পর্ব:০১
উপন্যাস : শাপলা-ভেজা আষাঢ় "
(লেখনিতে : ইসমাইল বিন আব্দুল আলীম)
❌কপি করা নিষিদ্ধ❌
রাত দশটা। একুশে রমজানের কদরের রাতের নামাজ শেষে মরহুম তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির উঠানে নারী-পুরুষের এক ছোটখাটো সমাবেশ বসেছে। সুলতানপুর গ্রামের দিনটা লোকজন এর ভীর থাকলেও গ্রামের রাতের অন্ধকারে চারপাশটা একদম নিস্তব্ধ; মাঝে মাঝে জমির ভেতর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ। আশপাশের দূরের বাড়িগুলোতে সবাই সারাদিন রোজা রেখে তারাবির নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। খোলা আকাশের নিচে সবার মাঝে কাঠের চেয়ার পেতে বসে আছেন মরহুম তোফাজ্জলের স্ত্রী জাহানারা বেগম।
বয়স সত্তর পার হলেও তাঁর মাঝে এখনো রয়েছে আগের মতো চঞ্চলাতা, চোখে অসীম সাহস আর কথা বলার ভেতরে আত্মবিশ্বাস। সব মিলিয়ে তাঁর স্বামী মরহুম চেয়ারম্যান তোফাজ্জলের সেই ঐতিহ্যটা তিনি এখনো ধরে রেখে গ্রামের চেয়ারম্যান হিসেবে বিচার-দরবার চালিয়ে যাচ্ছেন। গ্রামের কোনো বিচার বা দরবার উঠলেই মানুষ এখনো ছুটে আসে জাহানারা বেগমের কাছে সমাধান চাইতে; কারণ তিনি সব সময়ই সত্য ও ন্যায়ের বিচার করে এসেছেন। জাহানারা বেগমের দুই পাশে চেয়ার পেতে বসে আছেন তাঁর দুই ছেলে—ডানপাশে বড় ছেলে দিলোয়ার রহমান এবং বাঁম পাশে মেজো ছেলে মাসুদ রহমান। দিলোয়ার রহমান জাহানারা বেগমকে উদ্দেশ করে বললেন, “আম্মা, যা করার তাড়াতাড়ি করেন। রাত তো মেলা হয়েছে, আবার সেহেরিতেও উঠতে হবে তো!”রাত অনেক হয়েছে।
জাহানারা বেগম নরম অথচ দৃঢ় সুরে বললেন, “না, এই মজিদ তোমারে আর এই গ্রামে রাহন যাইব না। ওরে কতবার ক্ষমা করছি, আর না।” উপস্থিত সবার মাঝখানে দাঁড়িয়ে আছে মজিদ, চারপাশ থেকে গ্রামবাসী তাকে ঘিরে রেখেছে। জাহানারা বেগমের একটু ইশারা পেলেই সবাই যেন তেড়ে এসে তার ওপর হামলা করবে। এমন সময় জাহানারা বেগমের কথা শুনে মজিদের একমাত্র মেয়ে গোলাপ দৌড়ে এসে সোজা জাহানারা বেগমের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল মজিদ এর মেয়ে গোলাপ চেয়ারম্যান বাড়িতে কাজ করে। কাঁদতে কাঁদতে সে বলল, “দাদি, এমন শাস্তি আমার আব্বারে দিয়েন না! আমাদের গ্রাম ছাড়া করলে আমরা কই থাকমু, কন দাদি?” আপনার দেয়াতে আমি আপনাগোর বাড়ি কাম করি।
দিলোয়ার রহমান একটু বুঝিয়ে বললেন, “দেখো গোলাপ, তোমারে তো আমাগোর বাড়িতে কাজ দিছি, তুমি কাজ করো, মাস শেষে টাকা পাও—তা দিয়া তোমাগোর বাপ-মেয়ের সংসার চইলে যায়। তবুও তোমার বাপ আজ এ বাড়ি তো কাল ও বাড়ি—কখনো কারো মুরগি, কখনো কবুতর, আবার কখনো ছাগল-গরু চুরি করে হাতে নাতে ধরা খায়। চুরি করা তো একটা খারাপ পাপের কাজ! আর আমরা ছিলাম বলেই তো এতদিন তোমার বাপরে গ্রামবাসীর হাত থেকে রক্ষা করছি।” গ্রামের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান বাড়ির উঠানে বিচার বসলে পরিবারের জাহানারা বেগম ছাড়া অন্য কোনো নারীর আসার নিয়ম নেই। তবুও দশ বছরের ছোট্ট শালিক বাড়ির উঠানের মোটা আমগাছের আড়ালে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে সব দেখছিল। সব দেখে সে দৌড়ে নিজের ঘরের দিকে গেল এবং বিছানায় শুয়ে থাকা শাপলাকে ডেকে তুলতে, “এই শাপলা আপা, শাপলা আপা ওঠো বলছি!”
সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে তখন গভীর ঘুমে আচ্ছন্ন শাপলা। চোখের কোণায় যেন ঘুমন্ত পরীর রানি এসে দুচোখ বন্ধ করে দিয়েছে। শালিক আবার ধাক্কা দিয়ে ডাকল, “এই শাপলা আপা!” অর্ধঘুমে চোখ কচলাতে কচলাতে শাপলা বিরক্তি নিয়ে বলল, “কী হয়েছে? কী সমস্যা তোর? একটা থাপ্পড় দিয়ে এখুনি ঘর থেকে বের করে দেব!” “আপা, বাইরে যে বিচার বসছে!” শাপলা একটু ত্যারাভাবে উত্তর দিল, “সেটা আবার নতুন কী? প্রায় প্রতিদিনই তো বিচার হয়। তুই এখন যাবি এখানে থেকে?” শালিক তখন ফিসফিস করে বলল, “আপা, গোলাপ আপুর বাপের বিচার হচ্ছে! দাদিমা নাকি গোলাপদের আজ গ্রাম থেকে বের করে দেবে বলেছে!” শালিকের মুখ থেকে গোলাপের নাম ও এমন বিপদের কথা শুনে অর্ধঘুমন্ত শাপলা এক লাফে বিছানা থেকে উঠে বসল। তারপর তড়িঘড়ি করে নিচে নেমে পায়ে জুতো গলিয়ে বাইরে আসার জন্য পা বাড়াল। বাইরে উঠানে পা রাখতেই দেখা গেল, মাটিতে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে গোলাপ। গোলাপ এই চেয়ারম্যান বাড়িতেই কাজ করে; আর চেয়ারম্যান বাড়ির সবাই তাকে অসম্ভব ভালোবাসে। শাপলা তার খুব ভালো বন্ধু। বিয়ের সাত বছর পরও যখন চেয়ারম্যান এর ছোট পোলা মাসুদ রহমানের সংসারে কোনো সন্তান আসেনি,আল্লাহ কাছে কান্না কাটি করে মহান আল্লাহ তায়লা তখন মাসুদ রহমানের স্ত্রী রুবির গর্ভে তখন তার প্রথম সন্তান ঠিক সেই দুর্দিনেও গ্রামের মজিদের ঘরে জন্ম নিয়েছিল ফুটফুটে এক কন্যাশিশু—গোলাপ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোলাপকে জন্ম দিয়েই তার মা মারা যান। সদ্যোজাত সেই মা-হারা শিশুটিকে দেখতে ছুটে গিয়েছিলেন চেয়ারম্যান বাড়ির সবাই। সেই থেকেই শিশু গোলাপকে তারা পরম স্নেহে বুকে টেনে নিয়েছেন।
এদিকে গোলাপের জন্মের ঠিক সাত দিন পর আল্লাহপাক মাসুদ রহমান ও রুবীর কোল জুড়েও এক কন্যাসদান দান করেন। গোলাপের নামের সঙ্গে মিলিয়ে মাসুদ রহমান তাঁর সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রাখেন শাপলা। উঠানে বসে গোলাপ তখন তার বাপের জন্য বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু গ্রামবাসী এবার আর কোনো মতেই মজিদকে মাফ করতে নারাজ। গোলাপ সবার সামনে মাথা নিচু করে হাউমাউ করে কেঁদে চলেছে। এমন সময় দৌড়ে সেখানে এসে হাজির হলো শাপলা। সে দ্রুত এগিয়ে এসে গোলাপকে মাটি থেকে জড়িয়ে ধরে তুলল। গোলাপ শাপলাকে বুকে জড়িয়ে ধরে আরও জোড়ে কেঁদে উঠল। বিচারের আসরে নিজের মেয়ে শাপলাকে দেখে রেগে গিয়ে মাসুদ রহমান বলে উঠলেন, “শাপলা, তুই ঘরে যা বলছি!” “বাবা, তোমাদের এই দরবারে আমি কেন আসব না? দাদি ছাড়া কি মায়া-দয়া করার কেউ নেই আজ? আমি এসেছি কারণ গোলাপ আর তার বাপরে এই শেষবারের মতো একটা মাফ করে দাও!” কথাটি বলেই শাপলা দৌড়ে সরাসরি দাদির কাছে চলে গেল, “ও দাদি, মাফ করে দাও না ওদের, প্লিজ!”
তারপর শাপলা নিজেই মজিদের কাছে গিয়ে আকুতি জানিয়ে বলল, “চাচা, আপনি গ্রামের মানুষের সামনে হাত জোড় করে বলুন যে আপনি আর কখনো চুরি করবেন না!” কান্নায় ভেঙে পড়ে মজিদ তখন হাত জোড় করে বলল, “আমি আর জীবনেও চুরি করব না গো মা, আমাকে শেষ বার ক্ষমা করে দাও!” গ্রামবাসীরা সমস্বরে বলে উঠল, “চোর কভু সুধরায় না রে মা, চোরের পেশাই হলো চুরি করা!” সব শুনে জাহানারা বেগম গাম্ভীর্য নিয়ে গ্রামবাসীর উদ্দেশে বললেন, “আমাদের শাপলা-মা আর এই অবুঝ গোলাপের মুখের দিকে তাকিয়ে আমরা মজিদকে একেবারে চিরতরে গ্রামছাড়া না করে, শুধু এক মাসের জন্য গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য বলেন।” জাহানারা বেগম আরও ঠিক করলেন, এই বড় একটা শাস্তি পেলে হয়তো মানুষটার টনক নড়বে আর সে কিছুটা ভালো হয়ে উঠবে। এরপর গোলাপের দিকে তাকিয়ে তিনি নরম সুরে বললেন, “আজ থেকে তুই এক মাস আমাদের বাড়িতেই থাকবি। আর এই এক মাসের জন্য তোর বাপরে গিয়ে তোর ফুফুর বাড়িতে থাকতে বলবি। জানি না এই মানুষটার আক্কেল কবে হবে!” মজিদ ফুফিয়ে কেঁদে হাত জোড় করে বলল, “আমার এতিম মেয়েটাকে একটু দেখে রাইখেন, বুবু! আমি আল্লাহ্র কসম ভালো হয়ে যামু। এক মাসের জন্য গ্রাম ছেড়ে আমি দূরে চইলা যামু, তারপর গ্রামে আইসা হালাল কাজ কইরা খামু। আমি আজ থেকে পাক্কা তওবা করলাম, চুরি করা চিরকালের মতো বাদ দিলাম।”
দিলোয়ার রহমান তখন গ্রামবাসীর উদ্দেশে হাত উঠিয়ে বললেন, “তাহলে তো আপনাদের সম্মান এই মজিদ রাখল। আপনারা এখন যে যার মতো বাড়ি যান, অনেক রাত হয়েছে। আবার সেহেরিতেও তো উঠতে হবে!” দিলোয়ারের কথা শুনে গ্রামবাসী যার যার বাড়ির পথে রওনা দিল। এদিকে গোলাপ তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল, “তুমি কবে যে ভালো হবা বাবা! জানো তো তোমার ঘরে একটা মেয়ে আছে, আমার সম্মানের কথা কি একবারও চিন্তা করবা না? আজ থেকে আমি কোথায় থাকব?” শাপলা তার বন্ধুকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, “তুই কোথাও যাবি না রে, চাচা যতদিন না ফিরে আসছে তুই আমার কাছেই থাকবি।” মাসুদ রহমানও সম্মতি জানিয়ে স্নেহের সুরে বললেন, “সারাদিন তো তুই আমাদের বাড়িতে কাজ করিসই মা, আজ থেকে রাতেও তুই শাপলার সাথেই আমাদের ঘরে থাকবি।”
চলবে…