ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 20

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_২০
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
আজ রবিবার। ব্যস্ত শহর রাজশাহীর দুইতলায় বাসার একটা রুমে শাপলা আর রাফা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নৌশিনের বাবা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল এবং অধ্যাপক আবদুল্লাহ। শাপলার বাবা মাসুদ রহমান ও অধ্যাপক আবদুল্লাহ খুব ভালো বন্ধু। শাপলা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন তার বাবাআবদুল্লাহকে বিষয়টি জানান। তখন আবদুল্লাহ বলেছিলেন, "কোনো হোস্টেলে ওঠার দরকার নেই, আমার মেয়েও তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। একই বাসায় থাকলে একসঙ্গে ক্লাসে যেতে পারবে।"
বাবার কথা শুনে শাপলা নিজের নামের শাপলা
সুলতানা রুহি নামের
শেষ অংশটি রুহি মাঝে তুলে ধরল—শাপলার পরিবর্তে এখন সবাই তাকে 'রুহি' নামে চিনবে।
"কী রে রুহি, তাড়াতাড়ি রেডি হও। আজ কিন্তু প্রথম ক্লাস, দেরি করলে চলবে না!" শাপলা বলল, "এই তো নৌশিন, হয়ে গেছে।"
নৌশিন শাপলার মুখের দিকে তাকিয়ে বলল, "কই রুহি, কোথায় তুমি রেডি হয়েছ? মুখে তো কোনো মেকআপ, লিপস্টিক বা টিপও পরনি!"
শাপলা মনে মনে ভাবল, এমনভাবে গেলে সবাই তাকে 'খ্যাত' বলবে; তাই সব কিছু দিয়েই সেজে নিল, অথচ নৌশিনকে বুঝতে দিল না যে সেসবে সে অভ্যস্ত নয়। শাপলা তখন বলল, "এই তো সব করছি।"
শাপলা একটা সবুজ রঙের থ্রি-পিস পরেছে। চুলগুলো দুই পাশ থেকে এনে ছোট একটা ক্লিপ দিয়ে আটকানো, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে চশমা, আর ওড়নাটা বুকের ওপর দিয়ে ছড়ানো।
"রুহি, সাড়ে আটটা বাজবে কিন্তু, তাড়াতাড়ি যেতে হবে। আজ তোমাকপ যা লাগছে না, যেন আসমানের পরি!" নৌশিনের কথায় শাপলা লজ্জা পেয়ে বলল, "না না নৌশিন, এমন বলো না। আমার থেকে তুমি অনেক সুন্দর।"
ওদিকে গ্রামের বাড়িতে তুহিনদের অবস্থাও ভিন্ন। নাজমা বেগম কাজ করতে দেখে বললেন, "আম্মা, আমার আজ থেকে ভার্সিটির ক্লাস। আম্মা, আমি খামারের কাজ গুলো ক্লাস থেকে এসে করে দেব।"
তুহিনের কথা শুনে নাজমা বেগম ঝাঁঝালো গলায় বললেন, "দেখ তুহিন, তোর মা মারা যাওয়ার পর তোর আব্বা আমারে বিয়ে করে আনছিল। আমার আগের পক্ষের একটা মেয়ে ছিল। আর তোর আব্বায় আমার সেই মেয়েটারে নিজের মাইয়ার মতন দেখে বলেই আমিও তোরটারে আমার পোলার মতন দেখি। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়; অহন আবার ভার্সিটি পড়ন লাগব! এত টাকা কই পাইবি, কে দিব? এত কিছু বাদ দিয়ে নিজের বাপের লগে ইটের ভাটায় কাজ কর, নয়তো যে দুইটা জমি আছে, তাতে ধান আবাদ কর। তাতেই নিজের ও সংসারের উপকার হইব।"
নাজমার কথা শুনে তুহিন শান্ত ভাবে বলল, "আম্মা, আমি কলারশিপের মাধ্যমে ভার্সিটিতে চান্স পেয়েছি, যা হাতে গোনা কয়েকজনই পায়। আম্মা, আমি কাজও করব, আবার পড়াশোনাও করব।"
নাজমা বেগম বিরক্তি নিয়ে বললেন, "যা, ভালো মনে করিস কর। গরুরে ভুসি-পানি দিয়ে তারপর যেখানে যাওয়ার যাস।"
তুহিনদের ঘর দুটো। একটাতে তার বাবা-মা থাকেন, তার মাঝখানে পার্টিশন দিয়ে তার বোন মিতুকে রাখা হয়েছে। তার সামনের ঘরটা টিনশেড, যার চালের একপাশে বড় দুইটা ছিদ্র রয়েছে—যেখান থেকে রাতের খোলা আকাশের চাঁদ দেখা যায়। বৃষ্টি এলে ছিদ্রের ঠিক নিচে একটা বালতি পেতে রাখা হয়, যেন বৃষ্টির পানি ঘরে না পড়ে বালতিতেই পড়ে।
নিজের ঘর থেকে মিতু বাইরে বেরিয়ে এল। মিতু এসএসসি পাস করার পর অর্থের কারণে তাকে আর কলেজে ভর্তি করানো হয়নি। সে ক্ষোভের সুরে বলল, "আম্মা, ভাইয়ের আজ থেকে ভার্সিটির ক্লাস, এটা জানার পরেও তুমি ভাইকে দিয়ে এত কাজ করাচ্ছো?"
নাজমা তাচ্ছিল্য করে বললেন, "আহা! আমার ভাইয়্যাওয়ালা রে! এক মায়ের পেটে হলে তো এত মায়া হতো না। দুই মায়ের পেটের দুই ভাই-বোন, কিন্তু এমন দরদ যে মনে হয় একদম এক পেটের!"
নাজমার কথা তুহিন বা মিতু কেউ গায়ে মাখল না। ছোট থেকেই তুহিনকে এভাবেই অবহেলা করে আসছে তার সৎমা নাজমা। কিন্তু তুহিন তাকে সবসময় নিজের মায়ের মতোই ভেবে এসেছে।
মিতু ভাইকে বলল, "ভাইয়া, তুমি যাও, আমি গরুকে গুড়া মেখে দিচ্ছি। আজ প্রথম ক্লাস, আর দেরি কোরো না।"
"আম্মা আসি, মিতু আসি"—বলেই তুহিন তার সাইকেলটি নিয়ে রওনা হলো।
তুহিন তাহরীম হলো আফজাল হোসেন ও তাঁর প্রথম স্ত্রীর একমাত্র ছেলে। ছোটবেলায় তুহিনের বয়স যখন মাত্র আট বছর, তখন তার মা সাত দিনের জ্বরে মারা যান। এর দুই বছর পর তুহিনকে দেখাশোনা করার জন্য নাজমা বেগমকে বিয়ে করে নিয়ে আসেন আফজাল। প্রথম কিছুদিন তুহিনের প্রতি ভালো আচরণ করলেও পরে আসল সৎমায়ের রূপ ধারণ করেন নাজমা। আফজাল সহজ-সরল মানুষ হওয়ায় নাজমাকে তেমন কিছু বলতে পারতেন না। প্রতিবাদ করতে গেলেও নাজমা উল্টো মুখের ওপর কথা শুনিয়ে দিত। তুহিনও তার বাবার মতো সহজ-সরল প্রকৃতির; সে কখনই নাজমা বেগমের কথার ওপর কথা বলে না, বরং নিজের মায়ের মতোই সম্মান দিয়ে যায়।
ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে একটু সামনে ইটের ভাটার কাছে গিয়ে সাইকেল থামাল তুহিন। তারপর জোড়ে জোড়ে ডাকল, "এই আব্বা, ও আব্বা!"
আফজাল ছেলের ডাক শুনে কাছে এসে বললেন, "হ্যাঁ বল?"
"আব্বা, আমার জন্য দোয়া কইরেন, আমি ভার্সিটিতে যাচ্ছি।"আহ আমার প্রথম ক্লাস,
ছেলের কথা শুনে আফজাল অনেক খুশি হলেন। ঘামভেজা শার্টের বুকপকেট থেকে দুইশ টাকার একটা নোট বের করে তুহিনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, "এটা রাখ তুহিন, কাজে লাগবে।"
তুহিন মাথা নেড়ে বলল, "না আব্বা, রাখো। আমার কাছে আছে, লাগবে না।"
কিন্তু আব্বারের জোর করার কারণে টাকাটা নিয়ে তুহিন তার বুকের বাম পকেটে রাখল। "আচ্ছা আব্বা, এখন আসি। দোয়া করবেন আর সাবধানে কাজ করবেন"—বলেই সে সাইকেলে চড়ে বসল।সাইকেল তুহিনের সঙ্গি,
ওদিকে নৌশিন ও শাপলা গাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে নামল। তারপর একসঙ্গে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে চারপাশটা ভালো করে দেখে নিল। এরপর বাংলা ডিপার্টমেন্টের খোঁজ করতে করতে অবশেষে তারা নির্দিষ্ট রুমে গিয়ে পৌঁছাল।
ক্লাসরুমের ভেতরে বসে থাকা অন্য সব ছাত্র ছাত্রীকে দেখে মনে হচ্ছিল তারা কোনো বড়লোক ব্যারিস্টারের ছেলে-মেয়ে। তাদের পোশাক-আশাকও বেশ আভিজাত্যের ছাপ বহন করছিল। তবে শাপলা আর নৌশিনও কোনো অংশে কম ছিল না। দুজনে গিয়ে নিজেদের মন মত সিটে বসল।
কিছুক্ষণ পর পরিচিত হওয়ার জন্য একটি মেয়ে তাদের কাছে এসে বলল, "আমি কি তোমাদের সাথে মিশতে পারি? আসলে বাকি মেয়েদেরও বলছিলাম, কিন্তু ওরা খুব ভান ধরে কথা বলল না। আমি আবার একা একা থাকতে পারি না।"
মেয়েটির কথা শুনে শাপলা ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, "আমি রুহি সুলতানা।"
মেয়েটি হেসে বলল, "আমি মৌ।"
এরপর নৌশিনের সাথেও হাত মিলিয়ে তারা তিনজন একসঙ্গে বসল।
ঠিক তখনই শাপলা, নৌশিন আর মৌকে দেখে দুটি ছেলে তাদের কাছে এল। তাদের মধ্যে রাফি নামের ছেলেটি শাপলাকে উদ্দেশ্য করে বলল, "You looking Just wow! By the way, I am Rafi, who are you?"
শাপলা একটু অস্বস্তিতে পড়লেও সাহস সঞ্চয় করে বলল, "আমি রুহি, ও নৌশিন, আর ও মৌ।"
রাফি আত্মসচেতন ভঙ্গিতে বলল, "এই এলাকার মন্ত্রীর ছেলে আমি। You are my friend."
শাপলা স্পষ্ট ভাষায় বলল, "No Thanks."
উপস্থিত সবাই তখন রাফির দিকে তাকিয়ে আছে। রাফির পাশের ছেলেটি ধমকের সুরে বলল, "এই মেয়ে, তুমি জানো রাফির বাবা কে? ও ভার্সিটির সবচেয়ে সুন্দর ও হ্যান্ডসাম ছেলে। আর তুমি ওর ফ্রেন্ডশিপ রিজেক্ট করছ? জানো এর পরিণতি কী হতে পারে?"
শাপলা বসা থেকে দাঁড়িয়ে পড়ে দৃঢ় কণ্ঠে বলল, "এই ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছি, কার বাবা কে বা কে কত সুন্দর, সেটা দেখতে আসি নাই!"
নৌশিনও দাঁড়িয়ে গিয়ে বলল, "মনে হয় তোমরা আমাদের চেনো না। আমি এই ভার্সিটির ভাইস প্রিন্সিপাল ও অধ্যাপক আবদুল্লাহর মেয়ে, আর ও আমার বোন। সুতরাং এখানে কোনো দাপট দেখাতে এসো না!"
নৌশিনের কথা শুনে উপস্থিত সবাই বেশ চমকে গেল। রাফি রেগে গিয়ে বিড়বিড় করল, "চল, দেখে নেব পরে,"—বলে সে নিজের সিটে গিয়ে বসল।
ঠিক সেই মুহূর্তে কড়া রোদের মধ্যে সাইকেল চালিয়ে ভার্সিটিতে ঢুকল তুহিন। মোটরসাইকেল রাখার গ্যারেজে সাইকেলটি রেখে পুরো ক্যাম্পাস একবার চোখ বুলিয়ে নিয়ে সেও বাংলা ডিপার্টমেন্ট খুঁজে বের করল। ক্লাসে তখনো স্যার আসেননি।
ভার্সিটির সবাই তুহিনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল; তবে সেটা কোনো গুণী মানুষ ভেবে নয়, বরং তার সাদামাটা পোশাক-আশাক দেখে। খুঁজতে খুঁজতে সে বাংলা ডিপার্টমেন্টের ক্লাসরুমের সামনে এসে দাঁড়াল। রাফিসহ সবাই তার দিকে তাকিয়ে রইল।
পাশ থেকে একজন ব্যঙ্গ করে বলে উঠল, "এই ভাই, এখানে কী কাজ আপনার? রুমে তো সব এসি ঠিক আছে, লাইটও ঠিকঠাক, তাহলে এখানে কিসের কাজ করতে এসেছেন?"
ছেলের কথায় ক্লাসের সবাই হেসে উঠল। তুহিন বরাবরই কম কথা বলে; কেউ আঘাত দিয়ে কথা বললেও সে সাধারণত জবাব দেয় না। সে শান্তভাবে বলল, "আমি তোমাদের মতোই, আমিও এই ভার্সিটিতে চান্স পেয়েছি—কলাশিপ পেয়ে।"
রাফি খিকখিক করে হেসে বলল, "তাই তো বলি, এই বস্তির ছেলের পড়ার স্বপ্ন এখানে কেমনে দেখে!"
রাফির কথায় শাপলা, নৌশিন আর মৌ ছাড়া ক্লাসের বাকি সবাই হেসে উঠল।
তুহিন তখন খুব শান্ত গলায় জবাব দিল, "স্বপ্ন সবারই থাকে—হোক সে গরিব কিংবা ধনী। খবরের কাগজ যারা দশ টাকা হালি হিসেবে বেচে, তারাই আবার রাতে খবরের কাগজ কেজি দরে বিক্রি করে। পাখিরা পিঁপড়া ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু সেই পাখি মারা গেলে ওই পিঁপড়া ও পোকামাকড়ই মৃত পাখিকে খায়। একটা কাঠ দিয়ে লক্ষাধিক দেশলাইয়ের কাঠি বানানো হয়, আবার লক্ষাধিক গাছ পোড়ানোর জন্য ওই একটা দেশলাইয়ের কাঠিরই দরকার হয়। তাই আজ তোমাদের বড়লোক বা ক্ষমতা আছে বলে অহংকার কোরো না। বিশ্বাস করো, সময় সবার থেকে বেশি শক্তিশালী; হয়তো এই সময় সব সময় সবার থাকে না।"
কথাটি বলে তুহিন গিয়ে মানে দিকে তিন নম্বর সিটে বসল।
রাফির সিটের পাশের একটি মেয়ে নাক সিঁটিয়ে বলল, "দেখছিস রাফি, বস্তির পোলার কত দেমাগ! এই ইউজলেস কোথা থেকে আসে এরা? আমি এখান থেকে উঠে অন্য সিটে বসছি।"
শাপলা আর চুপ থাকতে পারল না। সে উঠে গিয়ে তুহিনের ব্যাগটা নিয়ে বলল,এই যে ছেলে, ওঠো তো। তুমি বরং আমার পাশের সিটে এসে বসো। ওদের মতো বিবেকহীন মানুষের সাথে অযথা কথা বলার কোনো অর্থ হয় না। তোমার মতো নির্মল হৃদয়ের মানুষের এমন লোকদের সঙ্গ এড়িয়ে চলাই শ্রেয়।
তুহিন সংকোচ নিয়ে বলল, "না না, আমি এখানেই ঠিক আছি।"
শাপলা দৃঢ় সুরে বলল, "যা বললাম, তাই করো।"
রাফির পাশের ছেলেটি তখন বলে উঠল, "দেখছিস রাফি, তোর মতো এত বড়লোকের ছেলের সাথে বন্ধুত্ব করল না, আর এই বস্তির ছেলেকে নিজের পাশের সিটে বসাচ্ছে!"
শাপলা এবার সরাসরি রাফির সামনে গিয়ে দাঁড়াল। চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলল, "পড়াশোনায় বড়লোক বা গরিব বলে কিছু নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, যা সবারই অর্জন করা উচিত। কিন্তু তোমাদের মধ্যে ন্যূনতম শিক্ষা নেই, আর মনুষ্যত্ব বলেও কিছু নেই! আর কে আমার বন্ধু হবে, সেটা কি যার মনুষ্যত্ববোধ নেই, সে ঠিক করে দেবে?"
এরপর তুহিনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে সে বলল, "ওদের মতো মানুষের মনে কোনো হিংসা থাকে না। ওদের মতো মানুষ হওয়ার যোগ্যতাটুকুও আজ তোমাদের হয়নি!"
কথাগুলো শোনার পর ক্লাসে আর কেউ টু শব্দটিও করল না। শাপলা এসে নিজের সিটে বসল।
নৌশিন মুচকি হেসে ফিসফিস করে বলল, "বাহ রুহি, তুমি তো বেশ ভালো কথা বলতে পারো আর তোমার সাহসও কম নয়!"
তুহিন কৃতজ্ঞতার দৃষ্টিতে শাপলার দিকে তাকিয়ে বলল, "ধন্যবাদ, আমার হয়ে কথাগুলো বলার জন্য।"
শাপলা মৃদু হেসে বলল, "ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমরা একই ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সুতরাং আমরা বন্ধু। আর বন্ধুত্বের মাঝে কোনো 'সরি' বা 'থ্যাংকস' চলে না।"
তুহিন এবার একটা সুন্দর মুচকি হাসি দিল। গরিব হলেও তুহিনের চেহারা কোনো উপন্যাসের নায়কের চেয়ে কম নয়। থুতনির ওপরের সেই ছোট তিলটি তার মুখের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। তাছাড়া হাসলে দুই পাশের দাঁতের ওপর আরেকটি ছোট দাঁত ভেসে ওঠে, যা তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। শুধু একটাই সমস্যা—রোদে পুড়ে গায়ের ফর্সা রংটা অনেকটাই হালকা কালো হয়ে গেছে আর ড্রেসআপে ঠিক থাকলে সব মেয়েরা লাইন ধরে থাকত।।
তুহিন নিজের পরিচয় দিয়ে বলল, "আমি তুহিন তাহরীম।"
শাপলা, নৌশিন ও মৌও একে একে নিজেদের নাম জানাল।
ঠিক তখনই ক্লাসে শিক্ষক প্রবেশ করলেন। সবার সাথে পরিচিত পর্ব শেষ হওয়ার পর স্যারের চোখ পড়ল সামনের সারিতে বসা তুহিনের দিকেপ।
স্যার গম্ভীর গলায় বললেন, "এই ছেলে, দাঁড়াও!"
তুহিন দাঁড়িয়ে গেল। "নাম কী তোমার?"
"জি, তুহিন তাহরীম।"
"বাসা কোথায়?"
তুহিন কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে রাফি টিপ্পনি কেটে বলে উঠল, "স্যার, ও বস্তিতে থাকে!"
রাফির কথা শুনে শাপলা, নৌশিন ও মৌ ছাড়া বাকি সবাই ফিক করে হেসে উঠল।
স্যার রাফি কে থামিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলেন, "তুমি কি সেই স্টুডেন্ট, যে কলারশিপ পেয়ে এখানে ভর্তি হয়েছ?"
"জি স্যার।"
এরপর স্যার তুহিনের পায়ের জুতোর দিকে তাকিয়ে বললেন, "এটা ভার্সিটি, ক্লাসে এভাবে স্লিপার পরে আসা নিষেধ।"
স্যারের কথা শুনে ক্লাসে আবার হাসির রোল পড়ে গেল। স্যার ধমক দিয়ে সবাইকে চুপ করালেন।
ক্লাস শেষ হওয়ার পর তুহিন বের হয়ে ডিপার্টমেন্টের বাইক পার্কিং থেকে তার পুরোনো সাইকেলটি নিয়ে গেটের দিকে রওনা হলো। তাকে এভাবে বের হতে দেখে গেটে দাঁড়িয়ে থাকা রাফি আর তার বন্ধুরা উপহাস করে বলতে লাগল, "দেখছিস! কত বড় খ্যাত রে বাবা, সাইকেল নিয়ে ভার্সিটিতে এসেছে!"
রাস্তার পাশে শাপলা ও নৌশিন আগে থেকেই দাঁড়িয়ে ছিল—মূলত তুহিনের জন্যই। তুহিনকে সাইকেল নিয়ে বের হতে দেখে তারা এগিয়ে এল।
নৌশিন বলল, "তুমি সাইকেল নিয়ে এসেছো?"
তুহিন একটু লজ্জিত হয়ে বলল, "হ্যাঁ, এই সাইকেলই আমার সম্বল, সব জায়গায় এটাই নিয়ে যাই। আচ্ছা, আমি তো খ্যাত, তবুও তোমরা আমার সাথে মিশছ—লোকে তো তোমাদের নিয়েও কথা বলবে।"
নৌশিন দৃঢ় কণ্ঠে বলল, "কে কী বলল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।"
শাপলা হেসে বলল, "আজ থেকে তুমি আমাদের বন্ধু। কাল থেকে আমরা মৌ সহ চারজনে মিলে একসাথে গ্রুপ স্টাডি করব।"
যাওয়ার সময় শাপলা যোগ করল, "কাল একটু তাড়াতাড়ি এসো কেমন?"
তুহিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, "কেন?"
শাপলা রহস্য করে বলল, "দরকার আছে।"
তুহিন মাথা নেড়ে বলল, "ওকে।"
নৌশিন হাত নেড়ে বলল, "তাহলে আজ যাই, বাই!"
ওদিকে গেটের কাছে দাঁড়িয়ে থাকা রাফির এক বন্ধু রাফিকে খোঁচা দিয়ে বলল, "দেখলি তো! তুই গেলি ওর সাথে বন্ধুত্ব করতে আর তোকে পাত্তা দিল না, আর ওই ছোটলোকের ছেলের সাথে কী ভাব নিয়ে গল্প করছে!"
চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন