ফন্ট সাইজ:
থিম:
শ্রাবনের শেষ বিকেল

পর্ব 4

লেখক: Nasrin akter jannat

"শ্রাবনের শেষ বিকেল"
"পর্ব 4"
আছে ওয়াসিম। তার মনে কিছু একটা চলছে। কিছু একটা ভেবে বাঁকা হাসল সে। বিড়বিড় করে বলল, "পাখির মতো যতই উড়ে বেড়াও, ডানা ছাঁটার সময় হয়ে গেছে। তোমাকে আমি কখনো উড়তে দেব না। যদি আমার ছায়া ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার চেষ্টা করো..."
হঠাৎ পেছন থেকে একটা হাত তার কাঁধ স্পর্শ করল। পিছু ঘুরতেই সে দেখল আফনাফ দাঁড়িয়ে আছে। আফনাফ বলল, "কী ভাবছো?"
"কিছু না। ওরা কতক্ষণে আসবে?"
"সন্ধ্যার পরে।"
ওদের মাঝে আরও কিছু কথা হলো।
এদিকে অরিন আর ইশা বাড়ির জন্য শাকসবজি নিয়ে যাচ্ছে। হঠাৎ ইশা বলল, "চল অরিন, নুসরাত আপুকে জিজ্ঞেস করি।"
অরিন কিছু বলতে যাচ্ছিল, তারপর কী যেন মনে পড়ায় বলল, "চল।" বলে তারা নুসরাতের দিকে হাঁটা ধরল।
নুসরাত আরিশের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। দূর থেকে অরিন ও ইশাকে আসতে দেখে আরিশকে দূরে পাঠিয়ে দিল। কিন্তু দূর থেকেই অরিন ও ইশা তা দেখে ফেলল। নুসরাত একা দাঁড়িয়ে আছে। হঠাৎ অরিন বলে উঠল, "আপু!"
"হ্যাঁ?"
"কিছু বলবি এবার?"
ইশা বলল, "হুম।"
"কী?"
"তোমার আর আরিশ ভাইয়ার মধ্যে কী চলছে?"
"মানে? কী বলছিস!"
"আপু, মিথ্যা বলবে না। আমরা কিন্তু সব জানি।"
নুসরাত বুঝল, ওদের কাছে কিছু লুকানো যাবে না। তবুও শেষ একটা চেষ্টা করে বলল, "তোরা যা ভাবছিস তা না।"
"সত্যিই তা না?"
"হুম।"
"আচ্ছা, আরিশ ভাইয়াকেই জিজ্ঞেস করি।" এই বলেই অরিন কয়েকবার 'আরিশ ভাই' বলে ডাক দিল।
নুসরাত তড়িঘড়ি করে বলল, "এই, কী করছিস! থাম।"
এর মধ্যেই অরিনের ডাক শুনে আরিশ এগিয়ে আসছে। ওদের মুখ দেখে সে কিছুটা আন্দাজ করতে পেরেছে। কাছে আসতেই ইশা প্রশ্ন করল, "তোমার আর নুসরাত আপুর মধ্যে কী চলছে?"
আরিশের সহজ উত্তর, "তোরা যা ভাবছিস, তা-ই।"
"কেন?" অরিন ও ইশা আশা করেনি যে আরিশ এত সহজে স্বীকার করবে। ওরা শুধালো, "মানে? কবে থেকে?"
"চার বছর আগে থেকে।"
আরিশের কথায় যেন ইশা ও অরিন আকাশ থেকে পড়ল! এত আগে থেকে ওরা প্রেম করছে, অথচ তারা কিছুই জানে না! চোখের সামনে সত্যিটা জানার পরও তারা যেন বিষয়টি মানতে পারছে না। দুজন একসাথে শুধালো—তোমরা আমাদের সামনে প্রেম চালিয়ে গেছ, অথচ আমরা কিছুই জানি না! ও মাই গড! আমার বোন আমাকেই বলে ‘ম্যাড’! তোমরা আমাদের এত পর ভাবলে যে একবার বললেও না! একই বাড়িতে তোমরা একসাথে থাকছ, অথচ আমরা জানতেও পারলাম না! ও মাই গড! আমাদের কেউ একটু রশি পাঠাও, আমরা উপরে উঠে যাই।”
আল্লাহ! এতক্ষণে এদের শোরগোল শুনে তামিম আর ফারিহা সেখানে হাজির হলো। তামিম এসেছে বারোটার দিকে। এসেই সে ফারিহার সাথে ফ্লার্ট করছে। ফারিহা মনে মনে পটে গেলেও ওপরে মুখ শক্ত করে রেখেছে। তার মনের ভেতর চলছে অন্য পরিকল্পনা। তারা ঢাকা যাওয়ার আগেই সে তামিমের প্রপোজ অ্যাকসেপ্ট করবে, এর আগে নয়।
ফারিহা অরিনের কাছে জিজ্ঞেস করল, “কী হয়েছে?”
ঈশা শুরু থেকে সবটা খুলে বলল। সব শুনে ফারিহা নিজেও খুব শকড হলো। সে অরিন ও ঈশার চেয়েও বেশি অবাক হয়েছে। তার এই বিস্ময় কাটতে প্রায় পাঁচ মিনিট লেগে গেল। অন্যদিকে তামিম পুরোপুরি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কারণ তামিম সবটা আগে থেকেই জানত। শুধু সে না, ওয়াসিম, আহনাফ, ইয়াশ, নাবিল ও জিহাদও জানত।
সে কথা শুনে মেয়েরা ভীষণ অবাক হলো। কারণ এতদিন সবাই জানত যে বিষয়টা শুধু মেয়েরাই জানত না শুধু।ফারিহা সুধালে তামিম ঘটপট উত্তর দিল কারন মেয়ে দের পেটে কথা থাকেনা। এ কথা শুনে তারা রেগে খুন। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে তাদের মধ্যে। কথা কাটাকাটি হল অনেকক্ষন তাদের মধ্যে। কিছুক্ষন পরে শান্ত হলে তারা রুমে যায় সবাই। কারন প্রায় ২টা বেজে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেষ্ট নেবে তারপর। আবার আসবে তারা। সবাই যে যারসবাই রুমে গেল। ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকেল ৫টার দিকে তারা সবাই সমুদ্রের পাড়ে ঘুরতে এল। অরিনের পরনে খয়েরি রঙের টপস আর সাদা স্কার্ট, গলায় লকেটযুক্ত চেন। ফর্সা চেহারায় তাকে বেশ সুন্দর লাগছে—যেকোনো ছেলের এক দেখায় হার্টবিট বেড়ে যাওয়ার মতো রূপ।
সমুদ্রপাড়ে আসার পর তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করল। এখন অরিন সমুদ্রের পাড় থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ঘড়িতে প্রায় সাতটা বাজে। এতক্ষণ আহনাফের সঙ্গে কথা বলতে বলতে তারা এদিকে আসছিল। কিন্তু হঠাৎ আহনাফের ফোনে কল আসায় সে একটু দূরে গিয়ে কল রিসিভ করেছে। তাই অরিন এখন একাই দাঁড়িয়ে আছে।
হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ শুনে অরিন পেছনে তাকাল। সে দেখল তিনজন মানুষ এদিকেই আসছে। তাদের পোশাক দেখে অরিনের ভ্রু কুঁচকে গেল। তিনজনের পোশাকই একই রকম—কালো রঙের শার্ট ও ফরমাল প্যান্ট। দূর থেকে এক দেখায় তারা ছেলে না মেয়ে, তা বোঝা বেশ কঠিন। অরিন সেসব ভাবনা বাদ দিয়ে সামনে আকাশের চাঁদের দিকে নজর দিল।
কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে কেউ এসে তার মুখে রুমাল জাতীয় কিছু চেপে ধরল। অরিন কিছু করার বা বলার সুযোগই পেল না...ঢলে পরলে একটা মেয়ের কোলো। জ্ঞান হারানোর আগে মেয়েদের ফিসফিস শুনছে একটু। এদিকে আরিশ দের অবসথা খারাপ, অরিনকে কেউ খুজে পাচ্ছে না। রাত দশটা বাজে। আর ওয়াসিফ ও আফনাফ এর তাঁদের উপরে অবস্থা খারাপ দেখালে ও ভিতরে কোনো চিন্তা নেই। তারা সবাই খুজছে তাদের। আর এদিকে অরিন এর জ্ঞান ফিরছে অনেক ক্ষন আশে পাশে তাকাল।
চোখ মেলতেই অরিনের মাথায় তীব্র একটা চিনচিন করা যন্ত্রণা অনুভব হলো। চারপাশটা কেমন যেন অন্ধকার আর একটা স্যাঁতসেঁতে গন্ধ। সে বুঝতে পারল, সে আর সেই সমুদ্রের ধারে নেই; একটা অচেনা, পুরোনো ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে।
সামনে টিমটিম করে একটা দুর্বল আলোর বাল্ব জ্বলছে। সেই তিনজনকে আবছা দেখা যাচ্ছে—তারা নিজেদের মধ্যে খুব নিচু গলায় ফিসফিস করে কী যেন আলোচনা করছে। অরিন গলা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করল, কিন্তু শুকিয়ে যাওয়া গলায় কোনো শব্দ ফুটল না।
ওদিকে ঘড়িতে তখন রাত দশটা পেরিয়ে গেছে। সমুদ্রের ধার থেকে শুরু করে আশপাশের প্রতিটি গলি তন্নতন্ন করে খুঁজছে আফনাফ, ওয়াসি আর আরিশ। আফনাফের হাতের ফোনটা কাঁপছে, আরিশের চোখ দুটো লাল হয়ে গেছে উদ্বেগে। তারা বুঝতে পারছে না, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মেয়েটা এভাবে কোথায় উধাও হয়ে গেল!প্রথমে কী হয়েছিল, তা তার বুঝতে সমস্যা হলো। আজ আস্তে আস্তে সব মনে পড়ল।

চলবে.........?

(সবাই রেসপন্স করবেন )

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন