উপন্যাস : অপেক্ষার আড়ালে তুমি লেখিকা : তাসনিয়া ইসলাম নাদিয়া
পব-০২
মায়ের কথা শুনে ইনায়ার মুখটা লটকে গেল। সে বললো,
~ আম্মু.....
মেহেরিন বললো,
~ কি আম্মু! আম্মু আম্মু করছিস কেন?
কেউ আর কোনো কথা বললো না। সবাই চুপচাপ খাওয়া-দাওয়া শেষ করলো।
বিকেল ৪টা, ড্রয়িং রুমে বসে আছে সবাই। কানাডা থেকে কার জন্য কী নিয়ে এসেছে তা দেখার জন্য। বাড়ির বাকি ছোট সদস্যগুলো সবাই চলে এসেছে, শুধু নাই আহিয়ান। সে এখন বাইরে আছে। সে বয়সে আয়ানের থেকে ১ বছরের ছোট।
দুইটা লাগেজ রাখা আছে, যার ভিতরে একটা সকল বড়দের জন্য ও আরেকটি ছোটদের জন্য। সবার জন্য চকলেট আনা হয়েছে, সেগুলো আগেই সবাইকে দিয়ে দিয়েছে।
প্রথম লাগেজ খুলতেই বেরিয়ে এলো জামা-কাপড়ের ব্যাগ। ব্যাগের ওপর সবার নাম লেখা আছে, সবাইকে দিয়ে দিলো যার যেটা। এরপর ২য় লাগেজটি খুলতেই বেরিয়ে এলো ঘড়ি, কসমেটিক, ল্যাপটপ, ফোন আরো অনেক কিছু।
আয়ান প্রথমে ডাকলো আবিরকে। আবির আয়ানের থেকে ২ বছরের ছোট।
~ আবির, এই দিকে আয়।
আবির আয়ানের কথা শুনে এগিয়ে এলো। এর মাঝে আয়ান লাগেজ থেকে একটা দামি ঘড়ি, ল্যাপটপ ও একটা পারফিউম বের করে দিলো। আবির তা নিয়ে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরলো।
এরপর আয়ান তার ছোট আম্মুর হাতে আহিয়ানের জন্য আনা গিফট জুতা, পারফিউম আর ঘড়ি দিয়ে বললো,
~ ছোট আম্মু, এগুলো আহিয়ানকে দিয়ে দিও।
মেহেরিন মাথা নাড়ালো, যার মানে সে দিয়ে দিবে।
এরপর সে আদিয়ানকে ডাকলো। আদিয়ান ১৪ বছরের ছেলে। সে ক্লাস ৮-এ পড়ে। আয়ান তাকে একটা ফোন iPhone 17 দিলো, একটা পারফিউম ও একটা ঘড়ি দিয়ে দিলো। সে মূলত তার সব ভাইদের জন্য সেম ঘড়ি আর তাদের জন্য সেম পারফিউম এনেছে।
আদিয়ান ফোন পেয়ে খুশিতে গদগদ হয়ে বললো,
~ Thank you. Vaiya thank you so much.😩🫶🏻
মেহেরিন চৌধুরী ফোন নিয়ে কিছু বলতে যাবে, তার আগে আয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠলো,
~ ঠিক আছে, এত বেশি লাফাতে হবে না। ফোন পেয়েছো মানে এই না যে পড়াশোনা বাদ দিয়ে দিবে।
এরপরে তার ছোট আম্মুর উদ্দেশ্যে সে বললো,
~ ছোট আম্মু, রেজাল্ট খারাপ হলে ওর কাছ থেকে ফোন নিয়ে নিবেন।
আদিয়ান এইসবে পাত্তা না দিয়ে তার বড় বোন ইনায়াকে ফোন দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো,
~ এই দেখ আপু, iPhone 17, তোর কাছে তো 16 আছে, 17 নাই।
এই বলে সে ইনায়াকে মুখ ভেংচি দিলো। ইনায়া আর সহ্য করতে না পেরে বলে উঠলো,
~ তোকে কে বললো যে ভালো করে দেখ, আমার কাছে iPhone 18। কিছুদিন আগেই বের হয়েছে।
কেউ কিছু বলার আগে মেহেরিন চৌধুরী বলে উঠলো,
~ তোকে ফোন কিনে দিলো কে?
ইনায়া এবার বুঝতে পারলো, সে ভুল জায়গায় ভুল কথা বলেছে। কথা কাটানোর জন্য সে সোফা থেকে উঠে সবার উদ্দেশ্যে বললো,
~ আচ্ছা, আমি যাই হ্যাঁ। পড়তে বসতে হবে।
কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো।
আদিব চৌধুরীও কেটে পড়ার জন্য ফোন কানে নিয়ে সবার উদ্দেশ্যে বললো,
~ আসলে আমার না একটু গুরুত্বপূর্ণ কল এসেছে, আমি যাই।
মেহেরিন চৌধুরী বুঝতে পারলেন, ইনায়াকে তার বাপ ফোন কিনে দিয়েছে। সে যদি বাপ-মেয়েকে এখন একবার হাতের কাছে পেতো, কাঁচা খেয়ে যেতো। কিছু না করতে পেরে সে রাগে ফুঁসছে।
তা দেখে সুফিয়া চৌধুরী বললেন,
~ আহ্ ছোট, এত রাগ করছিস কেন? ছোট মানুষ, শখ করে কিনেছে।
এই কথা শুনে রাগে ফুঁসতে থাকা মেহেরিন বললো,
~ বড় আপা, আপনি জানেন না, এই পর্যন্ত ওই মেয়ে ওর নিজের ৭টা ফোন ভেঙেছে। শুধু ওর না, ওর বাবারও ভেঙেছে।
সুফিয়া বেগম অবাক কণ্ঠে বললো,
~ কেন ভেঙেছে?
মেহেরিন বললো,
~ রাগে। রাগ উঠলে সে কিছু বুঝে না। যা মুখে আসবে তাই বলবে আর যা হাতের কাছে পাবে তাই ভাঙচুর করবে।
এই কথা শুনে কেউ অবাক না হলেও, আয়ান বেশ অবাক হলো, কারণ সেও এইসব কাজ করে।
এর মাঝেই সুফিয়া বেগম আবার বললেন,
~ আরে কী বলিস ছোট! আয়ানটাও এইরকম।
মেহেরিন বেগম বললেন,
~ আরে, দেখেন নি তাই, সব কিছুতে যে খুঁতখুঁত করবে।
সুফিয়া বেগম বললেন,
~ থাক ছোট, রাগ করিস না।
একটু থেমে আয়ানের উদ্দেশ্যে বললেন,
~ মেয়েটা তো উপরে চলে গেছে। তুই গিয়ে ওকে ওর গিফট দিয়ে আয়।আয়ান একটু হেসে উঠে দাঁড়ালো। হাতে ইনায়ার জন্য আনা ছোট্ট একটা গিফট বক্স। আর কিছু কসমেটিক আর জামা নিয়ে এসেছে ।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বললো,
~ এই মেয়েটা আসলেই আমার মতোই। রাগ উঠলে সব ভেঙে ফেলে...
ইনায়ার রুমের সামনে এসে দরজায় টোকা দিলো,
~ ইনায়া, দরজা খোল।
ভেতর থেকে কোনো উত্তর এলো না।
আয়ান আবার বললো,
~ আরে আমি আয়ান। আম্মু পাঠিয়েছে তোর গিফট দিতে। না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ঢুকবো।
এই কথা শুনে ভেতর থেকে ইনায়া রাগী গলায় বললো,
~ দরজা ভাঙলে আপনার কপালে দুঃখ আছে।
বলেই দরজাটা খুলে দিলো।
ইনায়া মুখ ফুলিয়ে বিছানায় বসে আছে। চোখ-মুখ লাল হয়ে আছে। আয়ান বুঝলো, মেয়েটা এখনো রেগে আছে।
আয়ান বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে বললো,
~ নে, এটা তোর।
ইনায়া না তাকিয়েই বললো,
~ লাগবে না আমার গিফট।
আয়ান ভ্রু কুঁচকে বললো,
~ না দেখেই না করে দিচ্ছিস? খুলে তো দেখ।
ইনায়া অনিচ্ছা সত্ত্বেও বক্সটা খুললো। খুলতেই চোখটা বড় বড় হয়ে গেলো।
ভেতরে একটা সুন্দর ব্রেসলেট। তার সাথে একটা ছোট্ট চিরকুট।
চিরকুটে লেখা,
_“এটা পড়ে দেখিস । তোর জন্য অনেক শখ করে কিনেছি ।তোর পছন্দ তো জানিনা তাই নিজের পছন্দেতেই নিলাম।
ইনায়া চিরকুটটা পড়ে ফিক করে হেসে ফেললো।
আয়ান বললো,
~ এই তো হাসি এসেছে। এতক্ষণ তো মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিলি।
ইনায়া ব্রেসলেটটা হাতে নিয়ে বললো,
~ এটা সত্যি আমার জন্য?
আয়ান বললো,
~ তো কার জন্য হবে? কানাডা থেকে সবার জন্য এনেছি, কিন্তু এটা শুধু তোর জন্য আলাদা করে এনেছি।
ইনায়া ব্রেসলেটটা পরে আয়ানের দিকে হাত বাড়িয়ে বললো,
~ দেখন তো ভাইয়া , সুন্দর লাগছে?
আয়ান ভাইয়া ডাকটা শুনে লাগলেও এক মুহূর্ত তাকিয়ে থেকে বললো,
~ হুম, অনেক সুন্দর লাগছে।
দুজনের চোখাচোখি হয়ে গেলো। ইনায়া তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলো।
ঠিক তখনই নিচ থেকে মেহেরিনের চিৎকার শোনা গেলো,
~ ইনায়া! নিচে আয়! তোর বাপকে তো পেলাম না, তোকেই ধরছি আজ!
ইনায়া ভয়ে আয়ানের পেছনে লুকিয়ে বললো,
~ ভাইয়া, বাঁচাও! আম্মু আজকে আমাকে মেরেই ফেলবে।
আয়ান হেসে বললো,
~ আমাকে ঘুষ দিলে বাঁচাতে পারি।
ইনায়া বললো,
~ কী ঘুষ?
আয়ান বললো,
~ কাল বিকেলে আমার সাথে ঘুরতে যেতে হবে।
ইনায়া কিছু বলার আগেই মেহেরিন সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ।পায়ের শব্দ পেলোপায়ের শব্দ পেয়ে ইনায়া আরও ভয় পেলো । গিয়ে আয়ানের পেছনে লুকালো।
আয়ান ফিসফিস করে বললো,
~ আরে ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো।
ইনায়া ফিসফিস করে বললো,
~ আপনি আম্মুকে চিনেন না। আম্মু এখন আমাকে পেলে একদম কাঁচা খেয়ে ফেলবে।
ঠিক তখনই দরজায় মেহেরিন চৌধুরী এসে দাঁড়ালেন।
মেহেরিন রাগী গলায় বললেন,
~ ইনায়া! বেরিয়ে আয় বলছি! ফোন কিনেছিস, আমাকে বলিসনি কেন?
ইনায়া আয়ানের পেছন থেকে মাথা বের করে বললো,
~ আম্মু, আমি তো... আমি তো...
মেহেরিন বললেন,
~ কি আমি তো আমি তো করছিস? তোর বাপ তো পালিয়েছে। এখন তোকে ধরেছি।
আয়ান তাড়াতাড়ি সামনে এসে বললো,
~ ছোট আম্মু, থাক না। বাদ দাও। ও তো ছোট মানুষ।
মেহেরিন বললেন,
~ তুই জানিস না আয়ান। এই মেয়ে ৭টা ফোন ভেঙেছে। ৭টা!
আয়ান হেসে বললো,
~
বাদ দাও ছোট আম্মু । দেখো, ওকে আমি ব্রেসলেট দিয়েছি। কেমন লাগছে দেখো তো?
মেহেরিন ইনায়ার হাতের দিকে তাকালেন। ব্রেসলেটটা দেখে একটু নরম হয়ে গেলেন।
মেহেরিন বললেন,
~ হয়েছে হয়েছে। এবার নিচে আয়। সবাই বসে আছে। আর শোন, এই ফোন যদি ভাঙিস, তাহলে তোর খবর আছে।
ইনায়া মাথা নাড়িয়ে বললো,
~ আর ভাঙবো না আম্মু। প্রমিস।
মেহেরিন নিচে নেমে গেলেন।
ইনায়া একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললো,
~ বাঁচলাম!
আয়ান বললো,
~ বাঁচালাম তো আমি। এখন আমার ঘুষটা?
ইনায়া ভ্রু কুঁচকে বললো,
~ কিসের ঘুষ?
আয়ান বললো,
~ ভুলে গেলি? কাল বিকেলে আমার সাথে ঘুরতে যাবি।
ইনায়া বললো,
~ আমি যাবো না।
আয়ান বললো,
~ তাহলে আমি ছোট আম্মুকে আবার ডাক দেই?
ইনায়া তাড়াতাড়ি বললো,
~ না না না! যাবো। যাবো।
আয়ান হেসে বললো,
~ গুড গার্ল।
বলেই আয়ান রুম থেকে বেরিয়ে গেলো।
ইনায়া দরজার দিকে তাকিয়ে মনে মনে বললো,
~ আজব তো লোকটা । আজ প্রথম দেখলাম কেউ ঘুরতে যেতে না চাইলে জোর করে নিয়ে যাই ।
ইনায়া নিজের হাতের ব্রেসলেটটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুচকি হেসে ফেললো।