#পর্ব_২৮
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_কর_নিষিদ্ধ ❌
মিতুর সাথে কলপাড় থেকে হাত-মুখ ধুয়ে এসে শাপলা তুহিনের ঘরে বসল। এর কিছুক্ষণ পর মিতু সকালের নাস্তা নিয়ে তুহিনের ঘরে প্রবেশ করলেন এবং নাস্তার প্লেটটি শাপলার দিকে বাড়িয়ে দিলেন। প্লেটে সাজানো রয়েছে— দুটি সিদ্ধ ডিম, কয়েকটি খেজুর, দুটি কলা, কাটা পাউরুটি, কয়েক টুকরা আপেল এবং এক গ্লাস খাঁটি দুধ।
এমন এলাহি কাণ্ড দেখে শাপলা অবাক হয়ে জিজ্ঞেস করল, "এত কিছু কেন? তোমরা সবাই কি খেয়েছো?"
মিতু মৃদু হেসে জবাব দিল, "প্রতিদিনের মতো হলে আজ হয়তো আমাদেরও ভাত খেতে হতো, কিন্তু আজ আমরা সবাই এগুলোর মধ্য থেকেই নাস্তা করেছি।"
শাপলা কিছুটা দ্বিধায় পড়ে বলল, "হঠাৎ আজ এসব কেন?"
"শুধু তোমার জন্য," মিতু সহজ গলায় বলল, "সকালে সবার ভাগ্যে তো আর চালের ভাত জুটবে না, তাই তুমি এগুলো খেয়ে নাও। ঘরে আরও অনেক আছে।"
শাপলার কৌতূহল বাড়ল, "তোমার ভাইয়া কোথায়? সে কি খেয়েছে?"
"হ্যাঁ, ভাইয়াও খেয়েছে, তবে সে ভাত খেয়েছে," মিতু চাঙা গলায় বলল, "ভাইয়া তো বিলের পাড়ে জমিতে গেছে, অনেক ভারী কাজ আছে তো!"
শাপলা চিন্তিত সুরে বলল, "ও তো... তোমার ভাই কেন ভাত খেলো?"
মিতু বুঝিয়ে বলল, "ভাত খেলে শরীরে শক্তি হয়, কাজে মন বসে। কাজটা তো ভালোভাবে করতে হবে, নাকি?"
কথার মাঝেই মিতু তার হাত থেকে একটি পাঁচশ টাকার নোট বের করে শাপলার হাতে গুঁজে দিয়ে বলল, "এই নাও। খেয়ে-দেয়ে ভার্সিটিতে চলে যেতে বলেছে ভাইয়া। আর এটা তোমার যাতায়াতের ভাড়াও। আচ্ছা, তুমি খাও, আমার কিছু কাজ আছে। আর কোনো দরকার পড়লে আমাকে ডাকবে, আমি ঘরের আশপাশেই আছি"—এই বলে মিতু ঘর থেকে বেরিয়ে গেল।
শাপলা একা একা বসে তুহিনের কথাগুলো ভাবতে লাগল। গত রাতে তুহিনের সেই অধিকার ফলানোর বিষয়টি নিয়ে তার মনে দোলাাচল চলছিল—সে কি আসলেই কোনো ভুল করেছিল? নিজের মনেই উত্তর খুঁজে নিয়ে শাপলা ধীরে ধীরে সব নাস্তা শেষ করল।
আজ আর তার ভার্সিটিতে যাওয়া হলো না। কাল রাত থেকে একই কাপড় পরে আছে, বেশ অস্বস্তি লাগছে। এই প্রথম তার এমন অভিজ্ঞতা হলো, করারও কিছু নেই; আসার সময় সে তো কোনো অতিরিক্ত জামাকাপড়ও সঙ্গে আনেনি।
শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে সে উঠানের মাঝখানে এসে দাঁড়াল। তক্ষুণি শাশুড়ি নাজমা বেগম খিকখিক করে বলে উঠলেন, "কী গো জমিদারের মাইয়া! ঘুম ভাঙল? খাওয়া-দাওয়া ঠিকমতো হলো তো? তুমি তো আবার সকালের নাস্তা ছাড়া মুখে ভাতই তোলো না! এই যে তুহিন সকাল সকাল তোমার জন্য বাজারে গিয়ে এত কিছু জোগাড় করে আনল—যে ঘরে নুন আনতে পান্তা ফুরায়, সে ঘরে ডিম সিদ্ধ, দুধ-কলা, খেজুর-আপেল খাওয়া মানে তো আস্ত বিলাসিতা!"
শাপলা চুপ করে রইল। সে মনে মনে ভাবত, শাশুড়িরা বুঝি এমনই হন! তার ওপর যদি সত শাশুড়ি হন, তবে তো কথাই নেই। শাপলার এই নীরবতা দেখে নাজমা বেগম আরও চড়াও হলেন, "তোমার স্বামী তো বলে গেছে তোমাকে দিয়ে কোনো কাজ-কাম না করাতে। তা বাপু, তুমি কি আদো ও কোনো কাজ-কাম পারো?"
শাপলা মাথা নিচু করে বলল, "জ্বী... কিছু কিছু পারি।"
নাজমা বেগম বাঁকা হেসে বললেন, "কিছু কিছু পেরে কিচ্ছু হবে না! বিয়ে হয়েছে যখন, সবার রান্নাবান্না তোমাকেই সামলাতে হবে। এদিকে এসো, এই সবজিগুলো কেটে দাও তো!"
নিরুপায় শাপলা রান্নাঘরের বারান্দায় গিয়ে একটা পিঁড়ি পেতে বসল। তার সামনে সবজি আর বটি এগিয়ে দিতে দিতে নাজমা বেগম জেরা শুরু করলেন, "বলো তো, বাড়ি কোথায়? বাপ-দাদা কী করেন? নাম-ধাম কী তাদের?"
শাপলা এক মনে সবজি কাটতে কাটতে আস্তে করে বলল, "বাড়ি সুলতানপুর। দাদা ওই গ্রামের চেয়ারম্যান ছিলেন। আব্বার নাম মাসুদ রহমান, সুলতানপুর কলেজের শিক্ষক।"
নাজমা বেগম একটু যেন থমকে বললেন, "বেশ তো, বেশ সচ্ছল পরিবারের মেয়ে তুমি! তো তুহিনের সাথে তোমার এই সম্পর্ক কত দিনের? ... বেশ কিছুদিন বুঝি?"
না, অল্প কিছুদিনের..."
"ও, অল্প কিছুদিন! তো বিয়ে তো করলা, তুহিনকে কত টাকা যৌতুক দিলা?
আম্মা ও তো নাকি নিতে চায়নি?"
শাপলা আর কোনো উত্তর দিল না, চুপচাপ সবজি কাটতে লাগল। জীবনে এই প্রথম সে রান্নাঘরে কাজের উপড়ে বসেছে। গ্রামের মেয়ে হলেও বাপের বাড়িতে শাপলাকে কখনো এত কষ্ট করে ঘরের কাজ করতে হয়নি।
ঠিক তখনই সেখানে এসে হাজির হলো মিতু। সে উদ্বিগ্ন স্বরে বলল, "আম্মা, তুমি ভাবীকে দিয়ে এগুলো করাচ্ছো কেন? তাছাড়া ভাবী তো আমাদের ঘরের নতুন বউ!"
শাপলা আলতো হেসে বলল, "আরে সমস্যা নেই মিতু, আমি তো বসেই আছি।"
কিন্তু নাজমা বেগম কড়া গলায় ধমকে উঠলেন, "কেন রে? নতুন বউকে কি ঘরের মধ্যে পুতুল সাজিয়ে রাখার জন্য এনেছে নাকি? ও কি খাবে না? যেহেতু খাবে, সেহেতু কাজও করতে হবে!"
নাজমা বেগমের এই কড়া কথায় শাপলার মনটা মুহূর্তের মধ্যে বিষিয়ে উঠল।
মিতু ছাড়বার পাত্রী নয়, সে প্রতিবাদ করে বলল, "আম্মা, ভাবীর তো ভার্সিটির ক্লাস আছে!"
"কিসের ক্লাস কিসের কী!" নাজমা বেগম নাক সিঁটকাইলেন।
মিতু বুঝিয়ে বলল, "ভাবী আর ভাইয়া তো একই কলেজে-ভার্সিটিতে একসঙ্গে পড়ে।"
নাজমা বেগম এবার যেন আকাশ থেকে পড়লেন, "এ কোন সার্কাস শুরু হয়েছে রে! জামাই-বউ দুজনেই পড়াশোনা করবে? আর মাইয়া মানুষের অত পড়াশোনা কইরা টাকা নষ্ট করার কোনো মানে হয় না!"
শাপলা সাহসে ভর করে আস্তে করে বলল, "আম্মা, যতই কষ্ট হোক না কেন, আমি পড়াশোনা চালিয়ে যাবো।"
নাজমা বেগম তেলেবেগুনে জ্বলে উঠে বললেন, "তোমার জামাই না হয় পড়ল, তুমি ঘরের কাজকর্মে মন দাও।"
মিতু তখন মাকে আটকাতে গিয়ে বলে বসল, "আম্মা,ভাইয়া তো বলছে ভাবিকে পড়াবে, আর ভাইয়া তো কোনো কাজ-কাম করবে—মানে পড়াশোনাই করবে শুধু ভাবিকে করাবে.."
ছেলের পড়াশোনার কথা শুনে নাজমা বেগম আরও রেগে গেলেন, "কেন রে? তুহিন পড়বে না কেন? ছেলেমানুষ পড়াশোনা শেষ করে হাল ধরবে, কাজকাম করবে। আর মাইয়া মানুষ পড়াশোনা করে আর কী তিলক কাটবে!"
মিতুর মুখের ওপর এই কথাগুলো শোনার পর শাপলা এক গভীর ভাবনার সাগরে ডুবে গেল। তার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
এদিকে সুলতানপুরের চেয়ারম্যান বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সকলের মন যেন মরা, চারপাশটা এক অচেনা কালো ছায়ায় আচ্ছন্ন। শাপলার শূন্য ঘরটায় বসে আছে তার মা-বাবা; যখনই চোখ যায়, সেদিনটার কথা মনে পড়ে বুক ফেটে আসে। ছোটবেলার কত স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।
সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের গতিতেই বয়ে চলে। রান্নাঘরে আমিনা বেগম আনমনে রান্নাবাড়ির কাজ করে যাচ্ছেন, আর রুবি বেগম নিজের মেয়ের এমন দুর্ভাগ্যের কথা ভেবে ভেবে চোখের জল ফেলছেন। মার্জিনা বেগম মাঝে মাঝেই শাপলার খালি ঘরটায় গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন।
অথচ এই সুদূর প্রবাসে এসে শাপলা বাড়ির কারোর সঙ্গেই আর একটাও কথা বলে না, কারও একটা ফোনও রিসিভ করে না। সে যেন এক দ্বীপের একা বাসিন্দা, যার যোগাযোগের সব সেতু আজ নিমিষেই ভেঙে গেছে।দুপুরে কড়া রোদ মাথায় নিয়ে কাজ শেষ করে বাড়ি ফিরল তুহিন। হাতে তার একটা মাঝারি সাইজের শপিং ব্যাগ। উঠানে পা রাখতেই তার চোখ কপালে উঠল—শাপলা কাঠের ঝুলের চুল্লীর সামনে বসে ফুঁ দিয়ে রান্না করছে, আর পাশে দাঁড়িয়ে মিতু তাকে কাজে সাহায্য করছে।
দৃশ্যটি দেখে তুহিনের ভেতরকার রাগটা মোচড় দিয়ে উঠল। সে দ্রুত পা ফেলে রান্নাঘরের সামনে এসে ধমকের সুরে বলে উঠল, "কিরে মিতু? তোদের না বারবার নিষেধ করলাম, শাপলাকে দিয়ে কোনো কাজ করাবি না? আর শাপলা, তুমি কেন এই চুলার ধারে কাজ করতে এলে? বলেছি না ঘরে গিয়ে বসতে!"
তুহিনের চড়া গলা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন নাজমা বেগম। কড়া গলায় তিনি পাল্টা প্রশ্ন করলেন, "কী ব্যাপার তুহিন? বউকে কি ফুলশয্যার ঘরের পুতুল সাজিয়ে বাক্সে ভরে রাখবি নাকি? একটু আধটু কাজ করলে আর এমন কী মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?"
তুহিন মায়ের সঙ্গে আর কথা বাড়াল না। সে এক টানে শাপলার হাত ধরে সোজা নিজের ঘরে নিয়ে গেল। ঘরের সিলিং ফ্যানের সুইচ অন করে দিয়ে সে দেখল, উনুনের তাপে শাপলার মায়াবী মুখটা ঘেমে একদম লাল হয়ে গেছে। শাপলার শার্ড়ির আঁচল দিয়ে আলতো হাতে শাপলার কপাল ও গালের ঘাম মুছে দিল তুহিন। তারপর নরম গলায় বলল, "সরি শাপলা... কাল রাতে তোমার ওপর একটু বেশি অধিকার ফলিয়ে ফেলেছিলাম।"
শাপলা অপলক দৃষ্টিতে তুহিনের মুখের দিকে তাকিয়ে রইল। ফ্যানের মৃদু বাতাসে তার ভেজা চুলগুলো কপালে উড়ছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, "আপনি আজ ক্লাসে যাননি কেন?"
তুহিন বিছানায় ক্লান্ত হয়ে বসে পড়ে মৃদু হাসল, "আমি আর ভার্সিটি যাব না। তোমাকে পড়াব।"
শাপলা অবাক হয়ে বলল, "মানে?"
"মানে হলো এই," তুহিন দৃঢ় গলায় বলল, "আমি পড়ালেখা বাদ দিয়ে দেবো। সারাদিন মাঠে কাজ করব, আর সেই টাকায় তোমাকে পড়াব। তোমাকেই আমি একদিন বিসিএস ক্যাডার বানিয়ে ছাড়ব!"
শাপলা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ছলছল চোখে বলল, "নিজের একটা সুন্দর ভবিষ্যৎ, নিজের স্বপ্ন এভাবে বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণ করবেন?"
তুহিন একটু হেসে শাপলার চিবুক ছুঁয়ে দিল, "আমার সবচেয়ে বড় স্বপ্ন তো তুমি নিজেই, শাপলা! আর তোমার সব স্বপ্ন আমার কাছে তার চেয়েও দামি। বাকি জীবন আমি তোমার সেই স্বপ্নগুলোই সত্যি করে যাব।"
কথাগুলো শুনে শাপলার গলাটা কেমন যেন আটকে এল। সে নিজের অজান্তেই আস্ত করে শাপলা বলল —কখন এভাবে ভালোবেসে ফেললেন আমাকপ, তুহিন সাহেব? আমি তো নিজেও জানি না!
ভালোবাসতে তো সময় লাগে না, বেনেবউ; ভালোবাসতে লাগে মন। হয়তো আমার এই মনটা আপনার দেওয়া প্রথম ভালোবাসার ছোঁয়াতেই আজ ও এমন পবিত্র।
শাপলা একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, "দ্বিতীয়বার প্রেম তো আমার ও হবে, তুহিন সাহেব... তবে আমি আপনাকে নয়, আপনি আমাকে আমৃত্যু ভালোবেসে যাবেন।"
আর সেই ভালোবাসার সম্মান আমি আপনাকে দিব তুহিন সাহেব
তুহিন তৃপ্তির হাসি হেসে বলল, "আমি সেই সুদিনের অপেক্ষায় রইলাম, বেনেবউ! সেদিন —যেদিন তুমি নিজে থেকে আমার সব অধিকার চেয়ে নেবে।"
শাপলা লজ্জামিশ্রিত মুচকি হাসি দিল। তারপর তুহিনের মাথার উসকোখুসকো চুলে হাত বুলিয়ে স্নেহের সুরে বলল, "অনেক তো হলো কাব্যিকতা, এবার গিয়ে একটু গোসল করে আসুন তো।"
কথা বলতে বলতে তুহিন তার পাশে রাখা শপিং ব্যাগটা শাপলার দিকে এগিয়ে দিল, "এটা নাও। এর ভেতর কিছু নতুন ড্রেস আছে। মিতুকে বলো দর্জির কাছে মাপ দিয়ে বানিয়ে নিতে। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু দুজনে মিলে নিয়মিত ভার্সিটিতে যাবা, এক ফোঁটাও ফাঁকি দেওয়া চলবে না।"
বলেই তুহিন আরেকটি ছোট শপিং ব্যাগ বের করে তার হাতে দিল। "আর এটা তোমার জন্য। এর ভেতর একটা শাড়ি আছে, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ওটা পরে তৈরি হয়ে থেকো।"
শাপলা ব্যাগটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, "এতগুলো টাকা আপনি পেলেন কোথায়?"
তুহিন আলতো হাসল, "সেটা তোমার ভাবতে হবে না। বিয়ে যখন করেছি, তোমাকে ভালো রাখার দায়িত্বও আমার। যেভাবে পারি সব গুছিয়ে নেব।"
কথা শেষ করে তুহিন তোয়ালে কাঁধে নিয়ে গোসল খানায় চলে গেল। শাপলা অপলক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবল—একটা মানুষ এত ভালো কী করে হতে পারে!
শাপলা ধীরে ধীরে শপিং ব্যাগটার মুখ খুলল। ভেতর থেকে বের হয়ে এল একটা চমৎকার কচুপাতা রঙের জামদানি শাড়ি, তার সঙ্গে ম্যাচিং করে এক সেট কাচের সবুজ চুড়ি আর এক পাতা সবুজ রঙের টিপ। নিজের অজান্তেই সবুজ রঙের এই উপহার দেখে শাপলার ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল।
বিকেল চারটা বাজতেই চারপাশটা কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেল। বিলপাড়ের গ্রাম্য পরিবেশটা তখন পড়ন্ত বিকেলের নরম রোদে স্নিগ্ধ হয়ে উঠেছে। চারপাশে মানুষের কোনো সাড়াশব্দ নেই। মেঠো কাঁচা রাস্তা ধরে পাশাপাশি হেঁটে চলেছে তুহিন আর শাপলা।
তুহিন পরেছে একটা সাদা আর সবুজ রঙের চেক করা শার্ট, আর পরনে সাদা লুঙ্গি—একেবারেই খাঁটি গ্রাম্য । আর শাপলার রূপ যেন কল্পনার মানিপ্লান্ট লতাকে ও হার মানিয়েছে। গ্রাম্য ছিমছাম স্টাইলে শাড়ি পরা, পিঠের ওপর ছড়িয়ে থাকা লম্বা চুলগুলো দুইপাশ থেকে হালকা করে ক্লিপ দিয়ে আটকানো, হাতে সবুজ চুড়ির রিনঝিন শব্দ।
হাঁটতে হাঁটতে তুহিন শাপলার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, "জানো শাপলা, আজ তোমাকে এই সবুজ শাড়িতে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী লাগছে।"
শাপলা লজ্জা পেলেও মুচকি হেসে মিষ্টি গলায় বলল, "আরে ধুর! আপনার রূপও তো কম যায় না। আপনার চেহারার ভেতরে একটা অদ্ভুত মায়া আছে, তুহিন সাহেব। চাপ দাড়িতে আপনাকে দারুণ মানায়, বিশেষ করে থুতনির নিচের ওই ছোট্ট তিলটা... আর একটু হাসলে যখন দুপাশে ওই ভ্যাম্পায়ারের মতো ছোট দুটো দাঁত উঁকি দেয়, তখন বড় মায়া লাগে!"
কথাটা শুনে তুহিন উচ্চস্বরে হেসে উঠল, তার সঙ্গে শাপলার খিলখিল হাসিতে মেঠো পথটা মুখরিত হয়ে উঠল।
হাসতে হাসতে শাপলা হঠাৎ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, "আচ্ছা তুহিন সাহেব, এর আগে কি আপনি কখনো কারো প্রেমে পড়েননি? সত্যি করে বলবেন তো!"
তুহিন একটু থেমে স্বাভাবিক গলায় বলল, "না তো!"
"কেন? সুযোগ পাননি বুঝি?" শাপলার কণ্ঠে একটু অভিমানের ছোঁয়া।
তুহিন শাপলার চোখের দিকে তাকিয়ে খুব গুরগম্ভীর গলায় বলল, "প্রেম করিনি বলেই তো তুমি আজ এত সৌভাগ্যবান, শাপলা! কারণ জানো তো—পুরুষের প্রথম নারী হতে অনেক ভাগ্য লাগে। কারণ পুরুষ তার দ্বিতীয় নারীর কোলে মথা রেখেও, সে তার প্রথম নারীর কথা ভাবে!"
কথাটা শুনে শাপলার বুকটা কেমন যেন কেঁপে উঠল। সে আস্তে করে জানতে চাইল, "তাহলে... মারুফ তো আমার জীবনে প্রথম ভালোলাগা ছিল..."
তুহিন শান্ত গলায় বলল, "মারুফ তোমার জীবনের একটা ভালোলাগা ছিল শাপলা, সেটা প্রেম নয়। প্রেম আর ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মারুফের প্রতি হয়তো তোমার আজ আর কোনো ভালোবাসা নেই, তবে মাঝেমধ্যে তার স্মৃতি হয়তো মনে পড়ে যায়—এটাই স্বাভাবিক।"
একটু থেমে তুহিন চারপাশের সবুজ খেতের দিকে তাকিয়ে এক চিলতে মৃদু হেসে বলল, "জানো শাপলা? তোমাকে যখন আজ প্রথম ওই সবুজ শাড়িতে দেখলাম, আমার মনে হলো—এই পৃথিবীর একত্রিশ শতাংশ সবুজ রঙ বুঝি তোমার গায়ের সৌন্দর্য থেকেই ধার নেওয়া!"
তুহিনের এই গভীর রোমান্টিক কথাটি শোনার পর শাপলার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে আর কোনো কথা না বলে মাটির দিকে তাকিয়ে আলতো পায়ে তুহিনের পাশে হেঁটে চলল।তারপর রাস্তা পাশ থেকে একটা জবা ফুল এনে শাপলার হাতে দিল.....
চলবেে.