ফন্ট সাইজ:
থিম:
রক্তের বন্ধন🩸🪄

তিপ্পান্নতম অধ্যায়: শূন্য ঘরের গান

লেখক: জান্নাতুল ফেরদৌস

রক্তের বন্ধন📍

লেখিকা: জান্নাতুল ফেরদৌস

রাতের নীরবতা যেন পুরো চৌধুরী বাড়িটাকে ঘিরে রেখেছে। চারপাশে সবাই ঘুমিয়ে পড়লেও মিহানের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছে সে। কিছুতেই মনটা শান্ত হচ্ছে না।

বারবার মনে পড়ছে করিডোরে আয়রার সঙ্গে হওয়া শেষ কথোপকথন।

'আপনি নিজের খেয়াল রাখবেন।'

এই একটা বাক্য যেন তার বুকের ভেতর আটকে আছে। আগে যে মেয়েটা রাগ করলেও তার নাম ধরে ডাকত, আজ সে আবার আপনি করে কথা বলছে!

মিহান উঠে বসে মাথার চুলগুলো এলোমেলো করে দিল।

মিহান: ধুর! এই মেয়েটাকে ছাড়া কিছুই ভালো লাগে না!

টেবিলের ওপর রাখা আয়রার একটা ছবি হাতে নিল সে। ছবিতে আয়রা হাসছে। গালে ছোট্ট টোল পড়েছে। চোখ দুটোতে অদ্ভুত মায়া।

মিহান ছবিটার দিকে তাকিয়ে মৃদু হাসল।

মিহান: কীভাবে পারো তুমি এত সহজে আমাকে কষ্ট দিতে, আয়রাপাখি?

কথাটা বলেই নিজেই থেমে গেল।

মিহান: না, কষ্ট তো আমিই দিয়েছি তোমাকে। অথচ এখন তোমার অভাবেই আমার দম বন্ধ হয়ে আসছে।

সে ফোনটা হাতে নিয়ে আয়রার চ্যাটবক্স খুলল। অনেকগুলো পুরোনো মেসেজ। কত হাসি, কত অভিমান, কত ছোট ছোট কথা!

একটা পুরোনো ভয়েস মেসেজ চালু করল।

ফোনের ওপাশ থেকে আয়রার মিষ্টি কণ্ঠ ভেসে এল—

'মিহান! আপনি কিন্তু খুব বিরক্তিকর!'

মিহান হেসে ফেলল।

মিহান: হ্যাঁ, তোমার জন্যই তো বিরক্তিকর হয়ে গেছি।

হঠাৎ তার চোখ গিয়ে পড়ল ঘরের কোণে রাখা গিটারটার দিকে। অনেক দিন গিটার হাতে নেওয়া হয়নি। আজ কেন যেন ইচ্ছে হলো একটু গান গাওয়ার।

গিটারটা হাতে নিয়ে বিছানার পাশে বসল।

কয়েকবার তারে আঙুল বুলিয়ে সুর তুলল। তারপর খুব নিচু স্বরে গাইতে শুরু করল—

"যার কথা ভাসে,
মেঘলা বাতাসে,
তবু সে দূরে তা মানি না,
জানি না...!" 🫠🙌

গান গাইতে গাইতে মিহানের চোখ চলে গেল আয়রার ছবিটার দিকে।

সে আবার গাইতে শুরু করল। এবার কণ্ঠে যেন একটু বেশি অভিমান।

গান থামিয়ে ছবিটা বুকের কাছে ধরে বলল,

মিহান: জানো, আয়রা? তোমাকে ছাড়া আমার এই ঘরটা কেমন ফাঁকা হয়ে গেছে। অথচ এই ঘরেই একসময় তোমার হাসির শব্দে দেয়ালগুলো পর্যন্ত প্রাণ ফিরে পেত।

একটু থেমে আবার বলল,

মিহান: তাকে ছাড়া আমার ঘর যেমন ফাঁকা, তেমন আমিও অচল। তুমি নেই বলে আমার দিন চলে, রাতও কেটে যায়; কিন্তু কিছুই যেন ঠিকঠাক হয় না।

তার ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে উঠল।

মিহান: তুমি কি জানো, তোমার সঙ্গে কথা না বলে একটা দিন কাটানো আমার জন্য কতটা কঠিন?

সে আবার গিটার বাজাতে শুরু করল।

অন্যদিকে আয়রার ঘরেও ঘুমের কোনো চিহ্ন নেই।

আয়রা বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনে মিহানের ছবির দিকে তাকিয়ে আছে। ছবিটা তাদের একসঙ্গে তোলা। সেদিন মিহান জোর করে ছবি তুলেছিল।

আয়রা ছবিটার দিকে তাকিয়ে বলল,

আয়রা: আপনার তো দিব্যি ভালোই কাটছে, তাই না? আমাকে ছাড়া থাকতেও শিখে গেছেন!

কথাটা বলেই নিজেই চোখ মুছল।

হঠাৎ পাশের ঘর থেকে মৃদু গিটারের সুর ভেসে এল।

আয়রা প্রথমে বিষয়টা খেয়াল করেনি। কিন্তু কিছুক্ষণ পর পরিচিত একটা কণ্ঠ শুনে উঠে বসল।

এটা মিহানের কণ্ঠ!

আয়রা দরজার কাছে গিয়ে দাঁড়াল। করিডোরে নীরবতা। কিন্তু মিহানের ঘর থেকে গানের সুর স্পষ্ট শোনা যাচ্ছে।

সে দরজার পাশে দাঁড়িয়ে মন দিয়ে শুনতে লাগল।

"যার কথা ভাসে, মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না, জানি না..."

আয়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল।

আয়রা মনে মনে বলল,

'আপনি যদি আমাকে এতটাই মিস করেন, তাহলে দূরে সরিয়ে দিলেন কেন? একবারও কি মনে হয়নি, আপনার এই দূরত্বে আমিও ভালো নেই?'

সে দরজার হাতলে হাত রেখেও ভেতরে যাওয়ার সাহস পেল না।

ঠিক তখনই গান থেমে গেল।

মিহানের কণ্ঠ শোনা গেল—

মিহান: আয়রাপাখি, তুমি যদি একবার আমার সামনে এসে দাঁড়াতে!

আয়রা চমকে উঠল।

সে কি বুঝতে পেরেছে আয়রা দরজার বাইরে দাঁড়িয়ে আছে?

কিছুক্ষণ অপেক্ষা করে আয়রা নিঃশব্দে নিজের ঘরে ফিরে গেল।

পরদিন সকাল।

নাশতার টেবিলে সবাই উপস্থিত। দিশা আর রেদোয়ান নিজেদের মধ্যে কথা বলছে। অপর্ণা আকরামকে কোনো একটা বিষয় নিয়ে বকছে। মায়শা আর আবির হাসাহাসি করছে।

কিন্তু মিহান আর আয়রা দুজনেই চুপচাপ।

হঠাৎ সুমন মিহানকে বলল,

সুমন: ভাই, কাল রাতে আপনার ঘর থেকে গানের আওয়াজ আসছিল।

মিহান: তো?

সুমন: বাহ! আমাদের ভাই তো দেখি গায়ক হয়ে গেছেন!

আকরাম হেসে বলল,

আকরাম: প্রেমে পড়লে মানুষ কবি হয়, আর বিরহে পড়লে গায়ক!

মিহান চোখ তুলে তাকাল।

মিহান: তোর খুব কথা বলার অভ্যাস হয়েছে দেখছি।

আকরাম: আমি তো সত্যি কথাই বললাম!

সবাই হেসে উঠল।

আয়রা চুপচাপ পানি পান করছিল। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই একটু হাসি ফুটে উঠেছিল।

মিহান সেটা লক্ষ করল।

মিহান মনে মনে বলল, 'এই তো! অন্তত একটু হাসলে।'

হঠাৎ আয়রার হাত থেকে চামচটা পড়ে গেল। মিহান সঙ্গে সঙ্গে বলে উঠল,

মিহান: সাবধানে!

আয়রা চমকে তার দিকে তাকাল।

মিহানও কিছুক্ষণ তাকিয়ে রইল।

তারপর আয়রা নিচু স্বরে বলল,

আয়রা: জি।

মিহান মনে মনে দীর্ঘশ্বাস ফেলল।

আবার সেই 'জি'!

দুপুরের দিকে মিহান নিজের ঘরে বসে পুরোনো কাগজপত্রগুলো দেখছিল। রহস্যময় চিঠির পেছনে থাকা বাড়িটির ছবিটা বারবার পরীক্ষা করছে।

হঠাৎ তার চোখে একটা তারিখ পড়ল।

তারিখটা সেই দিনের, যেদিন তার বাবা নিখোঁজ হয়েছিলেন।

মিহান অবাক হয়ে কাগজটা হাতে নিল।

মিহান: তার মানে ওই বাড়ির সঙ্গে বাবার নিখোঁজ হওয়ার সম্পর্ক আছে!

ঠিক তখনই ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এল।

মিহান: হ্যালো?

অপরিচিত কণ্ঠ: অনেক খুঁজছেন, তাই না?

মিহান: কে আপনি?

অপরিচিত ব্যক্তি: যার খোঁজ করছেন, তার উত্তর আপনার বাড়িতেই আছে।

মিহান: ধাঁধা না বলে সরাসরি বলুন!

অপরিচিত ব্যক্তি: আয়রাকে জিজ্ঞেস করুন, তার মা আপনাকে আগে থেকে চিনতেন কি না।

মিহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না।

মিহান: কী বললেন?

কিন্তু ওপাশ থেকে কল কেটে দেওয়া হয়েছে।

মিহান স্থির হয়ে বসে রইল।

আয়রার মা!

তার মানে আয়রার পরিবারও এই রহস্যের সঙ্গে জড়িত?

সে দ্রুত উঠে দাঁড়াল। কিন্তু দরজার কাছে গিয়ে থেমে গেল।

গত কয়েক দিনে আয়রাকে যতটা কষ্ট দিয়েছে, তারপর আবার কীভাবে তার সামনে গিয়ে প্রশ্ন করবে?

মিহান জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল,

'এবার আর কোনো তাড়াহুড়ো নয়। সত্যটা জানব, তবে আয়রাকে আর কষ্ট দিয়ে নয়।'

সন্ধ্যায় আয়রা বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে মিহানের কণ্ঠ ভেসে এল।

মিহান: আয়রাপাখি!

আয়রা থমকে গেল।

অনেক দিন পর ডাকটা শুনে তার বুকের ভেতরটা কেমন করে উঠল।

ধীরে ধীরে পেছনে ফিরল।

আয়রা: কিছু বলবেন?

মিহান একটু এগিয়ে এল।

মিহান: কাল রাতে গানটা শুনেছিলে?

আয়রা চমকে তাকাল।

আয়রা: কোন গান?

মিহান মুচকি হাসল।

মিহান: মিথ্যা বলতে তোমার চোখ দুটো এখনো খুব খারাপ!

আয়রা চোখ নামিয়ে ফেলল।

কিছুক্ষণ নীরবতার পর মিহান বলল,

মিহান: গানটা তোমার জন্যই ছিল।

আয়রা আর নিজেকে সামলাতে পারল না।

আয়রা: তাহলে আমাকে দূরে সরিয়ে রাখছেন কেন?

মিহান কোনো উত্তর দিল না।

আয়রা: আমি কি এতটাই অচেনা আপনার কাছে? আমার চোখের দিকে তাকিয়েও কি বুঝতে পারেন না আমি সত্য বলছি?

মিহান ধীরে ধীরে বলল,

মিহান: পারি, আয়রা। কিন্তু কিছু প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত নিজেকে শান্ত করতে পারছি না।

আয়রা: আর আমার কষ্টের উত্তর?

মিহান মাথা নিচু করল।

মিহান: সেটার কোনো উত্তর আমার কাছে নেই। শুধু এটুকু জানি, তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই।

আয়রা চোখ মুছে বলল,

আয়রা: আমি আর কোনো প্রতিশ্রুতি চাই না। শুধু সত্যিটা জানতে চাই।

মিহান তার দিকে তাকাল।

মিহান: কথা দিচ্ছি, এবার কোনো সত্য তোমার কাছ থেকে লুকাব না।

ঠিক তখনই মিহানের ফোনে একটি ছবি এল।

ছবিটা দেখে তার মুখের রং বদলে গেল।

ছবিতে আয়রার মাকে দেখা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন মিহানের বাবা।

আর ছবির পেছনে হাতে লেখা—

'এই দুই পরিবারের সম্পর্ক শুধু পরিচয়ের ছিল না। তাদের মাঝখানে এমন এক সত্য লুকিয়ে আছে, যা জানলে তোমরা দুজনেই নিজেদের অতীতকে নতুন করে চিনবে।'

মিহান ধীরে ধীরে আয়রার দিকে তাকাল।

আয়রাও ছবিটা দেখে ফেলেছে।

আয়রা ফিসফিস করে বলল,

— আমার মা... আপনার বাবার সঙ্গে?

দুজনের চোখাচোখি হলো।

এবার আর শুধু মিহানের অতীত নয়, আয়রার অতীতও তাদের সামনে নতুন প্রশ্ন হয়ে দাঁড়াল।

চলবে...!?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে তিপ্পান্নতম অধ্যায়: শূন্য ঘরের গান শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন