#রাগে_অনুরাগে_তুমি [৪০]
#ইসরাত_জাহান_এশা
নীরা ঘরে বসে লাগেজে তার জামা কাপড় ভরছে। নীরার সাথে নাহিয়ানও কাজ করছে খুশি মনে। নীরা এক হাত কোমড়ে দিয়ে রেখেছে। আরেক হাত দিয়ে আলমারি থেকে কাপড় নামাচ্ছে। পিছন থেকে তূর্য নাহিয়ানকে বললো,
“ নাহিয়ান তোমাকে তোমার আন্নি ডাকছে। যাও শুনে আসো। “
নাহিয়ান চলে গেলে তূর্য দরজা আটকিয়ে নীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বাড়ন্ত পেটে হাত রাখে। নীরার কাধে থুতনি রেখে নরম গলায় বললো,
“ ও বউ যেতেই হবে তোমার? না গেলে হয় না? “
নীরা তূর্যের হাতের উপর হাত রেখে নমনীয়তা সহকারে বললো
“ কিছুদিনেরতো ব্যাপার। সাত মাস তো আপনার কাছেই ছিলাম। কখনো কী বাবার বাসায় যাওয়ার জন্য আবদার করেছি আপনার কাছে?”
“ না করোনি। “
“ কয়েক সপ্তাহ থেকে আসি। আমি তো আবার আসবোই আপনার কাছে। আপনিই তো আমার শেষ ঠিকানা। আপনি আমার শেষ গন্তব্য। আপনাকে ছেড়ে কোথায় যাবো আমি। “
“ কিন্তু এই কয়েক সপ্তাহ তোমার অনেক কষ্ট হবে। সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না ফুল।”
“ আমার কষ্ট হবে? “
“ হুম হবেই তো। এই যে প্রতি রাতে তোমার পা, মাজা, ঘাড় ব্যাথা করে। ঘুমাতে পারো না। তোমার পায়ে তেল মালিশ করে দিতে হয়। আবার রাতে খুদা পায়। তোমার জন্য তখন কে খাবার এনে দিবে। তোমার আবার অদ্ভুত ক্রেবিংস হয়। অদ্ভুদ আবদার করো। সেগুলো কে পূরণ করবে? থেকে যাও। অথবা দুই তিন থেকে এসো। বেশিদিন থেকো না। আবার দম বন্ধ লাগবে তোমায় ছাড়া থাকতে। রাতে আমি যখন তোমার এই বারন্ত পেটে হাত রাখি তখন আমার প্রিন্সেসের উপস্থিতি টের পাই। তুমি চলে গেলে আমার ঘুর শুন্য হয়ে যাবে। আমার চড়ুই পাখির কিচিরমিচির শুনতে পাবো না।”
নীরা তূর্যের মুখোমুখি হয়ে দাড়ালো। গালে চুমু দিয়ে বললো,
"এভাবে কেনো বলছেন আপনি? আমি কি চিরতরে চলে যাচ্ছি? কয়েকটা দিনের ব্যাপার মাত্র। ১/২ সপ্তাহে থাকি। তারপর আপনি নিয়ে আসবেন নাহয়। "
তূর্য নীরাকে জড়িয়ে ধরে বিরবির করে বললো,
" ভালোবাসি বউ। আমি খুব ভালোবাসি তোমায়। তোমার এই কিচিরমিচির আমি খুব মিস করবো। ঠিক মতো থাকবে তুমি। কোনো কাজ করবে না। তোমার ওই এডাপ্ট মা কাজ করতে বললেও করবে না। আমি চাই না আমার বউ বাচ্চাদের কষ্ট হোক। "
নীরার অসস্থি লাগে একটু। তূর্যর সব কথা শুনে বললো,
" আমি আপনার সব কথা শুনবো। যেগুলো বলেছেন সব কথাই রাখবো। আমাকে ছাড়ুন অসস্থি লাগছে এখন। "
তূর্য কপাল কুচকায়। নীরাকে ছেড়ে দিয়ে বলে,
" অসস্থি লাগছে মানে? "
নীরা বিছানার কাছে যেতে যেতে বললো,
" দাঁড়াতে পারি না বেশিক্ষণ। পা ব্যাথা করে অনেক। "
তুর্য চট করে নীরাকে পাজা কোলে নিলো। নীরা ভয় পেয়ে তূর্যর গলা জড়িয়ে ধরে বললো
"একি কী করছেন আপনি? আমার অনেক ওজন বেড়েছে। আপনার কষ্ট হবে নামান আমায়। "
" বউ আমার। বউয়ের পেটে বাচ্চা আমার। আপনাকে নিয়ে সারা রাস্তা হেটে আসলেও আমার বিন্দু পরিমানে কষ্ট হবে না। আর কিছু বলতে হবে আপনাকে ম্যাডাম। "
নীরা হাসে। তূর্যর বুকে নাক ঘষে বললো
" ভালোবাসি আমার পুচকুর বাবাকে। "
★
দুপুরটা যেন ধীরে ধীরে বদলে যায়।
সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা—সূর্য আছে, কিন্তু তার আলো যেন কেমন ফ্যাকাশে, লাজুক হয়ে আছে। বাতাসে একটা ভেজা গন্ধ, দূরে কোথাও মাটির সোঁদা গন্ধ আগে থেকেই ভেসে আসছে, যেন বৃষ্টি আসার খবর দিচ্ছে।
হঠাৎ করে হালকা বাতাস বইতে শুরু করে। গাছের পাতা দুলে ওঠে, নারকেল গাছের মাথায় শব্দ হয়—শোঁ শোঁ করে। তারপর এক-দুই ফোঁটা বৃষ্টি এসে পড়ে টিনের চালায়, জানালার কাঁচে। টুপ… টুপ… সেই শব্দে দুপুরটা আরও নিস্তব্ধ হয়ে ওঠে।
এরপর আর দেরি হয় না। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নেমে আসে। চারপাশ ঝাপসা হয়ে যায়, রাস্তা ভিজে চকচক করতে থাকে। দূরের সবকিছু যেন পানির পর্দার আড়ালে হারিয়ে যায়। টিনের ছাদে বৃষ্টির শব্দ তীব্র হয়ে ওঠে—একটানা ঝমঝম, যেন প্রকৃতি নিজের মতো করে গান গাইছে।
•••
তূর্য নীরাকে সাবধানে গাড়িতে বসিয়ে দিলো। শিমলার উদ্দেশ্যে সোজাসাপ্টা বলে দিলো,
“ নীরার যেনো কোনো কষ্ট না হয়। খেয়াল রাখবেন। “
শিমলা হাসি মুখে বললো,
“ চিন্তা করবে না আমি নীরার খেয়াল রাখার চেষ্টা করবো। “
“ যদি চেষ্টা করুন তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই। প্রপার খেয়াল রাখবেন। “
আতিক শেখ তূর্যর উদ্দেশ্যে বললো
“ বাবা চিন্তা মুক্ত থাকতে পারো। নীরার কোনো অযত্ন হবে না। ‘“
“ সেটাই যেনো হয়। “
তূর্য বিদায় দিয়ে দাড়িয়ে রইলো। আকাশের দিকে তাকিয়ে দেখলো লাল কমলা আভা হয়ে আছে। এক ঝাক পাখি তাদের নীরে ফিরছে। বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশটা যেন নতুন করে সাজে।
কালো, ভারী মেঘগুলো ধীরে ধীরে সরে যায়, তাদের ফাঁক দিয়ে হালকা নীল আকাশ উঁকি দেয়। কোথাও সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়—পরিষ্কার, ধোয়া-তোলা একটা অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ে।
★
তূর্য বাসার ভিতর চলে যায়। নিজের ঘরে গিয়ে দরজা ভিরিয়ে রেখে শুয়ে পড়ে। বিছানার নীরার ওড়না ছিলো সেটা নিয়ে গন্ধ শুকল। নাসারন্ধ্র দিয়ে অদ্ভুত এক ঘ্রাণ উপভোগ করলো। ভালো লাগলো কী? হয়তো খুব ভালো লেগেছে। তাই ওড়না নিজের গলা আর হাতের সাথে পেচিয়ে চোখ বন্ধ করে নিলো। পারি জমালো ঘুমের দেশে।
°°
সন্ধ্যার আজানের আগেই নীরা শেখ বাড়িতে পৌছেছে। নীরা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে বাচ্চাদের মতো টম জেরি দেখছে। নাহিয়ান মুন্নি বাড়িতে ছুটাছুটি করছে। এই মা’রা’মা’রি করছে এই ভাব জমাচ্ছে। আবার রাগ, অভিমান, অভিযোগ সব করছে নীরার কাছে।
আতিক শেখ এসে নীরার পাশে বসলো। নীরার মাথায় হাত রেখে বললো,
“ খারাপ লাগছে। “
নীরা তার বাবার পানে তাকালো। এই বাবা যে কিনা তাকে সহ্য করতেই পারতো না। তার থেকে বহুহাত দূরে থাকতো। আজ সেই বাবা তার মাথায় হাত রেখে বলছে খারাপ লাগছে কিনা! আচ্ছা সে কী কোনো স্বপ্ন দেখছে? নাকি বাস্তবে আছে? নীরার চোখের কোণায় পানি উঁকিঝুঁকি দিলে নীরা পলক ঝাপটে পানি আড়াল করে হাসি মুখে বললো ,
“ উহুম একটুও খারাপ লাগছে না। খুব ভালো লাগছে। “
আতিক শেখ একটু মুচকি হাসলেন। শিমলা রান্না ঘর থেকে এসে বাচ্চাদের হাতে নুডলস দিয়ে বললো সব যেনো শেষ করে। বাচ্চারা হাসি মুখে তা গ্রহণ করলো। শিমলা নীরার দিকে চিকেন সেন্ডুইচ দিলো। নীরা একবার বাচ্চাদের বাটির দিকে তাকায় আরেকবার নিজের বাটির দিকে তাকায়। নীরা কিছুই বলে না। চুপচাপ কামড় বসায়। শিমলা হয়তো বুঝতে পেরেছে। তাই আরেক বাটি পাস্তা এনে নীরার কাছে দিয়ে বললো,
“ খালি পেট তাই তেলের জিনিস দেইনি। এই স্যান্ডউইচ শেষ করে পাস্তা খাবি। “
নীরা খুশি হলো। আধারা নেমে আসা মুখবদনে হাসির ঝলক দেখা দিলো। শিমলা তাকিয়ে রইলো হাসি মাখা বদনের দিকে।
নীরা স্যান্ডউইচ শেষ করে পাস্তার বাটি হাতে নিলো। সেটাও গপাগপ মুখে পুরলো। চিকেন পাস্তা রান্না করেছে। নীরা খেয়ে হাসি মুখে শিমলার উদ্দেশ্যে বললো
“ পাস্তা খুব মজা হয়েছে। “
শিমলা হাসে। নীরার দিকে আপেল, মালটা কেটে দিয়ে বললো,
“ এই ফল গুলো এখন খেয়ে নিবি। তোর বাবা ফ্রেশ দেখেই কিনে এনেছে। “
নীরা কপাল কুচকে বললো,
“ আর খাবো না পেট আমার হাউজ ফুল। “
“ একটা স্যান্ডউইচ আর এক বাটি পাস্তা খেয়ে পেট ভরে গেসে। চুপচাপ এগুলো শেষ কর। “
নীরা নাবোধক মাথা নাড়লে নাহিয়ান সোফা থেকে উঠে এসে আপেল নিয়ে নীরার দিকে এগিয়ে দিয়ে বললো,
“ আম্মু তুমি যদি এখন না খাও তাহলে আমি বাবাকে বলে দিবো। বাবা বলেছে আমি যেনো তোমার যত্ন করি। তুমি না খেলে আমার পুচ্চুও খেতে পারবে না। পরে আমার পুচ্চু কাঠি হবে। “
নীরা আপেল মুখে পুরে খেয়ে নিলো। ছেলের শেষের কথায় ভ্রু কুচকে বললো,
“ তোমার পুচ্চু কাঠি হবে মানে? “
নাহিয়ান আপেলের আরেক টুকরো মুখের সামনে ধরে বললো
“ বাবা বলেছে তুমি না খেলে আমার পুচ্চু শুকনা হবে। বেবিডলের মতো ফুলোফুলো হবে না। “
নীরা নাম কুচকায়। ছেলেকে এসব শিখিয়েছে বজ্জাত লোক একটা। নাহিয়ান নীরাকে আপেল খাইয়ে দিলো সম্পুর্ন। নীরাও ছেলের হাতে খেলো। নাহিয়ান নীরার হাতে মাল্টার বাটি দিয়ে বললো,
“ এখন খেতে মনে চাইলে পড়ে খেয়ো। কিন্তু খেতে হবে। না খেলে বাবার কাছে তোমার নামে কমপ্লেইন জানাবো আমি। “
নীরা মাল্টার মুখে নিয়ে বললো
“ আমি তোমার বাবাকে ভয় পাই নাকি। “
নাহিয়ান বুকে হাত গুজে গম্ভীর গলায় বললো,
“ আম্মু তুমি তাহলে বাবাকে ভয় পাও না? “
নীরা গম্ভীর স্বর শুনে থতমত খেয়ে গেলো। পুরো তূর্যর কপিকেট। নীরা বোকা হেসে বললো
“ হ্যাঁ আব্বু আমি তোমার বাবাকে খুব ভয় পাই। “
“ গুড আম্মু। এখন তাহলে ফ্রুটস গুলো ফাস্ট ফিনিশ করো।”
নীরা আর দ্বিমত করলো না। মাল্টা খেয়ে নিলো। নীরার খাওয়া শেষ হতেই নাহিয়ান নীরার গালে চুমু দিয়ে বললো,
“ এই তো গুড গার্ল। আমার লক্ষি আম্মু। “
নীরা হাসলো ছেলের কথায়। নাহিয়ান চলে গেলো মুন্নি আর নিলয়ের কাছে।
শিমলা আর আতিক নীরার দুই পাশে বসলো। নীরা দুই জনের দিকে তাকিয়েই বললো,
“ কিছু বলবে আমায়? “
দুইজনেই মাথা নারে। নীরা শান্ত কন্ঠে বললো
“বলো তাহলে। “
শিমলা নীরার হাত ধরে শুকনো ঢোক গিলে বললো,
“ আমায় ক্ষমা করে দিস। আমি তোর সাথে যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে মাফ করে দিস আমায়। “
নীরা শিমলার হাত নিজের হাত মুষ্টিবদ্ধ করে বললো,
“ এভাবে বলবে না। আমি কিছুই মনে রাখিনি। এই যে আমায় এখন আপন করে নিয়েছো না আমি সব ভুলে গেসি। আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। আমায় শুধু আপন করে নিয়েন। ভালোবাসবেন মন থেকে। মায়ের ছায়া দিয়েন তাহলেই হবে। নিবেন না আপন করে আমায়। “
শিমলার মুখে এবার হাসি ফুটে উঠলো। শুমলা নীরার কপালে স্নেহময় ভালোবাসার পরশ একে দিয়ে বললো,
“ আমায় তুই ক্ষমা করে দিয়েছিস তাতেই আমি খুব খুশি। তোকে আমি কথা দিলাম তুই আমার বড় মেয়ে। আমি এখন আমার মেয়েকে কীভাবে ভালোবাসতে হিবে সেটা আমার ব্যাপার। “
নীরা চোখে পানি নিয়ে হাসলো। আতিক শেখ নীরার মাথায় হাত দিয়ে বললো
“ মা'রে আমি তোর কাছে কীভাবে ক্ষমা চাইবো জানি না। আমি তোর বাবা। তোর ধারেকাছে আমি আসি নাই। কোনোদিন আদর করে কাছে ডাকি নাই। বুকে জড়িয়ে ধরে বলি নাই আমার মেয়ে তুই। তোর বাবা তোকে ভালোবাসে। আমি কোনোদিনও তোকে আমার কাছে ডাকি নাই। মা'রে আমায় ক্ষমা দিস মা। তুই ক্ষমা না করলে আমি ম'রেও শান্তি পাবো না। “
নীরা ছলছল নয়নে তার বাবার পানে তাকিয়ে বললো,
“ ও বাবা একটি বার জড়িয়ে ধরে বলো। আমি তোমার মেয়ে। আমায় ভালোবাসো তুমি। আমাকে অ…”
নীরা আর বলতে পারে না। কান্নারা দলা পাকিয়ে আসছে। নীরা ফুপিয়ে উঠে। আতিক শেখ চোখে পানি নিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বললো,
“ মা আমার মা তুই। আমার মেয়ে তুই। তোকে আমি খুব ভালোবাসি রে মা। কাদিস না তুই। বুকে বিধছে আমার। তোর বাবা এতদিন বুঝেও বুঝি নাই। চোখ থাকতে অন্ধ ছিলাম আমি। “
“ বাবাগো আমার কাছে ক্ষমা চেয়ো না। বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাওয়ার যে ভার কতটা কষ্ট। আমি সেই ভার বহন করতে পারবো নাগো বাবা।”
আতিক শেখ মেয়ের সর্বত্র মুখে চুমু দিলো। নীরা চোখে পানি নিয়ে তৃপ্তি সহ হাসছে। আজকে তার খুশির দিন। সবচেয়ে খুশি, বাবাকে ফুরে পেয়েছে। বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করেছে। বাবার আদর পেয়েছে। আর কী চাই তার।
শিমলার চোখেও পানি। শিমলা নাক ড়েনে নীরার উদ্দেশ্যে বললো,
“ কান্না থামা এখন। এই অবস্থায় কান্না করতে হয় না সোনা। কাদিস না। “
নীরা বাবার বুক থেকে মুখ তুলে বললো,
“ আচ্ছা কান্না করবো না আর। “
“ কী খাবি রাতে? আমি রান্না করে খাওয়াবো। “
নীরা চোখের পানি মুছে বললো,
“ তাহলে শুটকি ভর্তা বানাও। শুটকি ভর্তা আর গরকম ভাত দিয়ে খাবো আমি। ঝাল ঝাল করে ভর্তা বানাবে। “
শিমলা নীরার মাথায় হাত বুলিয়ে বললো ,
“আচ্ছা বানিয়ে দিবো। “
“ তাহলে চলো আমি আর তুমি মিলে ভর্তা বানাই “
“ দরকার নাই। এখানে বসে থাক। আমি একাই পারবো। “
“ এই না বললে আমিও তোমার মেয়ে? তাহলে মা মেয়ে এক সাথে রান্না করলে কী হবে? “
শিমলা হেসে বললো,
“ আচ্ছা চল। “
শিমলা নীরাকে নিয়ে রান্না ঘরে চলে গেলো। রান্নাঘরে উচু টুলে বসিয়ে বললো,
“ এখানে বসে থাক। তাহলেই হবে। কাজ করতে হবে না তোর। “
নীরা তাতেই রাজি হলো। শিমলা এক বাটিটে রস মালাই দিয়ে বললো,
“ এই নে রসমালাই খা। মিষ্টি বেশি খেলে অনাগত সন্তানের চেহারা মিষ্টি হবে। আফটার অল প্রথমবার নানি হবো। অনেক এক্সাইটেড আমি। “
নীরা রসমালাই মুখে নিয়ে বললো,
“ এটা কে বানালো। “
“ এটা শিমলা বানালো। “
“ তাহলে ঝাল বেশি খেলে মানি মরিচ বেশি খেলে বাচ্চা মরিচের মতো হবে কী? “
“ এটা কে বললো? “
“ এটা নীরা বললো। “
দুইজনেই হেসে উঠলো। নীরা বসে বসে শিমলার সাথে অনেক কথা বললো। শিমলাও আজ চুপ থাকেনি দুইজনেই খোস গল্পে মেতে উঠেছে।
চলবে……..
( বাসায় এখনো মেহমানে ভরা 🥲। অনেক কষ্টে লিখছি। রেসপন্স চাই বেশি বেশি 🥹🥹)