ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 37

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [৩৭]
#ইসরাত_জাহান_এশা

নীরা বাসার ভিতর এক প্রকার দৌড়ে চলে যায়। নীরার পিছু পিছু লিপি, ঊষা, রুশা যায়। তূর্য নীরার যাওয়ার পানে তাকিয়ে থাকে। মাথার চুল টেনে ধরে। নাহিয়ানের দিকে চোখ যেতেই ওর বাহু ধরে বললো,
“ এই ছেলে আমায় সত্যি কথা বলো তোমার কানে এসব কথা কে ঢুকিয়েছে? কার সাথে কথা বলেছো তুমি? আদি ছাড়া আর কে বলেছে? বলো আমায়। রাগাবে না একদম। “
নাহিয়ান ফুপিয়ে উঠে। ফুপাতে ফুপাতে বলে,
“ বাবা ব্যাথা পাচ্ছি। “
“ লাগুগ ব্যাথা। তুমি সত্যি বলবে নাকি আরো মার খাবে কোনটা “
নাহিয়ান কান্না করতে করতে বললো,
“ আমি আন্নি, বর্ষা বাহিরে খেলছিলাম। তখন একটা আন্টি বলেছে নীরা আম্মু আমার সৎ আম্মু হয়। আমার আরেকটা আম্মু আছে। আমি নাকি আম্মুর বেলি থেকে হইনি। আম্মু আমায় ভালোবাসে না। আম্মু তোমার টাকা দেখে তোমার সাথে বিয়ে করেছে। আম্মু নাকি খুব খারাপ। আম্মুর ছোট বাবু হলে আমায় বাসা থেকে বের করে দিবে। আমায় নাকি অনেক অনেক মারবে। “
তূর্যর হাত ঢিলে হয়ে গেলো। নাহিয়ানের দিকে তাকিয়ে রইলো। ধরা গলায় বললো,
“ কে বলেছে এই কথা? কোন আন্টি? বলো আমায়। “
“…”
“ কী হলো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কে বলেছে নাম বলো আমায়? “
নাহিয়ান মাথা নিচু করে রেখে ফুপিয়ে উঠে। তূর্যর মাথা কাজ করে না। তূর্যর দেখামতে নীরা নাহিয়ানকে অনেক ভালোবাসে। নাহিয়ানের খারাপ লাগবে দেখে নিজের বোনের সাথেও কথা বলে না। ছোট বাচ্চাদেরও কোলে নেয় না। নাহিয়ানকে যথেষ্ট সময় দেয়। তূর্য আকাশের দিকে তাকিয়ে দ্বীর্ঘ শ্বাস ফেলে নাহিয়ানের হাত ধরে টেনে পাখিদের খাচার সামনে এনে দাড় করায়। নাহিয়ানের উদ্দেশ্যে বললো,
“ তুমি না তোমার আম্মুকে এই পাখির উদাহরণ দিয়েছিলে। এখন তাকিয়ে দেখো। মা পাখিটি তার দুটি বাচ্চাকে কীভাবে ডানার পালকে আড়াল করে রেখেছে। বড় পাখিটি তার ঠোঁট ধারা দুই বাচ্চা পাখিকে আদর করে দিচ্ছে। “
নাহিয়ান পাখি গুলোর দিকে তাকায়। মা পাখিটি বাহিরে তাকিয়ে আছে। আর বাচ্চা পাখি দুটো মায়ের পালকের নিচে ঘুমাচ্ছে। তূর্য নাহিয়ানের উদ্দেশ্যে আবার বললো,
“ শোনো নাহিয়ান “
নাহিয়ান তাকায় তার বাবার দিকে। তূর্য পাখি গুলোর দিকে তাকিয়ে বলে,
“ তুমি যাকে সৎ মা বলছো সেই মা কিন্তু তোমায় দুই বছর ধরে আগলিয়ে এসেছে। রাতে জ্বর হলে রাত জেগে সেবা করেছে। তোমার ভালো মন্দের দিকে খেয়াল রেখেছে। তুমি স্কুলে ভর্তি হওয়ার পরই তোমার আম্মু কিন্তু তোমার টিফিন বানিয়ে দিয়েছে। সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছে। হোম ওয়ার্ক করতে হেল্প করেছে। তোমার আম্মু অসুস্থ থাকলেও তোমার সারাদিনের সব কথা তোমার আম্মু বিরক্ত ছাড়াই শুনেছে। তোমাকে মারা তো দুরের কথা একদিনও ঝাড়ি মারে নি। আমি তোমায় বকা ঝকা করলে আজকে যে সকাল থেকে খাবার খেয়েছো সেগুলো তোমার আম্মুই রান্না করেছে। তোমার পছন্দ দেখে। এখন যেই পোশাক পড়ে আছো সেটাও তোমার আম্মু তোমার জন্য কিনে দিয়েছে। তোমার আম্মু আমার সাথে রাগারাগি করতো। কথা বলা বন্ধ করে দিতো। কেনো বন্ধ করতো? তার আদরের ছেলেকে আমি বকেছি দেখে। আর আজ তাকেই তুমি সৎ বলে পরিচয় দিতেই দিয়েছো তাহলে আর কি চলো আমি তোমার মায়ের কাছে দিয়ে আসি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নীরাকে আম্মু হিসেবে মেনে নিতে পারছো না এখন। তোমার এখন সেই মায়ের দরকার যে কিনা তোমায় ছোট থাকা অবস্থায় রেখে চলে গিয়েছে। “
নাহিয়ান তূর্যের হাত ধরে কান্না করতে করতে বললো
“ বাবা আমি আম্মুর কাছে থাকবো। আমি আম্মুকে অনেক ভালোবাসি। প্লিজ আব্বু তুমি এমন করো না। আমি আম্মুর কাছেই থাকবো। সি ইস মাই মাদার। আই লাভ মাই মাদার। আমি আমার আম্মুকে রেখে আর কোথাও যাবো না। তুমি আমাকে একটা কেনো হাজারটা মারলেও আমি আম্মুকে রেখে আর কোথাও যাবো না। “
এই বলে দৌড়ে চলে যায়। তূর্য এক পলক তাকায়। আমেনা চৌধুরী তূর্যর কাধে হাত রেখে বললো
“ চিন্তা করিস না বাপ। সব ঠিক হয়ে যাবে। একটু সময় দে। “
তূর্য কিছুই বলে না। দোলনায় বসে মাথা চেপে ধরে। মাথা কাজ করছে না তার। রাজু, রিহান এসে বড় ভাইয়ের কাধে হাত রেখে বললো,
" ভাইয়া শান্ত হও। নাহিয়ান ছোট বাচ্চা বুঝতে পারেনি। কোন মহিলা ওরে এই কথা বলেছে তা আমরা বের করবো। হয়তো আমাদের বাসার আশেপাশেই আছে। তুমি শান্তু হয়ে বাসার ভিতরে যাও। "
তূর্য এক ধ্যানে শুন্যে তাকিয়ে থাকে। ছেলে যদি এখনি এমন করে ভবিষ্যতে কী করবে তাহলে। তূর্য দোলনা থেকে উঠে দাঁড়ায়। পিছন থেকে ঊষা এসে তূর্যর উদ্দেশ্যে বললো,
" বড় ভাইয়া! বড় ভাবি দরজা খুলছে না। অনেক ডেকেছি আমরা। কোনো সাড়াশব্দ নেই। "
ঊষার কথা শুনে তূর্য আর এক মুহুর্তে দাঁড়ায় না। দৌড়ে চলে যায় ভিতরে। সাথে বাগানে থাকা সবাই চলে যায়। মেইন গেটে দাঁড়ানো একজনের মুখে ফুটে উঠে হাসি।
★
তূর্যকে আসতে দেখে নাহিয়ান রুশার পিছনে লুকিয়ে পরে। নাহিয়ান কাঁদছে তার আম্মু দরজা খুলছে না। নিশ্চই তার আম্মু তার উপর অনেক রাগ করেছে। তূর্য দরজার সামনে এসে নীরাকে ডাকে কিন্তু ভিতর থেকে আওয়াজ আসে না। রাজু তূর্যের উদ্দেশ্যে বললো
" ভাইয়া ডুবলিকেট চাবি নেই? "
আমেনা চৌধুরী দ্রুত বলে উঠে,
" আমার কাছে আছে মনে হয়। দাড়া তোরা আমি খুজে নিয়ে আসছি। "
আমেনা চৌধুরী চলে যায় চাবি খুজতে। নাহিয়ান দরজায় ঢাক্কা মেরে বলে,
" আম্মু ও আম্মু খুলো না দরজা। আম্মু গো ও আম্মু। দেখো আমি এসেছি। আমার সাথে কথা বলো আম্মু। "
কান্নারা দলা পাকিয়ে আসছে। কথা বলতে পারছে না। রুশা কোলে নিয়ে ড্রয়িংরুমে চলে যায়। এখানে থাকলে দেখা গেছে তূর্য রাগের বিসে আবারো মেরে দিবে বাচ্চাকে। নাহিয়ান হাত পা ছুটিয়ে কান্না করছে। নাহিয়ানের এমন কান্না দেখে ছোট মেঘলা ঠোট উলটে কেদে দিলো। একেকজনের কান্না একেক রকম ভাবে শুরু হলো । আহির ঘুম থেকে উঠে গেছে এই কান্নার আওয়াজ শুনে। লিপি ছেলেকে নিয়ে সামলাচ্ছে। কী অবস্থা তাই না। সব সমস্যা এক সাথে ক্রিয়েট হলো। তূর্যর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। মাথায় শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে তার অনাগত সন্তানের কিছু হবে নাতো? নীরা ছোট প্রাণকে নষ্ট করে ফেলবে না তো। তূর্য জোরে দরজায় থাবা দিয়ে বললো
" দেখো ফুল এবার যদি দরজা না খুলো খারাপ হয়ে যাবে কিন্তু। খুব খারাপ হবে। দরজা খুলো লক্ষিটি। তোমার ছেলে ভুল বুঝতে পেরেছে। "
কিন্তু কোনো সারা নেই। তূর্য আবার কিছু বলতে যাবে তখনি আমেনা চৌধুরী চাবির গোছা এনে তূর্যের কাছে। তূর্য তাড়াহুড়ো করে দরজা খুলে। ভিতরে গিয়ে দেখে নীরা নেই। কালো চুড়ি গুলো মেঝেতে পড়ে আছে। ঘরে ভিতর কেউ আর যায়নি। পানির শব্দ আসতেই ওয়াশরুমের দিকে যায় তূর্য। দরজা ভিড়ানো ছিলো। নীরা ঝড়ণা ছেড়ে ফ্লোরে বসে আছে। চোখ মুখ সাদা ফ্যাকাসে হয়ে আছে। ঠান্ডায় ঠোট কাপছে। চোখ লাল হয়ে আছে। দেখে বুঝাই যাচ্ছে মেয়েটা কেদেছে। তূর্য ঝড়ণা অফ করে দিয়ে নীরাকে পাজা কোলে করে রুমের ভিতর নিয়ে আসে। তূর্য নীরার চুল তোয়ালে দিয়ে বেধে দেয়। আলমারি থেকে থ্রি পিস বের করে দিয়ে গালে হাত দিয়ে বলে,
" নুড়ি ফুল যাও চেঞ্জ হয়ে আসো। অনেকক্ষন ধরে ভিজেছো ঠান্ডা লাগবে। তার উপর এখন শীত কাল। "
নীরা কথা বলে না চুপচাপ জামাকাপর নিয়ে চলে যায়। ভিজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে ঘরের মেঝেতে পানি জমা হয়। তূর্য সেই পানি টুকু মুছে নেয়। বিছানা গুছিয়ে নেয়। নীরা ততক্ষণেই বেরিয়ে আসে। তূর্য নীরাকে বিছানায় শুয়ে দিয়ে কোম্ফোর্ট দিয়ে ঢেকে দেয়। তূর্যের শার্টের হাতা গুটিয়ে ওয়াশরুমে থাকা নীরার শাড়ি ধুয়ে বারান্দায় মেলে দেয়। নীরার মাথার শিয়রে বসে কপালে হাত দিয়ে দেখলো গা গরম জ্বর আসছে মনে হয়। চোখের কার্ণিশ বেয়ে নোনাজল টপটপ করে পরছে। নাকের পাটা ফুলে উঠেছে। তূর্য কিছু বললো না। কপালে দ্বীর্ঘ চুমু দিয়ে বাহিরে চলে গেলো। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো নায়াইয়ান রিজবির কোলে কাধে মাথা রেখে ফুপাচ্ছে। তূর্য সোজা কিচেনে গিয়ে কিছু পোলাও সাথে রোস্ট নিয়ে নেয়। কিচেন থেকে বেরিয়ে নাইয়ানের উদ্দেশ্যে বলে
" আমি যেনো আর কোনো সাউন্ড না শুনি। ভুল করেছো। ক্ষমা চাইবে তুমি। "
এই বলে তূর্য রুমের উদ্দেশ্যে চলে যায়। নাহিয়ান আবারো কেদে উঠে। রিজবির কোল থেকে নামতে নিলে রিজবি নামায় না। নাহিয়ান রিজবিকে বলে,
" মেজো চাচ্চু আমায় নামিয়ে দাও আমি আম্মুর কাছে যাবো। আমায় নামিয়ে দাও না চাচ্চু। "
রিজবি আমেনার দিকে তাকালে চোখের ইশারক দিতেই নাহিয়ানকে নামিয়ে দেয়। নাহিয়ান কোল থেকে নেমেই তূর্যের ঘরের উদ্দেশ্যে দৌড় দেয়। নাহিয়ানের সাথে সবাই যায়। তূর্য নীরার সামনে ভাতের লোকমা দিলে নীরা মুখে নেয় না। মাথা নেরে বোঝায় খাবে না সে। তূর্য জোড় করে এক লোকমা ভাত মুখে দিলে নীরা মাথা নিচু করে ডুকরে উঠে। তুর্য কিছু বলবে তখনি নাহিয়ান ডাকে,
" আম্মু ও আম্মু "
নীরা তাকায় না ছেলের পানে। নাহিয়ান বিছানার অপর পাশ থেকে উঠে নীরার কোলে বসে। নীরার গলা জড়িয়ে ধরে বলে,
" আম্মু সরি আমি আর এমন করবো না। আমাকে ক্ষমা করে দাও আম্মু । "
নাহিয়ান নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নীরার গরম হয়ে উঠা শরীরে নাহিয়ানের চোখের পানি পরতেই নীরা চোখ বন্ধ করে নেয়। ঠোট কামরে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। নাহিয়ান নীরার গালে নিজের ঠোট ছুয়ে কান্নামিশ্রিত গলায় বললো,
" আম্মু ও আম্মু তাকাও আমার দিকে। আম্মু আমার তো খুদা পেয়েছে। খাইয়ে দাও। "
নীরা চোখ বন্ধ করেই রাখে। কথা বলে না। ঘরে উপস্থিত সবাই দেখছে। নাহিয়ান নীরার গালে আবার চুমু দিলো। নীরার গালের সাথে নিজের গাল লাগিয়ে বললো
"আম্মু আমার না খুব শীত করছে জড়িয়ে ধরো আমায়। আম্মু বাবা মেরেছে আমায়। গালে ব্যাথা করছে আম্মু। জ্বলছে আমার গাল। "
নীরা এবার নিজেকে আর ধরে রাখলো না। জড়িয়ে ধরলো ছেলেকে। গালে অসংখ্য চুমুতে ভরিয়ে দিলো। নাহিয়ানকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেদে উঠলো। কম্বল দিয়ে ছেলেকে আপাতমস্তক ঢেকে দিলো। বুক থেকে উঠিয়ে ডান গালের দিকে তাকালো। গালে চার আঙ্গুলের দাগ স্পষ্ট। নীরা নাহিয়ানের গালে আঙ্গুল ছুয়ে বললো
" আব্বু খুব ব্যাথা করছে তাই না। বাবা অনেক জোরে মেরেছে তোমায়? "
নাহিয়ান মাথা উপর নিচ করে বললো
" সত্যি আম্মু খুব ব্যাথা করেছে। বাবা আমার হাত অনেক শক্ত করে ধরেছে। আমার হাতও ব্যাথা করছে আম্মু। "
নীরা নাহিয়ানকে সামলাবে কী করে। সে নিজেই কান্না করছে। তার চোখের পানি বন্ধ হচ্ছেই না। নীরা নাহিয়ানের গালে ঠোট ছুয়ে বললো
" আম্মু খুব করে সরি সোনা। আম্মুর জন্যই তুমি মাইর খেয়েছো। "
নাহিয়ান নীরার গলা জড়িয়ে ধরে বললো,
" আম্মু নাহিয়ানও খুব করে সরি। তোমার শখের পাখির বাচ্চাকে ফেলে দিয়েছি। তোমায় ঢাক্কা মেরেছি। তুমি ব্যাথা পেয়েছো তাই না আম্মু? আমি বাবাকে বলে তোমার জন্য আরো পাখি আনতে বলবো আম্মু। তুমি কষ্ট পেয় না "
নীরা দুই পাশে মাথা নাড়িয়ে বললো,
" না আব্বু আমি কষ্ট পায়নি। আর না ব্যাথা পেয়েছি। তুমি আমায় আদর করে দিয়েছো তাই ব্যাথা সব জানালা দিয়ে পালিয়েছে। "
নীরা চোখের পানি নিয়ে হাসে। নাহিয়ান নীরার চোখের পানি মুছে দেয়। নীরা নাহিয়ানের ছোট হাতের তালুতে চুমু দেয়।
নীরা তূর্যের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজের হাতে রাখে। নাহিয়ানকে নিজের পায়ের উরুতে বসিয়ে রোস্ট দিয়ে পোলাও মাখিয়ে ছেলের মুখের সামনে ধরে। নাহিয়ান হাসি উপহার দিয়ে ভাত মুখে নেয়। নীরা ছেলের মাথায় চুমু দেয়। বাড়ির লোকেদের মুখে হাসি। হাসি থাকবেই না কেনো কোনো সৎ মা কি তার সৎ ছেলেকে এতো ভালোবাসে? হ্যাঁ বাসে নীরা ভালোবাসে। তার নিজের থেকেও ভালোবাসে।
নাহিয়ায়ন নীরার কোল থেকে উঠে বেসিন থেকে হাত ধুয়ে এসে আবার নীরার কোলে বসে। নীরার হাতে থাকা প্লেট থেকে পোলাও মাখিয়ে নীরার মুখের সামনে ধরে। নীরা হাসি মুখে ছেলের ছোট হাত থেকে পোলাও মুখে নেয়। নাহিয়ান নীরার গালে চুমু দিয়ে পুনরায় হা করলে নীরা আরেক লোকমা দিলো। এদিকে তূর্য কপাল কুচকে তাকিয়ে আছে। সে ভাত এনে মুখের সামনে দিলে মানা করে দিলো। আর ছেলে ভাত মুখের সামনে ধরতেই খেয়ে নিলো।
রাজু বাহির থেকে বললো,
“ মা ছেলে পরে কান্নাকাটি করা যাবে। আগে কেক কাটা হোক। কেক খাওয়ার জন্য তো আমার পেট নাচানাচি করছে। “
রাজুর কথায় সবাই হেসে দিলেও রুশা হাসে না। কপাল কুচকে বললো
“ পেটুক কোথাকার “
রাজু ভ্রু তুলে বললো,
“ তুমি পেটুক তোমার জামাই পেটুক। তোমার চৌদ্দগুষ্টি পেটুক। “
রুশা এবার হেসে বললো,
“ ঠিকি বলেছো, আমার জামাই পেটুক। “

°°
নীরার সামনে নাহিয়ান আর তার সামনে টি-টেবিলের উপর স্ট্রবেরি ফ্লেভারের কেক। নীরা নাহিয়ানের জন্যই কেক তৈরি করেছে। বাহির থেকে কিনে আনতে বারণ করেছে। কেকের উপর সাদা ফনডেন্ট কাটআউট দিয়ে লিখা « Happy birthday Rajkumar »
নীরা, নাহিয়ান, তূর্য মিলে কেক কাটে। নাহিয়ান কেক কেটেই আগেই তার আম্মুকে খাইয়ে দিলো। তূর্য হা করেই আছে। তূর্য ভেবেছে ছেলে তাকে খাইয়ে দিবে । কিন্তু না তূর্যর দিকে ফিরেই তাকালো না। নাহিয়ান একে একে সবাইকে খাইয়ে দিলো। তূর্যর দিকে না তাকিয়ে মুখের সামনে কেক ধরলো নাহিয়ান। তূর্য হেসে কেক মুখে নিয়ে সেও ছেলেকে খাইয়ে দিলো। রুশা কেক সবাইকে ভাগ করে দিলো। কেক খাওয়ার পর্ব শেষ হতেই সবাই চলে যায়। ঘরে এখন শুধু নীরা তূর্য আর নাহিয়ান। নীরা নাহিয়ানকে বুকে জড়িয়ে শুয়ে পরলো।
" আম্মু "
"হুম আব্বু বলো "
" পেট থেকে বাবু কীভাবে বের হবে? "
নীরা হেসে নাহিয়ানকে বুকের সাথে আরো মিশিয়ে নিলো। গালে চুমু দিয়ে বললো,
" একদিন দেখবে আল্লাহ আমার পেট থেকে ঠুস করে বাবু বের করে দিয়েছে। "
"সত্যি "
"হ্যাঁ আব্বু সত্যি। "
"কবে বাবু বের হবে? "
" অনেক দেরি আছে আব্বু। "
" আমি বাবুর সাথে তাহলে কথা বলবো কীভাবে? "
তূর্য পিছন থেকে বলে উঠলো
"ব্যাটা বাবু পেটের ভিতর থাকলে কথা বলা যায় না।"
" কেনো যায় না। "
“ তোর আম্মুকে জিজ্ঞেস কর। “
নাহিয়ান নীরার দিকে তাকালেই নীরা হেসে বললো
“ বাবুর তো এখনো তোমার মতো সুন্দর ঠোঁট, তারপর হাত, জিহ্বা হইনি যে কথা বলবে। তাছারা বাবু যখন তোমার কোলে আয়াওবে তখন তোমার কথা শুনবে। হাসবে, কাদবে। তারপর আস্তে আস্তে বড় হবে। একটু একটু করে কথা বলবে। বুঝেছো আব্বু। “
নাহিয়ান মাথা উপর নিচ করে বললো,
“ হুম আম্মু বুঝেছি। “
“ আমার মানিক সোনা। “
তূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো। ঘরের লাইট বন্ধ করে দিয়ে নীরার পাশে গিয়ে নীরার গা ঘেষে শুয়ে পরলো। পেটে হাত রেখে কানের কাছের মুখ নিয়ে বললো,
“ নুড়ি ফুল আমার কিন্তু রাজকন্যা চাই বলে দিলাম। “

চলবে.........

( আজকে একটু দেরি হলো গল্প দিতে তার জন্য সরি পাখিরা।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 37 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন