#বন্ধুমহল।
.২১
(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ)
দিন চারেক গেল।সামনে ইলেকশন। ইদানীং বিরোধী দলের সাথে উৎসের সংঘর্ষণ ভয়াবহ আকারে বেড়ে'ই চলছে।বেচারা ভিষণ ব্যস্ত।চলতি মাস প্রায় শেষের দিক।শীতের আগমন ঘটেছে সবে।ইতিমধ্যে উৎসের সাথে বর্ষার দু'বার কথা কাটাকাটি হয়ে গিয়েছে।দু'বার'ই তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল।মূলত,উৎস কাজের চাপে বর্ষা'কে সময় দিতে পারেনি।অথচ বর্ষা বেচারি চায় কাজের ফাঁকে ফাঁকে তাকে একটু সময় দেউক,তার কেয়ার করুক।কাজের প্রেরেশারে সেটা উৎসের পক্ষে সম্ভব হচ্ছে না।সে দিন রাত এক করে ইলেকশনের পিছনে লেগেছে।একদিন বর্ষা উৎস'কে ডেকে বলে'ই ফেলল।হয়ত, রাজনীতি ছাড়বে নয়ত আমায় ছাড়বে।দু'টোর ভিতরে যে কোন একটি পথ তাকে বেছে নিতে হবে।উৎস গা ছাড়া জবাব দিল।বেঁচে থাকার জন্য তার দু'টোই প্রয়োজন।একজন'কেও ছাড়া তার পক্ষে পসিবল নয়।সেখানে বর্ষা একটু অতিরিক্ত বাড়বাড়ি করছিল।বলছিল,বিয়ের আগে আপনার ভালোবাসার অভাব ছিল না।হঠাৎ এত অনীহা কেন আমার প্রতি।উৎস রাগল প্রচন্ড।চোয়াল শক্ত করে ফেলল।চোখ কুঁচকে চেয়ে রইল। দাঁতে দাঁত চেপে বলল,পাবলিকের সামনে আমি আবাদত তোমায় কিছু করতে চাইনি না।থাপ্পড় খেতে না চাইলে সামনে থেকে বিদায় হও।আর হ্যাঁ এক সপ্তাহের মধ্যে যদি কোন রকম ফোন দিয়েছ কিংবা বিরক্ত করেছে।তাহলে একদম গাল ফাটিয়ে ফেলল।
উৎসের কথা শুনে বর্ষার আত্মসম্মানে বেশ আঘাত লাগল।মানছে সে নয়া প্রেমে পড়ে একটু বিরক্ত করে'ই ফেলছে।তাই বলে লোকটা তাকে হুমকিসরূপ কথা শুনাবে।সে ভিষণ কস্ট পেল।তার হৃদয় আঘাতপ্রাপ্ত হল।সবে বেচারি উৎসের প্রেমে পড়েছিল।তার হৃদয়ে একটু একটু করে বসন্তের ফুল ফুটছিল।ঠিক সেই মুহূর্তে লোকটা হৃদয় ভেঙে চৌঁচির করে দিল।পণ করল সে,ঘোর পণ। দিবে না নিষ্ঠুর মানুষটি'কে কল।তাতে সে কি মরে যাবে,মোটেও নয়।তার কি আত্মসম্মান ধূলোয় মিশে গিয়েছে,একদম না।তার যথেস্ট আত্মসম্মানবোধ রয়েছে।
এর মধ্যে কেটে গিয়েছে কয়েকদিন।এর মধ্যে দু'বার করে উৎসের ওপর হামলা করেছে বিরোধী দল।তাতে উৎস পিছিয়ে যায়নি।নিজের তীক্ষ্ণ ও
দারুন বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে গিয়েছে।তার বিশ্বাস যাদের জন্য সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাহায্য জন্য এগিয়ে গিয়েছে সেই জনগণ টাকে ঠকাবে না।তারা আশস্ত করেছে।সকলে তাকে ভোট দিবে।অবশ্য হল তাই।
ইলেকশনের দিন ৯৯০ ভোট পেয়ে এমপি পথে জয়যুক্ত হয়েছে সে।চারদিকে তার জয়ের স্লোগান।উল্লাসে মেতে উঠেছে তার দলের লোকেরা। দু'হাতে টাকা বিলাতে লাগল সে।খুশিতে চোখের কোনে পানি এসে ভিড় করল।সে পেরেছে সাফল্য অর্জন করতে।তার স্বপ্ন পূরণ হয়েছে।আজ প্রচন্ড সে খুশি। তার হাতের বাম পাশে তার বাবা দাঁড়ানো।মুখশ্রী ফ্যাকাশে ভাব।উৎস হাসল।চমৎকার হাসি।
গলার কলার উঁচকিয়ে সামনে গিয়ে দাঁড়াল।গা ঘেসে গলার স্বর নরম করে বলল,উৎস চৌধুরী হারবার পাএ নয় মিঃ চৌধুরী কথাটা মাথায় রাখবেন । দেখলেন তো দিলাম বিরোধী দল'কে কেমন করে হাঁড়িয়ে।আর হ্যাঁ আমাকে আজ সকালে কিপন্যাপ কে করতে চেয়েছিল জানেন নিশ্চই।আপনার আদুরে আপন ভাই জি।নিলজ্জ, আস্ত বেয়াদব একটা মেয়ে।আমার থেকে দুরে থাকতে বলবেন।আমার বিরোধিতা দলের নেতা হয়ে তার আপন খালাত ভাই দাঁড়িয়েছিল।তার সাথে হাত মিলিয়ে আমায় কোনঠাসা করতে চেয়েছিল।ভেবেছে আমি কিছু'ই জানবো না।শকুনের চোখের ন্যায় আমার দৃষ্টি।আমার দৃষ্টির বাহিরে কিছু'ই করার সম্ভব নয়।চর্তুরদিকে আমার লোক ছড়িয়ে ছিটিয়ে। সেখানে কিনা আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করে।এর পরে যদি এমন কিছু করে।তাহলে আপনার ভাইজির লাশও খুঁজে পাওয়া যাবে না।মেরে একদম গুম করে দিব কেউ টেরও পাবে না।আমি প্রতারক'কে দ্বিতীয় বার সুযোগ দেই না।আসছি ভাল থাকবেন।শপথ করার দিন দেখা হবে।অনেক হিসাব নিকাশ বাকি আছে।
_________________
--কিরে এতিমের মতন বসে আছিস কেন?
বর্ষা রাগলো ভিষণ।কড়া করে চোখ রাঙানি দিল।
অয়ন গা কাঁপিয়ে হেসে উঠল।এক পর্যায়ে সবুজ ঘাসের উপর বসল সে।ফিসফিস স্বরে বলল,ব্রেকাপ হয়েছে বুঝি।
বর্ষা উঠে চলে যাচ্ছিল।সেই মুহূর্তে নোমান,শুভ,তমাল, রিমি আসল।একি তুই কোথায় যাচ্ছিস?বস আমাদের সাথে। রিমি এক প্রকার টেনে বসাল তাকে।
তমাল ব্যাগ থেকে বোতল বের করে ঢকঢক করে পানি গিলে নিল।গলা পরিষ্কার করে রাইটিং খাতাটা পেচিয়ে গোল করে নিল।বক্তৃতা দেওয়ার মতন ভক্তিমায় উঠে দাঁড়াল। উল্লাসের সাথে বলল,হ্যালো, হ্যালো জনগণ সকলে শোন দিয়া মন।আমাদের বরিশাইলা আপার ফিউচার হাপপ্যান্ট (হাসবেন্ড) ইলেকশনে ৯৯০ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।সেই খুশিতে তিনি আমাদের এলিপ্যালেচ রেষ্টুরেন্টে নিয়ে ফ্রিতে ট্রিট দিবেন।
বর্ষা উঠে দাঁড়াল। তমালের কাছ থেকে এক প্রকার খাতাটা টেনে নিল। আলত করে তমালের কাঁধে দু'টো বাড়ি দিল।ফাজিল ছেলে।আমি মরি আমার জ্বালায়।আর ওদের খাই খাই।নে নে আমার কেটেকুটে ফ্রাই করে খা।
"কারো খাওয়া খুওয়ির দরকার নেই বাপু আমি খুশির খবর নিয়ে এসে পড়েছি।"
সকলে উৎসুক হয়ে পিছনে তাকাল।দেখল,শুভ আর নিপা এগিয়ে আসছে।শুভ এসে'ই বর্ষার পাশে থপ করে বসে পড়ল।গায়ের শার্টটি খুলে পাশে রাখল।হাতের খাতা দিয়ে বাতাস করতে করতে বলল,বরিশাইলা আপা আমাদের জন্য জিবন হুতাই বিসর্জন দেওয়ার দরকার কি বাপু?পরে দেখা যাবে তোর হিটলার জামাই এসে আমাদের শুট করে সোজা উপরের টিকেট ধরিয়ে দিবে।
বর্ষা শুভ'কে চিমটি কাটল।বাজে বকবক বন্ধ কর।খুশির খবর আছে নাকি। জলদি বল।
--আরে আফা আস্তে,ধৈর্য দর।সবুরে মেওয়া ফলে।
সকলে গোল হয়ে বসল।
শুভ বলল,
"আমাদের পরিক্ষা গতকাল শেষ হয়েছে।এখন সকলে ফ্রি।সো এখন একটা ভ্রমন হলে কেমন হয়?"
তমাল গম্ভীর কন্ঠে বলল,
"মন্দ নয়।ছুটির সময়টা অন্তত ভাল কাটবে।"
বর্ষা প্রফুল্লচিত্তে বলল,
"একদম মনের কথা বলেছিস দোস্ত।আমিও ভেবেছি এমনটা।"
অয়ন বর্ষা'কে বুড়ো আঙুল দেখাল "কচু।"
হুদাই মহিলা মানুষ ফাউ চিল্লায়।
বর্ষা ভেংচি মারল।
রিমি ওদের থামাল।বিজ্ঞ লোকের মতন বসে বলল,
--তা কোথায় যেতে চাস?
--রাজবাড়ি।
সকলে এক সঙ্গে বলে উঠল "রাজবাড়ী।"
শুভ ওদের থামাল।
মোবাইল ঘেটে একটা পিক দেখাল।দেখতো রির্সোটটা খুব সুন্দর।
বর্ষা বলল,তা ঠিক আছে।তবে কেমন ভুতুড়ে ভুতুড়ে টাইপ মনে হচ্ছে। চারিদিকে জঙ্গলে আবৃত।
অয়ন উল্লাসের সাথে বলল,
"আমার বেশ পছন্দ হয়েছে।"
তমাল বলল,
"ওয়ান মিনিট।শুভ তুই কি রির্সোটটি চিনিস।আগে কখনও গিয়েছিস।"
--না।আমার এক কাজিন গিয়েছিল।তাও তিন চার বছর আগে।তখন অনেক প্রশংসা শুনেছি রির্সোটির ব্যপারে।তাই যেতে ইচ্ছে করছিল।
--আচ্ছা।আমার কোন সমস্যা নেই।এখন মেয়েদের ফ্যামিলি থেকে যেতে রাজি হলে হয়েছে।
বর্ষা বলল,
"আমার কোন সমস্যা নেই যেতে।"
অয়ন বাঁকা ভাবে তাকাল।তোর সোয়ামি রাজি হইবে তো।
নিপা ধমক দিল অয়ন'কে।এভাবে কথা বলছিস কেন?
ওরটা ও বুঝে নিবে।
খানিকক্ষণ পিনপিন নিরবতা বইল।তমাল সকলের দিকে চেয়ে বলল,ছেলেদের আবাদত কোন রকম সমস্যা নেই।এবার মেয়েরা যারা রাজি তারা সকালের ভিতরে জানাবি।তাহলে আমার কালকের মধ্যে রির্সোট বুক করবো।পরশু চলে যাবো ঠিক আছে।
যে যেভাবে পেরেছে পরিবার'কে রাজি করিয়েছে।এইদিকে বর্ষা উৎস'কে না জানিয়ে রওনা হল।বড় একটি মাইক্রোবাস ভাড়া করা হল।রির্সোটটি পাহাড়ে মধ্যে পড়েছে।পাহাড়ের উঁচু নিচু ঢালু জায়গায় গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে।৮ ঘন্টা জার্নির পর তারা নিদিষ্ট স্হানে ফিরতে পেয়ে বিশ্বজয়ী হাসি ফুটল অধরে।
রির্সোটির সামনে আসতে'ই সকলে হা হয়ে গেল।বিশাল বড় রাজ বাড়ি।দেখে বোঝা যাচ্ছে অনেক পুড়নো।ওপরে রঙটা নতুন মনে হচ্ছে।পিছনে একটি ছোটখাট নদী রয়েছে।সামনে ফুলের বাগান।রাজবাড়ির দু'পাশে গভীর জঙ্গল।যা দেখলে দিনের আলোতে'ই শরির শিউরে উঠে।
ক্লান্ত থাকায় ছেলেরা সন্ধ্যার খাবার খেয়ে সুয়ে পড়ল।কাল সকালে উঠে সকাল সকাল বের হবে।আজ আর কেউ বের হল না।
বাড়িতে কেবল দুজন কাজের লোক।একজন কেয়ারটেকার।দু'জন মহিলা রান্না করার জন্য রয়েছে।এখানে শীতটা একটু বেশি ছিল।মেয়েরা সকলে বড় রুমটি বেছে সুয়ে পড়ল।ছেলেরা দু'টো রুম নিল।একটিতে অয়র, নোমান,অপরটিতে শুভ,তমাল।
রান্না ঘরের শব্দে সকলে ঘুম ভেঙে গেল।তুমুল কথা কাটাকাটি হচ্ছে রান্না ঘরে।বর্ষাসহ সকলে দৌড়ে আসল।তমাল প্রশ্ন করল-
কি হয়েছে এখানে?
ততক্ষণে মেয়ে দু'টো ঝগড়া বন্ধ করে দিল।মুখটা গোমরা করে বলল,স্যরি স্যার।
--ইজ ওকে।
--কথা কাটাকাটি না করে দু'জনে মিলে ভাগাভাগি করে কাজ করো।আর হ্যাঁ তাড়াতাড়ি নাস্তা তৈরি করো।আমরা বের হবো।
--আচ্ছা।
নাস্তা খেয়ে তারা বের হলো।শুভর হাতে ডিজিটাল ক্যামেরা।সে তার পছন্দের জায়গা গুলোর পিক তুলছে।
হঠাৎ করে রিমি বলল,
এই শুভ দেখ।তোর বায়ান্ন নাম্বার গালফেন্ড গাছের মাথায় জুলছে।রিমির কথা শুনে তমাল বলল,
"কি সব বলছিস?"
"উল্টো বকছিস কেন? উপরে তাকা সব দেখতে পাবি।"
রিমির কথা অনুসরন করে সকলে উপরে তাকাল।দেখল-
জামা কাপড় পরিহিত একটা পুতুল ঝুলছে।অদ্ভুত ভাবে পুতুলটি সাজানো।দেখলে যে কারও ভয় হতে পারে।তাদের ক্ষেএেও ব্যাতিক্রম ঘটল না।হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকলে কিছুটা ঘাবরে গেল।তমাল রেগে ধমক দিল।এমনিতে জঙ্গলে ঘুরতে এসেছি।তার ভিতরে তুই মজা করছিস।বেশি বকবক করলে তোকেও ওভাবে টানিয়ে ঝুঁলিয়ে রেখে দিব।তখন মজা বুঝবি।
রিমি মুখ বাঁকাল "কচু।"
বর্ষা হাসল।
তার থেকে কিছুটা সামনে গেল।এখানের পরিবেশ বেশ ভাল ও শীতল।হিমেল হাওয়া বইছে।সাথে বনফুলের তীব্র গন্ধ নাসিকারন্ব্রে বাড়ি খাচ্ছে। আহ!কি শান্তি।। সামনে বড় একটি বট গাছ।ডালপালায় সে ভাড়ি হয়ে আছে।হয়ত গাছটি বৃদ্ধ হয়ে গিয়েছে ।বর্ষা হাতের ইশার সকল'কে দেখাল।দেখ বটগাছটি'কে।কেমন অদ্ভুত? আমাদের ভার্সিটির বট গাছটির চেয়ে এখানের বটগাছটি দেখতে বেশ অনেক সুন্দর।চল চল সকলে।
--শোন শুভ, বটগাছের সাথে আমার কয়েকটা ছবি তুলে দিবি ঠিক আছে।
--ঠিক আছে বরিশাইলা আফা।
সকলে যখন ছবি তুলতে ব্যস্ত।অয়ন তখন দেখল- বটগাছটির ডালে তিনটি কাচের বোতল ঝুলে আছে।তার কাছে বিষয়টি অদ্ভুত ঠেকল।ভিষণ মজাও পেল।তার মাথায় শয়তানি বুদ্ধি চাপল।সে দু'টো পাথর নিয়ে মারলো বোতল তিনটির দিকে।সাথে সাথে বোতল তিনটি নিচে শক্ত মাটির ওপর পড়ে ভেঙে গেল।হঠাৎ শব্দে সকলে ভড়কাল,চমকাল।সকলে শব্দের উৎস খুঁজতে গিয়ে বোতলগুলোর দিকে শকুনের দৃষ্টির ন্যায় তাকাল ।অয়ন মুখটা ভাড় করে দাঁড়াল।আমি বোতলগুলি ভাঙতে চাইনি।কেবল সই করতে চেয়েছিলাম।অথচ কপাল মন্দ,ভেঙে গেল।
শুভ বলল,
"মাম্মা তুমি সব সময় এক হাত বেশি বোঝো।যদি বোতলের মধ্যে খারাপ কিছু থেকে থাকে। "
সকলে আগ্রহ দৃষ্টিতে তাকাল।
রিমি বলল, খারাপ মানে।
তমাল বাকিটা বলতে দিল না।সে মুখের কথা কেড়ে নিয়ে বলল,যা হয়েছে সেটা কেবল অনাঙ্ক্ষিত ভুল। এবার বাসায় চল সকলে। দুপুরের লান্স করতে হবে।সকলে তার সাথে একমত।হেঁটে তারা ক্লান্ত।এখন শরির বিশ্রাম চায়।
তারা যখন গভীর জঙ্গলের মাঝ বরাবর রাস্তায়। ঠিক তখনি শুরু হল ঝড় হাওয়ার তান্ডবলীলা।ঝড়ের তান্ডবের ফলে সামনের রাস্তা চিনা বড় মুসকিল।এলোপাতাড়ি বাতাসে নিশ্বাস টানা দুষ্কর।সাথে ডালপালা যেন ভেঙে গায়ে পড়বে এমন অবস্থা প্রায় ।সকলের মনে ভয় হল।মাঝপথে ঝড় উঠতে হল।আর কোন সময় পেল না।ঠিক তখনি তাদের সামনে উম্মাদ অর্ধ-উলঙ্গ এক পাগল এসে হাজির।তার হলদে দাঁত,হাত পায়ের ধাড়াল নখ, কুৎসিত মুখশ্রী দেখে সকলে ভয়ে জড়সড় হয়ে দাঁড়াল।এক একজনে চিৎকার করে পুরো জঙ্গল কাঁপিয়ে তুলল।পাগলটি দৌড়ে একপ্রকার তেড়ে আসল।চিৎকার করে বলল,মরবি তোরা,মরবি।ওরা ছাড়া পেয়েছে কাউ'কে ছাড়বে না হাহা।বাঁচতে চাইলে পালাও। সবাই পালাও।ওরা আসছে।পালাও পালাও।
তমাল পাগলটি'কে মোটা একটি ডাল ভেঙে ধাওয়া করল।যান বলছি সামনে থেকে।উল্টা পাল্টা কথা বলে ভয় দেখাচ্ছেন কেন?
"বাবুইলা পাগলা মিছা কতা কয় না?"
তমাল উচ্চস্বরে ধমক দিল।লোকটা দৌড়ে পালিয়ে গেল।বাতাসের প্রখরতা একটু কমেছে।সকলে তড়িঘড়ি করে রির্সোটে পৌঁছাল। সকলের মধ্যে ভয় উত্তজনা বিরাজমান করছে।শুভর মুখটা একটু চিন্তিত দেখাল।তমাল সেটা দেখল।অযথা প্রশ্ন করল না।
তার মনে হচ্ছে কিছুতো একটা ঘটেছে।যেটা তাদের কাছে অপ্রকাশিত। প্রথমে বোতল ভাঙা।তারপরে হঠাৎ অকারনে ঝড় ছাড়া।উম্মাদ লোকটা অযৌক্তিক কথা বলা।কিছু তো একটা আছে।যা অজানা।এদের বলা যাবে না।এ রির্সোটের কেয়ারটেকারের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।