ – ঐতিহ্যবাহী, লাল ইটের দালান। সেখানে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে আকাশ। আর সামনে বসে আছে মিস তিয়ন্তি, আর মিস্টার আদিত্য । আদিত্যের হাত পা বাধা। শুধু হাত পা বাধা থাকলেই হতো। কিন্তু তা নেই, কিছুক্ষণ আগে উত্তম মাদ্ধম মার খেয়েছে। এখন মার খেয়ে মটকা মেরে শুয়ে আছে। আর পাশে তিয়ন্তি ভয়ে কাপছে। তূর্য তিয়ন্তির দিকে তাকাতে আমতা আমতা করে বলে
“ তূর্য তূর্য আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে । “
তূর্য ঠোট বাকিয়ে , ঘার এদিক ওদিক করে শার্টের হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে নিলো। হাতে একটা হকিস্টিক নিলো। তিয়ন্তি হাত জোর করে বললো
“ প্লিজ তূর্য প্লিজ আমায় মেরো না। আমার ভুল হয়েছে। এমন ভুল আর এহ জীবনে হবে না। আমি তোমার মোহে আট…. “
তিয়ন্তি আর কথা বলতে পারে না। তূর্যের হাতে থাকা হকিস্টিক তিয়ন্তির মুখে ঢুকিয়ে দেয়। যার ফলে ❝ উ উ ❞ করে। তূর্য তিয়ন্তির মুখোমুখি হয়ে বললো
“ তুই যদি শুধু আমার ক্ষতি করতি তাহলে আমি কিছুই মনে করতাম না। আর না তোদের মতো জা*নোয়ার দের কিছু বলতাম। কিন্তু তোরা দুইজনে মিলে আমার কলিজার দিকে হাত বাড়ালি। আমার কলিজায় আঘাত করার চেষ্টা করলি। আবার আমার নামের মিথ্যা মামলা দিলি। এখন বল তোদের কী করা উচিত। “
তিয়ন্তি কথা বলার চেষ্টা করলে কথা বলতে পারছে না। চোখ দিয়ে অনবরত পানি পরছে। তূর্য তিয়ন্তির মুখ থেকে হকিস্টিক সরালে তিয়ন্তি আর দেরি করে না তূর্যর পায়ে পরে বলে
“ তূর্য আমি এমনটা করতে চাই নি। কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি। তুমি এভাবে হঠাৎ বিয়ে করে নিবে তা আমি সহ্য করতে পারি নাই। জোগের বসে করে ফেলেছি এমনটা । আমি তোমায় ইনিয়ে বিনিয়ে অনেক বার বোঝানোর চেষ্টা করেছি আমি তোমায় ভালোবাসি। আমি তোমার ছেলেকেও নিজের বলে সাবমিট করে নিতাম। কিন্তু তুমি আমায় বার বার রিজেক্ট করে দিতে। হ্যাঁ সরাসরি কখনো বলো নি। কিন্তু তোমার ব্যাবহারে আমার মনে আঘাত এনেছে বহুবার। “
তিয়ন্তি কথাটুকু বলে একটু থামে ফুপাচ্ছে মেয়েটা। আর শরীর কাপছে ফুপানোর জন্য। তূর্য শক্ত চোখে তাকিয়ে আছে অনুভূতি হীন। তিয়ন্তি আবার ফিরে বলতে শুরু করে
“ আমি তোমায় ভার্সিটি থেকেই ভালোবাসতাম তূর্য। কণিকার সাথে তোমার বিয়ে হওয়ার পর মন টা ভেঙে গেসিলো। মনে হচ্ছিলো কণিকার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর মনে হচ্ছিলো আবার মনে হয় তোমায় পাবো। কিন্তু এই মন টা তো ফুটো আমার পেলাম না তোমায়। তোমায় অম্য কেও পেলো। তাকেই ভালোবাসলে। আমায় না। তার ক্ষতি করবো দেখে আমায় এখানে তুলে এনে। যাকে দিয়ে ক্ষতি করাতে চাইলাম তাকে আধা ম'রা করে দিলে। “
কথাটি বলেই থামে। আর বলতে পারে না। বলেই কী হবে শক্ত দন্ডায়মান লোকের কী মন গলবে উহু গলবে না। আর গলেই কী হবে তার মনের জায়গায় তো অন্য কেউ রাজ করছে। তূর্য তিয়ন্তির উদ্দেশ্যে বললো
“ আমার না আগে তোর জন্য কিছু ছিলো। আর না এখন আছে। আমি শুধু একজনকেই ভালোবাসি শুধু আমার নীরাকে আমার পবিত্র ফুলকে আমার নুরি কে। “

চলমান………

( বিশাল বড় পর্ব দিয়েছি। আজকে রিভিউ দিবে কিন্তু সবাই। আর রেসপন্স চাই বেশি বেশি 😭😭)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন