ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 30

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_৩০
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

এভাবেই চলেছে তুহিন আর শাপলার টোনাটুনির সংসার। সেদিনের ঘটনার পর থেকে তুহিন বিলপাড়ের দুই টুকরো জমিতে ধান ও ভুট্টা চাষ শুরু করেছে। নিজেরা আলাদা বাজার করে, আলাদা রান্না করে খাচ্ছে। আফজাল হোসেন সহ মিতু অনেক বার তাদের মানা করেছে, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে—"আমরা হাসিমুখে এই কষ্টের খেতেই খাবো।"
​সামনেই শাপলার লাস্ট সেমিস্টার পরিক্ষা ।
​এভাবে দেখতে দেখতে কেটে গেল সাড়ে তিন বছর। বাংলা মাস তখন আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষাকাল। শাপলার এই বর্ষা ঋতুটা বরাবরই বড় প্রিয়। বিলপাড়ের দুই জমির এক জমিতে ধান আর অন্য জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ধান এখনো পাকা শুরু না হলেও ভুট্টা তোলার সময় হয়ে গেছে।
​মাঝের এই তিন বছরে শাপলা মাত্র দুইবার কথা বলেছে তার নিজ বাড়ি এই দুইবারে অনেক বার যেতে বলেছে কিন্তু শাপলা বলেছে সঠিক সময়ে যাবে। কিন্তু মাসুদ রহমান, রুবি বেগমসহ চেয়ারম্যান বাড়ির সবাই আজ বড় কষ্টের মধ্যে আছে। কত বছর হয়ে গেল, অথচ নিজ মেয়েকে আর একটিবার চোখের দেখা দেখার সৌভাগ্যও হয়নি তাদের! শাপলা নিজে থেকেই বলে দিয়েছে, "উপযুক্ত সময় না এলে আমি আর এ বাড়িতে পা রাখব না।"
​আজ তুহিন সকাল সকাল বিলপাড়ের জমিতে ভুট্টা তুলতে এসেছে। এই তিন বছরে তাদের জীবনে অনেক কষ্ট, হাসি আর মান-অভিমান জমেছে; কিন্তু আজ অব্দি তারা একে অপরের পূর্ণ অধিকার পায়নি। শাপলার ইচ্ছা ছিল, ছোট করে হলেও তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আবার হবে। কিন্তু তুহিন একটু পিছিয়ে চলছে এই ব্যাপারে। তুহিনের কথা হলো—ধান পাকলে সেই ধান বিক্রি করে যে টাকা আসবে, তা দিয়েই সে শাপলার জন্য ছোট্ট করে একটা আয়োজনের ব্যবস্থা করবে।
​শাপলার পরনে তখন একটা গ্রামীণ শাড়ি, আর হাতে ভাতের গাবলা গামছা দিয়ে বাধা। বিলপাড়ের মেঠো পথ ধরে সে সোজা এসে উপস্থিত হলো ভুট্টার জমিতে।
​তুহিনের পরনে লুঙ্গি আর গেঞ্জি, মাথায় গামছা বাঁধা। শাপলাকে দেখে তুহিন কৌতূহল ও উদ্বেগের সুরে বলে উঠল, "তুমি এখানে কেন এলে? তোমায় না মানা করেছিলাম এই রোদের মধ্যে আসতে? তাও কেন চলে এলে?"
​শাপলা কোনো কথা না বলে নিজের শাড়ির আঁচল দিয়ে সস্নেহে তুহিনের মুখের ঘাম মুছতে মুছতে বলল, "এত কথা না বলে বিলপাড় থেকে হাত-মুখ ধুয়ে আসুন, আমি ভাত খাইয়ে দিই।"
​তুহিন হাত-মুখ ধুয়ে এসে পাটি পেতে বসল। খাবার দিতে গিয়ে শাপলার নজর গেল তুহিনের হাতের দিকে। একটানা ভুট্টা তুলতে তুলতে তুহিনের হাতের চামড়া লাল হয়ে খসখসে হয়ে গেছে! শাপলা আলতো করে নিজের এক হাত তুহিনের খটখটে হাতের ওপর রেখে ভারী গলায় বলল, "অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না?"
​তুহিন মৃদু হেসে তার চোখের দিকে তাকিয়ে বলল, "এই যে তুমি আমার হাতে হাত রাখলে, এরপর আর কোনো কষ্টই মনে থাকে না।"
​শাপলা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, "আপনি আমাকে এত ভালোবাসেন কেন?"
তুহিন পরম ভালোবাসায় উত্তর দিল, "তুমি আমার বেনেবউ, তুমি আমার পৃথিবী! তোমাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসব বলো?"
​শাপলা একটু লজ্জা মিশানো কণ্ঠে আবদার করে বসল, "বিয়েটা কবে করবেন তুহিন সাহেব? বিয়ে আমাদের হয়ে গেছে বেনেবউ নতুন করে করতে হবে না "
আবার ও ​তুহিন মিষ্টি হেসে বলল,যেদিন তুমি আমাকে তোমার স্বামী অধিকার দিবা সেদিন দুইজন মিলে অন্য করম আয়োজন করব "—শুধু আমি আর তুমি। যদিও আমাদের তো আগেই বিয়ে হয়ে গেছে! এখন নতুন করে বিয়ের আয়োজন করলে আব্বা-আম্মা আবার সন্দেহ করতে পারেন। তবে তুমি আর আমি জানি, সেদিন থেকেই আমাদের নতুন জীবন শুরু হবে। আর কদিন অপেক্ষা করো, ধানগুলো বিক্রি করতে হবে তো!"
​কথাটা বলে শাপলার চোখের দিকে তাকিয়ে সে সুর করে বলতে লাগল—
"দুই ফালি ধান বেচিয়া কিনমু গো লাল শাড়ি,
সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আয়বা আমার বাড়ি।
তুমি মাঝে মাঝে মাইর উঁকি ঘুমটা খান তুলিয়া,
আঘুন মাসের ধান তুলিয়া করমু তোমার বিয়া..."
​গান থামিয়ে শাপলা হাসিমুখে বলল, "হয়েছে! এবার চুপচাপ ভাত খেয়ে নিন।"
তুহিন প্লেটে হাত দিয়ে বলল, "সব ভুট্টাগুলো ঘরে তুলতে পারলে তবেই বাঁচব! নয়তো এই শ্রাবণ মাসে কখন যে বৃষ্টি নামে, তার ঠিক নেই।"
​শাপলা আগ্রহ নিয়ে বলল, "একটা কথা বলব?"
"হুম, বলো।"
"আপনার সাথে আমিও কিছু ভুট্টা তুলি? তাহলে তো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।"
​শাপলার কথা শুনে তুহিন ধমকের সুরে বলে উঠল, "একদম না! আমি চাই না তুমি কোনো কষ্ট করো। তুমি ভালো করে পড়াশোনা করো, সামনেই তো ফাইনাল পরীক্ষা, সেমিস্টার শেষ করতে হবে তো!"
​শাপলা স্মৃতিকাতর হয়ে বলল, "আপনি ছিলেন বলেই তো আমি আজ এত দূর আসতে পেরেছি! সেদিন যদি মারুফ..."
​শাপলা আর কথা শেষ করতে পারল না। তুহিন দ্রুত নিজের হাত বাড়িয়ে শাপলার মুখে হাত দিয়ে থামিয়ে দিল, "পুরোনো সেদিনের কথা আর মনে কোরো না। তোমার সাথে বর্তমানে যে আছে, শুধু তাকেই মনে রেখো।"
​তুহিনের এমন নিঃস্বার্থ কথায় শাপলা আবেগাপ্লুত হয়ে বলল, "আপনার কথা তো আলাদা করে মনে করতে হয় না। আপনি এমন একজন মানুষ, যে কিনা আমাকে শরীর ছুঁয়ে নয়, বরং মনের গহিন থেকে ভালোবেসেছেন! আপনার কথা ভাবব না তো কার কথা ভাবব?"
​খাওয়া শেষ করে তুহিন এক গ্লাস পানি খেয়ে শাপলাকে উদ্দেশ করে বলল, "এবার তুমি বাড়িতে যাও।"
শাপলা নাছোড়বান্দার মতো বলল, "না, আমি আর একটু থাকি না! আপনি কাজ করুন, আমি পাশে বসে আছি।"
​তুহিন শাপলার চোখের দিকে গভীর মায়ায় তাকিয়ে নরম অথচ দৃঢ় স্বরে বলল, "আমি চাই না এই রোদ তোমার গায়ে লাগুক। আমি চাই না রোদ তোমার শরীরের কোনো ক্ষতি করুক। আর কথা বাড়িয়ো না, চলে যাও। আমার কাজ তো শেষই, আর বড়জোর ঘণ্টাখানেক কাজ করলেই সব হয়ে যাবে।"
​শাপলা আর দেরি করল না। টিফিন ক্যারিয়ার ও বাকি জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
​তুহিন যাওয়ার পথে শাপলার চলে যাওয়ার পানে অপলক তাকিয়ে রইল। তারপর মনে মনে গুনগুন করে গেয়ে উঠল—
​"কত কি বলতে বাকি,
কতটা চলতে বাকি,
তোর চোখের চাহনিতে বুক
কতটা গলতে বাকি।
তোকে পেতে সব হারাতে
যাবো নীলচে নির্বাসন,
জানে মন তুই জীবন...
বল খুঁজি তোকে আর কিসে
তুই জলে বাতাসে মিশে,
জানে মন তুই জীবন..."
​গান থামিয়ে তুহিন আবার নিজের কাজে মনোযোগ দিল।
​

এদিকে বাড়ির ভেতরে ঢুকতেই শাপলা দেখতে পেল, তুহিনের সৎমায়ের বোন—অর্থাৎ তার খালা শাশুড়ি বাড়িতে এসেছেন।
​শাপলা এগিয়ে গিয়ে সালাম জানিয়ে বলল, "আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন?"
শাপলার কথায় সালমা বেগম বিরক্তি নিয়ে বললেন, "ওয়ালাইকুম আসসালাম। কই গিয়েছিলা?"
শাপলা বলল, "এই তো… আপনাদের ছেলেকে একটু ভাত দিতে গিয়েছিলাম।"
​তখনই পাশ থেকে নাজমা বেগম কথাটি লুফে নিয়ে কটাক্ষ করে বললেন, "বিয়ে তো হয়েছে অনেক দিন! বাচ্চা-কাচ্চা না নেওয়ার কারণ কী? কেউ কিচ্ছু কয় না! বিয়ে তো তিন বছর পার হতে চলল, তাও তো একটা নাতি-নাতনির মুখ দেখতে পেলাম না!"
​সালমা বেগম সুযোগ পেয়ে বিষ ঢেলে বললেন, "সেই জন্যই তো তোরে কইছিলাম, আমার মেয়েটার সাথে বিয়ে দিলে তুহিন ঘরজামাই থাকত আর সব কাজ নিজের হাতে করত!"সাথে যৌতুক এট টাকা ও পেতি
​শাপলা আর চুপ থাকতে পারল না। সে নাজমা বেগমকে উদ্দেশ করে শক্ত গলায় বলল, "আম্মা, বিয়ে হয়েছে তিন বছর—কথা সত্য। চাইলে আমরাও বাচ্চা নিতে পারতাম; কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ হওয়াই উত্তম। আর তুহিনের মা নেই বলে তাকে দিয়ে জোর করে কাজ করানো আর কথা শোনানো আপনাদের খুব শখ, না?"
​সালমা বেগম চোখ বড় বড় করে বললেন, "দেখছিস! মা-হারা পোলা ঘরে এনেছে, আর শাশুড়ির ওপর দিয়েই এখন বড় বড় কথা বলছে!"
​নাজমা বেগম আরও তেজ দেখিয়ে বললেন, "আজ নতুন কী আর দেখব! কোন পরিবারের মাইয়া, বংশের কে, তা আজ পর্যন্ত জানলামই না! কোনো দিন দেখিনি এ বাড়িতে কেউ আসতে বা যেতে, বাপ-মা আদৌ আছে কি না কে জানে!"
​এই কথা শুনে শাপলার গায়ে যেন আগুন জ্বলে উঠল। সে তীব্র ক্ষোভে বলে উঠল, "আম্মা, খবরদার! আমার পরিবার নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না!"
সালমা বেগম ধমকে উঠে বললেন, "কী করবা তুমি, হ্যাঁ?"
​পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শাপলা আর কথা বাড়াল না। বুকচাপা কষ্ট নিয়ে সে মিতুর সাথে ঘর থেকে বেরিয়ে এল।
​উঠানে আসতেই মিতুর সাথে দেখা হলো নাজমা বেগমের বোনের মেয়ে আনিকার। মেয়েটা দেখতে বেশ সুন্দর ও আধুনিক ।
​মিতু পরিচয় করিয়ে দিয়ে বলল, "আনিকা আপু, এ হলো ভাবি—তুহিন ভাইয়ের বউ। আর ভাবি, এ হলো আমার খালাতো বোন আনিকা আপু।"
​আনিকা শাপলার সামনে এসে বাঁকা হেসে বলল, "ওমা! এই সেই মেয়ে, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আর কি!"
মিতু কিছুটা অস্বস্তি নিয়ে বলল, "ভাইয়ার সাথে আম্মা আর খালা বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু ভাইয়া তো কখনো এ সবে রাজি ছিল না, আনিকা আপু।"
​মিতুর কথায় পাত্তা না দিয়ে আনিকা শাপলাকে শুনিয়ে বলল, "যাই হোক! ছোটবেলায় তো আমরা একই সাথে বড় হয়েছি, তাই তুহিনের সাথে অনেক মজা করতাম, দুষ্টুমি করতাম। আর এই মেয়েটা মাঝখানে না এলে তো তুহিনের সাথে আমারই বিয়ে হতো!"
​শাপলা আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না। দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল। এরপর বিছানায় বসে তার দুই চোখ কেমন যেন ঝাপসা হয়ে এল। বারবার তার তুহিনের কথা মনে হতে লাগল। সে কিছুতেই এই আনিকার সাথে তুহিনকে মেলাতে পারছে না। তুহিন তো শুধু তার! আর কারোরই নয়।
​বিকেলে তুহিন কাজ শেষ করে বাড়ি ফিরল। আজকের দিনটা তার জন্য বেশ আনন্দের, কারণ মাঠের সব ভুট্টা পাইকারি দরে বিক্রি হয়ে গেছে।
​উঠানে পা রাখতেই আনিকা এসে মিষ্টি হেসে বলল, "কী ব্যাপার তুহিন, কেমন আছো?"
তুহিন একটু অবাক হয়ে বলল, "এই তো ভালো! তুমি কেমন আছো? আর এত দিন পর আমাদের বাড়িতে এলে? তোমাকে তো চিনতেই কষ্ট হচ্ছে, অনেক পরিবর্তন হয়ে গেছে তো!"
​আনিকা হেসে বলল, "মানুষ কি আর সবসময় এক থাকে? পরিবর্তন হওয়ার পেছনে তো একটা কারণ থাকেই! তবে হ্যাঁ, তুমি তো বিয়ে করেছ শুনলাম। অথচ একটা সময় তো আমাদের বিয়ের কথাই পাকা হচ্ছিল!"
​তুহিন কিছুটা অপ্রস্তুত হয়ে মৃদু হেসে বলল, "কী সব বলছ আনিকা! আমি তো তোমাকে ওই নজরে কখনো দেখিইনি। তোমাকে বরাবরই কাজিন ও ভালো বন্ধু ভেবেছি।"
আনিকা মনে মনে একটু কষ্ট পেলেও মুখে হালকা হেসে বলল, "তুমি বন্ধু ভাবলেও আমি কিন্তু অন্য কিছু ভেবেছিলাম..."
​বাইরে তুহিন আর আনিকার এই কথোপকথন ঘরের ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিল শাপলা। তার বুকটা যেন শক্ত পাথরের মতো ভারী হয়ে এল, চোখে আবারও নামল কান্নার বান।
​কিছুক্ষণ পর তুহিন ঘরে এসে দরজায় টোকা দিল।
শাপলা দ্রুত চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল, তারপর চুপচাপ এসে বিছানায় বসল। কিন্তু তুহিন শাপলার মলিন মুখ দেখে ঠিকই বুঝতে পারল, কিছু একটা ঘটে গেছে।
​তুহিন আলতো করে শাপলার পাশে এসে বসল, "কী হয়েছে বলো তো বেনেবউ?"
শাপলা কোনো কথা বলল না, পাথর হয়ে বসে রইল।
"আরে, কী হয়েছে আমাকে বলছ না কেন?"
​আর নিজেকে আটকে রাখতে পারল না শাপলা। হু হু করে কেঁদে ফেলে সে সরাসরি তুহিনকে জড়িয়ে ধরল। রোদে সারাদিন কাজ করার কারণে তুহিনের শরীর দিয়ে তখনো ঘাম ঝরছে; কিন্তু শাপলার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তুহিনের ওই ঘামভেজা শরীরটাই!
​কান্নাভেজা কণ্ঠে শাপলা বলল, "আমি বাচ্চা নেব, তুহিন সাহেব!"
শাপলার হঠাৎ এমন কথায় তুহিন একটু অবাক হয়ে নরম সুরে বলল, "হঠাৎ এই কথা?"
​শাপলা ফুপিয়ে ফুপিয়ে বাইরে ঘটা সব ঘটনা খুলে বলল। সব শুনে তুহিন পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে বলল, "আমি তো সেদিনই বলেছিলাম—যেদিন তুমি নিজে থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নেবে, যেদিন স্বাভাবিকভাবে সব মানিয়ে নিতে পারবে, সেদিন থেকে আমি আমার সমস্ত অধিকার তোমাকে বুঝিয়ে দেব।"
​শাপলা এবার চোখের পানি মুছে দৃঢ় গলায় বলল, "আমি আজ থেকেই আপনার সত্যিকারের বেনেবউ! আচ্ছা, ওই আনিকা কে? ওর সাথে নাকি আপনার বিয়ের কথা হয়েছিল? খবরদার, এরপর যদি ওর সাথে একটুও হেসে হেসে কথা বলেছেন, আমি কিন্তু আপনাকে কঠোর শাস্তি দেব! কারণ আপনি শুধু আমার তুহিন সাহেব, অন্য কারওর নন!"
​শাপলার এমন মিষ্টি অভিমান আর ভালোবাসার অধিকার ফলানো দেখে তুহিনের বুকটা ভরে গেল। সে শাপলাকে একটু দূরে সরিয়ে আলতো করে তার চোখের কোণের জল মুছতে মুছতে বলল, "আরে বেনেবউ, কাঁদে না! তোমার এই কান্নাভেজা চোখ দেখলে আমার বুক কেঁপে ওঠে। তোমার চোখ দুটো যে আমার ভীষণ প্রিয়!"
​কথাটা বলেই তুহিন ঝুঁকে শাপলার কপালে স্নিগ্ধ এক ফোঁটা চুমু খেল। গত সাড়ে তিন বছরে এই প্রথম তারা এতটা কাছাকাছি এল!তুহিন ও অধকার দেখায় নি করান মানুষ তার প্রথম ভালোবাসার মানুষকে ভূলতে অনেক সময় লাগে
​শাপলা সামান্য লজ্জা পেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, "অনেক হয়েছে! এবার গিয়ে হাত-মুখ ধুয়ে খেয়ে নিন।"
তুহিন মুচকি হেসে বলল, "শোনো, কাল তোমার জন্মদিন!"
​তুহিনের মুখে এ কথা শুনে শাপলা বড় বড় চোখে তাকিয়ে অবাক হয়ে বলল, "সেকী! আপনি কীভাবে জানলেন? আমার নিজেরই তো মনে ছিল না!"
তুহিন দুষ্টু মিষ্টি হেসে বলল, "সে আমি জানি। আর এই তিন বছরে কেন বলিনি জানো? কারণ তুমি তো আজই আমাকে মন থেকে তোমার স্বামী হিসেবে মেনে নিয়েছ! আচ্ছা, খেয়েদেয়ে আমি একটু বাইরে যাব, ফিরতে একটু দেরি হতে পারে। রাতের রান্না করার কোনো দরকার নেই, আমি বাইরে থেকে সব কিনে আনব।"
​কথাটা শেষ করেই তুহিন ঘর থেকে উঠে চলে গেল। শাপলা অপলক তাকিয়ে রইল তার যাওয়ার পানে। মনের ভেতরের সব অভিমান ধুয়ে মুছে সেখানে তখন শুধু ফাগুনের রঙ এসে ভিড় করেছে।
চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন