উপন্যাস : অপেক্ষার আড়ালে তুমি।
লেখিকা : তাসনিয়া ইসলাম নাদিয়া
পর্ব-০৩
হঠাৎ চমকে উঠে ইনায়া বললো
~আমি হাসছি কেন?এই লোকটা আমাকে ব্লাকমেইল করে ঘুরতে যেতে রাজি করালো ,আর আমি কিনা হাসছি ।
এইসব ভাবার মাঝে ইনায়ার আম্মু ডাক দিলেন । চা বানানোর জন্য
আয়ান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলো । ফ্রেশ হয়ে সে ভাবছে
~আমি হঠাৎ ওকে ঘুরতে যাওয়ার জন্য ব্লাকমেইল করলাম কেন? আচ্ছা যাই হোক বাদ দি এই বিষয়টা এখন ।
তখনই নিচে থেকে ডাক এলো । সে নিচে চলে গেলো । সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ গেল রান্না ঘরের দিকে ইনায়া দাঁড়িয়ে থেকে চা বানাচ্ছে সে তার ছোট আম্মুকে উদ্দেশ্যে করে বলে
~ ছোট আম্মু। তোমার মেয়ে কি তা টা বানাতে পারে নাকি এমনি ঢং দেখাতে গেছে ।
মেহেরিন কিছু বলার আগে আয়ান এর আম্মু সুফিয়া বেগম বলে উঠলো
~আহা তুই মেয়েটাকে এইভাবে বলছিস কেন । আর আমি বাড়ির প্রত্যেকের মুখে শুনেছি ইনায়া চা আর কফি বানাতে ভালো পারে ।
সুফিয়া বেগম এর কথা শুনে ইনায়া একটু থমকে গেল ।
আয়ান বলল,
~ ওহ্ আচ্ছা তাই নাকি খেলেই বোঝা যাবে কেমন বানায় ।
মেহেরিন রান্না ঘর থেকে বললেন
~তুই একটু বস বাবা । ও চা নিয়ে আসছে । তুই চা খাস তো ।
আয়ান কিছু বলার আগে সুফিয়া বেগম বললেন
~ও তো চা খাই না ।
আর কিছু বলার আগে আয়ান বললো
~ না ছোট আম্মু আমি চা খাবো । সমস্যা নাই।
সুফিয়া বেগম মনে মনে বললেন
~বাবা দেশে এসে এত পরিবর্তন। চায়ের কথা বললেই তো মুখটাকে কেমন করে রাখতো আর এখন ।
এইসব ভাবনার মাঝে ইনায়া সবাইকে চা দিল । সবার শেষে আয়ান কে চা দিয়ে বললো
~খারাপ হলে বলার দরকার নাই । ভালো হলে বইলেন ।
আয়ান চায়ের কাপে চুমুক দিলো ।
এক মুহূর্ত চুপ করে থেকে বলল
~খারাপ না ভালই হয়েছে।
ইনায়া বলল ,
~খারাপ না বলেন যে ভালো হয়েছে
এরপর ইরাইয়া তার বড় আম্মুর কাছে গেল গিয়ে বলল
~বড় আম্মু চা খেতে কেমন হয়েছে।
সুফিয়া বেগম মুচকি হেসে বললেন ,
~ অনেক সুন্দর হয়েছে । অনেক বড় হয়ে গেছো দেখছি । এবার তো দেখছি বিয়ে দিয়ে দিতে হবে ।
এই কথা শুনে ইনারা লাজুক হেসে বলল,
~ধ্যাত বড় আম্মু কি যে বলো না ।
এ কথা শুনে কারো কিছু না হলেও আয়ানের রাগ মাথায় চড়ে গেলো ।নায়ার সাথে যে তার বিয়ে হয়েছিল তার এটা মনে থাকলেও নায়ার মনে নেই হয়তো ।
সে কিছু না বলে রুমে চলে গেল ।যেতে যেতে ভাবলো না না এই বিষয় নিয়ে ছোট আব্বু আর আম্মুর সাথে কথা বলতে হবে।
কিছুক্ষণ পর সে তার ছোট আম্মু রুমে গেলে যে জিজ্ঞেস করল
~ছোট আব্বু আছে ।
মেহেরিন বললেন
~এদিকে আয় বাবা বস । কোন দরকার ছিল।
আয়ান সোফায় বসতে বসতে বললো
~ হু তোমার আর ছোট আব্বুর সাথে দরকার ছিলো ।
--------------------
এইদিকে ইনায়া রুমে এসে । ফোন দেখতে দেখতে দেখল উপন্যাসে বইয়ের উপরে ডিসকাউন্ট দিয়েছে তাই সে তার আম্মুর রুমের দিকে দৌড় দিল যেতে যেতে একটা গান গাইল
~ Hey kaal raatri hey Kalyaani
~Tera jod Dhara Par koi Nahi
~Meri maa ke Barabar koi Nahi
এই গান বলতে বলতে তার মায়ের কাছে এসে হাত পাতলো এই দেখে মেহেরিন বেগম বলে উঠলো
~ টাকা নেই আমার কাছে ।
ঠিক সেই মুহূর্তে চীনা যেভাবে লাফাত লাফাতে এসেছিল ঠিক যে
সেভাবেই যেতে যেতে আরো একটা গান ধরলো
~Papa ki Pari Hu Mai
এইসব রুমের এক কোনায় সোফায় বসে থেকে দেখছিলো আয়ান । সে এই সব দেখে মুচকি হাসলো ।আয়ান বলে উঠলো
~ ছোট আম্মু।
মেহেরিন বললো
~হুম বাবা বল
আয়ান বললো ,
~একটু আগে ইনায়ার বিয়ের কথা বলেছিলা । ওর কি বিয়ে দিয়ে দিবা
মেহেরিন হেসে বললেন
~আরে ওটা তো মজা করে বলেছি ।এখনি ওর বিয়ে দিবো না । কেন বাবা তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কিছু হয়েছে ।
আয়ান মনে মনে বললো
~ কারণ ওর বিয়ে হয়ে গেছে ছোট আম্মু।ও নাহলে ভুলে গেছে তোমরাও কি ভুলে গেছো ।
কিন্তু মুখে বললো ,
~নাহ্ ।ও তো এখনো ছোট তাই বললাম আরকি । আর হ্যাঁ এখন যাই ছোট আব্বু আসলে আসবো নি ।
মেহেরিন কে কিছু না বলতে দিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে চলো গেলো মেহেরিন দাঁড়িয়ে থেকে ভাবছে
~ এই ছেলের আবার কি হলো ।
--------------------
রাত ১১:৪৫ । আয়ান ইনায়াকে লাইনে দেখে নক দিয়ে বলছে
~ কিরে এত রাত হয়েগেছে ঘুমাসনি ।
ইনায়া ফোন দেখতে দেখতে দেখল আয়ান চৌধুরী আইডি থেকে মেসেজ এসেছে খুলে দেখল । সে ভাবছে আমার আইডি ভাইয়াকে কে দিল । এর মাঝে সে মেসেজের রিপ্লাই দিল
~ নাহ্ ঘুমানো বাদে লুডু খেলছি।
আয়ান অবাক কণ্ঠে জানতে চাইল ।
~কি একা একা লুডু খেলা হয় নাকি। তুই বললে বল আমিও চলে আসি ।
ইনায়া অবাক কন্ঠে বললো
~মানে কিছু বোঝলাম না ।
আয়ান মনে মনে বলল,
~ এখনো পিচ্চি থেকে গেছে । বড় যে কবে হবে ।
কিন্তু মেসেজ লিখলো
~কালকে কি পড়ে ঘুরতে যাবি।
ইনায়া বললো ,
~কি আবার জামা কাপড় পরবো।
আয়ান বলল,
~পড়বি তো মানলাম । থাকে না একটা ভাগ জামা কাপড়ের ভিতরে।
ইনায়া বললো,
~ থ্রি পিচ পরব।
আয়ান লিখলো
~যাক বাঁচা গেল আমি তো মনে করছি তুই শাড়ি পরবি । তাও আবার যদি কালো কালার পরিস পুরাই পেত্নী লাগবে ।
ইনায়া বলল,
~হ্যাঁ যে বললেই হল । এ ইনায়া চৌধুরী রূপে হাজার হাজার ছেলে পাগল। আপনি যেটা মানা করেছেন আমি সেটাই করব। কালকে ঘুরতে যাওয়ার জন্য রেডি থেকেন । Good Night 🌃
এই বলে ফোন বন্ধ করে রেখে দিল।
আয়ান মেসেজটা দেখে । একটা মুচকি হাসি দিল । তার কেন জানি এই মেয়েকে কালো শাড়ি পড়ে দেখতে ইচ্ছা করছে ।তাই এইসব কাহিনী করেছে । কারণ সে আদিয়ান এর কাছ থেকে সব কিছু জেনে এসেছে ।
কিছুক্ষণ আগে
আয়ান আদিয়ানের রুমে গিয়ে গল্প করছিল । গল্পে গল্পে সে ইনায়ার ফেসবুক আইডি নাম্বার আর তার সম্পর্কে জেনে নিয়েছি । আদিয়ানের সাথে কথা বলে যা বুঝল এই মেয়ে খুব টেরা টাইপ এরযা মানা করবে, তাই করবে।
আয়ান মনে মনে বললো,
~ এই জন্যই তো কালো শাড়ির কথা বললাম। জানি তুই এটাই পরবি।
ফোনটা হাতে নিয়ে আয়ান আবার মেসেজ টাইপ করলো,
~ ঠিক আছে পেত্নী, কাল দেখা হবে।
কিন্তু সেন্ড করার আগেই ডিলিট করে দিলো।
আয়ান মনে মনে বললো,
~ না থাক। এখন বেশি রাগালে কাল আসবেই না।
সে ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়লো।
এইদিকে ইনায়া ফোন বন্ধ করে রেখে দিলেও ঘুম আসছে না।
ইনায়া মনে মনে বললো,
~ এই লোকটা আমাকে পেত্নী বললো? কালো শাড়িতে আমাকে পেত্নী লাগবে? দাঁড়ান, কালকে কালো শাড়ি পরেই যাবো। দেখি কেমন পেত্নী লাগে।
সে উঠে আলমারি খুললো।
একটা কালো শাড়ি বের করে আয়নার সামনে ধরে দেখলো।
ইনায়া আস্তে করে বললো,
~ এই শাড়িটায় আমাকে তো বেশ লাগছে। হাজার হাজার ছেলে পাগল হবে, আর উনি বলছেন পেত্নী লাগবে!
বলেই শাড়িটা আবার ভাঁজ করে রাখলো।
তারপর ব্রেসলেটটার দিকে তাকালো।
ব্রেসলেটটা এখনো হাতেই আছে।
ইনায়া মনে মনে বললো,
~ এই ব্রেসলেটটা খুলছি না কেন আমি? কালকে এটা পরেই যাবো।
বলেই সে শুয়ে পড়লো।
চলবে ,
কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে।