বন্ধুমহল।
৪১.
মধাংশ রজনীতে একদল ছেলে মেয়ে বাসরের ফটক আটকে জট পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে।তাদের মূল উদ্দশ্য অবলা জামাই বেচারাকে জব্দ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া।চর্তুরদিকে ফুল সজ্জিত সাজে মুখরিত।তাজা ফুলের সুগ্রাণে ঘরের চৌকাঠ যেন মৌ মৌ করছে।ফুল সজ্জিত খাটে ভাবুক অবস্থায় বসে আছে একজন রমনী।উজ্জল শ্যামবর্ণ অঙ্গে লাল রঙের বেনারসি সৌভা পাচ্ছে।আতংকিত মুখখানায় কিঞ্চিৎ লাজুকতা বিদ্যামান। লম্বা গোমটা।সংকীর্ণ মনে বেশ চিন্তান্বিত।দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত ব্যাক্তির দেখা মিলল অবশেষে ।তমাল, শুভ,নোমান,রিমি,নিপা,অয়ন সকলে দরজার সামনে সিরিয়াল দিয়ে দাঁড়াল। যাতে তাদের প্রাপ্ত না দিয়ে বর বেচারা তাদের ডিঙিয়ে ভিতরে যেতে না পারে।সকলে উৎসুক হয়ে তাকিয়ে।উৎসের দুই সাইডে দু'টো সৈন্য সদস্যের ন্যায় ঝুলে আছে ইয়াস আর ফাহাদ।বেচারার উৎস মনে হচ্ছে বিয়ে করেনি সে বরং মহাভারত জয় করতে এসেছে।এদের হাবভাব দেখলে মনে হচ্ছে বাসর করতে নয় বরং সে যুদ্ধের ময়দানে যাচ্ছে।সংকীর্ণ মনে কিঞ্চিৎ ভাবল,সে একজন গনমান্য এমপি হয়ে এদের মতন অবলা ভোলাভালা বাচ্চাদের হাতে বন্দি সে কথা জনগণ শুনলে মান ইজ্জত নিলামে উঠবে।
সে হাত জারা দিয়ে দু'টোকে দু'ইঞ্চি অদুরে ছুড়ে মারল।দু'জনে আশ্চর্যিত সংকীর্ণ মনে তাকাল।পাঞ্জাবি কলার ঠিক করে উৎস প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল। মুখটা কঠিন করল।বলল,এভাবে কি দেখছিস?
ইয়াস ঠোঁট উল্টিয়ে বলল,
--ভাই তুই এভাবে আমাদের ছুড়ে মারতে পারলি।আমরা তো তোকে সাহস যোগাতে যাচ্ছিলাম।আজ তোর বাসর বলে কথা।
--দু'টোকে জঙ্গলে ফেলে আসি নাই এটা তোদের ভাগ্য ভাল।আমি কোন যুদ্ধে যাচ্ছি না ভাই। বাসর করতে যাচ্ছি।এখানে সাহসের কি আছে?
ওর কথা শুনে ইয়াস হামি দিতে দিতে বলল,
--ঐ একই হল।বাসর আর যুদ্ধ করা সমান কথা।দু'টোতেই যথেস্ট পরিশ্রম দিতে হয়।
সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাল উৎস।কান টেনে ইয়াসকে তার সামনে আনল।আশ্চর্যতম ভঙ্গিমায় চেয়ে রইল মিনিট দুই।হুট করে সে হেসে দিল।
--ভালই তো তোর অভিজ্ঞতা আছে।বিয়ের আগে আবার বাসরের কাজ সেরে ফেলেনিস তো।
---তওবা তওবা ভাই।আমি এখনও সম্পূর্ণ রূপে ভার্জিন।
--তোর কথা দ্বারা কি বুঝা যায় তাইলে?এসব বিষয়ে তুই বেশ ভালই পটু।
ইয়াসের কনফিউজড মুখখানা আড় চোখে দেখে উৎস ক্রুটির হাসল।বলল,
-- থাক তোরা। পাহারা দে বাহিরে।আমি বরং আমার মিস্টি বউটার সাথে বাসর সেরে আসি একটু। কত দিনের স্বপ্ন আমার! আজ সত্যি হতে চলেছে।তোদের দু'টোকে পড়ে দেখে নিব।আসি রে।
ইয়াস ভেংচি কাটল।
--আহা!মনে হচ্ছে ও তীর্থে যাচ্ছে।কি সুন্দর বাক্য আসি রে!তোর বাসরের গুল্লি মারি।এই উৎস দাঁড়া বলছি।
--মোর জ্বালা কি সম্যসা?
--তোর বউ এই পর্যন্ত আমার যত টাকা খেয়েছে সবটা পইপই করে হিসাবসহ দিয়ে তারপরে তোর যেখানে খুশি সেখানে যা।
--হাড় কিপ্টা কোথাকার।
--কিপ্টা না হলে বিয়ে করে বউকে খাওয়াব কি?
--মারব এক লাথি।পথ ছেড়ে দাঁড়া।
--ইম্পসিবল। টাকা ছাড়া সরছি না।
যত দেরি করাবি ততই তোর লছ।
--যা তোদের কাল ট্রিট দিব।
--এ সামান্য ছোটলোকি টিট্রে আমি পটছি না ভাই।
ফাহাদ ইয়াসকে টেনে ধরল।বলল,
--উৎস তুই যা ভাই।আমি ওকে সামাচ্ছি।
উৎস চোখে সানগ্লাস পড়ে মুচকি হাসল।ফাহাদের পিঠে আস্তে করে দু'টো থাপ্পড় মেরে বলল,
--সাব্বাশ ব্যাটা।হা হা এই না হল আমার হুমুন্দি।মনের মতন একখান হুমুন্দি পাইছি আর কি চাই জিবনে।আসি হুমুন্দি সাহেব।ইয়াসকে উদ্দেশ্য করে বলল,এই বেটকি মাছটারে দেখে রাখিস।অতিরিক্ত ছটবট করে।ওর ক্লাস কাল নিব।এখন আমি ইমপটেন্ট মিশনে যাচ্ছি।খবরদার মিশনে যদি ব্যঘাত ঘটাস সবকয়টাকে বুড়িগঙ্গায় নাকানিচুবানি খাওয়াব।সাথে আজিমপুর যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিব।
ফাহাদ উৎসের কথা শুনে মুচকি হাসল।বলল,
--আচ্ছা আমি দেখছি।তুই যা।
উৎস মুচকি হেসে সামনে এগিয়ে গেল।
ইয়াস কটমট করে চাইল ফাহাদের দিকে।
--শালা কুমিল্লার ইতর।
বিনিময়ে ফাহাদ গা কাঁপিয়ে হাসল।
একদলকে ক্লোজ করে বেচারা উৎস ক্লান্ত।দরজার সামনে এসে দেখল, আরেক দল থালা হাতে নিয়ে হাজির।মুহূর্তে তার মুখটা তিমির অধারে ঘনিয়ে গেল।এরা আজ ধর্মঘট করছে কেন?আজকেই কেন সবার ধর্ম করার মনস্তাত্ত্বিক হল।তার চিন্তাধারাকে এক প্রকার ছুড়ে মারল সে।
মুখটা অসহায় ও কাদুকাদুর ন্যায় করে সে সামনের দিকে এগিয়ে গেল।
তার অবস্থা বর্তমান এই যে,
"ফান্দে পড়িয়া বকা কান্দে রে।"
ওদের সামনে গিয়ে বেচারা মুচকি হেসে গলা খাকারি দিল।বলল,
--তা কি অবস্থা তোমাদের।ভিক্ষা করতে এসেছো বুঝি।তা এখানে কেন?সদরঘাট,রেলস্টেশন যাও। সেখানে ভালই পয়সা মিলবে।এখন আমার রেস্ট প্রয়োজন বুঝলে।সাইড দেও দেখি বাচ্চারা।আই এম ভেরি ভেরি টায়ার্ড।
তমাল দাঁত কেলিয়ে সামনে আসল।
--রিল্যাক্স উৎস ভাই! এত তারা কিসের?বউ তো আর চলে যাচ্ছে না।
---বউতো চলে যাচ্ছে না সেটা না হয় বুঝলাম।কিন্তু বেচারা রাত তো আর আমার জন্য বসে
থাকবে না।
--তা ঠিক।আমাদের খুশি করে নিশ্চিন্তে আপনি ভিতরে যেতে পারেন
--সেকি কথা তোমাদের খুশি করতে হবে আমাকে।এ আবার কেমন নিয়ম।আজ কাল হাঁটুর বয়সি বাচ্চারা দেখছি নিয়ম কানুন তৈরি করছে।তা তোমাদের খুশি করতে নাচবো না গান গাইবো ভাই।
উৎসের কথা শুনে মুহূর্তে হাসির হট্টগোল লেগে গেল।
বেচারা উৎস কেবল ওদের হাসি নিরবে নির্বিঘ্নে দর্শক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল।এইদিকে বেচারার আর তর সইছে না।কখন বাসর ঘরে ঢুকবে।বউকে একটু জরিয়ে ধরবে।একটা চুমু খাবে।মুখটা সেই কখন থেকে খুসখুস করছে।অথচ পারছে না।
সে তখনই সিন্ধান্ত নিল,সামনের বছর নির্বাচনে উঠলে তখন নতুন একটি আইন জারি করবে।যে ব্যাক্তি বাসর রাতে দরজার সামনে দাঁড়িয়ে সম্মানিত বর সাহেবকে বিভ্রান্ত করে চাঁদাবাজি করবে তাকে বাংলাদেশ আইন দ্বারা দশ হাজার টাকা জরিমানা দিতে হবে।
এখন এদের আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত ভিতরে ঢোকা দুষ্কর।এরা কি বোঝে না আমার ধৈর্যের পরিমাণ কম।তাদের উচিত তাকে সুন্দরভাবে সম্মানসহিত তার বউয়ের কাছে পৌঁছে দেওয়া ।সেটা না করে এরা তাকে জেলখানার আসামি বানিয়ে রাখছে।উফ বড্ড অসহ্য।
শুভ গলা খাকারি দিয়ে বলল,
--উৎস ভাই আজ এদের ডিমান্ড বেশি।বিশেষ করে এই নারীজাতির সাথে তর্কে পারবেন না।এদের প্রাপ্প বুঝিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বাসরে যেতে পারেন।
---বুঝলাম না ভাই ফুল আমার।বাসর সাজাতে লোকজনকে টাকা দিলামও আমি।বিয়ে করা বউও আমার। খাটও আমার।তাহলে তোমাদের টাকা দিব কেন শুনি?
রিমি হাসি মুখে এগিয়ে এল।বলল,
--এটা আমাদের অধিকার।বঞ্চিত করলে তোমার বাসর ক্যান্সেল।
---খুব ভয়ংকর তোদের অধিকার।
ওয়ালেট এগিয়ে দিয়ে বলল,
--যা লাগে তোরা খরচ করিস।এবার আমারে ভিতরে ঢুকতে দে বইন।আর ধৈর্যে কুলায় না।
সকলে উচ্চস্বরে হেসে দিল।তৎপর ওরা গেট থেকে সরে দাঁড়াল। ঘরে ঢুকে জটপট উৎস দরজা লাগিয়ে দিল।বেচারা বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল।যাক অবশেষে তার বাসর করা হচ্ছে ভাবতেও বেশ অবাক লাগে।
খাটের ওপর লাল রঙের বেনারসি পড়া বর্ষাকে দেখে মুহূর্তে তার চরনদ্বয় থেমে পড়ল।এতদিন তো বেশ বাসর বাসর বলে লাফিয়েছে।তাহলে আজ এত ভয় হচ্ছে কেন?হৃদপিন্ড তড়িৎ গতিতে লাফালাফি করার প্রতিযোগিতা নেমেছে বোধহয়।নয়ত এমন হওয়ার কথা ছিল না।বুকের বাম পাশটায় ধক ধক শব্দ স্পষ্ট শুনা যাচ্ছে।গলা শুকিয়ে আসছে।বড্ড পানি পিপাসা পেয়েছে।টেবিলে দুধের গ্লাস দেখে এক চুমুকে সেটা পেটে চালান করে দিল। মাথার টুপি ওয়ারড্রবের উপরে রেখে নৈঃশব্দ্য বর্ষার পাশে গিয়ে বসল।বর্ষার গোমটা উঠিয়ে থুতনিটা উঁচু করে ধরল।অস্ফুট স্বরে বেরিয়ে এল " মাসআল্লাহ। "
বর্ষা কিঞ্চিৎ লজ্জায় মুড়িয়ে পড়ল।সে দৃষ্টি ঘুরিয়ে মেঝেতে নিল।উৎস গলা খাকারি দিয়ে বর্ষার দৃষ্টি আকর্ষণ করতে চাইল।কিন্তু বর্ষা ফিরল না।
উৎস পুণরায় গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল।
-- উযু আছে।
বর্ষা নিরবে সম্মতি জানাল।
--জি।
--চলো দু'রাকাত নফল সালাত আদায় করে নেই।তারপরে তো আর সময় পাবে না।আজকের রাতটা যে ভালবাসাময় আদরের রাত।খুব আদর করবো তোমায় সোনা।আজ আমি বড্ড বেপরোয়া হব।লাজহীন হবো।কোন বাঁধা বিপত্তি শুনবো না, মানব না।
লজ্জায় নুয়ে পড়র বর্ষা।এমনটা হওয়ার কথা ছিল।তার ওপর নিলজ্জ নোবেল পাওয়ার উৎস বলে কথা।তার পরিসীমা আরও একহাত এগিয়ে।
দু'জনে সালাত আদায় করে নিল।সালাত আদায়ের পর উৎস হুট করে বর্ষাকে অবাক করে দিয়ে তাকে কোলে তুলে নিল।
বর্ষা চোখ বড় বড় করে তাকাল।
"আশ্চর্য লোক তো আপনি।কোলে নিলেন কেন? এই নামান বলছি।"
"আসতে চিল্লায়ও বউ।এমনিতেই একটু শব্দ করলে পাশের রুমের লোকেরা আবার কিনা কি ভাবে?সবার মন মানসিকতা আমাদের মত এক না তাই না।"
উৎসের কথা শুনে মুহূর্তে সে উপস্থিত জ্ঞান হাড়িয়ে বিমুঢ়। লজ্জায় আড়ষ্ট হয়ে কেমন জড়সড় হয়ে গেল। আড় চোখে বর্ষার অবস্হান দেখে উৎস ঠোঁট চেপে হাসল।
ফুল সজ্জিত খাটে প্রিয়তমাকে সুয়ে দিয়ে নিজের বিশাল আকৃতির দেহটা তার ওপর মিশিয়ে নিল।ললাটে নরম ওষ্ঠদ্বয় দিয়ে ছুয়ে দিল।কাঁপা অধর দু'টোতে নিজের আধিপত্য ফলাতে চাইল।তার আগেই তাদের মধ্যখানে ফর্সা হ্যাংলা একটি ছেলে উৎসুক হয়ে দাঁড়াল।অস্ফুট স্বরে ডাকল,হেই ব্রো দেখে ফেলেছি।
কর্ণপাতে বাক্যটি পৌঁছেতেই মুহূর্তে দু'জনে হকচকিয়ে উঠল। ছিটকে বিছানার অপরপ্রান্তে গিয়ে পড়ল বর্ষা।
উৎস রাগে ফোসফাস করছে।হ্যারিকে দেখে সে রক্তিম চোখ জোরা দিয়ে কটমট করে তাকাল।রাশভারি কন্ঠে বলল,
---তুই এখানে কি করছিস?অন মিনিট তুই ঘরে ঢুকলি কি করে?
--বিছনার নিচে আইমিন খাটের তলায় লুকিয়ে ছিলাম আগে থেকে।
উৎস পায়ের জুতা হাতে নিয়ে উঠে দাঁড়াল।
--ওরে কুত্তার দল বের হ ঘর থেকে।
হ্যারি হাসতে হাসতে বলল,
--ব্রো আমি কিন্তু সব দেখে ফেলেছি।
উৎস দৌড়ে তেড়ে আসতেই হ্যারি দৌড়ে পালাল।সে দরজা আটকিয়ে খাটের নিচ ভাল করে দেখে নিল।সবকিছু নিরাপদ দেখে সে স্বস্তির তৃপ্তিধায়ক শ্বাস গ্রহন করল।
মনে মনে আওড়াল।
--শান্তি মতন বাসরও করতে দিচ্ছে অপদার্থ গুলা।
কিছুক্ষণ পরই মসজিদ থেকে ভেসে এল আযানের ধ্বন্নি।মুখটা ভেটকি মাছের মতন করে ফেলল সে।আর এই জিবনে বুঝি তার বাসর করা হবে না।সেটা ভেবেই তার অর্ধেক জিবন যাবে।বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে সে ওয়াশরুমে ঢুকে গেল।
_________________
দীর্ঘ তিন বছর পর বন্ধুমহলের সকলের দেখা।বিশেষ করে শুভ জরুরি তলফ লাগিয়েছে।একে একে সকলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বেচারা এখন পর্যন্ত মনের মতন সঙ্গী পায়নি।ছাব্বিশ বছর জিবনে ষাটখানা প্রেম করে বেচারা ইতিহাসের পাতায় নাম লিখার কথা থাকলেও অথচ প্রেমের রেকর্ড ভেঙে বাষট্টি খানা পাএির ছবি দেখানো হয়েছে তাকে।বেচারা কাউকেই পছন্দ করছে না।বলছে,কারো নাক বুচা,কেউ খাট,কেউ বেশি লম্বা,কেউ কালো।আবার বলছে,না না মেয়ের গালে কাল কুচকুচে তিল থাকতে হবে।নয়ত বিয়ে করবো না।হাজারও অনুযোগ তার।তাই আজ সিন্ধান্ত নিল সবাই একএ হয়ে মেয়ে দেখতে যাবে।এবারেই শেষ সকলে বলে।তারপর লাভ কি?সেই শুভ ঘ্যানরঘ্যানর করে তাদের জরুরি তলফ দিয়ে বলে নিয়ে আসে।সকলের সাথে কম বেশি দেখা হলেও বর্ষার সাথে তেমন একটা দেখা হয় না বলে বলা চলে।যা হয় ঐ একটু আধটু ফোনে যোগাযোগ হয়।
সকলে তার জন্যই অপেক্ষা করছিল।দু'বছরের দু'টো বাচ্চাকে নিয়ে আসতে দেখা গেল তাকে।কাছাকাছি আসতেই শুভ চোখ গোলগাল করে তাকাল।প্রশ্নবিদ্ধ গলায় বলল,
--বান্ধবি এই দু'টোকে কোথা দেখে নিয়ে এলি ।
বর্ষা চোখ রাঙাল।ভেংচি কেটে বলল,
--বাচ্চারা এরা হল তোমার মামা,খালারা বুঝেছে।
বাচ্চা দু'টি যেন তার কথা বুঝল।
শুভ কেবল ভোলাভালা দৃষ্টিতে পরখ করছে সবকিছু।মুখ ফুটে বলল,এই গুলুমুলু বাচ্চা দু'টি কার?
"কেন আমার?"
মুহূর্তে বিষ্ফরিত নয়নে কয়েকজোরা চোখ তার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাল।ওদের অদ্ভুত দৃষ্টি দেখে বর্ষা হকচকিয়ে উঠল।
অয়ন বলল,
--দেখলি শুভ তোর কথা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেল।বর্ষা তার ছেলে মেয়েদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে।এটা তোমার মামা এটা তোমার খালা ব্লো ব্লো.......।
এখন এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে।সে আওড়াল,
"সম্পর্ক বদলে গেল একটি চোখের পলকে।কে আপন কে পর হল রে?"
ওদের কথার মধ্যে নিপা জিজ্ঞেস করল।
"হ্যা রে বর্ষা এত কিছু হয়ে গেল তুই তো কিছুই বললি না।"
"তোদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।"
অয়ন বলে,
--অনেক বড় সারপ্রাইজড হয়েছি ভাই।ধন্যবাদ তোকে।এমন আজবগুরি অদ্ভুত সারপ্রাইজ মাঝে মধ্যে দেওয়ার প্রয়োজন রয়েছে।
অবশেষে শুভর বিয়ের ঘন্টা বাজল।মেয়ের গালে কুচকুচে তিল পাওয়া গেল।তবে গায়ের রংটা চাপা।সেটা নিয়ে অভিযোগের শেষ নেই তার।বর্ষা এক প্রকার রেগে গেল।বলল,আজ তুই বিয়ে করবি নয়ত তোর বাপ করবে।
শুভ মুখটা করুন করে তাকাল।বলল,
--ভাই আমি বিয়ে করব।এই বয়সে সতিনের সংসার আমার মা জননী করতে পারবে না।আর না এই বয়সে আমার ভাই বোনের প্রয়োজন পড়বে।তোরা বরং বিয়ের কথা পাকা করে আয়।
তারিখ ঠিক করার দু'দিন পর তাদের ধুমধাম করে বিয়ে হল।বিয়ের দু 'মাস পার হতেও পারল না।শোনা গেল তার বউ অন্তসত্তা।সে আবার কথা বেশিক্ষণ পেটে চেপে রাখতে পারে না।দিল সকলকে জানিয়ে।সকাল থেকে একের এক মেসেজ কল এসে তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। লাস্টের মেসেজটা ছিল অয়নের।
"মাস্মা বাসর রাতেই দিলা কাম বানাইয়া লে হালুয়া।"
শুভ মনে মনে তাকে কয়েকটা ভয়ংকর গালি দিয়ে ক্ষ্যান্ত হল।
___________
রাত এগারটা।খাবার খেয়ে এসে উৎস দেখে বর্ষার দুই প্রান্তে তাকে জরিয়ে ধরে সুয়ে আছে তাদের জমজ দুই সন্তার।
--এটাই হওয়ার বাকি ছিল। বউ আমার খাটও আমার। অথচ আমিই জায়গা পাচ্ছি না।দেশের জনগন শুনলে মানসম্মান আর থাকবে না ।বেশি রোমান্টিক হতে গিয়ে এই দু'টোকে ভুলক্রমে টিকিট দিয়ে নিয়ে এসেছি।একটু কম রোমান্টিক হলে আজ বউকে জরিয়ে ধরে ঘুমানো যেত।না এখন থেকে কম কম রোমান্টিক হতে হবে।
সে আজিজ সাহেবকে কল লাগাল।
অপর পাশ থেকে তিনি রিসিভড করলেন।
--হ্যালো কে?
--আপনার আদরের জামাতা।
--হঠাৎ এতে রাতে কল দিলা।বর্ষার কিছু হয়েছে।
--আপনার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে।হয়েছে তো আমার। আপনি আপনার নাতি দু'টোকে নিয়ে যান। তারা আপনার মতন রোমান্সে ব্যঘাত ঘটায় শুধু। দু'টোই কাবাবের হাড্ডি।শশুর মশাই সব দোষ আপনার। আগে যদি একটি সুস্থ পরামর্শ দিতেন তাহলে আজ এত বড় ক্ষতি হত না আমার।
--তোমার আবার কি ক্ষতি হয়েছে?
--সেকি কথা।আপনি জানেন না।বউ ছাড়া আমি ঘুমাতে পারি না।অথচ আপনার নাতিরা আসার পর থেকে আমার ওপর সৈচারীর মতন অত্যাচার করছে।শুধু অত্যাচার নয় রীতিমতোন এক প্রকার জুলুম।আজ সারাদিনে বউকে একটা চুমুও খেতে পারি নাই।এখন বলেন দুঃখু কার বেশি হওয়া উচিত। আমার তো নাকি।
--ফালতু কথা বলার জন্য আমায় কল করেছে।
--শশুর আমার কস্ট বুঝল না হায়রে।রাখি ভাল থাকবেন।
কথা বলে পিছনে ফিরতে বর্ষার রনচন্ডি রূপ থেকে উৎস শুকনো ঢোক গিলল।
--এমন করে তাকিয়ে আছো কেন বউ?
---খাব।
--কাকে?
--আপনাকে।
উৎস আঁতকে উঠল।
--কি সাংঘাতিক কথাবার্তা।
--আপনি নিজের সন্তান নিয়ে হিংসা করেন ছিঃ।
--রাগ করো কেন বউ।তুমি আমার একমাএ গুলুমুলু বউ।সারাদিন কাছে পাই নাই তো তাই রাগ হচ্ছে।
--তাহলে বাবার সাথে ওসব কি বললেন?
--শশুরকে একটু জ্বালালাম আরকি।
--আপনি আর কোন দিন সুধরাবেন না।
--একদম না।
--বউ একটু রোমান্টিক হই।
--কেন?এক হালি পূর্ণ করতে।
উৎস হেসে ফেলল।সাথে হাসল বর্ষাও।
সমাপ্ত
(দীর্ঘপথ জার্নির পর অবশেষে বন্ধুমহল উপন্যাস শেষ হল।সকলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।গ্রুরুপে রিভিউ কিংবা সমালোচনা অবশ্যই করতে পারেন।ছোট ছোট রিভিউ দিয়েও আবার আপনার মনের ভাষা প্রকাশ করতে পারেন।গল্প আরও আগে পেতেন।হঠাৎ আমার মামা মারা যায়।কিছুটা ভেঙে পড়ি তাতে।লেখার মতন অবস্হা ছিল না তাই লিখতে টাইম লেগেছে।সেজন্য আমি ক্ষমা প্রার্থী।নতুন উপন্যাস পড়ার অনুরোধ রইল।আসছে হিংস্র এক জমিদারের অধনপতন নিয়ে ইন্ধুবালা।আশা করি এই উপন্যাসেও আপনারদের ভালাবাসা ও সহানুভূতি পাব ইন্আল্লাহ। ধন্যবাদ সবাইকে।)