# বন্ধুমহল।
#লেখনিতে-লামিয়া ইসলাম তাছমি।
#সূচনা পর্ব
🍁
সোনালি রোদ্দুরে কুয়াশাচ্ছন্ন ঊষারে ঝলমলে উজ্জল হয়ে উঠল প্রকৃতি ।মাঠের অর্ধভাগ'ই কৃষ্ণচূড়া ফুল গাছটি দখল করে নিয়েছে।ক্যাম্পাসের পিছনের দিকটিতে মস্ত বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধ বট বৃক্ষরাজ। নিচে হেলে দুলে পড়ে রয়েছে তার সেনাসদস্যের ন্যায় কয়েকটি লতা ।তার ভাবসাব ও দম্ভ এমন যে এখানে যেন তার'ই এক মাএ রাজত্ব চলে।মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঝড়ে যাওয়া কয়েকটি কৃষ্ণচূড়া ফুল।ক্যান্টিন থেকে টুকটাক শব্দ কর্ণকুহরে ভাসছে। ক্যাম্পারের দক্ষিন দিকে কাঠের টেবিলের ওপর নিঃশব্দে তিন তিনটি মুখশ্রী নিষ্পত্তি দৃষ্টিতে ভাবক অবস্থায় বসে রয়েছে।তাদের মুখশ্রীতে চিন্তার কিঞ্চিৎ সূক্ষ্ম রেখার ভাঁজ।খানিকটা নৈঃশব্দ্যে নিরিবিলি কাটলেও শেষ মেশ শুভ বাধ্য হয়ে মুখ খুলল।
সে চোখ মুখ কুঁচকে গেটের দিকে চাইল। মুখ তার পাংশুটের ন্যায়।মুখে বিরক্তিভাব ফুটিয়ে শুষ্ক অধর দ্বারা জিভ দিয়ে ভিজিয়ে নিল।
রুক্ষ শুষ্ক গলায় বলল,
''বা*ল, আব্বে এই সব আবাল মার্কা পোলাপান সারাদিন বাড়ি বইয়া কোন বা*ল হালায় রে।'
আজ তিনদিন যাবদ বন্ধুমহল ফাঁকা। গ্যাঞ্জাম পার্টি ছাড়া একদম বন্ধুমহল জমে না।"
ফর্সা গোলগাল মুখশ্রী, নাক কিঞ্চিৎ বোচা। কিছুটা চাকমাদের ন্যায় দেখতে। মেয়েটা হাত উসখুস করে বলল,
''দোস্ত আমি একটু কেন্টিনে যামু। তোরা থাক।''
নোমান ঠাট্টা করে বলল,
"তোর হ্যাডে কিছু'ই হান্দাসনি।''
" না গো নোয়াখাইল্লা ভায়া। তাড়াহুড়া করে চইলা আসছি তো।তাই একদম সময় পাইনি।"
শুভ মুখ বাঁকাল।
সে তাচ্ছিল্য করে বলল,
'"নোমানইনা থাম।বেডি মানুষ খাইবে কেমনে?
তারা তো সারাদিন আটা ময়দা মাখামাখি নিয়া ব্যস্ত থাকে।যখন দেখে ঘড়ির টাইম শেষ তখন তাদের ড্রমা বাক্য এই যে শুরু হয়।মুখ বাঁকিয়ে বলল,
আম্মু দেরি হয়ে গেছে,কেন্টিন থেকে খেয়ে নিব।প্লিজ রাগ করো না।"
শুভ'র ব্যঙ্গ করা উপহাসের বাক্য শুনে নোমান মুখ চেপে ডুকরে হেসে উঠল।আড়চোখে একবার রিমির দিকে চাইল।বেচারি বোচা নাকটা ফুলিয়ে দাঁত কিড়কিড় করে চেয়ে আছে ।
হালকা কাশি দিয়ে নোমান ফিসফিস স্বরে বলল,
"মাম্মা চাকমা আফা তো ভিষণ রেগে বোম হয়ে আছে।না জানি কখন বাস্ট হয়ে যায়।"
"বাস্ট হোক ভালো।তবুও যেন ফেটে না যায় হা হা।"
রাগ নিয়ন্ত্রিণ করে মোলায়েম গলায় রিমি বলল,
"এই তোরা ফিসফিস করে কি বলছিস রে?
নিশ্চয়'ই আমার বিরুদ্ধে বড়সড় কোন ষড়যন্ত্র করছিস।""
"আরে আস্তে!থামেন খালাম্মা। আপনি কোন এমপি-মন্ত্রী নন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।"
নোমান দাঁত বের করে অট্ট হাসি দিল।
রিমি ভিষন বিব্রতবোধ করল।অপমানে তার মুখ থমথমে। মুখটা কাদুকাদু করে বলল,
"তোরা এক একটা বদ হারামি। শুধু বদ হারামি নয়। জাত হারামির বংশধর। থাক তোরা, আমি চললাম।"
নোমান চিল্লিয়ে বলল,
"আরে আরে চাকমা সোনা যাইও না।"
শুভ নোমান'কে ধমকাল।
"হুদাই চিল্লাইস না নোমাইন্না।থাম একটু ভাই।কান তব্দা দিয়া গেছে।রাগ ভাঙলে এমনিতেই চলে আসবে চাকমা আফা।"
"তুই ওরে রাগাইয়া কি আনন্দ পাস?"
"আরে ভাই বন্ধুমহলে ঝগড়া না হলে জমে না।আমরা হলাম গ্যাঞ্জাম পার্টি।আমাদের মধ্যে গ্যাঞ্জাম থাকবে না তা কি হয়?"
"সামনে তাকা। দেখ, চাকমা আফা আসতাছে।ফু দিলে যেন বাতাসে উড়ে যাবে।বুঝিনা বাপু এর আবার ডায়েট করার কি দরকার?এমনিতেই তো শুকনো কাঠি।"
"ওর রাগ দু'মিনিটের তা আগে'ই বলেছি।"
রিমি মুখ বাঁকিয়ে টুলের ওপর বসল।গাল ফুলিয়ে বলল,
"এই নোয়াখাইলা সব কয়টারে কল লাগা তো দেখি।পুরান ঢাকাইয়া,বরিশাইলা এখনো আসে না কেন দোস্ত?এরা ছাড়া আজকাল জমে না।"
"আমারে কোন দিক দিয়ে তোর বাপের চাকর মনে হয় শুনি।মাসে মাসে এত মিনিট কে দেয় তোর হবু বর। না তোর ঐ কিপ্টে বাপ দেয় শুনি।"
"খবরদার অশুভ কথায় কথায় আমার বাপ, বর'কে নিয়া উল্টা পাল্টা বকবি না।'
"আহা!আইছে। তোর হবু বর সাধু বুঝি।ধোয়া তুলসি পাতা না রে।ভাজা মাছটা উল্টিয়েও খেতে পারে না।একবার বিয়া হোক। দেখবি বছর বছর তোকে ডজন খানিক মা ডাক শোনার ব্যবস্হা করে দিবে।যা অগ্রিম দোয়া করে দিলাম। তোরা স্বামী স্ত্রী যেন একটা ক্রিকেট টিম জন্ম দিতে পারিস।"
শুভ'র সাথে না মেরে রিমি গাল ফুলিয়ে মুখটা বাংলা পাঁচের মতন করে বসে রইল।
মাঝপথে শুভ'কে নোমান থামিয়ে দিয়ে বলল,
"দোস্ত সিনিয়ররা হঠাৎ আমাদের এই দিকে আসছে কেন?নতুন করে কোন রেগিং দিবে নাকি।"
"কি জানি?এদের হাবফাব বোঝা মুশকিল। "
নোমান ফিসফিস করে বলল,
"মাম্মা আমি তো শুনেছি এই সিনিয়ররা অত্যন্ত ডেনঞ্জার। এক একটা বদ হারামির দল।তাদের দলের নাম কি জানোস?ডেভিল গ্যাং।যারে একবার ধরে তার অবস্থা শৌচনীয় করে ছাড়ে।"
শুভ কিঞ্চিৎ বিরক্ত হল।নির্মূল গলায় বলল-
"বাদ দে ভাই।আগে আসতে দে।দেহি কোন বা*ল হালায় তেনারা ?আমরাও ছাড়বার পাএ নই।"
এলিনা,তমা,সাদাত, ইয়াস চারজন সিনিয়র এসে তাদের সামনে হাজির।নোমান,শুভ,রিমি তিনজনের মুখ বরাবর সামনে তারা পা উঁচিয়ে বসল।
এতে তারা চরম অপমানবোধ করলো।তবে প্রকাশ করলো না।
এলিনা নামের মেয়েটি ইয়াস'কে বলল,
"দোস্ত রুলস এর কথা করিয়ে দে ।মুরগি এসে স্বয়ং নিজে আমাদের এড়িয়ায় ঘাবটি মেরেছে।এবার এদের জব্দ করার পালা।কি বলিস?
গতকালের বিষয়টি স্মরন করে দে না।"
ইয়াস আয়েশি ভক্তিতে বসল। নোমানদের সামনে চুটকি বাজিয়ে বলল,
"হেই ছোট ভাই রুলস এন্ড রুলস।"
শুভ নমনীয় স্বরে বলল,"মানে।"
"সেকি ভাই তোমরা ইংরেজি বুঝোনা।হায় আবছুস! এতদিন তাইলে কি লেখাপড়া করলে?"
রিমি ভিষণ রেগে গেল।
সে বোচা নাক ফুলিয়ে ফুঁসে উঠল।
" খবরদার লেখাপড়া নিয়া একটাও বাজে মন্তব্য করবেন না ভাইয়া।"
রিমির নাক ফুলানো দেখে ইয়াস ক্ষীণ হাসল।
"ওকে ওকে। চাকমা আফা নাক ফুলাইন না।
এবার আপনাদের পেয়ারের দোস্ত তমাল'কে কল লাগাতে বলেন।তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে।"
"তার আর প্রয়োজন নেই। আমি এসে গেছি।"
সকলে পিছনে তাকাল। তমাল'কে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে দেখে সকলে কিছুটা চমকপ্রদ হল।
তমাল তা অগ্রাহ্য করে বলল,
"লুক এট দিস গাইস। সকলে নিজ নিজ রুমাল বের করো।"
ভ্রুদ্বয় কিঞ্চিৎ উঁচকিয়ে নোমান,শুভ প্রশ্নবিদ্ধ নয়নে চাইল। অস্ফুট স্বরে বলল,"মানে।"
"পরে বলছি।"
সকলে নিজ নিজ নুমাল বের করে সিনিয়রদের ধূলাযুক্ত জুতা পরিষ্কার করে দিল।জুনিয়রদের জব্দ করতে পেরে সিনিয়রদের মুখে বিশ্বজয়ী হাসি।ইয়াস নামের ছেলেটি তমালের সামনে এসে বলল,
"ফের যেন মাঠের দক্ষিন প্রান্তের কাছাকাছি তোমাকে এবং তোমাদের গ্যাং এর কাউকে না দেখি।তাহলে তো বুঝোছ'ই রুলস এন্ড রুলস।"
ইয়াসের কথা শুনে তার দলের সকলে অট্ট হাসিতে মেতে উঠল।এতে শুভ,নোমান,রিমি প্রচন্ড অপমানবোধ করলো।তমাল কেবল নত দৃষ্টিতে চেয়ে তার রাগ নিয়ন্ত্রণ করতে লাগল।
শুভ তমালের শার্টের কলার টেনে ক্যাম্পাসের উওর দিকে নিয়ে আসল।শার্টের কলার ছেড়ে দিয়ে কিছুটা তাকে দুরে ছুড়ে মারল।তীব্র ক্রোধে তার মুখ রক্তিম ন্যায় আকার ধারন করেছে।মুখ দিয়ে অশালীন ভাষা বের হল।
"শা*লা কুমিল্লার ইতর। তুই কোন আকাম ঘটাইয়া আসছোস হ্যাঁ।ওরা সিনিয়র মানলাম রেগিং দিতে'ই পারে।তাই বলে জুতা পরিষ্কার করতে হবে।এটা কোন ধরনের নিয়মের মধ্যে পড়ে শুনি।"
নোমানও তমাল'কে চেপে ধরল।
"দোস্ত সত্যি করে বল কাল কি হয়েছে? "
তমালের বুক চিড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসল।রাগটা নিয়ন্ত্রণ করে নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলল,
"আমাদের ব্যাচের থার্ড ইয়ারের সিনিয়র উৎস ভাই'কে তো চিনিস।"
শুভ বিষ্ময়কর দৃষ্টিতে চেয়ে বলল,
"উৎস ভাই।"
"হ্যাঁ উৎস ভাই। শুভ তোর মনে আছে নবম-দশম শ্রেণীর কথা।উৎস ভাইয়ের একটি গ্রুরুপ ছিল। নাম ডেবিল গ্যাং। "
শুভ আগ্রহী দৃষ্টিতে চাইল।মুখ নাড়িয়ে বলল,
"তাদের সাথে তো আমাদের সাপ বেজির ন্যায় সম্পর্ক ছিল।তা হঠাৎ করে এত বছর পর উৎস ভাই উদয় হল কোথা থেকে শুনি?তাও আবার এই ভার্সিটিতে। "
"কারন সে এই ভার্সিটির ভিপি।"
উত্তেজনায় বুক ধড়ফড় করে উঠল সকলের।
চিৎকার করে বলে উঠল শুভ।
"হোয়াট? "
--হুম এটা'ই সত্যি।
--তাইলে তো এখন তাদের হাতের পুতুল হয়ে নাচতে হবে।
তমাল টুলের ওপর উঠে পা ঝুলিয়ে বসল।পা দুলিয়ে বলল,
--ঝামেলা শুধু এখানে না,আরো আছে।আামাদের এক ইয়ার গ্যাপ গিয়েছিল।তা নিয়ে দেখিস কম কটুক্তি শুনাবে না।গতকাল তাদের সাথে ডিল হয়েছে। ক্যাম্পাসের দক্ষিণ ও পূর্ব দিক তাদের আয়ত্তে থাকবে। সেখানের ক্যান্টিনেও আমরা পা রাখতে পারবো না।আর উওর ও পশ্চিম দিকটা আমাদের।ভুলেও যদিও তাদের এি- সীমানায় পা রাখি তাহলে তাদের রুলস আমাদের মানতে হবে।আর তারা যদি নিয়ম ভঙ্গ করে তাহলে আমাদের রুলস তাদের মানতে হবে।
--এইসব আজাইরা রুলস কোন শালায় দিছে রে।
--আস্তে বল।ইয়াস'কে তো চিনিস। উৎস ভাইয়ের বাম হাত।কাল'কে ঐ এসব রুলস ঠিক করেছে।
হতাশার তপ্ত শ্বাস ফেললো সকলে।
রিমি বলল,
--যাক বাবা।ক্যান্টিন দু'টো থাকায় আমাদের বেশ সুবিধা হয়েছে।নয়ত, রোজ রোজ ওদের রুলস মানতে হত।
শুভ দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
--বাদ দে এসব।ভালো কোন খবর থাকলে বল?
নোমান ঘাড়ে হাত রেখে বলল,
--দোস্ত এসব নিয়া টেনশন করিস না।ওরা আগে থেকে'ই এমন।
শুভ গা ছাড়া ভাব নিয়ে বলল,
"দুর এসব নিয়া চিন্তার কোন বিষয় দেখছি না।তারা আগে থেকে'ই এমন তা জানি।হে রে অয়ন এখনো আসেনি।"
--না।
রিমি বলল,
"ও মাই গড। অলরেডি নয়টা পঞ্চান্ন বেজে গেছে। ক্লাসের সময় হয়ে গেছে রে। তোরা ক্লাসে চল।"
শুভ বলল,
"হাঁট তুই।আমরা দু'টো টান মেরে আসি।"
চোখে মুখে বিরক্তিভাব ফুটিয়ে রিমি বলল,
"কুত্তার অভ্যাস তোদের আজিবনও যাবে না।"
নোমান বলল,
--বন্ধু অপমান করলো বোধহয় চাকমা আফায়।
শুভ গা ছাড়া জবাব দিল।
--বাদ দে ভাই বেডি মানুষ।
_________________________
ভার্সিটির গেট বরাবর দু'জন ছেলে এবং দু'জন মেয়ে আয়েশি ভক্তিতে বসে আছে।তাদের ভাবভক্তি এমন যে তারা যেন কোন এমপি,মন্ত্রী। ইয়াস ভিডিও কলে উৎসর সাথে কথা বলছে।এলিনা,তমা,সাদাদ ফাস্ট ইয়ারের একজন মেয়ে'কে রেগিং দিয়েছে।
মেয়েটা তখন থেকে বলছে।
"আপা আমাকে ক্ষমা করে দিন। আমি পারবো না।"
তমা নাক মুখ কুঁচকে উঠল।হাতে কেঁচি নিয়ে উঠে দাঁড়িয়ে গেল।মেয়েটার চারপাশে ঘুর ঘুর করে ঘুরে বলল,
"শোন মেয়ে তুমি যদি এই চিঠিটা ইয়াসকে না দেও তাহলে তোমার চুল কাঁটা যাবে।"
মেয়েটা পড়েছে বড় মুসিবতে। কাঁপা কাঁপা হাতে এলিনার কাছ থেকে চিঠিটা সে নিল।
ইয়াসের সামনে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল।ধুরুধুরু বুকে এক বুক সাহস সঞ্চয় করে বলল,
"ভাইয়া চিঠিটা রাখেন।"
একবার, দুবার বললো, ইয়াস শুনলো না।তিনবারের সময় ইয়াস ধমক দিয়ে উঠল।
"বেয়াদব! দেখছো না ফোনে কথা বলছি।"
ধমক খেয়ে ভয়ে মেয়েটার হাত থেকে চিঠি পড়ে গেল।কাঁপা কাঁপা শরিরে সে জড়সড় হয়ে দাঁড়াল।
মেয়েটার ভয়ার্ত মুখশ্রীর দিকে দৃষ্টি বুলিয়ে ইয়াস বলল,
"উৎস তোকে আমি পড়ে ফোন করছি।"
ফোন কেটে পকেটে রেখে দিল সে।পকেটে হাত রেখে উঠে এসে মেয়েটার মুখ বরাবর দাঁড়াল। বলল,
-- হ্যাঁ কি বলছিলে জানি?
মেয়েটা ভয়ে মুখ দিয়ে কোন শব্দ উচ্চারন করতে পারছে না।ইয়াস বিরক্তিবোধ করল।
চোখ মুখ কুঁচকে বলল,
--আমি ফোনে কথা বলছিলাম। তুমি তা দেখতে পাচ্ছিলে না।এখন কি বলার বল?
মেয়েটা নিচ থেকে চিঠি উঠিয়ে ইয়াসের হাতে দিল।
চিঠি পড়ে ইয়াস কোমড়ে হাত রেখে হাসতে হাসতে নিচে বসে পড়ল।
"এটা কি ছিল?
ছোট বাচ্চাদের কবিতা।
হাট্টি মাটিম টিম,
তারা মাঠে পারে ডিম।
তাদের খাড়া দু'টি শিং,
তারা হাট্টি মাটিম টিম।
অস্হির ছিল কিন্তু!এটা কে দিয়েছে তোমাকে?"
হাতের ইশারায় এলিনা'কে মেয়েটা দেখাল।
-- তুমি ছোট নাকি।ওরা দিল আর তুমি নিয়ে নিলে।
-- ভাইয়া এছাড়া আর কোন উপায় ছিল না।
-- ভিতুর ডিম কোথাকার?
অপমানে মেয়েটার মুখ থমথমে।
- -কোন ইয়ার?
- -জি। ফাস্ট ইয়ার।
-- যাও ভিতরে যাও।
এলিনা রাগে ফুসছে।
--তুই ওকে ভিতরে যেতে দিলি কেন?
-এমনি'ই।
- -এটা কিন্তু বেশি বাড়াবাড়ি।
--ক্লাস আছে এখন। রেগিং করার সময় নেই।আমি গেলাম।
এলিনা তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে।
--শালা একটা খচ্চোর।
তমা বিরক্ত হল। বলল,
--বাদ দে এলিনা।এই উৎস আসবে কবে রে?
--তুই সেটা গিয়ে তোর প্রেমিক পুরুষ'কে জিজ্ঞেস কর না।
--আহা! রাগ করছি কেন?তোর এই কথা উৎস শুনলে তোর কিংবা আমার দাঁতের মাড়ি থাকবে না তা তুই ভালো করে'ই জানিস।তাই আবাদত রাগ কমা।
ভার্সিটির গেটের বাহির দিয়ে গেটের ভিতরে মুখ নিয়ে বিড়াল ছানার ন্যায় বারংবার উঁকিঝুকি মারছে একটি মেয়ে।গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ।মাথায় গোমটা দেওয়া।চোখে কালো ফ্রেমের মোটা চশমা। দাঁত বের করে চমৎকার হাসি দিয়ে গেটের ভিতরে বিসমিল্লাহ্ বলে প্রবেশ করল ।ভিতরে ঢুকে পর পর কয়েকটি স্বস্তির তপ্ত শ্বাস ফেলল। মিনমিন করে বলল,
যাক বাবা অবশেষে আমি ভার্সিটিতে ঢুকতে পারলাম।কত ভয় পাইছিলাম!এত বড় ভার্সিটিতে আমি একা চিনে আসতে পারবো যে কল্পকালেও ভাবিনি।এখন আই এম সাহসী। আব্বাজান আপনার আম্মাজান আই এম এ সাহসী।যাইহোক সময় কম।ক্লাসে যেতে হবে।কিন্তু ক্লাস চিনবো কি করে?নিজে'ই নিজে'কে বকল।
আরে বোকা মেয়ে ভিতরে যা।কাউকে জিজ্ঞেস করলে'ই তো চিনে যাবি।গুটিশুটি পায়ে সে ভিতরে ঢুকল।
ঠিক তখনি ধমকের সুরে কর্ণকুহরে একটি বাক্য আসতে'ই সে কিঞ্চিৎ কেঁপে উঠল।থেমে পড়ল তার চরনদ্বয়।
--এই মেয়ে দাঁড়াও।
ঘাড় ফিরিয়ে কিশোরি পিছনের দিকে তাকাল।দেখল-
দু'টো মেয়ে। পাশে একটি ছেলে বসা।
সুন্দর দেখতে মেয়েটা হাতের ইশারা কাছে ডাকল।
--কাম হেয়ার?
ধীরে ধীরে ছোট ছোট কদম ফেলে সে সামনে আসল। বএিঁশ পাটি দাঁত বের করে বলল,
--আমারে ডাকছেন আফারা।
তমা ঠাট্টা করে বলল,
-- জে খালাম্মা। আপনাকে'ই ডাকছি।তা কোন ইয়ারের?
--জি।ফাস্ট ইয়ারের।
-- বাড়ি কোথায়?
-- বরিশাল।
-- দোস্ত বরিশাইল্লা কাঁথার গাট্টি হাহা।
উপহাসের বাক্যটি মেয়েটার বোধহয় আত্মাসম্মানে লাগল।তবে প্রকাশ করলো না।
- -তা নাম কি তোমার?
- - ঝুমা বিনতে বর্ষা।
--বর্ষণের রাএে জন্ম হয়েছিলে নাকি।
-- না! না! কাল বৈশাখির রাএে হইয়েছিলাম।
কাল বৈশাখি তো কারও নাম রাখা যায় না।তাই আব্বাজান শখ আহ্লাদ করে বর্ষা নাম রেখেছেন।
-- বাহ!তোমার নামের পিছনে বিশাল ইতিহাস রয়েছে। ইতিহাসটি কিন্তু অসাধারণ!তা সিনিয়রদের সালাম দিতে হয় জানো না বোধহয়।
-- জি।আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা।
সালাম শুনে তব্দা খেয়ে গেল সকলে।
সাদাদের মনে মেয়েটা'কে বেশ ধরেছে।সে মিটমিটে হাঁসছে।দেখে'ই বুঝা যায় মেয়েটা দুরন্ত,প্রানচ্ছোল ও ভাড়ি দুস্ট প্রকৃতির।
তমা রাগে গিজগিজ করে বলল,
"দোস্ত এই গাইয়া ক্ষেতরে আমার দু'চক্ষুর সামনে থেকে সরা।নয়ত এটা'কে খুন করে ফেলবো।"
"রিল্যাক্স তমা।মেয়েটা বোধহয় ভিষণ বোকা বুঝেছিস।দাঁড়া এটা'কে নিয়া একটু মজা লই।"
- এই মেয়ে তুমি জানো আমরা কারা?
বোকা বোকা নয়নে চাইল বর্ষা।বলল,
--কারা আমনেরা?
- - সেকি জানো না।
--না।
--ঠিক আছে বলছি।আমরা হলাম ভার্সিটির সিনিয়র। আর হ্যাঁ আরেকটা পরিচয় আছে।ভার্সিটির ভিপি কে চিনো নিশ্চয়ই ।
মাথা নাড়িয়ে বলল,
-- না।
-- তাহলে বলে লাভ কি?তারপরেও বলি শোনো।আমরা তার গ্রুরুপের সদস্য। এই ভার্সিটিতে পড়তে হলে আমাদের সকলের কথা ও নিয়মরীতি মানতে হবে।না মানলে ভার্সিটিতে থেকে বহিষ্কার হতে হবে বুঝেছো।
বর্ষা মাথা কাত করে বলল,
--আচ্ছা।
- এবার বলতো নাচ পারো।
বর্ষা ভয়ে কাঁচুমাচু করে বলল,
--হ্যাঁ হ্যাঁ পারি।
--শাপনুর আপার বেলকি নাচ দেখাও তো দেখি।
--বেলকি নাচ কি?
-- আগে নাচো তুমি। তার পর বলছি।
-- আমি নাচ পারি না তো।
-- তাহলে মিথ্যা বললা কেন তখন?
-- ভয়ে।
-- তাহলে তিন রকমের হাসি দেও।
বর্ষা বএিঁশ পাটি দাঁত বের করে হাসি দিল।
--হেহে,হাহা,হোহো।
তমা বিরক্ত হয়ে বলল,
"এই মেয়ে তোমার মুখ বন্ধ কর।দাঁতে ময়লা লেগে আছে।"
" দুঃখিত আফা।আমাকে ক্ষমা করে দিন।আসলে হয়েছে কি?বাসে বসে মিস্টি জর্দা দিয়ে একখান পান খাইছিলাম তো। তাই দাঁতে হয়ত পানের ছাবা লাইগা রইছে।"
--কি?
দাঁত কেলিয়ে বলল,
--জি আফা।
পাশ থেকে সাদাদ বলল,
"দোস্ত বলদা সিদ্দিকের ডায়লগ মনে হয় নকল করছে।আমাকে ক্ষমা করে দিন হাহা।"
তমা ধমক দিল,
--তুই চুপ থাক।ও কি যেন নাম তোমার? ও হ্যাঁ মনে পড়েছে বর্ষা।আচ্ছা তুমি কি দাঁত ব্লাশ করো না।
-- করি তো।মাটির চুলার কয়লা আছে না।তা চাবাইয়া চাবাইয়া হাত দিয়া দাঁত ঘইষা ঘইষা পরিষ্কার করি।দেহেন তো আফারা আমার দাঁত চকচকে কি সুন্দর ফকফকা পরিষ্কার?
তমা নাক ছিটিয়ে দুরে সরে বসল। বলল,
--হ্যাঁ হ্যাঁ তোমার দাঁত ঝকঝকে চকচকে পরিষ্কার।এবার দুরে সরে দাঁড়াও।আচ্ছা এখন একটা গান শুনাও তো।
-- গান পারি না তো।
-- মিথ্যা বলার জায়গা পাও না।নেও শুরু করো।
-- আফারা আমি গান পারি না।
--কি মুশিবতে পড়লাম!এক কাজ করি, গান পারো না যেহেতু তাই তার অপরাধে তোমার চুপচুপে তেল দেওয়া চুলগুলো সুন্দর মতন করে কেটে ফেলি কি বল।
--খবরদার চুলে হাত লাগাবেন না।
--মানুষটা একরত্তি।আর এই একরত্তি শরিরে এত রাগ আসে কোথা থেকে শুনি।তোমার চুল তো কাটবো'ই পারলে ঠেকাও।
-- সামনে আর এক কদম আগালে একদম হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব কিন্তু।
আশ্চর্য হয়ে তাকাল সকলে।
বোকা মেয়েটার হঠাৎ তেজস্ক্রিয় রূপ দেখে সকলে হতভম্ব হয়ে গেল।তমা প্রচন্ড রেগে গেল। এতটুক মেয়েটার সাহস দেখে সে ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়াল।
--কি এত বড় সাহস,এত বড় স্পর্ধা তোমার?হাত ভেঙে ফেলবে।
বর্ষা মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলল,
"ইস আমার ক্ষতি করলে বুঝি আমি চুপ কইরা বইসা থাকমু।এইসব আদর্শ আব্বাজান আমায় শিখায় নাই বুঝেছেন আফারা।এখন সরেন তো বাই দ্যা রাস্তা।
তমা'কে কোমর দিয়ে থাক্কা মেরে সে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল।রেখে গেল কয়েকটি আশ্চর্যিত স্তম্ভিত মুখশ্রী।
(চলামান~)
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু। অনেকদিন পর আপনাদের সাথে দেখা।'বোকা পাখি আপন চিনলি না'এই উপন্যাসটি লেখার কথা থাকলেও এটা লিখলাম না।আবাদত এটা ওয়েটিংয়ে রেখেছি।'বন্ধুমহল' উপন্যাসটির বেশিরভাগ পর্বই বন্ধুত্ব নিয়ে থাকবে।যেহেতু উপন্যাসটি বন্ধুত্বমহল ও রম্য কাহনি নিয়ে থাকবে। তাই মাঝে মধ্যে অশালীন কিছু ভাষা থাকতে পারে।দয়া করে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর হ্যাঁ নায়িকা নিয়া কনফিউজড হবেন না।নায়িকা বর্ষা।নায়ক'কে আগামী পর্বে আনা হবে।সূচনা পর্ব কেমন হল জানাতে ভুলবেন না?
ধন্যবাদ সবাই'কে।