ফন্ট সাইজ:
থিম:
জিন্দেগী

পর্ব 2

লেখক: কুন্জলতা বিনতে নিতা

জিন্দেগী
কুন্জলতা বিনতে নিতা
পর্ব :: ২

ঘুটঘুটে অন্ধকারে একাকী নির্জন রাস্তা দিয়ে হাঁটতে যেরকম ভয় লাগে এই মুহূর্তে কলিংবেলের শব্দে আমার ঠিক তেমনি ভয় হচ্ছে। ভয় হওয়াটা স্বাভাবিক। কারণ অতীতের কিছু দগদগে স্মৃতি আজও আমায় তাড়া করে। আজও প্রতি রাতে সেই কালো অতীত স্বপ্নে দেখি। কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। এসব ভাবনার মাঝে মা খুন্তি হাতে ড্রয়িং রুমে এসে বিরক্তি কণ্ঠে আমাকে বললো
-------- কিরে, তুই কি বয়রা হয়ে গেছিস।কলিং বেলটা সেই কখন থেকে বাজছে আর তুই বসে আছিস।
আমাকে বকা দিতে দেখে ইভান বললো
-------- কেন মা , তুমি জানো না এই সিয়া যে একটা বয়রা।।
-------- তুই চুপ থাক, ও নাহয় বয়রা কিন্তু তোর কানতো ঠিক আছে তুই খুললি না কেন দরজাটা?
আবহাওয়া উল্টোদিকে বয়ছে দেখে ইভান আর কিছু বলল না। এদিকে আমার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। মা যতই দরজার দিকে এগোচ্ছে ততই আমার ভয়টা বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে মা দরজা খোলার সাথে সাথে বিস্রি কাটা মাথা আমার দিকে তাকিয়ে থাকবে। নয়তো কোন একটা কাটা হাত আমার দিকে এগিয়ে আসবে। যে মুহূর্তে মা দরজার খুলতে যাবে ওমনি আমার চোখ আপনি বন্ধ হয়ে গেল।
--------কি সমস্যা কি তোমাদের? একটা দরজা খুলতে এতক্ষণ সময় লাগে?সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে চলেছি কানে শুনতে পাওনি নাকি কেউ ।
হঠাৎ করে অতি পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেয়ে সবভয় ডর এক নিমিষেই সেই উড়ে গেল।
------ আরে রাহি যে ভেতরে এসো ভেতরে এসো।
রাহি, আমার ছোটবেলার ফ্রেন্ড স্কুল এবং কলেজ আমরা একসাথে শেষ করেছি। মা দরজাটা লাগাতে লাগাতে রাহীকে উদ্দেশ্য করে বলল
-------- যা ভিতরে গিয়ে বস আমি রান্নাঘর থেকে আসছি।
মায়ের সাথে রাহার সম্পর্কটা বরাবরই খুব সহজ। আমার আর মায়ের সম্পর্কে মতই। মারাহিকে খুব স্নেহ করেন। রাহি যখনি আমাদের বাড়িতে আসে আমার থেকেও বেশি আমার মা খুশি হয়ে যায়। আসলে ও মেয়েটাই এমন খুব মিষ্টি একটা মেয়ে। আমার মত গম্ভীর ঘরকুনো মেয়ে নয়। খুবই চঞ্চল একটা মেয়ে। দরজার ওপাশে রাহাকে দেখে এতক্ষণে ভয়ে জমে থাকা শরীরটা কিছুটা শীতল হলো। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাহা বলল
------- কি ব্যাপার দিয়া মনি এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি আশাতে কি তুই খুশি হসনি?
--------- আরে এসব তুই কি বলছিস খুশি হবো না কেন? তুই এসেছিস ভালই হল আজকের দিনটা আমার পুরো বোরিং যেত এখন তুই এসেছিস তোর সাথে গল্প করতে পারব। চল উপরে চল।
রাহিকে কি কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে সর্বপ্রথম ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। আমার হাবভাব দেখে রাহি বলে উঠলো
------- কি হয়েছে দিয়া তুই এমন করতেছিস কেন?
-------- কি... কি হবে কিছু হয়নি তো।
--------- আমাকে মিথ্যা বলে লাভ নেই। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমাকে বল কি হয়েছে।
--------- বাবা-মার জন্য ছেলে দেখেছে। কালকে দেখতে আসবো যদি পছন্দ হয় তাহলে এই মাসের মধ্যে নাকি বিয়ে দিয়ে দিবে।
আমার কথা শুনে প্রচন্ড অবাক হয়ে গেল। এবং সে এক প্রকার চিৎকার করে বলে উঠলো
---------- কিইইইইইই?
---------আরে শালি আসতে.চিল্লা।
--------মানে তুই এসব কি বলতেছিস দিয়া তোর বিয়ে ?
-------- হয়তো। আমি শিওর জানিনা।
রাহি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে তারপর বলল
-------- এই এক মিনিট, তুই যদি এখন বিয়ে করে নিস তাহলে তোর ওই কি যেন জিন্দেগী না ফিন্দেগি ওর কি হবে?
------- আমি জানিনা , আমি কিচ্ছু জানি না আমার মাথা কাজ করতেছে না।
এটা বলে আমি মাথা চেপে ধরে বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে কেন ঝরছে আমি জানিনা বিয়ে হয়ে যাবে সেটার জন্য নাকি অন্য কোনো কারণ আছে। আমাকে এভাবে আপসেট হয়ে যেতে দেখে রাহি বলল
--------- ওই লোকটার আর কোন খোঁজ পেয়েছিস?
-------- না, ঐদিনের পর থেকে সে আর কোন মেসেজ বা কোন চিরকুট পাঠায়নি আমার কাছে।
কথাটা বলতে গিয়ে আমার কেন যেন গলা কাঁপছিল। আমাদের কথার মাঝে মা এসে দরজায় কড়া নাড়লেন।
------- দিয়া দরজা খোল।
মায়ের আওয়াজে নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম
------- এই তো মা খুলছি।।।
উঠে গিয়ে দরজা খুলে দিলাম। মা রুমে ঢুকে নাস্তার ট্রেটা রুমে থাকা ছোট্ট টেবিলটার উপর রেখে রাহিকে বললো
------- এটা খেয়ে নিস। আর আজকে দুপুরে কি খাবি তোরা।।
--------তোমার হাতের মুরগির ঝোল ।
আমি ও রাহি দুই জন একই সাথে কথাটা বলে উঠলাম। এরপর একেঅপরের দিকে তাকিয়ে ফিক করে হেঁসে ফেললাম। আমাদের হাসতে দেখে মা ও মুচকি হেসে চলে গেলেন। মা যেতে আবার রুমের দরজা আটকে দিলাম। দুইজন খাটে বসতেই রাহি বললো
-------- একটা মানুষ কীভাবে গায়েব হয়ে যেতে পারে। আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ওই লোকটার শেষ চিঠিতে কি লেখা ছিল বলতো।
রাহির কথা আমি খাট থেকে উঠে আলমারির কাছে গেলাম। আলমারি খুলে একটা পুরনো বাক্স হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে কাঙ্ক্ষিত জিনিসটা ফেতেই বাক্সটা আবার আগের জায়গায় রেখে খাটে ফিরে আসলাম। খাটে বসে হাতে থাকা জিনিসটা মেলে ধরলাম। মুলত এটা একটা চিরকুট যাতে লেখা আছে
,,,,,,, প্রিয় শ্যামলীনি
যদি কখনো আমি হুট করে হারিয়ে যায় তবে কি তুমি আমায় খুঁজবে??? ।।।।
।ব্যাস এতটুকুই। আর কিছু লেখা নেই তাতে। চিরকুটটা পড়ে রাহি কিছুক্ষণ চুপ থেকে বললো
-------- তার মানে লোকটা জানতো যে সে একদিন নিখোঁজ হবে।।
------- আমি জানি না।
------ এখন কি করবি? তোর সে অদেখা পুরুষকে খুঁজবি নাকি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবি কোনটা??
------- আমি তাও জানি না।
-------- তুই তো কিছুই জানিস না শালী আবাল।
:::::

সকাল ঘড়িয়ে দুপুর,, আবার দুপুর ঘড়িয়ে রাত । সময়টা খুব অদ্ভুত। কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। এখন রাত ১০:০০ টা বাজে। খাবার খেয়ে রুমে এসে বসলাম। রাহি বিকেলেই চলে গেছে। কালকে আবার আসবে। আমি রুমময় পায়চারি করছি আর ভাবছি কি করবো আমি কালকে। হঠাৎ করে আমার জানালার কাছে একটা শব্দ শুনলাম কিছু পড়ে যাওয়ার শব্দ। কাছে গিয়ে দেখি একটা বিড়াল নিচে শুয়ে আছে। বিড়াল পড়েছে ভেবে খাটে চলে আসি। এখন একটু ঘুমাবো। কালকেরটা কালকে দেখা যাবে

অন্যদিকে দিয়ার রুমে নিচে থাকা বড় শিউলি গাছের পিছন থেকে বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির মানব ছায়া। অন্ধকারে সেই ছায়াকে কোনো দানবের থেকে কম কিছু লাগছে না। তার সুঠাম দেহ ওভারকোট এ জড়ানো। অন্ধকারের জন্য এর বেশি কিছু দেখা সম্ভব নয়। ছায়াটি সোজা হেটে বাড়ির উল্টো দিকে চলে গেল। যেতে যেতে সে বারকয়েক দিয়ার রুমের দিকে তাকালো।

চলবে

( ভালোবেসে পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন