#রাগেঅনুরাগে_তুমি [৪৩] [সমাপ্তি ]
#ইসরাত_জাহান_এশা
“ আমার সোনা মা তুমি। আসো মায়ের কাছে খাবার শেষ করতে হবে তো মা। “
“ আমি খাবো না। আম্মু আমায় দলো। “
আহিয়ানা দৌড়াতে দৌড়াতে বললো। নীরা শাড়ির আচল কোমরে গুজে মেয়ে পিছনে ছুটছে বেশ কিছু সময় ধরে। নীরা এক সময় না পেরে সোফায় বসে পরে। আহিয়ানা পর্দার পিছন থেকে বললো,
“ আম্মু আমি নাই। আমাকে কুজো। “
নীরা একটু বিরক্ত নিয়ে বললো,
“ তোর আর তোর বাপের তামশা দেখতে দেখতে জীবন পার হয়ে যাচ্ছে তবুও তোদের তামশা শেষ হয় না। বাপের আহ্লাদী মাইয়া বের হয়ে আয়। “
“ আসবো না। তোমার এই পতা কাবার কাবো না আমি। “
“ তোর বাপের তো অর্থ সম্পদের গোডাউন। যে তোকে দামি দামি খাবার দিবে প্রতিদিন তাই না। “
“ হু আমাল পাপার অনেত টাকা তোমার পাপার নেই। “
“ হ্যাঁ নেই আমার বাপের। ঝগড়ুটে মেয়ে একটা।“
“ তুমি ঝুগড়ুটে। আমাল পাপা ভালো তুমি পচা। আমার পাপার ছব টাকা দিয়ে তুমি শাড়ি কিনো। আমায় আইসক্রিম, তকলেট দাও না। তুমি কাও।“
“ এই মেয়ে তোর বাপ আমার জামাই লাগে। আমার জামাইয়ের টাকা দিয়ে আমি শাড়ি কিনবো। তোর কী? “
“ আমাল পাপা। আমাল কত্ত লাগে। আমাল নিদয় বলে, কুস্মিতা তোর পাপার অনেক কত্ত।”
‘’ নাম টা ঠিক করে বল। রুস্মিতা তোর নাম কুস্মিতা না। “
‘“ চাটআপ তুমি বেশি বুঝো। “
ব্যাস হয়ে গেলো। মা মেয়ে লেগে গেলো সাপে নেউলের মতো। নতুন না রোজ লাগে এমন। দুই মা মেয়ে তাদের পাপা আর স্বামী কে নিয়ে লাগবে। আমেনা চৌধুরী ঘর থেকে নিচে নেমে দেখলো শুনলো তার নাতিনের কথার ফুল ঝুড়ি। নাতিন পুরো বাপের পাগল। আর বউমা তো বউমা সে হচ্ছে জামাইয়ের নেউটা। শুধু কী বউ? না তো! জামাই হচ্ছে বউ পাগল। বউরে এক নজর না দেখলে হাসফাস করে।
.......• ....
চোখের পলকে চলে গেলো তিনটি বছর এই তিনটি বছরে অনেক কিছু পাল্টিয়েছে। পাল্টিয়েছে সম্পর্ক। নতুন সম্পর্ক হয়েছে আবার সম্পর্কের ফাটল হয়েছে। সব কিছু চেঞ্জ হলেও নীরা আর তূর্যের চড়ুই পাখির সংসার আগের চেয়ে সুন্দর হয়েছে। ছোট নাহিয়ান বড় হয়েছে। এখন সে ক্লাস সিক্সে পড়ছে। দিন যত যাচ্ছে বাপের মতো কার্বন কপি হচ্ছে। সবার সাথেই গম্ভীরমুখে কথা বলে। কিন্তু তার আম্মুর সাথে মোমের মতো নরম করে বলবে। তার আম্মুর কথাই শেষ কথা।
••
আমেনা চৌধুরী হাসতে হাসতে নীরার পাশে বসে বললো,
“ কী হইসে মা। মুড অফ? “
‘“ কিছু হয় নি মা। “
“ রেগে আছিস মনে হচ্ছে। “
“ মা আজকের তারিখ কতো বলোতো? “
“ ১৮ জুলাই। “
“ মা আজকে আমার বিবাহ বার্ষিকী। পঞ্চম তম। অথচ.. অথচ তোমার ছেলে সকাল থেকে লা-পাত্তা। কল ধরছে না। কোন সকালে বাসা থেকে বের হয়েছে কে জানে। বলেও যায় নি। “
“ ওরে আমার সোনা মা। এর জন্য মন খারাপ আমার লক্ষির। থাক মা মন খারাপ করিস না ও আসলে আমি কথা বলে দেখবো কোথায় ছিলো।”
“ তোমার ছেলের সাথে কথা নাই আমার। “
“ আচ্ছা ওর সাথে কথা বলিস না। দোয়া করি তুই সংসারি হো। সুখে শান্তিতে সংসার কর। তোর কপালে যেনো সর্বসুখ হয়। চিরস্থায়ী হোক। “
নীরা হেসে আমেনা চৌধুরীকে জড়িয়ে ধরে বললো
“ তুমি আছো বলেই বলে আমি শক্তি পাই মা। আগ্রহ বারে। তোমার মতো করে সংসার না করতে পারলেও চেষ্টা করবো তোমার মতো হওয়ার। “
“ দোয়া করি আমার সোনা মাকে। “
আহিয়ানা পর্দার পিছন থেকে সব দেখলো শুনলো। কিন্তু ছোট মস্তিষ্কে এতো বড় বড় কথা বুঝলো না। গুটি গুটি পায়ে হেটে আসলো আমেনা চৌধুরীর কাছে। নিজেই আমেনা চৌধুরীর কোলে বসে বললো,
“ দাদি মুনি কয়টা বাজে?”
“ এইতো ১২:০০টা বাজে দিদিভাই। “
“ আমাল ভাইয়ু কেনো আসছে না। আমি ভাইয়ুর হাতে কাবো। “
“ আমার ছেলে রোদ থেকে এসে তোকে খাওয়াতে পারবে না। তোর খাওয়া লাগবে না। বসে থাক তুই। “
“ আম্মু তুমাল মাতা নষ্ট। তুমি একটা পাগল। “
“ মা দেখেছো তোমার নাতিন কী বলে? আমি থাকবোই না এখানে। “
“ কেনো আম্মু কী হয়েছে তোমার? কে কি বলেছে আমার আম্মুকে? “
দরজা মুখো থেকে নাহিয়ান বলে উঠলো। আহিয়ানা দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠলো। ভাইয়ার প্রাণ কীনা। আমেনা চৌধুরীর কোল থেকে নেমে নাহিয়ানের পা জড়িয়ে বলল,
“ ভাইয়ু আমার তকলেট এনেচো। “
নাহিয়ান আহিয়ানাকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বললো,
“ হুম পুচ্চু এনেছি। “
“ তাহলে দাও। “
“ আগে বলো আম্মু কে জ্বালিয়েছো তুমি? “
“ না ভাইয়ু এত্তুয়ো না। আম্মু আমায় জ্বালিয়েছে। “
নীরা চোখ ছোট ছোট করে বললো,
“ এই বাদর মেয়ে আমার ছেলের কাছে আমার নামে বদনাম করা হচ্ছে। তোর থেকে আমার ছেলে ভালো। সাত রাজার ধন আমার ছেলে। “
“ আমিও আমার পাপার পিনছেস। “
আম্মু আমি ফ্রেশ হয়ে আসি। সাথে পুচ্চুকে নিয়ে যাচ্ছি। তুমি আমার জন্য খাবার রেডি করো। “
এই বলে নাহিয়ান তার পুচ্চুকে কোলে করে নিয়ে গেলো রুমে। নীরা এই দুই ভাই বোনকে দেখে স্বস্থির শ্বাস ফেললো। কতটা না ভয় পেতেছিলো। আদৌ তাদের বনিবনা হবে কিনা। নাহিয়ান মানতে পারবে কি না তার বোনকে। পুরোনো কথা মনে পরলে শুধু বুক ভারি হয়।
____________
সন্ধ্যা ৬ টা। বাহিরে বাতাশ হচ্ছে বৃষ্টি এখন না নামলেও রাতে নামবে এটা নিশ্চিত। ঘরে বসে নীরা রেডি হচ্ছে তূর্য নীরাকে ফোন দিয়ে বলেছে ১৫ মিনিটের মধ্যে ছেলে মেয়েদের নিয়ে যেনো রেডি হয়ে থাকে। একটা ইনভাইটেশন আছে। নীরা মানা করতে চাইলেও পারলো না। নাহিয়ান একা একা তৈরী হয়ে নিলো। আকাশি কালারের শার্ট কালো পেন্ট ইনক করা। চুল গুলো বাবার মতো করে জেল দিয়ে সেট করেছে। এই ছেলে এখনি এভাবে নজর কারা ভাবে থাকে। বড় হলে কী করবে?
আহিয়ানা পিংক কালারের চুড়িদার পড়েছে। ঘাড় পর্যন্ত চুল গুলো ক্লিপ দিয়ে আটকে দিয়েছে নীরা। দুই হাতে অর্ডার দিয়ে বানানো রুপূর চুড়ি সাদার উপর গোলাপি পাথরের কারুকাজ করা। ঠোটে বেবি লিপ ওয়েল দিয়ে দিলো। নীরা আহিয়ানাকে তৈরি করে দিয়ে বললো,
“ আম্মু দেখো তো ভাইয়ু রেডি হয়েছে নাকি। রেডি হলে ভাইয়ুর সাথে থেকো। আম্মু রেডি হবো এখন। “
“ আচ্ছা আম্মু। “
আহিয়ানা বিছানা থেকে নেমে ভাইয়ু বলে ডাকতে ডাকতে চলে গেলো।
°°
নীরা আলমারি থেকে লাল কালারের শাড়ি বের করলো। লাল ভিতর সাদা সুতোর কারুকাজ। জরজেট, মসলিন কাপড়ের। কিছুদিন আগেই মার্কেটে লঞ্জ হয়েছে। তূর্য প্রথম দিনেই এই শাড়ি এনে দিয়েছিলো। নীরা আর পড়ে নেই। আজ বের করলো।
শাড়ি পড়ে সাদা হিজাব বেধে নিলো। ছেলে মেয়ে হয়েছে। ছেলে বড় হচ্ছে এখন কি আর রং ঢং করে চলা যায় নাকি। নীরা চোখে গাঢ় করে কাজল দিলো। হাতে সাদা কালারের রেশমি চুড়ি পরলো। ঠোঁটে পিংক লিপ ওয়েল দিলো। তাতেই নীরাকে সুন্দর লাগলো। আহামরি ভাবে সাজলো না। চুড়ি আলনায় নজর যেতেই নীল কালারের চুড়ি দেখলো। হাতে নিয়ে চুড়িগুলোর উপর হাত বুলায়। এই সেই চুড়ি যেটা নীরাকে প্রথম বার কিনে দিয়েছে। আর নীরা সযত্নে রেখে দিয়েছে। প্রিয় মানুষের দেওয়ার প্রথম চুড়ি বলে কথা। নীরা মুচকি মুচকি হাসলো। এই চুড়ি গুলো তার হাতে আর হয় না। মোটা হয়েছে কিনা। তূর্য ঘরে এসে নীরাকে দেখে থ হয়ে গেলো। নীরা তূর্যের দিকে তাকিয়ে মুখ ভেংচি দিলো। তূর্য ঠোঁট কামরে হাসে। নীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললো
“ আমার চড়ুই পাখিকে আজ খুব সুন্দর লাগছে। একদম নজর কারা টাইপ। এমন ভাবে সাজলে তো আমার আরেকটা রাজকন্যা আনার জন্য মন আকুপাকু করবে। “
“ ছাড়ুন আমায়। এখন আলগা পিরিত করতে এসেছেন? বাচ্চারা রেডি হয়েছে তাদের নিয়ে যান৷ আমি মায়ের সাথে রাজিয়া আন্টির বাসায় যাবো। “
“ আমি আলগা পিরিত দেখাচ্ছি। “
“ অবশ্যই। সারাদিন কোনো কথা বার্তা নেই । খোঁজ খবর নেই। দিন শেষে ফোন দিয়ে বলেন রেডি হয়ে থেকো ইনভাইটেশন আছে। কথা বলবেন বাই কেনো আমার সাথে ? মোটা হয়েছি, সংসার সামলাই, আপনার সন্তান দের সামলাই, চোখের নিচে কালি পড়েছে। আমার ওয়েট বেরেছে। কালো হয়ে যাচ্ছি। আমাকে তো আর ভালোবাসেন না। আমাকে তো আর আপনার পাশে মানায় না। আমি মুটিয়ে যাচ্ছি কিনা। “
“ পাপা আমিও আম্মুল মতু মুটিয়ে গেচি। আমাকে তুমি ভালুবাছো না। “
তূর্য তরাগ করে তাকালো মেয়ের পানে। বলে কি এই মেয়ে। তূর্য নীরাকে ছেড়ে আহিয়ানাকে কোলে নিয়ে ফোলা গালে ঠোট দাবিয়ে চুমু দিয়ে বললো
“ আমি আমার আম্মাজানকে বেশি ভালোবাসি। আর আমার আম্মাজানের আম্মুকে তার থেকেও বেশি ভালোবাসি। “
আহিয়ানা নাক ফুলিয়ে তূর্যের চুল টেনে দিয়ে বললো
“ পাপা তুমি আমাল আম্মুকে কুব ভালোবাছবে। আমি আমাল আম্মুকে কুব বালোবাতি। আমাল আম্মু বেস্ট আম্মু। “
“ আর পাপা। “
“ আমাল পাপাতো আমাল কলিতা। “
“ আচ্ছা আমি তোমার আম্মুকে বেশি ভালোবাসবো। “
“ আমাল চুইট পাপা। “
_____^.^_____
গাড়িতে ব্যাক সিটে দুই ভাই বোন খোস গল্পের ব্যাস্ত। ড্রাইভিং সিটে তূর্য তার পাশে নীরা বসে আছে। নীরা এখনো মুখ ফুলিয়ে বসে আছে। তূর্যের সাথে একটা কথাও বলছে না। নীরা যাবে না বলায় তূর্য রামধমক দিয়েছে। তারপর থেকেই মহারাণী মুখ ফুলিয়ে আছে। তূর্য পিছনে তাকিয়ে দেখে আহিয়ানা নাহিয়ানের কোলে মাথা দিয়ে গল্প করছে । নাহিয়ানও সায় দিচ্ছে। তূর্য হাসলো ছেলে মেয়েকে দেখে। গাড়ি স্লো করে নীরাকে হেচিকা টান দিয়ে তূর্যের কাছে আনলো। বাম হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে বললো
“ বউ রাগ করে না। আমার তখন আবেগ কাজ করছিলো বিবেগ কাজ করে নি। বিবেগ কাজ করলে কি আমার ফুল কে আমি বকা দেই। “
“..”
“ কথা বলো সোনা বউ। “
“ সাধেই বলেছি আপনি আমায় ভালোবাসেন না এখন । “
“ হায়রে বেডি মানুষ। কই এক বুঝে এক। থাক বউ আমি কিচ্ছুই বলবো না। কাজেই দেখিয়ে দিবো আমি কি । “
★
তূর্য ব্যাস্ত রাস্তা ধরে সারি সারি গাড়ি, পার হয়ে গ্রামিণ রাস্তায় ঢুকলো। নীরা তা দেখে কপাল কুচকে বললো
" কোথায় যাচ্ছেন আপনি।"
".."
" কি হলো বলছেন না কেনো? "
" দেখতে থাকো। বেশি কথা বলিয়ো না এখন। "
" আমার হয়েছে যত জ্বালা। "
মিরপুর ১-এর ব্যস্ত রাস্তা পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই যেন অন্য এক জগৎ। চারপাশের শহুরে শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। বড় একটি জমির মাঝখানে দাঁড়িয়ে আছে শান্ত, নিরিবিলি এক মাটির বাড়ি। দূর থেকে দেখলেই মনে হয় পুরোনো কোনো গ্রামের বাড়ি ভুল করে শহরের মাঝে এসে বসে আছে।
তূর্য গাড়িতেই নীরার চোখ রুমাল দিয়ে বেধে দিলো। নীরা কিছু বলতে যাবে তখনি তূর্য নীরার শুকনো ঠোঁটে চুমু দিয়ে বললো
" হুসসসস কোনো কথা নক বেবি জান। "
নীরার শরীরে আলাদা শিহরণ বয়ে গেলো। তূর্য কণ্ঠস্বর শুনে। এই কন্ঠস্বরে আলাদা মাদকতা ছিলো।
তূর্য বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে দিলো। তারপর নীরাকে কোলে করে নিয়ে বাসার ভিতরে ঢুকে নীরাকে নামিয়ে দিলো। চোখের রুমাল খুলে দিয়ে কানে কানে বললো,
" This is for you my love. "
নীরা চোখ খুলে অবাকের ন্যায় তাকিয়ে রইলো সামনে। আহিয়ানা নাহিয়ান ইতিমধ্যে বাসার ভিতর ঢুকে ঘুরে ঘুরে দেখছে। নীরা তূর্যের দিকে তাকালে ভিতরে ঢুকার ইশারা করলো।
মেইন ফটকটা কাঠের। ফটকের উপর আর দুইপাশ ঝরে পড়েছে বাগানবিলাস ফুল। গোলাপি আর সাদা ফুলে পুরো প্রবেশপথ ঢেকে গেছে। বাতাস এলে ফুলগুলো নরম করে দুলে উঠে। ফটক খুলে ভেতরে ঢুকতেই মাটির সরু পথ। পথের দুইপাশে বেলি ফুলের গাছ। সন্ধ্যা হলেই পুরো উঠান জুড়ে বেলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। বাড়িটার দেয়াল গাঢ় মাটির রঙের। হাতে লেপা মাটির দেয়ালে ছোট ছোট আলপনার নকশা। ছাদে টিন থাকলেও ভেতর থেকে বাঁশের কাঠামো দেখা যায়। বৃষ্টির দিনে সেই টিনে বৃষ্টির শব্দ পড়লে মনে হবে যেন কেউ ধীরে ধীরে গান গাইছে।
ঘরের সামনে বড় বারান্দা। বারান্দার বাঁশের খুঁটিতে ঝুলছে কয়েকটা পুরোনো হারিকেন। সন্ধ্যা নামতেই হারিকেনগুলো জ্বলে উঠে। নরম হলুদ আলো মাটির দেয়ালে পড়ে পুরো জায়গাটাকে মায়াবী করে তোলে। দূর থেকে দেখলে মনে হবে অন্ধকারের মাঝে ছোট্ট কোনো আলোভরা আশ্রয়। বারান্দার একপাশে চন্দ্রমল্লিকা ফুলের সারি। সাদা, হলুদ আর হালকা বেগুনি ফুলগুলো বাতাসে দুলছে। অন্য পাশে গোলাপ গাছ। কিছু গোলাপ ফুটে আছে, কিছু কুঁড়ি হয়ে আছে। সকালের শিশির জমে পাপড়িগুলো চিকচিক করে। উঠানের মাঝখানে একটা পুরোনো আমগাছ। গাছের সাথে বাধা দোলনা। গাছের নিচে বাঁশের তৈরি বসার জায়গা। রাত হলে সেখানে বসে আকাশ দেখা যায়। চারপাশে হারিকেনের আলো, ফুলের গন্ধ আর মাটির ঘরের শীতলতা—সব মিলিয়ে জায়গাটা যেন শহরের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো শান্ত গ্রাম।
নীরার চোখ ছল ছল করে উঠলো। তূর্য নীরাকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। নীরা ঘরে ঢুকে আগের ন্যায় বেশি অবাক। যাকে বলে অবাকের শেষ চূড়ায়।
মাটির ঘরটার ভিতরটা ছিল খুবই সাধারণ, অথচ অদ্ভুত রকম শান্তিময়। ঘরের এক পাশে কাঠের একটা খাট, তার উপর সাদা পরিষ্কার চাদর বিছানো। পাশে ছোট্ট একটা আলনা, সেখানে লাল শাড়ি সারি সারি সুন্দর করে ঝুলানো। আর কোণের দিকে মাঝারি সাইজের কাঠের আলমারি, পুরোনো হলেও যত্নের ছাপ স্পষ্ট। সাথে দেয়ালে লাগানো মাঝারি দাইজের আয়না । ঘরের মাটির দেয়াল থেকে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ছিল। হারিকেনের হলদেটে আলো আর কৃত্রিম নরম হলুদ লাইট মিলেমিশে পুরো ঘরটাকে স্বপ্নের মতো লাগাচ্ছিল। বাতাসে মাটির গন্ধের সাথে মিশে ছিল বেলি ফুল আর পুরোনো কাঠের মিষ্টি এক সুগন্ধ। মনে হচ্ছিল, এই ঘরে ঢুকলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক তখনই বারান্দার দিক থেকে ভেসে এলো কিচিরমিচির শব্দ।
নীরা ধীরে ধীরে বারান্দার দিকে গেল। গিয়ে দেখলো, সারি সারি খাঁচায় অসংখ্য চড়ুই আর ময়না পাখি। কেউ ডানা ঝাপটাচ্ছে, কেউ একে অপরকে ডেকে যাচ্ছে, আবার কেউ খাঁচার ভিতর ছোটাছুটি করছে। পাখিদের সেই প্রাণভরা ডাক শুনে নীরার মুখে অজান্তেই একটা কোমল হাসি ফুটে উঠলো।
খাঁচাগুলোর পাশেই মাটির দেয়ালে টাঙানো ছিল অনেকগুলো ছবি। প্রতিটা ছবিতেই নীরা।
কোথাও লাল শাড়ি পরে গাছের নিচে বসে কাঁচা আম খাচ্ছে… কোথাও শিলপাটায় হলুদ বাটছে… কোথাও প্রাণ খুলে হাসছে… আবার কোথাও জানালার পাশে চুপচাপ বসে আছে, চোখে মন খারাপের ছাপ।
আর সবচেয়ে বেশি ছিল তার প্রেগনেন্সির সময়ের ছবি। ফোলা পেটের উপর হাত রেখে মায়াভরা হাসি…
কখনো ক্লান্ত মুখে শুয়ে আছে… কখনো অনাগত সন্তানকে অনুভব করে চোখ বন্ধ করে আছে।
দেয়ালজুড়ে যেন নীরার জীবনের ছোট ছোট অনুভূতিগুলো আটকে ছিল। ছবিগুলোর দিকে তাকিয়ে নীরার ঠোঁট কেঁপে উঠলো। চোখ ভিজে এলো ধীরে ধীরে। সে ঠোঁট উলটে হঠাৎ শিশুর মতো কেঁদে দিল। কান্নার মাঝেও তার চোখে ছিল অদ্ভুত এক ভালোবাসা, মায়া আর শান্তি। মাটির ঘরটার নরম হলুদ আলোয়, পাখিদের কিচিরমিচিরের মাঝে, নীরার সেই কান্নাটাও যেন খুব আপন লাগছিল।
তূর্য নীরার কাধে হাত রাখতেই নীরা শব্দ করে কেদে উঠলো। তূর্য নীরারকে সযত্নে আগলে নিলো বুকের মাঝে। কে বলবে এই মেয়ে দুই সন্তানের জননি। তূর্য নীরাকে বুক থেকে উঠিয়ে কপালে চুমু দিয়ে বললো,
" তোমায় ভালোবাসতে বাসতে ৫ টা বছর কাটিয়ে দিলাম। তোমার ছোট বুকে মাথা রেখে আমি সারাজীবন কাটাতে চাই ফুল। আমাকে এভাবেই ভালোবেসো। আগলিয়ে রেখো আমায়। খুব ভালোবাসি তো আমি। "
নীরা ভাঙা ভাঙা গলায় বললো,
" এগুলো কখন করলেন আপনি? "'
" মনে আছে তোমার ১৯ তম জন্মদিনে একটা বাড়ি চেয়েছিলে। যেখানে থাকবে শুধু ভালোবাসা, আদর, সম্মান, আর পুচকু পাচকুদের ভরা। আমাদের ছোট সংসার। এই নাও তোমার ইচ্ছাটা পুরন করলাম। জানি এই ইচ্ছাটা পুরণ করতে দেরি করে ফেলিছি। কিন্তু দেরি হলেও কিছু জিনিসের শান্তি পাওয়া যায়।
ফুল তুমি খুশি হওনি? "
" খুব খুব খুশি হয়েছে আমি । এত কিছু কীভাবে ভাবলেন আপনি? আমি চেয়েছি বলেই আপনি এতো সুন্দর করে আয়ার ইচ্ছাটা পূরণ করবেন? ও নাহিয়ানের বাবা এত কেনো ভালো বাসলেন আমায়। দিন দিন আমায় লোভি করে দিচ্ছেন এই ভালোবাসা পাওয়ার জন্য। "
" পাগলি বউ আমার। "
" ভালোবাসি আপনাকে খুব ভালোবাসি। আমার মাথায় যত চুল আছে ঠিক ততটা আপনার আয়ু হক। আমি আপনায় বুঝাতে পারবো না কতোটা ভালবাসি। " ভালোবাসি আমি আমার রাজ কন্যার মাকে আয়ার রাণিকে নিজের চেয়েও ভালোবাসি। আমার সংসারে আগে ছিলো রাজা ও তার রাজকুমার এখন এই সংসারে আছে তার রাণি ও তার রাজকন্যা। নীরা তুমি আমার জীবনে এক সমুদ্র ঢেওয়ের মতো এসেছিলে। আর বাকি জীবন ঢেওয়ের মতোই থেকে যেয়ো। সমুদ্রে ধুব দিলেও আমি সেই নীরে পৌছাতে চাই। আমায় তোমার ওই ছোট্ট বুকে ঠাই দিয়ো। ভালোবাসার চাদরে মুরিয়ে রাখবো। "
নীরা বাচ্চাদের মতো ফুপিয়ে কেদে ঊঠল। তূর্য নীরাকে নিয়ে বারান্দায় বসে পড়লো। নীরার কান্নার আওয়াজে নাহিয়ান আর আহিয়ানা ছুটে আসে। মাকে কান্না করতে দেখে মৃদু স্বরে নাহিয়ান ডাকে।
" আম্মু। "
নীরা ছেলের দিকে তাকালো। কাছে ডাকলো ছেলে মেয়েদের। তারা আসতেই নীরা বাচ্চাদের কে জড়িয়ে ধরলো। তূর্যের বুকেই সবাই ঘাপটি মেরে থাকলো। তূর্য নীরার মাথায় হাত বুলাতে বুলাতে মৃদু স্বরে গেয়ে উঠলো,
♪♪♪♪
লাল টুকটুক ময়না পাখি
তার চোখেতে আমায় দেখি
মন বলেছে পাখির সাথে বাধবো ছোট্ট ঘর
মন বলেছে পাখির সাথে বাধবো ছোট্ট ঘর
পাখির মনে থাকবো আমি সারা জনম ভর
পাখির মনে থাকবো আমি সারা জনম ভর
ময়না পাখির কাছে এলে মনটা লাগে ভালো
তার হাসিতে দুঃখ আমার কোথায় পালালো
আমার মনের রাণি করে তোমায় রাখতে চাই
খোদা আমার মন বোঝেছে দিয়েছে তোমায়
আমার মনের রাণি করে তোমায় রাখতে চাই
খোদা আমার মন বোঝেছে দিয়েছে তোমায়♪♪♪♪♪♪
♦♦♦সমাপ্ত ♦♦♦
( শেষ হলো আমার সারে চার মাসের জার্নি (২৪.২.২৬_১১.৫.২৬) এই চার মাসে আমি একবারো বলি নাই যে আমার এতো রিয়েক্ট না উঠালে গল্প দিবো না। হ্যা একবার বলেছি। তবে আর এই গল্প টা আসবে না। আজকে সবাই রিয়েক্ট দিয়েন আমার সাইলেন্ট রিডার্স রা আজকে মন্তব্য করিয়েন চলে যাইয়েন না গল্প পড়ে। এই সমাপ্ত শব্দ লিখতে খুব কষ্ট হয়। একটা গল্পে কতটা আবেগ জড়ানো থাকে সেটা শুধু লেখক লেখিকারা বুঝে। আজকে রিয়েক্ট আর বড় করে মন্তব্য করিয়েন সবারটা রিপ্লাই দিবো। আর এই গল্পটা বই আকারে আসতে চলছে 🥹)