ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 42

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [৪২]
#ইসরাত_জাহান_এশা
হাসপাতালের করিডোরটা যেন অন্য এক জগৎ। চারদিকে তীব্র ঔষধের গন্ধ—সেই চেনা মেডিসিন, স্যাভলন আর অ্যান্টিসেপ্টিকের মিশ্র গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সাদা আলোয় ভরা লম্বা করিডোর। কোথাও নার্সদের দ্রুত হাঁটার শব্দ— কোথাও স্ট্রেচার ঠেলার ধাতব শব্দ—কোথাও আবার দূর থেকে ভেসে আসছে ছোট ছোট বাচ্চাদের কান্না। কারোর জীবন শুরু তো কারোর জীবন শেষ।

তূর্য লেবার রুমের করিডোরে দাঁড়িয়ে আছে দেয়ালে মাথা থেকিয়ে। নাহিয়ান আমেনা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করছে। আতিক শেখের কোলে মুন্নি। বাচ্চাটা খুব ভয় পেয়েছে বোনের এই অবস্থা দেখে। বাবার কোলে ঘাপটি মেরে আছে। শিমলা চেয়ারে বসে আছে। চোখে মুখে এখনো আতংক বিদ্দমান।
আমেনা চৌধুরী তূর্যর কাছে গিয়ে দাঁড়ালো। বাহুতে হাত বুলিয়ে আলতো করে ডাকলো।
‘’ বাজান। “
তূর্য মায়ের দিকে তাকালো। চোখ লাল। চোখের কোণায় পানি জমা। কাদছিলো কী? না কাদলে কি চোখের কোটারে পানি জমা হয় বুঝি! তূর্য শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে বললো,
“ মা নীরার কিছু হবে না তো? ও আবার আমার বুকে ফিরে আসবে তো? ওরে আমি হারাতে পারবো না মা। ওর কিছু হলে আমি ম'রে যাবো আম্মু। “
আমেনা চৌধুরী তূর্যকে চেয়ারে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললো
“ আমার বাজান কাদে না। কিচ্ছু হবে না নীরার। আল্লাহ আছে। তিনি সব ঠিক করে দিবেন। তোমার নীরা তোমার বুকে আবার ফিরে আসবে। ‘“
তূর্য আমেনা চৌধুরীর হাত মুঠোয় বন্ধি করে কপালে ঠেকিয়ে বললো,
“ মা জানো নীরা কী বলেছে? ও বলেছে ওর যদি কিছু হয়ে যায় আমি যেনো আর বিয়ে না করি না করি। ওর স্মৃতি আঁকড়ে ধরে আর ওর সন্তানদের নিয়েই যেনো বেচে থাকি। মাও এই কথা কেনো বললো? ও কি জানে না ওর জন্যই আমি আবার ফিরে ভালোবাসতে পেরেছি। ওর জন্যই আমার চড়ুই পাখির সংসার এতো সুন্দর হয়েছে। আমার বুকে কেমন ব্যাথা হচ্ছে মা। ও মা আমার ফুল এই কথা কীভাবে বললো। ওর কষ্ট হয় নি, বুকে ব্যাথা হয়নি এই কথা বলতে? “
আমেনা চৌধুরীর চোখে পানি জমা হলো। ছেলে তার কাছে এভাবে দুই বার কাদলো। একবার যখন কণিকা চলে যাওয়ার পর নাহিয়ানের শরীর অসুস্থ হলো। ছেলে বাচবে কিনা তার জন্য পাগলের মতো কেঁদেছে । আর এখন কাদছে তার বউ তার বুকে ফিরে আসবে তো! নাহিয়ান তূর্যর কাছে এসে বললো,
“ বাবা, আমার আম্মু আর আমার পুচ্চু ঠিক হতে যাবে তো? দেখো বাবা আমার আম্মু কীভাবে কান্না করছে। আমার কষ্ট হচ্ছে বাবা। ডাক্টার আন্টিকে বলো না আমার আম্মুকে ঠিক করে দিতে। “
তূর্য নিজের চোখের পানি মুছে ছেলেকে নিজের কোলে বসিয়ে চোখের পানি মুছে বললো,
“ কিচ্ছু হবে না তোমার আম্মুর আর তোমার পুচ্চুর। দেখবে একটু পর তোমার পুচ্চু এসে পড়েছে তোমার কাছে। “
কে বলবে একটু আগে সে নিজের মায়ের কাছে কাঁদছিলো। অবুজের মতো কথা বলছিলো। আর এখন আবার তার ছেলেকে শান্তনা দিচ্ছে।
ঘন্টা খানিকের পর লেবার রুম থেকে ছোট বাচ্চার রিনরিনের আওয়াজ প্রতিফলিত হলো। সবাই আগ্রহ নিয়ে বসে আছে। তূর্য দরজার মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। রুম থেকে এক নার্স গোলাপি কালারের টাওয়ালে পেচিয়ে নবজাতক বাচ্চা নিয়ে আসলো। নার্স এগিয়ে এসে বললো,
“ পেসেন্টের ছেলে কোথায়? “
নাহিয়ান সামনে দাঁড়িয়ে বললো
“ আমি.. আমি আম্মুর ছেলে আমার পুচ্চু কই আন্টি। আমার পুচ্চুকে দিন। “
নার্স হেসে বললো,
“ তোমার আম্মু তোমার কোলেই আগে দিতে বলেছে। এই নাও তোমার বোন। “
নাহিয়ান চোখে পানি মুছলো। পরণে থাকা পাঞ্জাবিতে হাত মুছে নিলো। মুখে হাসি ফুটিয়ে সদ্য ভূমিষ্ট হওয়া তার পুচ্চুকে কোলে নিলো। নাহিয়ান হাসি দিলো। লালচে গাল দুটো তে চুমু দিলো। ঠান্ডা স্পর্শ পেয়ে বাচ্চা ঠোঁট উলটে কেঁদে দিলো। নাহিয়ান ঘাবড়ে গিয়ে বললো
“ পুচ্চু কাঁদে না। আমি তোমার ভাইয়া। কাঁদে না। আমি তোমায় অনেক ভালোবাসি পুচ্চু। “
বাচ্চাটি কী কিছু বুঝলো? কী বুঝলো বাচ্চাটি? যে একদম কান্না থেমে গেলো। তূর্য অস্থির হয়ে আছে। অস্থির ভাবে জিগ্যেস করলো,
“ নার্স হাউ ইজ মাই ওয়াইফ?”
নার্স হেসে বললো
“ইউর ওয়াইফ ইস অ্যাবসোলিউটলি ফাইন। উই উইল মুভ হার টু দ্যা কেবিন সুন। “
“ নার্স আই ওয়ান্ট সি হার রাইট নাউ। প্লিজ নার্স একটু দেখা করবো আমি। কথা বলবো না চোখের দেখা দেখতে চাই। “
নার্স বলার আগেই পিছন থেকে ড.সাবিনা এসে বললো
“ কুল ইয়াং ম্যান। মানছি বউকে ভালোবাসো। একটু সময় অপেক্ষা করো। আমরা কেবিনে সিফট করে নেই। ইউর ওয়াইফ ওয়াজ সো কারেজিয়াস। শি ওয়াজ ভেরি পেইশেন্ট। তোমার ওয়াইফকে খুব ক্রিটিকাল অবস্থায় নিয়ে এসেছিলে। লাস্ট স্টেজে এসে এমন পেশেন্টকে বাচানো দ্বায় হয়ে যায় আমাদের পক্ষে। বাট আল্লাহ ছিলেন বলে তোমার ওয়াইফ ফিরে এসেছে তোমাদের কাছে। “
তূর্য রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। ড. যতকিছুই বলুক তার মন যে মানছে না। এক পলক দেখার জন্য। আমেনা চৌধুরী বুঝলো ছেলের অবস্থা। তাই তিনি ড. সাবিনা কে বলল
“ মা একটু দেখা করতে দাও ওরে। ও শান্ত থাকতে পারবে না। ‘“
সাবিনা নিশ্বাস ফেলে বললো,
“ মাত্র ৫ মিনিট তারপর কেবিনে যখন দিবো তখন কথা বলতে পারবে। পেশেন্টকে স্পর্শ করা যাবে না এখন। “
তূর্য কী এতশত মানতে পারবে? সে তার নুড়ি ফুলকে এখন স্পর্শ করতে পারবে না? স্পর্শ না করলে তার র'ক্ত-ক্ষরণের হৃদয় ঠান্ডা হবে কী করে? তূর্য আর কথা বাড়ালো না। নাহিয়ান তূর্যের দিকে বাবুকে এগিয়ে দিয়ে বললো
“ বাবা দেখো আমার পুচ্চু কতো সুন্দর মাশাআল্লাহ। বাবা কোলে নাও পুচ্চুকে।
তূর্য বাবুকে কোলে নিলো। হাত অসম্ভব পরিমাণে কাপছে। এটা তার দ্বিতীয় সন্তান তাও এভাবে হাত কাপছে কেনো? তূর্য তার মেয়েকে কোলে নিয়ে কানে কানে আযান দিলো। তারপর পুরো চেহারায় অবলোকন করলো। নাক, ঠোট চোখ নীরার মতো। কপালে চুমু দিয়ে বললো,
“ আমার আম্মাজান। “
তূর্য আমেনা চৌধুরীর কাছে দিয়ে বললো
“ মা দেখো পুরো আমার ফুলের ডুবলিকেট। কতো মিষ্টি আমার আম্মাজান। “
আমেনা চৌধুরী বাবুকে কোলে নিলো। আদর দিলো। একে একে সবাই নিলো।
••
ধীরে ধীরে ধরণীর বুকে সূর্য হেলে পরছে। যার যার মতো সবাই তাদের নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে। দূরে মাগরিবের আজান প্রতিধ্বনি হচ্ছে। সাই সাই করে পাখির ঝাক উরে যাচ্ছে তাদের নীরে। আকাশের লাল কমলা আভা ফুটে উঠেছে।
কেবিন ৪০৩ নাম্বার কক্ষে নীরা শুয়ে আছে। তাকে ঘুমের ডোজ দেওয়া হয়েছে। সাথে স্যালাইন চলছে। নীরার পাশে তূর্য বসে আছে। তাকিয়ে আছে তার রমণীর দিকে। দূরে তাকিয়ে দেখলো তাদের মেয়েকে নিয়ে কারা কারি করছে। সিলেট থেকে সবাই এসেছে। লিপি, রিহান, রুশা, তিশা, রিজবি, রাজু হসপিটালে এসেছে বাকি সবাই চৌধুরী বাসায়। আমেনা চৌধুরীও চলে গিয়েছে। থাকতে চাইলেও থাকতে দেয় নি তূর্য বাসায় পাঠিয়ে দিয়েছে। সবাই যদি হসপিটালের মধ্যে থাকে তাহলে বাসায় থাকবে কে? বড়দের মধ্যে আছে শুধু আতিক শেখ আর শিমলা। তারা জোড় করেই থেকেছে একপ্রকার।
নাহিয়ান মুখ গোমড়া করে বসে আছে। তার পুচ্চুকে কোলে দিচ্ছে না। সবাই নিচ্ছে কোলে। নাহিয়ান বুকে হাত গুজে রিজবির কাছে এসে বললো
“ চাচ্চু আমার পুচ্চুকে আমার কাছে দাও। ও কান্না করে দিবে। আমার পুচ্চু কান্না করলে আমার ভালো লাগবে না। আর ওর কষ্ট হবে। “
রিজবি চোখ ছোট ছোট করে তাকিয়ে বললো,
“ বাব্বাহ এতো দরদ বোনের প্রতি। “
“ আমার বোন দরদ থাকবে না আমার। “
“ হইসে হইসে থাম। তোর পুচ্চুকে আমরা নিয়ে যাবো। “
“ আমার পুচ্চু তার ভাইয়াকে ছাড়া থাকতেই পারবে না।"
" ওরে বাবা তাই বুঝি। "
" হুম"
তূর্য রিজবির উদ্দেশ্যে বললো
" বাহিরে গিয়ে ঝগড়া কর। নীরাকে একটু ঘুমাতে দে "
রিহান চোখ ছোট ছোট করে বললো,
" ইসস কতো ঢং দেখবো এই জীবনে। যাচ্ছি আমরা সাথে তোমার মেয়েকে নিয়ে। "
" আমার মেয়েকে আমার কাছে দিয়ে যা। আর তোরা সব বের হো। "
রাজু মুখ বাকিয়ে বললো
" এই দে দে তার মেয়েকে কোলে দে। আমরা তো তার মেয়েকে নিয়ে যাবো। "
রিজবি ছোট বাবুকে তূর্যের কোলে দিলো। তারপর সবাই বের হয়ে গেলো বুঝি? উহু বের হয়নি। এরা হচ্ছে একেকটা বদের হাড্ডি। বড় ভাইকে জ্বালানো তাদের মধ্য কাজ। তূর্য কিছু বললো না। তূর্য মেয়ের দিকে অনিমেষ তাকিয়ে আছে। কথা বলছে না। একটু পর পর চুমু দিচ্ছে আর হাসছে। মেয়ের বাবা বলে কথা। কত দায়িত্ব এখন তার। নীরা পিট পিট করে চোখ খুললো। চোখের পাতা ভারি হয়ে আসছে। নাহিয়ান দেখতেই দৌড়ে তার আম্মুর কাছে আসলো। মায়ের হাত ধরে মৃদু স্বরে ডাকলো।
" আম্মু। "
নীরা চোখ ঘুরিয়ে তাকালো তার ছেলের দিকে। ছেলে যে তার পানে চেয়ে আছে। নীরা বাম হাত উঠিয়ে নাহিয়ানের মাথা হাত বুলিয়ে দিলো। ইশারায় বলল তার পাশে বসতে। নাহিয়ান বেডে উঠে বসতেই নীরা নাহিয়ানের মাথা নিজের বুকে রেখে কপালে আর মাথায় চুমু দিলো। চোখ বন্ধ করে শুয়ে রইলো। কিছুক্ষণ নাহিয়ানকে বললো,
" আব্বু তোমার পুচ্চুকে কোলে নিয়েছো? "
" হুম আম্মু আমি অনেক আদর করেছি। আমার পুচ্চু একটুও কান্না করে নাই। "
নীরা হাসলো। একে একে সবাই নীরার সাথে দেখা করলো কথা বললো। আতিক শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললো,
" মা ভালো আছিস এখন। খারাপ লাগছে না তো "
নীরা হেসে না বোঝালো। আতিক শেখের দিকে তাকিয়ে বললো
," নাতিন কে কোলে নিয়েছো বাবা। "
" হ্যা নিয়েছি। নাতিন আমার মেয়ের কার্বন কপি। "
এই বলে হেসে দিলো। নীরা চোখ ঘুরিয়ে তাকালো তূর্যর পানে। যে কিনা এখন তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। আর হাসছে। কি অদ্ভুত তার দিকে ফিরেও তাকাচ্ছে না।
নীরা শিমলার দিকে তাকিয়ে বললো,
" আম্মু কাছে আসো। "
শিমলা এগিয়ে যায়। নীরা উঠতে চাইলে শিমলা সাহায্য করে। নীরা শিমলার দিকে তাকিয়ে বললো
" নাতিন কে কোলে নিয়েছো আম্মু। "
শিমলা মাথা দুই পাশে নাড়লো। নীরার হাসি মুখ মলিন হয়ে গেলো। তাহলে কী এতদিন সব মিথ্যা ছিলো? মন থেকে তাহলে শিমলা কিছুই মেনে নেয় নি? মেনে নিলে তো ছোট নবজাতককে কলে নিত। নীরার মলিন মুখ দেখে শিমলা নীরার মাথা নিজের বুকে জড়িয়ে বললো
" আমি জানি তুই কী ভাবছিস। এটাই স্বাভাবিক। আমি তখন কীভাবে আমার নাতিনকে কলে নিতাম? আমার ইচ্ছা থাকলেও উপায় ছিলো না। তোর একেকটা চিৎকারে আমার শরীরে কাটা দিয়ে উঠেছে। তোকে এক পলক দেখতে মনে চাচ্ছিলো। এখন তুই সুস্থ আর তোর সামনেই আমার নাতিন কে কোলে নিবো। আমার একটা নাতি আরেকটা নাতিন বলে কথা।"
নীরার মলিন মুখে হাসি ফুটে উঠলো। নীরার বলার আগেই তূর্য বাচ্চাকে শিমলার দিকে এগিয়ে দিলো। শিমলা হাসি মুখে বাচ্চাকে কোলে নিলো। আদর করলো।

সময় যত যাবে মানুষ ততই বদলাবে। মানুষ পরিবর্তনশীল। শুধু একটু ধৈর্য ধরতে হয়।
শিমলার ক্ষেত্রেও হয়েছে তাই। শিমলা নিজের ভুল বুঝতে পেরে সৎ মেয়েকে কাছে টেনেছে। সৎ মেয়ের ঘরের মেয়েকে কোলে নিয়েছে।
শিমলা বাচ্চাকে নীরার কোলে দিয়ে বললো,
" এবার নিজের মেয়েকে কোলে নে। এখন তোর অনেক দায়িত্ব। দুই সন্তানের জননি তুই। "
নীরা হাসলো। শিমলা বাচ্চাকে কোলে দিয়ে কেবিন থেকে বের হয়ে গেলো। সাথে সবাই চলে যাচ্ছে একেক করে। রুশা নাহিয়ানকেও নিয়ে যায় তাদের সাথে। এবার থাকুক দুই নব পিতামাতা। তূর্য নীরার গা ঘেষে বসলো। এক হাত দিয়ে নীরার কোমর জড়িয়ে ধরলো আরেক হাত মেয়েকে আঁকড়ে ধরলো। নীরার ঘারে মুখ গুজে দিয়ে বললো,
" ফুল ভালোবাসি খুব। কখনো ছেড়ে যেয়ো না। তুমি চলে গেলে আমার জীবন শুকনো পাতার মতো হবে। যে আসবে পায়ের নিচে ধুমরে মুচরে মেরে ফেলবে। "
নীরা এক হাত তূর্যর চুলে হাত বুলিয়ে বললো,
" যাবো কোথায় আপনায় ছেরে। ভালোবাসি আমার লেদা বাচ্চাদের আব্বু। "
তূর্য মাথা উচিয়ে চোখ কুচকে তাকালো নীরার দিকে। নীরা হাসছে। তূর্য কিছু বললো না। তূর্য তার মেয়ের দিকে তাকিয়ে নীরার উদ্দেশ্যে বললো,
" আমার মেয়ের নাম কী রাখা হবে? "
" আহিয়ানা চৌধুরী রুস্মিতা। "
" তুমি নাম ভেবে রেখেছিলে? "
" না, আমার ছেলে তার পুচ্চুর নাম ভেবে রেখেছে। আমিতো শুধু এন্ডিং দিলাম। "
" আমার আর তোমার ভালোবাসার অস্তিত্ব আহিয়ানা চৌধুরী রুস্মিতা। "

চলবে.........

♦ আজকে একটা পর্ব দেওয়ার জন্য অনেকেই বলেছিলেন। ইনবক্স প্রায় ভরে উঠেছে। আজকে একটা পর্ব প্লিজ প্লিজ প্লিজ। তাই দিলাম আমার পাঠক পাঠিকার কথা রাখলাম। ইনশাআল্লাহ কাল এন্ডিং হবে। আজকের পর্ব কেমন হইসে জানাতে ভুলবেন না। গল্পতো শেষ এক টা মাত্র বাকি। এখনো কি আমি একটা রিয়েক্ট কমেন্ট আশা করতে পারি না আপনাদের কাছে? একটু রেস্পন্স দিন আমায় 😊) ♦

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 42 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন