ফন্ট সাইজ:
থিম:
পূনর্জন্ম

পর্ব 5

লেখক: মাহদিবা_মিশি

মালতী বাড়ির আঙিনায় এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এমন সময় কারো আওয়াজ আসলো,'তুমি এইভাবে দৌড়াইতাসছ কেন বুবু?'
'কিছু হয়নি ময়না।চল ভেতরে চল।' বলে মালতী বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো।
'বুবু এক্কান কথা কইতাম!'
মলতী ময়নার হাতে শাপলাফুল গুলো দিলো,'বল কি বলবি?'
'মাস্টার মশাই তোমারে যাইতে কইছে।'
মালতীর মলিন মুখে হঠাৎই হাসি ফুটলো।চমৎকার সেই হাসি, 'কি বলছে মাস্টার মশাই?'
'কইছে তোমার বুবুরে কইও আমি তলফ করছি। বিকেলে উত্তর পাড়ার ঐ বট গাছের নিচে যাইতে কইছে।'
'আচ্ছা, যাবো। এবার চলতো,রান্না করতে হবে।'
__________________________________________

বিকেলের দিকে মালতী দাঁড়িয়ে আছে উত্তরের ঐ বট গাছের নিচে। শাড়ি আঁচলে আঙ্গুল পেছিয়ে যাচ্ছে, অবিরত।
'দুঃখিত! অপেক্ষা করতে হলো।'
মালতী পিছনে ফিরে তাকালো, চিত্ত জুড়ে বয়ে গেলো ষোড়শীর প্রথম প্রেমের অনুভূতি,ঠোঁটে মুচকি হাসি টেনে বললো, 'অসুবিধা নেই মাস্টার মশাই। অপেক্ষা মধুর হয়; এক্ষেত্রে অপেক্ষার ফল যদি মিষ্টি হয়!”
“তাই বুঝি?”
“একদম তাই! আপনি ভালো আছেন, মাস্টার মশাই।”
আরফান ঠোঁট প্রসারিত করে হেসে হাতে থাকা মালতী ফুল গুলো এগিয়ে দিলো, 'আমি ভালো আছি কিনা তা কি তুমি বোঝ না মালতী? সত্যি বলতে, তোমারে দেখতে ইচ্ছে হলো খুব! তুমি তো এখন পড়তে ও আসো না।'
মালতী মলিন হেসে ফুলগুলো আলতো হাতে নিলো, 'আমি পড়তে গেলে ঘর কে সামলাইবো? আমার আর পড়তে হইবো না।যা পড়ছি তাই যথেষ্ট। আমি এখন আসি মাস্টার মশাই, সন্ধ্যা হয়ে আসছে।'
'আবার কবে দেখা হবে মালতী?'
'যেদিন আপনার আবার আমায় দেখতে ইচ্ছে হবে?'
বলেই মালতী ছোটে চলে এলো।পিছনে রেখে এলো তার প্রণয় পুরুষ মাস্টার মশাই আরফানকে।
আরফান সুদর্শন,শুভ্র পুরুষ। বাদমি মনিযুক্ত আঁখি যুগল, গোলগাল চেহারা,রক্তিম ঠোঁট জোড়া, মায়াময় মুখে সবসময়ই মুচকি হাসি লেগে থাকে। আরফান কুসুমপুর গ্রামের ছেলে মেয়েদের একটা স্কুলে সাধারণ শিক্ষা দিয়ে থাকে। মালতী সেখানে যেত,তার মা মারা যাওয়ার আগ পর্যন্ত।তখন,মাস্টার মশাই এর সঙ্গতায় দু'জনেই মধ্যে প্রণয়ের ফুল ফুটেছিলো। মাস্টার মশাই এর কাছেই মালতী শুদ্ধ বাংলা ভাষা শিখেছে। মাস্টার মশাই মালতীকে অনেক আগেই মনের কথা ব্যক্ত করেছেন।কিন্তু, মালতী লজ্জায় এখনো কিছু বলতে পারেনি,মনের অব্যক্ত কাব্যকথা। মাঝে মাঝে দেখা হয়,কথা হয়, রাতের আঁধারে যখন মাস্টার মশাই বাঁশি বাজায় মালতী বিলের পার হতে শুনে নেয় সেই সুমধুর কন্ঠসুর।যে সুরে গাঁথা আছে, মালতী ও মাস্টার মশাই আরফানের আরাধ্য প্রেমের লুকোচুরি কথা।

___________________________________________

রাতের দিকে জমিদার বাড়িতে লুক্কায়িত কক্ষে পা রাখলেন, জাহানারা বেগম। একটুরো শুকনো রুটি ও ডালের জুল হাতে নিয়ে এগিয়ে গিয়ে মেহেরজানের পাশে বসলেন,'আপা, ক্ষিধে পেয়েছে বুঝি? নিন খেয়ে নিন।'
মেহেরজান শিকল বাঁধা হাতে ফট করে খাবারের থালাটা নিয়ে খেতে শুরু করলেন।সারাদিনে এক বেলা ভাত ও রাতে এক টুকরো রুটি মেলে তার কপালে। অথচ, তিনি একসময় ছিলেন এই জমিদার বাড়ির বেগম_মেহেরজান বেগম! খেতে খেতে মেহেরজান বেগম ভিষম খেলে, জাহানারা বেগম তাকে পানি এগিয়ে দিলেন, 'খুব কষ্ট হচ্ছে কি আপা?'
'আমাকে তুই মেরে ফেল ছোট, নয়তো মুক্তি দেয়।এই নরকে আমি আর থাকতে পারছি না। '
জাহানারা বেগম বিভৎস রকম হাসলেন, 'আরে এটুকুতেই হাঁপিয়ে গেলে হবে আপা! এখন ও তো অনেক কিছু বাকি রইলো।'
'আমি তোর কি ক্ষতি করেছি?কেন তুই আমার সব কেড়ে নিলি?আমার ভালোবাসা, সাজানো সংসার, আমার পুত্র?’ জিজ্ঞেস করলেন মেহেরজান বেগম।
'তোমার একটাই অপরাধ তুমি আমার ভালোবাসা নারায়ণ সিং কে কেড়ে নিলে।কিন্তু দেখো আজ আমি তোমার ভালোবাসার বুকে মাথা রেখে শুই,আফসোস এত ভালোবাসার পরেও তোমার নারায়ণ সিং বুঝতে অক্ষম, যে আমি মেহেরজান নই; আমি জাহানারা! আমাদের চেহারার মিলটা বড়ই কাম্য ছিলো বড় আপা!'
এ কথা বলে জাহানারা বেগম উচ্চ স্বরে হেসে উঠলেন। মেহেরজান বেগমের ঘৃণায় চোখ লাল হয়ে আসলো, 'তোর মতো বোন কোনো শত্রুর ও না হোক!'
'হবে না আপা হবে না। সবার ভাগ্য তো আর তোমার মতো না।' বলে জাহানারা বেগম চলে আসার জন্য উঠে দাঁড়ালেন।
'আমার অনুরাগ কেমন আছে ছোট?' মেহেরজান বেগমের করুন কন্ঠ শোনা গেলো।
জাহানারা বেগম ফিরে তাকালেন, 'আছে ভালোই একদম সেলিমের স্বভাব পাইছে।'
'তুই আমারে কথা দিয়েছিলি ছোট, আমার অনুরাগকে তুই সঠিক শিক্ষা দিবি?' বললেন মেহেরজান বেগম।
জাহানারা বেগম বাঁকা হেসে জবাব দিলেন,'তাই নানি আপা এমনটা বলেছিলাম?ও কি আমার গর্ভের সন্তান?যে আমি সুশিক্ষা দেবো? নীতিশিক্ষা সে পায়নি। যে শিক্ষা পেয়েছে, তাতে আছে নিষ্ঠুরতা, বিলাসিতা আর চাচার মতো নারী মোহ।নারী মোহে আকৃষ্ট হতে চায়নি,বড্ড নাজুক ছিলো।তোমার রক্ত বলে কথা। আমি আসক্ত করিয়েছি, ছলে বলে কৌশলে। আমার এই খেলায় দাবায় গুটি ছিলো, রুহি। ললিতা আর সেলিমের অবৈধ কন্যা,তুমি তো জানোই সব। কি বলো তো পুরুষ মানুষকে বসে রাখতে একটা নেশার খুব প্রয়োজন; হোক সেটা টাকার বা নারীর। তোমার পুত্রের আবার এক নারীতে পোষায় না, রুহির সাথে সাথে নতুন নতুন ফুলের সিক্ততা চাই তার।'
মেহেরজান বেগম ধিক্কার জানালেন,'ছি ছোট, ছি,তুই এত নিচ কেন? তুই সেলিমের মেয়েকে দিয়ে এসব, ছি!'
'আরে রুহি যে সেলিমের মেয়ে সেটা তো শুধু তুমি আর আমি জানি। আর তো কেউ জানে না। তাছাড়া রুহিকে তো আমারা দাবার চাল হিসেবে ব্যবহার করছি।কাজ শেষে তার ঠিকানা হবে,আমার পুত্র অনুপম!অনুপম রুহিকে বড্ড ভালোবাসে যে!আর অনুরাগ হবে তখন রুহির মোহাচ্ছন্ন।তখনই তাকে বশে রাখা যাবে সহজেই।'
'তকে আমি ঘৃণা করি ছোট, ঘৃণা করি। আমার অনুরাগকে তুই সুস্থভাবে বাঁচতে শিখালি না।ওয়াদা করেও তুই ভঙ্গ করলি।তকে তো সৃষ্টিকর্তা ও মাফ করবেন না।'
জাহানারা বেগম তাচ্ছিল্য করে হেসে বললেন,'আমার চিন্তা রাখো,তুমি বরং তোমার মৃত্যুর প্রহর গুনো।আর বেশি দিন তোমায় বাঁচিয়ে রাখছি না, দিন দিন বড়ই অসহ্য লাগছে তোমায়, আপাজান।'
'তাই কর ছোট, তাই কর! আমাকে এই নরক থেকে মুক্তি দেয়,আমি মুক্তি চাই।' বলে মেহেরজান বেগম চোখের জল মুছলেন।জাহানারা বেগম, সে কথা অবজ্ঞা করে চলে এলেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন