ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 30

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি | ৩০ |
#ইসরাত_জাহান_এশা
..
গোধূলীর শেষ আলো মিলিয়ে যেতে না যেতেই উঠোনজুড়ে নেমে আসে সন্ধ্যার নরম আবরণ। চারপাশের বিস্তৃত পানিতে আকাশের শেষ লালচে আভা ঝিকিমিকি করে প্রতিফলিত হয়, যেন জলরাশি নিজেই আলো ধরে রাখতে চাইছে। উঠোন ঘিরে দাঁড়িয়ে থাকা গাছপালার পাতায় পাতায় সন্ধ্যার বাতাস হেলে পড়ে মৃদু শব্দ তোলে—শরতের ফিসফিসানির মতো। দূরে কোথাও নাম না জানা পাখিরা শেষবারের মতো ডেকে ওঠে, তারপর ধীরে ধীরে চারদিক নিস্তব্ধ হয়ে আসে। ভেজা মাটির গন্ধ, পানির শীতলতা আর গাছের ছায়া মিলে পরিবেশটাকে করে তোলে অপার্থিব সুন্দর—যেন সন্ধ্যা নিজেই নেমে এসেছে এই উঠোনে বাসা বাঁধতে।
আজ চৌধুরী বাড়ির ছাওয়াল রা উঠোনে বসে আড্ডা দিবে ফুরফুরে বাতাশে। বয়জেষ্ঠ্যরা ঘরে বসে আলাপ আলোচনা করছে, কাল গায়ে হলুদ বাড়ি সাজাতে আসবে। কি কি করতে হবে। সবাই কথা বলছে এই নিয়ে।
~~~~
তূর্য নিচে নামবে না, সে এখনো রেগে আছে। রাজু, রিহান, রিজবি, ঊষা, মুন্নি, নাহিয়ান গেসে তাকে নিচে নিয়ে আসতে। আচ্ছা সে কি সেলিব্রিটি? তাকে আনতে এতো জন যাওয়া লাগে। উহু লাগে না এগুলো হচ্ছে তার ভন্ডামি। মানে ভাবা যায় এগুলো।
নীরা উঠোনের শিতল পাটিতে হাটুর উপুর হাতে ভর দিয়ে গালে হাত রেখে ভাবছে। তার স্বামী টা এতো হিংসুটে কেনো। ছোট বাচ্চা তাকে বেবিডল দেকেছে বলে কি রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকতে হবে। এগুলো কি এখন তাকে মানায়। নিব্বিদের মতো আজব কাজ করে লোকটা। ভাবনার মাঝে হাজির হয় চৌধুরী বাড়ির ডিজিটাল জনগনেরা। মুন্নি আর নাহিয়ান দুই হাত ধরে টেনে নিয়ে আসছে। টেনে আনছে বললে ভুল হবে তূর্য নিজেই হেটে আসছে। ও যদি না আসতো তাহলে কি এই হাতির মতো শরীর এই দুটো চুনোমাছ নিয়ে আসতে পারতো বুঝি।
রিয়ান রিজবি তূর্যকে নীরার পাশে বসিয়ে দেয়। তূর্য তাকায় না এতে নীরার হতাশের নিশ্বাস ফেললো। বিকেল থেকে কম বুঝায়নি তাকে। কতো মিষ্টি মিষ্টি কথা বললো তাও বান্দা শুনেনি।
একে একে উঠোনে তিশা, অবন্তি, ঊষা, আদি, রাজু, রিয়ান, রিজবি সবাই এসে বসে পড়লো। উঠোনে কোনো বিদ্যুৎ এর সংযোগ দেয় নি। না আছে কোনো আলো আর না পাখা। তারা লাইটেই বদলে হারিকেন জ্বালিয়েছে ৫ টা। পাখার বদলে তারা প্রকৃতির বাতাশ মনে করেছে। চারপাশ থেকে সো সো করে ঠান্ডা ঠান্ডা বাতাশ আসছে। নীরা আঁচল মাথায় দিয়ে বসলেও অবাধ্য চুল আর শাড়ির কোণা গুলো তূর্যের মুখে আছরে পরছে। হারিকেনের মৃদু হলুদ আভা নীরার হলুদ ফর্সা রাঙা মুখে পরতে জ্বলজ্বল করে উঠে। তূর্য না চাইতেও তাকায় তার নুড়ি ফুলের দিকে। তাকিয়ে থাকে কিছুক্ষণ। কিন্তু পরক্ষণেই চোখ ফিরিয়ে নেয় কারণ নীরার পাশে আদি বসেছে একফম গা ঘেষে। পূনরায় তূর্যের মুখঅভয় গম্ভীর হয়ে উঠে। এর মধ্যে লিপি আর রুশা আসে, একজনের হাতে একটা বাটি আরেকজনের হাতে কাচের বোতল। রিয়ান তাকালো লিপির দিকে। প্রায় ১০/১১ মাস পর দেখলো। লিপি তাকিয়ে মুখ ভেংচি মারে। যা রিয়ান দেখার জন্য একটুও প্রস্তুত ছিলো না। অবন্তি দেখে বললো,
“ ভাবি ট্রুট ডেয়ার খেলা হবে নাকি? “
লিপি কাগজের ছোট ছোট নোট গুলো ভাজ করতে করতে বললো
“ হুম খেলা হবে তবে অন্য রকম করে “
তিশা ব্রু উঠিয়ে বললো,
“ অন্য ভাবে মানে কীভাবে? “
রুশা কাগজের ছোট গুলো বাটিতে রাখতে রাখতে বললো,
“ আমরা সাধারণত খেলি কীভাবে বোতলের ছিপি যার দিকে যায় সে ট্রুট অথবা ডেয়ার দিবে তাই না। আর অপর জন তাকে প্রশ্ন অথবা কোনো কাজ দিবে। এটাই তো খেলার নিয়ম “
.সবাই মাথা নাড়ায়। তারপর নীরা বলে উঠে
“ আর এই খেলার নিয়ম হবে যার দিকে এই বোতোলের ছিপি পড়বে সে এই বাটি থেকে একটা করে নোট নিবে। এই নোটে যা লিখা থাকবে তাকে সেটাই করতে হবে। তাই না বুবু। “
রুশা হেসে বলে,
“ একদম ঠিক। “
অবন্তী উৎসাহের সাথে বললো,
“ I am very excited “
মুন্নি অবন্তীর দেখা দেখি হাত তালি দিয়ে বললো
“ আই আম বেলি এতটাইতেত “
ওর কথায় সবাই হেসে ফেললো। রিয়ান মুন্নিকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বললো,
“ বড় ভাবি এই বাচ্চাটা এতো মিষ্টি। গাল গুলো পুরো রসগোল্লা । এতো কিউট মাশা আল্লাহ মাশা আল্লাহ। “
মুন্নি শুধু বুঝলো ও রসগোল্লা। চোখ ছোট ছোট করে কোমড়ে হাত দিয়ে বললো
“ এই বেতা আমি লসোগোল্লা না। তুমি লসোগোল্লা। “
এই বলে মুখ বেকিয়ে তূর্যর সামনে এসে বললো
“ তুনাবাই এই লসোগোল্লা কে। আমাকে শুধু গাল তানে। আমি বেতা পাই না বলো। “
কথা শেষ করে তূর্যর কোলে বসে পরলো। রিহান হা হয়ে রইলো। এই টুকুনি মেয়ে কী বললো এগুলো। লিপি মুখ টিপে হাসছে। রিহান দেখে চোখ গরম করে তাকালো। লিপিও মুখ ভেংচি মারলো। নাহিয়ান বিরক্ত হয়ে বললো
“ আম্মু আমি এই খেলা খেলবো না। আমি দাদির কাছে যাবো। “
নীরা ছেলের মুখের ঘাম আঁচল দিয়ে মুছে দিয়ে বললো,
“ আচ্ছা যাও, দাদি কে জ্বালাবা না কেমন। “
নাহিয়ান ও হেসে বললো
“ আচ্ছা আম্মু। “
উঠে চলে যেতে নিলে মুন্নির দিকে তাকিয়ে বললো
“ এই মুন্নি যাবি আমার সাথে বনুর সাথে খেলবো আমরা। “
মুন্নি খুশি হয়ে নাহিয়ানের হাত ধরে বললো
“ মামা আমি তুমার সাথে যাবো। “
“ চল তাহলে। “
এই বলে দুই জনেই দৌড়ে চলে যায়। তূর্য নিজের মুখ চেক করে দেখলো। সেও ঘেমে একাকার। পিঠ ঘেমে চিপচিপে হয়ে আছে। বুক বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। মনে চাইলো নীরার আঁচল দিয়ে মুখ মুছে নিতে। মানুষ থাকায় ইচ্ছাটা অপূর্ণ রাখলো।
ঊষা এবার বললো
“ এবার খেলা টা শুরু করা যাক। “
সবাই সায় দিলো। রুশা বোতল ঘুরাতেই বোতলের ছিপির দিক আগেই লিপির দিকেই পড়লো। রিয়ান বলে উঠলো
“নে এবার তুই উঠা। “
লিপি কাগজ নাড়াচাড়া করে উঠালো। কাগজ খুলতেই যাবে তখনি রিহান নিয়ে বললো
“ আমি দেখছি। “
খুলেই দেখলো চিরকুটে লিখা
❝ প্রিয় মানুষ কে? আগলিয়ে রাখে কে সব সময়? ❞
রিহান মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললো
“ গাইস চিরকুটে লিখা আছে❝ প্রিয় মানুষ কে? আগলিয়ে রাখে কে সব সময়❞। নে লিপি বল এবার। “
লিপি কি বলবে এখন? রুশা বললো
“ আরে ননদিনী বলে ফেলো। “
লিপি ভাবনা চিন্তা করে হাসি মুখে বললো,
“ আমার প্রিয় মানুষ আমার ভাইয়া। সেই আমায় আগলিয়ে রাখে। আমার সব ইচ্ছা পূর্ন করে। বাবা মারা যাওয়ার পর ভাইয়াই তো আমার শখ আহ্লাদ পূরণ করছে। “
উত্তর শুনে তূর্য খুশি হলো। গম্ভীর মুখে হাসি ফুটলো। নীরা দেখলো সেই হাসি। মাঝখান দিয়ে আদি ফোরন কেটে বললো
“লিপি আপু তোমার কোনো বফ নেই। “
লিপি কিছুটা কপাল কুচকালো। লিপির কপাল কুচকানো দেখে আদি মাথায় হাত দিয়ে বললো
“ ওরে বুদ্ধু বফ মানে বয়ফ্রেন্ড এটাকে সংক্ষিপ্ত করে বফ বলা হয়। “
তূর্য এবার নীরার উপর দিয়েই আদির মাথায় চাটি মেরে বললো
“ স্টুপিড এগুলো কি শিখিস তুই। স্কুলে গিয়ে এগুলো শিখিস? বড় আপুদের এগুলো কেউ বলে। “
আদি মুখ ফুলিয়ে মাথা ডলতে ডলতে বললো
“ সরি ভাইয়া আর বলবো না। “
তূর্য সরে আসে। তূর্য সরে আসতেই নীরা শ্বাস ছাড়ে। এই লোকটা ওকে মেরেই ফেলবে। এভাবে কে আসে। তূর্য এবার দুরুত্ব ঘুচিয়ে নীরার বাহু ঘেসে বসে।
রুশা আবার বোতল ঘুরাতে এবার আদির দিকে আসে। আদি খুশি হয়ে চিরকুট উঠালে রাজু খুলে নিয়ে দেখতেই হাসি এসে পড়ে। হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বললো
“ শোন সবাই চিরকুটে লিখা আছে। ১০ মিনিট যেনো কানে ধরে দাঁড়িয়ে থাকে। আর যদি কানে না ধরে তাহলে নাচতে হবে। “
এই কথা শুনার পর আদির মুখ এতটুকু হয়ে গেলো। সবাই হেসে কুটি কুটি। তূর্য তো মনে মনে সেই খুশি। যাক শিক্ষা হোক একটু। তার বউকে বেবিডল ডাকা। নীরাও হেসে ফেললো। তা দেখে আদি রাগ করে বললো
“ বেবিডল তুমি হাসছো? কিছু তো বলো! “
তূর্য বললো
“ও কী বলবে? তোর ডেয়ার তুই কমপ্লিট কর। “
আদি আর কী করবে ছেলে হয়ে তো আর নাচতে পারবে না। অগ্যতা সে কানে ধরে উল্টো হয়ে দাঁড়িয়ে পরলো। এবার রাজু বোতল ঘুরাতেই রিহানের দিকে পরলো। রিহান কলার উচিয়ে চিরকুট নিতেই লিপি কেরে নিলো। রিহান কপালে ভাজ ফেলে মনে মনে বললো ❝ হাতের কাছে পেয়ে নেই একবার ❞। লিপি চিরকুট খুলতেই চোখ ছানা বরা হয়ে গেলো। পরক্ষণেই হেসে ফেললো । চিরকুট এগিয়ে দিলো রাজুর দিকে। রাজু চিরকুট একবার পরে সবার উদ্দেশ্যে বললো,
“ এখানে লিখা আছে যে এই চিরকুট পাবে সে যেনো কুচু বনের গান টা গায়। “
সবাই হেসে ফেললো। রিহানের মুখ এইটুকু হয়ে গেলো। চুপ হয়ে রইলো। ঊষা, তিশা, অবন্তি তারা দিয়ে বললো,
“ ভাইয়া গান টা গাও এবার। “
কী আর করার রিহান গলা খাকারি দিয়ে গেয়ে উঠলো,

“ 🎶🎶কুচু বনে হে*গে গেলো কালো কুকুরে
কচু বনে হে*গে গেলো কালো কুকুরে
নগেনের মায় মারলো বারি
ঢেকির মুগুরে 🎶🎶

সবাই হেসে ফেললো গান শুনে। রিহান নিজেও হেসে ফেললো । লিপি হেসে রুশার উপর পরে গেলো। এবার তিশা বললো,
“ আমি ঘুরাবো “
রাজু বোতল তিশার দিকে দিলো। তিশা বোতল ঘুরাতেই নীরার দিকে পরলো। রাজু বললো
“ নেন বড় ভাবি চিরকুট উঠান। “
নীরাও কাপা হাতে নিলো। লিপি চিরকুট খুলে দেখলো ❝ প্রিয় মানুষের কীভাবে রাগ ভাঙাও❞
লিপি হেসে বললো
“ খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। চিরকুটে লিখা আছে প্রিয় মানুষের কীভাবে রাগ ভাঙাও ❞
নীরার চোখ বড় হয়ে গেলো। এই চিরকুটটা সে লিখেছে। আর তার ভাজ্ঞেই কিনা এটা আসলো। নীরা বসে রইলো। তূর্য আর চোখে তাকাচ্ছে। দেখছে তার নুড়ি ফুল কী করে।
রিজবি তারা দিয়ে বললো
“ বড় ভাবি এত ভাবা ভাবি না করে বলুন তো দেখি। “
তিশাও বললো,
“ “হ্যাঁ বড় ভাবি তারাতারি। “
নীরা ঘুরে বসলো তূর্যের দিকে। সবাই চেয়ে আছে এমনকি আদিও। নীরা আরেকটু এগিয়ে তূর্যের চোখের সাথে চোখ রেখে গেতে উঠলো,
🎵তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালো বাসি
ভালোবাসি ভালোবাসি তোমাকে
নীরা থামতেই পরক্ষণেই তূর্যও গেয়ে উঠলো,
🎶 অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে ভুবনে আমার আপন জন। 🎶🎶

তূর্য গান গাইতে দেখে নীরা অবাক হিয় সাথে লজ্জাও পায়। সবাই এক সাথে ও হো বলে উঠে। নীরা লিজ্জা পায় ভিষন। রিজবি আর রিহান এক সাথে বলে উঠে,
" কি সুন্দর ভালোবাসা। চক্ষুদ্বয় জুরিয়ে গেলো ম"
এই কথা বলতে দেরি নীরা দৌড়ে চলে যায়। দৌড়ানোর ফলে চুলের খোওয়া খুলে যায়। ঝরঝর করে হাটু অব্দি চলে আসে। উঠোনের সবাই এক সাথে হেসে উঠে। তূর্য চোখ গরন করে বললো।
" তোদের জন্য আমার ফুল লজ্জা পেলো। "
এই বলে সেও চলে যায়।
.....
চাঁদের নরম আলোয় ছাদের কার্নিশ ঝলমল করছিল, টবভরা গাছগুলো হালকা বাতাসে দুলছিল। রেলিং ছুঁয়ে শীতল রাতের হাওয়া বইছিল, আর দূরের আলো ঝিলমিল করে পুরো ছাদজুড়ে এক শান্ত, মায়াময় আবেশ ছড়িয়ে। সেই জায়গায় অবস্থান রয়েছে লিপি আর রিহান। রিহান কিছি বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে। বাসায় লোক যে কেউ চলে আসবে কিন্তু এই লোকের কোনো চিন্তাই নেইব। লিপি বিরক্ত হয়ে বললো
" থাকো তুমি আমি যাই। "
এই বলে পা বাড়ায়। তখনি রিহান বলে উঠে,
“ এই ভুটকি শোন আমার কথা “
লিপি বেজায় চটে গেলো এই সম্মন্ধে। নাক মুখ কুচকে পিছন ফিরে বললো,
“ দেখো রিয়ান ভাইয়া, এগুলো ভালো লাগে না। এটা কেমন সম্মন্ধ। মানছি আমি একটু মোটা তাই বলে ভুটকি ডাকবে। “
রিহান মুচকি হেসে আরো কাছে গিয়ে বললো,
“ তুই ভুটকি আমার ভুটকি। এই রিহান চৌধুরীর একান্ত ভুটকি “
লিপি মুখ বেকিয়ে বললো,
“ এহহহ আসছে নিজের একান্ত বলতে। আমার যে বিয়ের বয়স হইসে সেই খেয়াল আছে তোমার। নাকি আমায় ভালো লাগে না আর কোনটা। “
রিহানের ফুরফুরে মেজাজ দিলো গরম করে দিলো এই মেয়ে। এমনিতে কতো মাস পর দেখলো। একটু ভালো করে কথা বলবে তা না করে মেজাজ বিগরে দিলো একদম। রিহান লিপির কোমরে শক্ত করে ধরে কাছে নিয়ে আসলো। শক্ত ও ধিম স্বরে বললো,
“ এই কথা একবার বলেছিস। আরেকবার বললে মাটিতে পুতে রেখে আসবো ইডিয়েট। “
এই বলে গটগট পায়ে স্থান ত্যাগ করলো। লিপি এখনো দাঁড়িয়ে আছে। শরীরে আলাদা শিহরণ বইয়ে গেলো। এই প্রথম কোনো পুরুষ গায়ে হাত দিলো। লিপির শরীর ঝাড়া দিয়ে উঠলো। লিপির সহিত ফিরতেই মুখ বেকিয়ে বললো,
“ হুহ দেখবো কী করে। “

চলবে........।
( একটা অনুরোধ করছি প্লিজ গল্প পড়ে রিয়েক্ট দিয়েন। আর কমেন্ট কইরেন আমার পেজে লাল বাত্তি জ্বলে প্লিজ আমার এই অনুরোধ টুকু রাখেন 😞😞)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন