#বন্ধুমহল।
১৩.
চিকন পাতলা,রোগা শরিরে তীব্র বড়সড় আঘাতের থাক্কাটা ঠিক সামালাতে পারেনি তমা।শক্ত পেশি পুরুষের হাতে থাপ্পড় খেয়ে তার গালটা কিঞ্চিৎ লালচে আকার ধারন করেছে।জশ,সাদাদ,ইয়াস অবাকপ্রদ অবস্থায় নিষ্পত্তি দৃষ্টিতে চেয়ে আছে।উৎস কাটা হাতটির দিকে বিরক্তসূচক চেয়ে ঝাড়া দিল।সকালে বিরোধী দলের দু'টো চ্যালা'কে সে ভিষণ মেরেছে।সাহস কত বড়! এক একটার।তারা উৎস চৌধুরীর ওপর আক্রমণ করার মতন দুঃসাহসের ফন্দি আঁকছিল।কথাটা জলদি নাগালে উৎসের কর্ণপাত হল।ব্যস!দু'টোকে তৃপ্তি মতন পিটিয়ে সকালে হাসপাতালে পাঠিয়েছে সে।তার কিছুক্ষণ পর'ই ডেবিল গ্যাংকে জরুরি তলফ করল।উদ্দেশ্য আজ গভীর সভায় বসবে।
ফর্সা হ্যাংলা শরির নিয়ে তমা দু'কদম উৎসের দিকে এগিয়ে এল।উৎসের মুখশ্রী বরাবর সম্মুখীন হয়ে দাঁড়াল।ক্রন্দনমিশ্রিত গলায় জিজ্ঞাসা করল?
আমায় কেন মারলি তার কারন জিজ্ঞেস করবো না।শুধু বলবি আমার অপরাধ কি?
উৎসের এবার টনক নড়ল। সে পকেটে মোবাইল ফোনটি রেখে তমার দিকে ভ্রু কুঞ্চিত করে চাইল।তীক্ষ্ণ দৃষ্টিতে তমার হাফভাব দেখে তপ্ত শ্বাস ফেলে আকাশের দিকে তাকাল।নীলাকাশে বিন্দু বিন্দু সাদা মেঘের বেলা উড়ছে।গাছের মাথায় মৃদু হিমেলা হাওয়া বইছে।আবহাওয়া বেশ গুমট ও শান্ত।
বৃষ্টি হবে বোধহয়।
উৎস আকাশের দিক দেখে দৃষ্টি সরিয়ে ফুটপাতের দিকে চেয়ে বলল,
জানিস তমা, দ্বিতীয় বার আমি যে প্রেমে পড়বো তা কল্পকালেও ভাবিনি।প্রেমের বিষাক্ত আগুনে যখন জর্জরিত হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম।সেই মুহূর্তে মনে মনে শপথ করেছিলাম।কখনও বহুরূপী নারীদের ছায়াও মারব না।তাদের পথচিহ্নের দিকে ফিরেও তাকাব না।কথা আছে না,
আমরা ভাবি এক,হয় আরেক।ঠিক তেমন ঘটল।আমার শপথ ভেস্তে গেল।
বর্ষা'কে আমি প্রথম দেখি বরিলাশ জেলায় সোনাপুর নামক গ্রামে।সেখানে আমাদের সেচ্ছাসেবীদের পক্ষ থেকে একটি দল গিয়েছিলাম ভ্রমন করতে।বৈশাখ মাস ছিল তখন।সেই উপলক্ষে বৈশাখি মেলা হচ্ছিল।সেখানে প্রথমবার বর্ষা'কে দেখি।কালো বোরকা পরিহিত নারীর মাথার গোলাপি রং এর হিজাব ছিল।একজন দোকানদারের সাথে তুখোড় তার কথা কাটাকাটি চলছিল।মেয়েটা দস্যু ও চটপটে ছিল।তখন তাকে আমার ফাস্ট দেখা।এর পড়ে অনেকদিন হয়ে গিয়েছিল আর দেখা সাক্ষাৎ হয়নি।এর মধ্যে আরেকবার বরিশাল গিয়েছিলাম।তখন দ্বিতীয় বারের মতন বর্ষা'কে দেখি কোমরে ওড়না গুজে রেডি রেডি খেলতে।সে অবশ্য আমাকে দেখেনি।মেয়েটা অত্যন্ত চঞ্চল স্বভাবের ছিল।তৃতীয় বারের মতন দেখা হয় ভার্সিটিতে। মেয়েটা'কে দেখে প্রথমে আশ্চর্যিত হয়েছিলাম।ভাবলছিলাম হঠাৎ বরিশাল থেকে কুমিল্লা আসার কারন কি হতে পারে?এর উওর অবশ্য পাইনি।এর মধ্যে ঘটে গেল কত ঘটনা!বর্ষার সাথে যতবার কথা বলেছি ততবার কথা আধও কারও সাথে বলেছি কিনা সন্দেহ। সেদিন সেই দুর্ঘটনার কথা তোদের মনে আছে।বর্ষা আমাকে থাপ্পড় মেরেছিল।হাস্যকর হলেও সত্যি থাপ্পড় খাওয়ার তার প্রেমে পড়ে গেলাম।এরপরে ধীরে ধীরে বুঝতে পারলাম মেয়েটা আমার হৃদয়টা'কে কব্জা করেছে।লোক লাগামলাম তার পিছু।তার গ্রামের বাড়িতে লোক লাগিয়ে আরও কিছু রহস্য উন্মোচন হল।কলেজ লাইফে আজিজ স্যার'কে তো চিনিস।তাকে শশুর বলে কত জ্বালিয়েছি তা হিসেবের বাহিরে।সেদিন সত্যিটা জানতে পারি।বর্ষা আজিজ স্যারের একমাত্র মেয়ে।এর পরের ঘটনাগুলি তোদের জানা।
এখন মেন টপিকে আসি।যা বলব, মন দিয়ে শুনবি।
ভালোবাসা কখনও জোর করে হয়না।তুই আমাকে পছন্দ করিস।এটা কিন্তু আমি বেশ ভাল করে জানি।তবে কি জানোস তোকে আমারও পছন্দ তবে সেটা কেবল বন্ধু হিসেবে। জীবনসঙ্গিনী হিসেবে নয়।তোকে থাপ্পড়টা দেওয়ার মূল উদ্দেশ্য হল পরবর্তীতে যেন এমন ভুল পদক্ষেপ নেওয়ার আগের দ্বিতীয়বার চিন্তা করিস।আজ তোর জেলাসির কারনে একজন নিরহ মানুষের প্রাণ যেত।
জশের হাত ধরে সামনে টেনে এনে দাঁড় করাল উৎস।এই যে ছেলেটি'কে দেখছিস।চোখের নিচে কালচে দাগ হয়ে গিয়েছে।লালচে ঠোঁট দু'টি সিগারেটের উত্তাপ্ত আগুনের ধোয়ায় কালো রঙে ধারন করেছে।এর জন্য দায়ী কে জানিস?শুধু তুই।তুই যেমন আমাকে পছন্দ করিস।জশও তেমন তোকে পছন্দ করে।তবে সাহসে কুলিয়ে উঠতে পারেনি বলে বেচারা বলতে পারেনি।যদি কখনও তুই বন্ধুত্ব শেষ করে দিস এই ভয়ে।
উৎসের শেষাক্ত বাক্য শুনে ছলছল দৃষ্টিতে তমা জশের দিকে তাকাল।জশের দৃষ্টি নত।তমা হুড়মুড়িয়ে জশের হাত এসে ধরল।ক্রন্দনমিশ্রিত চটপটে গলায় বলল,
"চল বিয়ে করবো।"
তমার মূখ্য বাক্য শুনে সকলে কিংকর্তব্যবিমুঢ়। বিষ্ময়কর কাটিয়ে ইয়াস বলল,
বান্ধবী হাঁচা কসনি।পড়ে আবার বাংলা ছবির মতন ডায়লগ মারবি নাতো।তুই আমার দেহ পাবি,মন পাবি না।আমি কেবল উৎসের।আসার সব ভালোবাসা, দেহ মন উৎসের জন্য।
সিরিয়াল মুহূর্তে ইয়াসের কথা শুনে তমা খিলখিল করে হেসে দিল।
হাসি থামিয়ে বলল,
চিন্তা করিস না এমন কিছু করবো না।শুধু ভালবাসতে শুরু করবো।যে আমাকে চায় না তার পিছু বেহায়ারার মতন না ঘুরে বরং যে আমাকে চায়।আমার কস্টে যার হৃদয় ব্যথিত হয় তাকে আমি চাই।আমি সব ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি জশ'কে বিয়ে করব।এবার জশ তুই রাজি তো।
চোখের পানি মুছে জশ ক্ষীণ হাসল। নিরবে সম্মতি জানাল।
উৎস ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল;
--সিরিয়াস তমা।
--'হ্যাঁ উৎস।'
--'ওকে ডান। চল কাজি অফিসে।'
_____________________
আজ পহেলা রমজান।আজিজ সাহেব ডাইনিং টেবিলে বসে তবজি পড়ছেন।ফাহাদ,হ্যারি,ইয়াস,উৎসসহ সকল'কে ফারহান দাওয়াত দিয়েছে।এর মধ্যে উৎস তার ফ্লাট থেকে বর্ষাদের উপরের ফ্লাটে ভাড়া এসেছে দিন কয়েক হবে ।উদ্দেশ্য বর্ষার কাছাকাছি থাকা এবং তাকে দুর্বল করে প্রেমের ফাঁদে ফেলা।
আজিজ সাহেব নিভু নিভু দৃষ্টিতে চোখ সরু করে তাকাচ্ছেন উৎসের দিকে।আড় চোখে উৎস একবার আজিজ সাহেবের হাফভাব দেখে নিল।চট করে সে বসা থেকে উঠে আজিজ সাহেবের পাশে এসে বসল।চমৎকার হাসি দিয়ে বললেন,
"মিস করছিলেন বুঝি শশুর মশাই।আহা!জামাই বাবাজির জন্য কত পিরিত!কত ভালবাসা!এই না হল আমার শশুর মশাই।"
আজিজ সাহেব এমন ভাব করলেন উৎসের কথা যেন তিনি শুনেও শুনেননি।মনে মনে প্রতিজ্ঞা করেছেন সে চুপ থাকবেন।এক অক্ষরও উচ্চারন করবেন না।এই ছেলে যে তাকে জ্বালানোর ফন্দি করছে সে তা বেশ ভাল করে বুঝতে পারছেন।
উৎস আজিজ সাহেবের দৃষ্টি আর্কষণ করতে হালকা কাশি দিল।গলা পরিষ্কার করে কিঞ্চিৎ গা ঘেঁসে বসে বলল,
"শশুর মশাই প্রেমিকা'কে প্রপ্রোজ করব বলে ভাবছি। আচ্ছা আংটি না শাড়ি দিলে ভাল হয়।না! মানে আপনার তো অভিজ্ঞতা ভাল আছে।হাজার হোক,লাভ ম্যারেজ বলে কথা।আমার ভোলাভালা শাশুরি মাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে ফেলছেন।এটা খুব ভাল কাজ করছেন।আমার বেলায় কিন্তু কৃপণতা করা চলবে না।আচ্ছা শশুর মশাই শাশুড়ি মা বুঝি দেখতে অনেক সুন্দরী ছিল, না হেহে।শশুর মশাই বুঝি লজ্জা পাচ্ছেন।আরে এত লজ্জা কীসের? আমরা নিজেদের'ই লোকইতো।"
উৎসের হাসি দেখে গা জ্বলে গেল আজিজ সাহেবের।সে আজ রোজা রেখেছেন।তিনি চাননা ছেলেটার ফাতরামি মার্কা বকবক শুনে তার রোজা হালকা হয়ে যাক।তিনি চলে যেতে চেয়েছিলেন।সেই মুহূর্তে তাকে চেপে বসল উৎস।
কিঞ্চিৎ ফিসফিস করে বলল,
"আহ!মাঝপথে উঠতে নেই।হাত পায়ে দেখছি বড় হয়েছেন।অথচ বাচ্চাদের মতন জেদ দেখাচ্ছেন।আচ্ছা শশুর মশাই বাসর রাতে আপনার বধু মানে আমার শাশুরি আম্মা'কে কি গিভট দিয়েছিলেন? তাজা গোলাপ না নুপুর।অবশ্য আপনি এর চেয়েও বেশি কিছু দিয়েছিলেন।বুঝলেন শশুর মশাই তরতাজা জুয়ান বয়সে আপনি বেশ রোমান্টিক ও হট ছিলেন,না।একদম ঠিক বলছি তো শশুর মসাই।হে হে শশুর দেখি আমার আবার লজ্জা পায়।"
উৎসের ইতরামি কথাবার্তা শুনে আজিজ সাহেবের গাল লজ্জায় ভাড়ি ও রক্তিম হয়ে উঠল।এই এক জায়গায় তিনি বেশ দুর্বল।স্ত্রীর কথা উঠলে তিনি শান্ত ও স্হির হয়ে যান।তিনি বুঝে গেছেন এখানে থাকা এই মুহূর্তে নিরাপদ নয়।যত দুরত্ব সম্ভব তিনি তড়িঘড়ি করে উঠে রুমের ভিতরে চলে গেলেন।মনে মনে ভাবলেন,এই ছেলে কোনদিনও সুধরাবে না।
_________________
রহমতের দ্বিতীয় দিন।ঘরে টমেটো নেই।সামনে'ই ভ্যান গাড়ি নিয়ে টমেটো বিক্রি হচ্ছে।বর্ষা মাথায় হিজাব চাপিয়ে পঞ্চাশ টাকার একটি নোট নিয়ে ছুটল টমেটো কিনতে।টমেটো বেশ দরদাম করে হাফ কিলো কিনে নিল।হিসাব করতে লাগল আর কত টাকা রইল।সেই মুহূর্তে অপ্রীতিকর একটি দুর্ঘটনার স্বীকার হতে হল ।তার মুখের ওপর কারও আন্টারপ্যান্ট এসে ঝুলে পড়ল।হাত দিয়ে জিনিসটি সরাতে গিয়ে তার চক্ষুসড়ক।গা ঘৃণায় রি রি করে উঠল। বাম হাত দিয়ে নাক ছিট'কে দুরে ছুড়ে মারল।একটি লাঠির মাথায় করে সেটি'কে ময়লার ঝুড়িতে মারতে উদ্ধত্ত হতে'ই তড়িঘড়ি করে উৎস দৌড়ে আসল।
-আরে আমার মানইজ্জত!এই চাওমিন থাম।ফেলো না ওটা।
বর্ষা নাক মুখ কুঁচকে বলল,
"এটা আপনার।"
উৎস ছো মেরে নিতে আসল।বর্ষা তার আগে'ই আন্টারপ্যান্টটি সরিয়ে নিল।
উৎস'কে একবার পর্যবেক্ষণ করে নিল সে।সাদা গেঞ্জির সাথে লুঙ্গি পড়া।সচারাচর এই ছেলে'কে লুঙ্গি পড়া অবস্থায় দেখা যায় না।।
--নিচের পার্সোনাল জিনিস নিরাপদ স্হানে রাখতে হয় উৎস ভাই।জায়গার জিনিস জায়গায় না থাকলে সেটা নর্দমায় থাকা উচিত।
উৎস নিষ্পত্তি দৃষ্টিতে তাকাল।
চোখে মুখে তার দুষ্টুমি খেলা করছে।
মুখে ক্রুটির হাসি ঝুলিয়ে বলল,
"জায়গার জিনিস জায়গায়'ই আছে চাওমিন।শুধু তুমি'ই বুঝ না।"
বর্ষা চোখ রাঙাল।
উৎস হাসল।চমৎকার ও মন মুগ্ধকর হাসি ।
বর্ষা অন্যমনষ্ক হতে'ই বর্ষার হাত থেকে নিজের পার্সোনাল জিনিট একপ্রকার ছো মেরে নিয়ে নিল উৎস। গেঞ্জির নিচে লুকিয়ে ভরাট কন্ঠে বলল,
"যাও যাও বড় ভাইদের জন্য ইফতার বানাও।সন্ধায় দেখা হচ্ছে।"
"বড় ভাই যেন বড় ভাইয়ের মতন থাকে।এর বেশি না আগায়।"
বর্ষার কথাটি কর্ণকুহর হতে'ই উৎস থেমে পড়ল।পিছন ফিরে তাকাল। ততক্ষণে বর্ষা সিড়ি বেয়ে উপরে উঠে গিয়েছে।
উৎস ভাবল,
"মেয়েটা হঠাৎ এমন হিটলারের বংশদ্ভুতের মতন আচারন করছে কেন?
এমন সরল সোজা বাপের মেয়ে হিটলারের বংশদ্ভুত রিনা খান। ভাবা যায় ব্যপারটা।লোকে শুনলে বলবে ঐ দেখো উৎসের ডাইনি বউ রিনা খান যাচ্ছে।এমন হলে তো মান সম্মান নিলামে উঠবে।শশুর আমার মাটির মানুষ।মেয়ে হিটলার রিনা খান কাহিনী মিলছে না।
নিশ্চয়'ই আমার শাশুড়ি আম্মা কোন গন্ডগোল পাকিয়েছে। কঠিন ভাবে আমার ভোলাভালা শশুর'কে ঠকিয়েছে।না,এবার নিজ দায়িত্বে ডিএনএ টেষ্ট আমাকে'ই করে দেখতে হবে।"
(চলমান)
অনেক দিন যাবদ না লেখার কারনে রাইটিং ব্লকে পড়েছি।ভুল ক্রুটি হলে মার্জনা করবেন।