ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 29

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [ ২৯ ]
#ইসরাত_জাহান_এশা
আদির কথা নীরা শুনার পর চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেলো। চোখ ঘুড়িয়ে তূর্যের দিকে যেতেই দেখে ব্যাডা একদম রেগে বোম যখন তখন ফেটে পরবে। পিছন থেকে লিপি আদির কাধে হাত রেখে বললো,
" বুঝলি ভাই এই রমণি অন্য কারোর মালিকাণায় বন্ধি। এই রমণি কে তুই পাবি না "
" কেনো লিপি আপু পাবো না কেনো? কী মিষ্টি বাচ্চা বাচ্চা আহা দেখলেই মন টা জুড়িয়ে গেলো। "
তূর্যর চোখ লাল হয়ে গেলো। মনে হচ্ছে এখনি এই পারমানবিক বোমের মতো ফেটে পরবে। নীরা কী করবে বুঝতে পারছে না। আদি সিমিন চৌধুরীর উদ্দেশ্যে বললো
" আম্মু দেখো তো এই মেয়েকে তোমার পছন্দ হয় নাকি। তাহলে ঊষা আপুর বিয়ের পর আমি বিয়ে করবো। "
সিমিন চৌধুরী হেসে আমেনা চৌধুরীর উদ্দেশ্যে বললো
" বুবু নীরাকে তো আমার ছেলের বউ এর জন্য অনেক পছন্দ হয়েছে। প্রস্তাব নিয়ে যাবো এই চৌধুরী বংশের ছোট বউ বানানোর জন্য। "
আমেনা এক পলক নিজের ছেলের দিকে তাকালো। তার চোখেই ধরা পরছে এখনি একটা যুদ্ধ হবে। তাই আগুনে ঘি ঢালার জন্য বললো
" হ্যা ছোট নিয়ে আসিস। আমার মেয়েকে তোর পুত্রের হাতে তুলে দিবো। "
নীরা যেনো আকাশ থেকে পড়লো। কী শুনলো সে? নীরা তূর্যের দিকে তাকালো তূর্য কটমট করে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা ভয় পেলো। কী হলো? লোকটা এভাবে তাকাচ্ছে কেনো? এখানে তারা কী দোষ? আদি এসে নীরার হাত ধরে বললো
" ও আচ্ছা তোমার নাম নীরা। কিন্তু নামের সাথে তোমার রুপ যাচ্ছে না। তোমার নাম তো বেবিডল রাখা উচিত ছিলো। "
লে হালুয়া । পাগলাকে দিলো খেপিয়ে। এখন এই পাগলা ষাড় কে কীভাবে সামলাবে নীরা। তূর্য ঝটকা মেরে আদির হাত সরিয়ে নীরার কোমড় জড়িয়ে নিজের সাথে একদম মিশিয়ে নিলো। ইতিমধ্যে ঊষা, অবন্তি, তিশা, রুশা সবাই এসে পড়েছে। তাদেরকে লিপি ডেকে নিয়ে আসছে। এই সিন কি মিস করা যায়। উহু একটুও না। আদি ফেলফেল করে তাকালো। মুখ কুচকে বললো
" বড় ভাই এটা কী হলো। তুমি আমার বেবিডল কে কেনো ছিনিয়ে নিলে। "
এই বলে আবার হাত ধরবে তখনি তূর্য রুক্ষ শুষ্ক হাত আদির হাতেত কব্জায় ধরে বললো
"She is my property . she is none other than Turjo Chowdhury. she is married. wife of turzo chwdhury."
বলে এক মুহুর্ত দাঁড়ালো না। পাজা কোলে নিয়ে ঘরে চলে গেলো। তূর্যের এই ৩/৪ টা লাইন সবাইকে অবাকের চূড়ান্ত পর্যায় নিয়ে গেসে। আদি এখনো ঘোরের মধ্যে আছে। তার সাথে কী হলো এখনো মস্তিকে সচালন হতে পারেনি। বসার ঘর কিছুক্ষণ আগেও নিরবতা থাকলেও এখন দম ফাটা হাসিতে মেতে উঠেছে। আদি যখন বুঝলো সে ক্রাশ নামক বাশঁ খেয়েছে সে কাঁদো কাঁদো গলায় সিমিন চৌধুরীর উদ্দেশ্যে বললো,
" আম্মু এটা হতে পারে না। আমি মানি না। মানবো না। "
এই বুলে ঘরে চলে যায়। বাসার সবাই হাসিতে ফেটে পরছে। লিপি তিশা ফ্লোরে বসে হাসছে। তখনি বাসায় ধুকলো তিন কর্তা। সবাই এভাবে হাসছে দেখে ওয়াসিম চৌধুরী বললেন
" কী হলো সবাই এভাবে হাসছো কেনো? "
অবন্তি কোনো রকম হাসি থামিয়ে ছোট চাচার বাহু ধরে বললো
" চাচ্চু তোমায় কীভাবে যে বলি বুঝাতে পারছি না। "
এতটুকু বপে আবার হাসে। মেয়েটা এমনিতেই হাসে বেশি তার উপর একটু আগের ঘটনা সব মিলিয়ে সে হাসতে থাকবে সারাদিন। ওয়ালিদ চৌধুরী লিপির উদ্দেশ্যে বললো
" লিপি মামুনি কি হইসে এখানে তুমি বলোতো কাকাই এর কাছে। "
লিপি নিজের হাসি কোনোরকম কন্ট্রোল করে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছু খুলে বললো। ওয়ালিদ কিছুটা গম্ভীর হলেও বাকি দুইজন হেসে ফেলে। ছোট ভাইদের হাসি দেখে ওয়ালিদ নিজেকে আর সামলাতে পারলো না। মুচকি হাসলো। বড়দের হাসি দেখে বাচ্চারা হেসে ফেলে তারা কি আদো কিছু বুঝেছে? উহু কিছুই বুঝে নাই।
★
দুপুর ধীরে ধীরে গড়িয়ে বিকেলের দিকে এগোতে থাকে। প্রখর রোদের তেজ কিছুটা নরম হয়ে আসে, আকাশের রঙেও যেন বদলের আভাস ফুটে ওঠে। পশ্চিম আকাশে সূর্যের আলো সোনালি আভা ছড়িয়ে চারপাশকে কোমল করে তোলে। ধানক্ষেতের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস এখন একটু বেশি শীতল লাগে, পাতাগুলো দুলে উঠে যেন বিকেলকে স্বাগত জানায়। গাছের ছায়া লম্বা হতে শুরু করে, উঠোনের একপাশ থেকে আরেকপাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
পুকুরের পানিতে সূর্যের আলো পড়ে ঝিকিমিকি করে, আর পানির ঢেউগুলো সোনালি রঙে ঝলমল করতে থাকে। দূরে মাঠ থেকে কৃষকেরা কাজ গুটিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। গরুগুলোও ধীর পায়ে গোয়ালের দিকে ফিরে আসে, গলার ঘণ্টা টুংটাং শব্দ তোলে।
বাড়ির আঙিনায় আবার প্রাণ ফিরতে শুরু করে—শিশুরা ঘর থেকে বের হয়ে খেলতে আসে, মুরগিরা খাবারের খোঁজে উঠোনে ঘুরে বেড়ায়। চারদিকে ভেসে আসে বিকেলের নরম হাওয়া আর পাখিদের ডাক।
মনে হয়, দুপুরের অলসতা পেরিয়ে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠছে—বিকেলের শান্ত, স্নিগ্ধ আগমনী বার্তা নিয়ে। দুপুরের পর থেকে তূর্য আর নীরাকে ঘর থেকে বের হতেই দেয় নি এমনকি দুপুরের খাবার ঘরে বসে খেয়েছে ভাবা যায় এক ৩৫ বছরের টাগরা যুবক ১৪/১৫ বছরের ছেলেকে হিংসা করছে। নীরা বিরক্ত হয়ে শুয়ে আছে। পাশে তূর্য। খাওয়ার পর তূর্য নীরাকে জড়িয়ে ধরে বলে
" এখন ঘুমাও কাল ঢাকায় যাচ্ছি এখানে আর থাকা লাগবে না। "
নীরা অনেক কষ্ট করে মানিয়েছে তার ঘাড় ত্যাড়া জামাইকে। সবশেষে মেনেছে। নীরা অনেক ক্ষন থেকে শুয়ে আছে। তূর্যের ঘুম ভারি হবে আর সে এই ঘর থেকে কেটে পরবে। আসরের আজান দিয়েছে। নীরা তূর্যের হাত তার পেটের উপর থেকে সরিয়ে আসতে করে উঠে বসলো। নামাজ শেষ করে মাথায় ঘোমটা টেনে বাহিরে চলে গেলো। বসার ঘরে আসতেই থমকে দাড়ালো। লিপি , ঊষা, অবন্তি, তিশা, রুশা সবাই বসে গল্প করছে। নীরাকে দেখে সবাই চুপ করে তাকিয়ে রইলো। রুশা হেসে বলল
" কীগো ভাবি ভাইয়া ছাড়লো বুঝি। আমরা তো ভাবলাম আজ ঘর থেকে বের হবেই না। "
এই বলে দম ফাটা হাসিতে মেতে উঠলো। নীরা লজ্জা অয়ায়। লজ্জা মিশ্রিত কন্ঠে বললো
" বুবু দয়া করে চুপ করো আর পারছি না। "
ঊষা উঠে নীরার কাধ জড়িয়ে বললো,
" সবাই চুপ করো আমার মিষ্টি ভাবিকে আর লজ্জা দিয়ো না। চলো আম বাগানে যাই সবাই মিলে। "
নীরা কিছুটা অবাক হয়। আম বাগান আছে এখানে?অবন্তি নীরার মুখ দেখ বুঝতে পারলো হয়তো। নীরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে তিশার উদ্দেশ্যে বললো
" তিশু আপু নুন মরিচ নিয়ে আসো সাথে একটা ছুড়ি একটা প্রিজ আমিরা বাগানে যাচ্ছি। "
এবার নীরাকে বললো
" আমাদের আম, কাঠাল, লিচু , পেঁপে, বড়ই, পেয়ারা , তেতুল সব গাছ আছে। এই গাছ গুলো আমার দাদা জান লাগিয়েছে। আমরা সেই ঐতিয্য ধরে আছি। আমরা এই গাছ গুলো কাটি না। যত্ন করি। মাসে মাসে গাছ গুলো ছাটাই করি আগাছা পরিষ্কার করি সবাই মিলে। "
নীরা মুগ্ধ হয়ে শুনলো। এখন তার আরো কৌতুহল বাড়লো যাওয়ার জন্য। তাই বললো
" আম ধরেছে গাছে। আচ্ছা কয় ধরনের আম গাছ আছে। "
" এটা তো চৈত্র মাস। বৈশাখ মাস আসবে আর মাত্র ২/৩ দিন বাকি। এখনো আম ছোট ছোট কাচা সেগুলো। তবে অনেক গাছে আম বড় হয়েছে পাকে নাই এখনো। আমাদের বাগানে ৫/৬ রকমের আম গাছ আছে। "
" সত্যি! গাছ গুলো কোথায় তাহলে। "
" আমাদেরে একটা পুকুর আছে। পরিষ্কার সেখানে গোসল করা যায়। তার পাশেই আম গাছ আছে। "
" পুকুরে গোসল করো তোমরা। "
এবার ঊষা বললো
" হ্যা বড় ভাবি করি তো। আমি, তিশা, অবন্তি, মেজো ভাবি , সবাই এক সাথে করি। "
" সাতার জানো তোমরা "
" হুম জানি তো। তুমি জানো না? "
নীরা মন খারাপ করে বললো,
" আমি তো আগে কখনো গ্রামেই আসিনি। এই প্রথম এসেছি। "
" আচ্ছা সমস্যা নাই কাল আমরা এক সাথে পুকুরে নামবো। নামবে না আমাদের সাথে "
নীরার চোখ চকচক করে উঠলো দুই হাত এক করে হাসি মুখে বললো
" অবশ্যই নামবো। আমায় শিখিয়ে দিয়ো। "
রুশা হেসে বললো
" আচ্ছা ভাবি। "
কথা বলতে বলতে তারা আম বাগানে চলে আসলো। পুকুরের পানি স্বচ্ছ পরিষ্কার। চারদিকে গাছ পালা ঘেরা। থোকা থোকা আম ধরে আছে। পাখিরা কিচিরমিচির করছে। নীরার মন খুশি হয়ে গেলো। সবাই গাছের নিচে বসলো। নীরা বললো
" আম পারবে কীভাবে? "
এবার সবাই ভাবনায় পড়ে গেলো আসলেই তো কীভাবে আম পারবে আম তো সব গাছের ডালে উপরে। ভাবনার মাঝে আদি ছুটে এসে নীরার পাশে বসলো। সবাই হকচকিয়ে উঠলো। আদি বললো
" কী হয়েছে? "
নীরা চট করে বললো
" দেওরজিইইইই"
আদি ডাক শুনে লজ্জা পেলো। বাকি সবাই মুখ টিপে হাসছে। বুঝতে আর বাকি থাকলো না কিসের জন্য ডাকছে। নীরা আবার বললো
" দেওরজি আমার আম খেতে মন চাচ্ছে একটু আম পেরে দিবে আমায় প্লিজ্জজ "
লাস্টের কথা একটু টেনে বললো আদুরি গলায়। আদি তো গলে পানি। সে দাঁড়িয়ে বললো,
" আমার বেবি ডল আম খেতে চেয়েছে আর আমি না করি কীভাবে। পেরে দিচ্ছি এখনি। "
এই বলে পটাপট গাছে উঠে পরলো। সবাই খুশি হলো। সবাই আসতে করে নীরাকে অভ্যর্থনা জানাচ্ছে। আদি গাছ থেকে আম পেরে নিচে ফেললে। রুশা আম ছিলে কেটে দিচ্ছে আর ঊষা ধুয়ে নিচ্ছে। আদি বেশ কয়েকটা আম পেরে দিচ্ছে। নীরা একটা আম মুখে দিতেই টকে চোখমুখ বন্ধ কিরে নিলো।
........
এদিকে তূর্য পুরো বাসা খুজে বেরাচ্ছে তার নুড়ি ফুলকে। তূর্য বেজায় চটে আছে। বলেছে ঘুমাতে আর এই নারি কিনা টইটই করছে। এক বার হাতের কাছে পাক। আছাড় মারবে একটা। উঠোন পেরোতে আম বাগান থেকে হাসির আওয়াজ শুনে সেদিকে গেলো। গিয়ে থমকে দাঁড়ালো। গাছের নিচে পাতা রঙ্গের শাড়ি পড়ে বসে আছে দুই হাতে পাতা কালারের রেশমি চুড়ি। আম খাচ্ছে মরিচ দিয়ে। মরুচ ঝাল থাকায় ঠোট লাল হয়ে আছে। দেখতে পুরো টিয়া পাখি লাগছে তার নুড়ি ফুলকে। ফোন বের করে কয়েকটা ছবির ক্লিপ নিলো। এই ৫/৬ মাসে নীরার ছবি আলাদা ফোল্ডারে হাজার খানিকের বেশি ছবি জমা হয়েছে তার ফোনে। তূর্য এক কোনে দাঁড়িয়ে দেখতে লাগলো তার পবিত্র ফুলের হাসি। কিন্তু কিছুক্ষনের মধ্যে হাসি গায়েব হয়। আদি গাছের উপর থেকে বলছে
" ও মিষ্টি বেবিডল আরো আম পেরে দিবো তোমায়। "

চলবে....
( বানান ভুল হলে ক্ষমা করবে সকলে। আর ১৪ই এপ্রিল নতুন গল্প আসছে। আশা করি এই গল্পের মতো রেসপন্স পাবো।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন