ফন্ট সাইজ:
থিম:
শ্রাবনের শেষ বিকেল

পর্ব 3

লেখক: Nasrin akter jannat

"শ্রাবনের শেষ বিকেল"
"পর্ব 3"
"চলো বলে ফেলি, কত কথা বলি,
জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই!
ঝলসানো রাতে, রাতের এ পোড়া বরাতে,
তুমি আমার অন্ধকার আর রোশনাই।
কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে,
তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে!
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই,
থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই, তোমাকে পাই।
চলো বলে ফেলি, কও কথা কলি,
তুমি আমার অন্ধকার, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই!"
ওয়াসিম ধীর, নরম, কোমল ও শান্ত স্বরে পুরো গানটা শেষ করল। ওয়াসিম কি পুরো গানটা কারও দিকে তাকিয়ে গেয়েছে? হয়তো হ্যাঁ, হয়তো না। আর যার দিকে তাকিয়েছে, সে কি একবারও চোখে চোখ রেখেছে? কে জানে, হয়তো তাকায়নি।
করতালির শব্দে ধ্যান ভাঙল আরিশ আর নুসরাতের। তারা তো গানের আবেশে চোখে চোখ রেখেছিল। তাদের দীর্ঘদিনের প্রেম, হয়তো পরে বিয়েও করবে। আরিশ তাকিয়ে ছিল তার প্রেয়সীর দিকে, আর নুসরাত তাকিয়ে ছিল তার প্রণয়পুরুষের দিকে। তাদের চোখে চোখ রাখাটা আর কেউ না দেখলেও দুজন দেখেছিল। হয়তো তারা জানতও না যে কেউ তাদের দেখছে।
চারপাশে সবাই ওয়াসিমের প্রশংসায় পঞ্চমুখ। ওয়াসিম হাত নেড়ে তাদের চুপ করায়। এভাবেই গানের আড্ডা চলল অনেকক্ষণ।
রাত ১২টা। সবাই ঘুমে ঢলে পড়েছে। শুধু ঘুম নেই ওয়াসিমের চোখে। সবেমাত্র ঘুমিয়েছে তারা। আর সে তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে প্রেয়সীকে দেখে। দুষ্টু নজর কাল-পরশু দেবে, আজ সব সময়ের মতো প্রেমিকার চোখে চোখ রেখেই তার মনের তৃষ্ণা মেটাচ্ছে।
এরই মাঝে তার প্রেয়সী ঘুমের ঘোরে নড়েচড়ে উঠল। সে কাত হয়ে শুয়ে ছিল বলে বিছানা থেকে পড়ে যেতে নিচ্ছিল। ওয়াসিম দ্রুত তাকে ধরে ফেলল। প্রেয়সী গভীর ঘুমে মগ্ন, তাই সে জানতেই পারল না যে তাকে কেউ স্পর্শ করছে। এতক্ষণ ধরে যে তাকে এমন গভীর চাহনি দিয়ে দেখছিল, সে কি তা জানে? জানে না তো।
ওয়াসিম খুব যত্ন করে তাকে আবার বিছানায় সুন্দর করে শুইয়ে দিল। এরপর আরও কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটির পরনে গাঢ় লাল রঙের টপস আর সাদা প্লাজু, গায়ে কোনো ওড়না নেই।
হালকা বাদামি রঙের চুলগুলো তার মুখের ওপর এসে লেগে আছে। ফর্সা মুখশ্রীতে তাকে ভীষণ সুন্দর লাগছে।
হঠাৎ ওয়াসিমের চোখ গেল তার পেটের দিকে, কাপড় কিছুটা সরে গেছে।নাভির কাছের তিল টা দৃশ্য মান।
দৃশ্যটি দেখে শুকনো ঢোক গিলল ওয়াসিম। নিজেকে কোনোরকমে শান্ত করে সে আলতো হাতে মেয়েটির পেটের কাপড় ঠিক করে দিল। আজ তো সে কোনো অধিকার নিয়ে ছোঁয়নি, তাই এই অল্প স্পর্শেই নিজেকে সংযত রাখল। পরে যখন পুরো অধিকার পাবে, তখনই না হয় তাকে নিজের করে ছোঁবে।
কিন্তু সে কি এত তাড়াতাড়ি এই অধিকার নিতে চেয়েছিল? না, সে কখনোই এমন তাড়াহুড়ো করে অধিকার নিতে চায়নি। পরিস্থিতিই আজ তাকে এই অধিকার নিতে বাধ্য করেছে। মেয়েটিরই বা কী দরকার ছিল অন্য কারও সাথে বিয়েতে রাজি হওয়ার?
এসব এলোমেলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াসিম নিজেও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন রাত ৩টা ৩০ মিনিট বাজে।
চট্টগ্রাম ট্রেন থামে। এত দেরি হওয়ার কারণ আছে। ৮:০০ তার ট্রেন থাকলে ও কিছু সম্যসার কারণে ১:০০টায় ট্রেন ছাড়ে।
তারা ট্রেন থেকে নামে। গাড়ি আসছে। ওয়াসিম এর বন্ধু আসবে তাঁদের নিতে।ওয়াসিম তবে তাকে আগেই বলে রেখেছিল এবং সেখানেই দাঁড়িয়ে ছিল। ওয়াসিম ও আরিশের বন্ধু তামিম।
এরপর তারা একে একে গাড়িতে উঠল। গাড়িতে ওঠার সময় তামিমের চোখ আটকে যায় ফারিহার দিকে। ফারিহার চোখও তামিমের দিকে যায়, সে যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই তামিমের হৃৎস্পন্দন (হার্টবিট) বেড়ে গেল।
এরপর গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ হলো এবং গাড়ি চলতে শুরু করল। গাড়িতে তাদের অনেকক্ষণ গল্পগুজব হলো। ক্লান্ত থাকায় একসময় অনেকেই গাড়িতেই ঘুমিয়ে পড়ল। গাড়ি গিয়ে থামল প্রায় ভোর ৪:৩০-এ, একটি হোটেলের সামনে। সমুদ্রের ঠিক সামনেই তারা হোটেল নিয়েছে। দুটি রুম বুক করা হয়েছে—একটিতে মেয়েরা থাকবে এবং অন্যটিতে ছেলেরা।
হোটেলে গিয়ে তারা অনেকক্ষণ বিশ্রাম নিল। এরপর সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে ওয়াসিম। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। পেছন থেকে আফনাফ বলে উঠল,
"ভাইয়া, আরেকবার ভেবে দেখো। যদি সে না মানে,।"
"তবুও কিন্তু তাকে মানাতে হবে।"
"যদি না মানে।না মানলে জোর করবানা। Ok"
ওয়াসিম আর কথা বাড়াল না। সে বিষয়টি মেনে নিয়ে বলল,
"সবকিছু কি রেডি..."
দীর্ঘশ্বাস ছাড়ল আফনাফ, বলল,
"হ্যাঁ, সব রেডি।কাল সন্ধ্যা য় কাজ হয়ে যাবে..."
ব্যস, এতটুকুই কথা হলো তাদের। ওয়াসিম রুমে চলে গেল। আফনাফও দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গেল। আজ তারা শুধু বিশ্রাম নেবে, কাল ঘুরবে। আফনাফ অপেক্ষায় আছে কখন অঘটন ঘটবে। আবার ভাবছে, অঘটন ঘটবে তো? যদি মেয়ে না মানে তখন কী হবে! যাকগে, এসব বাদ দিয়ে কালকে কী করবে তা ভেবে সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। ভাবতে ভাবতেই রুমের সামনে চলে এলো এবং ভেতরে ঢুকল।
প্রথমে ২টা রুম নেওয়ার কথা থাকলেও ওয়াসিমের জেদের কারণে ৪টা রুম নেওয়া হয়েছে। একটায় ওয়াসিম, আরিশ আর আফনাফ। আরেকটায় ইয়াশ, নাবিল ও জিহাদ। অন্যটায় জিনিয়া ও ফারিহা, আর শেষেরটায় অরিন, ঈশা ও নুসরাত।
গল্পে ফেরা যাক—দুপুর ১২টা বাজে। সবাই একে একে ঘুম থেকে উঠে নাস্তা করতে নিচে নামল। নাস্তার টেবিলে সবার মধ্যে টুকটাক কথা হয়। এর মাঝে ওয়াসিম ও আফনাফের চোখে চোখে বেশ কিছুবার কথা হয়, যা অন্য কারো নজরে পড়ল না। নাস্তা শেষে তারা সবাই তৈরি হয়ে সমুদ্রের তীরে গেল। সমুদ্রের পাড়ে গিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। অরিন ও ঈশা তো সমুদ্র দেখে যেন ছোট বাচ্চা হয়ে গেছে।অরিন এর দিকে তাকিয়ে আছে ওয়াসিম।

চলবে..........

(রেসপন্স করবেন সবাই। প্লিজ 🙏)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন