'শালিকা হতে গিয়ে বউ হয়ে গেলেন। বাহ! চমৎকার ট্রানজিশন।'
নববিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে রাগে অপমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো অনু। অনুকে চুপ থাকতে দেখে রিজভী তারদিকে ঝুকে বললো,
---' আমার সাথে গেম খেলার পরিণতি কি হতে পারে ধরণা আছে? না থাকলে সমস্যা নেই। ইউ ডোন্ট নো আই এম দ্য বেস্ট গেম মেকার।'
রিজভী কি বলছে অনুর বোধগম্য হচ্ছে না। কিছু বলতে যাবে কিন্তু তাকে থামিয়ে দিয়ে রিজভী বললো,
---'নীলাকে পালাতে হেল্প করে ঠিক কাজ করিসনি মোটেও। আচ্ছা তুই কি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছিস? নাকি তোর কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছিল? চাচাতো বোন থেকে হবু শালিকা আর এরপর এক লাফে বউ হওয়ার এই শর্টকাট ওয়েটা নিশ্চয়ই আগে থেকেই প্ল্যান করা ছিল, তাই না?'
অনু যেন এবার আকাশ থেকে পড়লো। অনু যে ওর বোন নীলাকে পালাতে সাহায্য করেছে এটা রিজভী কি করে জানলো অনুর মাথায় ঢুকছে না। কিন্তু এর সাথে লোকটা অনুকে ভুল বুঝছে এটাও ও বুঝলো। কিন্তু নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন মনে করলো না। রিজভী যেহেতু জেনে গেছে তাই অনুর ভয় লাগলো, রিজভী যদি সবাইকে বলে দেই? তখন তো অনু পালনানোর পথও খুজে পাবে না। গাড়িতে এসি চললেও অনুর কপাল ঘামতে শুরু করেছে। ও জানালার দিকে তাকিয়ে মুখ লুকানোর চেষ্টা করলো। কিন্ত গাড়ির কালো কাঁচের প্রতিফলনে রিজভীর সাথে চোখাচোখি হয়ে গেলো। অনু ভয় টুকু আড়াল করে বললো,
---' আমি আমার বোনের খুশির জন্য যা-কিছু করতে পারি। আপনাকে বিয়ে করার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার ছিলো না। শুধুমাত্র দুই পরিবারের সম্মান বাচাতে; বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। ব্যাস এইটুকুই।
রিজভী হঠাৎ অনুর হাতটা শক্ত করে ধরে হেঁচকা টানে ওর দিকে এগিয়ে আনলো। অনুর খুব কাছাকাছি মুখ নিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস অনুর গালে আছড়ে পড়ছে। রিজভীকে দেখে অনুর ভীষণ ভয় লাগছে কেন জানি।
রিজভী বললো,
---' আমি তোকে সিচুয়েশনে পড়ে বিয়ে করেছি এটা ভুলেও ভাবিস না।
---' কি বোঝাতে চাচ্ছেন আপনি.?
রিজভী অনুর মুখে ওপর ফু দিয়ে হম্ভীর কন্ঠে বললো,
---' খুব লোভ না আমার বউ হবার। এখন প্রতি সেকেন্ড তোর শখ পূরণ করার দায়িত্ব আমার। আমি যে কতোটা ভয়ংকর তা হাড়েহাড়ে টের পাবি। জাস্ট ওয়েট এন্ড সি, আমি তোর লাইফটা কতটা কমপ্লিকেটেড করে দিই।'
---' আমিও তালুকদার বাড়ির মেয়ে। আমার গায়ে ফুলের টোকা দিলে আমিও চুপ থাকবো না।
---' তাহলে আমিও সবাইকে বলে দেবো নীলাকে পালাতে তুই সাহায্য করেছিস। আর তারপর কি হবে সেটা তোর খুব ভালো করে জানা আছে।
অজানা এক ভয়ে অনু কুঁকড়ে গেল। রিজভী তার থেকে কিছুটা দূরে সরে বসল; দুজনের মাঝেই এখন এক থমথমে নীরবতা। সম্পর্কের দিক থেকে রিজভী অনুর চাচাতো ভাই, তবে তাদের পারিবারিক সমীকরণ কিছুটা ভিন্ন। অনুর দাদা রেজাউল তালুকদারের দুটি বিয়ে ছিল। রিজভী হলো প্রথম পক্ষের নাতি, আর অনু দ্বিতীয় পক্ষের।
অনু তার বাবা-মায়ের সাথে ঢাকায় থিতু হলেও, রেজাউল তালুকদার তার প্রথম পক্ষের সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। মূলত দাদার ইচ্ছাতেই রিজভীর সাথে নীলার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের দিন নীলা পালিয়ে যাওয়ায় একপ্রকার বাধ্য হয়েই অনুকে সেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। তদুপরি, নীলাকে পালিয়ে যেতে অনু নিজেই সাহায্য করেছিল—এই অপরাধবোধ আর ভয়ে বিয়েতে জোর গলায় অমত করার সাহসটুকুও তার ছিল না।
অনু যতটুকু জানে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি শেষ করে রিজভী গতানুগতিক ধারায় কোনো গবেষণাগারে নিজেকে আবদ্ধ রাখেনি। বরং নিজের অর্জিত জ্ঞানকে পুঁজি করে বিদেশে গড়ে তোলে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। কয়েক বছর পর দেশে ফিরে সে প্রতিষ্ঠা করে তার স্বপ্নের প্রজেক্ট—'RZ Pharmaceuticals'। অত্যাধুনিক প্রযুক্তি আর গুণগত মানের কারণে বর্তমানে দেশ-বিদেশের বাজারে তার কারখানার ওষুধের ব্যাপক চাহিদা।
ব্যক্তি হিসেবে রিজভী ভীষণ জেদি আর বদরাগী। রিজভী অনুর সাথে কি করবে সেই চিন্তায় ঘেমে উঠছে সে। একটু আগেই যে হুমকি ধামকি দিলো; তা ভেবেই অনুর বুক কাঁপছে। এসব দুশ্চিন্তার মাঝেই ক্লান্তিতে সিটে মাথা এলিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়ল, টেরই পেল না। বাইরে সন্ধ্যা নেমেছে; ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে এখনো অনেকটা পথ বাকি।
তিন ঘন্টা পর গাড়ি এসে থামলো তালুকদার বাড়ির সামনে। বাড়িটি বনেদি জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। সুবিশাল বাড়ির পুরোটাই সাদা রঙের। বাড়ির বড়ো ছেলের বিয়ে উপলক্ষে ডেকোরেশনের কোনো কমতি রাখা হয়নি।
রিজভী গাড়ি থেকে নেমে সোজা হাটতে থাকলো। পেছন থেকে রেজাউল তালুকদার ধমকে উঠে বললেন,
---'নাতবউকে না নিয়ে কোথায় যাচ্ছো তুমি। বাড়িতে আত্মীয় স্বজনেরা আছে সিংক্রিয়েট করো না।
তার ধমকে রিজভী ফিরে এসে ঘুমন্ত অনুকে ডাকতে গেলে রেজাউল তালুকদার আবার তাকে ধমক দিলেন।
---'এভাবে ঘুমের মানুষকে কেউ ডাকে। তাছাড়া এই বাড়ির একটা নিয়ম আছে; যাও নতুন বউকে কোলে করে নিয়ে যাও।
রিজভী সোজা হয়ে দাড়ালো। দাঁত কিড়মিড় করে বললো,
---' সা'উ'য়া'র বউ আমার। আমি কোলে নিতে পারবো না। পারলে তুমি কোলে নিয়ে আসো।
একথা বলে সে হাটা ধরলো। অনেকটা চলে যাবার পরও দাদাজান তাকে ডাকলো না দেখে পেছনে ফিরে তাকালো। কিন্তু যা দেখলো তাতে সে মোটেও প্রস্তত ছিলো না। বিস্ময়ে তার চোয়াল ঝুলে পড়লো। সত্যি সত্যি রেজাউল তালুকদার ঘুমন্ত অনুকে পাজা কোলে করে হেটে আসছেন। বয়স বাড়লেও শক্তি একটুও কমেনি তার। বাড়িতে কিছু ডেকোরেটরের লোক ছিলো সাথে কিছু গেস্ট। রেজাউল তালুকদারের কোলে বউ সাজে অনুকে দেখে তারাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাদের সবাইকে উপেক্ষা করে রেজাউল তালুকদার রিজভীর কাছে এসে কোনো কথা ছাড়াই রিজভীর কোলে অনুকে গছিয়ে দিলেন। ঠেস মেরে বললেন,
—"অর্ধেক পথ এগিয়ে দিলাম। বাকি অর্ধেক পথ যদি না যেতে পারিস তবে রোজ কলিকাতা হারবাল দুবেলা করে খাবি। কাজে দেবে।
রিজভী যতোই ঘারত্যারা, রাগী আর ছন্নছাড়া টাইপের ছেলে হোক! কারোর কথা না মানলেও রেজাউল তালুকদারের কথা সে কিঞ্চিৎ মানে। ও চুপচাপ অনুকে নিয়ে হাটা ধরলো। তবে চিমটি কেটে অনুর ঘুম ভাঙিয়ে দিলো। ঘুমঘুম চোখে অনু একবার রিজভীর দিকে তাকালো। যেন সে এই জগতে নেই।
রিজভীদের বাড়ির মেন দরজার একটু আগে মার্বেল পাথরের চারটা সিড়ি বাধে। ও অনুকে পাজা কোলে নিয়ে সিড়িগুলো পাড় করার সময় বেখেয়ালে হোচোট খেয়ে উল্টে পড়লো। ঘুমে কাদা অনুর যেন এবার টনক নড়লো। ভয়ে ওমাগো বলে চিৎকার করলো সে। রিজভী ব্যাথায় চোখমুখ খিচে রইলো।
দড়জার কাছে বাড়ির বউ, ছেলে-মেয়েরা আগে থেকেই বড়নডালা নিয়ে দাড়িয়ে ছিলো। এইসব রেজাউল তালুকদারেরই আদেশ। বিয়েটা যেভাবেই হোক। এ বাড়ির বউ যেহেতু হয়েছে তাকে তার প্রাপ্য মর্জাদা দেওয়া উচিৎ। কিন্তু
এই দৃশ্য দেখে তারা বিরক্ত হলেন বেশ। এগিয়ে গেলেন তাদেরকে তুলতে। রেজাউল তালুকদার রিজভীর হাত ধরে টেনে তুলতে তুলতে ফের ঠেস মেরে বললেন,
'বিয়ে করবো না বিয়ে করবো না বলা ছেলেটাও বউয়ের ছোয়া পেয়ে দুর্বল হয়ে গেলো। ছিঃ!
রিজভী উত্তর দিলো না। শুধু ব্যাথায় কটমট করে তাকিয়ে থাকলো। কোনোরকম সোজা হয়ে দাড়াতেই রিজভী একা গটগট করে বাড়ির মধ্যে ঢুকে গেলো। প্রত্যেকেই নিশ্বব্দে তা দেখলেন।
অতঃপর তাদেরকে আর একসাথে বরণ করে মিষ্টিমুখ করানো হলো না। অনুর শাশুড়ি মার্জানা তালুকদার অনুকে একা বরণ করে গৃহ প্রবেশ করালেন। অনুও চুপচাপ দেখে গেলো সবটা।
,
রাত তিনটা। রিজভীর ঘরে অনু পাথর হয়ে বসে আছে। ওর শাশুড়ী বিয়ের ভারী লেহেঙ্গা বদলে একটি মেরুন কালারের জামদানি শাড়ি পড়িয়ে দিয়েছে। সোনার গহনাগুলো অনু খুলে বেডসাইড টেবিলে রাখলো। যা গরম পড়েছে! তার ওপর চারদিকে কাঁচা ফুলের তীব্র সুবাসে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। একঘন্টা আগে ওকে একপ্রকার জোর করেই রিজভীর ঘরে দিয়ে গেছে। কিন্তু ঘরে রিজভী নেই,ভালোই হয়েছে একদিকে। এদিকে নতুন যায়গায় ঘুমও আসছে না। এ বাড়িতে আসার পর থেকে রিজভীর দেখা পায়নি অনু। তবে এই বাড়ির কেউই অনুকে উদ্ভট প্রশ্ন করে বিব্রত করেনি। এইজন্য তেমন একটা সমস্যাও হয়নি।
হঠাৎ বাগান থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো। তারপর আবার। কৌতূহল দমাতে না পেরে অনু দৌড়ে বেলকনিতে গেল। দোতলার এই ঘর থেকে বাগান স্পষ্ট দেখা যাচ্ছে। কৃত্রিম অস্পষ্ট আলোর নিচে যা ঘটছে, তা দেখে ওর হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। পুকুরঘাটের রিজভী দাঁড়িয়ে আছে—হাতে একটা ধারালো চাপাতি। সে উন্মাদের মতো একাধারে কাউকে কোপাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবিটা ক্রমশ রক্তাক্ত হয়ে উঠছে। তবুও সে থামছে না। এক পৈশাচিক তৃপ্তিতে সে বারবার আঘাত করে চলেছে। বাগানে আর কেউ নেই, যেন এই বীভৎসতা দেখার জন্য কেবল সাক্ষী হিসেবে আকাশ আর বাতাসকে রাখা হয়েছে। চারপাশে বড়ো বড়ো আম গাছ, যার কারণে সামনের ঘটনা অনেকটাই অস্পষ্ট। অনু ভয়ে তার জিহ্বা দিয়ে গাল ঠেলে চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বের হলো না। একবার ভাবলো ভুল দেখছে হয়তো। কিন্তু না।
সে আর স্থির থাকতে পারল না। টলমলে পায়ে ঘর থেকে বেরিয়ে গেলো। বাড়ির সবাই এখন গভীর ঘুমে। অনু দৌড়ে বাগানে গিয়ে রিজভীর ঠিক পেছনে দাঁড়াল। তার দুচোখে এখন ভয় আর ঘৃণার লাভা বইছে। নিচে তাকিয়ে দেখল, একটি ছিন্ন মস্তক কয়েক হাত দূরে ঘাসের ওপর গড়িয়ে আছে। থেঁতলে যাওয়া সেই মুখটা চিনতে পারলো না। কিন্তু অনেক পরিচিত একটা কানের দুল চিনতে অনুর একটু সময় লাগল—ওটা ওর বোন নীলার দুল; চেনা মাত্রই অনুর শীরদাড় বেয়ে শীতল রক্তশ্রোত বয়ে গেলো। নিজের বড় বোনের এমন বীভৎস অবস্থা দেখে অনু দুহাতে মুখ চেপে আর্তচিৎকার করে উঠল। কিন্তু রিজভী নির্লিপ্ত। সে মৃতদেহটাকে ছিন্নভিন্ন করতে এতটাই মগ্ন যে, অনুর উপস্থিতি তাকে টলাতে পারল না। যদিও সে অনেক আগেই টের পেয়েছে অনু এসেছে।
অনু এগিয়ে গিয়ে বোনের ছিন্ন মাথাটার কাছে এগিয়ে গেলো। সর্বশক্তি দিয়ে ডাকলো.
---' আ..আপু!
পরক্ষণেই এক বিভৎস আর্তচিৎকার দিলো সে।
অনুর সেই করুন চিৎকারে আম গাছে বসে থাকা লক্ষী পেঁচা দুটো ভয়ে ডানা ঝাপটে উড়াল দিলো। রিজভীর মধ্যে কোনো হেলদোল হলো না। অনু ভঙ্গুর গলায় চিৎকার করে বললো,
---'দোহায় লাগে, দয়া করে থামুন এবার। শেষ চিহ্নও রাখবেন না দেখছি। জানোয়ার কোথাকার!'
রক্তমাখা চাপাতিটা হাতে নিয়ে ধীরলয়ে অনুর দিকে ফিরল রিজভী। তার চোখে তখনো খুনের নেশা টগবগ করছে। রিজভীর চোখে মুখে রক্তের ছিটা। এই রিজভীকে অনু চিনতে পারছে না, কেমন ভয়ংকর লাগছে। ও হাঁপাতে হাঁপাতে দ্বিধায় পড়ে প্রশ্ন করলো,
---' এ..এটা কে?
---' নিজের বোনকে চিনতে পারছো না? হাউ ফানি।
অনুর মুখ থেকে কথা বের হলো না। মাথাটা কেমন ভনভন করছে। হাতপা কাপছে অসম্ভব ভাবে।
রিজভী শান্ত কন্ঠে বলল,
----' এটা তো যাস্ট ট্রেইলার, তাতেই অনু সোনা হাঁপিয়ে উঠলো? এভাবে তো জমবে না ডার্লিং।
কান্নার তীব্রতায় অনু ঘেমে নেয়ে একাকার। নিশ্বাস ভারি হয়ে আসছে। কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। রিজভী চোয়াল শক্ত করে অনুর সামনে হাটু গেড়ে বসলো। সে চাপাতিটা মাটিতে ফেলে দিয়ে অনুর চিবুক সজোরে চেপে ধরল। ব্যথায় অনুর চোখ ফেটে জল আসার উপক্রম। রিজভী চাপা স্বরে ফুঁসে উঠল,
---'পাপ যে করে আর পাপিকে যে সাহায্য করে দুজনেই সমান পাপী। পাপকারী তো শাস্তি পেয়েছে কিন্তু সাহায্যকারীর যে পাওনা থেকে গেলো। তবে তোমার পাওয়নাটা যে আমি একবারে মেটাবো না। কিস্তিতে কিস্তিতে মেটাবো। কিন্তু সুধে আসলে কোনদিনও মিটবে না।'
রিজভীর হুমকিতে অনু ভয় পেলো না। উল্টো সবচেয়ে প্রিয় কাওকে হারানোর শোকে বুকের মধ্যে কেমন জানি যন্ত্রণা হচ্ছে। যার সুখের দিকে তাকিয়ে অনু নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে দিলো। সোই বোনই যে সুখের দ্বারে গিয়ে আয়ু ফুরালো। অনুর মস্তিষ্কে এখন কালবৈশাখী বইছে।
ও ঘৃণাভরে নিজেকে ছাড়িয়ে নিল। পাশে পড়ে থাকা চাপাতি তুলে নিয়ে রিজভীর দিকে তেড়ে গেলো। কিন্তু রিজভীর বলিষ্ঠ দেহের কাছে অনু একটা বিড়াল ছানার ন্যায়। রিজভী কায়দা করে অনুর হাত ধরে ফেললো। সজোরে ধাক্কা দিয়ে ওকে মোটা আম গাছের সাথে সেঁটে ধরল। গাছের খসখসে ছালের ঘষায় অনুর পিঠ জ্বলে উঠল। নিজেকে ছাড়াতে চেয়ে কান্না জড়ানো কন্ঠে বলল,
---' পাপ আপনি করেছেন। আমার বোন কোনো পাপ করেনি। ভালোবাসা কোনো পাপ না। ছাড়ুন আমাকে। আপনাকে আমি খুন করে ফেলবো। কেন করলেন এমনটা, বলুন। বলুননা।
রিজভী নির্বাক। মনে মনে আওড়ালো..
---' পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ ভালোবাসা।.. সবচেয়ে দূর্লভ জীনসও ভালোবাসা।
অনু শব্দ করে কেঁদে উঠলো। রিজভীর মধ্যে কোনো হেলদোল হলো না। শান্ত হয়ে অনুর উন্মাদনা দেখতে থাকলো। অনু জোর গলায় বললো,
---'আমি আপনার নামে মামলা করবো। আপনাকে জেলের ভাত যদি না খাইয়েছি তাহলে আমার নামও অনু না।'
অনুর ছটফটানি থামছে না। সে নিজেকে ছাড়াতে চাইলো, কিন্তু রিজভী ওর দুই হাতের কবজি এক হাতে মুচড়ে ধরে মাথার ওপর চেপে ধরল। অন্য হাতে র*ক্তমাখা চাপাতিটা নিল। ধারালো ফলার সেই শীতল অংশটা অনুর গলার ঠিক মাঝখান বরাবর ধরে সে শান্ত স্বরে বলল,
---' একটা পোচ দিয়ে দেই? ধড় থেকে মাথাটা একেবারে আলাদা হয়ে যাক।
অনু ভীষণ কাঁপছে। জড়িয়ে আসা গলায় সে পালটা জবাব দিল,
----' আপনাকে ফাঁসির দড়িতে না ঝুলিয়ে মরলে আমার যে পাপ হবে!
রিজভী তাচ্ছিল্যের হাসি হেসে দাঁতে দাঁত চেপে ফুঁসে উঠল,
----' আজ পর্যন্ত কারো বা*লে এতো শক্তি জন্মায়নি যে আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে। বা*ড়া করবি তুই আমার! যা, দেখি কোন থানার ওসি তোর কেস হ্যান্ডেল করে। কেউ বিশ্বাস করবে না তোর কথা।
অনু গাছের সাথে সিটিয়ে দাড়িয়ে থেকেই তর্ক করতে লাগলো। গলার জোর একটুও কমলো না। কিন্তু হঠাৎ একটা ভয়ংকর দৃশ্য অনুর চোখে পড়লো। সেদিকে তাকিয়েই বিভৎস চিৎকার করে উঠলো। গাছের ডালে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে একটা মানুষকে। তার বুক চিরে হৃদপিণ্ডটা যেন খুবলে বের করে আনা হয়েছে। গায়ের চামড়া ছিলে ফেলা হয়েছে অবর্ণনীয় নিষ্ঠুরতায়। অনু আর দাঁড়িয়ে থাকতে পারল না, ঘাসের ওপর ধপ করে বসে পড়ল। রিজভীর বেখেয়ালে ধাড়ালো চাপাতি অনুর গলায় লেগে কিঞ্চিৎ অংশ কেটে গেলো। সেখান থেকে সামান্য রক্ত গড়িয়ে পড়লো। কিন্তু অনু কিছু অনুভব করলো না। ভয়ে জড়োসড়ো হয়ে আঙুল দিয়ে ইশারা করে বললো,
---'ও..ওটা কি?'
রিজভী এবার বুঝলো অনুর ভয়ের আসল কারণ। একটা লম্বা শ্বাস ফেলে বললো,
---'তোর পেয়ারি আদি ভাই।
অনু বিস্ফোরিত নয়নে রিজভীর দিকে তাকালো। একটা মানুষ এতোটা পাষাণ কি করে হতে পারে। এই জানোয়ারটাই কীনা বর্তমানে অনুর স্বামী। ভাবতেই ঘৃণা করছে। অনুর এতোক্ষণ বিশ্বাস হচ্ছিল না যে এটা ওর বোন। কিন্তু আদি ভাইকে দেখে অনুর খুব কষ্টে বিশ্বাস করতে হলো, যে এইটাই ওর নীলা আপু। কিন্তু নীলা আপু তো বলেছিল আদি ওর সুখের ওষুধ, আদিকে ছাড়া নীলা ভালো থাকবে না তাহলে এ কেমন ভালো থাকা? অনু স্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো সেদিকে। এতো অপূর্ণতা নিয়ে কেউ চলে যায় বুঝি? অনু ঘাসের ওপর কুঁকড়ে বসে আছে, ওর হাত দুটো ঘাসগুলো খামচে ধরে কিছু হিসাব মেলাতে থাকলো।
রিজভী অনুর দিকে তাকিয়ে উপহাস করে হাসলো। বিদ্রূপের সুরে বলল,
----' আরে, কান্না থেমে গেলো কেন অনু সোনার? এই কয়েক মিনিটে বোন-দুলাভাইয়ের মৃত্যুর শোক শেষ হয়ে গেলো বুঝি? শোকের সময় ক্ষণস্থায়ী হওয়ায় ভালো বুঝেছো। এখনও পুরোটা জীবন পরে আছে রিজভী তালুকদারের সংসার করার জন্য। আশা করি অনেক সুখে কাটবে সংসার জীবন।
অনু তেড়ে গেলো রিজভীর দিকে। পাঞ্জাবির কলার চেপে ধরে বললো,
---'একটা জানোয়ারের সঙ্গে আমার বিয়ে হয়েছে ভেবেই ঘৃণা হচ্ছে নিজের তকদিরের ওপর। আপনার মতো জানোয়ারের সাথে, সংসারের লাল সালাম জানাই! ডিভোর্স চাই আমি।'
রিজভীর কপালের শিরাগুলো রাগে দপদপ করছে। কলার ধরা তার একদম পছন্দ না। আর চুনোপুঁটি মেয়ে তাই করছে! অনুকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সে হিসহিসিয়ে বলল,
---'তোমার সাথে তো এখনো কিছু করিইনি, তাতেই ঘৃণা করছো। এখন থেকে যা যা করব না, ঘৃণা করেও কূল পাবে না মিসেস তালুকদার।'
----'আমার বোনকে এমন নৃশংস ভাবে হত্যা করেও বলছেন কিচ্ছু করেননি।'
----'এইগুলা খুবই সামান্য।'
অনু ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। শ্বাস প্রশাস ভারি হয়ে আসছে। বুকের মধ্যে যেন কেউ খামচে ধরে বার বার ক্ষতস্থানে সুচ ফোটাচ্ছে। ও হাহাকার মেশানো গলায় সে বলল,
---'কেন ওদের এক হতে দিলেন না? হাতের নাগালে থাকা প্রাপ্তির খাতা ওদের কাছে এভাবে দুর্লভ করে দিলেন! অভিশাপ দিচ্ছি আপনাকে—আপনি কোনোদিন কারও ভালোবাসা পাবেন না। প্রিয় মানুষের ঘৃণার আগুনে আপনি তিল তিল করে দগ্ধ হবেন। ভালোবাসার কাঙাল হয়ে দুমড়ে-মুচড়ে যাবেন। মানুষের দীর্ঘশ্বাসেরও অভিশাপ আছে, তাতে আপনিও ধূলিসাৎ হয়ে যাবেন।
রিজভীর চোয়াল শক্ত হয়ে গেল। সে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে অনুর হাতটা এমনভাবে ধরল যে তার নখগুলো নরম চামড়া ভেদ করে বসে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল,
---' দিস ফ*কিং লাভ। ওইসব আবর্জনা আমার জীবনে দরকার নেই।
কথাটা শেষ করেই সে অনুকে হিড়হিড় করে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। মাঝরাতের নিস্তব্ধতা চিরে অনু চিৎকার করতে লাগল, কিন্তু সেই আরণ্যক নিস্তব্ধতায় তার চিৎকার কেউ শুনল না। চলতি গাড়ির মধ্যেই কিছুক্ষন ধস্তাধস্তি চললো ওদের। ত্রিশ মিনিট পর গাড়ি লোকালয় ছাড়িয়ে নদীর ধারের এক জনমানবহীন জায়গায় এসে থামল। হেরে যাওয়া সৈনিকের মতোই অনু এতক্ষণে শান্ত হয়ে গেছে। রিজভী দরজা খুলে ওকে হ্যাঁচকা টানে নামিয়ে দিল। গাড়ির হেডলাইটের আলোয় জীর্ণ সাইনবোর্ডে যায়গাটার নাম দেখতেই অনু আঁতকে উঠলো। তড়াক দৃষ্টি ঘোরালো রিজভীর দিকে। অনুকে কিছু বলার সুযোগ দিল না রিজভী। হ্যাঁচকা টানে ধাক্কা দিয়ে ফেলে দিল অনুকে। শান্ত কণ্ঠে বলল,
---' এনজয় ইওর সোহাগ রাত।'
চলবে......
_______
#ভায়োলেন্ট_অবসেসন
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
#পর্বঃ০১
এটা আমার প্রথম গল্পই বলা চলে। আপনারা রেসপন্স করলে গল্পটি নিয়মিত দেওয়া হবে।
[⚠️সতর্কীকরণ ⚠️
এই গল্পটি মূলত ডার্ক রোমান্স এবং সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। যাদের অতিরিক্ত রাগচটা নায়ক পছন্দ গল্পটা তাদের জন্য। গল্পের কাহিনী ও চরিত্রের প্রয়োজনে এখানে চরম ক্রোধ, ভায়োলেন্স এবং নেতিবাচক চরিত্রের চিত্রায়ন করা হয়েছে। গল্পে বিভিন্ন স্থানে নৃশংস বর্ণনার অবতারণা করা হবে। যাদের এ ধরনের বিষয়বস্তু বা ভায়োলেন্স যারা সহঢ করতে পারেন না, তাদের গল্পটি এড়িয়ে যাওয়ার অনুরোধ রইল।
⛔গল্পের কাহিনী, চরিত্র এবং ঘটনাপ্রবাহ সম্পূর্ণ কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।⛔]