২য় পর্ব
উপন্যাস - তুই সেই অচেনা প্রেম
লেখনীতে - নাইরা ইসলাম মাহু
মাহুরা হেড স্যারের রুম থেকে বের হয়ে গেল নিজেদের নিজেদের ক্লাসে। মাহু নিজের ক্লাসে গিয়ে স্কুল ব্যাগ থেকে একটা চকলেটের প্যাকেট বের করল, যার মধ্যে অনেকগুলো চকলেট ছিল। মাহু চকলেটগুলো নিয়ে তাদের ক্লাসের সবাইকে দিল। সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। মাহু তাদের ধন্যবাদ বলে গেল সাফাদের ক্লাসে।
গিয়ে সাফার হাতে কিছু চকলেট দিয়ে বলল,
"সাফু, সবাইকে দিয়ে আয়। নিচে আমি ম্যামদের কাছ থেকে আসছি।"
"আচ্ছা যাও।"
এই বলে মাহু নিজের ক্লাস থেকে ব্যাগটা নিয়ে নিচে গেল অফিসে। ম্যাম স্যারদের সবাইকে সালাম দিয়ে অনুমতি নিয়ে অফিসে ঢুকে সবাইকে চকলেট দিল। ম্যামরা জিজ্ঞেস করল, "হঠাৎ চকলেট? চলে যাওয়ার খুশিতে দিচ্ছ নাকি?"
"না ম্যাম, আমার জন্মদিন আজকে।"
"ওও, Happy Birthday Mahu!"
"Mahu - Thanks."
মাহু সবার সাথে কথা বলে বিদায় নিল। সব স্যার ম্যামরাই মাহুকে ভালোবাসে, ভালো ছাত্রী আর তার ভালো ব্যবহারের জন্য। মাহু অফিস থেকে বের হয়ে দেখল সাফা দাঁড়িয়ে আছে। মাহু সাফার দিকে এগিয়ে গিয়ে বলল, "চল।"
"হ্যাঁ, চলো।"
ওরা স্কুল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াল। এমন সময় মাহুর চোখ পড়ল একটু দূরে আদিব দাঁড়ানো। মাহু আদিবকে দেখে সাফাকে বলল, "সাফু দেখ, ভাইয়া। চল যাই।"
"আচ্ছা চলো।"
ওরা রাস্তা পার হয়ে গিয়ে দাঁড়াল আদিবের পেছনে। আদিব উল্টো ঘুরে দাঁড়ানো, কার সাথে যেন ফোনে কথা বলছে, যার ফলে মাহুদের দেখে নাই। মাহু আদিবকে ডাকল, "ভাইয়া!"
আদিব চমকাল। পেছন ঘুরে দেখে মাহু আর সাফা দাঁড়ানো। আদিব বলল, "আরে জান, তুমি এখানে কী করছ? বাসায় যাও নাই এখনও?"
"না, এখন যাব।"
"ওও।"
"হুম।"
থেমে মাহু বলল, "তুমি এই টাইমে এখানে কী কর? তোমার তো বাসায় থাকার কথা।"
"আদিব - একটু কাজে আসছিলাম।"
"ওওও।"
"হ্যাঁ, চলো তাহলে তোমাদের এগিয়ে দেই।"
এমন সময় সাফা বলল, "না, আমরা যেতে পারব। কাউকে লাগবে না।"
মাহু ধমক দিল, "সাফু, ভাইয়াকে এমনভাবে বলছিস কেন?"
সাফা আদিবকে পছন্দ করে না। দেখলেই তেলে বেগুনে জ্বলে যায়, কিন্তু মাহুর জন্য তেমন কিছু বলতেও পারে না।
"সাফা - কই কী বললাম? আমিতো ভালোই বললাম যে আমরা একা যেতে পারব।"
"আদিব - থাক জান, তোমার সাফু চাচ্ছে না, তাহলে আর যাব না, থাক।"
"মাহু - না, তুমি যাবে।"
"আদিব - কিন্তু..."
মাহু থামিয়ে দিয়ে বলল, "কোনো কিন্তু না।"
"আচ্ছা তাহলে চলো।"
"হ্যাঁ চলো।"
সাফা তাদের কথা শুনে মুখ বাঁকাল।
সেও চলল তাদের সাথে। আদিব আর মাহু সারা রাস্তা বকবক করছে, সে একটা কথাও বলে নাই, চুপ করে হাঁটছে। মাঝপথে আসতেই আদিবের ফোনে কে যেন ফোন করল। সে ফোন নিয়ে সাইডে গিয়ে কথা বলে আসল। এসে বলল,
"জান, আম্মু ফোন দিয়েছে। আমার একটু যাওয়া লাগবে, তোমরা চলে যাও, কেমন?"
"আচ্ছা।"
"সাবধানে যেও।"
"ওকে।"
আদিব চলে গেল। সাফা বলল,
"ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে।"
"মাহু - সাফা, এটা কেমন কথা, হুম?"
"ঠিকই বলছি। এই ছেলেকে আমার একটুও ভালো লাগে না। ছেলে খবিশ, লুচ্চা।"
"কেন? কী করছে? লুচ্চা বলছিস কেন?"
"দেখ না, তোমাকে জান বলে। বোনকে কি কেউ জান বলে? আজাইরা আগলা ঢং যত। এমন ভাব দেখায় সে যেন সালমান খান। ছেলেটা একটা উগান্ডা।"
"মাহু - হয়েছে বোন, এখন থাম। কানের মাথা খাস না তো।"
"হ্যাঁ, আমি বললেই দোষ।"
"না জানু, বললে দোষ না, বল শুনছি। তবে এটা সত্যি, ভাইয়াকে না করার পরও জান বলে, আমারও ভালো লাগে না এটা তেমন।"
"তাহলে ওকে বলো না কেন?"
"বলছি, শুনে নাই। বলে আমি ডিফরেন্ট, অন্যদের থেকে।"
"আইছে ছেলে মাদারবোর্ড ডিফারেন্ট।"
"সাফু চুপ, এখন বেশি হচ্ছে কিন্তু।"
থেমে, "ওয়েট, তুই কি জেলাস?"
মাহু টপিক চেঞ্জ করার জন্য বলল।
"সাফা - আমি কেন জেলাস হব? আমি কি তোর বয়ফ্রেন্ড?"
"তাহলে কী হয়েছে, সোনা?"
"দেখ আপু, একে আমার সুবিধার লাগে না। এই দেখবা, তোমাকে একটা প্যাঁচে ফেলাবে।"
"কী প্যাঁচে ফেলবে? আমি কি ওর সাথে রিলেশন করি যে প্যাঁচে ফেলবে? ওকে ভাইয়া বলি, জাস্ট ভাইয়া, অন্য কিছু না। তাই কিছু করতে পারবে না।"
"তাও তো।"
"হয়েছে, এখন এই টপিক চেঞ্জ।"
"আচ্ছা।"
তারা দুজন কথা বলতে বলতে এসে পড়ল তাদের বাসার সামনে। তাদের বাসাটা দুই তলা। বাসার চারপাশ বাউন্ডারি করা। বাউন্ডারি গেটের সামনে একটা বাগানবিলাসের গাছ, পাঁচ রকমের ফুল ফোটে, বারোমাসই থাকে ফুল। বাউন্ডারি গেট পেরিয়ে একটা রাস্তা মাঝখানে, একপাশে ফল গাছ বিভিন্ন ধরনের, আরেকপাশে ফুল আর সবজি গাছ। বাসার পেছনে একটা বড় পুকুর আছে। আর অন্যপাশে এক সাইডে হলো মাহুদের গ্যারেজ। গ্যারেজে মাহুর বাবার তিনটা গাড়ি আর বাইক থাকে। এগুলো মাহুর বাবা সাদমান সাহেবের কাকাতো ভাইয়ের ছেলে চালায়, দেখাশোনা করে। ওর নাম মাহিন। ওরা মধ্যবিত্ত পরিবার, তাই মাহুর বাবা তাকে গাড়ি চালাতে দিয়েছে। খুব বেশি দরকার না হলে মাহুদের পরিবারের কেউ নিজস্ব গাড়ি নেয় না। সাদমান সাহেব দেশে আসলেই ওইগুলো বেশি ব্যবহার হয়, নয়তো মাহিনই চালায় আর দুইজন ড্রাইভার, ওরা চালায়। এই গাড়ি ভাড়া দিয়ে তাদের সংসার চলে।
সাদমান সাহেবের নিজস্ব গাড়ি একটা আর দুইটা তারা চালায়। সাদমান সাহেবের নিজস্ব গাড়িটা মাহুর হঠাৎ মন চাইলে ওইটা দিয়ে ঘুরতে যায়, নয়তো কেউ ওইটা নেয় না।
মাহুরা বাসার ভেতরে আসল। এসে মাহু ইরামকে ডাকল। মাহুর এটা স্বভাব, সে স্কুল বা যেকোনো জায়গা থেকে এসে আগে মাকে জড়িয়ে ধরে, পরে যাবে ফ্রেশ হতে। ইরাম মাহুর ডাক শুনে রান্নাঘর থেকে বের হলো। একজন সার্ভেন্টকে বলল, "খালা, দুই গ্লাস শরবত বানিয়ে দিন তো।" এসে মেয়েকে জড়িয়ে ধরল।
মাহু বলল, "আম্মু, কত মিস করছিলাম তোমাকে।"
"হ্যাঁ, হয়েছে, এখন ফ্রেশ হয়ে আয়।"
"আহহহ, নানির মেয়ের একটু রস কস নাই, দূর।"
বলে সে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসল। আসতেই সার্ভেন্ট তাকে শরবত দিল, সে খেয়ে বসল সোফায়। এমন সময় সাফাও আসল, বলল, "আপু, চল একটু বাগানে যাই।"
"না, তুই যা। আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমাব।"
এই বলে মাহু নিজের রুমে চলে গেল।
সাফা কী করবে, সেও চলে গেল নিজের রুমে।
বিকালে মাহু ঘুম থেকে উঠে শাওয়ারে গেল। সে শাওয়ার নিয়ে নতুন একটা জামা পরে নিজেকে পরিপাটি করে গেল সাফার রুমে। গিয়ে দেখে সাফা নেই। রকিকে ডেকে বলল সাফাকে ডেকে দিতে। সাফা ছাদে ছিল। মাহু ডাকছে শুনে সে ছাদ থেকে মাহুর রুমে গেল, গিয়ে দেখে মাহু নাই, তাই সে নিজের রুমে গেল। সে মাহুকে দেখে বলল,
"আপু, কোথাও যাবে কি?"
"হুম, রেডি হয়ে নে, একটু বাইরে যাব ঘুরতে।"
"আচ্ছা, বড় আম্মুকে বলছ?"
"না, রেডি হ, পরে বলছি গিয়ে।"
"ওকে।"
ওরা রেডি হয়ে নিচে আসল। ইরাম, নুসরাত তারা বসে আড্ডা দিচ্ছে, সাথে সামিয়া আছে, মানে মাহুর ফুপি। মাহু ফুপিকে দেখে গিয়ে সালাম দিল, "আসসালামু আলাইকুম মাম্মাম, কেমন আছ?"
"সামিয়া - ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস?"
"আলহামদুলিল্লাহ ভালো। কখন আসলা? ডাকলা না কেন আমাকে?"
"ঘুমাচ্ছিলি তাই।"
"আচ্ছা, পাপা আসে নাই? পাপা কই? আর সাদহান, নূর তারা কই?"
"তারা আসবে একটু পর। সাদহান বায়না করছিল, সে গাড়ি কিনবে, তাই তোর পাপাকে দিয়ে পাঠাইছি আনতে।"
"ওও, পাপার যাওয়া লাগল কেন? মাহিন ভাইয়াকে দিয়ে পাঠাতে।"
"মাহিন ব্যস্ত।"
"ওও।"
"হুম, তুই কোথাও যাবি নাকি?"
"হুম, একটু পার্কে যাব ঘুরতে।"
"একা যাবি?"
"না, সাফা আর আমি।"
"ওকে, যা।"
তাদের বাসা থেকে দশ মিনিট হাঁটলেই পার্ক। তারা ছুটির দিনে আসে।
আজকেও তার জন্মদিন, আর এখানে আসবে না, তা হয় নাকি?
মাহুরা পার্কে গিয়ে বসল। ফুচকাওয়ালা মামার কাছ থেকে ফুচকা নিয়ে খেয়ে টাটা দিয়ে। নদী আছে এখানে একটা, ওই নদীর পাড় দিয়ে হাঁটছে তারা।
মাহু সাফাকে বলল, "সাফু দেখ, ওইখানে কেউ নাই, আয় যাই কাঠগোলাপ নিয়ে আসি, চল।"
"হ্যাঁ, চল যাই।"
ওরা গিয়ে দাঁড়াল কাঠগোলাপ গাছের নিচে। যেহেতু আজকে সোমবার, তাই এদিকে কেউ নেই। পার্কটা ফাঁকা বললেই চলে, এক-দুইটা মানুষ হাতে গোনা। ওরা ওই গাছের নিচে বসল। গাছটা অনেক বড়। মাহুর খুব ভালো লাগে কাঠগোলাপ, তাই সে এখানে প্রায়ই এসে বসে, ফুল নেয়।
আজকে আকাশের অবস্থা তেমন ভালো না, যেকোনো টাইমে বৃষ্টি আসতে পারে, এটা ভাবছে সাফা। সে তো বৃষ্টিতে ভিজবে না, ভিজলেই জ্বর আসবে। একবার ভাবল মাহুকে বলবে যেন চলে যায়। আরেকবার ভাবল, থাক, আপুর মন খারাপ করবে।
যে ভাবা সেই কাজ, হঠাৎ ঝুম করে বৃষ্টি নামল। সাফা দৌড়ে গিয়ে একটা চিলেকোঠার চালের নিচে দাঁড়াল। মাহু তো সেই খুশি, সে সাফার কাছে তার ব্যাগটা দিয়ে সে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ল। সাফা মানা করছে, কিন্তু কে শোনে কার কথা।
মাহুর পরনে সাদা পিংক মিক্স একটা গাউন পড়া, ভিজে শরীর দেখা যাবে তাই মাহু চুলগুলো ছেড়ে দিল। মাহুর চুল হাঁটুর নিচ পর্যন্ত, তার পিঠ ঢেকে গেল। সে মনের সুখে গুনগুনিয়ে গাইতে লাগল,
"টিপ টিপ বৃষ্টিতে কী যে ভালো লাগছে।"
"হৃদয়ের কথা গুলি শিস দিয়ে ডাকছে।"
এইটুকু গাইতেই পরের লাইন একটা কালো বাইকে বসা লোক গাইতে শুরু করল,
"এমন সুখ তুমি দিলে তো আমায়।"
"কেড়ে নিতে পারবে না কেউ তোমায়।"
মাহু শুনে থমকে গেল। সে পেছন ফিরে তাকাল, দেখল একটা কালো বাইকে একটা লোক উঠছে, মাথায় হেলমেট, শুধু চোখ দেখা যাচ্ছে। লোকটার চোখগুলো কেমন অদ্ভুত, হালকা পারপেল আর নীল মিক্স লোকটার চোখের মণি। দেখে ঘোর লাগার মতো অদ্ভুত বিষয়। লোকটার পরনে সব কালো, প্যান্ট, শার্ট, হেলমেট সব কালো। দেখতে ওয়াও, দেখে ক্রাশ খাবে যেকোনো কেউ। কিন্তু আফসোস, লোকটাকে আর দেখা হলো না, লোকটা বাইক নিয়ে বেরিয়ে গেল।
মাহুর ধ্যান ভাঙল সাফার ডাকে। সাফা এতক্ষণ দাঁড়িয়ে ছিল দূরে, তেমন কিছু খেয়াল করে নাই। সে এসে বলল,
"আপু, কী হয়েছে?"
মাহু কথা এড়িয়ে গেল, বলল, "না, কিছু না।"
"হ্যাঁ চলো, বৃষ্টি একটু কমেছে, বাসায় যাই, নয়তো জ্বর আসবে।" মাহুও আর কিছু বলল না, বলল, "হ্যাঁ চল।"
ওরা বাসায় চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে নিল।
চলবে..........
[ বুল ট্রুটি খমার দিস্টিতে দেখবেন ]
।