#বন্ধুমহল।
#লামিয়া ইসলাম তাছমি।
২.
🍁
ফুটপাতের রাস্তা ধরে ছোট ছোট কদম ফেলে হাঁটছি। গন্তব্য ভার্সিটি।আজ ভার্সিটির দ্বিতীয় দিন।পাড়ার হাঁটুর বয়সি ছেলে মেয়ে থেকে বৃদ্ধ বয়সের সকলে আমায় এক নামে চিনে সেটা হল দুস্ট বর্ষা বুড়ি। সকলের কাছে দূর দূরন্ত দুস্ট বর্ষা বুড়ি নামে পরিচিত ।লোকে বলে আমি নাকি টেংরা এবং কৈ মাছের ন্যায়।এক জায়গায় বেশিক্ষণ স্হায়ী কিংবা স্হীর থাকতে পারি না।সব সময় আমার মাথায় নাকি চলে দুস্ট বুদ্ধির কান্ড কারখানা।যার জন্য সকলে আমাকে দুষ্ট বুড়ি নামে অখ্যায়িত জারি করেছেন।এতে অবশ্য আমার কোন মাথা ব্যথা নেই।প্রতিটি মানুষের বাঁক স্বাধীনতা রয়েছে।সবাই সবার মতন নামে ডেকে যদি আনন্দ পায়।তাহলে ভাই আমার ক্ষতিতা কিসে।
এর মধ্যে ঘটল আরেক ঘটনা। এই তো আজ সকাল সকাল আমার মেজ ভাইয়া ফারহান ফোন করেছিল।গতকাল যে অঘটনটা ঘটিয়ে আসলাম সেটা কোন অকর্মায় জানি তার কর্ণধারে উদাহরনসহ তুলে ধরছে।তাই তো সকাল সকাল ফোন দিয়ে তার ভাষণ শুরু হল।আহা সে কী তার ভাষণ! সেই ভাষণ বুঝি শেখ মুজিবুর'কে হার মানাবে বোধহয় ।বাপরে বাপ মাঝেমধ্যে ভাবি আমি'ই বুঝি বেশি কথা বলি। এখন দেখছি না আমার ঘরেও একটা ওপেন রেডিও ছিল।
যাইহোক সকাল বেলা কতগুলো আদেশ জারি করলেন মহাশয় ।তার মধ্যে উল্লেখযোগ্য যে,
"বর্ষা তুমি ভার্সিটিতে গিয়ে ফের কোন রকম ঝামেলা করবে না।তোমাকে যেন আঞ্চলিক ভাষায় কথায় বলতে না শুনি। জর্দা দিয়ে পান খাওয়া একদম বন্ধ করে দিবে।বকবক একদম'ই কম করবে।শান্তশিষ্ট ভদ্রো মেয়ে হয়ে থাকার চেস্টা করবে।রাস্তাঘাটে বেশি হাসাহাসি করবে না।খবরদার কাউকে অতিরিক্ত জ্বালাতন করবে না।সারা বছর তো টুকে টুকে পাশ করে এসেছো। এবার যেন তার ব্যতিক্রম হয়।মনে রেখ, এটা ভার্সিটি। টুকে টুকে পাশ করার চিন্তা মাথায় এনে থাকলে এখনি তা ঝেড়ে ফেলে দেও।নয়ত আজিবন তোমাকে এক ক্লাসে'ই থাকতে হবে।"
সব সময় আমি শুনে এসেছি। বাড়ির বড়দের থেকে ছোটদের অনুপ্রেরনা ও উৎসাহ নিতে হয়।আমি তো সেই পথে'ই হাঁটছি।ছোট ভাই আজিবন নকল করে পাশ করে এসেছে। সেখানে যদি আমি টুকে টুকে পাশ না করে ইতিহাস গড়ি। তাহলে লোকে কি বলবে শুনি?মান সম্মান থাকবে কিছু।আর এটা বোঝানো দুঃসাহসিকের পরিচয় দিতে হয় আমার মেজ ভাইয়ের কাছে।সব সময় রাগটা তার নাকের ডগায় থাকে।কথা কম বলবে।সারাদিন বই আর পড়ালেখা নিয়ে'ই ব্যস্ত।শুনেছি কিছুদিনের মধ্যে'ই প্রফেসরের চাকরিতে জয়েন করবে নাকি।মনে মনে দোয়া করছি বেচারার চাকটিটা যেন গ্রামেই হয়।শহরে হলে আমার লাইফটা গোল্লায় যাবে।
অনেকক্ষন ধরে সকালের স্মৃতিচারন করে হাঁটছি।ফুটপাতের সামনে খানিকটা ডোবা।সেখানে বৃষ্টির কিঞ্চিৎ পানি জমে কাদামাক্ত হয়ে আছে। হঠাৎ অন্যমনষ্ক হয়ে হাঁটছিলাম।সেই মুহূর্তে পথিমধ্যে কোন আবাল মার্কায় প্রোইভেট কার নিয়ে দিল পুরো জামাটা নস্ট করে।গাড়িটা দ্রুত গতীতে চলার কারনে ডোবার পানিটা ছিটকে পুরাে সাদা জামায় লেগে কাঁদা মাটির দাগ লেগে গেছে।মনে মনে ভিষণ কস্ট পেলাম।তিন ঘন্টা টাইম নিয়ে ফেব্রিক রং দিয়ে জামাটা আর্ট করেছিলাম।আর সেটা আবাল মার্কা পোলাপানে নস্ট করে দিবে এটা কোন কথা।না,এটা মেনে নেওয়া কেবল অসম্ভব। প্রচন্ড রাগে হিতাহিত জ্ঞান হাড়িয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে ভয়ংকর একটা গালি দিয়ে বসলাম।
"শালার পুত দাঁড়া?"
গালিটা বুঝি একটু উচ্চস্বরে'ই শোনা গেল।ভদ্রো লোক গাড়িটা থামিয়ে পিছনে ব্যাক করছেন।ধীরে ধীরে গাড়ির কাচ নিচে নেমে আসছে।সেই মুহূর্তে হাতের কাছে'ই ছিল পাথরের টুকরো।সেটা মারলাম গাড়ির কাচ বরাবর।ব্যস গাড়ির কাচ ভাঙতে একটা পাথরের টুকরো'ই যথেস্ট ছিল।গাড়ির জানলার কাচ ভেঙে সেটা বুঝি গিয়ে গাড়িটতে বসা উপস্থিত লোকটার গায়ে পড়ল ।তন্মধ্যে তখন অস্ফুট কন্ঠে পুরুষালির গম্ভীর গলা শোনা গেল 'আহ'।
গাড়ির দরজা খোলার শব্দে বুঝলাম কামটা কি করলাম?তড়িঘড়ি করে লুকিয়ে পড়লাম একটি দোকানের আড়ালে।লোকটা আমাকে ধরতে পারলে নির্ঘাত আস্ত রাখবে না।সেধে সেধে কে চায় বিপদের সম্মুখীন হতে।তাই সময় অপচয় না করে ঝটপট লুকিয়ে পড়লাম। শত শত লোকের আড়ালে আমাকে বোধহয় লোকটা চিনতে পারে নি।যাক ভাল'ই হল।কপালে রুমাল চেপে আশে পাশে চাইল ভদ্রো লোকটি।লোকটার ব্যাক সাইট ছাড়া আবাদত কিছুই চোখে পড়ল না।কয়েক মিনিট পর গাড়ির ভিতরে ঢুকে লোকটা গাড়ি নিয়ে চলে গেল।
অনাকাঙ্ক্ষিত বিপদ হতে মুক্তি পেতে মনে মনে আমি একটা মানত করে নিলাম।আজ'ই মসজিদে দশ টাকা দিয়ে দিব।এর পরে স্বস্তির তপ্ত শ্বাস ফেলে পুনরায় হাঁটা শুরু করলাম।
_________________
কৃষ্ণচূড়ার ছায়াতলে সারি সারি দল বেঁধে বসেছে ছাএ ছাএীগণের মেলার আসর।কেউ প্রেম আলাপ,কেউ আবার বন্ধুমহল নিয়ে গিটার বাজাচ্ছে।পাঁচ কিংবা দশেক মিলে আড্ডার বাজিমাত করছে।
বর্ষা গুটিশুটি পায়ে গিয়ে অয়নের পাশে বসল।তপাল গিটার নিয়ে টুংটাং শব্দ করছিল।বর্ষাকে দেখে সে থেমে পড়ল।তমাল,শুভ,রিমি,নোমান,সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল।অয়ন মুখে হাসি ফুটিয়ে বলল,
"গাইস এই হল আমার বরিশাইলা বান্ধবী। শুধু বান্ধবী বললে ভুল হবে। লেংটা কালের বান্ধবী হা হা।"
চোখ কটমট চাইল বর্ষা।
- কুত্তা তোর চোপা দুইডা সামলা।
- আরে বান্ধবী রাগ করছিস কেন?অনেকদিন পর দেখা হল তাই মজা করলাম।
তমাল বলল,
--এখন তাহলে পরিচয় পর্ব সেরে ফেলা যাক।
সকলে এক এক করে পরিচয় দিল।সবার সাথে পরিচয় হয়ে বর্ষার ভাল লাগল।এর মধ্যে তমাল আবার গিটার নিয়ে টুংটাং শব্দ করতে লাগল।অয়ন তার বেসুরা গলা দিয়ে গান গাইছে।কেউ কেউ সেটা সাচ্ছন্দ্যে উপভোগ করছে। কেউ বা বিরক্ততে চোখ মুখ কুঁচকে চাইছে।
তার কিছুক্ষন পর চিকন পাতলা ফর্সা রঙের একটি মেয়ে এসে শুভ'র গায়ে বসিয়ে দিল দু'ঘা ।
মেয়েটা রেগে কটমট করে তাকিয়ে বলল,
--শালা সুদখোর, লুচ্চা হারামি।এই তোরে কয়টা কল করেছি বলতো।একটা বার কল ধরলে কি হত শুনি?
সারাদিন এত কথা বলিস কার সাথে? বার বার ফোন ওয়েটিং বলে।
শুভ দাঁত কেলিয়ে হেসে দিল।হাত টেনে মেয়েটা'কে পাশে বসিয়ে দিল।সকলে ভ্রূদ্বয় কুচকে আগ্রহ দৃষ্টিতে চাইল।শুভ বলল,
--গাইস এ হল আমাদের গ্যাঞ্জাম পার্টির নতুন সদস্য। ওর নাম নিপা।কথা বেশি বললেও মনটা কিন্তু ফকফকা চকচকা পরিষ্কার হাহা।
নিপা বলল,
--শুভ আমার প্রশ্নের উওর কিন্তু এখন পর্যন্ত দিলি না।
--বান্ধবী রাগ করিস না।কথা বলার মতন মানুষের অভাব নেই বুঝলি।বুঝিস তো রেলগাড়ীর মতন আমার প্রেম যমুনার নদী চলতে থাকে।একটা পর একটা শুরু হয়।তার মধ্যে তোদের সময় দেই এটা'ই অনেক বেশি।আজকে আমার মন ভাল নেই তাই বেশি কথা বলিশ না বান্ধবী।
অয়ন বলল,
--আজকে আবার তোমার মনের বারোটা বাজাইল কে গুরু?দেখ মাম্মা সত্যি করে বল। ছ্যাকা ট্যাকা খাইছোস নাকি।
অয়নের কথা শুনে তমাল হাসতে হাসতে বর্ষার গায়ে গিয়ে পড়ল।তা দেখে সকলে চিৎ হয়ে জমিনে গড়াগড়ি করে হাসতে শুরু করল।বর্ষা কেবল ড্যাবড্যাব করে তাকিয়ে রইলো। তমাল হেসে বর্ষা'কে বলল,
--স্যরি বর্ষা।
দৃষ্টি নত রেখে বর্ষা বলল,
--ইজ ওকে।
নিপা প্রশ্নবিদ্ধ নয়নে অয়নের দিকে চাইল।
--ছ্যাকা খাইলো মানে।
--আরে বুঝোস নাই।আগে ওর জিএফ ছিল পাঁচটা।সেখান থেকে আজ দু'টোর সাথে ব্রেকাপ হয়ে গেছে।শালা ইতর! দুই বান্ধবীর সাথে এক লগে প্রেম করতে গিয়া ধরা খাইছে। দুই বান্ধবী যখন জানতে পারলো তাদের প্রেমিক পুরুষ একজন তখন'ই ব্রেকাপ করে ছ্যাকা দিয়ে ব্যাকা বানাইয়া চইলা গেছে ।তাই আজ আমাদের প্রেম কুমার দাশের মন ভাল নেই।
অয়নের কথা শুনে চার জোরা চোখ ড্যাব ড্যাব করে বড় বড় দৃষ্টিতে শুভ'র দিকে তাকাল। তাদের হাবভাব এমন শুভ যেন তাদের খাবারে প্লেট নিয়ে বেগেছে।এতে শুভ প্রচন্ড বিব্রতবোধ করল।
নিজেন শার্টের হাতা ফোল্ট করে বলল,
--এভাবে তাকিয়ে কি দেখছিস তোরা?
জিবনে কখনও মনে হয় আমার মতন সুন্দর সুদর্শন ছেলে দেখিস নি?
রিমি মুখ বাঁকাল।
--তুই সুন্দর এটা হাস্যকর নয় কি?
রিমি'কে থামিয়ে দিয়ে নোমান বলল,
--দোস্ত সত্যি তুই পাঁচ পাঁচ'টা মাইয়ার লগে প্রেম করোস।মাম্মা আমরা একটা পাইনা আর তুই পাঁচ পাঁচটা মাইয়ার লগে প্রেম মারাস ।এই সিংগেল জিবন রাইখা আর কি করুম?
নোমানের কথা শুনে শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল।
এতে যা বুঝার নোমান বুঝে গেল।
সকলের দিকে তাকিয়ে সে বলল,
--মাম্মা কেউ আমারে পিংক কালারের বিষ এনে দে। বিষ হাতে লইয়া মইরা যাই।শালা সিংগেলদের জ্বালা মিংগেলরা বুঝে না।
নোমানের কথা শুনে বর্ষা হেসে দিল।
ব্যাগ থেকে সে ইঁদুর মারার ঔষুধ বের করে নোমানের হাতে দিল।
--নেও নোমান। এটা হাতে নিয়া ঝটপট মরে যাও দেখি।
বর্ষার দিকে নোমান কাদুকাদু মুখ করে চাইল।
--তুমি সত্যি সত্যি আমারে বিষ দিলা।আমার মতন অসহায় নিষ্পাপ একটা ছেলের প্রতি একটুও কি কারো মায়া জন্মায়নি গো।
--ছিঃ ছিঃ কি বল!আমরা নিষ্ঠুর নই।তুমি হাতে বিষ নিয়া মরতে চাইছো।সেই ক্ষেএে আমাদের উচিত তোমার উপকার করা।সকলে কি বল?
বর্ষার সাথে সকলে তাল মিলাল।
"হ্যাঁ হ্যাঁ বর্ষা ঠিক'ই বলছে।"
নোমান বিষের কোটাটা বর্ষার হাতের মুঠে ভরে দিল।
--ভাই তোর বিষ তুই রাখ।এত অল্প বয়সে মরার শখ নেই আমার।এখনও বিয়ে,বাসর, হালি হালি বাচ্চা গাচ্চা পয়দা করার পর্ব বাকি আছে।
নোমানের কথা শুনে সকলে উচ্চ স্বরে হেসে দিল।
বর্ষা অয়নের কানে ফিসফিস করে বলল,
--দোস্ত আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে।সকালে কিছু'ই খাইনি। চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি।
--হ্যাঁ চল।
অয়ন ব্যাগ নিয়ে উঠে দাঁড়াল।
বর্ষা জামার পিছনের ময়লা ঝেরে উঠে দাঁড়াল।সকলের দিকে চেয়ে বলল,
--সকলে চল ক্যান্টিনে যাই।
রিমি উঠে দাঁড়াল।
বর্ষার সামনে এসে বলল,
--বন্ধুমহলে নো সরি নো তুমি।
তুই করে বললে'ই সকলে খুশি হবে বুঝেছিস।
এখন বলি এই হারামিগুলোর সাথে যাইস না।এক একটা পেটুসের হাড্ডি।দেখা যাবে তোর পকেট পুরোটা খালি করে দিল।
শুভ উচ্চস্বরে বলল,
--এই চাইনিজ আফা বর্ষার কানে আামাদের বিরুদ্ধে কি বিষ ঠালছিস রে।
বোচা নাকটা ফুলিয়ে রিমি বলল,
--খবরদার অশুভর বাচ্চা উল্টা পাল্টা নামে ডাকবি না।তাইলে তোর তিন নাম্বার জিএফের সাথে চিপায় গিয়া কি কি করছোস সব কথা সবার সামনে পানচার করে দিব কিন্তু।
--আরে যা যা দেখা যাবে কোন বা*ল পানচার করো দেখবনি।
বর্ষা আগে আগে হেঁটে যাচ্ছে।রিমি বর্ষার হাত টেনে ধরল।
--ঐ দিকে কই যাচ্ছো?
--কেন? ক্যান্টিনে।
--হ্যাঁ ঠিক আছে। কিন্তু ঐদিকেরটায় যাওয়া যাবে না।
বর্ষা কয়েক পলক ফেলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল।শান্ত স্বরে বলল,
--কেন রিমি?
ঐ দিকে যাওয়া নিষেধ বর্ষা।
-মানে।
- আমাদের মধ্যে রুলস হয়েছে।
- কিসের রুলস?
সম্পূর্ণ ঘটনা বর্ষার কাছে রিমি খুলে বলল।
সবটা শুনে বর্ষা বলল,
- তাইলে তোমরা দক্ষিন প্রান্তে যাবে না।
- না।আর তোকেও যেতে দেব না।চল এখানের ক্যান্টিনে যাই।
বর্ষা এক পাও নড়লো না।উল্টো রিমির দিকে ফিরে বলল,
--জানিস রিমি নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবর'ই আমার আগ্রহ বেশি ।তাই দুঃখিত তোর অনুরোধ রাখতে পারলাম না।আমি ঐ ক্যান্টিনে'ই যাব এবং খেয়েও আসব।তোরা যেতে চাইলে যেতে পারিস।
অয়ন লাফ মেরে দু'কদম সরে দাঁড়াল।
--এই বরিশাইলা সব জায়গায় কথার পাওয়ার ও বাহাদুরি দেখাইস না তো।এখন রিমি যা বলছে তা শোন।এটা স্কুল না ভাই। এটা ভার্সিটি।এখানে সিনিয়রদের পাওয়ার বেশি।তার ওপর উৎস ভাইয়ের গ্যাং বলে কথা।সে এই ভার্সিটির ভি পি।সব মিলিয়ে চিরতরে তোর হাতে টি.সির সার্টিফিকেট ধরিয়ে দেবে।তখন আমও যাবে ছালাও যাবে।তার চেয়ে বরং চল ভালো'ই ভালো কেটে পড়ি। ঝামেলায় না জরিয়ে আমার পূর্ব দিকের ক্যান্টিনে যাই।
বর্ষা ঘাড় ত্যাড়ামি করে বলল,
--তোরা যা আমি উওর দিকের ক্যান্টিনে'ই যাব।কি হবে তা পরে দেখা যাবে?
সকল'কে অগ্রাহ্য করে বর্ষা সামনে কয়েক কদম ফেলতে'ই শুভদের দৃষ্টির পড়ল বর্ষার দিকে।সে দৌড়ে রিমির কাছে আসল।
--দোস্ত থামা ওরে। এবার কিন্তু ভয়াবহ ঝামেলা হবে।চল চল ওকে ফিরিয়ে আনতে হবে।
অয়ন শুভ'র হাত ধরে থামিয়ে দিল।নির্মল কন্ঠে বলল,
--যেতে দে ওরে।বরাবর'ই ও জেদি মেয়ে।সব বিষয়ে ওর অতিরিক্ত বাড়াবাড়ি। যখন যেটা বলবে সেটা করে'ই ছাড়বে।এখন হাজার বললেও লাভ হবে না। তার চেয়ে আমরা বরং দেখি ঘটনা কি ঘটে?আর হ্যাঁ এসব নিয়া মাথা ঘামাস না।আমাদের বরিশাইলা আপারে যতটা ভিতু, সরল সোজা ভাবো সে কিন্তু ওতটাও ভিতু, সরল সোজা নয়।এই ভার্সিটিতে যেহেতু আসছে'ই ধীরে ধীরে টের পাবি ও কি জিনিস?
_______________________
বর্ষা ক্যান্টিনের সামনের চেয়ারটায় আয়েশ করে বসল।ব্যাগটা পাশে রেখে চারপাশে দৃষ্টি বুলালো।চার ফুটের পিচ্চি'কে ছাড়া আবাদত কাউকে চোখে পড়ছে না।সে চশমা পরিষ্কার করে ডাক দিল,
--এই ব্যাটারি এইদিকে আয়।
কয়েক কদম পা ফেলে সামনে এসে কোমরে হাত রেখে ব্যাটারি দাঁড়াল।ভ্রুদ্বয় কিঞ্চিৎ উঁচকিয়ে সন্দিহান দৃষ্টিতে চাইল।মুখটা গোল করে বলল,
'আপনি আমার নাম জানলেন কি করে?'
বর্ষা কিঞ্চিৎ হেসে দিল।বলল,
--শোন তোর মুখে ব্যাটারি ব্যাটারি একটা ভাব আছে।যে কেউ দেখলে বুঝে যাবে তোর নাম ব্যাটারি।আমি তো প্রথম দেখে'ই বুঝে গেছি তোর নাম ব্যাটারি হবে।
মনে মনে সে ভাবল,
"বাহ বর্ষা বাহ।তোর বুদ্ধির তারিফ করতে হয়।তুই মানুষ'কে আজকাল ভালই পাম দিতে শিখে গেছিস।"
ছেলেটার কথায় তার সংবিৎশক্তি ফিরল।
-আজাইরা কথা বাদ দেন আফা।এখন বলেন আপনি কে?ভার্সিটিতে নতুন নাকি।
- জি।তার আগে বল তো এই ভার্সিটির নেতা কে?
- কেন? উৎস ভাই।
-ঠিক ধরেছিস।আমি তার হবু বউ।এবার বুঝেছিস আমি কে?
মুখটা হা করে কিছুক্ষণ বর্ষার পানে ব্যাটারি চেয়ে রইল।মুখ দিয়ে চিৎকার করতে'ই বর্ষা তার মুখ চেপে ধরল।
--একদম চুপ। শোন এটা খুব গোপন কথা।তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে বুঝলি।কাউকে বলবি না কিন্তু।জানোস তো তোর উৎস ভাইয়ার শএুর অভাব নেই।তার মধ্যে আবার তার বিয়ের কথা শুনলে শএু পক্ষ আক্রমন করতে পারে।
ব্যাটারি ছিটকে দুরে সরে দাঁড়াল।
--ছাড়েন আমারে। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি?
--সব কিছু প্রমাণ দিয়ে হয় না বুঝলি।যা বিয়ের দু'দিন আগে তোকে অগ্রিম দাওয়াত করবো তখন দেখেনিস।
এখন গরম গরম এক প্লেট কাচ্চি,কাবাব,বোরহানি নিয়ে আয় তো ঝটপট।আর হ্যাঁ শোন, আমাকে একটা পানের ব্যবস্হা করে দিবি।
--কি বলেন?আপনি পানও খান।উৎস ভাই জানে এইগুলা।
--না জানে না।
-- তিনি জানলে দেইখেন আপনার দাঁত প্লাস দিয়ে টাইনা টাইনা উঠাবে।
-- কে বলবে শুনি?তুই বলবি নাকি।
--আমার তো আর খেয়ে ধেয়ে কাজ নেই।
-- শোন তুই কাউ'কে এসব বলিশ না।পঞ্চাশ টাকা তোকে বকশিস দিব।যা আমার জন্য মিস্টি জর্দা দিয়ে একটা পানের ব্যবস্হা করে দিস।
--আচ্ছা ভাবি।
গরম গরম কাচ্চি খাওয়ার পরে বর্ষা মিস্টি জর্দা দিয়ে একটি পান খেল।পানের চিপটি ফেলে বলল,
-- এই ব্যাটারি বিল কত আসছে রে?
--পাঁচশত ষার্ট টাকা।
-- তোর উৎস ভাই'র থেকে টাকাটা নিয়ে নিস।
এখন আমার ক্লাস আছে রে চললাম।আবার দেখা হবে।এখন থেকে আমি তোর রেগুলার কাস্টমার হয়ে গেলাম নারে।
-- হ্যাঁ ভাবি।তবে এক হিসেবে ভাল'ই হল।আপনার থেকে প্রতিদিন পঞ্চাশ টাকা বকশিস পাব হাহা।
--আচ্ছা গেলাম থাক তুই।
--আচ্ছা ভাবি আবার আইসেন।
উৎস'র মাথায় ইয়াস খুব যত্ন করে ব্যান্ডেজ করে দিল।মোবাইল বের করে টাইম দেখে নিল।উৎস'র দিকে পুনরায় দৃষ্টি ফিরিয়ে বলল,
--সব'ই বুঝলাম ভাই।কিন্তু যে মেয়েটা তোর কপাল ফাটাইলো তারে ধরতে'ই পারলি না ।এটা কোন কাম হইল।ছাএলীগের নেতা নাকি আহত একজন নারীর হাতে।একথা শুনলে মানুষ হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারছি না।উৎস আমি তোর ভবিষ্যৎ একজন নারীর হাতে অন্ধকার দেখতে পাচ্ছি।
উৎস চোখ রাঙাল। গম্ভিরচিত্তে বলল,
--চুপচাপ থাক ভাই। মহিলা মানুষের মতন এত প্যারা দিস না তো।ক্লাসে যেতে হবে।দুপুরের পর প্রেসক্লাবে একবার যেতে হবে।তার আগে চল ক্লাসে যাই।
--হ্যাঁ চল।
ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটি বাচ্চা কন্ঠ ভেসে আসল।
"উৎস ভাই দাঁড়ান। "
উৎস'র চরনদ্বয় থেমে পড়ল মুহূর্তে ।ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরলো সে।দেখতে পেল হাসি খুশি প্রাণোচ্ছল ছেলেটা তার দিকে এগিয়ে আসছে।
-- কি হয়েছে ব্যাটারি?
-- ভাই ক্যান্টিনের বিলটা দিয়া যান।দুপুরে বাড়ি যামু।আসমু আবার কাইল।নয়ত চাইতাম না।
অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌছে গেল উৎস।সে আশ্চর্য হয়ে তাকাল। বলল,
--মানে, কিসের বিলের কথা বলছিস তুই?
আমি তো এতদিন যাবদ ভার্সিটির বাহিরে ছিলাম।তাহলে ক্যান্টিনে বিল আসল কোথা থেকে শুনি?
--ভাই একটু আগে আমনের হবু বউ মানে আমাগো ভাবি এসে কাচ্চি বিরিয়ানির খাইয়া গেছে।কইছে বিল আমনে দেবেন।
ইয়াস পানি সবে মুখে নিচ্ছিল।ব্যাটারির কথা শুনে বেচারার মুখ থেকে পানি ফসকে পড়ে গেল।তন্মধ্যে তার মস্তিষ্কের পানি উঠে নাক মুখ দিয়ে ঝড়ে পড়তে লাগল।উৎস একবার ইয়াসের দিকে তাকাল।মাথায় আস্তে কয়েকটা থাপ্পড় দিয়ে স্বাভাবিক করার চেস্টা করল তাকে।ধীরে ধীরে ইয়াস স্বাভাবিক হল।উৎস বিরক্ততে চোখ মুখ কুঁচকে ফেলল।বলল,
--পানি আস্তে খেতে পারিস না।এত তাড়া কিসের তোর?
--দোস্ত এটা কোন কথা। তোর হবু বউয়ের কথা আমার থেকে চেপে গেলি।এই আমি না তোর প্রাণের দোস্ত।বন্ধু হয়ে শএুর মতন এই তার পরিচয় দিচ্ছিস।
--মুখটা বন্ধ রাখ।কাহিনী কি আগে বুঝে নেই।
দৃষ্টি ফিরিয়ে উৎস পুনরায় ব্যাটারির দিকে তাকাল। দাঁত কিড়কিড় করে বলল,
-- মেয়েটা'কে চিনিস ব্যাটারি?
- হ্যাঁ।কি যেন নাম কইল?ও হ্যাঁ বর্ষা নাম তার।
- যা টাকা নিয়ে যা।আর কখনও কেউ আমার নাম করে কিছু চাইলে খবরদার দিবি না।
- আচ্ছা।
ব্যাটারি যেতে'ই উৎস ইয়াসের দিকে চাইল।বলল,
"ইয়াস এক ঘন্টার মধ্যে এই বর্ষা নামের মেয়েটি'কে আমার সামনে হাজির করবি।কীভাবে করবি,কেমনে করবি আমি তা জানি না।শুধু মনে রাখবি সময় এক ঘন্টা।এর বেশি যেন না লাগে।আর হ্যাঁ আমি মাঠের পশ্চিম প্রান্তে আছি।আজ আর ক্লাস করার মুড নেই।যা বলছি ঝটপট করে ফেল।'
(চলমান~)
গল্পের নাম চেইঞ্জ করায় কেউ রাগ করবেন না প্লিজ।আসলে আগের নামটির সাথে উপন্যাসটি খাপখাওয়াতে পারছিলাম না তাই নাম চেইঞ্জ করা।আর হ্যাঁ বানান ভুল হলে অবশ্য'ই আমাকে ধরিয়ে দিবেন।আমি মানুষ মাএ ভুল হতে'ই পারে।ভুল ধরিয়ে দিলে লাভ হবে কি? এতে পরবর্তীতে আমি সুধরিয়ে নিতে পারবো। বুঝতে সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ সবাই'কে।