ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 25

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [ ২৫ ]
#ইসরাত_জাহান_এশা
.
সকালের মিষ্টি রোদের মিষ্টি আলো নীরার চোখে মুখে পরতেই নীরার চোখ কুচকে উঠে। পিটপিট করে চোখ খুলে। কতক্ষন শুন্যে তাকিয়ে থাকে। নীরা বিছানা থেকে উঠতে যাবে তখনি বুঝতে পারে তাকে কেউ আস্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। বুকে মাথা মাথা গুজে রেখেছে তূর্য। নীরার মন শান্ত হয়ে যায় তূর্যের ঘুমন্ত অবস্থায় দেখে। নীরার মুখে হাসি ফুটে উঠে। চুলে হাত বুলিয়ে দেয়। মাথা উচু করে তূর্যের কপালে চুমু দেয়। তূর্যের ঘুম ছুটে যায়। কিন্তু চোখের পাতা খুলে না। টিপ মেরে শুয়ে থাকে। নীরা চোখের পাতায় চুমু দিতে গিয়ে থেমে যায় গতকালের বিকেলের কথা মনে পরে। অমনি নীরার মুখ আধার নেমে আসে। নীরা তূর্যকে ঝটকা মেরে সরিয়ে দেয়। তূর্য ঘাবরে যায়। তূর্য মাথা তুলে তাকায় বউয়ের দিকে। বউয়ের মুখ সকাল সকাল রাগান্বিত দেখে গলা শুকিয়ে যায়। নীরা রাগান্বিত কন্ঠস্বরে বলে
“ আমাকে এই ঘরে এনেছেন কেনো “
“ বউয়ের বুকে মাথা না রাখলে ঘুম আসে নাতো “
“ এখন আমার বুকে মাথা রেখে ঘুমাতে হবে কেনো। ওই মেয়েকে ডেকে আ….“
“বউ ওই গায়ে পড়া অসহ্য বেহায়া মেয়ের কথা কেনো বলছো তুমি। ও হতচ্ছারি আমার গায়ে পরে বলছে আপনায় আমি পছন্দ করি। কিন্তু বিশ্বাস করো আমি বলেছি আমার একটা ঝগড়ুটে বউ থুক্কু আমার একটি কিউটি মিষ্টি বউ আছে। আমার ধারে কাছেও আসিয়েন না। “
নীরা কটমট করে তাকিয়ে আছে তূর্যের দিকে। তূর্য বোকা বোকা হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। নীরার মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট। কন্ঠস্বর শক্ত করে বললো
“ আমি ঝগড়ুটে ঝগড়া করি আমি। “
তূর্য জ্বীব কেটে বললো
“ না না আমি ঝগড়া করি আমার ছেলে ঝগড়া করে আমার ১৪, ১৪, ২৮ গুষ্টি ঝগড়া করে। আমার সোনা বউ অনেক ভালো। ঝগরুটে না। “
নীরা এখনো আগের অবস্থায় আছে। কথা বলছে না। তূর্য নীরার শুকনো ঠোঁটে চুমু দেয় বেশ কয়েকটা। ফুলো গালে চুমু দেয়। গলার ভাজে নরম করে শুকনো চুমুতে ভরিয়ে দেয়। কিন্তু নীরার ভাবান্তর নেই। তূর্য নীরাকে নিজের বুকে উপর নিয়ে নেয়। নীরার মাথা চেপে রাখে বুকের মধ্যে । তূর্য নীরার চুলের ভাজে চুমু দিয়ে নরম আদুরে গলায় বললো
“ ও বউ শোনো আমার কথা। আমার জীবনে তুমি ছাড়া আর দ্বিতীয় নারি আসেনি আর না আসবে। তুমি আমার শেষ বয়স অব্দি থাকবে। তুমি আমার বুকের মধ্যেখানি আছো। খুব ভালোবাসি আমার নাহিয়ানের আম্মুকে। “
নীরা এবার তাকায় তূর্যের চোখের দিকে। কেমন করে তাকিয়ে আছে লোকটা তার দিকে। এই চোখের দিকে তাকালেই তো সব কিছু মাফ করে দেওয়া যায়। নীরা তো গলেই যাবে। এমন মিষ্টি করে আদুরি কথা শুনে। নীরা ভালোবাসির কথা শুনে ঠোঁট উলটে কেদে কেদে ভাব। চোখে চিক চিক করছে পানি। তূর্য হাত বাড়িয়ে পানি মুছে দেয়। নীরা নাক টানে। একটু কাদার ফলে নাকের পাটা লাল হয়ে গেছে বেশ লাগছে মেয়েটাকে। ব্রু নাচিয়ে নাকের লাল হয়ে যাওয়া পাটায় কামড় দেয় । বেশি জোড়ে না আবার আস্তেও না। নীরার ব্যাথা লাগে। কামড় দেওয়ার পর আবার চুমুও দেয় বেশ কয়েকটা। নীরা চোখ কুচকে নাক টেনে বললো
“ অসভ্য বদ লোক একটা। আমার নাকে কী পেয়েছেন আপনি শুধু কামড় দেন কেনো। “
“ কারণ তোমার নাকটা আমার ভিষণ প্রিয়। একদম স্ট্রবেরি স্ট্রবেরি ফিল আসে আমার সোনামনা বউ। মনে হয় এটা তোমার নাক না স্ট্রবেরি। “
নীরা থ মেরে মেরে যায় এই কথা শুনে। তার নাক স্ট্রবেরি। তার নাক প্রিয়। এতো গুলো অঙ্গপ্রত্যঙ্গ থাকতে শেষমেস নাক। আরে ব্যাটা বলবি বউ তোমার চোখ সুন্দর ঠোঁট সুন্দর চুল সুন্দর। বলবি তোমার চোখের দিকে তাকালে আমি আমার দুনিয়া দেখতে পাই। বলতে পারিস না তোমার ঠোঁটের হাসি দেখলে আমার সব ক্লান্তি কেটে যায়। সব শেষে তুই কিনা আমার নাক পছন্দ করলি। নীরা কিছু না বলে তূর্যের বুক থেকে উঠে যেতে চায়। তূর্য আরো চেপে ধরে নীরাকে। তূর্য নীরার নাকে নাক ঘষে বললো
“ আমি শাস্তি চাচ্ছি নুড়ি ফুল। “
নীরা কিছু না বলে তূর্যের লোমস বুকে কামড় দিয়ে ধরে রাখে। তূর্য কিছুই বলে না। সহ্য করে নেয় এই মিষ্টি ব্যাথা টুকু।
★
★
ক্যাম্পের বড় কড়ই গাছের শিকরে বসে আছে নীরা, ইরা, তমা, তারা বাদাম খেতে খেতে গল্প করছে। তমা বাদাম মুখে পুরে
" হে রে নীরা সখি একটা কথা বলি "
" হে বল এতো ফর্মালিট করতে হবে না "
" তোর বয়স এখন ১৯/২০ তাহলে তোর ছেলের তাহলে ৫ বছর হয় কীভাবে? "
নীরা এবার দ্বিধাগ্রস্ত হয়। কী বলবে? যদি সত্যি বললে ওরা চলে যায়। কিন্তু কিছুই বলতে হয় না ইরা বলে উঠে
" চুপ কর তো তম্বুস "
তমা ফুসে উঠে। ওর এতো সুন্দর না আর এই ছেমরি কিনা নাম টাকে পচায়। তমাও বলে উঠে
" এই ইটের ভাটা তুই চুপ থাক। "
ওদের ঝগরার মাঝে নীরার ফোন বেজে উঠে। ইরা তমা ঝগড়া বন্ধ করে ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে ভাসছে আম্মু নাম। নীরা ওদের দিকে তাকাতেই মুখ ভেংচি মারে দুই জনেই। এরা নীরার থেকেও এক কাঠি উপরে। নীরা ফোন রিসিভ করতেই নাহিয়ানের হাসি মুখ ভেসে উঠে। নীরা হেসে দিলো ছেলের মুখ দেখে। নাহিয়ান বলে উঠে,
" আম্মু "
নীরা হেসে বললো
" জ্বী বাবা বলো "
" নাহিয়ান তার আম্মুকে ভিষণ মিস করসে। তার এখনি আম্মুর আদর চাই। "
" তাই বুঝি। নাহিয়ান তার আম্মুকে খুব বেশি মিস করছে "
" হুম আম্মু অনেক মিস করছি। তারাতারি এসে পরো। আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আমার অনেক ঘুম পাচ্ছে। "
নীরার বুক ভরে উঠে ছেলের কথা শুনে। কতো খানি আদুরের কথা। মায়ের কোলে ঘুমাবে দেখে এখনো অপেক্ষা করছে মায়ের জন্য। নীরা হেসে বললো
" আসবো তো বাবা। তোমার বাবা এখনো আমায় নিতে আসেনি। "
নাহিয়ান মুখ ফুলিয়ে বলে
" বাবা এখনো তোমায় আনতে যায় নি। "
" না বাবা এখনো আসে নি বাসায় যাওয়ার পর বাবাকে অনেক বকে দিবে কেমন "
" আচ্ছা আম্মু আমি আর তুমি মিলে বাবাকে আচ্ছামতো বকে দিবো "
" আচ্ছা বাবা "
" আম্মু জানো আজকে কী হয়েছে "
" কী হয়েছে আজ "
" আজ মুন্নি কা বাদনাম হুয়ি আছে না। ও তোমার চকলেট খেয়ে ফেলেছে। "
" তারপর "
" আমি বলেছি তুমি কেনো চকলেট খেলে ও আমায় বলে আমি নাকি পচা। আম্মু আমি পচা "
" না তো আমার ছেলেটা খুব ভালো। আমার লক্ষি সোনা। আমার মানিক সোনা। "
নাহিয়ান অমায়িক হেসে বলে
" আম্মু আমি তোমাকে খুব ভালোবাসি। এতো গুলো ভালোবাসি। "
" আমিও ভালোবাসি আমার মানিককে "
নীরা এতটাই ব্যস্ত যে তার পাশে তুর্য এসে দাঁড়িয়েছে সেটা দেখার নাম নেই। মহারাণি দিন রাত ভুলে কথা বলায় ব্যাস্ত। নাহিয়ান অভিযোগের সুরে আবার বলে
" আম্মু বাবার বিচার করতে হবে। "
" কী করেছে বাবা "
" আমি বাবাকে ফোন দিয়েছিলাম বলেছি আমার জন্য আইসক্রিম আনতে। বাবা বলে, একদম না মানিক আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। "
লাস্টের কথা তূর্যের মতো গম্ভীর ভাবে বলে। নীরা হাসে প্রাণোচ্ছল ভাবে । তূর্যর গম্ভীর মুখে হাসি ফুটে নীরার হাসি দেখে। তূর্য নীরার ফোন টান দিয়ে ছেলের উদ্দেশ্যে বলে
" বাবাকে কপি করা হচ্ছে। আইসক্রিম খাওয়া অসম্পুর্ন বন্ধ তোমার। সাথে তোমার আম্মুরও। আমরা আসছি ফোন রাখো। "
গম্ভীরতা বজায় রেখে কথা গুলো বললো। নূরা অবাক হয় কখন আসলো লোকটা। নীরা ভেংচি কাটে তূর্যের কথা শুনে । নীরা তূর্যের থেকে খাটো হওয়ায় ফোন নিতে পারে না। কপাল কুচকে বলে,
" নাহিয়ানের আব্বু হচ্ছে টা কি ফোন দিন। ছেলের মন খারাপ হবে। আপনায় আইসক্রিম কিনে দিতে হবে না। নাহিয়ানের আম্মু আছে সেই কিনে দিবে। "
ইরা তমা মুচকি মুচকি হাসে। তূর্য চোখ ছোট ছোট করে তাকায় তার বধুর দিকে। রোদের জন্য ফর্সা গালে লাল আভা ধারণ করেছে। গাল দুটো টমেটোর ন্যায় লাল হয়ে গেছে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে অসম্ভূত সুন্দর লাগছে মেয়েটাকে। নীরার কাছে দাঁড়াতেই ঘাম মিশ্রিত এক অদ্ভুত ঘ্রান নাকে আসে। এটা তার প্রিয় মানুষটার ঘ্রান। ভিষণ ভালো লাগে এই ঘ্রান টা। তূর্য আর কিছু বলে না। নীরা হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। নীরা যেতেই ইরা হেসে উঠে। এতক্ষণ হাসি আটকিয়ে রেখেছিলো। এত চঞ্চল মেয়ে যে এতক্ষণ চুপ ছিলো এটাই অনেক। তমা চোখ কুচকে তাকিয়ে থাকে ইরার দিকে। হাসার কী হলো। মেয়েটা এভাবে হাসছে কেনো। তমা বলে উঠে
" এই ইটের ভাটা এভাবে ছাগলের মতো হাসছিস কেনো? "
ইরা হাসিয়ে থামিয়ে চোখ ছোট করে বলে
" এই তম্বুস ছাগল হাসে নাকি আবার। "
" হাসে তো জানিস না "
" না "
" দেখবি? "
ইরা উৎফুল্লো হয়ে উঠে। মাথা উপর নিচ করে অর্থাৎ দেখবে সে। ছাগল হাসে। সেতো জানতো না। তমা ফোন বের করে ইরার ছবি বের করে ইরার হাতে দিয়ে বললো
" দেখ ছাগলকে। "
এই বলে বড় বড় পা ফেলে চলে যায়। ইরা তার নিজের ছবি দেখে মুখ খানা পানতুয়ার মতো চুপসে যায়। দাত কিরমির করে বলে,
" তম্বুসের বাচ্চা দাড়া বলছি আজ তোর একদিন কী আমার একদিন “

°°°°°
গাড়িতে চলছে পিনপিন নীরবতা । তূর্যের মুখে হাসি বিদ্দমান। নীরা মুখ ঘুরিয়ে রেখেছে। মনে মনে অনেক বড় বড় গালি দিচ্ছে। মুখে কিছু বলতে পারছে না। জামাইকে ভালোবাসে কিনা।
নীরবতা ভেঙ্গে তূর্য নীরার উদ্দেশ্যে বললো
“ বুঝলে নাহিয়ানের আম্মু আমার না এখনো স্ট্রবেরির টেস্ট নেওয়া হয়নি। যতটুকু খেয়েছি মন ভরছে না কাছে আসোতো আরেকটু খাই। “
নীরাকে আর পায় কে। কটমট করে তাকিয়ে তূর্যর দিকে। চৌদ্দগুষ্টি উদ্ধার করছে। তূর্য নীরার দিকে তাকিয়ে উরন্ত চুমু দিয়ে চোখ টিপে দিলো। নীরা মুখ ভেংচি কাটতে ভুলে না। বিরবির করে উচ্চারণ করে
“ অসভ্য, বদ, খোবিস লোক।”
★
আধার নেমেছে ধরনীর বুকে। বাহিয়ে ঝিঝি পোকা ডাকছে। আবার কুটুম পেচাও মাঝে মাঝে ডাকছে। যা শুনে নাহিয়ান আর মুন্নি ভয় পায়। নীরার কাছে ঘাপটি মেরে বসে থাকে। নাহিয়ান নীরার শাড়ির আচলের নিচে লুলিয়ে পড়ে। মুন্নি নীরার পেটে মুখ গুজে রাখে আর শক্ত করে জড়িয়ে ধরে। নীরা মুচকি হাসে। যাক বাবা থামানো গেছে এদের। কিছুক্ষণ আগেও থামানো যাচ্ছে না। নীরা যেই বলে ভুত আসছে তারাও হুমরি খেয়ে পড়ে নীরার কোলে। নীরা এখন বিছানায় বসে আছে আর তূর্যকে ইইন্সট্রাকশন দিচ্ছে এই শাড়ি বের করুন এটা এভাবে লাগেজে ভরুন বাচ্চাদের এই কাপড় নিন। বাচ্চাদের জন্য এই লোশন নিন, এই পাওডার নিন, আপনার জন্য এটা নিন। এটা পড়লে ভালো লাগবে। নীরা যা যা ইন্সট্রাকশন দিচ্ছে তূর্যও বাধ্য স্বামীর মতো পালন করছে। কাল সকালে বের হবে সিলেটের উদ্দেশ্যে তূর্য খাবার খাওয়ার সময় এনাউন্সমেন্ট করেছে। ব্যাস এই থেকে বাচ্চাদের হৈ-হুল্লোড়। কোনো বাচ্চাই শান্তি দিচ্ছিলো না। তূর্য লাগেজ গুছিয়ে দেখলো তিনটা লাগেজ হয়ে গেসে। কপাল কুচকে বললো
“ এতো লাগেজ হলো কেনো? “
“ আমি কী জানি “
নীরা কাধ উচিয়ে বলে। তূর্য মাথা চুলকে বললো
“ তাহলে তোমার শাড়ি বেশি। এর জন্যই “
নীরা ভেংচি কাটে। এক জায়গায় বেরাতে যাবে কম কাপড় নিলে হয়। তাও আবার শ্বশুর বাড়ি। তারউপর সে আবার নতুন বউ। নতুন বউয়ের মতো থাকতে হবে না বুঝি। নীরার ভাবনার মাঝে আমেনা চৌধুরী দরজায় নক করে। নীরা বলে উঠে
“ মা এসো। অনুমতি নিচ্ছো কেনো “
“ ওমা অনুমতি নিবো না বলছিস। “
“ ছেলের রুমেই আসছো তুমি। “
“ও আচ্ছা… যখন ছেলে তার বউকে আদর করবে তখনিও নক ছাড়া আসবো। “
নীরার কান গরম হয়ে যায়। লজ্জায় নজর লুকায়। শ্বাশুড়ি তার অনেক ঠোঁট কাটা। তূর্য বেকুপ বনে যায় মায়ের কথা শুনে আলগোছে ওয়াশরুমের ভিতরে চলে যায়। আমেনা চৌধুরী হেসে কুটি কুটি। নীরা তাতেও অনেক লজ্জা পায়। আমেনা চৌধুরী বিছানায় বসে বললো
“ বাচ্চারা ঘুমায়। “
“ হ্যাঁ অনেক জ্বালাচ্ছিল তাই ভুতের ভয় দেখিয়ে ঘুম পারিয়ে দিয়েছি। “
আমেনা চৌধুরী নাতির চুলের ভাজে হাত বুলায়। নীরার হাতে গহনার বক্স ধরিয়ে দিয়ে নীরার দিকে তাকিয়ে বললো
“ শোন কাল এই গহনা গুলো পরবি। গ্রামের বাসা বউদের গায়ে গহনা না থাকলে তারা অন্য চোখে দেখে। এগুলো তোর জন্য বানিয়েছি আগে দেই নাই। আমি জানতাম তুই আমাকে বলবি মা এগুলো রেখে দাও পড়ে চেয়ে নিবো। তাই আমিই দেই নাই। এখন দিচ্ছি। কাল এগুলো পরবি নতুন বউ সেজে যাবি। “
নীরা আমতা আমতা করে বললো
“ মা আমিতো বরকা পরবো। “
“ সমস্যা নেই ওই খানে গিয়েই শাড়ি গহনা পরবি।”
“ আচ্ছা মা। “
আমেনা নীরার কোল থেকে নাহিয়ানকে কোলে তুলে নিতে নিতে বললো
“ আমি আরেকবার এসে মুন্নি কে নিয়ে যাবো। ওরা আজ আমার সাথে ঘুমাবে। “
এই বলে চলে যায়। তূর্য এখনো বের হয় না ওয়াশরুম থেকে। আমেনা চৌধুরী এসে মুন্নিকেও কোলে নিয়ে চলে যায়। আমেনা চৌধুরী চলে যেতেই তূর্য বেত হয়ে সঙ্গে সঙ্গে দরজা আটকিয়ে নীরার সামনে এসে বললো
“ এটা কী বললে তুমি “
“কী বললাম “
“ কী করেছো বলছি। “
তূর্য আর কিছু না বলে লাইট অফ করে নীরাকে নিয়ে শুয়ে পড়ে নীরার গলায় কামড় দিয়ে বলে “ঘুমাউ কাল যেতে হবে তোমার শরীর দুর্বল করছি না। যদি কোথাও না যেতাম তাহলে আজ আরেকবার স্ট্রবেরি টেস্ট করতাম। “

চলমান…….!

( উহুম উহুম বাচ্চারা ভালো আছো তোমরা। তূর্য স্ট্রবেরি টেস্ট করুক। তোমরা গল্প পরে জানাও কেমন হইসে।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন