ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 14

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।

১৪.

ঈদের পঞ্চম দিন।প্রচন্ড গরমে অতুষ্ট হচ্ছে মানুষজন।ভার্সিটি খুলেছে দু'দিন হবে।একমাস পর টেষ্ট এক্সাম। তাই সকাল সকাল বর্ষার ভার্সিটিতে আসা।বাম হাতের অনামিকা আঙুলে তার চকচক করছে স্বর্ণের আংটি।

কৃষ্ণচূড়ার গাছটির নিচে বসেছে গ্যাঞ্জাম পার্টি। অয়ন,নিপা,নোমান গিটারের তালে তালে তমালের সাথে অ,আ মিলাচ্ছে।এক প্রকার বিরক্ত হয়ে'ই তমাল গিটার পাশে রেখে দু'পা দিয়ে দু'টো'কে আস্ত করে লাথি মারল।

কিঞ্চিৎ উচ্চস্বরে চেঁচিয়ে বলল,
"দুর হ শালারা।তোমরা যে বা*ল গাও।এর চেয়ে কুকুরের ডাকও অনেক ভালা।"

নোমান হাসল।ভরাট হাসি।
হাসি থামিয়ে ভরাট গলায় বলল,

"বন্ধু অপমান করলি মনে হয়।"

তমাল কিছু বলতে নিবে সেই মুহূর্তে শুভ আর রিমি আসল।রিমির ঘেমে একাকার অবস্থা। সে সাইড হয়ে দাঁড়িয়ে ছাতা হাতে করে ভাঁজ করতে লাগল।কিঞ্চিৎ আড় চোখে তমাল'কে দেখে নিল।তমাল পিছন ফিরে রিমি'কে একবার দেখল।তবে কোন রকম প্রশ্ন করল না।

শুভ শার্ট খুলে তমালের পাশে বসল।
চরম বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল,
"মাম্মা শালার গরমে শরিরডা জ্বইলা পুইড়া খার খার হইয়া যাইতাছে ।আজকে ৪১° ডিগ্রি সেলসিয়াস গরম।মনে হয় শরিরডা গরমে সিদ্ধ হইয়া যাইতাছে।দেখ, শরির থেইকা বিচ্ছিরি গন্ধ বের হইতাছে। ঘামাছিও উইঠা গেছে। "

"ওয়াক থু!কি বিচ্ছিরি গন্ধ? আমার ভিষণ বমি পাচ্ছে।নাক সিটকিয়ে দু'কদম দুরে সরে দাঁড়াল নিপা।"

--একি তোর মুখে গু লাগছে নিপা আফা।থু থু করোস কেন?
--সর সর।দুরে সরে দাঁড়া তুই।তোর গা থেকে পাঠার মতন গন্ধ আসতাছে।

নিপার কথা শুনে শুভ দাঁত কেলিয়ে হাসল।
বুঝলি নিপা ওটা ওর্জিনাল পারফিউমের গ্রাণ।তোরা যেটা ব্যবহার করছিস ওটা'কে পারফিউম বলে না। ওর্জিনাল পারফিউম হল ঘামের গন্ধ। বিয়ের পর রোজ এমন গন্ধ হজম করতে হবে।তার চেয়ে ভাল এখন থেকে'ই অভ্যেস করে নে।"

এখন বল আপারা তোরা কেউ পাউডার আনছোস?

--রিমি বসতে বসতে উওর দিল।তোর কি ধারনা আমরা সারাদিন তোর জন্য পাউডার ব্যাগে নিয়া ঘুরি।

--না,আমি কি তা বলছি চাইনিজ আফা।শুধু শুধু ভুল বুঝেন।আপনারা পাউডার কেন? ময়দা নিয়া ঘুরেন তাতে আমার কোন বা*ল।

--অয়ন ক্ষেপে উঠল।মাম্মা তোমার মুখে এত বা*ল বা*ল আসে কেন হ্যাঁ?ভাষা ঠিক কর।নয়ত,এবারের জিএফও পালাবে।
--গেলে যাক।এক একটা কালনাগিনী। জিবনটা কচি ডাব থেইকা ঝুনা নাইকেল বানাইয়া দিল।মাইয়া মানে'ই বেজাইলা।তোরা কেউ মাইয়াগো পাল্লায় পড়িস না।এরা পকেট খালি করতে দু'মিনিটও টাইম নেয় না।
দেখবি সকালে পকেট ভর্তি টাকা নিয়ে বের হয়েছিস।বিকালে পকেট খালি।

-- নিপা হাসতে হাসতে বলল,
"এত'ই যখন জিএফ প্যাড়া দেয়।তাইলে বাদ দেনা ভাই এসব। ভদ্রো ছেলের মতন মন দিয়া পড়ালেখা কর।"

--বুঝলি বান্ধবী। মেয়েরা যেমন প্যাড়া দেয়।তেমন ডিপ্রেশনও কমায়।তুই বুঝবি না।বিয়ে হোক তখন সব বুঝবি।

--হুম বুঝেছি ভাই।তুই মেয়ে নিয়ে পিএইচডি করেছিস।

ওদের কথার মাঝে হাজির হল বর্ষা।অয়নের পাশে ফাঁকা জায়গায় থপ করে বসে পড়ল।কাঁধের ব্যাগ কোলে রেখে বলল,

"এই চিএা এসেছে রে।"

অয়ন ব্যঙ্গ করে বলল,
"একে না!বরিশাইলা আপা চিএা রানী এখনও এসে পৌঁছাতে পারেনি।"

বর্ষা ভেংচি কাটল।

অয়নের নজর বর্ষার হাতের দিকে।বান্ধবী কেমন কি?
হাতে নতুন চকচক করছে স্বর্ণের আংটি।কাহিনী কি?
লুকিয়ে আবার বিয়ে টিয়ের কাজ সেরে ফেললি নাকি।পড়ে দেখা যাবে দু'তিন বছর পর তোর বাচ্চাকাচ্চা'কে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়া আসবি।এটা তোমার মামা,এটা তোমার খালামনি ব্লা ব্লা ব্লা...

--তুই একটু বেশি ভাবছিস অয়ন।তেমন কিছু না।আমার বিয়ে ঠিক হয়েছে এটা সত্যি ।ঈদে বাড়িতে গিয়েছিলাম।তার পরের দিন ছেলেপক্ষ দেখে গিয়েছে।তার দু'দিন পর আংটি পড়িয়ে গিয়েছে।পরিক্ষা শেষ হলে বিয়ে হবে।চিন্তা করিস না সকলে দাওয়াত পাবি।

কয়েক জোরা চোখ আশ্চর্যিত ভাবে তাকিয়ে রইল।
মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসল।তাহলে উৎস ভাইয়ের কি হবে?

--আশ্চর্য তার আবার কি হবে?

নোমান বলল,
"বুঝিস নি।সে তো তোকে পছন্দ করে।"

--সে তো কত মানুষ কতজন'কে পছন্দ করে। তবে কি সকলের মিল সম্ভব?

"হেই চাওমিন।কখন আসলে?"

পরিচিত কন্ঠ শুনে ঘাড় ফিরিয়ে বর্ষা পিছনে ফিরল।

কালো পাঞ্জাবি পরিহিত উৎস'কে দেখে কিঞ্চিৎ চমকাল,ভড়কাল।সংকুচিত মনে বলল,

--মিনিট চারেক মতন হবে।
--বাই দ্যা ওয়ে তোমার সঙ্গে কথা আছে।
তোমার কি দু'মিনিট সময় হবে?
--অবশ্যই।বলে ফেলুন।
--এখানে নয়।কোন নিরাপদ জায়গায় চল।
--কেন?এখানে কি সমস্যা?
--আমি ঝামেলা করতে চাচ্ছিলাম না।তুমি যেহেতু এত করে'ই চাইছ।তাইলে আর কি?আমার তো কোন সমস্যা নেই।তা ঈদ কেমন কাটল?
--আলহামদুলিল্লাহ ভাল।
--ভাল তো কাটবে'ই।সামনে বিয়ে।নতুন কনে লাল টুকটুকে বেনারসি পড়ে তার শশুর বাড়ি যাবে।ভাল না লেগে থাকা যায়।আচ্ছা চাওমিন ধরো,বিয়ের আগের দিন রাতে তোমার হবু বর মিসিং কিংবা সে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে।সেই মুহূর্তে তোমার অনুমতি কেমন হবে?

--ভয় দেখাচ্ছেন।

দু পকেটে হাত ঢুকিয়ে উৎস কিঞ্চিৎ বর্ষার দিকে ঝুকে বলল,

"একদম না।তোমার মতন সাহসী নারী'কে ভয় দেখানোর মতন স্পর্ধা আধও আছে আমার।শুধু সাবধান করছি বিয়ের আগে বিধবা হতে না চাইলে বিয়ে বিয়ে নাটক বন্ধ কর।এমনিতে'ই তোমার বিয়ে হলে আমার সাথে'ই হবে।"

বর্ষা ভিষণ চটে গেল।রাগ মিশ্রিত কন্ঠে বলল,
"গুন্ডামি করার জায়গা পান না।আসছেন বিয়ে ভাঙতে।আপনার মতন বদ মেজাজি,অহংকারি লোক'কে কে বিয়ে করবে শুনি আমি,মোটেও না। এটা কেবল আপনার দুঃস্বপ্ন।এই ভার্সিটিতে আসার পর থেকে কম খাটাননি আমাকে।অপমান করার মতন কিছু বাদ রাখেন নি।আমার সম্মানও নস্ট হয়েছে কেবল আপনার জন্য।এত সহজে সব ভুলেনি আমি।সব মনে আছে।"

--আগে যা হয়েছে সব বাদ দেও।তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।এবার হাতের রিং খুল।
--না!
--খুল বলছি।
--না বলছি।কানে কম শুনেন নাকি।
--বুঝেছি।সেচ্ছায় তুমি খুলবে না।আমাকে'ই খুলতে হবে।বললে'ই হয় আমার ছোয়া পেতে চাইছ।
--মোটেও না।আপনি একটু বেশি ভাবছেন।
--যাইহোক।রিং খুলবা।
--একদম না।এক পা ও সামনে আগাবেন না।
--তো কি করবে?চিৎকার করবে।পুলিশ ডাকবে।না পিন্সিপাল'কে ডাকবে?

বর্ষা ভাবল,
সত্যি'ই তো এখন কি করবে সে?অন্যমনস্ক হতে'ই কথার মাঝে কৌশলে বর্ষার হাত থেকে আংটি খুলে ঘাসের মধ্যে ছুড়ে মারল উৎস।
বর্ষা চমকে তাকাল।চিৎকার করতে চাইল" আহ আমার আংটি।"

তার আগে'ই উৎস তার মুখ চেপে দরল।
অন্য হাত দিয়ে পকেট থেকে ডায়মন্ডের একটি রিং বের করল। অনামিকা আঙুলে রিং টি জোরাজুরি করে পড়িয়ে দিল।

রাগে ঘৃণায় বর্ষার কান্না পাচ্ছে।অশ্রু টলমল দৃষ্টিতে তাকাল।ক্রন্দনমিশ্রিত গলায় বলল,
"কাজটা আপনি মোটেও ঠিক করেননি উৎস ভাই।
এই বিয়েতে সেচ্ছায় আমি রাজি হয়েছিলাম।আর যাকে করতে চেয়েছিলাম সে আমার অনেক পছন্দের একজন ব্যাক্তি।"

--রাগ হল উৎসের।তবে প্রকাশ করল না।কানে কানে ফিসফিসিয়ে বলল,
"আমার সাথে থাকতে থাকতে একদিন আমাকেও পছন্দ করে ফেলবে।জানতো মানুষ অভ্যাসের দাস"

বর্ষা চোখ রাঙাল।হাতের নখ দিয়ে উৎসের হাত ঘামচে ধরল।

চোখ পাকিয়ে দাঁত কিড়কিড় করে বলল,

"আমি আপনার এিসীমানা থেকে পালিয়ে যাব।আপনি আমাকে খুঁজেও পাবেন না।"

প্রচন্ড আঘাতে চামড়া ভেদ করে মাংসের ভিতরে নখ ঢুকে গেল।ব্যথা পেল উৎস।কিন্তু একটুও আহ কিংবা উহ শব্দ করল না।
শুধু বলল,

"যেখানে থাকিস, থাকবি কেবল উৎস চৌধুরীর হয়ে।দরকার পড়লে আমি পাড়ায় পাড়ায় রটিয়ে দিব তুই আমার সম্পত্তি।"

উৎসের হিংস্র চাহনি দেখে বর্ষা দু'কদম পিছিয়ে গেল।জড়সড় হয়ে দাঁড়াল। তমালের পাশে গিয়ে বিড়াল ছানার ন্যায় বসল।আড় চোখে উৎসের দিকে তাকাল।বেচারা সকলের জন্য পির্জা আর কোকোলা নিয়ে এসেছে।চেয়ারে আসন পেতে বসে আরাম সে সিগারেট টানছে।বর্ষার কাশি পেল।ভিষণ কাশি!!

সে নিরবে তমাল'কে বলল,
তোরা কি যাবি?না সিনেমার বাকি অংশটুকু দেখে যাবি।না গেলে থাক ভাই।আমি গেলাম।পরিবেশ দূষণের মধ্যে আমার এলার্জি।সে কাঁধে ব্যাগ নিয়ে এক প্রকার উৎসের আড়ালে পালিয়ে গেল।

উৎস দেখল।থামাল না।

চেয়ার টেনে সে তমালের মুখোমুখি বসল।
সিগারেটের বাকি অংশটুকু শেষ করে সেটি পায়ের নিচে পিষে নিল।মুখে চকলেট ভরে বলল,

--তমাল বর্ষা'কে বুঝাও।কোন রকম সাহায্য লাগলে জানাও।

--না! না!উৎস ভাই সাহায্য লাগবে না। সত্যি বলতে বর্ষা ঘাড় ত্যড়া স্বভাবের।ও নিজে'ই চায় না আপনাকে।ওর ধারনা রাজনীতিবিদ ছেলেরা ভাল না।এরা দিন-দুপুরে মাডার করে গুম করে দেয়।তার ওপর ও আপনাকে বদ মেজাজি,অহংকারি উপাধি দিয়েছে।এই জায়গায় আমাদের কি করার আছে বলুন?
তার পরেও যেহেতু আপনি বলেছেন চেষ্টা করে দেখতে পারি।

আকাশের দিকে তাকাল উৎস। নীল সাদা রঙের মিশ্রণে আকাশ ধারন করেছে।বিশাল তার আকৃতি।আকাশের মতন মানুষের মন কেন হল না?

চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে।যাওয়ার আগে শেষবার বলল,

"তোমার বান্ধবী রাজি থাক আর না থাক বিয়ে তার আমাকে'ই করতে হবে।আমি তো ভাল'ই না।তাই খারাফ কাজ যেন করতে বাধ্য না হই তেমন চলতে বল।আর এসব বিয়ে সাদি বন্ধ করতে বলবে।নয়ত, তুলে নিয়ে বিয়ে করতেও উৎস চৌধুরী পরোয়া করবে না জানিয়ে দিও।আসি।"
_____________________
শনিবার আজ।সরকারি বন্ধের দিন। সকাল থেকে এক গাঁধা জামা কাপড় ধুতে ধুতে বর্ষা ক্লান্ত।
তার ওপর দু'ভাইয়ের ভাড়ি প্যান্ট ধুতে গিয়ে একপ্রকার নাকানিচুবানি খেতে হয়েছে তাকে।রেগে এক প্রকার বলে'ই ফেলল,

"এই বা*লের আজরাইল মার্কা প্যান্ট না পড়লে হয় না।"

কাপড় ভর্তি বালতি নিয়ে রাগে ফোসফোস করতে করতে দপাদপ পা ফেলে ছাদে উঠল। দেখল-

"উৎস খালি গায়ে ব্যায়াম করছে।গায়ে কাপড় বলেতে থ্রি কোয়ার্টার প্যান্ট ব্যতিত একটি সুতাও নেই।অর্ধ নগ্ন শরির দেখে কেমন সংকোচ লাগল তার।তীব্র অস্বস্তিতে মন ঘিরে ধরল।মনে মনে ভাবল,

"ভাগ বর্ষা ভাগ।উৎস দেখলে রেহা'ই নেই।"

মনের কথা সে আমলে নিল না।ঘোর বিরোধিতা করে কাপড় শুকা দিতে লাগল।লাস্ট কাপড় দড়িতে ঝুলাতে গিয়ে দেখল,

"উৎস তার দিকে ঘমাক্ত, সুঠাম ও চওড়া শরির নিয়ে এগিয়ে আসছে।"

পুরো ছাদ খালি।কেবল রয়েছে সে আর উৎস।এখন যে কেউ ছাদে দু'জন'কে এক সাথে দেখে নিলে তাল থেকে তিল বানিয়ে ছাড়বে।সে পিছু হটে দাঁড়াল।উৎস কাছাকাছি আসতে'ই বর্ষা হকচকিয়ে উঠল।

উৎস হাসল।ক্ষীণ হাসি।
সে বর্ষার ভেজা ওরনা দিয়ে মুখমন্ডল মুছে নিল।কিঞ্চিৎ দুরে সরে দাঁড়িয়ে বলল,

--সকাল সকাল এত কাপড় ধুয়েছে কেন?তার ওপর ভেজা কাপড়ে ছাদে এসেছে।ভাগ্যিস আমি ছিলাম।অন্য কেউ হল সাড়ে সর্বনাশ হয়ে যেত।

--সর্বনাশ হয়ে যেত মানে।
--নিজের দিকে চেয়ে দেখেছে।শরিরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ কাপড়ের ভাঁজে ভাঁজে দৃশ্যমান।নেহাৎ আমি ধৈর্যশীল ব্যাক্তি।

উৎসের মূখ্য বাক্য শুনে বর্ষা নির্বাক,নিরুত্তর। কথা বলার ভাষা যেন তার হাড়িয়ে গিয়েছে।কতটা নিলজ্জ হলে মানুষ এমন খোলাসা করে তুলে ধরতে পারে।

বর্ষা উৎস'কে কিছু'ই বললো না।কোন রকম ওরনা গায়ে পেচিয়ে তড়িঘড়ি করে নির্বিঘ্নে প্রস্হান ত্যাগ করল।

বর্ষার পথ চিহ্নের দিকে চেয়ে উৎস হাসল।নিঃশব্দ তার হাসির কলরব।

যেখানে যাও,যেথায় যাও,
শেষ পথের ঠিকানা আমাতে'ই স্হির।

(চলমান~)

লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন