#সারপ্রাইজ_পর্ব
#পর্ব_৩১
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
#কপি_করা_নিষিদ্ধ
রাত তখন ১১টা বেজে গেছে। বাইরে তখন আষাঢ় ও শ্রাবণ মাসের প্রথম ঝিরিঝিরি বৃষ্টি, সাথে মাঝে মাঝে মেঘের ডাক আর বিদ্যুতের চমকানি। বৃষ্টি শাপলার বরাবরই বড় পছন্দ। আজ হঠাৎ করেই মারুফের কথা একটু মনে পড়ে গেল—একসময় কথা ছিল, বিয়ের পর একসাথে বৃষ্টিতে ভিজবে। কিন্তু মারুফ তো অতীত, আর তুহিনের সাথে বিয়ের পর সেই শখটা আজও সে মেটাতে পারেনি।
ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শব্দ শুনে শাপলা দৌড়ে গিয়ে দরজা খুলল।
সামনে দাঁড়িয়ে তুহিন! তুহিনকে দেখে শাপলার মুখে এক ঝিলিক সুপ্ত হাসি ফুটে উঠল। বৃষ্টির পানিতে তুহিন তখন একদম ভিজে একাকার। তার দুই হাত পিঠের পেছনে লুকিয়ে রেখে সে বলল, "চোখ দুটো বন্ধ রাখবা—যতক্ষণ না আমি খুলতে বলি।"
তুহিনের কথায় শাপলা হাসিমুখে চোখ বন্ধ করল। তারপর তুহিন ঘরে প্রবেশ করে তার হাতের পেছনে লুকিয়ে রাখা জিনিসগুলো ঘরের টেবিলের ওপর রেখে একটা কাপড় দিয়ে ঢেকে দিল।
"হুম, এবার চোখ খোলো।"
শাপলা চোখ মেলে তাকাল এবং দ্রুত ঘরের দরজাটা লাগিয়ে দিল।
তুহিনের এই ঘরে এখন আর আগের মতো চাল দিয়ে পানি পড়ে না। সে নিজের মতো করে ঘরটাকে আগের চেয়ে অনেক সুন্দর ও গোছালো করে তুলেছে।
শাপলা একটা শুকনো গামছা হাতে নিয়ে তুহিনের সামনে এসে দাঁড়াল, তারপর নরম গলায় বলল, "মাথাটা একটু নিচু করুন তো! আর এত সময় বাইরে কোথায় ছিলেন?"
তুহিন মৃদু হেসে বলল, "এই তো বাইরে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র কিনতে।"
শাপলা আলতো হাতে তুহিনের মাথা মুছতে মুছতে বলল, "বাইরে এত বৃষ্টি হচ্ছে, সাথে আবার বিদ্যুৎ চমকাচ্ছে! আপনার একটুও ভয় করে না নাকি?"
তুহিন মুচকি হেসে পাল্টা প্রশ্ন করল, "বৃষ্টির আবার ভয় কী বলো?"
শাপলা চোখের দৃষ্টি নামিয়ে বলল, "না তুহিন সাহেব, বৃষ্টি আমার ভীষণ প্রিয়।"
তুহিন তার হাত ধরে রোমাঞ্চিত সুরে বলে উঠল, "চল তবে, আজ বৃষ্টিতে ভিজি!"
শাপলা ছোট্ট করে সম্মতি জানিয়ে বলল, "চলুন।"
রাত তখন ১১টা ২২ মিনিট। তুহিনের বাড়ির পেছনের পাকা পিচঢালা রাস্তা বৃষ্টির পানির প্রতিটা শব্দ পিচ ঢালা রাস্তা ওপর বাজচ্ছে। রাতের গাঢ় অন্ধকারে জোছনা আর বৃষ্টির মিতালি—তারই মাঝে রাস্তার ওপর পাশাপাশি বসে আছে শাপলার কোলের ওপর মাথা রেখে শুয়ে আছে তুহিন। আষাঢ়ের একটানা বৃষ্টিতে তাদের দুজনের শরীরই ভিজে একদম একাকার।
শাপলার তুহিনের ভেজা চুলে হাত বুলিয়ে দিচ্ছ তুহিন ধীর কণ্ঠে বলল—
"জানো শাপলা, তোমাকে আজ ঠিক আষাঢ়িনীর মতো লাগছে! যেন আষাঢ়ের প্রথম বৃষ্টিতে ভিজে আসা তুমি আমার মায়াবতী, যার চোখে জমে আছে মেঘের মায়া আর ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে অভিমান। তোমাকে দেখলে মনে হয়, এই বৃষ্টি বুঝি তুমি হয়েই নেমে এসেছ আমাকে ভেজাতে! জানো, তোমার ভেজা চুলের ফাঁকে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন একেকটি কবিতা, আর আমি সেই কবিতার মুগ্ধ পাঠক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকতে চাই আজীবন। তুমি আমার চিরকালের আষাঢ়িনী..."
তুহিনের এমন কাব্যিক কথা শুনে শাপলা একটু মুচকি হাসল। বৃষ্টিতে ভেজা তুহিনের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে সে নরম স্বরে বলল, "আপনি আমার আষাঢ় হবেন?"তুহিন সাহেব
একচিলতে মিষ্টি হেসে তুহিন বলল, "আর তুমি না হয় তখন আমার শাপলা রানি! আর আমি আষাঢ় হয়ে নিঃশব্দে তোমার জীবনটাকে ভিজিয়ে দেবে, আর আমাদের সেই প্রেম গল্প হয়ে থাকবে 'শাপলা ভেজা আষাঢ়'।"
চারপাশের বৃষ্টির তেজ তখন আরও বেড়ে গেছে। দুজন চুপচাপ পিচঢালা রাস্তার ওপর বসে প্রকৃতির এই উন্মাদনা উপভোগ করছে। বৃষ্টির অবিরাম শব্দের পাশাপাশি চারপাশের সদ্য জন্ম নেওয়া বিলগুলো থেকে ভেসে আসছে শাপলা ফুলের মৃদু সুবাস।
ঠিক সেই মুহূর্তে শাপলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝুঁকে এসে আলতো করে তুহিনের কপালে একটা চুমু খেল। বৃষ্টির ফোঁটায় ভেজা তুহিনের শরীরে এই প্রথম কোনো নারী ভালোবাসার পরশ বুলিয়ে দিল।
কিছুক্ষণ পর তুহিন উঠে দাঁড়াল, সাথে শাপলাও।
তুহিন হঠাৎ শাপলাকে দুই হাত দিয়ে কোলে তুলে নিয়ে বলল, "চলো যাই, আর একটু পরই তো ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজবে—তোমার জন্মদিন শুরু হবে যে!"
তুহিনের এমন আকস্মিক আচরণে শাপলা অবাক হয়ে গেল। আর তুহিন তাকে কোলে নিয়েই বাড়ির দিকে হাঁটা শুরু করল। শাপলা লজ্জায় লাল হয়ে মুচকি মুচকি হাসতে হাসতে গানের সুরে গেয়ে উঠল—
"যাও বলো তারে,
শ্রাবণ আষাঢ়ে,
মেঘের শতদলে ছুঁয়েছে ভেজা জল।
মাতাল হাওয়া কী ধ্বনি বৃষ্টি কি শোনে না,
ময়ূর পেখম তোলে, ধিন তাড়া দেরে না..."
আজ ছয় নভেম্বার রাত তখন ঠিক ১১টা ৪০ মিনিট। ১২ টা বাজলে সাত নভেম্বর শাপলার জন্মদিন। বাইরে তখন ঝুম বৃষ্টি, সাথে মুহুর্মুহু বিদ্যুতের চমকানি। বাড়ির বাকি সবাই—নাজমা বেগম, সালমা, আনিকা, মিতু ও আফজাল হোসেন—সালামাদের বাড়িতে বেড়াতে গেছেন। তুহিন শাপলাকেও যেতে বলেছিল, কিন্তু শাপলা যায়নি। এই বর্ষার রাতে তুহিনের সাথে কাটানোই তার কাছে তখন সবকিছুর চেয়ে বড় প্রাপ্তি।
এমন সময় তুহিন একটা ব্যাগ হাতে নিয়ে ঘরের ভেতর এসে ঢুকল।তুহিন হালকা গোলাপি রং এর পানজাবি আর সাদা পয়জামা।যেন শাপলা রাজ্যর রাজা।
শাপলা কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, "কী তুহিন সাহেব, হাতে ওটা কী?"
তুহিন মুচকি হেসে বলল, "তোমার জন্য শাড়ি!"
শাপলা লজ্জা মিশ্রিত হাসিতে বলল, "আচ্ছা, দিন... আমি পরে নিচ্ছি।"
তুহিন মাথা নেড়ে আপত্তি জানিয়ে বলল, "উঁহু! তুমি কেন পরবে? আজ আমি নিজহাতে তোমাকে শাড়ি পরিয়ে দেব, আমার মনের মতো করে সাজাব।"
শাপলা একটু অবাক হয়ে হকচকিয়ে গেল, "বলেন কী! কোনো সমস্যা..."তুহিন বলল
না "কোনো সমস্যা নেই,"
তুহিন ব্যাগ থেকে শাড়িটা বের করে শাপলার হাতে দিল।
আজ কোনো সবুজ রঙের শাড়ি নয়, বরং এক গোলাপি রঙের শাড়ি। শাড়িটা হাতে নিয়ে শাপলা মুগ্ধ হয়ে বলল, "এ যে একদম শাপলা ফুলের রঙের কালার!"
তুহিন স্নেহের সুরে বলল, "কেন, পছন্দ হয়নি?"
শাপলা আলতো হেসে শাড়িটা বুকে জড়িয়ে ধরে বলল, "সব রঙই আমার পছন্দ, তুহিন সাহেব। আপনি এবার ওই দিকে ঘুরে দাঁড়ান।"
তুহিন হাসিমুখে অন্য দিকে ঘুরল। ঠিক দশ মিনিট পর শাপলা ডাকল, "তাকান, হয়ে গেছে।"
তুহিন ফিরে তাকাতেই তার চোখের পলক যেন আটকে গেল। সাদা ব্লাউজের ওপর ওই গোলাপি রঙের শাড়ি শাপলার ফর্সা ত্বকের সাথে এমনভাবে মানিয়েছে যে তাকে এক পলক দেখে অপার্থিব সুন্দর লাগছে।
তুহিন ধীর পায়ে এগিয়ে এল। শাড়ির কুঁচি দেওয়া অংশটা একটু এদিক-সেদিক হওয়ায় তুহিন নিজহাতে শাপলার শাড়ির কুঁচিগুলো নিখুঁত করে গুজে দিল, আঁচলটা কাঁধে ঠিক করে সুন্দর করে সেট করে দিল। এরপর শাপলাকে বিছানায় বসিয়ে নিজে একটা ছোট পিঁড়ি টেনে মেঝেতে বসল। ব্যাগ থেকে আলতার কৌটো বের করে পরম যত্নে শাপলার দুই পায়ে আলতা পরিয়ে দিল। শাপলা টু শব্দটি করল না, শুধু মুগ্ধ নয়নে চেয়ে রইল—কী পরিমাণ ভালোবাসলে একটা মানুষ এভাবে নিজের হাতে সবটা গুছিয়ে করতে পারে!
পায়ে আলতা পরানো শেষ হলে তুহিন বিছানায় উঠে বসল। ব্যাগ থেকে আইলাইনার বের করে বলল, "চোখ দুটো বন্ধ করো তো আমার শাপলা রানি!"
শাপলা মুচকি হেসে চোখ বন্ধ করল। তুহিন অত্যন্ত আলতো হাতে শাপলার টানা দুই চোখে টানা করে আয়লাইনার ছোঁয়া দিতে দিতে ফিসফিস করে বলল—
"তোমার আঁখি দুটো যেন মাতাল নদী,
করেছে আমায় পাগল...
এই চোখ দুটোই আমার নেশা। তোমার চোখের গভীরে ডুব দিলে নিজের হারানোর ভয় নেই—কিন্তু আছে শুধু বারবার হারিয়ে যাওয়ার ইচ্ছে।"
"এবার চোখ খুলতে পারো, শাপলা।"
শাপলা চোখ মেলে তাকাতেই তুহিন তাকে টেনে নিয়ে ঘরের ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করাল। আয়নায় নিজের দিকে তাকাতেই শাপলার নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না—এত সুন্দর লাগছে তাকে! ঠিক তখনই তার হাত গেল গলার দিকে। হালকা একটা সোনার চেন ঝুলে আছে গলায়!
শাপলা অবাক হয়ে চেনে হাত দিয়ে বলল, "এটা... এটা কি আসল সোনা, তুহিন সাহেব?"
তুহিন নরম হেসে বলল, "আমাদের বিয়ের তিন বছর হয়ে গেল, অথচ তোমাকে ভালো করে একটা কিছুও দিতে পারিনি। আজ দিলাম... পছন্দ হয়েছে তো?"
শাপলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় তুহিনকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে বলে উঠল, "আপনার নামের মানুষটাই আমার ভীষণ পছন্দের, তুহিন সাহেব! শুধু আপনি পাশে থাকলেই চলবে, আর কিচ্ছু লাগবে না আমার। পৃথিবীর সব সুখ একদিকে, আর আপনার পাশে থাকার এই শান্তিটুকু অন্যদিকে।"
তুহিন পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, "আরে পাগলী, এখন কেঁদো না! এবার ছাড়ো, ঘড়ির কাঁটায় সময় হয়ে এসেছে, কেক কাটতে হবে।"
টেবিল থেকে তুহিন দুটি কেকের বাক্স নিয়ে বিছানায় বসল, শাপলাও তার পাশে বসল।
বাক্স দুটি দেখে শাপলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, "একসাথে দুটো কেক কেন?"
"সারপ্রাইজ!"—বলে তুহিন প্রথম কেকের বাক্সটা খুলল।
সাদা আর গোলাপি রঙের সুন্দর একটা কেক। তার ওপর চকলেট ফ্রেমে লেখা— "শুভ জন্মদিন বেনেবউ"। আর চারপাশে ছোট করে লেখা— "প্রিয় আষাঢ়িনি, প্রিয় মানিপ্লান্ট, প্রিয় শাপলা রানি।"
এরপর তুহিন দ্বিতীয় বাক্সটি শাপলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "এটা খোলো।"
শাপলা বাক্সটি খুলতেই দেখল, সেটার ওপরও সাদা রঙের কেক, তাতে সুন্দর করে লেখা— "শুভ জন্মদিন আমার তুহিন সাহেব", আর পাশে লেখা— "প্রিয় আষাঢ়"।
কেক দুটির দিকে তাকিয়ে শাপলার বুঝতে বাকি রইল না। সে অবাক হয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, "আজ... আজ তো আমার জন্মদিন! তাহলে কি আজ আপনারও জন্মদিন, তুহিন সাহেব?"
তুহিন ছোট করে হাসিমুখে বলল, "হুম।"
শাপলা আর অপেক্ষা করল না। সে লাফিয়ে উঠে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরে আবেগে ফেটে পড়ে বলল, "হায় আল্লাহ! জীবনের প্রথম আমি এত খুশি হলাম! আষাঢ় আর আষাঢ়িনির জন্মদিন একেবারে একই দিনে!"
তুহিনের মাথার সাথে মাথা মিলিয়ে, চোখে চোখ রেখে শাপলা নিচু গলায় বলল—
"হতো আমার ভাগ্যটাই আপনার সঙ্গে লেখা ছিল, তাই তো আজ জীবনের এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। কখনো ভাবিনি, আপনি আমাকে এভাবে এতটা অবাক করে দেবেন। কিছু কিছু প্রাপ্তি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নীরবে অনুভব করা যায়। আর আপনি আমার জীবনের তেমনই এক সুন্দর প্রাপ্তি।"
"চলো, এবার কেক কাটি।"
দুজনে মিলে একসাথে কেক কাটল। তারপর একে অপরকে কেক খাইয়ে দিল।
কেক খাওয়ানো শেষ হতেই তুহিন ড্রেসিং টেবিলের পাশ থেকে মস্ত বড় একটা ফুলের তোড়া এনে হাজির করল। সে তোড়ায় কী নেই! একগুচ্ছ তাজা লাল গোলাপ, আষাঢ়ের সুবাস ছড়ানো দোলনচাঁপা, শ্রাবণের কদম, লিলি, কামিনী, কাঠগোলাপ আর ক্যামেলিয়া। ফুলের তোড়ার সাইজ এতটাই বড় যে ফুলের আড়ালে তুহিনকে দেখাই যাচ্ছিল না!
শাপলা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। তুহিন সেই বিশাল ফুলের তোড়াটি শাপলার হাতে বাড়িয়ে দিয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। তারপর গভীর মায়ায় শাপলার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করল—
"প্রিয়তমা, আমার বউ সাহেবা!
জানো, জীবনে অনেক কিছু পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তোমাকে পাওয়ার পর মনে হয়, আমার চাওয়াগুলো যেন তোমার মাঝেই পূর্ণতা পেয়েছে। হয়তো ভাগ্যেই তোমার সঙ্গে আমার নামটা লেখা ছিল, তাই তো তুমি আজ আমার জীবনের এত সুন্দর একটা প্রাপ্তি।
আমি জানি না, ভবিষ্যৎ আমাদের জন্য কতটা সুখ কিংবা কতটা অভিমান জমিয়ে রেখেছে। তবে এটুকু জানি, জীবনের প্রতিটি সুখে তোমাকে পাশে চাই, প্রতিটি দুঃখে তোমার হাতটা ধরে রাখতে চাই। তোমার মন খারাপের দিনে তোমার হাসির কারণ হতে চাই, আর তোমার ক্লান্ত বিকেলগুলোতে একটুখানি শান্তি হয়ে থাকতে চাই।
তোমার কাছে আমার খুব বেশি কিছু চাওয়ার নেই। দামি উপহার, বিলাসী জীবন কিংবা পৃথিবীর সমস্ত সুখ—কোনোটাই আমার কাছে তোমার ভালোবাসার চেয়ে বড় নয়। আমার শুধু চাই, দিনশেষে তুমি আমার পাশে থাকো, আমার সঙ্গে তোমার ছোট্ট ছোট্ট গল্পগুলো ভাগ করে নাও, আর অভিমান হলে আমার কাছেই ফিরে এসো।
শোনো বউ সাহেবা, আমি হয়তো সব সময় নিখুঁত হতে পারব না, হয়তো কখনো ভুল করে তোমার মন খারাপ করব। কিন্তু আমি চাই, প্রতিটি ভুল থেকে শিখে তোমার আরও ভালো একজন মানুষ হয়ে উঠতে। তোমার চোখের জল মুছে দেওয়ার পাশাপাশি তোমার হাসিটুকু আগলে রাখতেও চাই।
তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার ঘর, আমার শান্তি, আমার প্রিয় অভ্যাস আর আমার আগামী দিনের সুন্দর স্বপ্ন।"
তুহিনের মুখ থেকে ঝরে পড়া প্রতিটি শব্দ যেন বাইরে ঝুম বৃষ্টির ফোঁটার মতোই শাপলার মনের জমিনে আছড়ে পড়ছিল। চোখ বেয়ে গাল গড়িয়ে জল নামলেও শাপলার ঠোঁটের কোণে তখন এক স্বর্গীয় সুখের হাসি লেগে ছিল।
"আর হ্যাঁ, বউ সাহেবা! একটা কথা মনে রেখো—তোমাকে ভালোবাসার জন্য আমার কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। আমার প্রতিটি দিনেই তুমি আছো, প্রতিটি প্রার্থনায় তোমার জন্য একটুখানি সুখ চাওয়া আছে।
আমি তোমাকে শুধু আজকের জন্য চাই না, আমি তোমাকে আমার জীবনের প্রতিটি আগামীকালের জন্য চাই। আমার শেষ বিকেলের গল্পটাও যেন তোমাকে নিয়েই লেখা হয়।
আমি তোমার একান্ত প্রিয় স্বামী—আষাঢ়, যে মানুষটার কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে তোমার হাসিটুকু বেশি প্রিয়।"
কথাগুলো শেষ করে তুহিন ফুলগুলো শাপলার হাতে তুলে দিল এবং নিজে দাঁড়িয়ে শাপলাকে পরম যত্নে জড়িয়ে ধরল।
বাইরে তখন ঝুম বৃষ্টি থেমে গিয়ে চারপাশ নিঝুম ও থমথমে। শাপলা কোলের ভেতর বিশাল ফুলের তোড়াটা নিয়ে মুগ্ধ হয়ে ফুলগুলো দেখছিল। হঠাৎ সে মাথা তুলে জিজ্ঞেস করল, "তুহিন সাহেব?"
"হুম, বলো।"
"এগুলো তো সবই আমার পছন্দের ফুল; কিন্তু ফুলের বাগান দিয়ে কী করব, যদি আমার নিজের জীবনে ওই অতি প্রিয় 'শাপলা ফুলটাই' না থাকে?"
তুহিন মৃদু হেসে রহস্যময় সুরে বলল, "শাপলা রানি! তোমার জন্য এর চেয়েও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। চলো আমার সাথে।"
শাপলা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, "মানে?"
"চলোই না!"—বলে তুহিন তাকে নিয়ে হাঁটতে শুরু করল।
বৃষ্টির কারণে মেঠো কাঁচা রাস্তাটা তখন কাদায় পরিপূর্ণ। তাই তুহিন এক মুহূর্তও দেরি না করে শাপলাকে নিজের দুই হাতে কোলে তুলে নিল এবং হাঁটতে শুরু করল।
শাপলা অবাক হয়ে বলল, "এত রাতে কোথায় যাচ্ছেন, তুহিন সাহেব?"
তুহিন কোনো উত্তর দিল না। আজ রাতের আকাশটা মনে হয় পূর্ণিমার দ্বিতীয় দিন—চাঁদের আলোর একপাশ একটু ঢাকা থাকলেও চারপাশের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছাল বিলের পাড়ে।
শাপলা মাটিতে নেমে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে বলল, "এখানে কেন এলেন?"
সামনে একটা বিশাল বিল; কিন্তু এই বিলটা শাপলা আগে কখনো দেখেনি! বিলের পাড়ে মস্ত বড় একটা পলিথিন কাগজ দিয়ে ঢাকা কিছু একটা রাখা ছিল। তুহিন এগিয়ে গিয়ে সেই ঢাকনাটা সরাতেই বেরিয়ে এল একটা ছই তোলা ছোট নৌকা।
তুহিন নৌকার ভেতরে ঢুকে একটা সুইচ টিপতেই জ্বলে উঠল মিষ্টি আলো। তারপর শাপলার হাত ধরে তাকে নৌকায় তুলে নিল।
নৌকার ভেতরে তাকাতেই শাপলার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল! পুরো নৌকার ভেতরটা থরে থরে সাজানো শুধু তাজা শাপলা ফুলে। মাঝখানে বিছানো সাদা বিছানার চাদর আর দুটো নরম বালিশ।
তুহিন আলতো হাসিতে বলল, "আজকের রাতটা আমরা এখানেই কাটাউব, আমার শাপলা রানি!"
শাপলা নৌকা থেকে বাইরে বিলের দিকে তাকাতেই তার বুকটা আনন্দে কেঁপে উঠল। চাঁদের আলো আর নৌকার আলোয় দেখা যাচ্ছে—চারদিকে হাজার হাজার লাল শাপলা ফুল ফুটে আছে!
শাপলা মুগ্ধ হয়ে ফিসফিস করে বলল, "তুহিন সাহেব... এত সুন্দর জায়গা! কীভাবে পেলেন এটা?"
তুহিন শাপলার আরও কাছাকাছি এসে তার চিবুক ছুঁয়ে নরম সুরে বলল, "হাজারটা শাপলার মাঝে তুমিই তো আমার আসল শাপলা রানি! আমার একমাত্র শাপলা রানি!"৷
এরপর তুহিন নিজে বৈঠ্যা হাতে নিয়ে নৌকাটি সামনে এগিয়ে দিতে লাগল। শাপলা নৌকার মাথায় এসে বসল। তুহিন একহাতে নৌকা বাওয়াচ্ছে, আর অন্যহাতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শাপলার মুখের দিকে।
হালকা সুরে তুহিন গেয়ে উঠল—
"গোধূলি আলোয় লাজুক লাজুক,
সন্ধ্যা এখনো জেগে..."
শাপলা একটু মিষ্টি হেসে সুর মিলিয়ে বলে উঠল—
"তোমার জন্য... শুধু তোমার জন্য,
তুহিন...
আমি সেই সুখে আজ ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে।
তুমি এসো, তবু এসো ভালোবেসো..."
নৌকাটি এসে থামল বিলের ঠিক মাঝখানে। চারপাশের স্তব্ধ জলে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর মৃদু বাতাসের শব্দ। তুহিন এসে শাপলার পাশে বসল, তারপর একদৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইল।
শাপলা লজ্জা মিশ্রিত হাসিতে চোখ নিচু করে বলল, "কী এমন দেখেন, তুহিন সাহেব?"
তুহিন গভীর মায়ায় উত্তর দিল, "আমার শাপলা রানিকে।"
নৌকার ভেতরের হলুদ আলো এসে পড়ছে শাপলার দীঘল মুখে। বাইরে বইছে মৃদু বাতাস। তুহিন আলতো করে হাত বাড়িয়ে শাপলার কানের পাশের কিছু এলোমেলো চুল গুটিয়ে কানের পেছনে গুঁজে দিল।
তারপর নৌকার থেকে একটা শাপলা ফুল নিয়ে শাপলার কানে গুজিয়ে দিয়ে বলল এই তো ফুলের কানে ফুল,
তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল—
"শোন শাপলা রানি... তবে কি আজ আমাদের বাসর হবে?"
তুহিনের মুখ থেকে আকস্মিক 'বাসর' কথাটা শুনে শাপলা লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত চোখ নামিয়ে নিলো, গাল দুটো যেন লালচে হয়ে এল।
লজ্জায় কুঁকড়ে যাওয়া শাপলাকে দেখে তুহিন নরম কণ্ঠে ডাকল, "কী হলো, আমার শাপলা রানি?"
শাপলা ফিসফিস করে বলল, "আমার বড্ড শরম করছে... প্লিজ, ওভাবে বলবেন না!"
তুহিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পরম ভালোবাসায় শাপলাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিলিয়ে নৌকার ছইয়ের ভেতরে বিছানায় শুয়ে পড়ল।
চারপাশে ফুটে থাকা হাজারো শাপলা ফুলের সুবাস তখন রাতের বাতাসকে ভারী করে তুলেছে। তুহিনের চওড়া বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে শাপলা। শাপলার কানের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে তুহিনের বুকের বাম পাশের হাড়স্পন্দন—ধুকপুক শব্দটা যেন তাদের হৃদয়ের ঐকতান বাজিয়ে চলেছে!
তুহিন দুই হাত দিয়ে শাপলাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তারপর বাঁ হাত বাড়িয়ে নৌকার ভেতর জ্বালানো লাইটটার সুইচ অফ করে দিল।
মুহূর্তের মধ্যে চারপাশটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল। শুধু মাথার ওপর খোলা আকাশের চাদর, ফালি চাঁদ, আর দুজনে মিলে এক নতুন পৃথিবীর জন্ম দিল—যেখানে আর কোনো কষ্ট নেই, শুধু আছে অনন্ত ভালোবাসা আর এক আকাশ শান্তি।
চলবে.......