#বন্ধুমহল।
২২.
নিস্তব্ধ কুঠরি।ঘোর অন্ধকার।উত্তরের হিম শীতল হাওয়ায় গাছপালা তীব্র গতিতে নড়ে চড়ে উঠছে।ক্ষণে ক্ষণে ব্যাঙ ভায়া ঘ্যানর্ ঘ্যানর্ ডেকে উঠছে।তখন মধ্য রজনী।এখানে সচরাচর নেটওয়ার্ক পাওয়া দুষ্কর।যদিও নেটওয়ার্ক পাওয়া যায় তাও কিছু নিদিষ্ট সময়ে। ইমুতে অনবরত কল বেজে'ই চলছে।বর্ষা ক্লান্ত।লম্বা শ্বাস ফেলল।রুমের ভিতরে কথা কেটে কেটে আসছে।কিছুটা স্পষ্ট হলেও বেশিরভাগ'ই অস্পষ্ট।সে ফোনের ফ্ল্যাশ অন করে ছাদের দিকে ছুটল।বেশ পুরনো ছাদ।রং উঠে শেওলা পড়ে গিয়েছে।পরিবেশ বেশ গুমট ও নিস্তব্ধ ।শুনশান নিরবতা বিরাজমান।পুরনো ছাদটা বিশাল আকারের।বসার জন্য দোলনা রয়েছে।চাঁদের আলোতে কয়েকটি পুষ্পবৃক্ষ দেখা গেল।বর্ষা আলতো করে ছুয়ে হাসল।এখানে ফোর জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।সে কল করে তার ভাই ফাহাদের সাথে কথা বলতে লাগল।কথা বলা শেষে ফোন হাতে নিল। ফেসবুক লগইন করার সময়ে তার দৃষ্টি স্হির হল নদীর ঘাটে।এখান থেকে নদীটি স্পষ্ট ভাসছে। সে দেখল-
একজন বলিষ্ঠ দেহের সুদর্শন যুবক অর্ধ-উলঙ্গ হয়ে নদীর পাড়ে নামল।কোমর সমান পানিতে নেমে দাঁড়াল।কি মনে করে যুবকটি পেছনে একবার তাকাল।মুহূর্তে যেন তার চোখ ঝলসে গেল।হাত পা ধড়ধড় করে কাঁপছে। এতদিন সে মেয়েদের সৌন্দর্যের বর্ণনার কথা শুনে এসেছে।পুরুষের সৌন্দর্যের কথা খুব কম'ই শুনেছে।অথচ এই যুবক নিঃসন্দেহে অতুলনীয় মাতুর্যপূর্ণ সুন্দর।তার চোখ যেন পলক ফেলছে না।আচ্ছা ছেলেরা কি এত সুন্দর হতে পারে?ভেতর থেকে কোন প্রকার উওর এলনা।কিছু সময়ের জন্য সে ভুলে বসল সে একজন বিবাহিত নারী।রূপের মোহে পড়ে যেন আটকে রইল কেবল।মনে মনে প্রশ্ন জাগল? হঠাৎ মাঝ রাতে যুবকটি নদীতে নামছে কেন?তার কি ভয় করছে না?
হুট করে তার ফোনের নোটিফিকেশন জ্বলে উঠল।সে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকাল।সেকেন্ড দুয়েক পর নদীতে ফের তাকাল।শূণ্য নদীর পাড়।যত দুর দৃষ্টি যায় সে দেখল।কোথাও লোকটার চিহ্ন মাএ নেই।আশ্চর্য হল সে।দৃষ্টি ঘুরিয়ে আশে পাশে তাকাল।এতটুকু সময়ের মধ্যে লোকটা কোথায় হাঁড়িয়ে গেল।তার বেশ অবাক লাগল ব্যপারটা।
ঘড়ির টাইম দেখল।বারোটা বেজে ছএিঁশ মিনিট।সে তপ্ত শ্বাস ফেলল।যুবকটির মুখশ্রী যেন এখনও চোখের সামনে ভাসছে।কি সুন্দর মুখশ্রী তার?দেখলে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
সে ঘুরে সামনে পা বাড়াল চলে যাবে বলে।ঠিক সেই মুহূর্তে নাসিকারন্ধ্রে সুন্দর একটি সুভাস পেল।আলাদা মুগ্ধকর মন মাতানো ঘ্রাণ।কোন পুষ্পের হবে হয়ত।গ্রাণের প্রতি তার তীব্র আর্কষণ অনুভব হল। আবেশে সে চোখ বন্ধ করে নিল।শো শো বাতাসের সাথে তীব্র গতিতে এখনও নাসিকারন্ধ্রে সুভাসটি ভাড়ি খাচ্ছে।আহা!কি মিস্টি সুভাস তার?হঠাৎ তার মনে হল কেউ শীতল ঠান্ডা হাত যেন ছুঁয়ে দিল।মুহূর্তে সে কেঁপে উঠল।বরফের ন্যায় জমে গেল। তড়িৎ বেগে চক্ষুযুগল খুলে তাকাল।দেখল; সামনে পিছনে কেউ নেই।তাহলে কে টার্চ করলো তাকে।প্রশ্নটা মনে'ই রয়ে গেল।কেমন ভুতুড়ে ভুতুড়ে অদ্ভুত লাগল ব্যপারটা। হঠাৎ বাম পাশের ঝোপঝাড়টি নড়েচড়ে উঠল।খানিকক্ষন পর লাফ মেরে কালো রঙের একটি বিড়াল বের হল।সে তার সামনে এসে দাঁড়াল। বিড়ালটি'কে দেখে বর্ষা হাসল।ও তুমি তাহলে ভয় দেখাচ্ছিলে।আমি তো বেশ ভয় পেয়েছিলাম।সে বিড়ালটি দিকে এগিয়ে গেল।বিড়ালটি সামনে দাঁড়িয়ে ভেঙাল "মেও।"তার সাথে বিড়ালটি অদ্ভুত সুরে ডেকে উঠল " মেও।"
বর্ষা হাত উঠিয়ে শাষাল।খবরদার সামনে ফের আমাকে ভয় দেখাতে আসবে না বুঝেছো দুস্ট বিড়াল।তাহলে কিন্তু খুব খারাপ হবে।বিড়ালটি তার ভাষা বুঝল কিনা বোঝা গেল না।সে ঘুরে দাঁড়াল।সামনে পা বাড়াল।ছাদের দরজার সামনে আসতে'ই শব্দ পেল নিচে কিছু একটি লাফ মেরে পড়েছে।মুহূর্তে তার পা থেমে পড়ল।পিছন ফিরে তাকাল।লম্বা জারুল গাছটির পেছনে যেন কেউ লুকাল ।সে ভিষণ ভয় পেল।বলল কে ওখানে?কোন উওর এল না।হঠাৎ করে দমকা হাওয়া ছাড়ল।গাছপালা নড়েচড়ে পৈশাচিক আনন্দে মেতে উঠল। তাকে যেন তীব্র ভয় দেখাচ্ছে।তার শরির কাটা দিয়ে উঠল।ভয়ে গলা শুকিয়ে আসল।আজ বেশ ভাল'ই ভয়ে পেল।তার বন্ধুরা শুনলে নির্ঘাত তাকে ভিতু বর্ষা উপাধি দিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে।তাতে তার কি?জিবন বাঁচানো ফরজ।সে লম্বা পা ফেলে তড়িঘড়ি করে প্রস্হান ত্যাগ করল।
_________________
জানলার ওপর প্রচন্ড আকারে শব্দ হল।হুড়মুড়িয়ে লাফিয়ে উঠল,নোমান, অয়ন,তমাল।
শুভ বেঘোরে ঘুমেচ্ছে।বেচারা প্রায় অর্ধেক রাত শেষ করল জিএফদের সাথে কথা বলে।শেষ রাতের দিকে ঘুমিয়েছে।
তমাল ওদের জিজ্ঞেসা করল-
তোরা কিছু শব্দ পেয়েছিস।
দুজনে বলল,হ্যাঁ।জানলায় বোধহয় কেউ বাড়ি মেরেছে।
তমাল বলল,এক মিনিট।ছাদে কিসের শব্দ হচ্ছে রে।
মনে হচ্ছে কেউ লাফালাফি করছে।
ওর কথা শুনে নোমান,অয়ন ভিতু নয়নে তাকাল।নোমান বলল,মাম্মা ভয় দেখাস না।
তমাল তোয়াক্কা করল না।
সে শুভর দিকে তাকাচ্ছে।
শা*লা আমাদের ঘুম হারাম করে।তিনি নিশ্চিনতে ঘুমুচ্ছে।দেখ দেখ কীভাবে সুর টানছে।ওর নাকটা চেপে দর।
--নোমান বলল,তমাল দাঁড়া। আমার কাছে বুদ্ধি আছে।এমন ঔষুধ দেব না।মামার সুর টানা এমনিতে'ই বন্ধ হয়ে যাবে।
--কি করতে চাইছিস বলতো?তমাল প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল।
--আগে দেখ না।
ব্যাগ থেকে সরিষার তৈলের বোতল বের করে সে শুভর নাকে মধ্যে ঢেলে দিল।সাথে সাথে'ই গরগর শব্দ হল।সকলে গা কাঁপিয়ে উচ্চস্বরে হেসে উঠল।একজনে অপরজনের গায়ের ওপর গিয়ে হেলে পড়ল।তন্মধ্যে শুভর ঘুম ভেঙে গেল।বেচারা হাবাগোবা মুখখানা নিয়ে সকলের দিকে অসহায় দৃষ্টিতে তাকাল।মাম্মা তোমাকে এত জ্বলে কা।আমার সুখের ঘুমটা ভাঙতে হল।
তমাল ভ্রু কুঞ্চিত করে তাকাল।সুখের ঘুম পরে দিস।আগে শোন।ছাদে কে যেন লাফালাফি করছে।চল গিয়ে দেখি।
তমালেন কথা শুনে শুভর ঘুম ঘুম ভাবটা তন্মধ্যে উঠে গেল।ভিতু নয়নে সে তাকাল।বোকার মতন প্রশ্ন করল?
কে লাফাচ্ছে?
--তোর ৫৩ নাম্বার ডাইনি গালফেরেন্ড।গাঁধা কোথাকার?
--সামান্য কারনে গাঁথা উপাধি দিলি তমাল।মনে থাকবে কিন্তু।
নোমান বলল,বাদ দে।চল ছাদে যাই।দেখি কার শখ লেগেছে এত রাতে নাচার।গিয়ে সোজাসাপ্টা বলল,যার নাচতে ইচ্ছে হচ্ছে সে যেন সোজা তার বাসায় গিয়ে নাচে।অযথা আমাদের ভয় দেখিয়ে ঘুম হারাম করছে কেন?
নোমানের সাথে অয়নও একমত।
ওদের ঔক্যবদ্ধতা দেখে শুভ নড়চড়ে বসল।ভিতু ও চোরা চোখে তমাল'কে একবার দেখে নিল।মুখ ভাড়ি করে বলল,যাওয়ার কি দরকার?যার ইচ্ছে হচ্ছে সে নাচছে।আমাদের তো বিরক্ত করছে না।সমস্যা কিসের?
তমাল বলল,
--তোর সমস্যা না হলেও আমাদের বেশ সমস্যা হচ্ছে।তীব্র আঘাতে ঘুমাতে পারছি না।যেই হোক শা*লা'কে গিয়ে উচিত শিক্ষা দিব।চলতো নোমান।
--তড়িঘড়ি করে হন্তদন্ত হয়ে ছুটল শুভ।অনুরোধ করছি তোরা এত রাতে ছাদে যাস না।
তমাল চোখ পাকিয়ে তাকাল।সর সামনে থেকে।
--না যাবি না তোরা।
--নোমান এবার সত্যি সত্যি রেগে গেল।চিৎকার করে বলল,তুই যাবিনা সেটা ভাল কথা।কিন্তু আমাদের যেতে বাঁধা দিচ্ছিস কেন?
--কারন জায়গাটা এখন তোদের জন্য নিরাপদ নয়।এখন ওখানে যাওয়া মানে বিপদ।শোন ভাই যা বলছি শোন।দরকার পড়লে সকালে যাস।তবুও এখন যাস না।শুভ আর কিছু বলল না।চুপচাপ বিছানায় টানটান হয়ে চোখ বুঝে রইল।
তমাল সন্দিগ্ধ দৃষ্টি মেলে চেয়ে রইল।ব্যপারটায় ঘাপলা আছে।নিশ্চয়'ই শুভ এই বিষয়ে কিছু জানে।ওর পেট থেকে তা বের করতে হবে।
__________________
তখন কাক ঢাকা ভোর।বর্ষা রিমি কে ডেকে জটপট তৈরি হয়ে নিল।বেচারি রিমি ঘুমে টুলুমুলু করছে।চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল?
--এত ভোরে ডাকছিস কেন?
--নদীর পাড়ে যাব।
--আশ্চর্য! কেবল নদীর পাড়ে যাবি বলে আমায় ডাকলি।এটা কোন কথা হল।শোন দোস্ত একটু ঘুমাতে দে ।
--বর্ষা ঘোর দ্বিরুক্তি করল।উহু এখন নো ঘুম।এখন সোজা তুই ওয়াশরুমে যাবি।তারপরে ভদ্রো মেয়ের ন্যায় জটপট রেডি হয়ে আমার সাথে যাবি।
--তুই নিপা'কে নিয়ে যা না।
--নিপা'কে প্রয়োজন হলে তাহলে তোকে ডাকতাম না।তুই যাবি নাকি তোদের প্রেম লীলার কাহিনী ভাইরাল করে দিব।
--এই এক মিনিট।কিসের প্রেম লীলা হ্যাঁ।
--ডুবে ডুবে পানি খাওয়া বাদ দে।ইশ জানিনা বুঝি তমালের সাথে চুটিয়ে প্রেম করছিস।
--রিমি রীতিমত থতমত খেয়ে বসল।তুই মিথ্যা বলছিস।
--সত্যি কখনও মিথ্যা হয় না।তুই অশিকার করলেও সেটা সত্যি থেকে যাবে।
--বর্ষার কথা শুনে রিমি চুবসে গেল।চুপচাপ রেডি হয়ে সে বর্ষার পিছু পিছু ছুটল।
ম্যানগেট দিয়ে তারা বের হল।নদীর পাড়ের দিকে হাঁটল।রাস্তায় কেয়ারটেকারের সাথে দেখা হল।চোখাচোখি হতে'ই ভদ্রো লোক ভদ্রতা খাতিরে হাসল।
বলল,
--নদীর পাড় যাচ্ছিলে বুঝি।
- -হ্যাঁ আংকেল।
--বেশ ভাল।তবে নদীতে নেম না মা জননীরা।নদী ছোট হলেও গভিরতা কিন্তু প্রখর বুঝলা।স্রোতও রয়েছে।ঘুরে ফিরে তাড়াতাড়ি এসো।
--আচ্ছা।
নদী ছোট বললে ভুল হবে।নদীটি অতও ছোট নয়।
রিমি নদীর থেকে কিছুটা দুরে দাঁড়িয়ে ঝিমুচ্ছে।
বর্ষা নদীর পাড়ে নেমে পানির কাছাকাছি এসে দাঁড়াল।স্বচ্ছ ও সুন্দর পানি।হালকা ঢেউের সাথে স্রোত।দেখলে'ই শান্তি।মন ভাল করার একটি বিষয়বস্তু মাধ্যম হল নদীর পাড়।যা সবাই'কে আকৃষ্ট করে ভাল রাখতে সক্ষম।প্রাকৃতিক এই মহিমাময়ী সৌন্দর্যের কাছে কৃএিম সৌন্দর্য কিছু'ই নয়। ভাবল, লোকটা তো এখানে দাঁড়িয়ে ছিল তারপরে হঠাৎ উদাও।কেমন অদ্ভুত ব্যপারটা।আজবও বটে।বর্ষা হাসল শব্দহীন।মুখের হাসিটা আরও চওড়া হল রিমির বাচ্চামো দেখে।গাল ফুলিয়ে সে দাঁড়িয়ে।
হঠাৎ দমকা হাওয়া বইল।সাথে ভেসে এল মিস্টি সেই পরিচিত সুভাস।বর্ষা চক্ষুযুগল বন্ধ করে রইল।সুভাসটি তার কাছাকাছি এসে ঠেকল।কেমন অদ্ভুত সুখ সুখ অনুভূতি হল।মনটা ভাল লাগার আবেশে যেন জড়িয়ে রইল।
তার ধ্যান মগ্ন জুড়ে কেবল সুভাসটি রয়েছে।হঠাৎ হস্তখানায় শীতল পরস পেল।বেশ ঠান্ডা হাত। সে তড়িঘড়ি করে চোখ খুলে দেখল-
রিমি ঠকঠক করে কাঁপছে। বেচারি গায়ে কেবল একটি পাতলা চাদর।সেটা'কে আষ্টেপৃষ্টে বলল,দোস্ত এই বাতাসের মধ্যে থেকে আর কি করবি?
মনে হয় ঝড় হবে। চল চলে যাই।
কেন যেন এই জায়গা ছেড়ে বর্ষার যেতে ইচ্ছে করল না।অদৃশ্য এক মায়াজালে আটকা পড়ে আছে তার মন।পা দু'টোও যেন চলতে'ই চাইছে না।রিমি এক প্রকার টেনে নিয়ে এল।
সে একবার পেছন ফিরে তাকাল।জায়গাটা এখন শুনশান নিরবতা।বাতাসে গাছপালা নড়ছে।ঝোপঝাড় থেকে নদীতে যেন কেউ লাফ মেরে পড়েছে।হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সে কাঁপল। ভয়ও পেল ভিষণ।আড় চোখে দেখল-
"কোন প্রাণীর চিহ্ন মাএ নেই।তাহলে নদীতে পড়ল কি?"
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।