ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 29

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__২৯
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপিকরা সম্পুর্নভাবে নিষিদ্ধ🚫

আনন্দে অনু একটা চিৎকার দিয়ে উঠল। কেন তার এত আনন্দ হচ্ছে, এর কোনো ব্যাখ্যা অনুর কাছে নেই। অনুর চিৎকারে সাথে সাথে কাকাতুয়াটাও ডানা ঝাপটিয়ে নিজস্ব ভাষায় ডেকে উঠল। এমন সময় পেছন থেকে গম্ভীর পুরুষালি কণ্ঠস্বর ভেসে এলো,

--- “কাউয়ার মতো চেঁচাচ্ছিস কেন?”

পেছনে না ঘুরেও কড়া পুরুষালি কলোনের ঘ্রাণ নাসারন্ধ্রে যেতেই বুঝতে বাকি রইল না এটা রিজভী। সেই যে দুপুরে অনুকে নামিয়ে দিয়ে চলে গেল রিজভী, এই পর্যন্ত দেখা নেই।
অনু সঙ্গে সাথে ফোনটা অফ করে পাশে রেখে দিল। ঘুরে দাঁড়িয়ে কণ্ঠ তেতিয়ে জবাব দিল,

--- “কে কাউয়া?”
--- “তোর ঘাড়ের ওটা।”
অনু এবার বেশ রেগে গেল। সিম্বাকে মুখের সাথে ঠেকিয়ে বলল,
--- “এটা কাউয়া না, কাকাতুয়া! ওর নাম সিম্বা। বুঝেছেন?”
রিজভী পাখিটা পর্যবেক্ষণ করল। পুরো শরীর সাদা পালক এবং মাথায় হলুদাভ লম্বা ঝুঁটি। ঠোঁট কুচকুচে কালো এবং পা ধূসর রঙের। রিজভী পকেটে হাত গুঁজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল,
--- “সে সিম্বা হোক আর হাম্বা হোক, নিক্সের কাছে যেন না যায়। সামলে রাখিস।”

রিজভীর অর্থপূর্ণ কথায় অনু ফুঁসে উঠে বলল,
--- “আমি কিন্তু জেনে গেছি ওই ব্ল্যাক-ফুটেড ক্যাট পালন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি বেআইনিভাবে ওকে পুষছেন। সো নিজের বিড়ালকে নিজে সামলে রাখবেন।”

রিজভী কথা বাড়াতে চাইল না। সারাদিন ছুটোছুটি করে শরীরটা ম্যাজম্যাজ করছে। এখন বাড়ি ফিরেও শান্তি নেই। রিজভী নিঃশব্দে অনুর দিকে একটি চাবি এগিয়ে দিয়ে বলল,
--- “সকালে বাইক চেয়েছিলি না? এই যে বাইকের চাবি।”
অনুর বিরক্তিতে ভ্রু কুঁচকে এলো। চোখ সরু করে বলল,
--- “আমাকে না নিয়ে আপনি একা গিয়ে কিনেছেন কেন? আমার পছন্দ বলে তো একটা জিনিস আছে!”
--- “তাতে আমার কী?”
--- “আপনি আপনার পছন্দকে আমার ওপর চাপিয়ে দিচ্ছেন।”
--- “দিলাম! তাতে কার কয়টা বা*ল ছেঁড়া গেল শুনি?”
অনু ফুঁসছে ভেতরে ভেতরে। রিজভী এগিয়ে এলো অনুর খুব কাছে। অনু ভ্রু কুচকে তাকালো। কিন্ত রিজভী নিজের মতো করে বিশেষ কায়দায় চাবির রিংটা সিম্বার গলায় পরিয়ে দিয়ে শিস বাজাতে বাজাতে হাঁটা ধরল। আশ্চর্যজনকভাবে সিম্বাও শিস বাজাতে বাজাতে উড়ে গিয়ে রিজভীর ডান কাঁধে বসল। বিস্ময়ে হতবিহ্বল হয়ে অনু চোখ বড় বড় করে তাকাল। রিজভী হেঁটে চলেছে নিজের ছন্দে। অনু ক্ষোভে আক্রোশে চেঁচিয়ে উঠল,
--- “সিম্বার বাচ্চাআা! বেইমান কোথাকার!”

সিম্বা ঘাড় বাঁকিয়ে অনুর দিকে তাকাল। প্রসারিত ঠোঁট দুটো আরও প্রসারিত করল, যেন সে হাসছে। অনু রক্তচক্ষু নিয়ে তাকাল সিম্বার দিকে। তখনই সিম্বা অনুকে নকল করে বললো,
--- “সিম্বার বাচ্চাআা, বৈমান কোথাকার।”

অনুর কাকাতুয়াটি সালফার-ক্রেসটেড কাকাতুয়া। এদি মানুষের কন্ঠ নকল করে কথা বলতে পারে এবং শিশ বাজাতে পারে। অনুর রাগ অতিমাত্রায় চলে গেলো। রিজভীর ঠোঁটে তখন বাকা হাসি লেপ্টে আছে।

এমন সময় সিম্বা উড়ে এসে অনুর মাথার ওপর বসল। রাগে ক্ষোভে অনু সিম্বাকে মৃদু ধাক্কা মেরে সরিয়ে দিল। রিজভীকে উদ্দেশ্য করে ক্রোধান্ধ কণ্ঠে বলে উঠল,

--- “আপনি বাড়িতে খাবার খান না কেন? ইঁদুর মারার ওষুধ খাবারে মিশিয়ে সোজা নরকে পৌঁছে দিতাম!”

অনুর কথায় রিজভী থমকে দাঁড়াল। পেছনে না ঘুরেই বুকে হাত দিয়ে শ্বাস ফেলে বলল,
--- “ভাগ্যিস খাই না।”

অনু ভেংচি কেটে জবাব দিল,
--- “আমার ফাইলটা আপনার গাড়িতে ভুলে রেখে এসেছিলাম। আমার ফাইলটা দেন!”
--- “কালকে পেয়ে যাবি।”

সিম্বাও নকল করে বললো,
--- “কালকে পেয়ে যাবি।”

কথাটা বলেই রিজভী দ্রুত কদমে দোতলার সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিজভী চোখের আড়াল হতেই অনু কাউচে ধপাস করে বসে পড়ল। সিম্বা তার গা ঘেঁষে বসতেই অনু কটমটিয়ে তাকাল। সিম্বা অনুর অগ্নিদৃষ্টি তোয়াক্কা না করে উড়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর বসল।

সিম্বা নিজের গলায় রিংয়ের সাথে ঝুলতে থাকা চকচকে রুপালি চাবিটা কালো ঠোঁট দিয়ে কামড়ে ধরে টানার চেষ্টা করছে। চাবিটা দেখেই অনুর মনে পড়ে গেল—রিজভী ওটাকে বিশেষ কায়দায় সিম্বার গলায় পরিয়ে দিয়েছিল।
অনু উঠে দাঁড়িয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। এবার আর রাগ নয়, কিছুটা শান্ত গলায় সিম্বাকে ডাকল,

--- “সিম্বা, এই দিকে আয় তো সোনা। চাবিটা আমাকে দে।”

সিম্বা চাবি কামড়ে ধরে বাঁকা চোখে অনুর দিকে তাকাল। অনু আরেকটু কাছে এগোতেই সে চাবিটা ঠোঁটে চেপেই টেবিলের এক মাথা থেকে অন্য মাথায় চলে গেল। এভাবে কিছুক্ষণ ওলটপালট করে ছুটোছুটির পর অনু অবশেষে চাবিটা নিজের দখলে নিতে সক্ষম হলো।
সিম্বাকে শান্ত করার জন্য কিছু কাজুবাদাম খেতে দিয়ে অনু এবার মোবাইল নিয়ে বসল। এতক্ষণ রিজভীর আপত্তির কারণে নিজের আইডিতে কিছুই দেখতে পারেনি।
তীরন্দাজের ইনস্টাগ্রাম আইডির নাম—@Thundercloud_Rumble, যা মূলত একটা ছদ্মনাম।

ফলোয়ারস সংখ্যা প্রায় টেন মিলিয়ন! প্রোফাইল পিকচারে কেবল একটা ব্ল্যাক পাইথনের একপাশের সবুজ চোখ জ্বলজ্বল করছে। এসব দেখে অনু বেশ হতাশ হলো। গুগলের ইনফরমেশন বারেও তীরন্দাজের নাম-ঠিকানা বা পরিচয় নিয়ে কিছুই জানতে পারল না। ও শুধু এতটুকুই জানতে পারল, সে একজন 'অ্যানোনিমাস সিঙ্গার' হিসেবে ইন্টারনেটে নেটিজেনদের কাছে ব্যাপক ভাইরাল। অনু অবশ্য আগেই বুঝেছিল, অ্যানোনিমাস সিঙ্গার বলতে এমন কোনো কণ্ঠশিল্পী বা গায়ককে বোঝায়, যিনি নিজের আসল নাম, পরিচয় বা চেহারা জনসাধারণের সামনে প্রকাশ না করে গান গেয়ে থাকেন।
আইডিতে কোনো ব্যক্তিগত ছবি বা অন্য কিছু পোস্ট করা নেই, কেবল হাতেগোনা কয়েকটা ভিডিও ছাড়া। সাতপাঁচ না ভেবে অনু প্রথম ভিডিওটা প্লে করল। স্ক্রিনের চারপাশটা আবছা অন্ধকার। মানবি ধূসর কোনো কাউচে বসে আছে। পেছনে আবছা একটি বুকসেলফ।
পুরুষালি পেশিবহুল হাত নিজের কোলের মধ্যে কালো রঙের গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলছে। পরনে কালো হুডি এবং ঘাড়টা নিচের দিকে ঝুঁকে থাকায় মুখটা চট করে দেখা যাচ্ছে না। হাতের কবজি পর্যন্ত অংশ কালো লেদার জ্যাকেটে ঢাকা। উৎকণ্ঠা আর তীব্র কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল অনু। ঠিক তখনই সেই চেনা পুরুষালি কণ্ঠে অদ্ভুত এক মাদকতা ঢেলে সে গাইতে শুরু করল—
Jaania
Haania
Tu Vi Sikh Kadi
Dukh Sukh Pholna
Tere Bin Nahi Lagda Dil Mera
Dholna
Tere Bin Nahi Lagda Dil Mera
Dholna

গান গাইতে গাইতে সে হঠাত মুখটা সামান্য তুললো। মুখটা কালো কাপড়ে ঢাকা। মাথার হুডি গলে কিছু অবাধ্য চুল কপালের ওপর লুটোপুটি খাচ্ছে। হঠাৎই সে চোখ তুলে ঘোর লাগানো দৃষ্টিতে তাকালো। মানবের এহেন আচমকা তাকানো দেখে অনু রীতিমতো চমকে উঠল। ওই তীক্ষ্ণ দৃষ্টির মুখোমুখি হতেই যেন তার দৃষ্টি এবং বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য থমকে গেল!
❝অনু তাকে দেখল! শিকারী হিসেবে সেদিন জঙ্গলে যার চোখে ছিল চরম হিংস্রতা, আজ অ্যানোনিমাস সিঙ্গার হিসেবে সেই পার্পল চোখজোড়ায় খেলা করছে চঞ্চলতা আর একরাশ হাস্যোজ্জ্বল নক্ষত্রপুঞ্জ। তার গানের মাদকতার মতোই, সেই ধারালো চাহনিও আজ যেন বড্ড বেসামাল, বেপরোয়া!❞

অণুর কতক্ষণ ধরে যে সে ওই একই ভিডিও দেখে চলেছে, তার কোনো হিসেব ও নিজেও জানে না। সময় তার আপন গতিতে গড়িয়ে চলল। ড্রয়িংরুমে কোনো সাড়াশব্দ নেই, শুধু কাউচে বসে থাকা অণু আর তার কাঁধের ওপর চড়ে বসা সিম্বা—দুজনেই চরম মনোযোগ দিয়ে ভিডিওর ওই রহস্যময় মানুষটার দিকে তাকিয়ে আছে। টানা ২০ মিনিট যাবৎ ভিডিওটা একের পর এক প্লে হয়ে চলল, কিন্তু অণুর ঘোর কাটল না।

অন্য ভিডিওগুলোতে মানবের চোখে রয়েছে গম্ভীর সম্মোহনী টান। শুধু মাত্র এই একটা ভিডিওতে তার চোখদুটোতে বেসামাল মাদকতা রয়েছে।

অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে অণু ফোনটা পাশে রেখে কাউচে আড়াআড়িভাবে শুয়ে পড়ল। সময়ের কোনো হিসেব এখন আর ওর কাছে নেই। সিলিংয়ের দিকে তাকিয়ে ও আনমনে আওড়াল,

--- “ইস! সেদিন ভূত মনে করে ওভাবে পালিয়ে না এসে যদি নামটা জেনে আসতাম, কত ভালো হতো! আর কি কখনো দেখা হবে আমাদের? এতটা কঠোর রহস্যের বেড়াজালে নিজেকে আড়ষ্ট করে রেখেছেন কেন, মিস্টার ঘোস্ট? উমমম... নটি বয়!”

একটু থেমে বললো,
--- “আপনাকে খুজে পেলে অর্ধেক রহস্য উন্মোচন হবে বোধহয়। তবে রহস্য উন্মোচন করলে যদি আকর্ষন কমে যায় তবে এই রহস্য যুগ যুগ ধরে চলুক!

শেষের কথা থেকে সিম্বা নকল করে বললো,
--- “নটি বয়, নটি বয়। রহস্য, রহস্য!

অনু খিলখিল করে হেসে উঠলো। সাথে সিম্বার ঝুটি টেনে আদর করে দিলো। সিম্বা তার হলুদাভ ঝুঁটিটা আরেকবার পাখার মতো মেলে দিয়ে অনুর আঙুলের আদুরে ছোঁয়া উপভোগ করল। তারপর টেবিলের ওপর দুবার লাফিয়ে উঠে আবার সুর করে বলল,
--- “রহস্য! রহস্য!”

অনু সোফায় উঠে বসে সিম্বার দিকে তাকিয়ে মাথা নাড়ল। হাসতে হাসতেই ও বলল,
--- “তুই একটা আস্ত শয়তানের ধাড়ি, সিম্বা। যখন যার দিকে পাল্লা ভারী, তখন তার হয়ে কথা বলিস। একটু আগে রিজভী ছিল তোর হিরো, আর এখন আমার সাথে এসে নটি বয়, নটি বয় করছিস? বড্ড দ্বিচারী পাখি তুই!”

সিম্বা কি বুঝলো কে জানে। টেবিলে ঠকঠক করে দুটো টোকা মেরে নিজস্ব ভাষায় কর্কশ একটা শব্দ করল।

অনু আবার ভাবনার ভিরে হরিয়ে গেলো। ইন্টারনেটে টেন মিলিয়ন মানুষ যার সুরের দিওয়ানা, সেই মানুষটা এভাবে নিজেকে আড়ালে রাখে কী করে? আর কেনই বা সেদিন জঙ্গলের মধ্যে অমন হিংস্র শিকারীরূপে দেখা দিয়েছিল সে?

রাত তখন এগারোটার ঘরে। অনু এখন নিজের কক্ষের চেয়ে লিভিংরুমে সময় কাটাতেই বেশি পছন্দ করে। তার মতো চঞ্চল বনপাখিকে চার দেওয়ালে আটকে রাখা বড্ড বেমানান।
সামনের বিশাল টিভির স্ক্রিনে জাপানি হরর মুভি চলছে। লিভিং রুমের টিমটিমে আলোয় সেই বিভৎস আওয়াজগুলো গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। অনু কাউচে হাঁটু মুড়ে বসে মনোযোগ দিয়ে মুভি দেখছে।

--- “ভাবি, সাউন্ডটা একটু কমিয়ে দেখুন... হাচ্ছ্যু! মাথাটা ভীষণ যন্ত্রণা করছে।”

আড়চোখে তাকাল অনু। দেখল নাভান ধূসর রঙের কমফোর্টার মাথার ওপর দিয়ে পুরো শরীরে জড়িয়ে রেখেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। অনু চোখাচোখি হতেই প্রশ্ন করল,
--- “ভূতের মতো এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন?”

নাভান উত্তর দিতে পারল না। কাশির দমকে তার ফর্সা নাক লাল হয়ে উঠল। নিজেকে কিছুটা সংযত করে সে অনুর পাশের সিঙ্গল কাউচটায় গিয়ে বসল। সেন্টার টেবিলের ওপর থেকে টিস্যু বক্সটা কোলের মধ্যে টেনে নিয়ে নাক মুছে বলল,
--- “জ্বর এসেছে। বড্ড শীত লাগছে তাই।”
অনু ভ্রু কুঁচকে বলল,
--- “তো নিজের ঘরে গিয়ে শুয়ে থাকুন। ওষুধ খান। এখানে কী?”
--- “ওষুধ কে খায়! ছিঃ, কী তেতো স্বাদ। কিন্তু চোখ জ্বলছে, ঘুম আসছে না। সাউন্ডটা কমিয়ে দিন, আমিও মুভি দেখি। হরর মুভি দেখতে ভালোই লাগে।”

অনু বুঝল নাভান বড্ড ছন্নছাড়া টাইপের। দেখেই বোঝা যাচ্ছে ভালোই জ্বর এসেছে, অথচ ওষুধ খাবে না। সে আর কথা না বাড়িয়ে সাউন্ড কমিয়ে দিল। কিন্তু নাভানের ফ্যাঁচফ্যাঁচ করে একের পর এক হাঁচি দেওয়া থামল না।
এরই মধ্যে অনুর ফোনে তিতিরের কল এল। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে তিতির ঘ্যানঘ্যানে সুরে বলে উঠল,
--- “বান্ধবীইই... আমার রাস্তার ক্রাশ রাস্তায় হারায় গেছে!”
অনু বিরক্ত হয়ে বলল,
--- “নিশ্চয়ই আবার কোনো গাঁজাখোরের ওপর ক্রাশ খেয়েছিস। এ আর নতুন কী!”
--- “ধ্যাত! ছেলেটাকে দেখতে একদম বলিউডের হিরোর মতো। কী বডি ফিটনেস! তার হাঁটার ভঙ্গিমা সব মিলিয়ে জাস্ট আইটেম বম। অনেকটা রিজভী ভাইয়ের মতোই। আহহ!”

--- “রিজভীকে তোর বলিউডের নায়ক মনে হয়?”
--- “না রে, পুরো রুশ মানবের মতো লাগে।”
--- “ধুর, ফোন রাখ তো। সিরিয়াস কিছু থাকলে বল।”

তিতির অনুর কথায় কান দিল না। ওপাশ থেকে বিরক্তভরা কণ্ঠে প্রশ্ন করল,
--- “ছাগলের মতো কাশছে কে রে?”
অনু নাভানের দিকে একপলক তাকিয়ে ঠান্ডা গলায় বলল,
--- “রিজভীর তিন নম্বার ছাগলের বাচ্চা।”

অনুর ফোনটা স্পিকারে দেওয়া ছিল। নাভান কথাটার এক বর্ণও মিস করেনি। শেষের বাক্যটা শুনে সে আহাম্মকের মতো চোখ বড় বড় করে অনুর দিকে তাকিয়ে থাকল; মুহূর্তের জন্য মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে। অনু অবশ্য পুরোপুরি ভাবলেশহীন। সে কলটা কেটে ফোনটা সাইডে রেখে দিল।
--- “এভাবে সর্বসমক্ষে অপমান করলেন? অডিয়েন্স দেখছে তো!” নাভানের গলায় মৃদু আপত্তি।
--- “আপনি আমাকে ভাবি ডাকলেন কেন?” অনু পাল্টা প্রশ্ন করল।
--- “ভাবিকে ভাবি ডাকব না তো কী খালাম্মা ডাকব?”
--- “তো ছাগলের তিন নম্বর বাচ্চাকে ছাগল বলব না তো কি মহিষ বলব?”
একটু থেমে অনু আবার বলল,
--- “আমার একটা নাম আছে—‘অ-নু, অনু’। অবিবাহিত মেয়েদের ভাবি ডাকতে নেই। যা হয়েছে, ওটা একটা এক্সিডেন্ট ছিল।”

অনুর এমন বিজ্ঞের মতো হাত নাড়িয়ে কথা বলা দেখে নাভান কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। মেয়েটা এমনভাবে বলছে যেন সে-ই একমাত্র ঠিক! নাভান দুই হাতের তালু মাথার ওপর একসাথে জোড় করে বলল,
--- “মাফ চাই। আপনার সাথে ঝগড়া করে আমার বাঘের মতো ভাই-ই কোনোদিন জিততে পারেনি, আর আমি তো ছারপোকা! আফটার অল আমি ইনোসেন্ট পোলা। আপনি থাকুন, আমি গেলাম।”

অনু বাধা দিয়ে বলল,
--- “আরে ভাইয়া, রাগ করছেন কেন? বসুন, বসুন। এই বয়সে রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো না। কিচেনে একটু কাজ আছে, আপনি বসুন, আমি আসছি।”

অনু কিচেনের দিকে চলে গেল। নাভান চুপচাপ বসে রইল। হঠাৎ সে অনুভব করল তার মাথার ওপর কিছু একটা এসে বসেছে। খপ করে হাত বাড়িয়ে সেটাকে চেপে ধরল সে। নাভানের হাতের শক্ত বাঁধনে ছটফট করে কর্কশ গলায় চিৎকার করে উঠল সিম্বা।
নাভান কাকাতুয়াটাকে মুখের সামনে এনে প্রশ্ন করল,
--- “নাম কী তোর?”

সিম্বা তার হাতে একটা ঠোকর মেরে উড়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর বসল। নাভান জানে এই জাতের পাখি কথা বলতে পারে। সে আবার একটু ঝুঁকে প্রশ্ন করল,
--- “নাম কী তোর, ঝুটিওয়ালা?”

সিম্বা ডানা ঝাপটে কর্কশ সুরে উত্তর দিল,
--- “সিম্বা! সিম্বা! সিম্বা সোনা!”

সিম্বার চটাং চটাং উত্তরে নাভান হেসে ফেলল।
--- “নো নো নো, তুই ঝুঁটিওয়ালা!”

নাভান অসুস্থতার ক্লান্তি ভুলে পাখিটার সাথেই খুনসুটিতে মেতে উঠল।

অনু কিচেনে এসে দেখলো চারপাশটা পুরোপুরি এলোমেলো হয়ে আছে। আজকে সে একাই পুরো কিচেনের ওপর রাজত্ব করেছে, কোনো মেডকে আশেপাশে ঘেঁষতে দেয়নি। প্রতিবছর এই বিশেষ দিনটাতে অনু ঠিক এই কাজটাই করে—নিজেকে সময় দেওয়া বলে যাকে। যে মানুষ নিজেকে ভালোবাসতে শিখে গেছে, তার অন্য কাউকে প্রয়োজন হয় না; অন্তত অন্যের ভালোবাসা পাওয়ার কোনো কাঙালপনা বা সংজ্ঞা তার জানা নেই।
এরমধ্যে লিভিং রুম থেকে ফুল ভলিউমে গান ভেসে এলো—
“Joy Sri Radhe Bole, Nach Re Hele Dule, Jutbe Tobei Radha Re...

বুঝতে বাকি রইলো না এটা নাভানেরই কাণ্ড। কে বলবে ছেলেটা অসুস্থ! অনু সেদিকে কান না দিয়ে ফ্রিজ থেকে বের করলো নিজের হাতে বানানো ঠান্ডা রেড ভেলভেট কেকটা। প্লেটটা একহাতে আর অন্যহাতে ছুরি, মোমবাতি আর লাইটারটা কোনোমতে ব্যালেন্স করে সে ড্রয়িংরুমের দিকে এগোচ্ছিল। তার পুরো মনোযোগ তখন হাতের কেকটার দিকে, ডিজাইনটা নষ্ট না হয় সেজন্য আস্তে ধীরে এগিয়ে গেলো লিভিং রুমে।

লিভিং রুমে আসতেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। নাভান নিজেকে কমফোর্টে আবৃত করে উন্মাদের মতো নাচছে, আর তার তালে তালে সিম্বাও কাউচের হাতলের ওপর লাফাচ্ছে। এইটুকু সময়ের মধ্যে নাভান যে সিম্বার সাথে বেশ ভালো খাতির জমিয়ে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। টিভির বিশাল স্ক্রিনে তখন ফুল ভলিউমে বাজছে,

“Koli Juger Kesto Radha, Disko Theke Kore Dance, Bojh Gorango...

অনুর উপস্থিতি টের পেয়ে নাভান নাচ থামিয়ে গায়ের কমফোর্টটা সরিয়ে ওর দিকে তাকালো। খানিকটা অবাক ও গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো,

--- “আরে, কেক কিসের? বার্থডে নাকি কারোর?”

অনু জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক জোড়া শক্ত ও রুক্ষ হাত তাকে জোর ধাক্কা দিয়ে সরিয়ে দিলো। কিছু বুঝে ওঠার আগেই দেখলো, রিজভী দ্রুত নিচু হয়ে ওদের পায়ের কাছে, কাউচের আড়ালে ঘাপটি মেরে বসে থাকা (ব্ল্যাক-ফুটেড ক্যাট) 'নিক্স'-কে দুহাতে জাপটে তুলে নিলো। কখন যে খাচা ছেড়ে পালিয়ে এখানে এসে লুকিয়েছে। নিশ্চয় শিকার ধরতে। ভাগ্য ভালো বিড়ালটা কাওকে কোনো ক্ষতি করেনি। নয়তো কোনো চরম অঘটন ঘটে যেতো আজকে।

কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আচমকা ওই ধাক্কায় অনু নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারলো না। হাতের প্লেট ছিটকে কেকটা মেঝেতে পড়ে ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গেল। অনু কোনোমতে কাউচের মাথাটা শক্ত করে ধরে নিজেকে সামলে নিলো।

রিজভী এক হাতে নিক্সকে বুকে চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে অনুর দিকে ফিরতেই থমকে গেল। অনু তার দিকে তাকিয়ে আছে। সেই চাউনিতে কোনো রাগ নেই, বরং চোখদুটোতে এক অদ্ভুত মেঘ জমেছে। তার ঠোঁটদুটো সামান্য কাঁপছে। না চাইতেও অনুর বুকের ভেতরটা এক লহমায় ভীষণ ভারী হয়ে উঠলো।
নাভান টিভি অফ করে দিলো। এক তীব্র শীতল নিরবতা চারপাশটা গ্রাস করে নিলো। অনু
রিজভীর চোখের দিকে তাকিয়ে নিজের ভেতরের তীব্র অভিমানটুকু দমন করার চেষ্টা করে ধরা গলায় শুধু বলল,

--- “ওটা আমার বার্থডে কেক ছিল। আপনি সেটাও নষ্ট করে দিলেন।”

এক মুহূর্তের জন্য রিজভীর চোখে অস্থিরতা খেলে গেল। পাষাণ মানব বোধহয় মেয়েটার এই বিশেষ দিনটা নষ্ট করতে চাইল না।
অনু তীব্র অভিমানে ফুঁসছে। ঠিক সেই মুহূর্তে রিজভী চরম আশ্চর্যজনক এক কাজ করে বসল। বাঁ হাতের বাহুতে নিক্সকে চেপে ধরে, মেঝেতে ভেঙে পড়া কেকটার সামনে হাঁটু গেড়ে বসল সে। তারপর ওপরের অংশ থেকে একটুকরো কেক তুলে নিয়ে উঠে দাঁড়াল। ব্ল্যাক হাফ-হাতা টি-শার্ট পরায় তার পেশিবহুল, সুঠাম হাত দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। সে বাঁ হাত দিয়ে নিক্সকে সামলে নিয়েই অনুর সামনে এসে দাঁড়াল। অনু আর নাভান তখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে; রিজভীর উদ্দেশ্য তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না।

সবাইকে অবাক করে দিয়ে রিজভী কেকটায় একটা কামড় দিল। সঙ্গে সঙ্গে বিস্ময়ে অনুর মুখ হাঁ হয়ে গেল। এটা বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল—রিজভীর মতো মানুষ মেঝে থেকে তুলে কেক খাচ্ছে! কিন্তু কেন?

রিজভী এখানেই থেমে থাকলো না। সে নিঃশব্দে কেকের বাকি অংশটুকু অনুর মুখে পুরে দিল। বিস্ময়ে অনুর মুখ আগে থেকেই হাঁ হয়ে ছিল। রিজভীর এই কাণ্ড দেখে নাভানও চরম হতবাক হয়ে বড় বড় চোখে তাকিয়ে রইল। রিজভী অনুর মুখের ওপর সামান্য ঝুঁকে, গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল,
— "Happy birthday, enemy."

মুখে কেক নিয়ে অনু পাথরের মতো স্তব্ধ হয়ে রিজভীর দিকে তাকিয়ে রইল। তার চোখজোড়ো যেন স্রোতের বিপরীতে বয়ে চলা কোনো অহংকারী নদীকে দেখছে। রিজভীর কথা শেষ হতেই সিম্বা মাথার ওপর দিয়ে উড়তে উড়তে কর্কশ কণ্ঠে একনাগাড়ে বলতে থাকল,
— "Happy birthday, enemy. Happy birthday, enemy. enemy, enemy."

রিজভী আর দাড়ালো না। নিক্সকে কোলে নিয়ে সিড়ি বেয়ে দোতালায় চলে গেলো।
নাভান আর অনু তখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন