ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 32

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#শেষ_পর্ব
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

মাঝে কেটে গেল তিনটি বছর। বিলপাড়ের সেই কাঁচা মেঠো রাস্তাটি এখন পাকা পিচঢালা সড়কে রূপ নিয়েছে। রাস্তার পাশে এসে দাঁড়াল একটি কালো রঙের প্রাইভেট কার। গাড়ি থামা মাত্রই ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। গাড়ির দিকে দৌড় দিল দুই বছরের বাচ্চা শেখ আহনাজ জামান তার পিছনে পিছনে আসল বাচ্চাটার মা বাবা,তারপর উঠে বসল গাড়িতে এবার ড্রাইভার দরজা বন্ধ করে দিতেই গাড়িটি আপন মনে দূরে মিলিয়ে গেল।
গাড়িটি এসে থামল চেয়ারম্যান বাড়ির প্রধান ফটকের সামনে। গত ছয় বছরে এই বাড়ির প্রবেশদ্বারেও বেশ পরিবর্তন এসেছে, বসানো হয়েছে নতুন লোহার গেট।
গেট দিয়ে ভেতরে উঁকি দিল কিশোরী শালিক। সে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, "কে আপনারা? কার খোঁজ করছেন?"
ড্রাইভার ইশারা করে বলল, "এটা কি সুলতাপুর চেয়ারম্যান বাড়ি?"
শালিক মাথা নেড়ে বলল, "হ্যাঁ। কিন্তু আপনাদের কার কী প্রয়োজন?"
ড্রাইভার হাসিমুখে বলল, "চেয়ারম্যান বাড়ির মেহমান এসেছেন গেট খুলে দিন।"
শালিক দ্রুত গেট খুলে দিল। কালো গাড়িটি বাড়ির ভেতরের খোলামেলা উঠানে এসে থামল। গাড়ি থেকে একে একে নামলেন বাচ্চার মা টা, একটা সাদা আর কালো রাং এর শাড়ি পড়া চুল গুলো উচু করে খোপা করা যে কেও দেখ মনে করবে বড় পদরে অফিসার, বাচ্চা টা তার বাবার কোলে, কালো প্যন্ট কালো কোট কালো সু, সাথে চোখে চশমা আর কোলে ছোট্ট আহানাজ অন্য হাতে এক গুচ্ছ গোলাপ এর তোরা । চেয়ারম্যান বাড়ির কাঠামো আগের মতোই আছে, কিন্তু চারপাশের থমথমে ভাবটা আর নেই।
গাড়ি থেকে মেয়েটাকে নামতে দেখেই শালিকের চেঁচিয়ে উঠল, "শাপলা আপা! তুমি এসেছ?"
দৌড়ে এসে শাপলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল শালিক। শালিক এখন অনেক টাই বড় হয়েছে, তবুও তার মুখে সেই স্নেহের ‘আপা’ ডাকটা ছয় বছর পর শুনে শাপলার চোখ ভিজিয়ে দিল। শাপলা তার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, "শালিক! তুই এত বড় হয়ে গেছিস রে আমার বোনটা!"
কান্নাজড়িত কণ্ঠে শালিক অভিমান করে বলল, "এত দিন কোনো খোঁজ নিলে না কেন আপা? একটা বারের জন্যও কি আমার কথা মনে পড়েনি?"
শাপলা চোখের জল মুছে মৃদু হেসে বলল, "অনেক মনে পড়েছে রে! শুধু উপযুক্ত একটা সময়ের অপেক্ষা করছিলাম।"
শালিক অবাক হয়ে জিজ্ঞেস করল, "কিসের অপেক্ষা আপা?"
শাপলা গর্বিত ও শান্ত গলায় বলল, "জানিস শালিক? আজ তোর এই বোনটা একটা বিসিএস ক্যাডার!"
শালিক এই কথা শোনার পর আর নিজের আনন্দ ধরে রাখতে পারল না। সে বাড়ির ভেতরে দিকে দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে ডাকতে লাগল, "আম্মা! ও আম্মা! গোলাপ আপা, বড় আম্মা, মেজো আম্মা—সবাই তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কে এসেছে!"
শালিকের চিৎকারে রুবি বেগম ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। গোলমেলে গলায় তিনি বললেন, "কে রে শালিক? চিলতেছিস কেন এভাবে?"
শালিক মায়ের হাত ধরে উঠানের দিকে ইশারা করে বলল, "আম্মা, তোমার বড় মাইয়া এসেছে!"
কথাটা কানে যাওয়া মাত্রই রুবি বেগম আর স্থির থাকতে পারলেন না। ছন্দ্মহীন গতিতে ছুটে এসে তিনি শাপলাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। ছয় বছর ধরে বুকের ভেতর জমিয়ে রাখা কষ্ট, না দেখা সন্তানের প্রতি অভিমান—সব এক নিমিষে জল হয়ে গাল বেয়ে নামতে লাগল। শাপলাও মায়ের কাঁধে মাথা রেখে শিশুর মতো কেঁদে ফেলল।
এক একে ঘর থেকে বেরিয়ে এলেন গোলাপ, দিহান, রূপম, মার্জিনা বেগম ও আমিনা বেগম। সবাই ধীরে ধীরে এগিয়ে এলেন শাপলার দিকে। এতগুলো চেনা মুখ একসঙ্গে দেখে উপস্থিত সবারই চোখ আনান্দাশ্রুতে ভিজে গেল। গোলাপ এসে জড়িয়ে ধরল শাপলাকে। শুরু হলো কুশল বিনিময় আর না বলা কথার স্রোত।
সবাই যখন শাপলাকে ঘিরে ব্যস্ত, তখন হঠাৎই রুবি বেগমের নজর পড়ল তুহিনের কোলে থাকা ছোট্ট শিশুটির দিকে। তিনি এগিয়ে এসে স্নেহের সুরে বললেন, "কেমন আছো, বাবা তুহিন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো আম্মা ?"
তারপর তুহিনের কোল থেকে শিশুটার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "কী গো শাপলা, তোর সাথে এ আবার কে? কাউকেই তো চিনতে পারছি না! তুহিনের কোলে এই বাচ্চাটা কার রে?"
শাপলা মুচকি হেসে মিষ্টি কণ্ঠে বলল, "কী আম্মা, চেনো না? এ তোমার নিজের নাতি!"
রুবি বেগম তো বটেই, উপস্থিত কেউই যেন প্রথম মুহূর্তে বিশ্বাস করতে পারলেন না। ঠিক তখনই শালিক এক লাফে এসে তুহিনের কোল থেকে আহানাজকে নিজের কোলে তুলে নিল।
ততক্ষণে তুহিনের অন্য হাতে ধরা লাল গোলাপের একটা বিশাল তোড়া বাড়িয়ে দিল শাপলার দিকে।
রূপম মজা করে বলে উঠল, "কী রে কটকটি বেগম! দেখি তুই তো দেখছি একবারে মা হয়ে গেছিস!"
দিহান পাশ থেকে খিকখিক করে হেসে বলল, "শুধু কটকটি কেন? তুই তো মোটে দুই বছরের বাপ, আর আমি তো এক বাচ্চার বাবা!"
শাপলা অবাক হয়ে গোল চোখে তাকিয়ে বলল, "কী কও তোমরা! তোমরাও বিয়ে করে ফেলছ নাকি? আর ভাবি দুটো কই?"
আমিনা বেগম মুচকি হেসে বললেন, "বাহ রে শাপলা! তুই ছয় বছর ধরে সংসার করছিস আর আমাদের ছেলেরা কী অপরাধ করেছে? বিয়ের বয়স হয়নি বুঝি? যখন ওদের বিয়ের পাকা কথা চলছিল, তখন তোকে কতবার ফোন দেওয়া হয়েছিল; কিন্তু তুই তো 'উপযুক্ত সময় হলে আসব' বলে আর পা মাড়াসনি!"
শাপলা হেসে ফেলল। ঠিক তখনই দিহান তার পাশে দাঁড়িয়ে থাকা গোলাপকে নিজের বাহুডোরে টেনে এনে বলল, "এই দেখ তোর ভাবি।"
শাপলা চোখ গোল করে বলল, "সে তো আমি আগেই জানি! কিন্তু আমার ছানাপোনাগুলো কই?"
গোলাপ হেসে বলল, "ঘুমোচ্ছে ভেতরে।"
মার্জিনা বেগম একটু আক্ষেপ করে বললেন, "আর রূপম ভাইয়ার কথা বলছিস? ও তো বৌমাকে নিয়ে বাপের বাড়ি গেছে।"
দিহান সবাইকে তাড়া দিয়ে বলল, "আরে, এভাবে কি উঠানে দাঁড়িয়েই কথা বলব নাকি? সবাই ভেতরে চলো।"
সবার ভিড় থেকে একটু দূরে সরে শাপলা লাল গোলাপের তোড়াটি হাতে নিয়ে সোজা চলে গেল দীপ্তীর কবরের পাশে। সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। কবরের ঠান্ডা মাটির ওপর ফুলগুলো নামিয়ে রেখে ফিসফিস করে বলল, "তোর সাথে হওয়া প্রতারণা আমি কখনো ভুলিনি, দীপ্তী। তাকে বাচিয়ে রেখেও মৃত্যুর মত যন্ত্রণা দিয়েছি, আজ তুই অনেক দূরে চলে গেছিস, তবুও তোর জন্য একটু প্রার্থনা রইল।" কারন তুই সব সময় আমাদের সাথে থাকস,
ওদিকে বাড়িতে ততক্ষণে খবর পৌঁছে গেছে মাসুদ রহমান ও দেলোয়ার রহমানের কাছে। খবর পেয়ে তারা দুজনই দ্রুত বাড়িতে ছুটে এলেন। জাহানারা বেগম গত ছয় বছরে বার্ধক্য আর অসুস্থতার কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন, বিছানা থেকে তেমন উঠতেই পারেন না। শাপলা ও তুহিন গিয়ে জাহানারার সাথে দেখা করল। বয়োবৃদ্ধ দিদিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন জাহানারা বেগম। মাসুদ রহমান ও দেলোয়ার রহমানও এসে শাপলাকে বুকে জড়িয়ে ধরলেন।
চোখ মুছতে মুছতে মাসুদ রহমান ভারী গলায় বললেন, "ভুল তো মানুষেরই হয় রে মা! তাই বলে এমন রাগ করে কেউ কি নিজ বাড়ি থেকে ছয়টা বছর দূরে থাকে?"
শাপলা মিষ্টি হেসে আহানাজকে গোলাপের কোল থেকে নিজের কোলে তুলে নিয়ে বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "এই নাও আব্বা, তোমার নাতি—শেখ আহানাজ জামান।" নাতির কে কোলে নিয়ে শাপলাকে জরিয়ে ধরে বলল আম্মার ছোট্ট শাপলা আজ মা হয়ে গেছে,
মাসুদ রহমান নাতিকে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে গদগদ হয়ে বললেন, "কেমন আছো নানুভাই আমার?"
মার্জিনা বেগম কিছুটা অভিমানের সুরে বললেন, "এমন কী সময় হলো রে, যে এত বছর পর তোকে আসতে হলো? এর আগে কি আসার মতো কোনো সময় হয়নি?"
তখনই তুহিন সামনে এগিয়ে এসে শান্ত ও স্পষ্ট গলায় বলল, "আম্মা, দোষটা আমাদেরই ছিল। তখন আমরা গরিব ছিলাম, সমাজে আমাদের কোনো অবস্থান ছিল না। আমি আমার নিজের পড়াশোনা ছাড়িয়ে শাপলাকে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। শাপলারও জেদ ছিল—সে নিজের পায়ে দাঁড়িয়ে, যোগ্য একটা সম্মান নিয়ে এই বাড়িতে ফিরবে। তাই এতদিন আসা হয়নি। আজ আমাদের নিজস্ব ঠিকানা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে।"
তুহিন শাপলাকে নিজের বাহুর কাছে টেনে নিয়ে গর্বের সাথে যোগ করল, "কারণ, আপনাদের এই শাপলা সুলতানা এখন একজন বিসিএস ক্যাডার!"
তুহিনের মুখ থেকে এই কথাটি বের হওয়ার পর উঠানে উপস্থিত প্রতিটি মানুষের মুখে আনন্দের বিস্ময় নেমে এল। মাসুদ রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি শাপলাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, "আমি আজ একজন বিসিএস ক্যাডারের বাবা! ধন্য হয়ে গেল আমার জীবন।"
রাত তখন দশটা। আহানাজ ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। পাশের ঘরে দিহানের প্রশস্ত বুকের ওপর মাথা রেখে নরম বিছানায় শুয়ে আছে গোলাপ।
গোলাপ পরম ভালোবাসায় দিহানের চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, "খুব ভালোবাসি আপনাকে, দিহান! আমৃত্যু এই ভালোবাসার কমতি হবে না।"
দিহান গোলাপের কপালে ঠোঁট ছুঁয়ে গভীর আবেগে বলল, "আমিও তোমাকে ভালোবাস my precious গোলাপ ফুল! পৃথিবীর সব বাগানে হাজারো গোলাপ ফুটুক, তবুও আমার চোখ খুঁজবে শুধু তোমাকে আমার গোলাপ ফুল । কারণ আমি কেবল তোমার রূপের সৌন্দর্যে মুগ্ধ হইনি, আমি মুগ্ধ হয়েছি আমার প্রিয় গোলাপের মায়ায়।" 🌷
চেয়ারম্যান বাড়ির পেছনের সেই পুরোনো পুকুরঘাট। ঠিক যেখানটায় চাঁদের আলো এসে আছড়ে পড়ে জলের বুকে।
পুকুর ঘাটের শানবাঁধানো ঘাটে পাশাপাশি বসে আছে তুহিন আর শাপলা। শাপলা তার মাথাটা এলিয়ে দিয়েছে তুহিনের চওড়া কাঁধে। চারপাশের ঝিঁঝিঁ পোকার ডাক আর রাতের স্নিগ্ধ বাতাস তাদের ঘিরে রেখেছে।
শাপলা মৃদু গলায় ডাকল, "শুনুন স্বামী সাহেব..."
তুহিন নরম সুরে সাড়া দিল, "বলো, আমার আষাঢ়িনী।"
"আপনি আমার জীবনের ঠিক সেই মানুষটি—যাঁকে পাওয়ার পর আমার আর নতুন করে কিছু চাওয়ার থাকে না। শুধু আপনার হাতটা ধরে এভাবেই সারাজীবন কাটিয়ে দিতে চাই। আপনি থাকবেন তো আমার হয়ে, আমার পাশে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত?"
তুহিন আলতো করে শাপলার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে গভীর আশ্বাসে বলল, "মৃত্যুর পরও যদি জন্ম হয়, তবে প্রতি জন্মেই আমি কেবল তোমার জন্যই জন্ম নিতে চাই, আমার আষাঢ়িনী! তবে শর্ত একটাই—তুমি পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়।"
তারপর মুচকি হেসে তুহিন আরও যোগ করল—
"শুনুন বউ সাহেবা! আমি আপনার জীবনের সবচেয়ে নিখুঁত মানুষটা হতে চাই না। আমি ঠিক সেই মানুষটি হতে চাই—যার কাছে ফিরে এলে আপনার ক্লান্ত মনে এক পলকেই মনে হবে—‘এই তো আমার ঘর, এই তো আমার পৃথিবী!’ আমি তো তোমার সেই চিরচেনা ‘শাপলা ভেজা আষাঢ়’। আর সেই আষাঢ়ের প্রতিটি ফোঁটায় কেবল লেখা থাকবে—‘আষাঢ়িনীর আমৃত্যু আষাঢ়’।"
তারপর তুহিন গুন গুন করে বলল,
আমি তোমার পথে হেটে হেটে
রাতকে তুলব জাগি,
আমি বৃদ্ধ হবো,তোমার হাতে,তোমায় তুলব রাগী
এই হাত ধরে যেতে চাই, আমি সত্যি বহুদুর.

-----------------------------সমাপ্ত-----------------------------

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন