#রাগে_অনুরাগে_তুমি [৩৬]
#ইসরাত_জাহান_এশা
তূর্য নীরার পেটে মুখ গুজে ভাঙা ভাঙা গলায় বললো,
“ ও ফুল আমি স্বামী হিসেবে ব্যার্থ তাই না? তোমার শখ, আবদার, ইচ্ছা সব কিছুতেই কি নিজেই হস্তান্তর করছি? নিজের ছেলের ভবিষ্যতের জন্য তোমায় ব্যবহার করছি তাই না। দেখো আজ তোমার গর্ভে সন্তান এসেছে। আমার অস্তিত্ব এসেছে। আর আমিই জানি না। তুমি আমায় বলোনি পর্যন্ত। আচ্ছা ফুল আমি কি খুব খারাপ বাবা? খারাপ স্বামী খুব? বলো না ফুল। "
নীরা ঠায় দাঁড়িয়ে রইলো। চোখ বন্ধ করে ঢোক গিলে তুর্যর মাথায় হাত রেখে বলল,
" আপনি সত্যি মিস্টার অসভ্য পুরুষ। "
তুর্য চোখ তুলে তাকাল নীরার দিকে। দুই জনের চোখের সাথে চোখের মিলন হলো। নীরা তূর্যের হাত নিজের পেটে রেখে ভঙ্গুর গলায় বললো
" এ-এইখানে আপনার অস্তিত্ব তৈরী হচ্ছে। আপনার অস্তিত্ব আমি বহন করছি। "
নীরার চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পরছে গাল বেয়ে। চোখ লাল হয়ে আছে। নাকের পাটা লাল হয়ে ফুলে আছে। নীরা একটু থেমে আবার বললো,
" নাহিয়ানের বাবা এই সন্তান আমি পৃথিবীর আলো দেখাতে চা... "
" একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। এই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবো। আমি এই সন্তানকে আমার কোলে দেখতে চাই। ও আমার সন্তান বুজেছো তুমি। এই সন্তান নিয়ে আর একটা কথা আমি শুনব না। আমি তোমার ছেলেকে বুঝাবো। আমার দৃঢ় বিশ্বাস ছেলে বুঝবে। "
নীরা তূর্যের সামনে বসে পড়লো। নীরা দুই হাতের আজলায় তূর্যের মুখ তুলে ধরে ঠোট উলটে বলল,
" আমি এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। কিন্তু বিশ্বাস রাখুন আমি নাহিয়ানকে অনেক অনেক ভালোবাসবো। আপনার কাছে ও কখনো আমার ব্যাপারে নালিশ দিতে পারবে না। বলবে না আমি তাকে অবহেলা করেছি। তাকে কষ্ট দিয়েছি । নাহিয়ানের বাবা আমি তো সব দিক থেকেই নজর রেখেছি নিজেকে প্রটেক্ট রেখেছি তাও তাও কীভাবে কী হলো বুঝতে পারেনি। এই সন্তান তো আমাদের ভালোবাসার চিহ্ন তাই না! আমি আনবো তাকে। ন*ষ্ট করবো না। ও তো নিষ্পাপ। "
নীরা তূর্যের হাত আবার নিজের তলপেটে রেখে বললো,
" ওর তো এখনো হার্টবিট, মাংস, হাড় কিচ্ছু হয়নি। কেবল মাত্র র*ক্তের খ*ন্ডিত অংশ। তাও ওর জন্য আমার খুব মায়া হচ্ছে নাহিয়ানের বাবা। আমি চাইলেও ওরে আমি মা*র*তে পারবো না। ওরে কিছু করার আগেই আমি ম*রেই যাবো । "
এই বলে তূর্যের গলার ভাজে মুখ লুকিয়ে ডুকরে কেদে উঠে। তূর্য নীরাকে জড়িয়ে ধরে। নিজের কোলে বসিয়ে নেয়। নীরা থামছে না কাদছে এখনো। তূর্য নীরার মাথায় চুমু দিয়ে বললো,
" ও ফুল একটু তাকাও আমার দিকে।"
নীরা কান্নামিশ্রিত চোখে তাকায় তুর্যের দিকে। তূর্য পরম সযত্নে চোখের পানি মুছে দিলো। দু চোখের পাতায় চুমু দিলো। সাথে ফুলে উঠা নাকের ডগায় চুমু দিলো। এলোমেলো হওয়া চুল গুলো কানের পিঠে গুজে দিতে দিতে বললো,
" কাদবে না তুমি। আমি আজকেই আমার ছে.. ও সরি সে তো আবার তোমার ভক্ত। যাকে বলে মাম্মাস বয়। "
এই কথা শুনে নীরা হেসে দিলো। দাম্ভিকতার সহিতে বললো,
" অবশ্যই ও মাম্মাস বয়। কারণ ও তো আমার ছেলে। আমার ছেলে আমাকেই ভালোবাসবে। "
"আর ছেলের বাবা বুঝি ভালোবাসে না! "
"কী জানি? "
তূর্য ভ্রু কুচকায়। নীরা মুচকি হেসে গলা জড়িয়ে গালে চুমু দিয়ে বললো,
" ছেলের বাবা ছেলের মাকে ভালোবাসে কিনা জানা নেই। কিন্তু ছেলের মা যে ছেলের বাবাকে ভিষন পরিমাণে ভালোবাসে। আফটার অল, আমি এক জন পতি ভক্তি পত্নী বলে কথা। "
তূর্য হেসে ফেললো। তাকিয়ে রইলো নীরার পানে। কান্নাকাটি করে চোখে মুখের অবস্থা বেহাল। তুর্য নীরাকে বললো
" কবে জানতে পারলে যে আমি দ্বিতীয় বার বাবা হবো? "
নীরা এবার একটু লজ্জা পেলো। তূর্য আবার বললো,
" বলো। "
নীরা চোখ নিচে নামিয়ে বললো,
" যেদিন রাতে আপনাকে দিয়ে ঘর মুছিয়েছি। সেদিন দুপুরে আপনার মাথায় ডিম ভেঙে দিয়েছিলাম। সন্ধ্যায় আপনার শরীরে বরফ পানি দিয়েছিলাম। সেদিন সকালেই জানতে পারি আমি এক অসভ্য পুরুষের সন্তানের মা হতে যাচ্ছি। "
তূর্য আহম্মক হয়ে গেলো এই মেয়ে বলে কী। নীরা তূর্যের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে,
" ছরি ছামি। আমার বুল হচে কমা কব্বেন। আমি আপনার সন্তানদের মা। "
★
ড্রয়িংরুমের পরিবেশ থমথমে। সবাই জহুরী চোখে তাকিয়ে আছে নীরার দিকে। নীরার নজর মেঝেতে। নীরার চোখ মুখ ফুলে আছে দেখে লিপি, ঊষা, নাহিয়ান একের পর এক প্রশ্ন করছে। নীরা কিছু বলে না। মুন্নি চকলেট খেতে খেতে নীরার পেটে গুতো দিয়ে বললো,
" আরে আপুই এর পেটে বাবু। তাই কান্না করছে। "
সবাই চমকে তাকালো। নীরা চোখ বড় করে তাকালো। তূর্য পানি খাচ্ছিলো মুন্নির কথা শুনে ভিষম উঠে গেলো। রুশা মুন্নিকে বললো
" মুন্নি কি বলছো এসব? "
" আমি সত্যি কথা বলছি। আমি আপুইর কাছে যাচ্ছিলাম তখন আপুইকে তুনাভাই বলছিলো আমার বাবু কবে আসবে আমার কোলে। তখন আমি শুনেছি।"
সবাই এবার নীরা আর তূর্যর দিকে এক পলক করে তাকাচ্ছে। রিজবি, রিহান, রাজু এক সাথে বললোব,
" কংগ্রাচুলেশনস ভাইয়া। For becoming a father for the second time”
তূর্য কী আর বলবে সে তো স্টেচু হয়ে আছে। শেষে কিনা শালির এত বড় বাশ দিলো! নীরা শাড়ির আচলে হাত কচলাচ্ছে। আদি গিয়ে নাহিয়ানের কাছে গিয়ে বললো,
" কিরে তোর তো এবার সৎ ভাই অথবা বোন আসবে তোর ভালোবাসা কমে যাবে এবার। "
নাহিয়ান তাকায় আদির দিকে। আদি হাসছে। নাহিয়ান কিছু বলে না। ঊষা হেসে বললো,
" “Many, many congratulations to both of you. May you be happy.”
নীরা মুচকি হেসে ধন্যবাদ বললো। নীরা আরচোখে নাহিয়ানের দিকে তাকালো। সে বর্তমানে সোফায় বসে আছে। নীরার বুক মুচরে উঠলো। ছেলে তার বড় হয়েছে একটু হলেও সে বুঝে। ও ছোট বেলার কথা কী মনে রেখেছে? তূর্যর নজরও তার ছেলের দিকে। আমেনা চৌধুরী গম্ভীর মুখে নীরার সামনে এসে বললো
" মুন্নি যা বলছে তা কী সত্যি? "
নীরা কাচুমাচু হয়ে দাঁড়ালো। শ্বাশুড়ির গম্ভীরতাকে সে ভয় পায়। নীরা আমতা আমতা করে বললো,
" হ্যাঁ সত্য। "
"কবে জানতে পেরেছিস "
নীরা এবার লজ্জা পেলো। তিন চারটা দেওর সাথে ননদের জামাই উপস্থিত। লজ্জায় হাসফাস করে উঠলো। মাথা আরো নিচু করে নিলো। চিবুক ঠেকলো গলার খাজে। মিনমিন করে বললো,
"২ সপ্তাহ আগে। "
আমেনা চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালো। নীরা একটু মাথা তুলে তাকালো শ্বাশুড়ির দিকে। শ্বাশুড়ির চাহনিতে আরো ভয় ঢুকে গেলো মনে । নীরা আরেকটু পিছিয়ে গেলো। রুশার পিছনে গিয়ে দাঁড়ালো। রুশার বাহু চেপে মিনমিন গলায় বললো
" তোমার বড় মা এমন করে তাকিয়ে আছে কেনো? ভয় লাগছে তো। "
রুশা কিছু বলার আগে আমেনা চৌধুরী কঠোর গলায় বললো,
" আমার সামনে আয়। "
নীরা ঢোক গিলে আমেনা চৌধুরীর সামনে গেলো। আমেনা চৌধুরী বুকে হাত গুজে বললো
" নীরা "
নীরা আমতা আমতা করে বললো,
" জ্বী মা "
" আমি তোর কী হই? "
" আমার মা তুমি। "
"কেমন মা? "
" আমার জন্মধারী মায়ের মতো। তুমি আমার তেমন মা যে কিনা ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসো। অসুস্থ হলে নিজেই সেবা করে সুস্থ করে তুলো। আমার ভালো মন্দের খেয়াল রাখো। "
" মন থেকে বলছিস? "
নীরা এগিয়ে গিয়ে আমেনা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে বললো
" ও মা এভাবে কেনো বলছো? আমার ১৯ বছর বয়স পর্যন্ত মায়ের ভালোবাসা পাইনি। কিন্তু আমার বিয়ের দুই আড়াই বছরে তোমার থেকে অনেক ভালোবাসা পেয়েছি। "
" যদি মা ভাবতি তাহলে এই সুখবর টা আমায় দেস নি কেনো? "
"......."
" কীরে কথা বল। "
" সরি মা। "
"কীসের সরি? তোর সাথে আমার আর কথা নেই। থাক তুই। কথা বলবি না আমার সাথে। "
নীরা কাদো কাদো ফেস বানিয়ে বললো,
" ওহ কথা বলবে না আমার সাথে। আমি কে হই তোমার যে আমার সাথে কথা বলবে। আমি তো আর কেউ হই না তোমার। "
এই বলে আমেনা চৌধুরীকে ছেরে দিলো। নীরা গিয়ে নাহিয়ানের পাশে বসলো। নাহিয়ান নীরার দিক থেকে মুখ ফিরিয়ে নিলো। ওমনি নীরার চোখে পানিরা জমা হলো। আমেনা চৌধুরী রান্নাঘর থেকে পায়েশ আর মিষ্টি এনে নীরার মুখের সামনে ধরে হাসি মুখে বললো,
" নে পায়েস খা। আমাকে দ্বিতীয় বারের মতো দাদি বানানোর জন্য। "
নীরা কান্নামিশ্রিত চোখে মুখে হাসি নিয়ে পায়েস মুখে নিলো। চোখ থেকে টুপটুপ করে পানি পরছে। আমেনা চৌধুরী হেসে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বললো
" পাগলি মেয়ে কাদছিস কেন? মা তো কথা গুলো এমনেই বলছিলাম। মন থেকে বলেছি নাকি। তোর মতো বউমা আমি কোথায় পাবো বলতো। কাদিস না।"
নীরা আমেনা চৌধুরীর পেটে মাথা দিয়ে কোমড় জড়িয়ে বললো
" এমন কথা আর বলো না। খুব কষ্ট লাগে। আমার কি আরো মা আছে নাকি যে তুমি এই কথা গুলো বলবে আর আমি আরেক মায়ের কাছে যাবো। আমার তো একটাই মা। "
" বুবু তাহলে আমার মা তোমার মা না? "
নিলয়ের কথায় নীরা তাকালো নিলয়ের পানে। মুন্নির সাথে দাঁড়িয়ে আছে। নীরা মলিন হাসে। নিলয় আবার বললো
" বুবু বলো। "
" তোর মা আমায় মেয়ে ভাবে না ভাই। তোর মা আমায় নিজের মেয়েতো দূরের কথা সৎ মেয়েই ভাবে নাই। কাজের মেয়েই ভেবে এসেছে। নাহয় এক অনাথ আশ্রয়হীন মেয়েকে ঘরে থাকতে দিয়েছে। দিন শেষে দুই বেলা ভাত। বছর শেষে দুই টা জামা। আর কিছু না। তোর মাকে আমি আজ পর্যন্ত মা বলে ডাকতে পারি নাই। তাকে কী করে নিজের মা ভাববো আমি? "
নিলয় আর কিছু বললো না। নীরা নাহিয়ানের কাধে হাত রাখলে নাহিয়ান হাত সরিয়ে দিয়ে ধুপধাপ পা ফেলে বাগানে চলে যায়। নীরা ছলছল চখে তূর্যের দিকে তাকায়। তূর্য অসহায় ভাবে নীরার দিকে তাকায়। নাহিয়ান যাওয়ার পরই নীরা নাহিয়ানের পিছুপিছু যায়। নাহিয়ান শিউলি গাছের পাশে গোল্ডেন শাওয়ার গাছে পলিয়েস্টার রশি দিয়ে দোলনা বানিয়ে দিয়েছিলো তূর্য। নীরার ২০ তম জন্মদিনে নীরা বাগানে রশির দোলনা আবদার করলে এই পলিয়েস্টার রশি দিয়ে দোলনা বানিয়ে দেয়।
নাহিয়ান এখন সেই দোলনায় বসে আছে। গোল্ডেন শাওয়ার ফুল গাছে বর্তমানে ফুলেরা অনুপস্থিত।
নীরা নাহিয়ানের পাশে বসে না নাহিয়ানের সামনে হাটু মুরে বসে। নাহিয়ান তাকায় না। নজর তার সামনে থাকা খাচার দিকে যেখানে মা পাখি তার সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। আর বড় একটা বাচ্চা তাকিয়ে আছে। হ্যাঁ এই গুলো সেই পাখি যেগুলো ১৯ তম জন্মদিনে নীরাকে ১৯ টা পাখি উপহার দিয়েছিলো। নীরা এখনো নাহিয়ানের সামনে বসে আছে। নীরার বাসা থেকে বের হওয়ার পরই বাসার সবাই বের হয়। নীরা নাক টেনে নাহিয়ানের গালে নিজের দুই হাতের আজলায় নিলো। নাহিয়ান তাকায় না নীরার দিকে। নীরার বুক ফেটে যাচ্ছে। নীরা নিজেকে সামলিয়ে নাহিয়ানকে ডাকে
" আব্বু।! "
"..."
"আম্মুর দিকে তাকাও না মানিক। "
"...."
"আব্বু দেখো আম্মুর খুব কষ্ট হচ্ছে। "
তাও নিশ্চুপ নাহিয়ান। নীরা এবার কেদেই দিলো। আর সামলাতে পারছে না। আর কতো সামলাবে নিজেকে? ধৈর্য যে আর কুলাচ্ছে না। নীরা কেদে কেদেই বললো
" আব্বু আম্মু খুব করে সরি। আম্মু তোমাকে দেওয়া কথা রাখতে পারি নাই। আম্মুর দিকে তাকাও না সোনা আমার। আম্মুর বুকে ব্যাথা হচ্ছে। তুমি কখন থেকে আম্মুর সাথে কথা বলছো না। তাকাচ্ছো না আম্মুর দিকে। "
নাহিয়ান তাও তাকায় না। বাচ্চার চোখে পানি। নাহিয়ানের এখনো মনে আছে তার আম্মু তো বলেছে তার জন্য আর ভাই বোন আনবে না। তাহলে আনছে কেনো? তাকে তো তাহলে আর ভালোবাসবে না! আদি চাচ্চুও তো বললো আম্মু তাকে আর ভালোবাসবে না। নাহিয়ান কথা গুলো মনে পরতেই নীরার হাত ঝটকা মেরে সরিয়ে দিলো। নীরা হাটু মুরে বসার কারণে একটু পিছনে হেলে যায়। নাহিয়ান দৌড়ে গিয়ে ওই ছোট পাখি বাচ্চাকে খাচা থেকে বের করে দূরে ছুরে মারে। নাহিয়ানের এই কাজে নীরা সহ সবাই হতভম্ব হয়ে যায়। বড় পাখিটা ডাকছে। তিশা গিয়ে ছোট পাখি বাচ্চাকে তুলে নিলো। ঘাসের উপর পড়ায় কিছু হয় না। কিন্তু চিউচিউ করে ডাকছে। নাহিয়ান বড় পাখির দিকে তাকিয়ে নীরার উদ্দেশ্যে বলল
" তুমিও তো এই বড় পাখি বাচ্চার মতো আমায় ভুলে যাবা। আমায় আর খাইয়ে দিবে না। আদর করবে না। ওই ছোট বাবু আসলে তাকে আদর করবে তাকেই খাইয়ে দিবে এই মা পাখির মতো। "
নীরা ঝরঝরে কেদে দিলো। মাটি থেকে উঠে নাহিয়ানকে জড়িয়ে ধরে বললো,
" ও আব্বু আম্মুকে বিশ্বাস করো। আম্মু তোমায় খুব ভালোবাসি। এই ছোট বাবু আসলেও আমি তোমাকে ভালবাসবো আব্বু। দরকার হলে এই ছোট বাবুকে তার বাবার কাছে দিয়ে রাখবো আমি তোমাকে খাইয়ে দিবো। ওই ছোট বাবুকে কম কম ভালোবাসবো খুব কম কোলে নিবো। বেশি কোলে নিবো না। আমি তোমার আম্মু তোমারই থাকবো। প্লিজ আব্বু আম্মুর কথা শুনো। আম্মুর সাথে কথা বলো। "
নাহিয়ান নিশ্চুপে চোখের পানি ফেলে। যা প্রতিটা চোখের পানির ফোটা নীরার হাতে পড়লেও নীরার বুকে একেকটা তীরের ন্যায় বিধছে। নীরা নাহিয়ানকে ছেরে দেয়। তূর্য এগিয়ে আসে এবার। নীরার কাধে হাত রাখলে নীরা ঘুরে গিয়ে তূর্যের সামনে দাঁড়িয়ে বললো
" দেখলেন আমার ছেলে আমায় ভুল বুঝছে। ও ওর আম্মুর সাথে কথা বলছে না। আমি তো এর জন্যই আপনাকে বলেছি যে আমি আমার গর্ভে বাচ্চা নিবো না। আমার ছেলে নাহয় আমার থেকে দূরে চলে যাবে। ও আমায় ভুল বুঝবে। আমি ওকে কি করে বুঝাবো যে আমি আমার ছেলেকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ছেলেকে বুঝান না নাহিয়ানের বাবা। ও আমায় আম্মু বলেও ডাকছে না। "
এই বলে মাটিতে বসেই কেদে দেয়। আমেনা চৌধুরী নীরার কাছে যায়। নীরা আমেনাকে জড়িয়ে ধরে কাদতে থাকে। তূর্য নাহিয়ানের কাছে গিয়ে কোলে তুলে নেয়। নাহিয়ান তূর্যের গলায় মুখ গুজে দিয়ে বললো,
" বাবা আমি আম্মুর কাছে যাবো। "
কথাটি কর্ণপথ হতে নীরা উঠে দাঁড়িয়ে তূর্যের কাছে গিয়ে হাসি মুখে বললো,
" আব্বু আসো এই তো তোমার আম্মু "
নাহিয়ান না তাকিয়ে বলে
" না তুমি আমার আম্মু না। তুমি আমার সৎ আম্মু। আমি আমার আম্মুর কাছে যাবো। "
কথাটি শুনতেই নীরা পিছিয়ে যায়। স্তব্ধ হয়ে যায় তূর্য। নীরা মুর্তির মত দাঁড়িয়ে থাকে। নজর তার তূর্যের কোলে থাকা নাহিয়ানের দিকে। তূর্য মুখ কঠোর করে কোল থেকে নাহিয়ানকে নামিয়ে দেয়। দুই বাহু শক্ত করে ধরে বলে
" এই ছেলে এই, এই কথা তোমায় কে বলেছে ? নীরা তোমার সৎ মা এটা কে বলেছে তোমায়? "
নাহিয়ান নিশ্চুপ থাকায় তূর্যর রাগ আকাশ ছোয়া হয়। রাগে গাল বরাবর থাপ্পড় দেয়। নীরা এগোতে পারে না। যেই ছেলেকে দুই বছর ধরে এতো যত্ন নিয়ে বড় করলো সেই ছেলে আজ সৎ মায়ের তকমা লাগিয়ে দিলো। যে ছেলের জন্য নিজের অনাগত সন্তানেকে মে*রে ফেলতে চেয়েছিলো সেই ছেলে তাকে বুঝলো না। নীরা নিজের পেটে হাত রাখে শাড়ির ভেদ করে পেতে হাত বুলায়। তূর্যের থাপ্পড়ে নাহিয়ান কেদে উঠে। তূর্য আবার একই প্রশ্ন করলে নাহিয়ান চুপ থাকলে আবার মারার জন্য হাত তুল্লে আদি দ্রুত এসে নাহিয়ানকে নিজের কাছে নিয়ে বলে,
" বড় ভাইয়া ওর কোনো দোষ নেই। ওরে মেরো না। আমি মজা করে বলেছিলাম যে ওর সৎ ভাই অথবা বোন আসবে। কিন্তু এই.... "
" আদি "
গর্জে উঠে তূর্য নাহিয়ান ভয় পেয়ে আদিকে জড়িয়ে ধরে। আদিও শক্ত করে জড়িয়ে ধরে নাহিয়ানকে। তূর্য এগিয়ে এসে আদির উদ্দেশ্যে বললো
" তোর সাহস কি করে হলো আদি। নাহিয়ানকে এসব বলার। তোর সামান্য মজায় আজ একটা মানুষ কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস তুই। টেল মি আদি। "
"সরি ভাইয়া। আমার ভুল হয়ে গেছে। "
"হোয়াট সরি। আর কীসের ভুল? অন্যায় করেছিস তুই। "
"ভাইয়া আমি বুঝতে পারি নাই। যে জল এতদুর গড়াবে। "
" তুই ছোট বাচ্চা না আদি। যথেষ্ট বুঝার বয়স হয়েছে তোর। তুই জানিস, শুধু তুই কেন এই বাড়ির কেউ জানে না এই কথা। নাহিয়ান কষ্ট পাবে দেখে আমার অনাগত সন্তানকে নীরা মে*রে ফেলতে চেয়েছিলো। ও আমায় বলেনিও পর্যত্ন যে আমি বাবা হবো আবার। আমার এক সন্তানের জন্য আরেক সন্তান থেকে বঞ্চিত করতে চেয়েছিলো। "
এই কথাটা শুনার পর সবাই অবাক হয়ে তাকায় নীরার পানে। যে কিনা এখনো পেটে হাত দিয়ে শুন্যে তাকিয়ে আছে। কারোর দিকে তাকাচ্ছে না। আমেনা নীরার দিকে এগোতেই নীরা চোখের পানি মুছে বাসার উদ্দেশ্যে চলে গেলো।
চলবে........