ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 2

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_০২
#উপন্যস_শাপলা_ভেজা_আষাঢ় "
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
#উপন্যাস_নামটা_হালাকা_পরিবর্তন_হয়েছে

❌কপি করা নিষিদ্ধ❌

রাত তখন দুইটা বেজে সতেরো মিনিট। প্রতিটা বাড়ির গিন্নিরা বাদে পরিবারের সকল সদস্য ঘুমিয়ে আছে, সাথে প্রতিটা বাড়ির রান্না ঘরে আলো জ্বলছে। তেমন চেয়ারম্যান বাড়ির গিন্নিরা বাদে প্রায় সবাই ঘুমাচ্ছে। ঘুমন্ত শাপলার পাশে শুয়ে আছে ছোট বোন শালিক। তার পাশে গোলাপ। গোলাপের চোখে কোনো ঘুম নেই। সারা রাত শুধু নিজের বাবার কথা মনে পড়েছে। লোকটা হঠাৎ কোথায় চলে গেল! ভাবতে ভাবতে দু-চোখ এক করতে পরেনি গোলাপ। সেহেরির সময় হিসাবে বিছানা ছেড়ে ধীরে ধীরে নিচে নেমে এল গোলাপ, যেন শাপলা আর শালিকের ঘুম না ভেঙে যায়। রমজান মাস চলছে, নিয়মিত সেহরির রান্না করতে হয় গোলাপ কে। সারা দিন চেয়ারম্যান বাড়িতে কাজ করে, আর রাতে বাবার সাথে হাসি-ঠাট্টা করে। প্রতিদিন সেহরিতে উঠে বাবাকে ডেকে তুলত, দুজনে এক সাথে খায়। রোজা রাখা অবস্থায় কাল ইফতােরে পর চুরি করতে ধরা পরেছিল গোলার এর বাপ মজিদ। আজ গোলাপ নিজের বাড়ি না রান্না করতে উঠেছেন চেয়ারম্যান বাড়ির জন্য।

চেয়ারম্যান বাড়ির ভেতরের উঠানটা ছোট হলেও বাইরের উঠান বিশাল। ঘরগুলোর ওপরে টিনশেড, আর মেঝে ইট, সিমেন্ট ও বালি দিয়ে পাকা। ভেতরের উঠানের কোণে দাঁড়িয়ে থাকা একটা পুরোনো নারিকেল গাছটা যেন রাতের অন্ধকারে দেখে মনে হয় এক বিশাল দানব দাড়িয়ে আছে 'তার পাশেই রান্নাঘর। রান্নাঘরের দিকে তাকিয়ে গোলাপ দেখল ভেতরে আলো জ্বলছে। ছোট ছোট পায়ে সে সেখানে গিয়ে পৌঁছাল। রান্নাঘরে মার্জিনা বেগম ও রুবি জন্য সেহরির রান্না করছেন। গোলাপকে দেখে রুবি অবাক হয়ে বলল, "কী রে গোলাপ! তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি কেন?" মার্জিনা কড়াইতে মাছ ভাজা উল্টাতে উল্টাতে বললেন, "হ, অহনও তো খাওয়ার সময় হয় নাই। তুই যা, আরও একটু ঘুমা। শাপলা আর তোরে একলগে ডাক দিমু নে।" চোখের পানি মুছতে মুছতে গোলাপ বলল, "বড় চাচি, ছোট চাচি, আমার আজ ঘুম আসছে না। আব্বার কথা মনে পড়তেই আর ঘুম আসে নাই। দুই চোখ এক করতে পারি নাই। আর আমি সেহেরি জন্য আমি বাড়িতে তো আমি রান্না করি আমার কোনো সমস্যা নাই, আবার সকালেও টুকটাক কাজ করে আপনাগোর বাড়ি আসি কাজ করতে। আমার অভ্যাস আছে।" গলায় কান্নার সুর এড়ানোর চেষ্টা করে সে বলল, "আপনারা কাজ দেন, আমি করে দিচ্ছি।" রুবি বেগম নরম সুরে বলল ছেড়ি ডার তুই মেলা কষ্ট করলি জীবনে না পাইল মায়ের আদর না হয়লো বাপে ভালো , ছোট্ট বেলা থেকে কাজ কাম কইরা ছেড়িডা শেষ হয়ে গেল।আর এদিকে আমার মাইয়া শাপলা পড়া শোনা করতাছে আর এদিকে তুই কাজ করস।আমরা তোরে মেলা ভালোবাসিরে গোলাপ, তুই যেদিন জন্ম নিলি ওইদিন আমি আমার পেটে শাপলা ওই অবস্থা নিয়ে তোরে দেখতে গেছিলাম হাটতে মেলা কষ্ট হয়ছিল বাট যখন শুনলাম তোর মা ডা মারা গেছে তখন আর থাকতে পরলাম না? গোলাপ এর চোখে পানি জ্বল জ্বল করছে। রুবি নরম সুরে আবার বললেনএই সব কথা আাদ দে, "ওকে, আজ তুই বসে থাক, কাল থেকে তোর ইচ্ছে হলে সেহেরিতে উঠে কাজ করিস।" মার্জিনা গোলাপের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, "আমরা তোরে সবাই অনেক ভালোবাসি,তোর বাপে মজিদ ভাই মেলা কাজ করে দিছে আমাগো আমাদের বিয়ে হওয়ার পর থেকে দেখছি তোর বাপ এই চেয়ারম্যান বাড়িতে কাজ কাম করছে? কিন্তু পরবর্তী তোর বাপ আর কাজ করল না তখন থেকে শুনি চুরি করা শুরু করেছে। আর তোর কোনো অসুবিধা হবে না এখানে। আর তোর আব্বা তোর ফুফুর বাড়ি বা কোনো আত্মীয়ের বাড়ি গেছে, এটা নিয়ে অত চিন্তা করিস না। এক কাজ কর, জগটা পানি ভরে নিয়ে আয়, সময়ও হয়ে আসছে। "ওকে চাচি" বলে গোলাপ জগ নিয়ে কলপাড়ে গিয়ে পানি ভরে নিয়ে এসে টেবিলে ওপর রাখল।

এদিকে শাপলার ঘরের জানালায় অনবরত টোকা পড়ার শব্দ আর ফিসফিসানি শোনা যাচ্ছে। "শাপলা, এই শাপলা, উঠছ তুমি?" একটু পর ঘুমের মধ্যেই তাড়াহুড়ো করে উঠে বসল শাপলা। তারপর আস্তে করে জানালা খুলে দিল। প্রতিদিন নিয়ম করে সেহরির সময় এভাবে কে ডাকতে আসে? মারুফ ভাইয়া। মারুফ ফিসফিস করে বলল, "উঠছ তুমি?" শাপলা একটু বিরক্ত হয়ে বলল, "কেন, আপনি কি চোখে দেখেন না,আর মারুফ ভাইয়া? আপনারে কতবার বলছি এভাবে আমাগোর বাড়ির উঠানে না আসতে! আব্বা, চাচা বা বাড়ির কেউ দেখলে আপনারে তো মাইরা ফেলবই, সাথে আমারেও ছাড়বে না।" মারুফ একটু গভীর কণ্ঠে বলল, "দেখো শাপলা, আমি তোমারে মেলা পছন্দ করি। আমি জানি তুমিও আমারে পছন্দ করো। আর তোমারে বলছি না আমারে ভাইয়া না কইতে?" শাপলা মুচকি হেসে বলল, আপানকে কেডা কইছে আমি আপনারে পছন্দ করি " আর ভাইয়া না কইলে কি ডাকমু আঙ্কেল, চাচু নাকি মামা? মারুফ মুখে হাত চেপে ধরে বলল আস্তাগফিরুল্লাহ! থাক, তুমি আমাকে ভাইয়া বলো, আর কিছু বলতে হবে না। শাপলা একটু বিরক্ত হইয়া বলল অহন এইখান থেকে যাইবেন নাকি?"জানালার বন্ধ করে দিমু। "হ, যাচ্ছি। কাল দেখা করবা তো সুলতানপুর মাঠে?" বলল মারুফ। "না, আমি আইতে পারব না। আমি কইছি না, রোজা-রমজানের দিন বেশি বাহিরে গেলে দাদি বকব?" মারুফ জেদের সুরে বলল, "সারাদিন তো তুমি আর শালিক বান্দরের মতো সারা পাড়া ঘুরো এই বাগানে-ওই বাগানে, তখন তো ভালোই লাগে তখন তোমার দাদি বকে না!" শাপলা একটু রাগীরাগী কন্ঠে বলল কি আমি আর আমার বোন বান্দর আপনি বান্দর আপনার পরিবার চোদ্দগুষ্টি বান্দর। আপনি যাবেন নাকি আমি জানালা-দরজা লাগাই দিমু?" "যাইতাছি, যাইতাছি! খাওয়া-দাওয়া করে ঘুমাও, রোজা রাখা বন্ধ করবা না যেন!" বলে মারুফ অন্ধকারে মিলিয়ে গেল।

শাপলা জানালা বন্ধ করে বিছানায় বসল এবং মুচকি মুচকি হাসতে লাগল। মারুফ ভাই যে তাকে পছন্দ করে, তা সে ভালো করেই জানে। তাছড়া, শাপলাও মারুফকে হয়ত পছন্দ করে । যেটা শাপলা এখন নিজেই নিজেকে দিয়ে বুঝতে পারে। শাপলা উঠে ঘরের লাইট জ্বলাল। ঘড়ির কাটায় তখন তিনটা বেজে সাত মিনিট। "শালিক, এই শালিক, ওঠ! সেহেরি খাবি না? সময় আর নেই!" ছোট শালিকের কান পর্যন্ত কথা পৌঁছানোর আগেই সে লাফিয়ে উঠে বসল। বাবা "কী রে শালিক, তুই না কাল বললি আর রোজা রাখবি না, তাহলে এখন উঠলি যে?" তুমি ডাক দিলা কেন তাহলে আপা?না ডাক দিলে যদি কাল চিল্লাতে চিল্লাতে কান্না করিস তাই ডাক দিলাম বলল শাপলা।তাহলে ডাক যেহেতু দিয়েছো রোজা রাখলে সমস্যা কি" বলল শালিক "আমি রোজা রাখব! সবার থেকে বেশি রাখব! অরপা, রবিন, তিশার সবার আগে আমার উঠতে হবে।"সব থেকে বেশি থাকতে হয়ব? শাপলা মুচকি হেসে বলল, "তাহলে যে প্রতিদিন ইফতারের আগে বলিস কাল থেকে আর রোজা থাকবি না?" শালিক চোখ কচলাতে কচলাতে বলল, "ওটা বলি কারণ তখন খুব খারাপ লাগে, ক্ষুধা লাগে তো, তাই আজেবাজে বকি।" শাপলা র ছোট বেলার কথা মনে পরল সেও ছোট বেলায় এমন করেছে তার পর একটু মুচকি হেসে বলল "আচ্ছা, যা, আগে ব্রাশ করে আয়।" খাবার টেবিলে ততক্ষণে উপস্থিত হয়েছেন জাহানারা বেগম, দেলোয়ার রহমান, রুপম ও দীপ্তী। দেলোয়ার রহমান ও মার্জিনা বেগমের এক ছেলে এক মেয়ে রুপম রহমান ও দীপ্তী রহমান।

অন্যদিকে মাসুদ রহমান ও রুবি বেগমের দুই মেয়ে বড় মেয়ে শাপলা সুলতানা রুহি এবং ছোট শালিক সুলতানা শিমু। টেবিলে শুধু মাসুদ রহমান অনুপস্থিত। খাবারের টেবিলে সেহরির খাবার সাজিয়ে সবার প্লেটে ভাত বেড়ে দিচ্ছেন গোলাপ, রুবি ও মার্জিনা বেগম। চোখ কচলাতে কচলাতে শালিক এসে শাপলার পাশে বসল। উপস্থিত গোলাপ সবার উদ্দেশ্যে বলল, "ছোট চাচি, ছোট চাচায় কি উঠব না, খাইব না?" শাপলা একটু হেসে বলল, "আরে গোলাপ, আব্বা তো রোজাই রাখে না, সেহেরিতে উঠে কী করবে?" রুবি বেগম একটু থমকে গিয়ে ধমকের সুরে বললেন, "কী রে শাপলা, তুই কি আর বড় হয়বি না আর ছোট বড় কোথায় কি কয়তে হবো এখন ও শিখলি না? মায়ের কথা শুনে শাপলা জিহ্বায় কামর দিলো এদিকে হাসতে হাসতে রুপম বলল, "হ চাচি, তোমার মাইয়া একদম হুস ছড়া বেয়াদব, কোথায় কী কইতে হয় কিছুই জানে না।" শাপলা চোখ রাঙিয়ে বলল, "দাদি দেখো, ওই বদমাস আমারে বেয়াদব কইতাছে!" জাহানারা বেগম সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, "কী রে, সেহেরির সময়েও তোদের ঝগড়া করতে হয়? মন দিয়ে খেয়ে ফজর নামজ পরে সবাই ঘুমাবি।" একটু থেমে তিনি আবার বললেন, "সকালেই তো মাসুদ বাদে বাড়ির সবাই উপস্থিত, তবুও একটা কথা বলতে চাচ্ছি।" দেলোয়ার কৌতূহলী হয়ে বললেন, "কী আম্মা, বলুন?"

ওদিকে দীপ্তী অল্প খেয়ে উঠে পড়ে বলল, "আম্মা, আমি আর খাব না, ঘুমাব।" মার্জিনা বেগম নরম সুরে বললেন, "আচ্ছা, রুমে গিয়ে ঘুমাও।" দীপ্তীকে দেখে শালিকও খাওয়া শেষ করে উঠে গেল। জাহানারা বেগম এবার আসল কথাটা তুললেন, "আমি এই ঈদে আমার সব নাতি-নাতনিদের একসাথে দেখতে চাই।" রুবি অবাক হয়ে বলে উঠলেন, "আম্মা, আপনার সব নাতি-নাতনি তো আপনার চোখের সামনেই আছে! প্রতি বছর তো ওদের নিয়েই ঈদ করেন, আজ এমন করে বলছেন কেন?" জাহানারা বেগম একটু থেমে বললেন, "আমি ওরেও আসতে বলছি।" দাদির কথায় গোলাপ, শাপলা ও রুপম একে অপরের দিকে তাকাতে লাগল। শাপলা অবাক হয়ে বলল, "কে দাদি? আমাদের তো আর কোনো ভাইবোন তো নেই বাহিরে।" রুপম সায় দিয়ে বলল, "হ দাদি, শাপলা তো ঠিকই কইছে।" দেলোয়ার রহমান জিজ্ঞেস করলেন, "আম্মা, আপনি কার কথা বলছেন?" জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, "আমার মৃত মেজো পোলা রমিসের ছেলে... ওকে কত বছর ধরে দেখিনা! সেই চার বছরের বাচ্চাটারে দেখেছিলাম।" রুপম চমকে উঠল, "কী! আমাগোর চাচা ও ছিল আরো একটা শাপলার দিকে তাকিয়ে বলল? সাথে আবার চাচাতো ভাই আছে? দাদি, তুমি তো কোনোদিন তার কথা বলোনি!"শাপলা বলল দাদি আমাদের আরো একটা চাচা ছিল কিন্তু এখন শুনি পৃথিবীরতে নাই। তাহলে চাচি আর সেই চাচার পোলা মাইয়া কই দাদি?জাহানারা বেগম বললেন এটা নিয়ে পরে আলোচনা করা যা সময় নেই খেয়ে উঠে সবাই। রমিসের নাম শুনে দেলোয়ার রহমান বুক টা কেঁপে উঠল। সাথে শাপলার মা রুবি একটু অস্বস্তিতে পড়লেন। মার্জিনা গোলাপের দিকে তাকিয়ে তাড়া দিয়ে বললেন, "খেতে বস গোলাপ, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি সবাই খেয়ে নাও।" সবার খাওয়া শেষ হলো। একে একে সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। ফজর আজান পড়তেই শাপলা ওজু করে ঘরে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করল। নামাজ শেষ করে জায়নামাজটা না তুলে গোলাপের জন্য একটু ভাজ করে রেখে শুয়ে পড়ল সে।

ওদিকে সকাল দশটার দিকে ঢাকার কোলাহল ও ব্যস্ততার মাঝে হাজারো কাকের আনাগোনা। নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন দিহান রহমান চেয়ারম্যানের মেজো ছেলে মৃত রমিস রহমানের একমাত্র ছেলে। রমিস মারা গেছে দশ বছর হলো। আর সেই পঁচিশ বছর আগের থেকে রমিসের ও স্ত্রী আমিনা বেগম চেয়ারম্যান বড়ি থেকে সাথে সম্পর্কর চুকিয়ে আলাদা হয়ে গেছেন । ১৫ বছর হয়ে গেল রমিস রহমান মারা গেছেন তবুও আমিনা বেগম অন্য কারো সাথে দ্বিতীয় বিয়ে করেন নি।গলা আওয়াজ একটু দ্বিগুন করে আমিনা বেগম বলে উঠল "দিহান, এই দিহান বাবা, ওঠ!" ঘুমের মধ্যে মায়ের ডাকে চোখ মেলল দিহান। "হুম মা, বলো।" "সেহেরি করেছি বলছি না সকাল সকাল ডাক না দিতে , তবুও কেন ডাকছ?" আমিনা বেগম ছেলের বাহু ধরে মৃদু টান দিয়ে বললেন, "ওঠ বাবা! তোকে এক জায়গায় যেতে হবে।"কোথায় মা আর কোথাও যাওয়ার দরকার হলে বিকালে যাব এখন যাও তো মা। আমিনা বেগম নিজের ছেলের বাহু ধরে টান দিয়ে বলল বাবা তোকে একবার গ্রামের বাড়ি যেতে হবে?

ঘুম চোখে মায়ের মুখে গ্রামের কথা শুনে চমকে উঠে বসল দিহান। আস্তে করে সে বলল, "মা, কোথায় আবার যেতে হবে ? আবার বলো মা? আমিনা বেগম বললেন তোর দাদির বাড়ি? দিহান রেগে গিয়ে বলল কে আমার দাদি মা?দাদি বাড়ি আছে কে কে আছে আনি তো আমার বয়ছে কখন শুনি নাই মা? আমি কোথাও যাব না।" আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, "গ্রামে তোর দাদির বাড়ি যেতে হবে, বাবা।" দিহান একটু রেগে গিয়ে বসল, "সরি মা, আমার কোনো দাদির বাড়ি নেই! আমি ছোট থেকে শুধু তোমাকে ঘিরেই মানুষ হয়েছি। আমার রক্ত-সম্পর্কের আপন বলতে এখন তুমি ছাড়া কেউ নেই।" আমিনা বেগম শান্ত গলায় বোঝাতে লাগলেন, "তোর দাদি ফোন করেছিল। এইবার নাকি ঈদের সব নাতি-নাতনিকে একসাথে করবে ওরা।" দিহান বিরক্ত হয়ে মাথা নাড়ল, "২৫ বছর যাদের খোঁজ ছিল না যে আমরা কেমন আছি, কোথায় আছি ভালো আছি না মন্দ আছি, এখন তার কি দরকার পড়ল এক সাথে সখ ঈদ করবে? আমি কোথাও যাব না মা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই।" আমিনা বেগম ছেলের পাশে এসে বসলেন। "এমন করিস না বাবা, তুই যা।" দিহান অবাক হয়ে মায়ের দিকে তাকাল, "দাদি তোমারে যেতে বলেছে?"আমিনা বেগম বললেন "না তো, তোকে শুধু যেতে বলেছে।" "দেখছ মা, তোমারে বলে নাই, আমারে বলছে! আর আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও ঈদ করেছি মা না, যাব না।" আমিনা বেগম এবার নিজের ছেলের হাত মাথায় রেখে স্নিগ্ধ অথচ দৃঢ় কণ্ঠে বললেন, "তুই যাবি, এটা আমার কসম!" মায়ের মুখে কসমের কথা শোনার পর দিহান আর এক মুহূর্তও কথা বাড়াতে পারল না। মায়ের অবাধ্য সে কোনোদিন হয়নি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নরম সুরে বলল, "আচ্ছা মা, যাব।" ছেলের মুখে রাজি হওয়ার কথা শুনে আমিনা বেগমের চোখে জল চলে এল। তিনি বুকে জড়িয়ে ধরলেন নিজের একমাত্র সন্তানকে।

চলবে....
লেখার মধ্যে ভূল গুলো সুদরে নিয়েন আর কমেন্ট আপনার মতামত জানাবেন।পরবর্তী পর্ব জন্য অপেক্ষা করুন ধন্যবাদ 🙂

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন