ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 17+18

লেখক: লামইয়া তাসনিম

# বন্ধুমহল।

.১৭এবং ১৮।

অসহনশীল গরম।জলন্ত উত্তাপে মানুষ অতুষ্ট।ঠিক সেই মুহূর্তে আকাশ ভাড়ি করে কাঁপিয়ে বজ্রপাত পড়ল।শুরু হল একটানা শ্রাবণের বর্ষণধারা ।জুম বৃষ্টিতে মাটি কর্দমাক্ত ও স্যাঁতসেতে হয়ে গিয়েছে।প্রকৃতিতে বর্ষা আসে আষাঢ় শ্রাবণ মাসে।তখন চলে একটানা বর্ষণের তান্ডবলীলা।ফাহাদ ছাদের রুমে বসে ঊমির সাথে খোসগল্পে লিপ্ত ছিল।ঠিক সেই মুহূর্তে ফাহাদের ফোনে বর্ষার কল আসল।ফাহাদ তড়িঘড়ি করে ঊমির থেকে বিদায় নিয়ে নামছিল।সিড়ি দিয়ে নামবার সময় উৎস ও ইয়াসের সাথে দেখা হল।

দু'জনে জুম বৃষ্টি ভিজে কাকভেজা হয়ে আছে।ফাহাদ'কে দেখে উৎস বলল,

"ভালই হল তোর সাথে দেখা হয়ে।বাসায় এখন ঢোকা যাবে না।আম্মু রয়েছে।আমাকে এমন অবস্থায় দেখলে নির্ঘাত কেঁদে কুটে গাঙ বানাবে।তার চেয়ে বরং তোদের বাসায় চল।সেখান থেকে চেইঞ্জ করে বাসায় ঢুকব।"

ফাহাদ রয়ে সয়ে বলল,
"আচ্ছা চল।তবে আজ আর বাসায় যাওয়ার প্রয়োজন নেই।ফারহান ভাই বাসায় নেই।
আজ পার্টি হবে রে।ব্যাচেলার পার্টি ইয়াহু। "

"উৎস চুল ঝাড়তে ঝাড়তে উওর দিল।তোর হিটলার বোন আবার বাঁধা দিবে না তো।"

--তুই একটু বেশি ভাবছিস উৎস।বর্ষা হিটলার নয়।হয়ত, একটু জেদি তবে খুব ভদ্রো মেয়ে।আমার সব কথা মান্য করে।

--ভাই তোর বোন হিটলার নয় শুধু। টাটকা রিনা খান।

--ফাতলু কথা বাদ দে।বর্ষা জরুরি তলব করেছে।বেচারির বুঝি বাসায় একা ভয় করছে।কোনদিনও একা বাসায় ছিল না তো ।তার ওপরে জ্বীন ভুতের ভয় ওর রয়েছে।চল, যা কথা বলার বাসায় গিয়ে হবে।

ফাহাদের কাছে চাবি থাকায় দরজা খুলতে বেশ সুবিধা হল।ঘরে ঢুকে দেখল;ডয়িং রুমে লাইট জ্বলছে না।ফাহাদ মনে মনে ভাবল,তার বোনটা কোন কাজের না।অকর্মার ঢেকি একটা।এর যদি একটু বুদ্ধি সুদ্ধি হত তাহলে বেশ হত।ও বাসায় একা।সারা রুমে লাইট অন করে রাখবে।সেটা না করে মহারানী রুমে ঘাপটি মেরে বসে আছে।ফাহাদ লাইট জ্বালাতে গিয়ে বাবুর সাথে থাক্কা খেল।

ফোনের টর্চ অন করে সে দেখল,

"বাবুর মাথা ও মুখমন্ডন উভয় রক্তমাখা। অতিরিক্ত ব্লিডিং হওয়ার ফলে সে সেন্স হাড়িয়েছে।"

ফাহাদ ভিষণ অবাক হল।তার মাথায় আগামাথা কিছু'ই ঢুকছে না।বেশ আশ্চর্যজনক হয়ে সে তাকিয়ে রইলো। ভাবল,একা ঘরে বাবু ভাই কি করছে? তার'ই বা এই এক্সিডেন্ট কি করে হল?
সব কিছু কেমন তার কাছে অগোছালো মনে হচ্ছে। হঠাৎ অজানা ভয় এসে তাকে গ্রাস করে দরল।হুট করে দাঁড়িয়ে পড়ল সে।ততক্ষণে উৎস, ইয়াস এসে তার পাশে দাঁড়িয়েছে।বাবু'কে দেখে উৎস প্রশ্ন করল?

--তুই তো বললি বাসায় কেউ নেই
তাহলে উনি কে??দেখেতো আহত মনে হচ্ছে।
--ভাইয়ার বন্ধু।
--উনি এখানে কেন?
--তার উওর আমারও অজানা।এর উওর কেবল বর্ষা দিতে পারবে।ফাহাদ সরাসরি বর্ষার রুমে দিকে তাকাল।দরজা বাহির দিয়ে আটকানো।ফাহাদ তড়িঘড়ি করে দরজা খুলে ভিতরে ঢুকল।পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে।উৎস, ইয়াস ফাহাদের পিছু নিল।উৎস টর্চ অন করে সুইচ খুঁজে লাইন অন করল।
এতে তারা যা দেখল তা দেখে প্রত্যেকের শরির কাটা দিয়ে শিউরে উঠল।

পুরো ঘর এলোমেলো। ব্লাডে মেঝেতে মাখামাখি।কাঁচের টুকরো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ভেঙে পড়েছে আছে।উৎসের নজর পড়ল খাটের কোনায় ওড়নাহীন বর্ষা ধড়ফড় করে মৃগী রোগীর ন্যায় কাঁপছে। ঐ মুহূর্তে উৎসের হাত পা যেন অবশ হয়ে এল।সে দৌড়ে বর্ষার কাছে গেল।ফাহাদ'কে ডাক দিল,

--ফাহাদ।

এতক্ষণ যেন ফাহাদ সজ্ঞানে ছিল না।কোন অদৃশ্য ঘোরের মধ্যে ছিল।উৎসের ডাক শুনে তার সংবিৎশক্তি ফিরে এল।বর্ষা'কে ওভাবে কাঁপতে দেখে সে ছুটে আসল।দু'বার ডাকল বর্ষা।নিরুত্তর রইল সে।
প্রতুত্তরে কোন বাক্য ফিরে এল না।বর্ষা'কে বুকে সাথে চেপে দরল ফাহাদ।এই যে বুড়ি কথা বল।
তুই এমন করে কাঁপছিস কেন?

উৎস ওড়না খুঁজে এনে বর্ষার বুকের ওপর দিয়ে দিল।সরে আসতে'ই নজর পড়ল বর্ষার গলার দিকে।লালচে হয়ে আছে মানুষ নামের নরপশুর কামড়ের দাগ।গালে অসংখ্য থাপ্পড় ও খামছির দাগ স্পষ্ট। ঘটনা কত দূর বুঝতে তার মতিষ্ক বেশি সময় নিল না।তড়তড় করে তার রাগ বেড়ে গেল।মাথা কাজ করা বন্ধ করে দিল।সে ক্রোধে হাত মুঠি বদ্ধ করে নিল।ডয়িং রুমে গিয়ে আগে লাইন অন করল।এক গ্লাস পানি নিয়ে বাবুর মুখের ওপর ঢেলে দিল।মিনিট দুয়েক পর আবছা আলোতে উৎসের প্রতিবিম্ব দেখে বাবু তড়িঘড়ি করে মাথা চেপে উঠে বসে পড়ল।উৎস চেয়ার টেনে বাবুর মুখ বরাবর বসল।

থুতনিটা চেপে দরে বলল,

"বাচঁতে চাইলে সব সত্যি বলবি।একটাও যদি মিথ্যা বলছিস।একদম জিন্দা কবর দিয়ে দিব।তোকে মেরে গুম করে দেওয়া উৎস চৌধুরীর বাম হাতের খেল।কেউ টেরও পাবে না।"

বাবু নিভু নিভু দৃষ্টিতে চাইল
মাথা নেড়ে বলল,

"আমি কিছু করিনি।"

''উৎস ডান হাত উঠিয়ে বাবুর গাল বরাবর থাটিয়ে একটি চড় বসিয়ে দিল।শা*লা মা***। ভাঙবি তবু মচকাবি না।দেখ, তোর পরিনতি কি করি আমি?এমন কাজ করব তুই না বাঁচবি না মরবি।শুধু প্রতিদিন মৃত্যু কামনা করবি।"

তার আগে তোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি ।নয়ত, তোকে শাস্তি দিব কি করে?উৎস কাউকে কল দিল।ঘন্টা দুয়েক পর দু'জন ছেলে এসে বাবু'কে হাসপাতালে নিয়ে গেল।বাড়িতে ডাক্তার ডাকা হয়েছে।উৎসের পরিচিত উনি।তাইতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে উনি উৎসের সাথে চলে এলেন।অবশ্য এর জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হয়েছে।উপর থেকে রিমি আর ঊমি এসেছে।বর্ষা ঘন্টা তিনেক আগে সেন্স হাড়িয়েছে।ডাক্তার বলেছেন ; শরির অতিরিক্ত দুর্বল। তার ওপর প্রেরেশার বেড়ে গিয়েছে।এর ভিতরে হয়ত শারীরিক ভাবে টর্চারের কিংবা হেনেস্তার শিকার হতে হয়েছে।যার কারনে রোগি জ্ঞান হাড়িয়েছে।চিন্তার কিছু নেই।আমি সেলাইন দিয়ে যাচ্ছি।ও ঘুমেচ্ছে ঘুমোক।নিজ ইচ্ছায় উঠলে, উঠিয়ে খাবার খাইয়ে ঔষুধ খাইয়ে দিবেন।আর হ্যাঁ তাকে চিন্তামুক্ত রাখবেন আসি।এবার ইয়াস গেল ডাক্তার'কে পৌঁছে দিতে।সে রাতে কেউ একফোঁটাও ঘুমেতে পারেনি।ফাহাদের কাছে ব্যপারটা অজানা।উৎস অবশ্য এই বিষয়ে ফাহাদের সাথে খোলামেলা ভাবে আলোচনা করেনি।তবে এতটুকু বলেছে।বাবু বর্ষার সাথে নেতিবাচক আচারন করতে চেয়েছিল।মনে মনে ফাহাদ নিজেকে ভিষণ অপরাধী মনে করল।সে আরেকটু আগে আসলে তার বোনের সাথে এমনটা ঘটতে পারত না।নিজেকে সে ধিক্কার জানাল।প্রায়শ্চিত্তে তার মুখ কুঁজো হয়ে গেল।

উৎসের গায়ে ভিজা শার্টটি এতক্ষণে শুকিয়ে গায়ের সাথে লেগে গিয়েছে।
সে নির্নিমেষে চেয়ে রইল প্রিয়তমার মুখশ্রীর দিকে।
____________________
কেটে গিয়েছে অনেকটা দিন।এর ভিতরে গ্যাঞ্জাম পার্টির সদস্যগণ সব সময় বর্ষার সামনে ঢাল হয়ে ছিল।বর্ষার সাথে কি ঘটে ছিল এই বিষয়ে কেউ কোন প্রশ্ন তুলেনি।ও যখন সুস্থ হবে তখন সেচ্ছায় সব বলবে এমনটা সবাই আশা করছেন।বন্ধুমহলের সকলে তার বেশ যত্ন করছে।বিশেষ করে মেয়েগুলো একদম গা ঘেসে ছিল।যেন বর্ষা'কে একা ছাড়লে'ই বড় ধরনের বিপদ হতে পারে।এক মুহূর্তের জন্য যেন তারা বর্ষা'কে ছাড়তে নারাজ।একে'ই বলে হয়ত প্রকৃত বন্ধু।
বন্ধুমহলের সকলে চাইছে বর্ষা আগের মতন হাসি মুখে থাকুন।অথচ তার মুখ যেন ঘোর অন্ধকারে ঢাকা।ফাহাদ মানতে পারছে না বোনেন এই পরিণতি।ইতিমধ্যে ফারহান'কে জানানো হয়েছে ব্যপারটা।আশ্চর্যজনক বিষয় হল যে,বাবু'কে যেদিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার পরের দিন সে সুস্থ হয়ে পালাতে চেয়েছিল।তার আগে'ই তার রোড এক্সিডেন ঘটে।এরপরে হাসপাতালে নিলে ডাক্তার জানায় তার দু'পা ভেঙে গিয়েছে।সে আর কখনও স্বাভাবিক মানুষের ন্যায় হাঁটতে পারবে না।আরেকটা মজার ব্যপার ছিল।তার গোপাঙ্গন উধাও।সে চিরতরে নিজের পুরুষত্ব হাড়িয়েছে।এই কথা শোনা মাএ বর্ষা মনে মনে ভিষণ পুলকিত হয়েছিল।আল্লাহ ছাড় দেন বার্ট ছেড়ে দেন না।

এতে অবশ্য তমালের বেশ সন্দেহ হয়েছিল।তার ধারনা, বাবুর পঙ্গুত্ব ও পুরুষত্ব হাড়ানোর পেছনে একান্ত উৎসের হাত রয়েছে।তার ধারনা কতটুকু সত্যি ঠিক বোঝা গেল না।

একদিন ভর সন্ধ্যায় ফাহাদ আসল।বর্ষা'কে বলল, রেডি হতে।আজ নাকি তার বিয়ে।বিষ্ময়ে চোখ দুটি বের হবার উপক্রম ছিল তার।সে থমকাল।কিয়ৎকালের জন্য নির্বাক থাকল।মুখ ফুটে জিজ্ঞেস করল-
"হঠাৎ বিয়ে।"

ফাহাদ বর্ষার পাশে নৈঃশব্দ্যে বসল।বর্ষার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বলল,

"জানিস বুড়ি, বিয়ে হল একটি সামাজিক ও পবিএ বন্ধন।এর মাধ্যমে সমাজে নর-নারী'কে এক সাথে থাকার স্বীকৃতি দেওয়া হয়।এটা ফরজ কাজ।হিন্দু,মুসলিম,খিস্টার সকল'কে এই বন্ধনে আবদ্ধ হতে হয়।আমার জানা মতে,একমাএ বিয়ের মাধ্যমে মেয়েরা নিরাপদ থাকে।বিয়ে হল মেয়েদের একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেট থাকলে সহসা কোন পুরুষ বিবাহিত নারীর দিকে চোখ তুলে তাকাতেও সাহস পায় না।আর তাছাড়া স্বামীদের আল্লাহর পাক স্ত্রীদের বডিগার্ড হিসেবে পাঠিয়েছে।আমি চাচ্ছি তুই এই স্বীকৃতি থেকে যেন বঞ্চিত না হস।তোকে একটা সুন্দর ও স্বাভাবিক জিবন উপহার দিতে চাই।এভাবে থাকলে তুই ধুকে ধুকে মরে যাবি।"

--কার সাথে বিয়ে ঠিক করে আসলে?

--তোর খুব পরিচিত
--নাম বলতে কি সমস্যা ?
--উৎস।
--আশ্চর্য! মানুষ পেলে না আর।

--দেখ বর্ষা।উৎস তোকে পছন্দ করে।ওর চোখে তোর জন্য সীমাহীন ভালোবাসা দেখেছি। এই মুহূর্তে উৎসের চেয়ে আর কোন ভাল ছেলে আমার চোখে পড়ছে না।হতে পারে সে বদমেজাজি,একগুঁয়েমি ও রুক্ষ।পলিটিক্স করে এতে অস্বাভাবিকের কিছু নেই।আমি আশাবাদী ভবিষ্যৎতে ও খুব নাম কামাবে।দেখিস ও নামি-দামি নেতা হবে।

--তুমি কি আমাকে লোভ দেখাচ্ছো।
--একদম না।
--তাহলে।
--আমি যা করছি সেটা তোর ভালোর জন্য করছি।অন্তত পক্ষে বড় ভাই হিসেবে এই উপদেশটা তোর রাখা উচিত।এর বেশি প্রশ্ন করবি না।
--তাহলে বিয়েটা আমাকে করতে'ই হবে।
--হ্যাঁ।
--আব্বু জানলে।
--বুঝিয়ে বলবো।

--ঠিক আছে। তোমার কথা'ই হবে।
তবে হ্যাঁ আমি উৎস ভাইয়ের সাথে কথা বলতে চাই।

--ফাহাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল-
"কারণ।"

--সব কিছুর কারণ জিজ্ঞেস করতে নেই ভাইয়া।করতে পারলে হ্যাঁ অথবা না বলবা।
--ঠিক আছে বুড়ি। যাচ্ছি।
_________________

ছাদের রেলিং ঘেসে বর্ষা দাঁড়ানো।আকাশে আজ মস্ত বড় চাঁদ দেখা যাচ্ছে।চাঁদের জ্বলমল কিরনে চারপাশ ঝলমল করছে।দক্ষিণা উল্টো হাওয়ায় শরির ঠান্ডা হওয়ার মতন উপক্রম। বর্ষা ওড়না দিয়ে শরির ভাল করে ঢেকে নিল।দরজার দিকে তাকিয়ে কানের নিচে চুল টেনে নিল।এখান থেকে ম্যানরোড দেখা যায়।সেখান দিয়ে যানবাহন চলছে।মানুষ গা ঘেসে ঘেসে হাঁটছে। বর্ষা ভাবল,লোকটা কি করছে এখনও?এতক্ষণে চলে আসার কথা।

মিনিট দুয়েক পর উৎসের গলা শোনা গেল।
সে হালকা কাশি দিয়ে তার আর্বিভাব বার্তা জানান দিল।বর্ষা উল্টো মুখ করে ঘুরে দাঁড়ানো। উৎস একহাত
দ্রুত রেখে দাঁড়াল।

"ডাকছিলে বুঝি"

বর্ষা উৎসের দিকে তাকাল।

নিষ্পত্তি গভীর দৃষ্টিতে উৎস তার পানে চেয়ে আছে।
ঐ দৃষ্টির ভাষা বর্ষা ঠিক পড়তে পারল না।কিছুটা নিরিবিলিতে কাটল।উৎস ঘড়ি দেখল।আগামীকাল তার পার্টি অফিসে যেতে হবে।সামনে তার ফাইনাল পরিক্ষা। তা নিয়েও টেনশন কম হচ্ছে না।দু'দিন পর আবার তাদের সেচ্ছাসেবীর একটি দল খাদ্যদ্রব্য নিয়ে টাঙ্গাইল যাবে।সেখানে ঘন্টা খানিক আগে আগুন লেগেছে।আজকে যাওয়াটা খুব জরুরি ছিল।কিন্তুু পার্টি অফিসে মিটিং আছে।যার জন্য তার আর যাওয়া হল না।তবে তাদের আরেকটি দল ইতিমধ্যে বেড়িয়ে পড়েছে।সে অবশ্য মত পরিবর্তন করে যেত।কিন্তু এখানে ফাহাদ বিয়ের কাজ শুরু করে ফেলবে সে জানত না।সেই সুযোগে সে বর্ষা'কে নিজের করে পাওয়ার সুযোগটা হাত ছাড়া করল না।

শীতল গলায় রুক্ষ কথা ভেসে এল।

--আমায় বিয়ে করার হঠাৎ কারন।
--তোমার ভাই'কে এ ব্যাপারে জিজ্ঞেস করতে পার।
--আমি আগ্রহী নই।

উৎস কিঞ্চিৎ বর্ষার দিকে ঝুঁকে এল।বর্ষা হকচকিয়ে উঠল।ভয়ে দু'কদম পিছিয়ে গেল।তা দেখে উৎস গা কাঁপিয়ে হেসে উঠল।ভিতু একটা।

হাসি থামিয়ে বলল;শোন মেয়ে,
তোমাকে বিয়ে করার কারন অনেকগুলো।

--তোমার সুন্দর চাঁদমাখা মুখখানা দেখে আমি প্রতিটা প্রভাত কাটাতে চাই।জাগতে চাই অসংখ্য নিশি রজনী ।
--তোমাকে নিজের আঙিনায় আবদ্ধ করতে চাই।
--একটা নিরাপদ বাসস্থান দিতে চাই।যেখানে কেবল উৎস চৌধুরী আর তার সহধর্মিণী থাকবে।কেউ চোখ তুলে তার সহধর্মিণীর দিকে তাকালেও যেন তার হৃদপিন্ড কেঁপে উঠবে।
-তোমাকে আমার নিজের করে রাখতে চাই।আমার এই গভীর চোখ দু'টিতে একবার তাকাও। দেখবে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে।আকাশসম ভালোবাসা নিয়ে আমি তোমাকে'ই চাই ।শুধু তোমাকে চাই।
--আমি হাজার নারীর আসক্তি চাই না।কেবল এক নারীর আসক্তে আসক্তি হতে চাই।

কিছু সময়ের জন্য বর্ষা নিস্তব্ধ হয়ে গেল।এত সুন্দর করে অনুভূতি প্রকাশ করা চাট্টিখানি কথা নয়।তার পরও তার মনে উৎস'কে নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তার কেবল মনে হচ্ছে সে তাকে করুনা করছে।

সে মুখের ওপর বলল,

"আমি ধর্ষিতা জানেন।এর পরও নিশ্চিত'ই আপনি আমায় বিয়ে করবেন না।"

"সেচ্ছায় যারা শরির বিলিয়ে বেড়ায় তাদের চেয়ে ধর্ষিতা নারী হাজার গুন ভাল।কেউ সেচ্ছায় ধর্ষিতা হয় না।

যদি কোন পুরুষ কোন নারী'কে একা পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার দেহ'কে ভোগ করার মতন সাহসীকতা দেখায় তাহলে সেটা কেবল একমাএ কাপুরুষটা'ই করে থাকে।বীর পুরুষর তো সেই ব্যাক্তি।যে নারী'কে একা পেয়েও আল্লাহর ভয়ে নিজেকে সংযুক্ত ও গুটিয়ে রাখে এবং নারী'কে নিরাপত্তা দেয়।"

"শোন মেয়ে,তুমি যদি হাজার বারও ধর্ষিতা হও।তার পরও আমার তোমাকে'ই লাগবে।কেননা,আমার একাকিত্ব জীবনে তোমার আবির্ভাব খুব খুব প্রয়োজন।"

বর্ষা কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না।উৎস বলল,নিচে এস।সেচ্ছায় যদি ইচ্ছে হয় বিয়ে করো।নয়ত,জানিও।আমি সকল'কে নিষেধ করে দেব।

"তার প্রয়োজন নেই উৎস।"

চমকে তাকাল উৎস।কিয়ৎকালের জন্য থমকাল,ভড়কাল।নির্নিমেষে বর্ষার অধরপানে চেয়ে রইল।

"মাএ কি বললে তুমি?"

প্রচন্ড উত্তেজনায় উৎসের শরির কাঁপছে। উৎস বলল,নাম তুলে আমায় এই প্রথম ডাকলে।সত্যি বলছি তোমার মুখে উৎস নামটা বেশ ভাল লেগেছে।এত মধুর গলায় কেউ আধও ডাকেনি।আরেকবার ডাকবে প্লিজ।

--বর্ষা উৎস'কে উপেক্ষা করল।সরাসরি দাঁড়িয়ে বলল,
বিয়ে যেহেতু হচ্ছে তাহলে আমার কিছু কথা শুনুন।

--উৎস প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষার পানে তাকাল।নাউ স্ট্যাট।

--"স্বামীর স্ত্রীর মতন পবিএ সম্পর্ক'কে স্বাভাবিক ভাবে তৈরি করতে আমার সময় লাগবে।আর হ্যাঁ বিয়ের সাথে সাথে আমার ওপর আপনি অধিকার খাটাতে পারবেন না।ফিজিক্যাল রিলেশন সম্পর্কে আমি এত তারাতারি জরাতে চাইনা।যখন তখন আমায় বিরক্ত করবেন না।বিয়ের কথাটা কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।বন্ধুমহল ব্যতিত ভার্সিটির ভিতরে যেন এই ব্যপারে কেউ না জানে।আমার অর্নাস কমপ্লিট করার পর আমাদের সংসার হবে।ততদিন আমি আমার মতন থাকবো।আমার ওপর কোন জোর চলবে না।"

--উৎস চমৎকার হাসি দিল।আচ্ছা তোমার কথাগুলি মনে থাকবে।তবে হ্যাঁ মাঝে মধ্যে বউ'কে ভিষণ জ্বালাতন করতে চলে আসবো।আর হ্যাঁ মাসে একবার হলেও আমার সাথে ডেটে যেতে হবে।

উৎসের মুখে বউ শব্দটা শুনে বর্ষার ভাল লাগল।পিঠের পেষ্টন দিয়ে কেমন শীতল হাওয়া ভয়ে গেল?তার মনে পড়ল।উৎসের কাছ থেকে তার কিছু জানার আছে।রয়ে সয়ে সে জিজ্ঞেস করল-

--একটা সত্যি কথা বলবেন।
-- নির্ভয়ে বল।কি জানতে চাও?

--নরপশুটার এক্সিডেন্ট ও তার পুরুষত্ব হাড়ানোর পেছনে আপনি নিশ্চয়'ই দায়ী।

বর্ষার কথা শুনে উৎস ঠোঁট কামড়ে হাসল।বর্ষার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে কিঞ্চিৎ ঝুঁকে বলল,

--তোমার কি মনে হয়?

--এসব আপনার কাজ ব্যতিত কার হতে পারে?
--সত্যি বললে বিশ্বাস করবে।
-কেন নয়?
--বাবুর এক্সিডেন্ট আমি করেছি এটা সত্যি। তবে তার তার পুরুষত্ব হাড়ানোর পেছনে ফারহান স্যারের বিরাট ভুমিকা রয়েছে।
--বর্ষা আশ্চর্যজনক ভাবে তাকাল।মানে,
--শুনতে খারাফ লাগলেও সত্যি। আমার চোখের সামনে সে বাবুর গোপনাঙ্গ কেটে ফেলেছে।কাজটা সে না করলেও অবশ্য আমি করতাম।শোন বর্ষা,ফারহান স্যার তোমাকে অবশ্য'ই ভালবাসেন।কেউ বিশ্বাস করুক বা না করুক আমি অন্তত পক্ষে এটা বিশ্বাস করি।হয়ত, সে সবার মতন ভালোবাসা প্রকাশ করতে পারে না। তাকে ভুল বুঝ না।

বর্ষা কিছু বলল না।উৎস বেড়িয়ে গেল।যাওয়ার আগে বলল,নিচে এস জলদি।নয়ত,তোমার ভাই ভাববে বাসর রাত এখানে'ই সেরে ফেলছি।বুঝে'ই তো মানুষের দৃষ্টিভঙ্গি দিনদিন পরিবর্তন হচ্ছে।

বর্ষা কেবল ড্যাবড্যাব করে তাকিয়ে উৎসের যাওয়া দেখল।ভাবল,লও ঠেলা। নিলজ্জ লোকটার সাথে বিয়ে হচ্ছে।এবার প্রতিনিয়ত তার নিলজ্জা মার্কা কথা হজম করার প্রস্তুতি নিতে হবে।
____________________

তিন বছর পর।

এলিটপ্যালেস রেস্টুরেন্টে হাতের বাম পাশে বসে একজন ভদ্রোলোক কফি খাচ্ছেন।হাতে তার মুঠোফোন। তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন।কিছুক্ষণ পর পর দৃষ্টি সরিয়ে বারংবার ম্যানরোডের দিকে তাকাচ্ছেন।সূক্ষ্ম দৃষ্টিতে হাত ঘড়িটা একবার পরখ করে নিলেন।সন্ধ্যা ছ'টা সাতাশ মিনিট।মিনিট চারেক পর একজন সুদর্শন যুবক এল।গায়ে তার সাদা পাঞ্জাবির ওপর কালো কটি।ফর্সা হাতে কালো বেল্টের ঘড়িটা বেশ মানিয়েছে। চোখে কালো সানগ্লাস। মুখে মাস্ক।সরাসরি তার টেবিলে বসতে'ই ভদ্রো হকচকিয়ে উঠলেন।কিছুটা দ্রুত নিয়ে যুবকটি বসল।হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল,

"কি বলবেন জলদি বলুন?আমার কাছে সময়ের মূল্য বেশি।"

ভদ্রো লোক ছেলে'কে দীর্ঘ দিন পর দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন।দেখলেন, তার ছেলের ভিতরে নেতা নেতা একটা ভাব চলে এসেছে।আগের চেয়ে এখন সল্পভাষী হয়ে উঠেছে।কথাবলার ভাবভঙ্গিও পরিবর্তন হয়েছে।হয়ত, বয়সের সাথে সাথে জেদি ও গুরুগম্ভীর হয়ে উঠেছে।

--আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো।

--উৎস বিরক্ত হল।জরুরি কোন কথা থাকলে বলুন।

--কফি না চা খাবে।
--উৎস রাগলো।ক্রোধের বর্শে বলল,আপনার সাথে এখানে কফি খেতে আসেনি মিঃ প্রণয় চৌধুরী। জরুরি প্রয়োজন থাকলে বলুন।নয়ত,চলি।

--দাঁড়াও উৎস।জরুরি প্রয়োজনে'ই তোমাকে ডেকেছি।
--উৎস বসে পড়ল।অন্যদিকে তাকিয়ে রাগ'কে নিয়ন্ত্রণ করতে লাগল।
--শোনলাম নির্বাচন করছো।ইলেকশনে দাঁড়াচ্ছো।ইলেকশন করছো এটা অত্যন্ত ভাল কথা।ভোটে যেহেতু দাঁড়াবা'ই তাহলে আমার পক্ষ থেকে দাঁড়াও। আমার বিরোধী পক্ষ হয়ে দাঁড়াচ্ছো কেন?
--এতে আপনার সমস্যাটা কোথায় ?জানতে পারি।
--তুমি আমার সন্তান।ভুলে যাচ্ছো নাকি।
--এটা'ই তো আমার সবচেয়ে বড় অপরাধ। আমি আপনার ছেলে।আর এই কথাটা আমি ভুলে যেতে চাই।একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনার টাকা আর আপনার ক্ষমতার বড়াই দু'টোর কোনটা'ই চাইনা আমার।এই যে এই পর্যন্ত এসেছি আমার নিজের দক্ষতা ও যোগ্যতায়।জনগণ আমাকে এমনি আমনি ভালোবাসে না।তাদের বিপদে আপদে,ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করে ঢাল হয়ে দাঁড়িয়েছি।ইন্আল্লাহ আমার জয়ী হওয়ার চান্স রয়েছে।
--তাহলে তুমি আমার কথা শুনছো না।
--আপনি কে হন আমার? আপনার কথা শুনতে হবে।
--উৎস।কিছুটা উচ্চস্বরে প্রণয় চৌধুরী চেঁচিয়ে উঠলেন।
--আস্তে চিৎকার করুন মিঃ চৌধুরী।এটা পাবলিক রেস্টুরেন্ট। এখানে অনেক ভদ্রোলোক আছে
তাদের ডিস্টার্ব হতে পারে।
কিছুটা নিচু হয়ে বসলেন প্রণয় চৌধুরী। গলার স্বর অনেকটা নরম হল।
--বাড়ি যাচ্ছো না কেন?
--ওটা আমার বাড়ি নয়।আমার বাড়ি হলে কেউ বের করে দিতে পারত।
--রাগের সময় মানুষ কত কিছু বলে।সেসব মনে রাখতে নেই।
--রাগের সময়'ই মানুষের সত্যিকারের মুখোস উন্মোচন হয়।
--তোমার যুক্তি গ্রহন যোগ্য নয়।যাইহোক, তোমার সাথে কথায় পারা আমার কাম্য নয়।শোনলাম,তোমার বোন নাকি একজন বেকার ছেলে'কে বিয়ে করেছে।আর তুমিও নাকি একটা মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছো।এমনটা নোটিশ এসেছে আমার কাছে।
--তাতে আপনার সমস্যা কি?
--দেখ উৎস, আমি তোমার বাবা।সন্তান হিসেবে তোমার ভাল মন্দ দেখার অধিকার আমার আছে।মেয়েটা'কে যদি একান্ত পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ে করে নেও।
--আমি কি করবো, না করবো সেটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যপার।কোন চরিএহীন লোকের সাথে এই বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি না।
--উৎসের কথায় প্রণয় চৌধুরী ভিষণ লজ্জা পেলেন।তার একটা ভুলের জন্য তার ছেলে তার সাথে সমস্ত যোগাযোগ, কথাবার্তা বিসর্জন দিয়েছিল।অথচ এই ছেলে একদিন বাবা ভক্ত ছিল।একে'ই বলে পাপ বাপ'কেও ছাড়ে না।সে তার পাপের প্রায়শ্চিত্ত করছে।

সে সিরিয়াস মুহূর্তে এল।অনুরোধ গলায় বলল;বাবা উৎস,একটা কথা শুনো।মেয়েটা'কে যদি তোমার সত্যি পছন্দ হয়ে থাকে।তার নাম ঠিকানা দেও।আমি তার বাবার সাথে কথা বলে বিয়ের ডেট ফিক্স করছি।সামনে নির্বাচন এলে ঝামেলা হতে পারে।আর তোমার শএুর তো অভাব নেই।তারা যদি জানতে পারে তোমার দুর্বলতার কথা।তাহলে তো মেয়েটার ক্ষতি করতে চাইবে।তার চেয়ে বরং ভোটের আগে বৌমা'কে ঘরে তুলে নেই।
--উৎস ভাবশীল ভাবে উঠে দাঁড়াল। তার ভাবভঙ্গি দেখে বুঝার উপায় নেই সে তার বাবার কথা আধো শুনেছি কিনা।

এর ভিতরে তার ফোন আসল ক্লাব থেকে।আধঘন্টার পর তার একটি জরুরি মিটিং রয়েছে।সেখানে এটেন করতে হবে।

চলে যাওয়ার আগে সে বলল,

আমার জন্য চিন্তা করা অন্তত পক্ষে বাদ দিন।আমি তো আমার দায়িত্ব কয়েক বছর আগে থেকে'ই বুঝে নিয়েছি।নিজের সংসারে মনযোগ দিন।আর হ্যাঁ আমার বউয়ের জন্য আপনার অযথা চিন্তান্বিত হতে হবে না।সে ভিষণ সাহসী।সব পরিস্থিতিতে নিজে'কে মোকাবিলা করতে পারবে।আসি ভালো থাকবেন।

দাঁড়াও উৎস।

কিছু দুর গিয়ে উৎস থেমে পড়ল।
--তুমি এর মধ্যে বিয়ে করে ফেললে।অথচ আমি জানি না।
--সেটা আপনার লোকদের আরও আগে জানার কথা।আমার পিছনে লোক লাগানো বন্ধ করুন।আর হ্যাঁ আপনার ভাগনী'কে আমায় ডিস্টার্ব করতে নিষেধ করবেন।আমি বিবাহিত।আমার বউ জানলে তার চুল কিন্তু একটাও থাকবে না।আসি।

উৎসের পথ ধূলির দিকে চেয়ে রইলেন প্রণয় চৌধুরী।বুকটা তার চিনচিন করে ব্যথা করছে।এত বড় আঘাত সে আর কখনও পাননি।তার একমাএ সন্তান তাকে নাকি না জানিয়ে বিয়ে করে ফেলল। অথচ সে ব্যপারটা একবারও জানল না ।এসব তার পাপের ফল।ছেলেটার সাথে সে ভিষণ অন্যায় করেছেন।তার শাস্তি তো তাকে ভোগ করতে'ই হবে।

(চলমান~)

লামিয়া ইসলাম তাছমি।

আমার ভুল গুলি অবশ্যই তুলে দরবেন।এতে আমি অসন্তুষ্ট নয় বরং সন্তুষ্ট হব।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17+18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন