ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 30

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩০
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫

সকাল তখন পৌনে দশটা। কোহিনূর মলের ২৩ তলার বোর্ড রুমে কাচের দেয়াল ভেদ করে সকালের কড়া রোদ এসে পড়েছে। ডিম্বাকৃতি মিটিং টেবিলে পিনপতন নীরবতা। সারি সারি আর্গোনোমিক চেয়ারে মেরিডিয়ান গ্রুপের এমডি আমজাদ চৌধুরী আর মলের উকিল বাকি সবাই চুপচাপ বসে আছেন। টেবিলে রাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর প্রি-অ্যাপ্রুভাল ফাইল, যেখানে রিজভীর ১৫০০ কোটি টাকার ট্যাক্স পেইড ফান্ডের প্রতিটি পাই-পয়সার বৈধ সোর্স ডিক্লেয়ার করা আছে। মিটিং টেবিলের একদম মাথার দিকে লম্বা চেয়ারে আয়েশ করে বসে আছে রিজভী। আমজাদ চৌধুরী সেই তখন থেকে চুক্তিপত্র নিয়ে চুপচাপ বসে আছেন, সই করার নামগন্ধ নেই। রিজভী এবার কলম দিয়ে টেবিলে মৃদু টোকা দিল। তাতেই আমজাদ চৌধুরী আতঙ্কিত চোখে রিজভীর দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিললেন। কণ্ঠ কিছুটা গম্ভীর করে বললেন,

— “দেখুন, এভাবে ক্ষমতা দেখিয়ে থ্রেট দিয়ে মলটা কিনে নিতে পারেন না আপনি। এটা আমার তরফ থেকে দেওয়া আমার ওয়াইফের প্রথম উপহার।”

তাঁর কথায় পাশ থেকে তাঁর স্ত্রী কোহিনূর চৌধুরী তপ্ত শ্বাস ফেললেন। তিনি এই মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান। মলটা তার হাসবেন্ডের কাছ থেকে পাওয়া প্রথম উপহার। কে চাই নিজের স্বামীর দেওয়া প্রথম উপহার খোয়াতে? রিজভীর কাজে তিনি মোটেও সন্তুষ্ট নন। কিন্ত রিজভী যেসব কলকাঠি নেড়ে রেখেছে এবং হুমকি দিয়েছে তাতে তারা বাধ্য মলটা বিক্রি করার জন্য। রিজভীর এই বিশাল ফান্ডের এক টাকাও কালো টাকা নয়; সবটাই ক্লিন এবং হোয়াইট মানি। ফলে আইনিভাবে তাকে আটকানোর কোনো পথ নেই।

রিজভীর চোখেমুখে বিন্দু পরিমাণ অনুভূতির ছিটেফোঁটা নেই। সমুদ্রের মতো উত্তাল নীল চোখজোড়ায় কেবল শীতলতার চাদর বিছানো। পুরুষালি কালচে বাদামি ঠোঁটের কোণে বাঁকা হাসি। রিজভী শীতল কণ্ঠে বাক্য ছুড়ল,

--- “উকিল রেডি, আমার ১৫০০ কোটি হোয়াইট মানিও রেডি। আপনিও রেডি হন... নয়তো আমি রেডি হলে তছনছ করে দেবো সব কিছু।”

রিজভীর ঠান্ডা হুমকিতে বোর্ড রুমের নীরবতা আরও গাঢ় থেকে গাঢ় হলো। ক্ষোভ ও মেজাজ হারিয়ে অবশেষে মিসেস কোহিনূর চৌধুরী চুক্তিপত্রে সিগনেচার করে দিলেন। এরপর বাধ্য হয়ে এমডি আমজাদ চৌধুরীও নিজের সইটা বসিয়ে দিলেন।ঠিক সকাল ১০ট বাজার সাথে সাথে সাথে রিজভী তার ল্যাপটপের দিকে তাকিয়ে ইয়ারবাডসের সাহায্যে কাউন্টার ব্যাংকের হেড অব ট্রেজারিকে বলল,
— “ক্লিন ফান্ড রিলিজ করাও।”

রিজভী একটু থেমে আমজাদ চৌধুরীকে বললো,

--- “১০টা বাজলেই ব্যাংকের সিকিউরড চ্যানেলে টাকা হিট করবে। দ্রুত করুন। আমার হাতে সময় কম।

— “এতগুলো টাকা অগ্রিম দিয়ে আপনার অনেক টাকা আছে, সেটাই প্রমাণ করতে চাচ্ছেন?”

রিজভী ফিচেল হেসে জবাব দিলেন,
— “দেখা শেষ হলে দয়া করে কু-নজর দিয়ে আমার টাকা কিছু কমিয়ে দেন। দেখি আপনার কু-নজরের জোর বেশি, নাকি আমার টাকার।”

রিজভীর উত্তরে আমজাদ চৌধুরী মুখের ভাষা হারিয়ে ফেললেন।

পরবর্তী দুই ঘণ্টা চলল তীব্র স্নায়ুযুদ্ধ। যেহেতু ফান্ড বিশাল, তাই ব্যাংকিং চ্যানেলে BFIU-এর ফাইনাল ভেরিফিকেশন টিম ফান্ডের পেপারস মেলাতে শুরু করল। কিন্তু রিজভীর লিগ্যাল টিমের নিখুঁত পেপারওয়ার্ক এবং ফান্ডের শতভাগ বৈধতার কারণে বেলা ১১:৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত গ্রিন সিগন্যাল চলে এল।

তখন দুপুর ১২টা বাজার এক সেকেন্ডের মাথায় মিসেস কোহিনূর চৌধুরীর এনক্রিপ্টেড ফোনে সেন্ট্রাল ব্যাংকের সিকিউরড মেসেজ টোন বেজে উঠল—এস্ক্রো অ্যাকাউন্টের মাধ্যমে ১৫০০ কোটি টাকা সাকসেসফুলি ক্রেডিট হয়েছে।

দুই পক্ষের প্রধান উকিল তখন রেজিস্ট্রি অফিস থেকে আসা ফাইনাল স্যাটিসফাইড কপি এবং মালিকানা হস্তান্তরের সার্টিফাইড পেপারগুলো দ্রুত মিলিয়ে নিলেন। সব ঠিকঠাক দেখে উকিল ফাইলটা রিজভীর দিকে এগিয়ে দিয়ে বিনীতভাবে বললেন,
--- “কংগ্রাচুলেশনস স্যার। ফুল পেমেন্ট এবং বিএফআইইউ ক্লিয়ারেন্সের পর মলের আইনি সার্টিফাইড কপি এখন সম্পূর্ণ রেডি।"

রিজভী দলিলের ফাইলটা হাতে নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়াল। ঠান্ডা গলায় বলল,
--- “মেরিডিয়ান কোহিনূর সিটি এখন থেকে ‘অনুরিমা তালুকদার অনু’র নামে। হুমম..নামটাও পরিবর্তন করার দরকার।”

আমজাদ চৌধুরী রিজভীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ কন্ঠে বললেন,
— “উপহারের জিনিস বৈধ হওয়াটা জরুরি। তা এত মোটা অংকের টাকাটা সত্যিই বৈধ ছিল তো? নাকি জালিয়াতি করে ব্যাংকে বোকা বানিয়েছেন মিস্টার তালুকদার?”

লোকটির খোঁচামারা কথায় রিজভী বাঁকা হাসল। শান্ত কিন্তু কণ্ঠে জবাব দিল,
--- “কাঙালে কাঙাল চেনে আর রতনে চেনে রতন। আপনি যদি জহুরি হয়ে থাকেন, তবে টাকার আসল রূপ অবশ্যই চিনতে পারবেন।”

কথাটি শেষ করে রিজভী দরজার দিকে এগিয়ে যেতে যেতে ঘাড় ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল,

---- “থাইল্যান্ডের ‘দ্যা ন্যাচার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন? সেই গ্লোবাল এন্টারপ্রাইজ থেকে অর্জিত প্রতিটা হোয়াইট মানি দিয়ে মেরিডিয়ান কোহিনূর সিটিটা তার জন্য উপহার হিসেবে কিনেছি। খুব বেশি কৌতূহল থাকলে নিজের লিগ্যাল টিম দিয়ে সেন্ট্রাল ব্যাংকের অডিট ফাইলটা ঘাঁটিয়ে দেখতে পারেন।”

রিজভীর অকাট্য যুক্তির জবাবের সামনে আমজাদ চৌধুরীর মুখ অপমানে থমথমে হয়ে গেল।
তখনই কোহিনূর চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওঠার কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললেন,
--- “যাকে উপহার দেওয়ার জন্য এতটা ডেস্পারেট, যদি সেই না থাকে?”

মহিলাটির এই সরাসরি হুমকিতে রিজভী কেবল একটি ভ্রু উঁচিয়ে তাকাল। তার ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি ফুটে উঠল। কোহিনূর চৌধুরীর মাথার অগ্রভাগের কয়েকটি পাকা চুলের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল,

--- “চুল পেকে যাওয়াটা কিন্তু মৃত্যুর আগাম আলামত। বয়স তো হলো, বেশি করে আল্লাহর নাম নিন!”

রিজভীর এমন সোজাসাপ্টা কথায় কোহিনূর চৌধুরীর মুখমণ্ডল তীব্র ক্ষোভে ফুসে উঠল। কিন্তু তাঁকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রিজভী হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল।

নাভান বেড়িয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কোহিনূর চৌধুরীর দিকে তাকিয়ে এক রহস্যময়, অর্থপূর্ণ হাসি দিয়ে প্রস্থান করল।

*

দুপুর তিনটা বাজে।
গতকাল রাত ঠিক বারোটার সময় রিজভী অনুকে কেক খাইয়ে উইশ করেছিল—নিজের হাতঘড়িতে নাভান তা লক্ষ্য করেছে। আর আজ নিজের চরম শত্রুর নামে আস্ত একটা শপিংমল কিনে নিল? ঘটনাটা কিছুতেই হজম করতে পারছে না সে।
এমন সময় অনুর নামে একটা পার্সেল এলো। নাভানের আর বুঝতে বাকি রইল না—এটা নিশ্চিত রিজভীরই কাজ। ঠিক তখনই ভিলার ভেতর থেকে অনুকে বের হয়ে আসতে দেখল নাভান। অনু এগিয়ে আসতেই নাভান ভুরু কুঁচকে প্রশ্ন করল,

--- “কোথাও যাবেন নাকি?”
--- “হ্যাঁ, তিতিরের সাথে দেখা করতে যাব। ও আমার জন্য বার্থডে সারপ্রাইজ রেখেছে। রিজভীর থেকে পারমিশন নিয়ে দিন না ভাইয়া! দেখেন, আমি একদম রেডি।”
--- “আবার?”
অনু নিরুত্তর। নাভান ফের বলল,
--- “যার খাজানা, সে ছাড়া আর কেউ পারমিশন দিতে পারবে না। মাফ চাই বোন।”
অনু চোখ কুঁচকে বলল,
--- “হোয়াট?”
--- “কিছু না। রিজভী ভাইয়ের থেকে পারমিশন নিয়ে যেখানে খুশি যান। এটা ধরুন তো!”
--- “এটা কী?”
--- “আপনার পার্সেল। তাড়াতাড়ি ধরুন, আমার কাজ আছে।”
নাভানের কথায় অনুর কপাল কুঁচকে গেল। সে বলল,
--- “আমি তো কিছু অর্ডার দিইনি!”
--- “কেউ পাঠিয়েছে বোধহয়। তাড়াতাড়ি ধরুন।”

অনুর হাতে পার্সেলটি ধরিয়ে দিয়ে নাভান দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল।
কৌতূহল নিয়ে অনু বাক্স দুটো নিয়ে গার্ডেনের কালো ধাতব বেঞ্চে বসল। বক্সের ওপরে কোনো নাম বা ঠিকানার চিহ্নমাত্র নেই। একটি মাঝারি আর অন্যটি বেশ বড় আকারের—দুটোই কালো র‍্যাপিং পেপারে মোড়ানো। একটু নাড়াচাড়া করে, মৃদু ঝাঁকিয়ে দেখল। তারপর অনেক ভেবেচিন্তে ছোট বাক্সটা খুলতেই ভেতরে কিছু কাগজপত্র চোখে পড়ল; তার মধ্যে একটি দেখতে দলিলের মতো। বাক্সটা আরও একটু তলিয়ে দেখতেই ভেতর থেকে একগোছা চাবি আর ভাঁজ করা দুটো চিরকুট বেরিয়ে এলো।
প্রথম চিরকুটটা খুলতেই চোখে পড়ল চমৎকার হ্যান্ডরাইটিংয়ে লেখা কিছু কথা—

--- “মলের সব কাগজপত্র আজই তোর নামে প্রসেসিংয়ে পাঠিয়ে দিয়েছি। এটা লয়ারের সার্টিফাইড কপি আর মলের মাস্টার-কী। আসল রেজিস্ট্রি করা দলিলটা ঠিক তিন মাস পর তোর হাতে পৌঁছে যাবে।”

অনু এবার দ্বিতীয় চিরকুটটি খুলল। কাগজটি হালকা কালচে এবং বেশ পুরু। গুটিগুটি অক্ষরে কালো কালিতে লেখা—

--- “কিপটে বলে কেবল একটা শপিংমল কিনে দিলাম। দয়ালু হলে আমার আমিটাকেই তোর নামে লিখে দিতাম। কিন্তু কখনোই দেব না, কারণ আমি কিপটে!”

লেখাটা পড়ে বিস্ময়ে অনুর চোয়াল আটকে গেল। এটা যে রিজভীরই কাজ, তা বুঝতে এক মুহূর্তও দেরি হলো না। সার্টিফাইড কপিটা ভালোভাবে উল্টেপাল্টে দেখতেই চোখে পড়ল—সত্যিই সেখানে তার নাম!
কিছুক্ষণের জন্য একেবারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইল অনু। মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করল—অতো বড় শপিংমলের দাম কত কোটি টাকা হতে পারে? এসবের কোনো ধারণা তার নেই। পুরো বিষয়টায় সে এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে, পাশে পড়ে থাকা বড় বাক্সটার কথা একদম ভুলেই গেল।
কেবল 'কিপটে' ডাকায় একটা পুরো শপিংমল কেন কিনে দেবে কেউ? এটা নিতান্তই ছেলেমানুষি ছাড়া কিছু না। আর এই চিরকুট দিয়ে রিজভী কী বোঝাতে চাইছে? প্রশ্নগুলো মাথার ভেতর তীব্রভাবে ঘুরপাক খেতে লাগল।
মিনিট পাঁচেক পর অনু নিজেকে ধাতস্থ করে দ্বিতীয় বড় বক্সের র‍্যাপিং খুলে আনবক্সিং করল। কিন্তু আনবক্সিং করতেই আতঙ্কে অনু বক্সটি ছিটকে ফেলে দিয়ে চিৎকার করে উঠল! বক্সটি ফেলার সাথে সাথে ভেতর থেকে একগাদা তেলাপোকা উড়ে চারদিকে দিকবিদিক হয়ে ছুটোছুটি শুরু করল। ভয়ে অনু দিকবিদিক না তাকিয়ে এক দৌড় দিল। মনের ভেতরকার তীব্র কৌতূহলটা ভয়ের তাড়নায় যেন উবে গেল!
এমন সময় রিজভী বাইক নিয়ে ভেতরে প্রবেশ করছিল। হঠাৎ অনু বাইকের সামনে চলে আসায় সে ব্রেক কষতে পারল না। ফলস্বরূপ, অনুও ছিটকে কালো মার্বেলের ওপর আছড়ে পড়ল। রিজভীও বাইক নিয়ে একপাশে কাত হয়ে পড়ে গেল।
অনু পড়ে গিয়েই যন্ত্রণায় চিৎকার করে বলে উঠল,

--- “জানোয়ারের বাচ্চা! জীবনটা আমার ত্যানা ত্যানা করে দিল!”

রিজভীর মাথায় হেলমেট পরা ছিল, তাই তার তেমন লাগেনি। কোনোমতে উঠে দাঁড়িয়ে দেখল সামনে অনু পড়ে আছে। ওঠার চেষ্টা করলেও ব্যথায় উঠতে পারছে না। সে এগিয়ে গিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দিল। কিন্তু জেদি ও ঘাড়ত্যাড়া অনু নিজের শক্তিতেই ওঠার চেষ্টা করতে থাকল। তা দেখে রিজভী নিজেই অনুর হাত ধরে টেনে তুলতে তুলতে বলল,
--- “ননসেন্সের মতো দৌড়াচ্ছিলি কেন?”
অনু রেগে ব্যথায় দাঁতে দাঁত চেপে বলল,
--- “আপনি আমাকে বাক্সভর্তি আরশোলা পার্সেল পাঠিয়েছেন কেন? বজ্জাত-খাচ্চোরের লিমিট পার করে ফেলছেন দিন দিন!”

রিজভী এবার আসল কারণটা বুঝতে পেরে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল,
--- “বিশতম জন্মদিনে বিশটি তেলাপোকার শুভেচ্ছা, মিস আরশোলা কুইন!”

রিজভীর হাসি দেখে অনু ফুঁসে উঠে বলল,

--- “আপনি হাসতে শিখলেন কবে? নাকি এতোদিন দাত মাজতেন না?”

সঙ্গে সঙ্গে রিজভীর হাসি মিলিয়ে গেলো। হাতের বাধন শক্ত করে গম্ভীর কন্ঠে বললো,
--- “কেনো হিংসা হচ্ছে?”
--- “খুব।”
--- “তাহলে আরেকটু হাসি?”

অনু উত্তর দিলো না। রিজভী এখনো শক্ত করে অনুর হাতের কবজি ধরে আছে। অনু কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, হাতের কনুইও ছিলে গেছে। অনু হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করেবললো,
--- “হাত ছাড়ুন। এতো শক্ত করে ধরেছেন যে জ্বলেপুড়ে যাচ্ছে।”

রিজভী নিচু, গম্ভীর স্বরে বলল,
--- “এত ঘুরিয়ে-পেঁচিয়ে না বলে সোজাসুজি বলতে পারতি—নরম করে ধরেন।”

রিজভীর কথা অনু শুনল কি না বোঝা গেল না। সে হঠাৎই ফট করে বলে উঠল,
--- “আপনি ফার্মের মুরগির মতো এমন সাদা কেন?”
রিজভী চকিত চোখে নিজের হাতের দিকে তাকাতেই দেখল, অনু ওর নিজের গায়ের রঙের সাথে রিজভীর গায়ের রঙের পার্থক্য মাপছে। মুহূর্তেই রিজভী হাত ছাড়িয়ে নিল। নিজের হাতের দিকে এক নজর বুলিয়ে বিরক্তি চেপে বলল,
--- “হোয়াট দা হেল! তুই আমার বডি কালার জাজ করছিস?”

অনু একপা পিছিয়ে দাঁড়াল। ভারী একটা শ্বাস ফেলে বলল,
--- “ফর্সা রং আবার জাজ করা যায় নাকি?”
রিজভী হেলমেটটা খুলে অনুর দিকে চোখ সরু করে তাকাল। কিন্তু তার সেই কঠিন দৃষ্টিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে অনু মূল প্রসঙ্গে ফিরে এল,
--- “আপনি আমার জন্য বাইক আনলেন, কিন্তু দেখালেন না যে?”
--- “আমার পিছু পিছু আয়।”

অনু নিচ থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে গুটিগুটি পায়ে রিজভীর পেছনে হাঁটতে লাগল। কিছুটা যাওয়ার পর হুট করে প্রশ্ন ছুড়ল,
--- “আপনি আমার নামে শপিংমল কিনেছেন কেন? এটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেল না?”
রিজভী পেছনে না ফিরেই বরফের মতো শক্ত গলায় জবাব দিল,
--- “আমার ইচ্ছে। তোর তাতে কি?”
--- “আপনার ইচ্ছে আমার ইচ্ছে না।”
--- “তাতে আমার কি?”
অনু দমে গেল। এর পর আর কোনো যুক্তি চলে না। এমন প্যাঁচানো আর একগুঁয়ে কথার জবাব ওর জানা নেই।
রিজভী গ্যারেজের সামনে এসে থামতেই ভেতর থেকে একজন সিকিউরিটি গার্ড এসে ভারী মেটালিক রোলার শাটার ডোর তুলে দিল।
রিজভী অনুর দিকে হাত বাড়িয়ে নিরুদ্বেগ গলায় বলল,
--- “গাড়ির চাবিটা দে।”

অনু নিঃশব্দে ব্যাগ থেকে চাবি বের করে রিজভীর হাতে দিল। রিজভী চাবির স্মার্ট আনলক বাটনে চাপ দিতেই গ্যারেজের ভেতরে রাখা ব্ল্যাক মার্সিডিজটা হালকা শব্দে আলো জ্বালিয়ে সাড়া দিল।
রিজভী অনুর দিকে ঘুরে গম্ভীর গলায় বলল,
--- “এটা তোর গাড়ি।”

অনু কপালে ভাঁজ ফেলল। চিবুক শক্ত করে, চরম বিরক্তিতে বলল,
--- “এটা তো কার। আমি তো বাইক চেয়েছিলাম।”

রিজভী একদম নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল,
--- “এখন ঝড়-বাদলের সিজন। বাইক নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। বৃষ্টিতে ভিজলে জ্বরও আসতে পারে। তাছাড়া বাইক এক্সিডেন্টের প্রবণতা বেশি। রাস্তায় উল্টে পড়ে থাকলে রেজাউল তালুকদার আমাকে ছেঁচবে।”

অনু তপ্ত, ধারালো দৃষ্টিতে রিজভীর দিকে তাকাল—যেন চোখে চোখ রেখেই জ্বালিয়ে ছাই করে দেবে। রিজভীর এই অদ্ভুত, স্বাভাবিক আর নিয়ন্ত্রিত আচরণ দেখে রাগে ওর রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বলে উঠছে। দাঁতে দাঁত চেপে, বিষাক্ত গলায় বলল,
--- “একদম ন্যাকামি মারাতে আসবেন না। ন্যাকামির গোডাউন খুলে বসেছেন দেখছি! আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই, নিজে গিয়ে আগে সাইকিয়াট্রিস্ট দেখান।”

রিজভীর শান্ত ভাবটা চটে গেল। রুক্ষ গলায় চেঁচিয়ে উঠল,
--- “হোয়াট দা ফাক! তুই আমাকে পাগল মিন করলি? আমি ন্যাকা?”

অনু চোখ বন্ধ করে ভেতরের উত্তপ্ত শ্বাসটুকু শুষে নিল। এখন মাথা গরম করলে চলবে না, হয়তো বাড়ি থেকেই বের হতে দেবে না। নিজেকে কষ্টে সামলে নিয়ে শ্লেষাত্মক গলায় বলল,
--- “আমি কার চালাতে পারি না।”
--- “স্কুটিও এনেছি।”

কথাটা বলেই রিজভী গ্যারেজের ভেতরের দিকে ইঙ্গিত করল। অনু সেদিকে তাকাতেই মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গেল। রিজভীর দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল,
--- “গোলাপি রঙের পুকি স্কুটি আপনার পুটকিতে লাগান! কি জঘন্য লাগছে ওটাকে!”
রিজভী আত্মনিয়ন্ত্রণ হারাল। এক ঝটকায় অনুর কবজি শক্ত করে চেপে ধরে তাকে নিজের একদম কাছে টেনে আনল। রিজভীর ঘন ও তপ্ত শ্বাস অনুর চোখেমুখে আছড়ে পড়ছে। অনু বাঁচার জন্য ছটফট করতেই রিজভী ওর হাতটা পিঠের পেছনে মুচড়ে ধরে আরও বুকের কাছে লেপ্টে নিল। চোখ রাঙিয়ে হিমশীতল কণ্ঠে শাসাল,
--- “নিজের জবান ঠিক রাখবি। নয়তো ওই জবান আমি কেটে টুকরো টুকরো করে ফেলব।”

রিজভীর এই রুক্ষ ভঙ্গিতে অনু একমুহূর্তের জন্য থমকে গেল। রিজভীর চোখের গভীরে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে কুণ্ঠিত গলায় বলল,
--- “আমার গোলাপি রং পছন্দ না।”

রিজভী কপাল কুঁচকে অনুকে পরখ করল। অনুর পরনে মোলায়েম মফ-পিংক রঙের একটা স্নিগ্ধ গাউন। গলার চমৎকার নকশা ঘেঁষে সূক্ষ্ম কারুকাজ, আর হাতা ও কবজিতে সোনালি সুতো আর চুমকির নিখুঁত কাজ নয়েছে। রিজভী এক নজরে পুরো অবয়বটা মেপে নিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল,
--- “তুই নিজেই তো মফ পিংক কালারের গাউন পরে আছিস। এবার আমার কি করা উচিত?”

অনু দমে যাওয়ার পাত্রী নয়। একগুঁয়েমি বজায় রেখে বলল,
--- “তিতিরের প্রিয় রং পিংক। ওর সাথে দেখা করতে যাব, তাই পরেছি। আপনার তাতে কি?”
--- “ওলে বাবা, তিতিরের পছন্দ! তিতির তোর বয়ফ্রেন্ড নাকি জামাই হয়?”
অনু হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে তীব্র গলায় বলল,
--- “তার থেকেও বেশি কিছু!”
রিজভী চোখাচোখি তাকাল, দৃষ্টিতে হিংস্রতার আভাস।
--- “তো কিভাবে যাবি দেখা করতে?”
--- “স্কুটি দিয়ে যেতে পারব। গুগল ম্যাপ তো আছেই।”
রিজভী দাঁতে দাঁত পিষল। অনুর মুখের ওপর আরও খানিকটা ঝুঁকে এসে হিসহিসিয়ে বলল,
--- “তা সেইদিন গুগল ম্যাপের কথা মনে ছিল না? নাকি মেমোরি স্লো? নাটবল্টু টাইট দিয়ে দেব?”

অনু এক মুহূর্ত থমকে রিজভীর দিকে তাকাল। ঠান্ডা, কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ল,
--- “আপনি এখনও আমাকে বলেননি সেইদিন ওখানে গিয়েছিলেন কিভাবে? জানলেন কি করে আমি বিপদে পড়েছিলাম?”

রিজভী অনুর প্রশ্ন শুনল কি না বোঝা গেল না। তার দৃষ্টি আটকে গেল অনুর ঠোঁটে—লিপ অয়েলে ভেজা, মসৃণ লাগছে। অন্যদিকে অনুর ঘন পাপড়ি যুক্ত আমন্ড রঙের চোখ দুটোতে তখন ঘৃণার লাভা বইছে।
হঠাৎই রিজভীর মস্তিষ্কে সেই রাতের স্বপ্নের দৃশ্য ভেসে উঠল। সেদিনের মতো আজও অনু তার ভীষণ কাছে। মুহূর্তের তীব্রতায় নিজেকে সামলাতে না পেরে রিজভী আচমকা অনুকে ধাক্কা মেরে সরিয়ে দিল। অনু এতক্ষণ ছাড়া পাওয়ার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু এমন অপ্রস্তুত ধাক্কায় টাল সামলাতে না পেরে কয়েক ধাপ পিছিয়ে গেল।

--- “তোর গলার পেন্ডেন্টটা কোথায়?”
রিজভীর গর্জনে অনু নিজের খালি গলার দিকে তাকাল। পরক্ষণেই রিজভীর দিকে দৃষ্টি ফিরিয়ে একদম নির্বিকার কণ্ঠে জবাব দিল,
--- “ওটা বাবার দেওয়া গিফট ছিল। সেইদিন আগুনে পুড়িয়ে দিলাম, দেখেননি?”

রিজভীর চোখ দুটো সরু হয়ে এল। সে সত্যি খেয়াল করেনি। বিশেষ করে বিগত দু’দিন ধরে অনু গলায় স্কার্ফ জড়িয়ে রাখছিল। আজ ওর শরীরে কোনো ওড়না বা স্কার্ফ কিছুই নেই, তাই বিষয়টা এতক্ষণে দৃষ্টিগোচর হলো।
রিজভীকে ওভাবে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে অনু পুনরায় প্রশ্ন করল,
--- “কথা ঘোরাচ্ছেন কেন? বলুন, সেইদিন কীভাবে ওই জায়গায় গিয়েছিলেন?”

রিজভী চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল,
--- “জিপিএস ট্র্যাক করে। তোর গলায় যে পেন্ডেন্ট ছিল, ওটা নকল। আসলটা আমার কাছে আছে।”

রিজভীর মুখে এই তথ্য শুনে অনুর চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থেকে সে চিৎকার করে বলে উঠল,
--- “আপনি আমার ওপর নজরদারি করছেন?”
--- “এটাকে নজরদারি বলে না। যদি এটা না করতাম, তবে সেইদিন তোকে কে বাঁচাত? কে আছে তোর? কেউ নেই তো!”
অনু রাগে ফেটে পড়ে তিক্ত কণ্ঠে বলল,
--- “ছিল তো! সবাই ছিল আমার। আহ্লাদে মাথায় করে রাখত সবাই। আপনি সব কেড়ে নিয়েছেন। আমার সর্বস্ব কেড়ে নিয়ে এখন মায়া দেখাতে এসেছেন?”

রিজভী ক্ষিপ্র কণ্ঠে জবাব দিল,
--- “দিস ইজ ফাকিং ইউর ইলিউশন! মায়া শব্দটা রিজভী তালুকদারের সেটিংস এ নেই। তবে দয়া বলে একটা শব্দ এখনো আছে—সেটাই করি।”

--- “এত দয়া লাগবে না আমার!”

অনুর তেজস্বী গলায় রিজভী এক চিলতে বাঁকা হাসল। শক্ত গলায় বলল,
--- “এই দয়া ছাড়া তোর বাঁচার কোনো উপায় আছে? কোন সোনাচাঁদ আছে শুনি, যে এসে তোকে উদ্ধার করবে?”

--- “আপনি যে কত বড় জানোয়ার, তা প্রতি পদে পদে প্রমাণ করে দেন! আমার জীবনের সাথে দাসত্বের কোনো পার্থক্য নেই।”

রিজভী হালকা করে হাসল, কিন্তু সেই হাসির নেপথ্যের ধরণ বোঝা গেল না। রিজভীর এই হাসি অনু সহ্য করতে পারল না। ওর সবকিছু ধ্বংস করে দিয়ে এখন এই জানোয়ারটা উল্লাসে মেতেছে?
অনু তেড়ে গিয়ে এক ঝটকায় রিজভীর শার্টের কলার চেপে ধরল। গলার সবটুকু জোর ঢেলে চেঁচিয়ে বলল,
--- “ইউ অ্যাবসলিউট লুজার! লুজার! লুজার! আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে এখন দয়া দেখানো শুরু করেছেন? আস্তাকুঁড়ের কীট একটা!”

অনুর অপমানপূর্ণ শব্দে রিজভী এক সেকেন্ডের জন্য দৃষ্টির খৈ হারালো। পরমূহুর্তে রিজভী এক এক ঝটকায় অনুর হাত সরিয়ে দিল। তারপর অত্যন্ত হিমশীতল ও শান্ত কণ্ঠে বলল,

--- “কীটের বিষাক্ততা কাকে বলে, এবার হাড়ে হাড়ে টের পাবি! আমার দয়ার দিন শেষ, এখন থেকে শুধু আমার ইগো দেখবি। রাস্তায় তোর লাশ পড়ে থাকলেও আমি ফিরেও তাকাব না।শিকড়হীন পরজীবী কখনো বাঁচে না, তুইও ধ্বংস হবি! মুক্তি চেয়েছিলি তো? আজ এই মুহূর্তে তোকে আজন্ম মুক্তির নির্বাসন দিয়ে দিলাম। ধরার আগেই মুক্তি... ছ্যাঁ!”

কথাটা বলেই রিজভী হনহনিয়ে সেখান থেকে বেরিয়ে গেল।
অদূরে দাঁড়িয়ে নাভান পুরো ঘটনাটা দেখছিল। দুজনের চিল্লাচিল্লির শব্দ শুনে সে এগিয়ে এসেছিল। কিন্তু রিজভীর ইগো আর চরম মেজাজ সম্পর্কে সে ভালোভাবেই অবগত, তাই মনে মনে খুব শঙ্কিত হলো।
নাভান ধীরপায়ে এগিয়ে এসে কান্নায় ভেঙে পড়া অনুর সামনে এসে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বলল,

--- “ভালোর জন্যই তো সব করেছিল। শুধু শুধু আগ্নেয়গিরির গায়ে খোঁচা দিতে গেলেন কেন?”

অনু অশ্রুশিক্ত চোখে তাকাল। বিষাদ ও ঘৃণায় ভরা নিরেট কণ্ঠে জবাব দিল,
--- “জুতো মেরে গরু দান—আমার লাগবে না!”

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন