কি রে তোদের খবর কি?' জিজ্ঞেস করলো শাওন।
'ভালো।' জবাব দিলো তুবা।
অনুরাগ তখন শুধালো, 'তা তোদের গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা কতদূর?'
'এই তো সব পরিকল্পনা প্রায় শেষ।' জবাব দিলো মেঘ।
মিশি তখন উৎসুকভাবে বলে উঠলো,'দোস্ত সত্যি আমার খুব খুশি লাগছে।আমি কখনো গ্রাম দেখিনি?'
অনুরাগ মুগ্ধ নয়নে প্রেয়সীর হাসিমাখা মুখটা পরখ করলো। তুবা বলে উঠলো, 'হ্যাঁ রে, আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর।বিশেষ করে জমিদার বাড়ি। তোদের অনেক ভালো লাগবে।ওখানে আমাদের পুরোনো টিনের দু'তলা একটা বাড়ি আছে। আমরা ওখানেই উঠবো,আমি পাপাকে বলে রেখেছি।'
মেঘ ফোন স্কল করতে করতে বলে উঠলো, 'একদম মন্দ না।শহরে তো প্রায় সব জায়গা ঘুরা শেষ।এবার তবে গ্রাম ঘুরে দেখার পালা ।'
'তাহলে ডান।আগামীকাল রওনা দিচ্ছি।' শাওনের কথায় সকলে সম্মতি দিলো।
কথামতো কাল সকাল ৬:০০ টায় সকলে রওনা দিলো বাস স্টেশনে। এরই মধ্যে বাস এসে গেছে। তারা রওনা ও দিয়ে দিলো।পথিমধ্যে গল্প, খুনসুটি ও গ্রাম দর্শনের এক মুঠো আকাঙ্খা নিয়ে তাড়া এসে পৌঁছালো কুসুমপুর গ্রামে।স্টেশন থেকে তারা একটা ভেন গাড়ি করে রওনা দিলো। আসার পথে তারা উপভোগ করলো গ্রামের মোহনীয় নানান সৌন্দর্য। যেখানে, এক দল ছেলেরা গ্রামের দীঘিতে সাঁতার কাটছে,খেয়া নৌকা পার করছে।মেয়েরা ধুচুনি ডুবিয়ে চাল ধুয়ে নিয়ে যাচ্ছে, কেউ কেউ কাপর ধুচ্ছে, কেউ কেউ আট কাঠি পাট মাথায় করে নিয়ে যাচ্ছে, কারো কারো গোয়ালে গরু মহিষ অলস ভাবে শুয়ে, লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে, কেউ মাঠে কাজ করছে, একদল লোক কুঠুরি দিয়ে ঠকঠক শব্দে কাঠ চেলা করছে, এমন বাহারি গ্রাম্য সৌন্দর্য তারা প্রতেক্ষ্য অবলোকন করলো।
'দোস্ত, গ্রামটা তো সত্যি সুন্দর! তুই কেন যে এত সুন্দর গ্রাম ছেড়ে শহরে দমবন্ধকর পরিবেশ পরে আছিস,বুঝি না।'
মিশির কথা শেষে মেঘ ও বলে উঠলো, 'হ্যাঁ রে গ্রামটা বড্ড সুন্দর। একদম নয়নাভিরাম সৌন্দর্যে পূর্ণ!'
মেঘ ও মিশির কথার পিঠে অনুরাগ সায় দিলো মাথা নেড়ে। শাওন বললো, 'তাহলে তোদের দু'জনকে বরং রেখে যাবো এই গ্রামে কি বলিস?'
'আমি থাকতে রাজি!' এ কথা বলে মিশি ঠোঁট প্রসারিত করে হাসলো।তুবা, অনুরাগ, মেঘ,নাহিয়ান মিশির কথা শুনে হাসলো।
দুপুর ১২:০৩ মিনিটে_ তারা সকলে এসে পৌঁছালো, তুবাদের সেই টিনের বাড়িতে।সেখানে একজন খালা শেফালী বেগম ও দারোয়ান চাচা রহমত আলী এই বাড়িটা দেখে শুনে রাখেন। তুবারা আসবে শুনে শেফালী বেগম রান্নাবান্না করে রেখেছেন।রহমত
আলী তুবাদের দেখে এগিয়ে গেলেন, 'আসো মামুনি, তোমাগো অপেক্ষায়ই ছিলাম।'
তুবা এক চিলতে হাসলো, 'আসসালামু আলাইকুম, চাচা! আপনারা ভালো আছেন?'
শেফালী বেগম উত্তর দিলেন, 'হো মামুনি,আমরা ভালা আছি।আইতে কোনো কষ্ট হয় নাই তো?'
'না না, কোনো অসুবিধা হয় নি,খালা।' তারপর, মিশি, অনুরাগ, শাওন ও মেঘকে দেখিয়ে বলে, 'ওরা আমার বন্ধু। আমরা সাত'দিন এখানেই থাকবো।'
মিশি, অনুরাগ, শাওন ও মেঘ এবার শেফালী ও রহমত আলীকে সালাম দিয়ে, কুশলাদি বিনিময় করলো।
'হো,তোমার আব্বু আমাগো সব কইছে।তোমাগো খেয়াল রাখতে কইছে। তোমরা ফেরেশ হইয়া নেও,আমি খাবার দিতাছি।'
শেফালী বেগমের কথায় তুবা হাতের ব্যাগ গুলো রহমত আলীর হাতে দিলো, 'তাড়াতাড়ি দাও খালা। বড্ড খিদে পেয়েছে।' বলে তুবা বাড়ির ভেতর চলে গেলো। সাথে গেলো মিশি, অনুরাগ, মেঘ ও শাওন। রহমত আলী ব্যাগ নিয়ে চললেন তাদের পিছে পিছে। সেই সাথে শেফালী বেগম ছুটলেন রান্নাঘরে।খাবার পর্ব শেষে মিমরা একটু বিশ্রাম নিলো।
বিকাল ৪:০০ টা। তুবারা বেরিয়েছে গ্রাম পরিদর্শনে। শাওন তো আশে পাশের মানুষের জীবনের পরিচ্ছদ তার ক্যামেরা বন্ধী করতে ব্যাস্ত।মিশি, অনুরাগ ও মেঘ চলছে, ও গ্রামের সকলের সাথে কুশল বিনিময় করছে।তুবা ও সবার সাথে কথা বলছে,মাঝে মাঝে তারা ছবি ও তুলছে গ্রামের সুরম্য পরিবেশ ও সহজ সরল মানুষের সঙ্গে। এই ছবি গুলো এক মুঠো স্মৃতি হয়ে থেকে যাবে; তাদের জীবনে।
'কি রে তুরপাখি, তোর সেই জমিদার বাড়ি খানা আর কত দূর?'
শাওনের কথায় তুবা বললো, 'আরে বেশি না।এইতো আর মিনিট পাঁচেক হবে।'
'মিনিট পাঁচেক বলে বলে প্রায় আধ ঘন্টা ধরে হাটাচ্ছিস।' বললো মেঘ।
মেঘের কথায় অনুরাগ বলে উঠলো, 'একটু হাঁটা হাঁটি কর না,তোর জন্যই ভালো।যা স্বাস্থ্যবান হচ্ছিস দিন দিন।'
মেঘ চোখ পাকিয়ে তাকালো অনুরাগের পানে,
'মিশি তোর হিরোকে বলে দে তো, আমার স্বাস্থ্য নিয়ে একদম কোটা না দিতে।এমনিতেই আমি দু'কেজি কমে গেছি_ শুধু তোদের নজরে।'
মিশি মুচকি হেসে অনুরাগের চোখ চোখ রাখলো,
'কেন শুধু শুধু লাগছো?'
'এমনি!'
অনুরাগের কথায় সকলে হেসে এগিয়ে গেলো।
কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছালো সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে।সকলের অনুভূতি ঠিক থাকলেও অনুরাগ ও মিশির মধ্যে এক অন্য রকম অস্থিরতা এসে ভর করলো।হঠাৎই দক্ষিণ পাশ হতে এক দমকা হাওয়া এসে তাদের ছোঁয়ে দিলো। অনুরাগ ও মিশি যত এগুচ্ছে ততই এক শীতল অনুভূতি চিত্ত নীড়ে বয়ে চলছে।শাওন তো সব তার ক্যামেরা বন্ধী করতে ব্যস্ত। তুবা ও মেঘ আপন মনে সব অবলোকন করছে।মিশি ও অনুরাগ এবার একসাথেই বাড়ির ভেতর পা রাখতেই, একঝাঁক বাদুড় সকলের মাথার উপর দিয়ে উড়ে গেলো।
'আমার এই বাড়িটা কেমন চেনা জানা লাগছে, মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি! '
মিশির এহেন কথায়,সকলে মিশির দিকে তাকালো।
'আমার ও কেমন আশপাশটা পরিচিত লাগছে!' অনুরাগ ও এমন কিছু বলায়, তুবা, মেঘ ও শাওন কৌতুহল দৃষ্টিতে অনুরাগের কথা শুনে চাইলো।মেঘ জিজ্ঞেস করলো, 'তোরা আবার আগে এসে ঘুরে যাস নি তো।আমাদের রেখে।'
'ওদের বিশ্বাস নেই ভাই, দেখা গেলো আমাদের রেখে লুকিয়ে এখানে এসে হয়তো,প্রেম করে গেছে।' বলে হাসলো শাওন।
অনুরাগ শাওনের পিঠে চাপড় দিয়ে বললো, 'হ্যাঁ,
আগের জন্মে এসেছিলাম।আমি আর মিশি।'
'সত্যি!'
মেঘ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলে,তুবা মেঘের কথায় গাট্টি মারলো, 'ধূর বোকা! পূণর্জন্ম বলতে কিছু হয় নাকি?'
ওদের খুনসুটি কিছুই মিশির কানে গেলো না।হাঁটতে হাঁটতে মিশি থেমে গেলো।মিশি ঘেমে একাকার। হঠাৎ করেই মিশি মাথা চেপে ধরলো, চোখ বন্ধ রেখেই বলে উঠলো,,,,,