বন্ধুমহল।
১৬.
আজ প্রথম পরিক্ষা। সকাল পর্যন্ত টেবিল থেকে উঠে কেবল হাত মুখ ধোয়ার কাজ ব্যতিত বর্ষা কোন কাজ'ই করল না।চিএার ধারনা, বর্ষা যেন একা'ই এক্সাম দিচ্ছে। অথচ আজ তারও এক্সাম।তার উদাসীপনার জন্য নাস্তাটা পর্যন্ত সকল'কে রেষ্টুরেন্ট থেকে এনে খেতে হয়েছে।
আপনারা কি ভাবছেন?সে খুব বিলিয়ান্ড স্টুডেন্ট। সারাক্ষন বইয়ে মুখ গুজে থাকে। মোটেও এমনটা নয়।বরং তার উল্টো।সে তো টুকে টুকে পাশ করে এসেছে।এবারও তার ব্যতিক্রম ঘটবে কি করে?এই জন্য তার এত সময় অপচয় করা।
চিএা এসেছিল বর্ষা'কে জিজ্ঞেস করতে সে কয়টা বাজে রওনা হবে।এসে যা দেখল-
তাতে তার মাথা ঘুরঘুর করে ঘুরবার মতন অবস্থা ।
ছোট বড় কাগজের অসংখ্য কপি টেবিলের ওপরে ছড়াছড়ি।ভ্রু কুচকে সে মিনিট দুয়েক চেয়ে রইল ।তার মানি বর্ষা এবারও টুকে টুকে পাশ করবে বলে ভেবে রেখেছে।হায় আবছুস!এই মেয়েটার সুবুদ্ধি কবে উদয় হবে?সে হতাশার তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে আর কখনও শুধরাবে বলে মনে হয় না।স্কুল কলেজে নকল করেছিস সেটা ভালো কথা।তাই বলে ভার্সিটিতেও নকল করবি।এটা কোন কথা হল।খুব'ই বাজে ও জগন্যতম কাজ এটা।
নয়টা বিশে তড়িঘড়ি করে বর্ষা ভার্সিটিতে উপস্থিত হল।দেখল-
"ক্যান্টিনে গ্যাঞ্জাম পার্টির সদস্যগণ বসে নাস্তা সারছে।সে গিয়ে তমালের পাশে নিঃশব্দে বসল।তমাল বলল,
--কিরে বরিশাইলা সকালে পেটে কিছু পড়েছে।না আমাদের মতন না খেয়ে খালি পেটে দৌড়াচ্ছিস।না পড়লে আয় আমাদের সাথে পেটে চালান করে দিবি কিছু ।
--না না।আমি খেয়ে এসেছি।তোরা খা।
--তাহলে তো ভাল'ই।আমার টাকাটা বেঁচে গেল।
--হাড় কিপ্টা একটা।
-- কিপ্টা না হলে সংসারে উন্নতি করবো কেমনে বুঝলি।
নাস্তা শেষে ঘন্টা দেওয়ার সাথে সাথে এক্সাম হলে সকলে ঢুকল।
প্রশ্ন হাতে পড়তে'ই বর্ষার মাথায় গোলমাল পাকিয়ে গেল।কোনটা'ই তার মাথায় ঢুকছে না।
দশ মিনিট তব্দা খেয়ে বসেছিল।গার্ডে আজ সাদ্দাম স্যার আর একজন দাড়িওয়ালা মুরব্বি স্যার পড়ছেন।বলা যায়, সাদ্দাম স্যার খুব'ই ডেনঞ্জার।বর্ষা মাঝ বরাবর বসেছে।সামনে অয়ন পিছনে তমাল।বাকিরা অন্য ব্যাঞ্চে বসেছে।বর্ষা চারিদিকে দৃষ্টি পর্যবেক্ষণ করে ঘড়ির নিচ থেকে একটি কাগজের টুকরো বের করল।সেটা অত্যন্ত ধূর্ত মানের সাথে খুলল।না এটা মিলছে না।
পুণরায় পায়ের জুতোর মধ্যে থেকে ছোট্ট একটি কাগজের টুকরো বের করল।কাগজটি খুলে দেখতে'ই তার মনটা নিমিষে'ই প্রফুল্ল হয়ে গেল।ইস এটা কমন পড়ছে।সে খুব সাবধানে কাগজের টুকরোটি পেপারের নিচে রেখে লিখতে লাগল।মিনিট দুয়েক পর সাদ্দাম স্যার তার সামনে এসে দাঁড়াল।
" মিস বর্ষা দাঁড়ান। "
হঠাৎ স্যারের কথা শুনে বর্ষা ভয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল।কাগজের টুকরোটি তড়িঘড়ি করে ফাইলের নিচে স্যারের আড়ালে ঢেকে ফেলল।ললাটে পড়ল সূক্ষ্ণ চিন্তার ছাপ।
সাদ্দাম স্যার বললেন,
"দেখিতো আপনার হাত দেখান।বর্ষা হাত উঁচু করে দেখাল।দেখেন স্যার আমার হাতে কিছু'ই নেই।আপনাকে একবার সার্চ করতে চাই মিস বর্ষা।দাঁড়ান আমি ম্যাডাম নিয়ে আসছি। ম্যাডামের কথা শুনে বর্ষা শুকনো ঢোক গিলল।এবার নিশ্চিত সে দরা পড়বে।সকলে তার দিকে তাকিয়ে আছে। তার ভিষণ লজ্জা করছে।এত বছর যাবদ নকল করে আসছে অথচ কখনও এমন বাজে সিচুয়েশনের সম্মুখীন হতে হয়নি।"
অয়ন বলল,
"বরিশাইলা বাঁচতে চাইলে নকল টকল যা আছে তমাল আর আমাকে ভাগ করে দিয়ে দে।নয়ত, আজকে তোর হাজি বাপ আইসাও বাঁচাতে পারবে না।সাদ্দাম স্যার কিন্তু খুব ভয়ানক। শেষে ভ্যা ভ্যা করে কাঁদলেও সে শুনবে না।কতদিন বলেছি টুকে টুকে পাশ করা বাদ দে।তখন শুনিসনি।তাহলে আজ বাজে পজিশনে পড়তে হতো না।"
বর্ষা রেগে কটমট করে তাকাল।
"অয়ন শুকনো ঢোক গিলল।দেখ, আমি তোর উপকার করতে আসছি।খবরদার আমার দিকে এমন করে তাকাবি না।"
বর্ষা নরম হল।তার কাছে যত কাগজের টুকরো ছিল সে অয়নের কাছে গোপনে পাচার করে দিল।সাদ্দাম স্যার ম্যাডাম'কে দিয়ে সার্চ দেওয়ার পর তেমন কিছু'ই পেলেন না।বাধ্য হয়ে উনি বর্ষা'কে স্যরি বলে চলে গেলেন।
পরিক্ষা শেষে সকলে বটতলা বসল।তমাল চোরা চোরা চোখে বর্ষা'কে আড় চোখে দেখছে।বর্ষা কটমট করে তাকাল।
--ঐ আমাকে এমন করে দেখার কি হল?
আমার আলাদা করে হাত গজিয়েছে না পা গজিয়ে।
--আর চেয়েও বেশি বান্ধবী। নকল করতে গেলে আমার'ই হাত পা কাঁপে। সেখানে তুই মেয়ে হয়ে কিনা পরিক্ষার হলে নকল নেস।মানতে হবে ভাই তোর সাহস আছে।
অয়ন ভেংচি কেটে বলল,
"দেখা যেত আজ অয়ন না থাকলে সাহসের নমুনা।ভ্যা ভ্যা করে কেঁদেও কূল পেত না"।
রিমি বলল,
"সকলে চুপ যা ভাই।তোরা কাল থেকে বাঁচালের তালিকায় নাম লিখাইস।"
শুভ খোঁচা মারল।আমারা বাঁচাল হলে তুই কি বাঁচালের নানি শাশুড়ি।বের্দব( বেয়াদব) মহিলা! কথা বলার আগে ভেবে চিন্তে লয় না।
শুভর থমক খেয়ে রিমি চুপসে গেল।আড় চোখে তমালের দিকে চেয়ে নাক ফুলিয়ে বসে রইল।
বর্ষা চশমার আড়ালে পিটপিট করে চাইল।
শুভ ঢকঢক করে পানি খেয়ে বলল,
"আর এই যে বরিশাইলা আপা। আপনার টুকে টুকে পাশ করার কি দরকার বাপু?একটু ভাল করে দু'ঘন্টা মনযোগ দিয়ে পড়লে'ই তো হয়ে যায়।
"কি করতাম বল?পড়তে বসলে'ই মোর খালি ঘুম পায়।মনে হয় চোখ দু'টি যেন টেনেও খুলতে পারছি না।মাঝে মধ্যে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ি।"
অয়ন প্রতুত্তরে বলল,
"অলস কোথাকার?"
বর্ষা চোখ রাঙাল।
আর যখন নকল তৈরি করোস তখন ঘুম পায় না।কথাটা শুভ বলল।
বর্ষা হামি দিতে দিতে বলল,
"না। তখন আমি চিল মুডে থাকি।"
--খুব ইন্টারস্টেটিং ব্যপার তো।
সকল'কে উপেক্ষা করে বর্ষা বলল,
"আমি গেলাম।"
বেকুবের মতন সকলে বর্ষা যাওয়ার পথের দিকে চেয়ে রইল।
তমাল সংকীর্ণ মনে বলল,
"আচ্ছা অয়ন তুই তো ছোটবেলা থেকে'ই বর্ষা'কে চিনিস।তোদের তো স্কুল জিবন থেকে পরিচয়।আচ্ছা ও কি সব সময় নকল করে'ই পাশ করত। "
--এমনটা বললে ভুল হবে।ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওর রেজাল্ট অত্যন্ত ভাল ছিল।পিএসসিতে A+ পেয়েছিল তবে গোল্ডেন A+ পাইনি। তখন একবার ওর ভাই মানে ফারহান স্যার ওকে দরজা বন্ধ করে খুব করে উওম মাধ্যম দিয়েছিল।কেন ও গোল্ডেন A+ পেল না তার জন্য ।এর পর থেকে বর্ষার রেজাল্ট খারাফ হতে লাগল।কখনও এক কি দু সাবজেক্টে ফেল মেরে বসত।এর জন্য মাইর কম খাইনি তার পরও শোধরায়নি।আমার মনে হয় কি জানোস তমাল।বর্ষা চেস্টা করলে ও আগের মতন রেজাল্ট করতে পারে।ও হয়ত ইচ্ছে করে'ই চেস্টা করে না।কারন ঐযে একবার ওর ভাইয়ের হাতে মার খেয়েছিল তার'ই জেদ মাথায় চেপে বসে আছে।তাই হয়ত তীব্র জেদে বশর্বীত হয়ে ইচ্ছাকৃতভাবে এমনটা করছে।
নিপা বলল,
'ফারহান স্যার সবসময় অতিরিক্ত করে। A+ পেয়েছে এটা তো খুব ভাল রেজাল্ট। শুধু কেবল গোল্ডেন পাইনি বলে মারতে হবে।এটা কেমন বিচার।যেখানে উৎসাহ দেওয়ার কথা।সেখানে বর্ষা এক গাঁধা মার খেয়ে বসে আছে।বর্ষার জায়গায় থাকলে আমি আরও বেশি করতাম।"
শুভ নিপা'কে থামতে বলল।তুই থাম বইন।অয়ন'কে বলল,
--এতে তো বর্ষার'ই বেশি ক্ষতি।ওর ভাইয়ের কিছু হবে।
--সেটা ওকে কে বুঝাবে? তুই বুঝাবি? আমি বুঝাব।কারও কথা ও আধও শুনবে।
--কি জানি? বর্ষা খুব রহস্যজনক।একে সহজে আমি বুঝে উঠতে পারি না।
_________________
দুপুর তখন একটা নাঘাদ।পরিক্ষা শেষ হয়েছে দু'দিন হবে।চিএা বরিশাল গিয়েছে।ফারহান স্যার সকালের দিকে ঢাকা গিয়েছে।বেচারা রাতে আসবে কিনা ঠিক নেই।এই দিকে বর্ষার ডায়রিয়া হয়েছে।সেই বেচারি চার থেকে পাঁচবার টয়লেট টু রুম নিয়ে দৌড়াদৌড়ি করছে।টয়লেটে যেতে যেতে বেচারির শরির অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।শরির ক্লান্ত থাকায় বিছানায় গা হেলিয়ে দিল।মিনিট দুয়েক এর মধ্যে চোখটা লেগে আসল। তার ঘুম ভাঙল মাগরিবের সময়।তখন পৃথিবীর বুকে অন্ধকার নেমে এসেছে।চারিদিকে মেঘের তীব্র গর্জন।ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে।আকাশ ঘোর অন্ধকারে ঢাকা।সে তরিঘড়ি করে উঠে বসল। পুরো বাসায় সে কেবল একা।ঘরে বিন্দু মাএ আলোর রেখা নেই।হঠাৎ ভয়ে তার গা ছমছম করে উঠল।দ্রুত লাইট জ্বালাতে উঠে দাঁড়াল। সুইচ টিপে সে লাইট জ্বালাল।গায়ে ওড়না দিয়ে পিছন ফিরে তাকাতে'ই সে কিংকর্তব্যবিমূঢ়। সংকীর্ণ মনে দু'পা পিছিয়ে গেল।তার সামনে সিংগেল সোফায় বসে আছে বাবু।
এই ঝড় বৃষ্টির রাতে বাবু'কে দেখে বর্ষার গা শিউরে উঠল।মনে মনে ভাবল,
"আজ বুঝি বিপদ খুব নিকটে।"
আজ'কে ভয়ংকর কিছু একটা ঘটবে সে আন্দাজ করতে পারল।সেও ছাড় দেওয়ার পাএী নয়।হয় মরবে নয় মারবে।তবুও নিজের ইজ্জত বিলিয়ে দিবে না।
বর্ষা'কে ভাবক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দু'কদম পা চালিয়ে আসল বাবু।এভাবে দাঁড়িয়ে আছো কেন বর্ষা?শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে।তোমার ভাই ফারহান ঔষুধ গুলো দিয়ে বলল,
"তোমাকে দিয়ে দিতে।"
"ঔষুধ দেওয়া হয়ে গিয়েছে। এবার আপনি আসতে পারেন।"
বর্ষার রসকসহীন কথা শুনে বাবু বর্ষার পিছনে এসে দাঁড়াল।তার ঘাড়ে নিজের চিবুক লাগিয়ে বলল,
"আজ রাতটা কিন্তু সেদিনের ন্যায়।সেদিনও বৃষ্টি ছিল,আকাশে মেঘ ছিল,বজ্রপাত ছিল।তার ভিতরে আদিম খেলায় মেতে ছিল এক যুবক ও এক নাবালিকা কিশোরি।আজও একবার আমার হয়ে যাও বর্ষা।তোমাতে রাজত্ব করতে চাই।তোমাতে নিজের আধিপত্য চালাতে চাই।প্লিজ আমার হয়ে যাও।আমি কন্টোল করতে পারছি না নিজে'কে।এতটা কাছে পেয়ে তোমাকে নেশায় আমি বুদ হয়ে গেছি।এমন শীতল পরিবেশে রোমান্টিক মুহূর্তগুলি উপভোগ করো।"
চট করে বাবুর কাছ থেকে দু'হাত দুরে সরে দাঁড়াল বর্ষা।আপনাকে অনেক সম্মান করেছি,আর নয়।তখন আমি অবুঝ ছিলাম।আপনার ভয়ংকর অত্যাচারের কথা ভয়ে কাউকে কিছু বলিনি।এবার আমাকে অবুঝ ভাববেন না।জেলের ভাত খাইতে না চাইলে এখুনি বাসা থেকে বেড়িয়ে যান।নয়ত,আমি লোকজন ডাকতে বাধ্য হবো।
--এই ঝড় বৃষ্টির রাতে আধও কেউ শুনবে তোমার চিৎকার।কেউ শুনবে না। সেই আমার কাছে'ই তোমাকে ধরা দিতে হবে।তার চেয়ে বরং সেচ্ছায় কাছে এসো।নয়ত,অন্যপন্থা অবলম্বন করবো।তখন কেঁদেও কূল পাবে না।আমি মানুষটা কিন্তু অতও ভাল নই।
--বাবু তাকে স্পর্শ করার আগে'ই বর্ষা দৌড়ে রুম থেকে বের হতে চাইল। তার আগে'ই বাবু বর্ষার ওরনা টেনে ধরল। ওরনা দিয়ে বর্ষার গলা পেঁচিয়ে কাছে নিয়ে এল।কয়েক মিনিট দু'জনের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি চলল।দুর্বল শরিরে বর্ষা বেশিক্ষণ বাবুর সাথে কুলিয়ে উঠতে পারল না।ধস্তাধস্তির এক পর্যায়ে বর্ষা হেলে নিচে বসে পড়ল।নাক দিয়ে জোরে জোরে নিশ্বাস নিতে লাগল।প্রচন্ড দুর্বলতায় বসা থেকে সে উঠে দাঁড়াতে পারছে না।শরির ধড়ধড় করে কাঁপছে। পিঠের পেষ্টন বেয়ে শীতল লবনাক্ত জল গড়িয়ে পড়ছে।সে নিয়তির হাতে সবটা ছেড়ে দু'চক্ষু যুগলের পানি ছেড়ে দিল।
--বাবু হাসল।সে যেন পৈশাচিক আনন্দ পেয়েছে।বর্ষার গলায় জোরেসোরে একটি কামড় বসিয়ে দিল।বর্ষা 'আহ'করে চিৎকার করে উঠল।বাবু বর্ষার থুঁতনি চেপে দরল।আস্তে!কোন রকম সাইন্ড হবে না।গালে গলায় অনেক জায়গা নগের ঘামছি ও থাপ্পড়ের দাগ স্পষ্ট ।সেইগুলো দেখে বাবু যেন চরম খুশি হল।বর্ষার কানে গিয়ে ফিসফিস করে বলল,
"কিরে দম ফুরিয়ে গিয়েছে।এত তাড়াতাড়ি হেরে গেলে হবে।যুদ্ধের ময়দানে প্রতিদ্বন্ধী না হলে তেমন মজা নেই।যাই বলিস বাঘিনীর রূপে তোকে কিন্তু বেশ মানায়।"
বর্ষার প্রচন্ড জেদ হল।সে শরিরের সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে বাবুর ডান গাল বরাবর দু'টো থাপ্পড় বসিয়ে দিল।হাতে কাছে ছিল ফুলদানি। সেটা দিয়ে বাবুর মাথা বরাবর কয়েকটি মারি মারল।এতে বাবুর মাথা ফেটে ব্লিডিং শুরু হল।তাতে বর্ষা ক্ষ্যন্ত হল না।চিৎকার করে বলল,
"কুত্তা,জানোয়ার,নরপশু তুই আমার বাল্যকাল নস্ট করেছিস।এখন আবার যৌবনকাল নস্ট করতে চাস। আমার শান্তি বিনষ্ট করতে এসেছিস।তোকে তো আজ খুন করে আমি আমার মনে শান্তি মিটাব।দরকার পড়লে জেলে যাব। তার পর হলেও তোকে মারা চাই ।
বর্ষার এক একটা আঘাতে বাবু ক্ষতবিক্ষত হতে লাগল।সে মাথা চেপে দরল।বর্ষা'কে কোন রকম থাক্কা মেরে রুমে ফেলে দিয়ে বাহির দিয়ে দরজা আটকে দিল।এই মুহূর্তে সেই বাহিরে যাবে কি করে ভাবতে লাগল।আঘাতটা গুরুতর না হলেও বেশ ভাল'ই লেগেছে।ঝড়-বৃষ্টি না থামা অব্দি বাহিরে যাওয়া যাবে না।ততক্ষণ এখানে'ই অপেক্ষা করতে হবে।
এইদিকে বর্ষা ফোন নিয়ে ফাহাদ'কে কল দিল।কল রিসিব করতে'ই বর্ষা ফাহাদ'কে বলল,
"যত দ্রুত সম্ভব ভাইয়া প্লিজ বাসায় আয়।তোকে আজ আমার ভিষণ প্রয়োজন ভাইয়া।খুব খুব প্রয়োজন।অপর প্রান্ত থেকে ফাহাদা'কে কিছু না বলার সুযোগ দিয়ে বর্ষা লাইন কেটে দিল।"
এতটুকু বলার পর সে আর শক্তি পেল না।থপ করে মেজেতে বসে পড়ল।আরও কিছু বলতে চাইছিল।কিন্তু সেগুলো যেন গলায় এসে আটকে গেল।প্রচন্ড কান্নার কারনে সে বলতে পারছিল না।ফাহাদ আসলে আজকে সব ঘটনা তাকে বিস্তারিতভাবে জানাতে হবে।অনেক হয়েছে লুকোচুরি। এবার নরপশুরটার শাস্তি হওয়া খুব জরুরি।
সাধারণত মেয়েদের গোপনীয় বিষয়বলি মায়ের সাথে শেয়ার করা যায়।একমাত্র মেয়েদের কস্ট মা জাতিরা'ই বুঝতে পারে।তার যে সেই প্রিয়জন নামের ব্যক্তিটি নেই।সে হতবাগি।আজ সে বেশ করে কাদঁল।চিৎকার করে হাজারও অভিযোগ করল।আধও কি তার অভিযোগ কেউ শুনল।হ্যাঁ শুনেছে।তার চিৎকার একমাএ সৃষ্টিকর্তা শুনেছে।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।