#বন্ধুমহল।
৪০.
"এই মাএ পাওয়া তরতাজা খবর সাবেক এমপি প্রণয় চৌধুরীর একমাএ পুএ বর্তমান এমপি মহাদয় উৎস চৌধুরী ভয়াবহ অনৈতিক জেনার মতন পাপ কাজে লিপ্ত।কিছুক্ষণ আগে জানা যায়,তাদের এই প্রণয়ের সূচনা দীর্ঘদিনের ।যার সাথে প্রণয়ের সম্পর্কে তিনি জরিয়ে ছিলেন সেই মেয়েটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক ফারহান স্যারের একমাত্র বোন। ডাক নাম তার বর্ষা।জানা যায়, মেয়েটা গ্রাম থেকে কুমিল্লায় পড়াশোনার জন্য এসেছে।সেখান থেকে তাদের প্রণয়ের শুরু।দীর্ঘদিন তারা একে অন্যের ফ্লাটে থেকেছে।হয়েছে তাদের মধ্যে গভির থেকে গভিরতম সম্পর্ক।যা একজন দেশের গণমান্য জনপ্রতিনিধি এমপির কাছে আশা করা যায় না।আজ দুপুরে সেটা জানতে পারলাম।মেয়েটার ধারনা মতে তার বক্তব্য, তারা কোন হালাল পথে ছিল না।বরং বছর কয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল।অথচ তারা কোন বিবাহের প্রমাণ দেখাতে পারছে না।এ থেকে কি বুঝা যায়? তারা কি দীর্ঘদিন হালাল উপায়ে ছিল,নিশ্চয়ই না।দেশের একজন গনমান্য ব্যাক্তি হয়ে উৎস চৌধুরী দিনদিন ফিতনা নামক জেনা করে যাচ্ছে।তার এ গুলো দেখে দেশের জনগণ কি শিখবে?তাই সকলে চাচ্ছে তাকে এমপির পথ থেকে বরখাস্ত করা হোক এবং যথাযথ শাস্তি দেওয়া হোক।"
একের পর এক নিউস টিভি,পএিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমেে সবখানে দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ছে ।উৎসের জ্ঞান ফিরলেও সে প্রতিবাদ করার মতন অবস্থায় নেই।তবে নিউসটা তার কানে ঠিকই গিয়েছে।মাথা ঠান্ডা রেখে সে বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে।সেটা দেখে উপস্থিত সকলে ক্রোধনত,বিরক্তিকরও।।
উর্বশীর প্রায় ধৈর্যের বাঁধ ভেঙে গেল।ক্রোধে সে থরথর করে কাঁপছে।দৃষ্টি প্রখর করে তাকাল।বিরক্তি চোখে মুখে ফুটিয়ে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করল।
"তুই কিছু বলবি না উৎস।আর তোর কাবিননামা কই?জটপট উওর দে। এদের মুখ তাড়াতাড়ি বন্ধ করতে হবে।"
উর্বশীর কথা শুনে উৎসের হাবভাব পরিবর্তন লক্ষ্য করা গেল না।বেচারার জ্ঞান ফিরেছে সবে তিনদিন ।ডাক্তার বলেছে সে আবাদত বিপদ মুক্ত। কিন্তু পুরো এক মাস তাকে বেডরেস্ট থাকতে হবে।
উৎসের থেকে কোন রকম প্রতিত্তর না পেয়ে উর্বশী ভিষণ রাগল।রাগে ফোসফাস করতে করতে সে প্রস্হান ত্যাগ করল।
তা দেখে উৎসের কোন পরিবর্তন ঘটল না।বরং সে নিরবে কিছুর হিসাব মিলাতে লাগল।কাজটা কার ঠাহর করতে মতিষ্ক মিনিট দুই টাইম নিল।তার বিরোধী দলের নেতা রিক ছাড়া এরকম অদম্য সাহস কারও আধো হবে না।এটা সে নিশ্চিত ।কিন্তু এই ছেলেটা আর ভাল হবে না।মৃত্যুকে নিজেই হাতছানি দিয়ে ডাকছে।ইদানীং ছেলেটা বেশি লাফাচ্ছে। ভাবল,তার এবার উপরে যাওয়ার টিকিট কমফর্ম করতে হবে।
হাসপাতালের করিডরে বসে ছিল বর্ষা।কিছুক্ষণ আগে নিউসটা তার চোখে পড়ছে।তার ভাই তখন ঠিকই বলছিল। পবিএ সম্পর্কটাকে এরা অপবিএ নোংরা বানিয়ে দিচ্ছে।এখনও হাসপাতালে গেটের সামনে জট পাকিয়ে নিউস করেই যাচ্ছে একদল মিডিয়া ।এদের কি আর খেয়ে ধেয়ে কোন কাজ নেই।কে প্রেম করছে,কে কয়টা বিয়ে করছে,কে বাচ্চা জন্ম দিচ্ছে এসব নিউস বানাতে বসে থাকতে হবে সারাক্ষণ । ফালতু যত্তসব নিউস।অথচ কত গুরুত্বপূর্ণ নিউস পড়ে আছে তার বেলায় কিছু না।আর এরা এসব ফাউল জিনিস নিয়ে পড়ে আছে।
এখন কথা হচ্ছে এই কাজটা করল কে?
বর্ষা দাঁত দিয়ে চিন্তিত মনে নখ কামড়াচ্ছে।
সে সময় দেখা গেল উৎস ধীরে ধীরে অসুস্থ শরির নিয়ে এগিয়ে আসছে।ডান হাতে তার আইফোনটি রয়েছে।বাম হাতে এখনও সেলাইনের ক্যানেলা লাগানো।বর্ষা কেবল উৎস দিকে চেয়ে রইল।উৎস তাকাল না।কেবল রোবটের ন্যায় সে সামনে দিকে এগিয়ে চলল।।তাকে এগিয়ে আসতে দেখে মিডিয়ার লোকজন তার সামনের দিকে দুরত্ব গতিতে ক্যামেরা তাক করল।উৎস ক্যামেরার মুখেমুখি হয়ে দাঁড়াল। ভ্রু কুঞ্চিত করে বলল,
"এবার বলুন কার কি প্রশ্ন আছে?"
বুকে সাহস নিয়ে একজন মেয়ে সাংবাদিক এগিয়ে এল। বলল,
"স্যার আমরা শুনেছি আপনি ফারহান স্যার এর বোনের সাথে দীর্ঘদিন যাবদ প্রণয় নামক হারাম সম্পর্কে জরিত।প্রণয় থেকে ধীরে ধীরে একই ফ্লাটে কতশত দিন আপনারা কাটিয়েছেন।এটা কতটুকু সত্য। "
উৎস মোবাইল বের করে দু'টো ছবি দেখাল।।তাতে একটা ছিল বিয়ের কাবিননামা দ্বিতীয়টি ছিল দু'জনে কাবিননামায় সই করার ফটো।
ছবিটা দেখে মেয়ে সাংবাদিক কিছুটা দমে গেল।পুণরায় জিজ্ঞেস করল,
"কিন্তু আপনার বিরোধীদলের নেতা বলছে আপনারা দীর্ঘদিন অনৈতিক সম্পর্কে জরিয়ে ছিলেন।এমনকি বিভিন্ন হোটেল রাতও কাটিয়েছেন।"
উৎস ক্ষিপ্ত চোখে সাংবাদিকের দিকে তাকাল।রাগে সে থরথর করে কাঁপছে। কপালে শিরাগুলি কেমন তৎক্ষনাৎ তড়তড় করে টানটান হয়ে দাঁড়িয়ে গেল।ক্রোধে চোখে যেন আগুনের ফুলকি জ্বলছে।হাত মুঠি বদ্ধ করে নিল সে।চোখের মনি দু'টি স্হির হয়ে আছে সাংবাদিক মেয়েটির দিকে।ভয়ে ঢোক গিলল মেয়েটি।তড়িৎ গতিতে দু'পা পিছিয়ে গেল সে।
উৎস দাঁতে দাঁত চেপে খিটখিট মেজাজে বলল,
"আপনি দেখেছেন আমি হোটেল রাত কাটিয়েছি।এই রকম আপনার কাছে কোন প্রমাণ আছে।প্রমাণ না দেখাতে পারলে আপনার নেতা আর আপনাকেসহ দু'জনকে মানহানি কেসে জেলের ভাত খাওয়ার শখ মিটিয়ে দিব।"
"দুঃখিত স্যার।এভাবে আমার বলা উচিত হয়নি ।।তবে আমার কাছে কোন প্রমাণ নেই।"
"তাহলে এসব অযুক্তির কথা কেন বলেন আপনারা?বিয়ে হয়েছে পাঁচ বছর হতে চলল।অথচ নিজের স্ত্রীর সাথে এখন পর্যন্ত দৈনিক মিলনও করতে পারিনি।এখন সেটা আপনাদের মেডিকেল রিপোর্ট এনে প্রমাণ করে দেখাতে হবে বুঝি আমি ভার্জিন।''
উৎসের কথা শুনে লজ্জা পেয়ে বসল সাংবাদিক মেয়েটি।
উৎস পুণরায় বলল,
"যে কাজ করতে এসেছেন সেটা করুন।কারা আমার ওপর হামলা করেছে সেটা দ্রুত খুঁজে বের করুন।কে কার সাথে প্রেম করছে,বাসর করছে,কে কয়টা বাচ্চা জন্ম দিচ্ছে এসব অযুক্তির নিউস বন্ধ করে ভাল নিউস তৈরি করুন।আর হ্যাঁ ভিডিও গুলি সামাজিক যোগাযোগ মাধ্যম,ও নিউস পেপার থেকে ডিলেট করা চাই কথা ক্লিয়ার।আর এসব কথা যেন দ্বিতীয়বার না উঠে।এখন এখান থেকে সকলে বিদায় হন।"
_______________
পুরো একমাস পর দুই পরিবার থেকে সমালোচনা বসা হল।মুল বিষয় হচ্ছে বর্ষা আর উৎসের সম্পর্কে। অথচ আজিজ সাহেব একগুয়েমি জিদ করে রয়েছেন সে মেয়েকে কিছুতেই উৎসের কাছে দিবে না।এইদিকে বর্ষা উৎসকে ভালবেসে ফেলল।অথচ উৎসের সাথে কথা বলা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছেন তার পিতা।
সকলে ফারহানের বাসায় উপস্থিত। বেচারা টেনিং করে ফিরছে সবে একসপ্তাহ হতে চলল।এসে দু'দন্ড শান্তিও পেল না।আসার পর একের পর এক ঝামেলা লেগেই আছে।তার ভিতরে তার বাবা এসে হাজির।মূলত তিনি উৎসের সাথে বর্ষার ডির্ভোসের ব্যপারে কথা বলতে এসেছেন।তাই দুই পরিবার এক সাথে বসে বিষয়টি মীমাংসা করতে চান ।উৎসের কাছে ডির্ভোসের কথা জিজ্ঞেস করা হলে সে উওর দিল।
"আমি বিয়ে করেছি সংসার করার জন্য ডির্ভোস দেওয়ার জন্য নয়।আপনার মেয়ের যদি ভাল না লাগে তাকে ডির্ভোস দিতে বলেন না আমাকে নয়।"
কথার ধাঁধায় বর্ষাকে আটকে দিল উৎস।এতদিনে অন্ততপক্ষে সে এতটুকু বুঝেছে তার হিটলার রিনা খান একমাত্র বউয়ের মন একটি একটু হলেও কোমল নরম ও সদ্বয় হয়েছে।আর যাই হোক সে ডির্ভোস দিবে না।এবার সে কি উওর দেয় সেটা দেখার পালা।
আজিজ সাহেব সরাসরি বর্ষার দিকে তাকালেন।বললেন,তুই কি চাস?
বর্ষা পড়ল উৎস আর আজিজ সাহেব ঠিক মধ্যখানে। না পারছে বেচারি বাবাকে ছাড়তে না পারছে স্বামীকে ছাড়তে।কেবল দাঁত দিয়ে নখ খুঁটে যাচ্ছে ।
ফারহান বড়সড় আকারে একটা ধমক মারল।
"নখ কামরাচ্ছিস কেন?সিরিয়াস সময় বদ অভ্যাসগুলি বাদ দে।বুঝে শুনে সঠিক উওর দে।"
উৎসের দিকে একবার তাকাল সে।দৃষ্টি ঘুরিয়ে আজিজ সাহেবের দিকে তাকাল আবার।
কিছুটা মিনমিনিয়ে বলল,
"বাবা আমি তোমাকে হারাতে পারব না,আর না পারবো উৎসকে হারাতে।তোমরা দু'জনে আমার মনের দুই প্রান্ত দখল করে আছে।তোমাদের দু'জনকে ছাড়া আমি অচল।প্লিজ আমাক অচল করে দিয়ো না।"
কথাটা বলে বর্ষা তড়িঘড়ি করে রুমে চলে আসল।
আজ তার কেন জানি এত কান্না পাচ্ছে তা বলার বাহিরে?বিচ্ছেদের কথা শুনে কেমন গলা শুকিয়ে আসছিল।।মনে হয়েছিল,এই বুঝি তার দম বন্ধ হয়ে যাচ্ছে।তার নিঃশ্বাস আটকে আসছে।সে কেবল শ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে।কখন কীভাবে উৎসকে ভালবেসে ফেলল সে নিজেও জানে না।তার মন বলছে এই লোকটিকে ছেড়ে গেলে সে ভাল থাকতে পারবে না।তার হৃদয় বড্ড পুড়বে।ভিষণ কস্ট হবে।ভালবাসারা এত কস্ট যন্ত্রণা দেয় কেন?
সে সময় দেখা গেল বন্ধুমহলের সকলে হৈচৈ করে এক প্রকার ঠেলাঠেলি করে তার রুমে ঢুকে পড়ল।সে চোখের পানি আড়াল করে জোরপূর্বক মুখে হাসি টেনে বসল।
শুভ এসে বর্ষার ডেসিং টেবিল ওপর থেকে পারফিউ মারতে মারতে বলল,"ওরে বরিশাইল্লা তোদেরই কপাল
।দুই দু'বার বিয়ে করবি।বাসর করবি।কয়েক বছর পর বাচ্চাকাচ্চা জন্ম দিয়ে এসে বলবি।এটা তোমার মামা, এটা তোমার কাকা,এটা তোমার খালা ব্লো ব্লো.....
আর আমরা শালারা আজিবন মেয়ের পিছন ঘুরেই মরমু।মাঝখান থেকে টাকাওয়ালা সরকারি আধবুড়ো বুড়িওয়ালা চাচারা এসে আমাদের গালফেরেন্ড গুলারে নিয়া যায়।এটা কি ঠিক বল।ওদের পটাতে যেই পরিমান তেল মশলা ঢালতে হইছে দোস্ত বিশ্বাস কর সেই টাকা দিয়া দশতলা বাড়ির কাজ ভালভাবে কমপ্লিট করা হয়ে যেত।"
"চাপা মারা বন্ধ কর মামু।আমরা জানি তুমি কোন বা*ল খরচ করছো।উল্টো মেয়েগুলো থেকে টাকা নিয়া খাও।এসব জানিনা বুঝি।"
নোমানের মুখটা পিছন দিকে ঘুরিয়ে দিল শুভ।"এই তুই চুপ যা।"
নোমান হেসে বলল,
"উচিত কথা বললে হাজি সাহেবের মুখ খরাপ।"
বর্ষা উচ্চস্বরে বড়সড় করে একটা ধমক দিল।
"সব কয়টা থাম। আজ আমার মন খারাপ।একটু ঘটা করে মন খারাপ করে বসে থাকব তাও তোদের বিশ্ববিখ্যাত ঝগড়ার জন্য পারছি না।সব কয়টা আমার রুম থেকে বের হয় কুত্তা।নয়ত, লাথি মেরে বাইর করমু বলে দিচ্ছি ।"
অয়ন ভেংচি কাটল।শুভকে উদ্দেশ্য করে বলল,"
বন্ধু অপমান করল।তুই কিছু বলবি না।"
শুভ কাদুকাদু মুখখানা করে বলল,
"হেই বরিশাইলা আপা তুমি এত বড় অপমান করতে পারো না মোদের।আমরা তোমার গুরুজন হই।অন্তত পক্ষে তোমার উচিত আমাদের মতন লোককে সম্মান করা ।"
বর্ষা জোতা উঠিয়ে হাতে নিল।
"ওলে আমার সম্মান রে।আয় কাছে আয় সম্মান করা শিখাচ্ছি।"
শুভ দরজা খুলে দৌড়ে পালাল।
যাওয়ার আগে বলে গেল।
"তুই সত্যি সত্যি রাজাকারের বংশধর রে। কি ভয়ংকর কি নিষ্ঠুর মহিলা!"
শুভর কথা শুনে সকলে উচ্চস্বরে ঘর কাঁপিয়ে হেসে দিল।
নিপা এগিয়ে গেল বর্ষার দিকে।বর্ষা পাশ ঘেসে নিঃশব্দে বসে পড়ল।প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল।
"মন খারাপ তোর।"
"হু।"
"দুর বোকা।পুরো কথা না শুনে ওখান থেকে তখন চলে না আসলে মন খারাপ হত না।"
বর্ষা আশ্চর্য হয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকাল।অবিশ্বাস্য দৃষ্টিতে জিজ্ঞেস করল।" মানে।"
"খুব সোজা। তোর আব্বু উৎস ভাই আর তোকে মেনে নিয়েছে।তবে হ্যাঁ নতুন করে লোক জানিয়ে পুণরায় বিয়ে করতে হবে।সেবার কিন্তু আমরা কোন মজা করতে পারিনি।এবার অনেক মজা করব কিন্তু তোর বিয়েতে।"
বর্ষা আনমনে বলল,
"করিস।"
______________
রাত কয়টা ঠাহর করা দুষ্কর। তীব্র ভাইব্রসনের ঝলকানির শব্দে কর্ণদ্বয় ঝারাপালার মতন অবস্হা।মুহূর্তে কাঁচা ঘুমটা ভেঙে গেল তার।বিরক্তকর মুখশ্রী নিয়ে ফোনের দিকে সে দৃষ্টি ফেলল।মুহূর্তে মেজাজ খারাপ হবার বদলে এক মুঠো হাসি ফুটল অধরে।সেকেন্ড দুয়েক এর মধ্যে পুণরায় ফোনটির আলো জ্বলে উঠল।ফোন রিসিব করে সে কর্ণপাতে ধরল।
গলা খাকারি দিয়ে বলল,হ্যালো।
ওপাশ থেকে ভেসে এল।
"ঘুমিয়ে গিয়েছো বউ।অথচ দেখো আমি ঘুমাতে পারছি না।নরম তুলতুলে বউ থাকতে আমাকে যন্ত্রের মতন একটা কোলবালিশ নিয়ে ঘুমাতে হচ্ছে। এটা কি অত্যাচার নয় বলো।শুধু অত্যাচার নয় রীতিমতন একপ্রকার জুলুম।নেহাৎ আমি একজন ধৈর্যশীল দেশের গণমান্য এমপি।জনগণের সেবা করাই আমার ধর্ম।তাই আজ চুপচাপ তোমার বাপের কথা সব ভদ্র ছেলের ন্যায় মেনে নিয়ে হজম করছি।নতুন করে আবার বিয়ে করছি ।নয়ত,বাসরটা এতক্ষণে সেরে ফেলতাম। আমার যে আর তর সইছে না বউ।এত ধৈর্য মানুষ ধরতে পারে বলো।সেইদিক দিয়ে বিবেচনা করলে আমাকে নোবেল দেওয়া উচিত।তুমি চিন্তা করো না বউ। আমাদের বিয়ের পর রোমান্টিক মুহূর্তে শশুর যেন কাবাবের হাড্ডি হতে না পারে এজন্য শশুরের জন্যও এক বড়সড় ব্যবস্হা করছি।তাকেও একটা বউ এনে দিতে হবে বুঝলে।তাহলে বেচারা শশুর আর আমাদের ডিস্টার্ব করতে সময় পাবে না।উল্টো বউয়ের সাথে রোমান্টিক মুহূর্তে কাটাবে।আর এইদিকে বউয়ের সাথে আমি নিরিবিলি নিশ্চিন্তে রোমান্স করতে পারব।কেউ আর আমাদের মধ্যে কাবাবের হাড্ডি হতে আসবে না।ভাল আইডিয়া না বউ।
"কচু আইডিয়া। এরকম বাজে আইডিয়া আপনার মাথায় আসে কি করে শুনি?"
"তোমার পছন্দ হয়নি না।"
"আজ্ঞে না।আপনার আইডিয়া নিয়ে আপনি থাকুন।আমি এখন ঘুমাব।কোন প্রকার ডিস্টার্ব করবেন না।"
"একটা চুমু খাই বউ।"
উৎসের কথা শুনে ফোনের দিকে চোখ বড়বড় করে তাকাল বর্ষা।
"একদম না। "
"শুধু একটা চুমুই তো খাব।দশটা তো চাইনি।"
"না বলছি কিন্তু।"
হুট করে একটা চুমু দিয়ে বসল উৎস।তৎক্ষনাৎ টুংটাং করে কল কেটে দিল।
বর্ষা হতাশ ভঙ্গিমায় হাতে ফোন নিয়ে বসে রইল।ভাবতে লাগল সামনের উজ্জ্বল ভবিষৎ দিনগুলি যে তার চুমুদিন হয়ে আসবে সে তা স্পষ্ট বুঝতে পারছে।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।