ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 27

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [ ২৭ ]… ( প্রথম অংশ)
#ইসরাত_জাহান_এশা
জাফলং — সিলেটের এক অপূর্ব সৌন্দর্যের নাম, যেখানে প্রকৃতি যেন নিজের হাতে ছবি এঁকেছে জাফলং মানেই সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর পাথরের মেলা। দূরে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো নীলচে আবরণে দাঁড়িয়ে থাকে, আর নিচে বয়ে যায় পিয়াইন নদীর স্বচ্ছ জল। নদীর বুকজুড়ে ছড়িয়ে থাকে অসংখ্য সাদা-কালো পাথর—যা এই জায়গাটাকে অন্যরকম করে তোলে। সকালে যখন সূর্যের আলো পাহাড় ছুঁয়ে ধীরে ধীরে নদীর জলে পড়ে, তখন পুরো পরিবেশটা হয়ে ওঠে শান্ত আর মোহময়। আর বিকেলের দিকে হালকা বাতাস, নদীর শব্দ আর পাখির ডাক—সব মিলিয়ে একদম গ্রামের মতো নিরিবিলি অনুভূতি দেয়। জাফলংয়ের আরেকটা বিশেষ আকর্ষণ হলো এর চা বাগান। পাহাড়ের ঢালে সারি সারি সবুজ চা গাছ যেন কার্পেটের মতো বিছিয়ে আছে। সেখানে শ্রমিকদের কাজ করতে দেখা যায়, যা গ্রামীণ জীবনের এক বাস্তব চিত্র তুলে ধরে। এখানকার মানুষজন সহজ-সরল। কেউ পাথর সংগ্রহ করে, কেউ কৃষিকাজ করে—সব মিলিয়ে জীবনটা খুবই স্বাভাবিক আর প্রকৃতিনির্ভর।
★
গাড়ির ভিতর সবাই ঘুমে কাহিল। নীরা জানালায় মাথা দিয়ে রেখেছে। তূর্য তা দেখে নীরার মাথা নিজের কাধে নিলো। নীরাও গুটিশুটি মেরে চেপে গেলো তূর্যের সাথে। তারা বর্তমানে গোয়াইঘাটে আছে যেতে আরো ঘন্টাখানিক। রাস্তায় মাগরিবের আজান দিয়ে দিসে। পিছন থেকে মুন্নি উঠে কান্না ভেজা স্বরে তার আপুই এর উদ্দেশ্যে বললো
" আপুই কই তুমি "
নীরার তন্দ্রা তখনি ছুটে যায়। ধড়ফড়িয়ে উঠে। পিছনে তাকিয়ে দেখে মুন্নি কাদছে । নীরা জিজ্ঞেস করে
" বুড়ি এই তো আপুই। কী হইসে পাখি। "
মুন্নি ছোট ছোট হাত ধারা চোখ মুছে বললো
" খিদা নাগছে আপুই। কাবো আমি "
নীরা হাসে। তূর্য গাড়ি স্লো করে নিলে মুন্নিকে নিয়ে সামনে বসলো নীরা। ড্যাশবোর্ড থেকে পাউরুটি দিলো। সেটাই টুকুটুকুর করে খেতে লাগলো। কিছুক্ষন পর নাহিয়ান চিল্লিয়ে উঠে আম্মু বলে। গাড়ির ভিতর সবাই লাফ দিয়ে উঠলো। লিপি তো চিল্লিয়ে বলেই ফেললো,
" চোর চোর এই ভাইয়া চোর এসেছে সব নিয়ে গেলো।"
মুন্নি হেসে কুটি কুটি। আমেনা চৌধুরী হাই তুলে লিপির পিঠে এক থাপ্পড় দিয়ে বললো
" বেয়াদব চুপ কর। চোর আসবে কোথা থেকে। আমরা গাড়িতে আছি। নাহিয়ান চিল্লিয়েছে। "
লিপি এবার বেকুপ বনে গেলো। নাহিয়ান আবার চিল্লিয়ে বলে
" আম্মু আমার হিসি পেয়েছে। "
মুন্নি এবার জোড়ে জোড়ে হেসে দেয়। নাহিয়ান খেক করে উঠে বলে
" এই মুন্নি চুন্নি চুপ করো। "
মুন্নি মুখ চেপে হাসছে। তূর্য গাড়ি সাইডে রেখে নাহিয়ানকে নামালো। সাথে লিপি নীরা, মুন্নিও নামলো। নীরা চারপাশ দেখতে লাগলো। তূর্য মুন্নির উদ্দেশ্যে বললো
" মুন্নি তুমিও হিসি দিবে। "
মুন্নি কিছুক্ষন চুপ করে থেকে মাথা উপরনিচ করলো। তূর্য বললো,
" আসো আমার সাথে। "
মুন্নি যায় না। নীরা ব্যাপার বুঝতে পেরে নীরাই নিয়ে গেলো। পাশে কোনো বসত বাড়ি দেখতে না পেয়ে মাঠেই নিয়ে গেলো নীরা পিছনে তূর্য।
কিছুক্ষন পর মুন্নি মিটিমিটি হাসলে নাহিয়ান বললো,
" এই হাসছো কেনো "
" আমি তুমাল ইয়ে দেকেচি। "
" কি কি দেখেছো প্রিন্সেস "
" বুলবো না। আমি আপুইকে বলবো "
" তোমাকে চকলেট দিবো আমি। বলো কী দেখেছো "
" আগে তকলেট দাও "
" এখন নেই তো "
মুন্নি দৌড়ে নীরার কোমড় জড়িয়ে বলে,
" " আপুই তানো, তুমাল এই পতা তেলে না দালিয়ে দালিয়ে হিসু দিসে। আমি দেকেচি লজ্জা লজ্জা। "
নাহিয়ান চিল্লিয়ে বলে উঠে,
" আম্মু তোমার বোন ভালো না। আমার সব শেষ। বাবা এই মুখ আমি কীভাবে দেখাবো। "
এই বলে কাদতে থাকে। লিপি হেসে ফেলে। তূর্য ও মুখ টিপে হাসে। যা নাহিয়ান কে আরো রাগিয়ে দেয়। বাবাকে সে ইচ্ছা মতো মারতে থাকে আর বলে তোমার শালি পচা ভালো না। নীরা পরিস্থিতি সামাল দিতে মুন্নিকে তূর্যর কোলে দিয়ে নাহিয়ানের উদ্দেশ্যে বলে
" মানিক সোনা আম্মুর কাছে আসো। "
নাহিয়ান নাক টেনে তার আম্মুর কোলে উঠে। মায়ের গলায় মুখ লুকায়। মুন্নি আবার হেসে দেয়। নীরা চোখ রাঙিয়ে বলে
" বুড়ি মামাকে সরি বলো "
মুন্নি নীরার দিকে তাকিয়ে বলে,
" আপুই আমাল মামা কে "
" এই যে আমার ছেলে নাহিয়ান সেই তোমার মামা "
" আমাল মামা "
" হ্যা তোমার মামা "
" আমি এই পতা তেলেকে মামা দাকবো "
" হ্যা ধানি লঙ্কা মামা ডাকবে। "
" তুনাবাই আমি ওলে বাইয়া দাকমু না? "
" না শালিকা ভাইয়া না মামা হবে "
" মামা..." কিছুক্ষন নাম টা নিজেই আওরায়। তারপর মাথা নাড়িয়ে বলে,
" আচ্ছা আমি মামা দাকমু "
তাহলে ডাকো তো বুড়ি,।
" দাকলে আল কানবে না তু। "
" না ধানি লঙ্কা কানবে না "
" আমাল মামা কান্দে না তবাই পুচা বলবে। মুন্নি আল তুমায় পতা তেলে বুলবে না তলি... "
লাস্টের কথা আদুরি গলায় কানে ধরে বলে। নাহিয়ানের ও কান্না থেমে যায়। হাসে মিষ্টি করে।
......

গাড়ি আবার চলতে থাকে তাদের মেইন গন্তব্যে নাহিয়ান আর মুন্নি দুইজনেই এখন কার্টুন দেখতে ব্যাস্ত। লিপি গাড়িতে উঠে আবার ঘুমে কাত। নীরা গাড়ির জানালার কাচ নামিয়ে পরিবেশ দেখতে ব্যাস্ত। তূর্য নীরার পা জোড়া নিজের পায়ের উরুর উপর রাখে। পায়ের পাতা আলতো করে টিপতে থাকে। নীরা প্রথমে হকচকিয়ে উঠে। পা সরাতে চাইলে তূর্য চোখ গরম করে তাকালে আর সরায় না। নীরা এবার আমতা আমতা করে বলে,
" মিস্টার হাসবেন্ড "
" বলুন রাণি সাহেবা "
" আমায় এখানে নিয়ে আসবেন সকালে। অনেক সুন্দর এখানে। সিলেটের জাফলং টা পুরো ঘুড়িয়ে দেখাবেন আমায়। "
তূর্য তাকায় তার বউয়ের দিকে কতো আদুরি ভাবে বললো। তূর্য নীরার হাত ধরে টেনে নিজের কাছে এনে কপালে চুমু দিয়ে বললো
" সব ঘুড়িয়ে দেখাবো আয়ার নুড়ি ফুলকে। "
নীরা অনেক খুশি হয়। অতি খুশিতে তূর্যের গালে টপাটপ দুটো চুমু দেয়। চুমু দিয়ে আবার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে। তূর্য আর লজ্জা দিতে চাইলো না। রাতেই নাহয় উসুল করবে।
★
গাড়ি এসে থামলো চৌধুরী বাড়িতে। গাড়ির হর্ন পেয়ে সবাই বাহিরে ছুটে আসে। বাচ্চারা হৈ-হুললোড় শুরু করে দেয়। লিপি আগে আগে নেমে দৌড়ে যায়। নাহিয়ান আর মুন্নি গাড়ি থেকে নেমে চুপ করে দাঁড়িয়ে থাকে যেনো তাদের মতো শান্ত বাচ্চা আর কেও নেই। নীরাও খানিকটা শান্ত হয়ে যায়। কিছুটা ভয় লেগে যায় । তূর্য বুঝতে পেরে পিঠে হাত রেখে অভয় জানায়। " আমি আছি ভয় পেয়ো না "
নীরা তূর্যের হাত ধরে শক্ত করে। আমেনা মুন্নি আর নাহিয়ানের হাত ধরে ভিতরে যায়। তূর্য নীরাকে নিয়ে গেটের সামনে দাঁড়ায় । তূর্যের মেজো চাচি ( জমিলা) নীরার দিকে তাকিয়ে তুর্যের উদ্দেশ্যে বলে
" এই তাহলে তোমার নতুন বউ তূর্য "
তূর্য নীরাকে নিজের সাথে জড়িয়ে বলে,
" হ্যা আমার বউ "
" নাহিয়ান মেনেছে তার সৎ মা... "
মাঝ পথে তূর্য জমেলাকে থামিয়ে দিয়ে বললো
" চাচি যেটা বলতে চাচ্ছেন আর যেনো সেটা না শুনি। নীরা আমার অর্ধাঙ্গিনী । আমার ছেলের আম্মু। আমার জীবন সঙ্গী । তাকে নিয়ে একটা কূউক্তি আমি তূর্য শুনবো না। "
পরিবেশ গুমোট হয়ে যায় তূর্যের কথায়। একদম শান্তু নিরিবিলি। পিছন থেকে তূর্যের মেজো কাকা ওয়ালিদ চৌধুরী গম্ভীর কন্ঠে বললো
" কী হচ্ছে টা কী বাহিরে? জমিলা ওদের ভিতরে নিয়ে আসো। ওরা অনেক ক্লান্ত। জার্নি করে এসেছে। "
ওয়ালিদের কথা শুনে আর কেও কিছু বলে না । জমিলা নীরা আর তূর্যকে ভিতরে নিয়ে আসে। নীরা তূর্যের হাত শক্ত করে ধরে রাখে। তূর্যও ছাড়ে না তার বউয়ের হাত।

চলবে.....
( আজকে এতটুকুই থাকুক। কাল বড় করে দিবো ইনশাআল্লাহ। সবাই রিভিউ অফশনে টুকুস করে একটা রিভিউ তো দিতে পারো 😭😭)#রাগে_অনুরাগে_তুমি [২৭ ] ( শেষ অংশ)
#ইসরাত_জাহান_এশা

চৌধুরী বাড়ির পরিবেশ পুরো নিস্তব্ধতা বিরাজ মান। নীরা মাথা নিচু করে বসে আছে। তূর্য পাশে বসে নীরার হাত অগোচরে ধরে রেখেছে। মেয়েটা ভয় পাচ্ছে কিনা। হাত কাপছে, এতো গুলো মানুষ ওরে এভাবে গিরে আছে। মাথায় ঘোমটা আরো টেনে নিলো। উঠানের হলুদ আভা নীরার শরীর স্পর্শ করছে। যার ফলে সোনার গহনা আরো চিকচিক করছে। হলদ ফর্সা গায়ের রঙে আরো আকর্ষণীয় লাগছে। নীরার নাকের ফুল জ্বল জ্বল করছে তূর্য আর চোখে তাকাচ্ছে তার বউয়ের পানে। নীরার নাকে যে এখন চুমু দেওয়ার জন্য মন যে আকিবুকি করছে । নাক যে টানছে তাকে। তূর্য নিজেকে দমিয়ে রাখতে পারলো না। মেজো চাচা ওয়ালিদ চৌধুরীর উদ্দেশ্যে বললো,
“ মেজো চাচা নীরাকে কিছু জিজ্ঞেস করবেন? “
ওয়ালিদ চৌধুরী নীরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সবার উদ্দেশ্যে বললো,
“ চৌধুরী বাড়ির বড় বউ সে। তাকে পর্যাপ্ত সম্মান মর্যাদায় সহিতে রাখতে হবে। যথেষ্ট স্নেহ করতে হবে। সে ছোট হলেও সম্পর্কের দিক থেকে অনেক বড়। তার দায়িত্ব অনেক। দায়িত্ব অনেক দেখে এই না সবাই তার উপর সব কিছু চাপিয়ে দিবে। সে আমার মেয়ের বয়সি হবে। তাকে যেনো কেও অসম্মান বা মনে আঘাত লাগার মতো কথা যেনো না শুনে। এটা যেনো সবাই মাথায় ঢুকিয়ে নেয়। “
একটু থেমে, নিজে সোফা থেকে উঠে নীরার পাশে বসলো। মাথায় হাত রেখে নরম স্বরে বললো
“ শোনো বড় বউ। আমাদের পড়ে তুমি এই বাড়ির কর্তি। নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করো। দোয়া করি তুমি তোমার সংসারটা নিজের আচলে বেধে রাখতে পারো। সুখি হও মা।
নীরা তাকালো তার চাচা শ্বশুরের দিকে। কত সুন্দর করে মাথায় হাত রেখে বুঝালেন। নীরার চোখের কোণায় পানি জমা হয়। মাথা নেরে ওয়ালিদ চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষীন স্বরে বললো
" চাচা দোয়া করবেন আমি যেনো আমার স্বামীও সন্তান নিয়ে ভালো করে বাচতে পারি। আপনাদের দোয়া ছাড়া আমরা জীবনে এগোতে পারবো না। আপনাদের এই দোয়ার হাত সব সময় এই নীরার মাথার উপর রাইখেন। আশা করি আপনারা থকবেন না। সব কিছুর উর্ধে আমি এই সংসার টিকিয়ে রাখবো। কোনো দিন ও হেলাফেলা করতে দিবো না। "
ওয়ালিদ চৌধুরী খুশি হলে নীরার কথা শুনে। আমেনা তূর্যও দিকে তাকাল। ছেলেটা হাসছে চোখে মুখে আনন্দ উপছে পরছে । আমেনা চৌধুরীর মুখে তৃপ্তীর হাসি যাক ছেলেটার জন্য এক যোগ্য বউ এনে দিতে পেরেছে। ওয়ালিদ চৌধুরী নীরার মাথায় হাত বুলিয়ে দিলো। একে একে সবাই এসে নীরার সাথে কথা বলতে লাগলো। তূর্যের সেজো চাচা ও ওয়াসিফ চৌধুরী এসে নরম কন্ঠে বললো
" শোনো মামুনি এখানে কোনো হেজিটেড রাখবে না। এটা তোমার দাদা শ্বশুরের ভিটা। তার ওয়ারিশের তোমার শ্বশুরের ও ভিটা। নিজের স্বামীর বাড়ি যেভাবে থাকো এখানেও সেভাবেই থাকবে। যেটা প্রয়োজন বলে ফেলবে। এখানে তোমার ননদের অভাব হবে না। তোমার একটা জা সেও খুব ভালো আলহামদুলিল্লাহ মনের মতো । তারা তোমাকে পেয়ে খুশি হবে খুব "
নীরা মিষ্টি করে মুচকি হাসি উপহার দিলো। ওয়াসিফ চৌধুরীর চোখের দিকে তাকিয়ে ভদ্র ভাবে বললো,
" আপনাদের মতো বাবা থাকতে মেয়ের কোনো সমস্যাই হবে না। সমস্যা হওয়ার আগেই বাবাদের কাছে খুবর চলে যাবে ঝড়ের বেগে। "
নীরার কথা শুনে সবাই হেসে ফেললো শুধু জমেলা ছাড়া। সেজো চাচি, রূম্পা চৌধুরী, ছোট চাচি সিমিন চৌধুরী হেসে নীরার কাছে এসে বসলো। সিমিন চৌধুরী আমেনা চৌধুরীর উদ্দেশ্যে বলল,
" বুঝলে বড় বুবু, মেয়েতো সোনার খনি। মিষ্টি ভাবে কথা বলতে জানে। কথায় কোন কথা বললে কাজ হবে সেটা ভালোই জানে তোমার পুত্র বধু। এক কথায় বাজিমাত করে ফেললো। "
নীরা কিছুটা লজ্জা পেলো । নজর নামিয়ে নিলো। ইস কী লজ্জা ব্যাপার! প্রথম দিনেই এমন করে ফেললো। ওয়াসিম হেসে বললো।
" বুঝলে ভাবি, মেয়ে আমাদের ভিষণ পছন্দ হয়েছে। এখন আফসোস হচ্ছে কেনো গেলাম না আমরা। ইসস কিযে আফসোস হচ্ছে এখন আমার। "
এই বলে গালে হাত দিয়ে বসে রইলো। নীরা মাথা নিচু করে হাসছে। হাসি পাচ্ছে খুব। আমেনা চৌধুরী বললেন
" আমার পুত্র বধু যে এর জন্যই। তোমরা যাও নি এটা তোমাদের দোষ। হুহহহহ! আগে গেলে যদি আমার পুত্র বধুকে তোমার ছেলের জন্য পছন্দ করে ফেলতে তখন কী হইতো আমার ? "
এই বলে হালকা মুখ বাকায়। তূর্য মায়ের দিকে ব্রু তুলে তাকিয়ে আছে। সিমিন চৌধুরী হাসতে হাসতে বললো
" আমার তো অনেক পছন্দ। মিষ্টি মেয়ে একটা বাচ্চা বাচ্চা মুখ এখনো। মাশাআল্লাহ কারোর নজর না লাগুগ। "
তূর্য বাকা হেসে মনে মনে বললো,
" মৌমাছি অনেক আগেই মধুর উপর নজর লেগেছে ছোট মা। এখন এই নজর কীভাবে কাটাবে তুমি?" জমেলা সব কিছুই দেখছিলো। বিরক্ত সে, এতো আদিখ্যেতা করার কী দরকার। এবার গলা পরিষ্কার করে বললো,
" এবার আমি কিছু বলি। হগ্গোলে তো অনেক কিছুই কইলা। এবার আমিও কিছু কই। "
আমেনা চৌধুরী বললেন,
" বলো কী বলবে। নীরার কাছে কী জানতে চাও। "
জমেলা নীরার দিকে তাকিয়ে বললো
" তোমার আব্বার নাম কী? "
তূর্য প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত হলো। এসব কি প্রশ্ন। মাথা ঠিক আছে তো এই বেডির? নীরা শান্ত ভাবেই বললো
" আতিক শেখ। "
"মায়ের নাম কী " একটু থেমে আবার বললো,
" ও আইচ্ছা তোমার আবার দুইডা মা। একটা আপন আরেকটা সৎ মা। আপন মা তো মইরা গেসে তাই না? থাক তাও কও দুই মায়ের নাম। "
নীরার চোখ ভার হয়ে এলো। মা নেই দেখে সবাই কি তাকে অবলা ভাবে? সবাই এভাবে খোচা মেরে কথা বলে কেনো? তাকে কি পদে পদে বুঝিয়ে দিচ্ছি যে নীরা তোর মা নেই তোর পরিবার নেই তুই একা, তুই নিস্ব। নীরা এক পলক তাকালো তূর্যের দিকে তূর্য অভ্যয় দিলো বলার জন্য। নীরা শান্ত গলায় বলল,
" আপন মায়ের নাম আলো শেখ। সৎ মায়ের না... "
নীরাকে আর কিছু বলতে দেয় না আমেনা চৌধুরী। আমেনা চৌধুরী তূর্যের উদ্দেশ্যে বললো,
" তূর্য নীরাকে নিয়ে ঘরে যা। ও অনেক ক্লান্ত। বিশ্রাম নিতে হবে। রাতে খাবারের সময় আমি ডেকে আনবো। ওরে ঘরে নিয়ে যা। "
তূর্য যেন এটাই চাচ্ছিলো। তূর্য আর এক মুহুর্ত দেরি করলো না। নীরার হাত ধরে ঘরে নেওয়ার জন্য পা বাড়ায় এক পলক বাচ্চাদের দিকে তাকিয়ে দেখলো তারা খেলছে আনন্দের সহিতে। নীরাকে নিয়ে তূর্য দ্রুত রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসেই দরজা লাগিয়ে দেয়। নীরার চোখ এখনো ভিজে ভিজে ভাব। তূর্য নীরার চোখে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বললো
" কান্না পাচ্ছে বুঝি। "
নীরা উপর নিচ মাথা করলো ঠোট উলটে । এমনিতেই বাচ্চা বাচ্চা স্বভাব তারউপর এই কিউট ভঙ্গি। তূর্য মুচকি হাসলো। কপালে চুমু দিয়ে বললো
" ঘাবরে যাবে না আমি আছি তো নাকি। তুমি শুধু হাসি খুশি থেকো তাহলেই হবে। আর আমাকে একটু আদর সোহাগ কইরো। বউয়ের আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। "
নীরা চোখ ছোট ছোট করে তাকালো। তূর্য ব্রু নাচিয়ে মিটিমিটি হাসছে। নীরার এখন মন খারাপ। আর সে কীনা তার আদরের কথা বলছে। এই লোককে কিনা আনরোমান্টিক ভেবেছিলো এক কালে। মনে পড়তেই তওবা কাটতে হয়। কি বদমাস লোক। নীরা তূর্যের থেকে দূরে সরতে চাইলে তূর্য সরায় না। আরো কাছে এগিয়ে নিয়ে আসে। নাকে নাক ঘষে কামর দিলো। চুমু দিলো, ঠোঁটের নিচের তিলে চুমু দিলো। নীরা চীখ বন্ধ করে নিয়েছে। তূর্য নীরার নাক ফুলে চুমু দিয়ে ফিসফিসিয়ে বললো,
" তোমার এই বোচানাক আমাকে শান্তি দিবে না বুঝলা। এইযে এখন সোনার নাক ফুল পড়েছো। কতো সুন্দর লাগছে। নাকের উপর বিন্দুবিন্দু ঘাম জমে কতো স্নিগ্ধকর লাগছে। শুধু মনে চায় তাকিয়ে থাকি আমি আমার নুড়ি ফুলের দিকে। "
নীরা লজ্জা পায় ভিষণ । লোকটা দিন দিন অনেক লজ্জা দিচ্ছে। নীরা তূর্যের বুকেই মুখ লুকিয়ে নেয়। তূর্য হেসে শক্ত করে জড়িয়ে ধরে রাখে।
★
★
জমেলা আমেনা চৌধুরীর দিকে তাকিয়ে মুখ বাকিয়ে বললো
"কি গো ভাবি এই বউ ভালা নি। নাকি আবার কোনো লাং টাং আসে "
ওয়ালিদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বললো
" জমিলা চুপ করো। তারা আমাদের কুটুম।"
" কুটুম ক্যান হইবো। বড় ভাবি এই বাড়ির বড় বউ। হেরা আমগো আপন লোক। কুটুম ফুটুম কিছুই না। আগের বউ যে বুইরা বেডার হাত ধইরা গেসে গা সেটা ভাবি ভুলে বসেছে নাকি। এবার নাকি এক সৎ মায়ের ঘর থেকে তুলে নিয়ে আইসে। এই চৌধুরী বাড়ির বড় বউ বানায়সে। আমাগো জানানো প্রয়োজন ও করে নেই। "
আমেনা চৌধুরী চুপ ছিলেন এবার জমিলার উদ্দেশ্যে গমগম কন্ঠে বললো,
" জমিলা নীরা আমার পুত্র বধু। আমার ঘরের লক্ষী। আমার ঘরকে আলোকিত করে রেখেছে। আমার ঘরের লক্ষী কে নিয়ে একটা বাজে কথা শুনবো না। সে এই চৌধুরী বংশের বড় বউ। আমার পুত্র বধুর সাথে ব্যবহার ঠিক করো। চিন্তা করো না তোমার একটা মেয়ে আছে। মেয়ের কথা ভেবে আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে। লিপি আমার নিজের গর্ভের মেয়ে দেখে তাকে বেশি ভালোবাসি। আর নীরা আমার পুত্র বধু দেখে তারে যে ভালোবাসবোই না সেটা তোমার ধারণা ভুল। নীরাকে আমি ভিষণ ভালোবাসি। আমার মেয়েকে নিয়ে বাজে কথা আমি আমেনা চৌধুরী বর্ধাস্ত করবো না। এবার এটা তুমি হও অথবা অন্য কেও। আর আমি তোমাদের জানিয়েছি তোমরা বলেছিলে ভাবি যেটা ভালো হয় করুন আমরা সময় হলে যাবো। আর আমি আমেনা চৌধুরী যেই যায়গা থেকে একবার ফিরে আসি সেই যায়গায় আর যাই না। তোমাদের ভাগ্য যে এই বাসায় আমি আবার এসেছি। তাই যা বলবে মুখ সামলিয়ে। মুখের থুথু আর কথার বুলি একবার ফেললে আর তুলা যায় না।" "
★
★
রাত ৯:০০ টা গ্রামে ৯:০০ টা মানেই অনেক সময়। তারা এখন খেয়ে দেয়ে সবাই ঘুমিয়ে যায়। শহরের মতো গ্রাম উন্নতি হলেও এই সময়ের দিক থেকে তারা অটুট। খাবারের টেবিল আজ তিনটে একসাথে করা হয়েছে। আজ বাসায় অনেক মানুষ। তারা সকাল দুপুরে আলাদা খেলেও রাতে একবসাথে খেতে হবে এটাই নিয়ম। ওয়ালিদের দুই ছেলে বড় ছেলে রাজু চৌধুরী ছোট ছেলে রিয়ান চৌধুরী। রাজু চৌধুরীর দুইটি কন্য সন্তান বড় কন্য মেঘলা ৩ বছর বয়স ছোট কন্য বর্ষা ৮ মাস কেবল । অর্ধাঙ্গিনীর নাম রুশা চৌধুরী। রিহান চৌধুরী মাস্টার্স পরছে সিলেট বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে। সে মুলত এখন হোস্টেলে আছে। কাল সকালে আসবে। ওয়াসিফ চৌধুরীর এক ছেলে এক মেয়ে ছেলের নাম রিজবি চৌধুরী অনার্স চতুর্থ বর্ষে আছে। সেও সিলেট বিশ্ববিদ্যালয়ে। বড় ভাইয়ের সাথে হোস্টেলে আছে। এক সাথে কালকেই বাসায় ফিরবে। ছোট মেয়ের নাম অবন্তি চৌধুরী এবার ষষ্ঠ শ্রেনীতে অধ্যায়ন করছে। ওয়াসিম চৌধুরীর এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ের নাম ঊষা চৌধুরী এবার উচ্চমাধ্যমিক পরিক্ষা দিয়েছে। যার বিয়ে খেতে গ্রামে আসা। ছোট মেয়ে তিশা চৌধুরী এবার দশম শ্রেণিতে। সামনে মাধ্যমিক পরিক্ষা দিবে ছোট ছেলের নাম আদি চৌধুরী এবার অষ্টম শ্রেণিতে পরছে। সে আছে তার খালার বাসায় সেও কাল আসবে।
নীরা আজ মুন্নি আর নাহিয়ানের সাথে ছোট মেঘলা সেও বসেছে খাবার খাওয়ার জন্য। এর জন্য নাহিয়ান আর মুন্নি বেজায় চটে আছে। নাহিয়ান মুখ ফুলিয়ে রেখেছে। নীরা হাসে তাদের বাচ্চামিতে। মেঘলা হাত নারছে আর আপন মনে খাচ্ছে। তার এখিন খাবার দরকার। দুনিয়ায় কি হলো না হলো তার দেখার দরকার নাই।

চলমান…..

( ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। রিচেক দেওয়ার সুযোগ হয় নি। ............ সবাই কমেন্ট কইরো পেজে লাল বাত্তি জ্বলে 😭😭)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন