ফন্ট সাইজ:
থিম:
বোকা পাখি

পর্ব 2

লেখক: হাসিবুল হাসিব

#বোকা_পাখি
#হাসিবুল_হাসিব
#পর্বসংখ্যা_২

সাইফ আর রাব্বি ডাইনিং টেবিলে বসে আছে। শাহানা বেগম সাইফের থালায় খাবার বাড়ছেন।

সাইফ বলে উঠল,

— জানো মা, এই বিশটা বছর তোমার হাতের রান্না অনেক মিস করেছি।

শাহানা বেগম মুচকি হেসে বললেন,

— সেটা তো দেখতেই পাচ্ছি। মিস করতে করতে পুরো শুকিয়ে গেছিস।

রাব্বি ফাজলামি করে বলল,

— ঠিক বলেছো, আন্টি। আগে তো গোল তরমুজের মতো ছিল। এখন শুকিয়ে গেছে।

সাইফ ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলল,

— বলদ! এটাকে শুকিয়ে যাওয়া বলে না, ফিট হওয়া বলে। আগে মোটা ছিলাম, এখন আমি ফিট। বুঝেছিস?

ঠিক তখনই শ্রেয়া এসে সাইফের পাশের চেয়ারটা টেনে বসল।

হাসিমুখে বলল,

— Thank you, ভাইয়া।

সাইফ শান্তভাবে উত্তর দিল,

— Welcome.

রাব্বি উদ্বিগ্ন ভঙ্গিতে জিজ্ঞেস করল,

— কিসের জন্য Thank you বলছো?

শ্রেয়া হেসে বলল,

— কারণ ভাইয়া আমাকে আমার লাইফের বেস্ট গিফট দিয়েছে।

রাব্বি ভাবুক ভঙ্গিতে মাথা নেড়ে বলল,

— ওহ... আচ্ছা।

সাইফ জিজ্ঞেস করল,

— মা, বাবা কোথায়?

শাহানা বেগম উত্তর দিলেন,

— তোর বাবা অফিসে। চলে আসবে।

— ওকে। — বলল সাইফ।

শাহানা বেগম সবাইকে খাবার পরিবেশন করলেন। তারপর নিজের জন্যও প্লেটে খাবার নিয়ে সবার সঙ্গে খেতে বসলেন।

খাওয়া শেষ করে সাইফ বেসিনে হাত ধুতে চলে গেল। তার পরপরই শ্রেয়াও চলে গেল।

তবে রাব্বি তখনও বসে আছে। সেটা লক্ষ্য করে শাহানা বেগম বললেন,

— কিরে রাব্বি, তোর তো খাওয়া শেষ। যা, হাত ধুয়ে আয়।

রাব্বি একটা ঢেকুর তুলে অসহায় ভঙ্গিতে বলল,

— আন্টি, তুমি খুব খারাপ।

শাহানা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন,

— কেন?

রাব্বি মুখ কুঁচকে বলল,

— এত মজা করে কেউ কি রান্না করে! লোভে পড়ে এত খেয়ে ফেলেছি যে, এখন আর নড়তেই পারছি না।

রাব্বির কথা শুনে শাহানা বেগম হেসে ফেললেন।

ঠিক তখনই পেছন থেকে সাইফ এসে রাব্বির মাথায় হালকা একটা চাটি মেরে বলল,

— তাইলে তুই বসেই থাক। আমি রুমে গেলাম।

বলে সাইফ চলে গেল।

শ্রেয়া এসে রাব্বির পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলল,

— রাব্বি ভাই, আর এক প্লেট ভাত দেব?

রাব্বি নিষ্পাপ মুখ করে শ্রেয়ার দিকে তাকিয়ে রইল।

রাব্বির এমন নিষ্পাপ চেহারা দেখে শ্রেয়া ফিক করে হেসে ফেলল।

শাহানা বেগমও হেসে উঠলেন।

··· বিকেল ৫ টা বাজে ···

আসিফ আর মুহিত চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় দুইটা বাইক নিয়ে রাব্বি আর সাইফ আসলো। রাব্বি বাইক থেকে নেমে হেলমেট খুলে রেখে তাদের দিকে এগিয়ে গেলো। সাইফ তখনও হেলমেট পরে বাইকে বসে আছে।

রাব্বিকে দেখে আসিফ সেদিকে গিয়ে সাইফের দিকে ইশারা করে বলল,

— ওইটা কে?

রাব্বি:

— ওইটা কে চিনিস নি?

আসিফ:

— না তো?

রাব্বি সাইফকে উদ্দেশ্য করে বলল,

— বড় ভাই, হেলমেটটা খুলে রেখে এইদিকে আসেন তো।

আসিফ আর মুহিত তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে সাইফের দিকে তাকিয়ে আছে।

সাইফ বাইক থেকে নেমে হেলমেট খুলে বাইকে রাখলো। সাইফকে দেখে মুহিত আর আসিফের চোখ বড় বড় হয়ে গেলো। তারা দুজন দৌড়ে গিয়ে সাইফকে জড়িয়ে ধরলো।

মুহিত সাইফের পেটে আলতো করে একটা ঘুষি মেরে বলল,

— এই হারামি! তুই দেশে এসেছিস, আমাদের বলিস নি ক্যান?

সাইফ হেসে উত্তর দিলো,

— তোদের সারপ্রাইজ দিবো তাই।

আসিফ হেসে বলল,

— সত্যি মামা! এটা আমাদের জন্য অনেক বড় সারপ্রাইজ ছিলো।

এরপর তারা একে-অপরের সাথে কুশলাদি বিনিময় করলো।

··· ১ ঘন্টা পর ···

আজ ২০ টা বছর পর চার বন্ধু এক সাথে বসে আছে। চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে।

মুহিত একটা সিগারেটের প্যাকেট বের করে আসিফ আর রাব্বিকে একটা করে সিগারেট দিলো। এরপর সাইফের দিকে প্যাকেটটা এগিয়ে দিলে সাইফ একটা সিগারেট নিলো। এরপর মুহিত একটা সিগারেট নিয়ে চার বন্ধু সিগারেট টানতে টানতে আবারো আড্ডায় মগ্ন হলো।

আসিফ সাইফকে উদ্দেশ্য করে বলল,

— তুই তো আমেরিকায় গিয়ে আমাদের ভুলেই গেছিলি।

সাইফ:

— হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। সেজন্যই তো দুইদিন পরপরই তোদের সাথে কথা বলতাম।

চার বন্ধু একসাথে হেসে উঠলো।

আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। মুহিতের ফোনে কল আসলো।

সাইফ জানতে চাইলো,

— কে কল দিয়েছে?

মুহিত বলল,

— আমার বউ।

আসিফ হেসে বলল,

— ভুল বলছিস কেনো? বল, তোর যম কল দিছে।

রাব্বি আর সাইফ হেসে ফেললো।

মুহিত উঠে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে কল রিসিভ করে কানে ধরলো।

নুসরাত:

— কয়টা বাজে?

মুহিত একটা ঢোক গিলে একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল,

— ৮ টা ৭।

নুসরাত চেঁচিয়ে বললো,

— তুই এখনো বাইরে কি করছিস?

মুহিত ক্ষীণ সুরে বলল,

— সরি বউ। মনে ছিলো না। আমেরিকা থেকে ২০ বছর পর আমার একটা ফ্রেন্ড দেশে ফিরেছে। ওর সাথেই আছি।

নুসরাত ভারী কণ্ঠে বলল,

— তোর ফ্রেন্ডের গুষ্টি কিলাই। তুই বাসায় আয় এখনই।

মুহিত শান্ত কণ্ঠে বলল,

— আসতেছি।

নুসরাত:

— আসো তাড়াতাড়ি।

মুহিত:

— ওকে।

নুসরাত কল কেটে দিলো।

মুহিত ধীর পায়ে সাইফদের দিকে এগিয়ে গেলো। এরপর সবাইকে উদ্দেশ্য করে বলল,

— তোরা থাক, আমি বাসায় গেলাম।

সাইফ:

— এখনই কেনো চলে যাবি? আরেকটু থাক, আড্ডা দেই।

মুহিত:

— না মামা। তোরা আড্ডা দে। আমার যাইতে হবে।

রাব্বি:

— আরে, ওরে যাইতে দে। ওর আজরাইল ওকে স্মরণ করেছে। না গেলে ওর খবর আছে।

সবাই একসাথে হেসে উঠলো।

— আচ্ছা,Bye.

বলে মুহিত নিজের বাইক নিয়ে চলে গেলো।

··· ১৫ মিনিট পর ···

আসিফের ফোন বেজে উঠলো।

সাইফ:

— তোকে আবার কল দিলো?

আসিফ:

— আমার আজরাইল!

সাইফ:

— মানে কি? তুইও বিয়ে করেছিস নাকি?

আসিফ:

— আরে না। আমার Girlfriend।

সাইফ:

— হারে ভ্যাবলা! তোর Girlfriend ও আছে, বলিস নি তো।

আসিফ:

— বলতে মনে নাই। আচ্ছা, থাম। আমি কথা বলে আসি।

কিছুটা দূরে গিয়ে আসিফ কল রিসিভ করলো।

তিন্নি:

— কোথায় জান তুমি?

আসিফ:

— এই তো, ফ্রেন্ডদের সাথে বসে আছি।

তিন্নি:

— তুমি এখনও বাহিরে! তারাতাড়ি বাসায় যাও।

আসিফ:

— তোমাকে আমার ফ্রেন্ড সাইফের কথা বলেছিলাম না?

তিন্নি:

— হ্যাঁ, বলেছিলে তো।

আসিফ:

— ও আজকেই দেশে ফিরেছে। ওর সাথেই আড্ডা দিচ্ছিলাম।

তিন্নি:

— ও, আচ্ছা। ঠিক আছে, আড্ডা দাও। তবে বেশি দেরি করবে না। আর বাসায় গিয়েই আমাকে কল দিবে।

আসিফ:

— আচ্ছা, ঠিক আছে জান।

তিন্নি:

— Love You. Bye.

আসিফ:

— Love You too. Bye.

তিন্নি কল কেটে দিলো।

আসিফ এসে আবারো আড্ডায় অংশ নিলো।

কিছুক্ষণ পর সবাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলো।

সাইফ আর রাব্বি আসিফকে বাইকে করে আসিফের বাড়িতে নামিয়ে দিয়ে তারা সাইফের বাড়িতে আসলো।

শহিদুর রহমান সোফায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছেন। সাইফ তার কাছে এগিয়ে গিয়ে বলল,

— আসসালামু আলাইকুম, বাবা! কেমন আছো?

শহিদুর রহমান সাইফের দিকে তাকালেন। শান্ত কণ্ঠে বললেন,

— আলহামদুলিল্লাহ। তুমি?

সাইফ বলল,

— আলহামদুলিল্লাহ, বাবা।

শহিদুর রহমান বললেন,

— আচ্ছা, ঠিক আছে। খেতে আসো। রাব্বি, তুইও আয়।

সাইফ বিরবির করে বলল,

— ওরে যেতে না বললেও ও যাবে।

রাব্বি সাইফের কথা শুনতে পেয়ে বলল,

— চুপ, ব্যাডা!

এরপর শহিদুর রহমানকে উদ্দেশ্য করে বলল,

— হ্যাঁ, আঙ্কেল। আপনি যান, আমরা আসছি।

শহিদুর রহমান আর কিছু বললেন না। ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলেন।

··১৫ মিনিট পর··##

সাইফ, রাব্বি, শ্রেয়া, শহিদুর রহমান ও শাহানা বেগম— সকলে একসাথে খাবার খাচ্ছেন।

খেতে খেতে শহিদুর রহমান সাইফকে উদ্দেশ্য করে বললেন,

— অফিসে কবে জয়েন করছো?

সাইফ কিছু একটা বলবে, তার আগেই শাহানা বেগম বলে উঠলেন,

— ছেলেটা আজকেই দেশে ফিরেছে। ওকে কয়েক দিন সময় দাও। আগে কয়দিন রেস্ট করুক, ঘুরুক-ফিরুক, বিয়ে করুক, তারপর না হয় অফিসে যাবে।

সাইফ বলল,

— এক সপ্তাহ পর অফিসে জয়েন করবো, বাবা।

শহিদুর রহমান বললেন,

— আচ্ছা, তাই করো। আমার বয়স হয়েছে। আমি তোমাকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসর নিতে চাই।

সাইফ বলল,

— আচ্ছা, বাবা। সবই তো ঠিক আছে, মা। তবে তুমি এর মাঝে বিয়েটা ঢুকিয়ে দিলে কেন?

শাহানা বেগম বললেন,

— বারে! তুই বিয়ে করবি না? তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে।

সাইফ গম্ভীর কণ্ঠে বলল,

— মা, তোমাকে না কতবার বলেছি, আমার বিয়ে নিয়ে কথা বলবা না। আমার বয়স হলে হোক, আমি বুড়ো হয়ে যাবো, তবুও বিয়ে করবো না।

শাহানা বেগম বললেন,

— বুঝি না, বাবা। তোর বিয়েতে এত এলার্জি ক্যান? আচ্ছা, তোর কথা না হয় বাদ দিলাম। আমাদের জন্য অন্তত বিয়ে কর। আমাদেরও তো ইচ্ছা করে নাতি-নাতনির মুখ দেখবো।

সাইফ বলল,

— তোমাদের যদি এতই নাতি-নাতনিকে দেখতে ইচ্ছা হয়, তাহলে শ্রেয়াকে বিয়ে দাও।

শ্রেয়া তখন ভাত খেতে খেতে কান পেতে সকলের কথা শুনছিল। তার বিয়ের কথা কানে আসতেই বিষম খেয়ে কাশতে শুরু করল।

শাহানা বেগম তড়িঘড়ি করে এক গ্লাস পানি শ্রেয়ার দিকে এগিয়ে দিতে দিতে বললেন,

— দেখে খেতে পারিস না?

শ্রেয়া এক দমে সম্পূর্ণ গ্লাসের পানি খেয়ে জোরে নিশ্বাস নিল। এরপর সাইফকে বলল,

— ভাইয়া, আমি এখনো বাচ্চা। তুই নিজে বাঁচতে আমাকে টানছিস কেন?

সাইফ উত্তর করল না। খাওয়ায় মনোযোগ দিল।

রাব্বি এতক্ষণ খাওয়া বন্ধ করে সবকিছু দেখছিল। কেন জানি তার খুব করে হাসতে ইচ্ছা করছে, তবে সাইফের বাবার সামনে সাহস করল না। লোকটা পুরাই খাটাস। কখন আবার কী বলে বসে, ঠিক নাই। তাই রাব্বি নিজের হাসি দমিয়ে খাওয়ায় মনোযোগ দিল।

শাহানা বেগম বললেন,

— রাব্বি, কম করে খাস। নাহলে আবার নড়তে পারবি না।

রাব্বি Innocent Face করে বলল,

— আন্টি, তুমিও মজা নিচ্ছো!

শ্রেয়া আর শাহানা বেগম ফিক করে হেসে ফেললেন।

পরের দিন সকাল ১১টা বাজে··##

কলেজ ক্যাম্পাসের একটা বেঞ্চে বসে সাথি কান্না করছে। সেটা দেখতে পেয়ে রাফা আর ফিহা সেদিকে গেল।

রাফা সাথির পাশে বসে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল,

— কী হয়েছে, বান্ধবী? কাঁদছিস কেন?

সাথি কাঁদতে কাঁদতে বলল,

— আমি কলেজে আসার সময় ওই ছেলেগুলো আমার সাথে বাজে আচরণ করেছে। আর শুধু আজকে না, ওরা প্রায়ই আমাকে Disturbed করে।

রাফা বলল,

— কোন ছেলেগুলো?

সাথি বলল,

— ওই যেই ছেলেগুলো সবসময় কলেজের বাইরে আড্ডা দেয়।

সাথির সব কথা শোনার পর রাফার মাথার রক্ত টগবগ করতে লাগল।

রাফা উঠে দাঁড়িয়ে সাথিকে বলল,

— আমার সাথে চল।

ফিহা হতবাক হয়ে বলল,

— কই যাবি?

রাফা বলল,

— ওই বখাটেদের উচিত শিক্ষা দিতে।

ফিহা বলল,

— মানে কী? কী বলছিস এসব? ওরা মানুষ ভালো না। ওদের থেকে দূরে থাকাই শ্রেয়।

রাফা ফিহার কোনো কথাই শুনল না। সাথির হাত ধরে তাকে টেনে নিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে চলে গেল। ফিহাও পেছন পেছন ছুটল।

গরম আর রাগে রাফার সম্পূর্ণ চেহারা লাল হয়ে গেছে।

রাফা সাথিকে নিয়ে ছেলেগুলোর সামনে এসে থামল। ফিহাও আসল।

তারা চারজন রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল।

তিনটা মেয়েকে একসাথে তাদের কাছে আসতে দেখে নবিন বলল,

— কী, মামুনি? কী হইছে? কী সমস্যা?

রাফা রেগে সাথিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল,

— তোর জুতা দে।

ফিহা বলল,

— কী হচ্ছে, কী রাফা! থাম।

রাফা একপ্রকার চেঁচিয়ে বলল,

— সাথি, জুতা দে।

সাথি আতকে উঠল। এরপর নিজের পায়ের স্যান্ডেলটা খুলে রাফার হাতে দিল।

ছেলেগুলো মনোযোগ দিয়ে রাফার কাণ্ড দেখছিল।

রাফা আচমকা সোহাগের গালে জুতা দিয়ে একটা কষে চড় মারল।

নবিন চেঁচিয়ে বলে,

— এই...মেয়ে!

সাথে সাথে নবিনের গালেও একটা জুতার বাড়ি পড়ল।

মুহূর্তেই সেখানে অনেক মানুষ জড় হলো।

ছেলেগুলো রাফাদের দিকে তেড়ে আসতে লেগেও মানুষের ভিড় দেখে দমে গেল।

নবিন রেগে রাফাকে উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে বলল,

— তোকে আমি দেখে নেব।

অতঃপর ছেলেগুলো চলে গেলো।

রাফা, সাথি আর ফিহাও কলেজে ফিরে আসল।

ফিহা গম্ভীর কণ্ঠে বললো তোকে বলেছিলাম ওদের সাথে ঝামেলা করিস না। তুই কি ভেবেছিস ওরা চুপ করে বসে থাকবে।

রাফা রেগে বলল ওরা যা ইচ্ছা করুক আমিও এর শেষ দেখে ছাড়বো।

ফিহা চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিশ্বাস ফেলল।

শাহানা বেগম ও ইতি রান্না ঘরে কাজ করছে। রাব্বি গুন গুন করে গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করলো। রান্না ঘরে উঁকি দিয়ে শাহানা বেগমের কাছে জানতে চাইলো সাইফ কোথায়? শাহানা বেগম মৃদু হেসে বলল, যা ওর রুমেই আছে।

রাব্বি হেসে বলল ওকে আন্টি।

রাব্বি সিড়ি দিয়ে উঠে দুই তালার দিকে গেলো।

সাইফের আগের রুম শ্রেয়ার।

শ্রেয়া আজকে শখ করে শাড়ি পরেছে।খুব একটা সাজে নি শুধু পড়নে নিল শাড়ি আর কপালে ছোট লাল টিপ। চুলগুলো ছেড়ে দেওয়া পুরো পিঠে ছড়িয়ে আছে। শ্রেয়া আয়নার সামনে দাঁড়িয়ে অপলকভাবে চেয়ে আছে। সে নিজেই নিজেকে দেখে রীতিমতো মুগ্ধ। তাকে আজকে ভিষণ সুন্দর লাগছে। শ্রেয়া নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুচকি হেসে লজ্জায় দুই নিজের চেহারা আড়াল করলো। তখন তার কানে পরিচিত কন্ঠে একটা গান ভেসে আসলো–

আয়নায় মুখ দেখে,কেনো এতো চুপ..?"

নিজেই মুগ্ধ তুমি,দেখে ওই মুখ।

ওই কপোলের তিল,

যেন করে ঝিলমিল।

ওই চুলের সুরভি মেলে,হাওয়ায় ডানা।

নিল নিল নিলাঞ্জনা,চোখ দুটো টানা।

ওই কপালের টিপ যেন,জোনাকির দ্বিপ।

আমি প্রেমে পড়েছি তুমি,করো না

মানা।

আওয়াজ কানে আসতেই শ্রেয়া চমকে পেছনে তাকালো। দরজার পাশে হেলান দিয়ে রাব্বি মুগ্ধ দৃষ্টিতে শ্রেয়ার দিকে চেয়ে আছে। মুখে তার এক রাশ হাসি। শ্রেয়া লজ্জা মিশ্রিত দৃষ্টিতে রাব্বির পানে চেয়ে আছে। শ্রেয়ার এমন দৃষ্টিতে রাব্বি বিব্রত বোধ করলো। তৎক্ষনাৎ সোজা হয়ে হয়ে নিজেকে স্বাভাবিক করে গলা খাঁকারি দিয়ে বলল কি করছো শ্রেয়া।

শ্রেয়া আর কি বলবে সে তো লজ্জায় লাল। সে মাথা নিচু করেই রইলো।

রাব্বি আর কিছু বলল না রুম থেকে বেড়িয়ে গেলো।

শ্রেয়া রাব্বির গমন পথে চেয়ে আছে।

কয়েক ধাপ যেতেই রাব্বির পা থেমে গেলো সে কিছু একটা ভেবে ফিরে গিয়ে শ্রেয়ার রুমে উঁকি দিয়ে বলল আজকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে।এরপর একটা দৌড় দিলো।

শ্রেয়ার চেহারায় লাজুক হাসি পরিলক্ষিত হলো।

সাইফ আর রাব্বি কথা বলছে,

সাইফ: তোর Girlfriend এর কি অবস্থা?

রাব্বি: আর Girlfriend এখনো Propose করতেই পারলাম না।

সাইফ গম্ভীর কণ্ঠে বললো why, what is your problem?

রাব্বি শান্ত কন্ঠে বলে,

সাহস হয়ে ওঠে নারে ভাই। তুই তো জানিসই আমি মেয়েদের সামনে কতো টা নার্ভাস হয়ে যাই। তার উপর আবার সে।

সাইফ: হুম তুই বসেই থাক তোর পাখি উড়াল দিয়ে অন্য কারো খাঁচায় বন্দি হোক।

রাব্বি গম্ভীর কণ্ঠে–

এমনটা হবে না আমি ওকেই আমার বউ বানাবো।

সাইফ: দেখবো তোর কথার দৌড় কতো দূর।

শ্রেয়া দরজায় নক করে বলল

–ভাইয়া আসবো।

সাইফ সেদিকে তাকিয়ে শান্ত কন্ঠে,

–হুম আয়।

শ্রেয়া রুমে এসে টেবিলের উপর দুই কাপ কফি রেখে বেড়িয়ে গেলো।

শ্রেয়ার চেহারা মলিন ছিলো এটা সাইফ লক্ষ্য না করলেও রাব্বি করেছে। শ্রেয়া সাইফের রুম থেকে বেড়িয়ে গিয়ে শান্ত ভাবে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে। সে সাইফ আর রাব্বির সব কথায় শুনেছে।

তার মনে হলো রাব্বি অন্য কাওকে ভালোবাসে।

অজান্তেই শ্রেয়ার চোখের কোনে অশ্রু জমলো।

শ্রেয়া ডান হাতের তালু দিয়ে চোখ মুছে নিচে চলে গেলো।

~চলবে ইনশাআল্লাহ~

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন