#রাগে_অনুরাগে_তুমি [ ২৬ ]
#ইসরাত_জাহান_এশা
.
ভোরের আলো ধীরে ধীরে অন্ধকারকে সরিয়ে দেয়, যেনো রাতের কোল ছেড়ে দিনটি নতুন করে জন্ম নিচ্ছে। পূর্ব আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ে, সূর্যের প্রথম কিরণ মাটিকে সোনালি রঙে রাঙিয়ে তোলে। চারপাশে হালকা কুয়াশা ভেসে থাকে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে গাছপালা যেনো স্বপ্নের মতো লাগে। পাখিদের মিষ্টি কিচিরমিচির ডাক ঘুম ভাঙায়, মনে হয় তারা সবাই মিলে নতুন দিনের গান গাইছে। ভেজা ঘাসের উপর শিশিরবিন্দু ঝলমল করে, যেনো ছোট ছোট মুক্তো ছড়িয়ে আছে। হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগে, মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। দূরে কোথাও আজানের সুর ভেসে আসে, আর গ্রাম বা শহরের মানুষ ধীরে ধীরে তাদের দিনের কাজ শুরু করে। কেউ হাঁটতে বের হয়, কেউ চায়ের কাপে চুমুক দিয়ে সকালের প্রশান্তি উপভোগ করে।
চৌধুরী বাড়িতে আজ অন্য রকম একটা দিন। অন্যান্য দিক থেকে। সকালে সবাই নাস্তা করছে। নীরা নাহিয়ান আর মুন্নিকে খাইয়ে দিচ্ছে। কিন্তু তারা দুই সাপে নেউলে আজ অন্যান্য দিন থেকে অনেক চুপচাপ। দুইজন দুইদিকে ফিরে আছে। আর নীরা ব্রু তুলে ওদের মুখে রুটির টুকরা দিচ্ছে। নীরা এবার বললো
" এই দুই পাগল -পাগলি কী হয়েছে কী আপনাদের । "
না কোনো কথা না। ওরা কানেই তুললো না কথা খানি। নাহিয়ান আবার আর চোখে নীরাকে দেখলো নীরা তাকাতেই আবার অন্য দিকে মুখ ফিরে তাকায়। নীরা এবার তূর্যর দিকে তাকায়। কিন্তু তূর্য তো তার থেকেও ২/৩ কাঠি উপরে। সেও মুখ ফিরিয়ে নিচ্ছে। নীরা আবার আদুরে গলায় নাহিয়ানের উদ্দেশ্যে বলে,
“ আব্বাজান কী হয়েছে আপনার মুড অফ? “
নাহিয়ান না তাকিয়ে বলে,
“ নাহিয়ান তার আম্মুর সাথে কথা বলবে না নাহিয়ান খুব রাগ করেছে। “
নীরা এবার মুন্নির ফিকে তাকিয়ে বলে,
“ এই বুড়ি আপনার কী হয়েছে। আপনি রেগে আছেন কেনো? “
মুন্নি অন্য দিকে মুখ ঘুরে আঙুল চেটে জেম খেতে খেতে বললো
“ মুন্নিও তাল আপুই এল সাতে কুতা বুলবে না। মুন্নি লাগ কলেছে।
নীরার মুখ থমথমে। নীরা লিপি আর আমেনার দিকে তাকাতেই দেখে তার দুইজন মিটিমিটি হাসছে। নীরার কপালে যেনো আরো গাঢ় ভাজ পরে। নীরা এবার খাবারের প্লেট রেখে নাহিয়ান আর মুন্নির গালে টপাটপ চুমু খায়। তাও এদের মন ভোলে না। নীরা এবার ওদের দুইজনকেই কাতুকুতু দেয়। নাহিয়ান আর মুন্নি খিলখিল করে হেসে দেয় । নীরাও হাসে। মুন্নি নাহিয়ান ও হেসে নীরার গালে কপালে নাকে থুতনিতে চুমু দেয়। তূর্য দেখে সেটা নাকে চুমু দেওয়াটা তূর্যর পছন্দ হলো না। সেটা হচ্ছে তার প্রিয় জিনিস স্ট্রবেরি। সেটা শুধু তূর্য চৌধুরীর নাক। কুচকে তাকালো তার ছেলে আর শালিকার দিকে তারা তো খিলখিলে হাসছে। নীরা এক পলক তূর্যের দিকে তাকাতেই নীরার কপালে ভাজ পরে। এর আবার কী হলো এমন করে তাকিয়ে আছে কেনো লোকটা। কিন্তু নীরা কিছু বলে না মুখ ভেংচি কাটে। লিপি এবার বলে,
“ হে গো ভাবি তোমার ছোট্ট সংসারের ঝগড়া লেগেছে বুঝি। “
নীরা দ্বীর্ঘশ্বাস ফেলে বললো
“ জানি না গো আপু এদের কী হলো। কোন পেচা ভর করেছে কে জানে। “
তূর্য চোখ গরম করে তাকায়। নীরা থুরিনা ভয় পায় এই লোককে। বদ লোক একটা। মেয়েদের মতো মুড সুয়িং হয় বার বার। মুন্নি তূর্যর দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর মুন্নি আদো আদো বুলিতে বলে,
“ আপুই তানো তুনাবাই না আতকে কুব লাগ কলেছে তুমাল উপল । আমাদেল মতু কলে তুমি তুনাবাইয়ের গালে তুমু দাও। তুনাবাইয়ের লাগ কুমে তাবে। “
নীরার মুখ চুপসে যায় কী বলে কী এই মেয়ে। লিপি জোরে হেসে ফেলে। আমেনার মুখেও হাসি। নীরা তূর্যের দিকে তাকাতেই দেখে সেও মিটিমিটি হাসছে। নীরার গালে লাল আভা ছড়িয়েছে। মুখে লাজুকতা। নীরা আর সেখানে দাঁড়ায় না দৌড়ে রুমে যায়। মুন্নি ফেলফেল করে তাকিয়ে থাকে তার আপুই এর যাওয়ার দিকে। মুন্নি ভাবছে তার আপুই কষ্ট পেয়েছে তাই চলে গেসে। আম্মু মারলে তো এভাবে ঘরে চলে যেতো। মুন্নির চোখে পানি চিকচিক করছে। পাশে তূর্য বসে খাছে মাথা নিচু করে । মুন্নি ভাঙ্গা কন্ঠে তূর্যকে ডাকে
" তুনাবাই "
তূর্য সহ সবাই মুন্নির দিকে তাকায়। মুন্নির চোখ ভর্তি পানি। তূর্য কিছুটা ঘাবরে যায়। মেয়েটা কাদছে কেনো? তূর্য কিছু বলার আগেই মুন্নি তূর্যের কোলে উঠে যায়। বুকে মাথা ঠেকিয়ে ঠোট উল্টিয়ে কেদে দেয় হাতের থাকা জেম তূর্যের টি-শার্টে মুছে । নাহিয়ান ও তাকায় মুন্নির দিকে। তূর্য মুন্নির মাথায় হাত বুলিয়ে বলে
" মুন্নি কি হয়েছে কাদছো কেনো? মা বাবার কথা মনে পরছে? "
মুন্নি নাক তূর্যের টি-শার্টে মুছে ভাঙ্গুর গলায় বলে
" আমি আপুই তাবো। মা তাবো না। আপুই কান্দে। "
তূর্য ব্রু কুচকে তাকায়। নীরা কখন কাদলো। তূর্য মুন্নির মুখ দুই হাতের আজলায় নিলো। টেবিল থেকে টিসু নিয়ে চোখ নাক মুছে দিয়ে বললো
" তোমার আপুই কখন কেদেছে ভাইয়া। "
মুন্নি নাম টেনে ঠোট উলটে বললো
" এইট্টো এই মাত্ত আপুই দোল দিয়া ঘলে গেলুতো। আমাল মা যতন আমাল আপুইলে তাস তাস কলে মালতো তখন আমাল আপুই এবাবেই ঘলে যাইতো।
তুনাবাই আমাল আপুলে আমি মালি নাই তু আপুই কাদে কেনু? "
শেষের কথা বলতে গিয়ে আবার কেদে উঠে। তূর্য মুন্নিকে আগলিয়ে নেয়। এইটুকু বাচ্চা কতটা তার বোনকে ভালোবাসলে এভাবে বলে। আমেনা বাক হারা। তার মানে মেয়েটা তার সৎ মায়ের কাছে অনেক মাইর খেয়েছে। এই বাচ্চার সামনেও মেরেছে? মেরেছেই তো না মারলে তো আর এভাবে বলতো না।
তূর্য মুন্নির কপালে গালে চুমু দিয়ে বললো
" মুন্নি আমার সোনা বোন কাদে না। তোমার আপুই কাদছে না। চলো আপুইর কাছে যাই। একদম কাদবে না কেমন। "
মুন্নি ছোট ছোট হাতের উল্ট পিঠে চোখ মুছে বললো
" আত্তা "
তূর্য মুন্নিকে কোলে নিয়ে ঘরে যায়। নাহিয়ানের ছোট মন টা খারাপ হয়ে আসে। তার চোখেও পানি। তার মাকে মারতো কথাটা শুনে তার অনেক খারাপ লাগছে। তার মা কতো ভালো ভালো। নাহিয়ান কিছু না বলে পকেটে হাত গুটিয়ে বাগানে চলে যায়। পিছন থেকে লিপি ডাকলে শুনে না।
★
নীরা মুন্নিকে কোলে নিয়ে বসে আছে। বোন তার ফুপাচ্ছে। বিছানার কোণায় তূর্য বসে আছে। তার চোখ ধারা নীরা আর মুন্নিকে পর্যবেক্ষন করতে ব্যাস্ত । নীরা মুন্নিকে বললো
" আমার বুড়ি সোনা। কাদে না। আপুইকে কেও মারে নি। আপুই ঠিক আছে। আমার সোনা বনু। "
মুন্নি ভঙ্গুর গলায় বলে
" আপুই তুমি কাদবা না কেমুন। যতি কাদো মুন্নি অনেক লাগ করবে। "
নীরা হেসে বলে
" ওকে মাউ ডিয়ার কিউটুস বনু। তোমার আপুই কাদবে না। "
মুন্নি খুশি হয়। নীরার বুকে থেকে মাথা তুলে না। কাদার ফলে হেচকি উঠছে ক্ষনে ক্ষনে। বাহির থেকে নাহিয়ান মুন্নির উদ্দেশ্যে বললো
" মুন্নি "
মুন্নি হালকা মাথা তুলে তাকায় নাহিয়ানের দিকে। নাহিয়ান ভিতরে আসে হাতে তার এক গুচ্ছ গন্ধরাজ ফুল। আরেক হাতে চকলেট। নাহিয়ান এসে মুন্নির দিকে তাকিয়ে বলে,
" এভাবে কাদবি না। সবাই পচা বলবে। এই নে এই ফুল গুলো তোর আর এই চকলেট তোর। মুন্নি খুশি হয় চকলেট দেখে। নীরার কোল থেকে নেমে নাহিয়ানের কাছে যায়। হাতে থাকা ফুল গুলোর উদ্দেশ্যে বলে
" এই পুল গুলো আমাল "
" হ্যাঁ তোর"
মুন্নি ফুল গুলো এখাতে নেয়। আর চকলেট আরেক এক হাতে । নাহিয়ান মুন্নির হাত ধরে বলে
" চল মুন্নি বাগানে গিয়ে খেলি । "
মুন্নিও বিনা বাক্যে চলে যায় খুশি মনে। নীরা তাকিয়ে থাকে তুই বাচ্চার দিকে। তূর্য কিছুক্ষন পর দুষ্টু হেসে দরজা আটকিয়ে নীরার দিকে ঝুকে বলে,
" আমার চুমু টা! "
নীরা হকচকিয়ে উঠে। তূর্যর দিকে চোখ ছোট ছোট করে তাকায়। তূর্য ব্রু দ্বয় নাচায়। নীরা মুখ ভেংচি কাটে। যা তূর্যের সহ্য হলো না। নীরার দিকে একদম ঝুকে নীরার কাধ আর গলার মাঝ বরাবর কামড় দেয় অনেকটা সময় নিয়ে। নীরার চোখে পানি জমা হয়েছে। কামড়ের স্থানে তূর্য আরো ঠোট ডাবিয়ে চুমু খায় শব্দ করে। তূর্য মুখ উচিয়ে নীরার নাকে ছোট চুমু দিয়ে বললো
" তোমার ছেলে আর তোমার বোন কে বলবে এই নাকে যেনো চুমু না দেয়। এটা শুধু আমার। এটার ভাগ আমি কাওকে দেবো না। "
এই বলে বাহিরে চলে যায়। নীরা এখনো সেভাবেই বসে আছে। লোকটা জেলাস! বাচ্চারা নাকে চুমু দেওয়ায়। নীরার শরীরে আলাদা শিহরণ বইয়ে আনছে। ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা।
★
নীরা মাত্র গোসল শেষ করে বের হয়েছে। পরনে এলোমেলো ভাবে শাড়ি পড়া। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। খয়েরির ভিতর সোনালি সুতার কাজ। শাড়িটা তার শ্বাশুড়ি মায়ের। নীরা মনোযোগ দিয়ে শাড়ি পরছে। শাড়ি পড়া হয়ে গেলে চুল ঝেরে নিলো ফ্যান ছেরে চুল গুলো ছেড়ে দিয়েছে। তূর্য বাহিরে গিয়েছে সাথে দুই সাঙ্গ পাঙ্গ। নীরা বাচ্চাদের সহ বড় দামড়া বাচ্চাকে রেডি করিয়ে ঘরের বাহিরে করেছে। নাহলে নীরা একদমি রেডি হতে পারবে না। নীরা তার শ্বাশুড়ির দেওয়া গয়না গুলো পরছে। হাতে সোনালি রঙের মোটা বালা, গলায় মটর মালা, কানে ছোট ঝুমকো। ব্যাস এতেই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। চোখে কাজল দিতে গিয়ে শুনলো তার ফোন বাজছে। ফোনের কাছে গিয়ে দেখতেই মুখে হাসি ফুটলো । ইরা, ভিডিও কল দিয়েছে । নীরা ফোন রিসিভ করে কিছু বলতে যাবে তখনি ইরা ধমকে বলে
" কিরে তুই আজ ক্যাম্পাসে আসিস নি কেনো? "
পাশ থেকে তমা সায় দিয়ে বলে,
" জামাই এর তল থেকে বের হতে মনে চায় না মহরাণির "
" কীরে চুপ কেনো বল "
" তোরা চুপ কর। আমায় কিছু বলতে দিবি তো আগে। তোরাই তো বলে যাচ্ছিস। "
ইরা চোখ ছোট ছোট করে বললো
" কীরে তোর গলায় কী হয়েছে? "
তমাও চায় নীরার পানে । তারপর সেও বলে
" আসলেই তো কী হয়েছে তোর গলায়। কেমন লাল নীল হয়ে গেছে "
নীরা গলায় ঢাকার চেষ্টা করে আমতা আমতা করে বলে।
" ও ও কী-কীছু না "
" বললেই হল। বলবি তো কি হইসে। "
তারপর ইরা চোখ বড় বড় করে বললো
" এই এই নীরা তোর জামাই আবার কামড় টামর দেয় নাই তো আবার "
" আসলেই তো! তোর জামাই রাক্ষস নাকি? এভাবে কে কামড়ায় "
" তোর জামাইরে হাতের কাছে পেলে দাত ভাঙ্গাবো রে সখী। "
আর কোন কথা বলার সুযোগ দেয় না। খট করে ফোন কেটে দেয়। নীরার চোখে মুখে লজ্জারা হানা দিচ্ছে । গাল রক্তিম হয়ে গেসে। নীরার এতো লিজ্জা লাগছে কেনো? সে আজ কাল বেশিই লজ্জা পাচ্ছে। তূর্যের দরজার আটকানোর শব্দে নীরার ধ্যান ভাঙে। নীরা পিছনে ফিরে তাকায়। পরিপাটি এক সুদর্শন পুরুষকে দেখতে পেলো। মেরুন রঙা এক শার্ট ইন্ক করা। কালো পেন্টের সাথে খুব ভালো মানিয়েছে । হাতের কুনুই অব্দি শার্ট গুটানো। হাতেই বাইপাস গুলো ফুলে উঠেছে। হাতে সাদা মোটা চেইনের ঘড়ি। বুকের উপরের দুইটা বোতাম খোলা। লোমস বুক উকি ঝুকি দিচ্ছে। চুল গুলো জেল দিয়ে সেট করা। একদম পারফেক্ট সুদর্শন। কানের পিঠের দিকে কয়েকটা সাদা চুল উকি ঝুকি দিচ্ছে । তাতেও মারাত্নক লাগছে। নীরা হা করে তাকিয়ে আছে তার হালাল পুরুষের দিকে। তূর্য মিটিমিটি হাসছে। তার বাচ্চা বউয়ের কান্ড দেখে। তূর্য এগিয়ে এসে নীরার মুখ বন্ধ করে। কানের কাছে মুখ নিয়ে বললো
" ম্যাডাম এই পুরুষ শুধু আর শুধুই মাত্রই আপনার একান্ত। আপনি আমার দিকেই তাকিয়ে থাকবেন। আমাকেই দেখিবেন। আমার ভালোবাসা আদায় করবেন। "
নীরা একটু হকচকিয়ে উঠলেও লজ্জারা হানা দেয় আবার। মাথা নিচু করে নেয়। তূর্য মুচকি হেসে নীরাকে জড়িয়ে ধরে শক্ত করে।
★
বেলা ১১টা—দিনের একদম মাঝামাঝি সময়, যখন সকাল আর দুপুরের মাঝে এক অদ্ভুত শান্ত অথচ ব্যস্ততার মিশেল থাকে। সূর্য তখন আকাশের একটু ওপরে উঠে তেজ বাড়াতে শুরু করেছে। রোদের আলো আর নরম নেই, ধীরে ধীরে তা গা ছুঁয়ে উষ্ণতা ছড়াচ্ছে। চারপাশে একটা হালকা গরম অনুভূতি তৈরি হয়, বাতাসে যেন অলসতার ছোঁয়া লেগে থাকে।
রাস্তা-ঘাটে তখন মানুষের চলাফেরা বেড়ে যায়। কেউ কাজে ব্যস্ত, কেউ বাজার থেকে ফিরছে, আবার কেউ ঘরের কাজে ডুবে আছে। দোকানপাটগুলো পুরোপুরি জমে উঠেছে—চায়ের দোকানে গল্পের আসর, আবার কোথাও রান্নাঘর থেকে ভেসে আসছে দুপুরের খাবারের প্রস্তুতির গন্ধ।
..
তূর্য সবাইকে তারা দিচ্ছে বের হওয়ায়া জন্য কিন্তু মহিলা জাত না যদি বলে বের হবে ১০ টায় তারা বের হবে ১২ টায়। তূর্যর কপাল কুচকে যাচ্ছে। গম্ভীর হচ্ছে ধীরে ধীরে। এত দেরি তে গেলে সিলেটে যেতে যেতে রাত হয়ে যাবে বেশি। নাহিয়ান ও আজ তূর্যের কার্বন কপি সেজেছে । বাবার মতোই গম্ভীর হয়ে আছে । আর মুন্নি সেতো স্বাধীন পাখির মতো লাল টুকুটুকে ফ্লোরাল ড্রেস পড়ে ঘুরছে ফিরছে আবার হাসছে। ঘাড়ে আসা চুল গুলো ঝুটি করেছে সেখানে নানা ধরনের ক্লিপ। নীরা খুব যত্ন ও ধৈর্য নিয়ে সাজিয়েছে বোনকে । গাছ থেকে নয়নতারা ফুল ছিড়ে এনে নাহিয়ানের কাছে গিয়ে বলে
" বাইয়া আমালে এই পুল কানে গুজে দাও। ছুন্দর লাতবে। "
নাহিয়ান একটু হেসে ফুল কানে গুজে দেয়। আজ নাহিয়ান ঝগড়া করেনি। মুন্নি সকালে কাদছিলো দেখে। মুন্নি যেনো আকাশের চাঁদ পেলো খুব খুশি হয়ে নাহিয়ানের হাতে চুমু দিয়ে বললো
" বাইয়া তুমি বালো। পতা না। "
এটা বলে আবার খিলখিল করে হেসে দেয়। ওর হাসি বাতাশে ছড়িয়ে পড়ে। নাহিয়ানের গম্ভীর মুখে হাসি ফুটে উঠে। মুন্নির ফোলা ফোলা গালে চুমু ফিয়ে বলে
" তুমি খুব ভালো মুন্নি। একদম প্রিন্সেস "
মুন্নি কি বুঝলো কে জানে। দুই হাত দিয়ে মুখ ঢেকে বলে
" লত্তা লাগে আমাল। "
তূর্যও হেসে ফেললো এবার। তূর্য আবার ডাক দিতে যাবে তখনি বাসা থেকে বের হলো তিন মহারানী। এক তার আদুরের বউ , আরেক তার মা, আর সর্বশেষ তার ছোট বোন। তূর্য এই যাত্রায় স্বস্থীর নিস্বাস ফেললো । হাতে সময় দেখে বললো
" এখানেই ১১:৩০ বাঝতে চললো। কাল না বলেছিলে ১০ টায় বের হবে। এটাই তার নমুনা। "
নীরা ব্রু কুচকে বলল
" আমরা মেয়ে সাজতে সময় লাগে। রেডি হতে সময় লাগে। আপনাদের মতো হুজুং ভাজুং ভাবে রেডি হতে পারবো নাকি। "
তূর্য এই যাত্রায় বাকা হাসি টেনে ব্রু নাচালো নীরার দিকে। নীরা এই পর্যায় অপ্রস্তুত হয়ে পরলো। সবাইকে তারা দিলো গাড়িতে উঠার জন্য। সবাই গাড়িতে উঠে পরলো। রওনা হলো সিলেটের উদ্দেশ্যে।
চলমান.........!
( গল্পটার জন্য আজ একটু বেশি রিভিউ চাচ্ছি আমি আজ সবাই কমেন্ট করবেন প্লিজ। আমার রিভিউ দরকার 🥹🥹🥹। মন থেকে সবাই রিভিউ দিবেন আমায় 😭😭)