দুপুরবেলা।
পুরো বাড়িটা ঘুমিয়ে আছে। জানালা দিয়ে হালকা রোদ এসে পড়ছে। বাইরে একটা কোকিল ডাকছে। বাতাসটা একদম শান্ত। কিন্তু রুমাইসার মনটা শান্ত না। তার মনটা অশান্ত হয়ে আছে।
সে তার রুমে বসে আছে। বইটা খোলা, কিন্তু পড়তে মন বসছে না। তার চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছে। জানালা দিয়ে ছাদটা দেখা যায়। যেখানে সকালে আরিয়ান তার চুল সরিয়ে দিয়েছিল। সেই ছোঁয়াটা এখনো তার মনে লেগে আছে।
সে মনে মনে বললো, মানুষটা আমাকে কি করে দিল। ওকে ছাড়া আমার কিছু ভালো লাগে না কেন।
ঠিক তখনই তার ফোনটা কেঁপে উঠলো। আরিয়ান লিখেছে, রুহি পেঁচী, ছাদে আসবি। তোকে একটু দেখতে মন চাইতেছে।
রুমাইসার বুকটা ধক করে উঠলো। সে লিখলো, এখন। সবাই জেগে যাবে তো।
আরিয়ান লিখলো, কেউ জাগবে না। তুই আস্তে করে আয়। আমি অপেক্ষা করতেছি।
রুমাইসা আয়নার সামনে গেল। চুলটা আস্তে করে ঠিক করলো। ওড়নাটা ঠিক করে নিল। গোলাপি জামাটা তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। সে নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল।
সে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উঠলো। যাতে কারো ঘুম না ভাঙে। তার পায়ের শব্দটাও যেন শোনা না যায়।
ছাদে গিয়ে দেখলো, আরিয়ান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পরনে হালকা নীল শার্ট। বাতাসে তার চুলগুলো একটু উড়ছে। রোদটা তার মুখে পড়ে তাকে আরো বেশি সুন্দর লাগছে। তাকে দেখে মনে হচ্ছে, আকাশ থেকে কোনো রাজকুমার নেমে এসেছে। শুধু রুমাইসার জন্য।
আরিয়ান রুমাইসাকে দেখে হেসে ফেললো। তার গালে সেই টোলটা পড়লো। যে টোলটা দেখলে রুমাইসার মনটা এমনিতেই গলে যায়।
আরিয়ান বললো, আসছিস মায়াপাখি।
রুমাইসা বললো, হুম আসছি। কেন ডাকলেন।
আরিয়ান বললো, তোকে ছাড়া আমার দুপুরটা কাটতেছিল না। মনে হচ্ছিল, তোকে একবার না দেখলে আমার দম বন্ধ হয়ে যাবে। তাই ডাকলাম।
রুমাইসা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। বললো, আপনি সবসময় এমন করে বলেন কেন। আমার লজ্জা লাগে।
আরিয়ান আস্তে করে এগিয়ে আসলো। খুব কাছে না, কিন্তু এতটা কাছে যে রুমাইসা তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে।
সে বললো, লজ্জা পাইলে তোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা লাগে। তোর গালটা লাল হয়ে যায়। মনে হয়, গোলাপ ফুল ফুটে আছে।
রুমাইসা বললো, আপনি এভাবে তাকিয়ে থাকবেন না। আমার ভয় লাগে।
আরিয়ান বললো, কিসের ভয়। আমি তো আছি। আমি থাকতে তোর কিসের ভয়। আমি তোকে কখনো ভয় পেতে দিবো না।
বাতাস বইছে। রুমাইসার চুলগুলো উড়ে আরিয়ানের মুখে এসে লাগছে। আরিয়ান চুলগুলো সরালো না। সে চুপ করে থাকলো।
রুমাইসা বললো, আমার চুলগুলো আপনার মুখে লাগতেছে। সরিয়ে দিবো।
আরিয়ান বললো, থাক। সরাইস না। তোর চুলের গন্ধটা আমার নেশার মতো লাগে। এই গন্ধটা ছাড়া আমি থাকতে পারি না।
রুমাইসা অবাক হয়ে তাকালো। তার বুকটা জোরে জোরে ধকধক করতে লাগলো।
আরিয়ান বললো, রুহি, তুই জানিস, তুই আমার কাছে কি।
রুমাইসা বললো, কি।
আরিয়ান বললো, তুই আমার শান্তি। সারাদিন যতই কষ্ট থাকুক, তোর মুখটা দেখলেই আমার সব কষ্ট চলে যায়। তুই আমার রাতের চাঁদ, সকালের রোদ। তুই ছাড়া আমার দিনটা অন্ধকার।
এই কথা শুনে রুমাইসার চোখে পানি চলে আসলো। সে বললো, আপনিও আমার শান্তি। আপনি না থাকলে আমার কিছু ভালো লাগে না। আপনি আমার সবকিছু।
আরিয়ান আস্তে করে রুমাইসার হাতটা ধরলো। একদম আস্তে করে। যেন হাতটা ভেঙে যাবে। রুমাইসা হাতটা সরিয়ে নিল না। তার হাতটা একটু কাঁপছিল।
আরিয়ান বললো, তোর হাতটা কাঁপতেছে কেন।
রুমাইসা বললো, জানি না। আপনার হাত ধরলে এমন হয়। মনে হয়, আমার ভেতরে বিদ্যুৎ বয়ে যায়।
আরিয়ান বললো, আমারও এমন হয়। তোর হাত ধরলে মনে হয়, আমি পুরো পৃথিবীটা পেয়ে গেছি। আর কিছু লাগবে না।
দুজনেই হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। কেউ কোনো কথা বলছে না। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। পাখির ডাক। বাতাসের শব্দ।
হঠাৎ আরিয়ান বললো, রুহি, তুই একটু চোখ বন্ধ করবি।
রুমাইসা বললো, কেন। চোখ বন্ধ করবো কেন।
আরিয়ান বললো, কর না, একটু। বিশ্বাস কর আমাকে। আমি তোকে কখনো কষ্ট দিবো না।
রুমাইসা আস্তে করে চোখ বন্ধ করলো। তার ঠোঁটটা একটু কাঁপছে। তার বুকটা ধকধক করছে। তার মনে হচ্ছে, এখন কি হবে।
আরিয়ান আস্তে করে তার কপালের কাছে মুখটা নিয়ে গেল। সে রুমাইসার কপালে একটা নরম করে কিস করলো। একদম নরম করে। যেন একটা ফুলের পাপড়ি ছুঁয়ে গেল।
রুমাইসার পুরো শরীরটা কেঁপে উঠলো। তার মনে হলো, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কিন্তু তার অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল, এই মুহূর্তটা যদি কখনো শেষ না হতো। এই কিসটা যদি সারাজীবন তার কপালে লেগে থাকতো।
রুমাইসা চোখ খুলে বললো, আপনি এটা কি করলেন।
আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে বললো, তোর কপালে আমার ভালোবাসার চিহ্ন দিলাম। তুই আমার মায়াপাখি। তোর কপালে আমার নাম লিখে দিলাম। যাতে সবাই বুঝে, তুই শুধু আমার। তুই শুধু আমার নেশা না, তুই আমার সবকিছু।
রুমাইসা লজ্জায় লাল হয়ে গেল। সে বললো, আপনি অনেক দুষ্টু হয়ে গেছেন।
আরিয়ান বললো, তোর জন্য দুষ্টু। শুধু তোর জন্য। তুই রাগ করছিস।
রুমাইসা বললো, রাগ করি নাই। আমার ভালো লাগছে। কিন্তু আমার লজ্জা লাগতেছে। আমার কপালটা এখনো জ্বলতেছে।
আরিয়ান হেসে বললো, এই জ্বালাটা সারাজীবন থাকবে। কারণ এই কিসটা আমি মন থেকে দিছি।
ঠিক তখনই নিচ থেকে জারার ডাক আসলো, আপু, আপু, কই তুমি।
দুজনেই চমকে উঠলো। রুমাইসা তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিল। বললো, আমি যাই। জারা ডাকতেছে।
আরিয়ান বললো, যা। কিন্তু মনে রাখিস, তোর কপালে আমার কিসটা আছে। তুই শুধু আমার।
রুমাইসা সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পেছনে তাকালো। আরিয়ান তখনো দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে হাসছে।
রুমাইসা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে কপালে হাত দিল। বললো, এখানে ও আমাকে কিস করছে। এই জায়গাটা আমি কখনো ধুবো না।
এদিকে ছাদে আরিয়ান একা দাঁড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে বললো, আল্লাহ, এই মেয়েটাকে তুমি আমার করে দাও। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
চলবে....
ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও সুইটহার্ট রা। তোমাদের সাপোর্ট পেলে নতুন পর্ব দিব কাল।