#বন্ধুমহল।
১৯.
--উঃ!বড্ড লেগেছে।
--সেকি।কোথায় দেখি?
--এই না না দাঁড়ান।
--কেন?মাএ'ই তো বললে তোমার লেগেছে।
--তাই বলে আপনি আমার গায়ে হাত দিবেন।
--বাব্বাহ!আমি বুঝি তোমার পর।বর হই তোমার বুঝলে।উঠতে অসুবিধা হলে বল।কোলে তুলে নেই।
--এতে আপনার মান যাবে না।
--তুমি একটু বেশি বাড়িয়ে বলছো।
--মোটেও না।বর্ষা উঠে দাঁড়াল।গায়ে লেগে থাকা ধূলো ঝাড়া দিয়ে বলল,তা নেতা সাহেব পাবলিক রাস্তায় একজন কিশোরির পিছন পিছন ঘুর ঘুর করে হাঁটছেন।নিশ্চয়'ই মানুষ ভাববে আপনি ছ্যাঁচড়া।
--দূর!অতিরিক্ত। আমি তো আমার বউয়ের পিছন পিছন ঘুরছি।এতে ছ্যাঁচড়ামির কি আছে?আর ছ্যাঁচড়ামি যদি করে'ই থাকি তাহলে বউয়ের সাথে করছি। অন্য কারো সাথে তো নয়।শুনো মেয়ে, কে কি দেখল,ভাবল এসব দেখার টাইম নেই উৎস চৌধুরীর বুঝলে।
-- বুঝলাম।বর্ষা আড় চোখে তাকিয়ে বলল,আপনার সেনা সদস্যগণ কোথায়? তাদের দেখছি না যে।আপনারা নেতাগণ তো আবার বডিগার্ড ছাড়া অসহায়।
--উপহাস করলে।
--বর্ষা কিছুটা চেঁচিয়ে উঠল।এই না।শুধু সত্যিটা বললাম।
--দাঁড়াও বলছি।বাইক রেখে উৎস বলল,আগে চলো সামনে হাঁটি।
--আচ্ছা আমরা কোথায় যাচ্ছি?
--নান্নু দিঘির পাড়।সেখানের পরিবেশ কোলাহল মুক্ত।অবশ্য পরিবেশটা বেশ শীতল ও শান্ত ।তোমার ভাল লাগবে।
বাইক সামনে রেখে মিনিট দুয়েক হাঁটার পর উৎস দিঘির সিঁড়িতে গিয়ে বসল।হিম শীতল বাতাসে প্রাণ ভরা নিশ্বাস টেনে ক্ষীণ হাসল।পাশে বর্ষা'কে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় তার পাশে বসতে বলল।তখন বলছিলেনা কেন বডিগার্ড নিয়ে বের হইনি।তার অবশ্য যথার্থ কারণ রয়েছে।শুনো তবে,
"ধরো আমি এমপি হলাম।এমপি হওয়ার পর আমার কাজ হল জনগণের সেবায় সবর্দা নিজে'কে নিয়োজিত রাখা।জনগণের দুঃখ,কস্ট লাঘব করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।এখন যদি আমি নিজে'ই বডিগার্ড নিয়ে ঘুরি তাহলে আমি একজন নেতা হলাম কি করে?
যে নিজে'ই নিজেকে রক্ষা করতে পারে না।সে জনগণকে কিভাবে বিপদের দিনে রক্ষা করবে বল।তাই আমি ভেবেছি,সাধারণ জনগণের সাথে আমি সাধারণ ভাবে'ই চলাচল করতে অভ্যস্ত করতে চাই।তারা আমাকে নেতা হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে পাশে পাবে।তুমি কানাডার প্রধান মন্ত্রী'কে দেখেছো।সে কিন্তু খুব চৎমকার মানুষ।সাধারন ভাবে জিবনযাবন করে।জনগণের সাথে একজন সাধারন মানুষের মতন মিশে যায়।আমি যা বলেছি নিশ্চিত বুঝেছো।
মুখ ঘুরিয়ে উৎস বর্ষার মুখোমুখি বসল।শুনো বর্ষা,আমি আর দশটা স্বামীর মতন সংসারে হয়ত বেশি সময় দিতে পারবো না।কেনন,সংসারের পাশাপাশি আমাকে আমার পেশার দিকেও লক্ষ্য রাখতে হবে।আমার শএুর অভাব নেই।এত অল্প বয়সে রাজনীতিতে জরিয়ে গিয়েছি।তাদের টেক্কা দিয়ে এমপি পথে নিজে'কে প্রতিষ্ঠিত করতে নেমেছি।এখন তারা হিংসায় বর্শবর্তী হয়ে জ্বলছে। নিশ্চিত তারা এখন থেমে নেই।আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে।এই পথে মৃত্যু খুব নিকটে ।তবুও জন্ম মৃত্যু আল্লাহর দান।আমার কখন কি হয়ে যায় বলতে পারবো না।তবে তোমাকে শক্ত হতে হবে।নিজে'ই নিজে'কে রক্ষা করতে শিখতে হবে।তুমি নিজে'কে এমনভাবে তৈরি করবে যাতে যে কোন পরিস্থিতিতে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখতে পারো।কখনও নিজে'কে অসহায় একজন নারী নয় কেবল একজন মানুষ ভাববে।জিবনে অনেক কিছু ঘটে যায়।সবকিছু মনে রাখতে নেই।ভাল থাকতে হলে কিছু কিছু জিনিস পরিত্যাগ করতে হয়।কি বলেছি নলেজে ঢুকেছে তো।"
--বর্ষা মাথা নাড়ল।বুঝলাম আপনার কথা।তবে আমার সাদা মনে একটা সহজ প্রশ্ন? এতো রিস্ক নিয়ে পলিটিক্স করার কি দরকার?ছেড়ে দিলে'ই তো হয়।বর্ষা গা ছাড়া ভাব নিয়ে জিজ্ঞেস করল।
--এটা তোমার কাছে সামান্য ব্যপার হতে পারে।তবে আমার কাছে অনেক বড় পাওয়া ।পলিটিক্স আমার রক্তে রক্তে মিশে গিয়েছে।ছোট বেলা থেকে বাপ দাদা'কে দেখে শিখেছি কীভাবে রাজনীতি করতে হয়।শখ করে কলেজ লাইফে পলিটিক্স নিয়ে পড়েছি।এখন এই পর্যায়ে এসে রাজনীতি ছাড়া আমার পক্ষে সম্ভব নয়।
--আমার বাবা জানলে কিন্তু তিনি আপনার কাছে আমায় তুলে দিতে রাজি হবেন না জানেন তো।
--তোমার সরল সোজা বাবা'কে পটাতে আমার দু'মিনিট সময় লাগবে।
--আচ্ছা আব্বুর সাথে সবসময় আপনি লেগে থাকেন কেন?
--সত্যি বলবো।তোমার বাবা'কে জ্বালাতে আমার ভিষণ মজা লাগে।কলেজ লাইফে একবার বলেছিলেন তিনি। আমি তার বন্ধুর মতন।একদিন তো বলে'ই ফেললেন আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে।কথাটা মজা হিসেবে বললেও আমি সেটা'কে হাতিয়ার বানিয়ে দিনের পর দিন তার সাথে ইয়ার্কিতে মাতলাম। শুরু করলাম তাকে অসহনশীল জ্বালাতন।বেচারাও জ্বললো।সেকি তার রাগ বাব্বাহ!
--বাদ দিন।বাসায় যেতে হবে।
--চলো এগিয়ে দেই।
--এই না, তার প্রয়োজন নেই।আমি একা'ই যেতে পারবো।
--মারবো এক চড়।এত রাতে একা যাওয়ার খুব সাহস হয়েছে না।
--বর্ষা চোখ রাঙাল।
--উৎস গা কাঁপিয়ে হেসে উঠল।বাচ্চাদের মতন গাল ফুলাচ্ছো কেন?
--মোটেও আমি বাচ্চা নই।
--তাহলে মানছো বড় হয়েছো।
--এতে না মানার কি আছে?
-- আচ্ছা। তাহলে চলো বাসর সেরে ফেলি।
--নিলজ্জ লোক।
--তোমাদের এত লজ্জা কোথা থেকে আসে বুঝি না বাপু ।আমার আবার লাজ-লজ্জা,শরম দু'টোই কম ।এত সুন্দর বউ থাকতে আমায় বেচালা হয়ে নির্ঘুম কাটাতে হয়।এর চেয়ে দুঃখ কি আর হতে পারে?ঠিক বয়সে যদি বিয়ে করতাম। এত দিন দুই বাচ্চার বাবা হয়ে যেতাম।
--কে নিষেধ করেছিল শুনি?
--তুমি রাজি থাকলে এখনও সময় আছে।চল একটা কিক্রেট টিম গঠন তৈরি করি।
--বর্ষা লজ্জায় মাথা নুয়ে ফেললো।লাল টুকটুকে গাল আড়াল করে বলল,যা অসভ্য লোক।
--উৎস গা কাঁপিয়ে হেসে উঠল।অসভ্য না হলে জিবনেও বাবা হতে পারবো না বউ।তার ওপর তোমার যা লজ্জা বলার বাহিরে।তোমরা মেয়েরা যেটা না বলবা।তার মানে সেটা হ্যাঁ।।আর যেটা হ্যাঁ বলবা তার মানে সেটা না।
এবার একটু বুঝিয়ে বলি।তোমরা মুখে বল একটা আর মনের ভিতরে রাখো ঠিক উল্টোটা।এই যে তুমি আমাকে অসভ্য, নিলজ্জ উপাধি দিচ্ছো।মনে মনে তুমি কিন্তু আমার এসব দুস্টামি, ফাজলামি বেশ উপভোগ করছো।শোন বউ,বউয়ের কাছে যে যত নিলজ্জ হতে পারবে। তার বউ তাকে তত বেশি ভালোবাসবে।আমি তো আমার বউয়ের কাছে নিলজ্জ হচ্ছি।অন্য কারও কাছে নয়।এতে লজ্জার কি আছে।আচ্ছা বউ একটা চুমো খাওয়ার জন্য মুখটা সেই কখন থেকে ইটিসপিটিস করে চুলকিয়ে যাচ্ছে।খাবো নাকি একটি চুমো।শুধু একটা'ই।
বর্ষা মুখ ঘুরিয়ে দিঘির জলের দিকে তাকাল।নিজে'কে শান্ত করে বলল,
--এটা কি আমাদের রুলস্ এর মধ্যে ছিল।
--ভুলে গেলে নাকি।
--এই রকম পাবলিকের সামনে বসে আপনি চুমো খাবেন।ছিঃ আপনার লজ্জা করবে না।
--তুমি রাজি থাকলে চুমো কেন?খোলা আকাশের নিচে বাসর করতেও আমার লজ্জা করবে না।
--ছিঃছিঃ নাউজুবিল্লাহ। কিসব বলেন?আপনার লজ্জা হওয়া উচিত।
--লজ্জা আমার হওয়া উচিত।অথচ সেখানে তুমি লজ্জা পেয়ে বসে আছো।
--মোটেও আমি লজ্জা পাচ্ছি না।
--তাহলে মানছো তুমি নিলজ্জ।
--এটা কিন্তু অতিরিক্ত।
--আচ্ছা।তোমার পরিক্ষা শুরু যেন কবে।
-- এক মাস পর।
--বর্ষার কানের কাছে মুখ এনে ফিস ফিস স্বরে উৎস বলল,তৈরি থেকো বউ।বলছিলে পরিক্ষার পর বাসর হবে।আমার কিন্তু যথেস্ট ধৈর্য ছিল।আর পারছি না।বিয়ে হয়েছে তিন বছর।অথচ এখনও আমি বাসর তো দুরে থাক বউ'কে এখন পর্যন্ত একটা চুমোও খেতে পারিনি।দেশের জনগণ শুনলে কি বলবে?তাদের গণমান্য নেতা সাহেব নাকি এখন পর্যন্ত বউ'কে চুমোও খেতে পারেনি।সেখানে বাসর তো পরের সাবজেক্ট। এ নিয়ে নিশ্চয়'ই মিডিয়া আমায় নিয়ে তোলপাড় করে নিউস বানাবে। মানববন্ধন হবে এলাকায় এলাকায় । জনগণের স্লোগান হবে, "আমাদের নেতার হক আদায় হোক।"
--বর্ষার মাথায় হাত।সে কিছুটা হেলে পড়ল।হাসতে গিয়েও ভাষা হাড়িয়ে ফেলল।বুঝে গেলো এর সাথে পারা তার কাম্য নয়।এ নিয়ে কথা বললে লোকটা আরও দু'টো বাড়িয়ে বলবে।তার চেয়ে বাসায় যাওয়া উত্তম।সে ঘড়ি দেখে বলল,এখন বাসায় যেতে হবে।
উৎস আড় চোখে বর্ষা'কে দেখল।হুট করে বর্ষার হাত নিজের মুঠোয় নিয়ে বন্ধি করে নিল।বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইলো। বলল,চল।
--এভাবে।
--তো।
আচ্ছা চলুন।
বর্ষা'কে বাইকের পিছনে বসিয়ে উৎস বলল,আমাকে শক্ত করে পিছন দিক দিয়ে জরিয়ে দরবে বুঝলে।তোমরা মেয়েরা হলে বিদ্যুৎতের মতন।ধরলেও যেন কারেন্টের মতন শর্ট করে।আবার জরিয়ে দরলে ডিপ্রেশনও কমে যায়।বর্ষা উৎসের কাঁধে আলতো করে কামড় বসিয়ে দিল।আর যদি একটা বাড়তি কথা বলছেন না।তাহলে আপনার ঘাড় কামড়ে রক্ত চুষে খাব।
--বাঃ চমৎকার।খুব'ই ভয়ংকর ডাইনি মহিলা।আচ্ছা তুমি কি এককালে ডাইনি ছিলে?
--এককালে ছিলাম কিনা জানিনা।তবে দরকার পড়লে এইকালে হব।কোন সমস্যা?
--না না।
আচ্ছা একটু শক্ত করে জরিয়ে দরো।নয়তো পড়ে গিয়ে কোমরের হাড়গোড় ভেঙে যাবে।বর্ষা হালকা করে উৎসের গা ঘেসে বসল।উৎস হাসল।তুমি আর বদলাবে না।সারাজিবন আনরোমান্টিক হয়ে রয়ে যাবে।আমার সাথে থেকে কিছু শিখো। রোমান্টিক কাকে বলে?।নয়ত,দেখা যাবে তোমার বর নিয়ে অন্য কেউ ভেগেছে।আমার অবশ্য চারটে বিয়ে করতে কোন সমস্যা নেই।কিন্তু প্রত্যেকবার পাএি হিসেবে নিরামিষ বউটাকেই চাই।
--উৎসের বাক্য শুনে বর্ষার মনটা মুহূর্তে শীতল ও পুলকিত হয়ে গেল।মনে অন্যরকম একটা ফিলিং তৈরি হল।সে উৎসের কাঁধে থুঁতনি রেখে আলতো করে জরিয়ে দরল।
--উৎসের ভিষণ শান্তি লাগল।সে ঠোঁট নাড়িয়ে বলল,ভিষণ প্রেম প্রেম পাচ্ছে বুঝি বউ।তাহলে চলো আজ জোসনা বিলাশ করে রাতটা এখানে কাটিয়ে দেই।নয়ত,যেভাবে ধরে বসে আছো নিজের ওপর নিজে'ই কন্টোল হাড়িয়ে ফেলবো।উৎস আড় চোখে বর্ষার দিকে তাকিয়ে বলল।
--বর্ষা উৎসের মাথা সামনের দিকে ঘুরিয়ে দিয়ে বলল,আমরা এসে গিয়েছি নেতাসাহেব।আমাকে নামিয়ে দিন।এরপরে আপনি বাইক নিয়ে জোসনা বিলাশ কিংবা প্রেম বিলাশ করুন।কেউ বাঁধা দিবে না।নিশ্চিততে করতে পারেন।
--তুমি খুব নিষ্ঠুর,নির্দয় বউ।উৎস অভিমানে ঠোঁট উল্টালো।বর্ষার দিকে ঝুঁকে বলল,একবার তোমাকে কাছে পাইনা।তখন প্রতিটা রাত'ই জোসনা রাত বানিয়ে নিব।আসি বউ।আর হ্যাঁ আমার কথাটা একটু ভেবে দেখ।
--বর্ষা ভ্রু কুঁচকালো।কোনটা?
--সেকি এর মধ্যে ভুলে গেলে।এমন সিরিয়াস জিনিস ভুলে গেলে হবে বউ।তোমার স্মৃতি শক্তি একটু প্রখর করতে হবে।এখন শুনো,ক্রিকেট টিমের ব্যপারটা তুমি একটু ভেবে দেখ।তুমি যদি রাজি থাকো একটা নয়।শত শত ক্রিকেট টিমও তৈরি করতে রাজি আছি।শুধু তুমি একটু ধৈর্যশীল হলে'ই চলবে।
--মানে।কথাটা বুঝতে সেকেন্ড খানিক সময় লাগল বর্ষার।মতিষ্ক ঢুকতে'ই তার মেজাজ তড়তড় করে বেড়ে চলল।সে দৌড়ে আসল।তবে রে।দাঁড়া খাটাইশা উৎস।
--উৎস ততক্ষণে বাইক নিয়ে পালিয়েছে।
--উৎসের পালানো দেখে বর্ষা গা কাঁপিয়ে হেঁসে উঠল।নিলজ্জ হলেও লোকটা খারাপ নয়,মানানসই।
বাসায় ফিরে বিছনায় চিৎ হয়ে সুয়ে পড়ল সে।রাত কয়টা বাজে আন্দাজ করা মুশকিল।সে ভাবল,মনের ভিতরে বিভৎস অতীত লুকিয়ে রেখে লাভ কি?এটা এবার প্রকাশ করা দরকার।তার কাছে এখন পর্যন্ত কেউ এ ব্যপারে জানতে চায়নি।এমন'কি উৎসও নয়।তিনটা বছর সে কাউকে তার অতীত সম্পর্কে জানায়নি।হঠাৎ মনে হল,সবাই'কে এবার জানানো উচিত।সে মেসেজ করে দিল বন্ধুমহল'কে।আগামীকাল বিকেলে সবার দাওয়াত তার বাসায়।
ঠিক বিকেল চারটে সকলে ঘুরঘুর করে হাজির হল।তমাল আসল বেলপুড়ি আর ফুসকা নিয়ে।বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল,নে বরিশাইলা তোদের জন্য দুধভাত নিয়ে এসেছি।
তমালের কথা শুনে রিমি আস্ত করে তাকে থাক্কা মারলো।ফাজিল একটা।
সকলে গোল হয়ে বসল।বর্ষা তাদের জন্য নানরুটি আর আর গরুর মাংসের ঝোল তৈরি করল।সাথে করে পাস্তা নিয়ে এল।সকলে গলা পর্যন্ত তুলে খেল।নিপা তো বলেই ফেলল,আর কিছু পারিস আর নাই বা পারিস।রান্না করে উৎস ভাইকে পটিয়ে ফেলতে পারবি দোস্ত।
সকলে তার সাথে তাল মিলাল।
অয়ন বলল,
"শোন রোহিঙ্গা পার্টি।আমাদের বরিশাইলা আফা এমনে আমনি এনে আমাদের খাওয়াচ্ছে না।নিশ্চয়'ই তার ভিতরে কুমন্ত্রণা ধারন করেছে।সে আমাদের মতন অবলা বাচ্চা দিয়ে নিশ্চিত অনৈতিক কোন কাজ করাবে। আমি জানি বাপু বরিশাইলা আপা এত দয়াবান নন।তিনি ভিতরে ভিতরে খুব'ই ভয়ংকর মহিলা।আমি তারে হাড়ে হাড়ে চিনি।যেই পরিমাণ কিপ্টা সে।হাতের আঙুল দিয়ে একফোঁটা পানিও পড়বে না"
--বর্ষা অয়নের চুল টেনে ধরল।বের্দব পোলা আমারে কিপ্টা কস।তুই কিপ্টা, তোর বউ কিপ্টা, তোর চোদ্দগুষ্টি সব কিপ্টা।
--তোর চোপা দুইটা বন্ধ কর বইন।
--না থামবো কেন?শুরু তো তুই করেছিস?আর কি যেন বললি,আমি ভয়ংকর মহিলা, না।তাহলে তুই কি?উওম পুরুষ না সাধু পুরুষ।তুই তার চেয়েও ভয়ংকর পুরুষ।শুধু শুধু আমার সামনে সাধুগিড়ি সাজতে আসবি না।আমি তোর ইতিহাস সম্পর্ক সব জানি।কোথায় ইটিস পিটিস করছিস সব খবর'ই আমার জানা আছে।অযথা আমার মুখ খুলাইস না।
--অয়ন ভেংচি কেটে বুড়ো আঙুল দেখাল।কচু জানোস কচু।ব্ল্যাকমেল করে আমায় হাহা।
--শুভ বলল,
"আহ!থাম তোরা।তোদের ঝগড়া দেখলে মনে হয় তোরা এখনও ছোট রয়েছিস।"
বর্ষা ফোড়ন কাটল,
অশুভ অয়ননে থামতে বলল,
"নয়ত, আমি সাইলেন্ট থেকে ভায়োলেন্ট হয়ে যাব।তখন কেউ কিন্তু ঠেকাতে পারবে না বলে দিলাম।"
তমাল উচ্চস্বরে ধমক দিল।এই তোরা এখনও কি ছোট আছিস।এক একটা পায়ে পা তুলে ঝগড়া করছিস।
আর অয়ন এখন ঝগড়া করার টাইম নয়।ভার্সিটিতে গিয়ে তুই আর বর্ষা চুল ছিড়া ছিড়ি করিস।দরকার পড়লে আমি নিজে গার্ড হয়ে তোদের ঝগড়া করার সুযোগ তৈরি করে দিব।তবুও এখন থাম ভাই।
তমাল বর্ষার দিকে তাকাল।বলল,আমাদের যে কারনে ডেকেছিস।সেটা বললে ভালো হয় ।
বর্ষা প্লেটগুলো হাতে তুলে বলল,
"বস তোরা।আমি প্লেটগুলো রেখে আসছি।"
মিনিট চারেক এর মতন সময় নিল সে।
হাত মুছে তমালের পাশে এসে বসল।মাথা নত করে বলল,
"এতদিন যে বিভৎস অতীত মনের ভিতরে জমা রেখেছি।আজ তা সকলের সামনে খোলাসা করতে চাচ্ছি।আমি আর পারছিনা।সব সময় যেন ভয়ংকর অতীত এসে আমায় হানা দেয়।এই নিয়ে রাতে ঘুমাতে পর্যন্ত পারি না।মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে।ভয়ে উৎসের সাথেও শেয়ার করছি না।সে কীভাবে নিবে ব্যপারটা ভাবছি।তাই তোদের ডেকে নিলাম।মনটা একটু হালকা করতে চাচ্ছি।তোদের কি সময় হবে শুনান?
রিমি বলল,
"হবে না কেন?অবশ্য হবে।তুই বল।আজ সব শুনবো আমরা।"
বর্ষা বিজ্ঞ লোকের মতন বসল।তপ্ত শ্বাস ফেলে বলল,
"আমার যখন সাত বছর বয়স।তখন প্রথমবার আমি ধর্ষণের শিকার হই।"
বর্ষার মূখ্য বাক্য শুনে সকলে কিংকর্তব্যবিমুঢ়। মুহূর্তে পরিবেশ থমথমে । পিনপিন নিরবতা বিরাজমান।।সকলে বিষ্ময়ে নিস্তব্ধ।ভাষা হাঁড়িয়ে যেন বিমুঢ়।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।
লেখাগুলো অগোছালো। বিরক্ত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।