#রাগে_অনুরাগে_তুমি [৩৯]
#ইসরাত_জাহান_এশা
🌱🌱 নিচের নোট পরে আমায় উত্তর জানাবা প্লিজ 🥹। এটা জানতে হবে আমার 🥹☘️☘️
__________________
সময় যে কেমন করে নিঃশব্দে বয়ে যায়, তা সত্যিই টের পাওয়া যায় না। মনে হয় এই তো সেদিন শীতের শেষ প্রহরে নরম রোদের ভেতর দিয়ে বসন্ত এসে ছুঁয়ে গেল—গাছে গাছে নতুন পাতা, ফুলের গন্ধে ভরে উঠেছিল চারপাশ। আর এখন, সেই বসন্ত পেরিয়ে, নীরবে এসে গেছে বর্ষা। বর্ষা যেন এক অন্যরকম অনুভূতির নাম। আকাশ ভরে ওঠে ঘন কালো মেঘে, হঠাৎ হঠাৎ ঝরতে শুরু করে টুপটাপ বৃষ্টি। মাটির গন্ধে ভিজে ওঠে মন, বাতাসে মিশে থাকে এক ধরনের শীতলতা। দিনের আলোতেও যেন একটুখানি মায়া লেগে থাকে, আর সন্ধ্যা নামলেই চারপাশ আরও নরম হয়ে আসে। আর শহরের মাঝরাতের বর্ষা—সে তো একেবারেই আলাদা। মাঝরাতে শহর যখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখনই বর্ষা তার আসল রূপে ধরা দেয়। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ মিলিয়ে যায় বৃষ্টির ঝরনায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো ঝিলমিল করে, যেন অগণিত ছোট ছোট মুক্তো ঝরে পড়ছে আকাশ থেকে। ভেজা রাস্তায় আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করে—হলুদ, সাদা, কখনোবা লাল আলো পানির ওপর কাঁপতে থাকে। ছাদের কার্নিশ বেয়ে টুপটাপ পানি পড়ে, জানালার কাঁচে বৃষ্টির ধারা এসে আলতো করে টোকা দেয়।
কোথাও হয়তো কোনো একা মানুষ জানালার পাশে বসে আছে, হাতে এক কাপ চা, আর শুনছে এই বৃষ্টির সুর। আবার কোনো গলির ভেতর জমে থাকা পানিতে পড়ে বৃষ্টির ফোঁটা—তাতে তৈরি হয় ছোট ছোট বৃত্ত, একটার ভেতর আরেকটা মিশে যায়। মাঝরাতের এই বর্ষা শহরকে এক অন্যরকম শান্তি দেয়। কোলাহলহীন, নরম, আর একটু বিষণ্নও। মনে হয়, এই নীরব বৃষ্টির মাঝেই লুকিয়ে আছে অগণিত না-বলা গল্প, অজানা অনুভূতি, আর সময়ের নিঃশব্দ প্রবাহ।
.......
নীরা ঘরে পায়চারি করছে। রাত বাজে ৩ টার কাছাকাছি। ঘুম আসছে না বিধায় ঘর জুড়ে হাটছে। বাহিরে বৃষ্টি পরছে ইচ্ছা করছে বারান্দায় যেতে। আবার নিজেকে কন্ট্রোল করলো। নীরা সাত মাসের উচু পেটে হাত রেখে বললো,
" আম্মু তুমি একটু ঘুমাও। তোমার মা'কে একটু ঘুমাতে দাও। "
এই বলে সোফায় বসলো একটু। বিছানায় তাকিয়ে দেখলো তূর্য আরামে ঘুমাচ্ছে। আবার ফিরে পেটে হাত রেখে বললো,
" দেখলে আম্মু তোমার আব্বু কীভাবে আরামে ঘুমাচ্ছে আমাদের কোনো খোজ নিচ্ছে না। তুমি তো আমায় ঘুমাতে দিচ্ছো না। আবার তোমার বাবা আর তুমি আরামে আছো। "
নীরা কিছুক্ষন বসে থাকলো। টেবিল থেকে পানির বোতল থেকে বেশ কিছু পরিমাণ পানি খেলো। আস্তে করে উঠে তূর্যর কাছে গিয়ে ডাকলো,
" নাহিয়ানের আব্বু। "
তূর্য উঠছে না দেখে আবার ডাকলো। এবার বেশ জোরেই ডাকলো।
" ওই নাহিয়ানের আব্বু উঠুন বলছি। "
তূর্য ঘুম ঘুম চখে তাকালো নীরার পানে। নীরা কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তূর্য বিছানায় উঠে বসলো। হামি তুলে বললো
" কি হইসে গিন্নি আমার। "
" আমার খুদা পেয়েছে। "
তূর্য মুচকি হেসে বললো,
" ও আচ্ছা এই ব্যাপার দাঁড়াও আনছি। "
এই বলে বিছানা থেকে নেমে তাদের ঘরে ছোট প্যান্ট্রি ক্যাবিনেটের দিকে যেতে নিলে নীরা কপাল কুচকে বালিশ নিয়ে ছুড়ে মেরে বললো,
" গোমরামুখো ওইদিকে যাচ্ছেন কোথায়? "
তূর্য মাথা চুলকে বললো
" তুমি না বললে তোমার খুদা পেয়েছে। তাই নিয়ে আসি। "
" আমি এগুলো খাবো না। আমি ঝাল কিছু খাবো। আমার জন্য ঝাল ঝাল পাস্তা বানিয়ে নিয়ে আসুন। "
তূর্য ঘরির দিকে তাকিয়ে দেখলো ৩টার ঘর অনেক আগেই পেরিয়েছে। তূর্য ঘাড় ডলে নীরার কাছে এসে বললো,
" বলছিলাম আমার সুইটি প্রিন্সেসের মাম্মাম। এখন এই রাতে ঝাল খাবার খাবে। "
নীরা রাগ দেখিয়ে বললো
" ও আচ্ছা বানাতে পারবেন না তাহলে। থাক লাগবে না। আমি একাই বানিয়ে আনছি। আমি কে, যে আমায় বানিয়ে খাওয়াবেন। আমিতো কেউ না। লাগবে না । "
এই বলে ঘর থেকে বের হতে নিলে তুর্য হাত ধরে বললো,
" এই না আমার গিন্নি, আমি যাচ্ছি তোমার জন্য বানিয়ে আনছি এখনি। "
তূর্য নীরাকে বিছানায় বসিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেলো। নীরা একটু মুচকি হাসলো। এই সাত মাসে তূর্যকে নাস্তানাবুদ করেছে। এই কখনো খাবার বানিয়ে আয়ার জন্য আবদার করেছে। আবার কখনো কখনো সারারাত জাগিয়ে রেখেছে। তূর্য অবশ্য কিছুই বলেনি। সেও তার গিন্নির কথা রেখেছে। নীরা বিছানা থেকে নেমে নাহিয়ানের ঘরের উদ্দেশ্যে গেলো। নাহিয়ানের ঘরের ভিতরে গিয়ে লাইট জ্বালিয়ে নাহিয়ানের মাথার কাছে বসলো। চুলে হাত চু পেটের জন্য নিচু হতে পারে না। চোখের উপর আলো পড়ায় নাহিয়ান চোখ কুচকে তাকালো। চোখ মেলতেই তার আম্মুকে দেখেই ঘুম উরে গেলো। দ্রুত উঠেই বিছানার পাশে মিটার ঘড়িতে দেখলো ৩:৪৫ বাজছে। ঘুম ঘুম কন্ঠে বললো,
" আম্মু ও আম্মু এত রাতে এখানে কেনো এসেছো? "
নীরা নাহিয়ানের চুলে হাত বুলিয়ে বলে,
" এমনি এসেছি আব্বু। তোমায় দেখতে মনে চাইলো তাই চলে আসলাম। "
নাহিয়ান সরে গিয়ে নীরার উদ্দেশ্যে বললো
" আম্মু ভালো করে বিছানায় উঠে বসো। নাহলে তোমার কষ্ট হবে। "
নীরা বিছানায় পা মেলে বসলো। ছোট নাহিয়ান মাথার বালিস নিয়ে তার আম্মুর পিঠে দিয়ে বললো,
" আম্মু তুমি হেলান দিয়ে বসো। তাহলে কষ্ট হবে না। "
নীরা হাসে। তার এই ছেলেটা এখন বড় হয়ে যাচ্ছে। তার আম্মুর যত্ন নিতে শিখেছে। মাঝে মাঝে খুব যত্ন নেয়। নিজের কাজ নিজে করতে জানে। নাহিয়ান বিছানা থেকে নেমে তার টেবিলের উপর থেকে নারিকেল তেলের বোতল এনে নীরার পা নিজের কোলে এনে রাখলো। নীরা কিছু বলবে তখনি নাহিয়ান নীরার উদ্দেশ্যে বললো
" আম্মু তুমি আমায় আব্বু বলে ডাকো না? তাহলে আমি আমার মেয়ের যত্ন নিচ্ছি । আমার আম্মুর পায়ে আমি এখন তেল মালিশ করে দিবো। তুমি কিচ্ছু বলবে না কেমন। "
নীরা কিছুই বলে না। উপভোগ করে তার ছেলের থেকে ছোট ছোট যত্ন । নাহিয়ান পায়ে তেল মালিশ করে ছোট কুশন এনে নীরার পায়ের উপর রেখে নাহিয়ান শুয়ে পরে। নীরা একটু উশখুশ করে তার ছেলেকে আদর করে দেওয়ার জন্য। কিন্তু ইচ্ছা করলেও দিতে পারেনা। নাহিয়ান নীরার উচু পেটে হাত বুলিয়ে বলে,
" আম্মু একটা কথা বলি "
" হ্যাঁ আব্বু বলো "
নাহিয়ান নীরার বারন্ত পেটে চুমু দিয়ে বলে,
" আম্মু ও আম্মু আমায় একটা ছোট বনু এনে দিয়ো। নাহিয়ানের বোন আহিয়ানা। আমি ছোট বোনকে অনেক ভালোবাসবো। তোমার এই বড় পেট থেকে আমার জন্য একটা বার্বিডলের মতো বোন এনে দাও প্লিজ। আমি বোনের সাথে খেলবো। মজা এনে দিবো। শুধু আদর করবো মারবো না একটুও। "
নীরা হাসে ছেলের কথা শুনে। নাহিয়ান নীরার পা থেকে উঠে নীরার মুখোমুখি বসলো। নীরা একটু ঝুকে নাহিয়ানের মুখ হাতের আজলায় নিয়ে পুরো মুখশ্রী জুরে চুমুতে ভরিয়ে দিলো। নাহিয়ানের হাত তার পেটের উপর রেখে বললো,
" আব্বু তোমার তো ছোট্ট একটা বোন হবে। তোমার ডক্টর আন্টি বলে দিসেতো বাবা। "
নাহিয়ান খুসি হয়ে বললো
"সত্যি আম্মু "
" হুম আব্বু "
নাহিয়ানকে আর পায় কে সে খুশি হয়ে নীরার পেটের কাছে মুখ নিয়ে বললো,
" পুচ্চু তারাতারি ভাইয়ার কাছে চলে আসো। ভাইয়া তোমায় নিয়ে ঘুরবে। ভাইয়া তোমাকে খাইয়ে দিবে। আর তোমায় খাইয়ে দিবে। তারাতারি আসবে কেমন।"
নাহিয়ান নীরাকে আবার বললো
" আম্মু আমার পুচ্চু কবে আসবে বলো না। "
" আসবে আব্বু আরো কিছুমাস পর। "
" আমি আল্লাহকে বলবো আমার পচ্চু যেনো তারাতারি আসে আমার কাছে। "
" আচ্ছা আব্বু দোয়া কইরো তুমি। "
★
তূর্য রান্নাঘরে পাস্তা রান্না করছে। দক্ষ হাতে সবজি কাটছে। এই কয়েকমাসে ভালোই উন্নতি হয়েছে। এক চুলায় পাস্তা সিদ্ধ হতে দিয়েছে আরেকপাশে ডিম সিদ্ধ হতে বসিয়েছে। তূর্য সব সবজি কেটে কিচেন কেবিনেটের উপর বসলো।
রান্নাঘরের ভেতরটা তখন ধীরে ধীরে গরম আর মসলার মিশ্র গন্ধে ভরে উঠছে। পাস্তার সেদ্ধ হওয়া পানির টগবগ শব্দ আর পাশে ডিমের ফুটে ওঠার নরম টোকা—সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত ব্যস্ততা।
ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল।
আমেনা চৌধুরী একটু থমকে দাঁড়ালেন। ভ্রু কুঁচকে রান্নাঘরের দিকে তাকালেন তিনি। সাধারণত এই সময় রান্নাঘরে এমন কোনো শব্দ থাকার কথা না। কৌতূহল আর একটু সন্দেহ নিয়েই তিনি ধীরে ধীরে ভেতরে পা রাখলেন। দরজার ভেতর ঢুকতেই চোখে পড়ল দৃশ্যটা।
সে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে দাঁড়িয়ে নেই—বরং যেন নিজের একটা ছোট্ট জগৎ বানিয়ে ফেলেছে এখানে। একপাশে চুলায় পাস্তা ফুটছে, আরেক পাশে ডিম সিদ্ধ হচ্ছে। কাটা সবজিগুলো খুব গোছানোভাবে রাখা। ছুরিটা এখন পাশে রাখা হলেও বোঝা যায়, হাতটা কতটা দক্ষ হয়ে উঠেছে।
আমেনা চৌধুরী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন।
তার চোখে বিস্ময়, আর সাথে একটা নীরব সন্তুষ্টি।
তিনি ধীরে গলা খাঁকারি দিলেন। তূর্য হঠাৎ মাথা ঘুরিয়ে দেখল।
“মা তুমি … এখানে?”
তার কণ্ঠে একটু চমক, তবে ভয় নেই। আমেনা চৌধুরী হালকা হাসলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বললেন,
“ বাজে কয়টা আর এই সময় রান্নাঘরটা আজ তোমার দখলে ?”
তূর্য একটু লজ্জা পেলেও চোখে একটা গর্ব মিশে রইল।
“না… মা তোমার বউমার খুদা পেয়েছে তাই আরকি। ।”
আমেনা চৌধুরী চোখ তুলে চুলার দিকে তাকালেন, হাতে থাকা পানির জোগ কেবিনেটের উপর রেখে রাখলো। তারপর আবার তূর্যের দিকে তাকিয়ে বললো,
“যাক আমার বউমাটা কাজের কাজ করছে এখন "
নীরাকে নিয়ে নাহিয়ান সবধানে নিচে নামছিলো। নীরা আমেনা চৌধুরীর কথা শুনে একটু লজ্জা পেলো। নীরা সাবধানে নিচে নেমে রান্নাঘরের সামনে এসে বললো,
" মা কী করবো বলো। তোমার ছেলে আরামে ঘুমাচ্ছে আমি ঘুমাতে পারছিলাম না। আর খুদাও পেয়েছে। ওই শুকনো খাবারও খেতে মনে চাচ্ছিলো না। তাই তোমার ছেলেকে দিয়ে রান্না করাচ্ছি। ভালো করিয়েছি না। "
আমেনা চৌধুরী নীরার কাছে এসে বলল,
" একদম ঠিক কাজ করিয়েছিস। "
নাহিয়ানের দিকে তাকিয়ে আমেনা চৌধুরী বললো,
" দাদু ভাই তুমি ঘুমাওনি। "
" ঘুমিয়েছি তো দাদু। আমি আম্মুর সাথে আর পুচ্চুর সাথে গল্প করছিলাম। পরে আমি আম্মুকে দেখতে আসলাম বাবা কী করে। "
আমেনা চৌধুরী হাসলো। আর ওইদিকে তূর্যর রান্নাও শেষ। তিনটা বাটিতে পরিবেশন করে টেবিলে রেখে গর্ভের সহিতে বললো,
" এই তূর্য চৌধুরী পারে না এমন কিছুই নেই। এখন সবাই খেয়ে বলুনতো দেখি কেমন হয়েছে। "
আমেনা চৌধুরী এক চামচ মুখে নিয়ে দেখলো না ভালোই হয়েছে খেতে। তাই মজা করে বললো,
" কাল বাসায় আত্বীয় স্বজন আসবে কাল তুই রান্না করবি। তোর রান্নার হাত ভালো। "
কথা শুনার পর সবাই হেসে উঠলো। তূর্য কুপাল কুচকে তাকিয়ে রইলো তার মায়ের দিকে।
★
বর্ষার সকাল। আকাশটা পুরোপুরি ঢেকে আছে ধূসর মেঘে, যেন সূর্যও আজ একটু লাজুক হয়ে পর্দার আড়ালে লুকিয়ে আছে। বাতাসে হালকা শীতলতা, মাঝে মাঝে গাছের পাতাগুলো দুলে উঠছে নরম হাওয়ার ছোঁয়ায়। বৃষ্টি নেই, কিন্তু চারপাশে সেই ভেজা মাটির গন্ধ—মনে হয় একটু আগে যেন বৃষ্টি এসে ছুঁয়ে গেছে সবকিছু।
সকাল গড়িয়ে যখন প্রায় ১০টা বাজে, তখন হঠাৎ করেই উঠোনে কোলাহল শোনা যায়। দরজার সামনে এসে দাঁড়ায় আতিক শেখ, শিমলা, নিলয় আর মুন্নি। সবার মুখে হাসি, চোখে এক ধরনের উচ্ছ্বাস।
তাদের হাতে রঙিন প্যাকেট— দই , মিষ্টি, আবার কেউ ঝুড়িভরা ফল। আমেনা চৌধুরী নাহিয়ান, তূর্য তিন জন মিলে তাদের ভিতরে নিয়ে আসে। শিমলা ভিতরে এসে জিজ্ঞেস করলো,
" নীরা কোথায় "
শিমলার প্রশ্নের উত্তরে নাহিয়ান বললো
" আম্মু ঘুমাচ্ছে। আমুকে এখন ডাকা যাবে না। আম্মু একটু পরে উঠবে। আম্মুকে আমার পুচ্চু ঘুমাতে দেয় না। তাই আম্মুকে কেউ ডাকবে না। এটা নাহিয়ানের অর্ডার। "
ওর কথা সবাই মুচকি হাসলেও মুন্নি হাসে না। কোমড়ে হাত দিয়ে বললোন
" এই পচা মামা। আমি আপুইকে ডাকবো। দেখি তুমি কি করো। "
মুন্নি উপরে যেতে নিলে নাহিয়ান মুন্নির চুলে টান দিয়ে বললো
" এই আন্নি তুমি শুনোনি আমি কি বলেছি। আমার আম্মু ঘুমাবে এখন ডাকা যাবে না। "
মুন্নি কিছু বলতে যাবে তখনি শিমলা বললো
" বেশ তোমার আম্মুকে আমরা আমরা ডাকবো না ঝগড়া করে না। "
♦♦
ঘরের ভেতর শুরু হয় গল্প, হাসি আর ছোট ছোট খুনসুটি। বাইরে মেঘলা আকাশ, আর ভেতরে আপনজনদের উষ্ণতা—সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে একদম নিখুঁত, শান্ত আর আনন্দে ভরা। আতিক শেখ এখন মেয়ের সাথে প্রায় কথা বলে ফোনে। শিমলাও এখন নরম হয়েই কথা বলে । হয়তো সে নিজের ভুল বুঝতে পারসে। কার মনে কখন হেদায়েত আসে বলা তো যায় না। আতিক শেখ আর শিমলা অনেকক্ষন যাবত উসখুস করে। কীভাবে কী বলবে। আমেনা চৌধুরী হেসে বললো
" ভাই সাহেব কিছু বলবেন? "
" হ্যাঁ বেয়াইন কিছু বলার ছিলো। "
" তাহলে বলে ফেলুন । কোনো কিছু সমস্যা হয়েছে কী। "
" না আপা "
" তাহলে "
"বলছিলাম বেয়াইন মেয়েটাকে আমার সাথে আজ নিয়ে যাই। কয়েক সপ্তাহ আমার সাথে থাকুক। মেয়েকে তো কোনো দিন সময় দেই নাই। এইবার নাহয় নিয়ে যাই আমি। কোনো সমস্যা আছে আপনার। "
"শ্বশুর আঙ্কেল আপনি আমার মাকে কেনো জিজ্ঞেস করছেন? বউ আমার আমাকে জিজ্ঞেস করুন। "
আতিক শেখ কিছুটা বিরক্ত হলো। এই কেমন সম্মন্ধ। সুন্দর করে কি বাবা বলা যায় না। কি শ্বাশুর আঙ্কেল বলে ডাকছে। আতিক শেখ বিরক্ত প্রকাশ না করে স্বাভাবিক ভাবেই বললো,
" আচ্ছা বাবা নিয়ে যাই তাহলে আমার মেয়েকে "
"না শ্বশুর আঙ্কেল আমার বউকে নিয়ে যেতে পারবেন না। বউয়ের পেটে যে আমার সন্তান দেখছেন না। আমার বাচ্চা আমার স্পর্শ না পেয়ে ওর মাকে জ্বালাবে। আর আমি থাকতে আমার বউ কষ্ট পাবে
সেটা হতে দিতে পারি না আমি। "
"এটা কেমন কথা বাবা "
" এটা এই অসভ্য লোকের লজিক "
পিছন থেকে নীরার কন্ঠ পেয়ে তূর্য ভ্রু তুলে তাকিয়ে বললো
" আমি তোমার জামাই। তুমি আমার কাছেই থাকবে। বাবার বাসায় যাওয়ার দরকার নাই। দরকার হলে
অফিসে যাবো না আমি। কোলে করে বসিয়ে রাখবো। শ্বশুর বাড়ির সবাইকে এনে এখানে রাখবো তাও আমি তোমায় বাবার বাসায় যেতে দিবো না। "
নীরা কপাল কুচকালো। সাবধানে সিড়ি বেয়ে নামলো। কিছুক্ষন চুপ থেকে তূর্যর সামনে দাঁড়িয়ে বললো,
" আমি গেলে কী হবে? "
" অনেক কিছু হবে "
" আমি তোমায় যেতে দিবো না। মানে যেতে দিবো না। ঝড় তুফান, সাইক্লোন, ঘুর্ণিঝড় যেটাই আসুক আমি যেতে দিবো না। "
চলবে...........
( একটা কথা বলোতো পাখিরা। এই গল্প যদি বই আকারে আসে তোমরা কী খুশি হবে। আসলে কী ভালো হবে। বলতো আজ।)